Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
খ: বন্+পতি
Explanation:
‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর বন্+পতি ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বন্ + পতি = বনস্পতি , পর + পর = পরস্পর , আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।
”সুধীন্দ্র” এর সন্ধি বিচ্ছেদ হল
Correct Answer:
খ: সুধী+ইন্দ্র
Explanation:
”সুধীন্দ্র” এর সন্ধি বিচ্ছেদ হল সঠিক উত্তর সুধী+ইন্দ্র ব্যখ্যাঃ ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - সুধী + ইন্দ্র = সুধীন্দ্র। এরূপ আরো কয়েকটি উদাহরণ হল - শচী + ইন্দ্র = শচীন্দ্র, যোগী + ইন্দ্র = যোগীন্দ্র, ফণী + ইন্দ্র = ফণীন্দ্র
”আবির্ভাব” শব্দটি গঠিত হয়েছে-
Correct Answer:
ক: সন্ধি দ্বারা
Explanation:
”আবির্ভাব” শব্দটি গঠিত হয়েছে- সঠিক উত্তর সন্ধি দ্বারা শব্দটিতে কোন প্রত্যয়, উপস্বর্গ, বিভক্তি নেই এটা একটি মূল শব্দ যার স্বন্ধি বিচ্ছেদ হলো আবিঃ + ভাব
অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল ?
Correct Answer:
গ: ভাষান্তরের
Explanation:
অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল ? সঠিক উত্তর ভাষান্তরের অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী , শব্দভাণ্ডার, প্রবাদ - প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ।
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: কর্মে ৭মী
Explanation:
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্মে ৭মী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার : মুখ্যকর্ম গৌণকর্ম । যেমন: বাবা আমাকে (গৌণকর্ম ) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়) , য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে ,গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।
চলিত রীতিতে কোন শব্দটি ব্যবহৃত হয় না?
Correct Answer:
ক: তুলা
Explanation:
চলিত রীতিতে কোন শব্দটি ব্যবহৃত হয় না? সঠিক উত্তর তুলা তুলা শব্দটির চলিত রূপ হচ্ছে তুলো।
”রিকশা” শব্দটি
Correct Answer:
ক: জাপানি
Explanation:
”রিকশা” শব্দটি সঠিক উত্তর জাপানি জাপানি অনেক শব্দ এসেছে বাংলা ভাষায় তম্মধ্যে - রিক্সা, হারিকিরি, হাসনাহেনা, সুনামি
কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
Correct Answer:
ক: হিমালয়
Explanation:
কোনটি স্বরসন্ধির উদাহরণ ? সঠিক উত্তর হিমালয় বাংলা সন্ধি দু'রকমের : স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি । স্বধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে । অ + আ = আ, হিম + আলয় = হিমালয় । এরুপ দেবালয় , রত্মাকর ,সিংহাসন ইত্যাদি।
‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ?
Correct Answer:
খ: ঐকদেশিক অধিকরণ
Explanation:
‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ? সঠিক উত্তর ঐকদেশিক অধিকরণ বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে। বনে বাঘ আছে । আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।
”হরতাল” শব্দটি কোন ভাষার?
Correct Answer:
ক: গুজরাটি
Explanation:
”হরতাল” শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি হরতাল, জয়ন্তি, খদ্দর, খাদি, চরকা, গরবা বাংলা ভাষায় এই শব্দ গুলো গুজরাট থেকে নেয়া হয়েছে
”জনতা” শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: প্রত্যয় যোগে
Explanation:
”জনতা” শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? সঠিক উত্তর প্রত্যয় যোগে জন + তা জনগন বোঝাতে জন এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে জনতা। উপস্বর্গ হয়ে এই ক্ষুদ্রান্ত শব্ধটি আগে বসত।
ধ্বনি জ্ঞাপক দিরুক্তি শব্দ --
Correct Answer:
গ: কড়কড়
Explanation:
ধ্বনি জ্ঞাপক দিরুক্তি শব্দ -- সঠিক উত্তর কড়কড় ধ্বনি জ্ঞাপক দিরুক্ত শব্দ কড়কড়
ণ-ত্ব বিদান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ
Correct Answer:
ক: পুরণো
Explanation:
ণ-ত্ব বিদান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ সঠিক উত্তর পুরণো ব্যখ্যাঃ ণ - ত্ব বিধানের প্রধান নিয়মগুলো এখানে দেয়া হল : ১. ঋ (ঋ - কার), র (র - ফলা, রেফ), ষ - এর পর মূর্ধণ্য ণ হয়। যেমন : ঋণ ক্ষরণ আকীর্ণ কৃষাণ ঋণী উচ্চারণ জীর্ণ কর্ষণ ঘৃণা দারুণ পূর্ণিমা ভূষণ তৃণ চারণ শীর্ণ বিকর্ষণ ‘ক’ ও ‘ষ’ যুক্ত হয়ে যুক্তব্যঞ্জন ক্ষ হয়। এই যুক্তব্যঞ্জনে মূর্ধন্য ষ আছে বলে ক্ষ - এর পরে ন - ধ্বনি থাকলে তা মূর্ধন্য ণ হয়। যেমন : ক্ষণ, দক্ষিণ, ক্ষুণ্ণ, দূরবীক্ষণ, প্রশিক্ষণ, রক্ষণ। ২. ট - বর্গ (ট ঠ ড ঢ) - এর পূর্বে যুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয়। যেমন : কণ্টক অকুণ্ঠিত মন্ডলি বণ্টিত ঘণ্টা উৎকণ্ঠা প্রচন্ড কণ্ঠাস্থি নিষ্কণ্টক ভুলুণ্ঠিত গন্ড অকালকুষ্মান্ড ৩. ঋ (ঋ - কার), র (র - ফলা, রেফ), ষ - এর পর যদি স্বরবর্ণ, ক - বর্গ (ক খ গ ঘ ঙ), প - বর্গ (প ফ ব ভ ম) এবং য য় হ ং - এই সব অনুকূল বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে, তবে তার পরে দন্ত্য - ন থাকলে তা মূর্ধন্য - ণ হয়। যেমন: কৃপণ প্রবণ প্রাঙ্গণ নিরূপণ দর্পণ চর্বণ সর্বাঙ্গীণ দ্রবণ সমর্পণ শ্রাবণ গ্রহণ ক্ষেপণ নির্মাণ রোপণ শ্রাবণ ব্রাহ্মণ উপরের নিয়ম অনুযায়ী আয়ন শব্দটি থাকলে আয়ন শব্দের দন্ত্য - ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য - ণ হয়। যেমন: উত্তরায়ণ চন্দ্রায়ণ পরায়ণ রবীন্দ্রায়ণ সংস্কৃত ব্যাকরণের নিয়মে কিছু সাধিত শব্দে এসব বিধান কার্যকর হয় না। ফলে ঐ ধরনের তৎসম শব্দে দন্ত্য - ন বহাল থাকে। যেমন: অগ্রনায়ক ছাত্রীনিবাস নির্নিমেষ হরিনাম ত্রিনেত্র বহির্গমন প্রনষ্ট পরান্ন দুর্নীতি ৪. প্র, পরি, পরা, নির্ - এ চারটি উপসর্গের পর দন্ত্য - ন মূর্ধণ্য - ণ হয়। যেমন: পরিণত পরিবহণ প্রণত প্রণিপাত পরিণতি নির্ণয় প্রণয় প্রণীত প্রবীণ নির্ণীত প্রবণ প্রণিধান ব্যতিক্রম : পরিনির্বাণ, নির্নিমেষ, প্রঘণ্ট। পরিবহন বানানও শুদ্ধ। অপর, পরা, পূর্ব, প্র - এই কটি পূর্বপদের পর অহ্ন শব্দ ণত্ব বিধান অনুসারে দন্ত্য ন - এর জায়গায় মূর্ধণ্য ণ হয়। যেমন : প্র + অহ্ন + প্রাহ্ণ, অপর + অহ্ন = অপরাহ্ণ, পরা + অহ্ন = পরাহ্ণ, পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ। ৫. সংস্কৃত ভাষায় দীর্ঘকাল থেকে কিছু শব্দে মূর্ধন্য - ণ চলে আসছে। এ সব তৎসম শব্দে নিত্য মূর্ধন্য - ণ হয়। যেমন: অণু গণনা তৃণ আণবিক গণিত বাণ কণা গৌণ গণক জীবাণু স্থাণু বেণু ৬. বাংলা ভাষায় মূল সংস্কৃত (তৎসম) শব্দের মত সংস্কৃত শব্দের পরিবর্তিত রূপেরও ব্যবহার প্রচলিত আছে। এ ধরনের শব্দকে তদ্ভব বা প্রাকৃতজ শব্দ বলা হয়। এ ধরনের শব্দের মূল সংস্কৃত বানানের মূর্ধন্য - ণ এর জায়গায় দন্ত্য ন হবে। যেমন : তৎসম তদ্ভব তৎসম তদ্ভব এক্ষণ এখন কর্ণ কান কোণ কোনো গৃহিণী গিন্নি প্রণাম পেন্নাম ঘৃণা ঘেন্না ৭. বিদেশি শব্দে মূর্ধন্য - ণ ব্যবহৃত হয় না। যেমন : ইরান, তুরান, জার্মান, কোরান। বিদেশি শব্দে ট - বর্গের নিয়মও অকার্যকর। যেমন : অ্যাকসিডেন্ট কন্ট্রোল এজেন্ট ক্যান্টিন পেশেন্ট সিমেন্ট ৮. ত বর্গ (ত থ দ ধ ন) - এর পূর্বে যুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: গ্রন্থ, বৃন্দ, বৃন্ত। ৯. সম্মানসূচক ক্রিয়াপদের শেষে মূর্ধন্য - ণ হয় না। যেমন : করেন, ধরেন, করুন, ভরুন।
”ব্যবসায়ী”র প্রতি শব্দ
Correct Answer:
গ: বণিক
Explanation:
”ব্যবসায়ী”র প্রতি শব্দ সঠিক উত্তর বণিক বনিক মানে একজন ব্যাক্তি কে বোঝায়। কিন্তু বাকি তিনটি দ্বারা ব্যাক্তির কর্ম বা পেশা বোঝাচ্ছে। তাই ব্যাবসায়ী মানেও ব্যাক্তি বোঝায়। । তাই সঠিক উত্তর হবে বণিক
”বীচি” শব্দের সমার্থক শব্দ
Correct Answer:
খ: তরঙ্গ
Explanation:
”বীচি” শব্দের সমার্থক শব্দ সঠিক উত্তর তরঙ্গ উর্মি, বীচি, কল্লল, হিল্লোল, লহড়ী, তরঙ্গ এই শব্দ গুলো ঢেউ এর সমার্থক শব্দ
”গিরি নিঃস্রাব” শব্দের অর্থ
Correct Answer:
খ: নদী
Explanation:
”গিরি নিঃস্রাব” শব্দের অর্থ সঠিক উত্তর নদী গিরি নিঃস্রাব মানে নদী
”খিড়কি” শব্দের বিপরিতার্থক শব্দ
Correct Answer:
ঘ: সিংহদ্বার
Explanation:
”খিড়কি” শব্দের বিপরিতার্থক শব্দ সঠিক উত্তর সিংহদ্বার খিড়কি এর বিপরীত শব্দ সিংহদ্বার
”মৃগশিশু” শব্দটির ব্যাস বাক্য কোনটি?
Correct Answer:
গ: মৃগীর শিশু
Explanation:
”মৃগশিশু” শব্দটির ব্যাস বাক্য কোনটি? সঠিক উত্তর মৃগীর শিশু মৃগীর শিশু = মৃগশিশু ষষ্ঠী তৎপুরুষ সমাস
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
ক: ভূধর
Explanation:
'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর ভূধর 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় ভূধর। 'পৃথিবী' এর সমার্থক শব্দ: জগৎ; বিশ্ব; ভূবন; দুনিয়া; সংসার; সৃষ্টি; বসুধা; বসুন্ধরা; ধরা; ধরণী; ধরিত্রী; ধরাতল; ভূতল; পৃথ্বী। ভূধর এর সমার্থক শব্দ: ভূভৃৎ, পর্বত, পৃথিবী।
নিচের কোন শব্দটি বিশেষ্য?
Correct Answer:
খ: অধুনা
Explanation:
নিচের কোন শব্দটি বিশেষ্য? সঠিক উত্তর অধুনা প্রশ্ন:নিচের কোন শব্দটি বিশেষ্য ? উত্তর :অধুনা। বর্ণনা: বিশেষ্য মূলত কোন কিছুর নির্দিষ্ট কোরে নাম কে বোঝানো হয় । যেমন - মানুস
উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?
Correct Answer:
খ: বিবৃত স্বরধ্বনি
Explanation:
উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে? সঠিক উত্তর বিবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনির উচ্চারণ এর মুখ বিবর সবচেয়ে বেশি উন্মুক্ত বা খোলা থাকে তাকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। বাংলা ভাষায় এ জাতীয় স্বর মাত্র একটি [ আ ] সঠিক উত্তর :বিবৃত স্বরধ্বনি
'কপোল' এর প্রতিশব্দ কি?
Correct Answer:
গ: গাল
Explanation:
'কপোল' এর প্রতিশব্দ কি? সঠিক উত্তর গাল ব্যাখাঃ কপোল এর প্রতিশব্দ " গাল "
তুমি না সেদিন আবৃত্তি করেছিলে? এখানে ” না” কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: নিশ্চয়তা
Explanation:
তুমি না সেদিন আবৃত্তি করেছিলে? এখানে ” না” কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিশ্চয়তা প্রশ্ন: তুমি না সেদিন আবৃত্তি করেছিলে? এখানে 'না' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর :নিশ্চয়তা। বর্ণনা: এখানে না অর্থ নিশ্চয়তা কে বুজানো হয়েছে। কারণ এখানে তুমি না কাউকে প্রশ্ন করে বোঝানো হয়েছে যাতে সে বলা ঐ উক্তি টা আর না পরে।
”সম্মার্জনী” শব্দের অর্থ
Correct Answer:
গ: ঝাড়
Explanation:
”সম্মার্জনী” শব্দের অর্থ সঠিক উত্তর ঝাড় ”সম্মার্জনী” শব্দের অর্থ ঝাড়ু/ঝাঁটা। সম্মার্জনী (বিশেষ্য পদ) শব্দের অর্থ - স্ত্রীলিঙ্গ, মার্জনী, ঝাঁটা।
কাজী নজরুল ইসলামের উপন্যাস “মৃত্যুক্ষুধা” কাদের পটভুমিতে রচিত?
Correct Answer:
ঘ: নিগৃহীত মহিলাদের
Explanation:
কাজী নজরুল ইসলামের উপন্যাস “মৃত্যুক্ষুধা” কাদের পটভুমিতে রচিত? সঠিক উত্তর নিগৃহীত মহিলাদের কাজী নজরুল ইসলামের 'মৃত্যুক্ষুধা 'উপন্যাসের দারিদ্র, ক্ষুধা ও দুর্ভিক্ষের চিত্র বর্ণনার পাশপাশি নারী - জীবনের দুর্বিষহ অবস্থার বর্ণনা প্রদান করা হয়েছে। তবে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতাকে প্রধান বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং সঠিক উত্তর : নিগৃহীত মহিলাদের
সন্তানের প্রতি মাতৃস্নেহ ”আন্তরিক” কোন পদ?
Correct Answer:
খ: বিশেষণ
Explanation:
সন্তানের প্রতি মাতৃস্নেহ ”আন্তরিক” কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্তা , পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। আন্তরিকতা বিশেষ্যের বিশেষন রুপ আন্তরিক। সুতরাং সঠিক উত্তরঃ বিশেষন
শরৎচন্দ্রের প্রথম সাহিত্য কর্ম কোনটি ?
Correct Answer:
ক: মন্দির
Explanation:
শরৎচন্দ্রের প্রথম সাহিত্য কর্ম কোনটি ? সঠিক উত্তর মন্দির শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম " মন্দির গল্প "। তার প্রথম উপন্যাস " বড়দিদি"
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
Correct Answer:
খ: সম্প্রকর্ষ
Explanation:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে? সঠিক উত্তর সম্প্রকর্ষ শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করে এ ব্যাপারে বলা হয় সমীভবন। যেমন - জন্ম >জম্ম। উচ্চারণের সময় ধোনির ক্ষেত্রে যদি স্বরধ্বনির আগমন ঘটে তবে তাকে স্বরাগম বলে। যেমন - স্কুল >ইস্কুল। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গগিত বলে। যেমন - মুলা>মুলো। দ্রুত উচ্চারণ এর জন্য শব্দের আদি অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। যেমন - জানালা> জানলা। সুতরাং সঠিক উত্তর : সম্প্রকর্ষ
”বেঁচে থাকার ইচ্ছা” এক কথায়
Correct Answer:
গ: জিজীবিষা
Explanation:
”বেঁচে থাকার ইচ্ছা” এক কথায় সঠিক উত্তর জিজীবিষা বেচে থাকার ইচ্ছাকে এক কথায় জীজিবীষা বলে
শুদ্ধ বানান গুচ্ছ
Correct Answer:
ক: বিভীষিকা, আর্শীবাদ, শারীরিক, সমীচীন
Explanation:
শুদ্ধ বানান গুচ্ছ সঠিক উত্তর বিভীষিকা, আর্শীবাদ, শারীরিক, সমীচীন গুরুত্বপূর্ণ কিছু বাংলা শুদ্ধ বানান 1) ইতিপূর্বে = ইতঃপূর্বে 2)সহযোগীতা = সহযোগিতা 3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ 4) মনোকস্ট = মনঃকষ্ট 5)অপারাহ্ন = অপরাহ্ণ 6)দূরবস্তা = দুরবস্থা 7)ষ্টেশন = স্টেশন মুহুর্ত = মুহূর্ত 9) উপযোগীতা = উপযোগিতা 10) কল্যান = কল্যাণ 11) জীবীকা = জীবিকা 12) স্বরস্বতী = সরস্বতী 13) গীতাঞ্জলী = গীতাঞ্জলি 14) পিপিলিকা = পিপীলিকা 15) ব্যপ্ত = ব্যাপ্ত 16) মুখস্ত = মুখস্থ 17) সংস্কৃতিক = সাংস্কৃতিক 18) অন্তভুক্ত = অন্তর্ভুক্ত 19) ঐক্যতান = ঐকতান 20)উপরোক্ত = উপর্যুক্ত 21)বিদূষি = বিদুষি 22)ভূবন = ভুবন 23)বিভিষিকা = বিভীষিকা 24) আলচ্যমান = আলোচ্যমান 25) পুরান = পুরাণ 26)ঝরণা = ঝরনা 27) প্রনয়িণী = প্রণয়িনী 28) দৈন্যতা = দৈন্য, দীনতা 29)পুরষ্কার = পুরস্কার 30) স্নেহাশীস = স্নেহাশিস্ 31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ 32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট 33) কর্মজীবি = কর্মজীবী 34)আকাংখা = আকাংঙ্ক্ষা 35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা 36)সন্যাসী = সন্ন্যাসী 37) বহিস্কার = বহিষ্কার 38)জগত = জগৎ 39)মনীষি = মনীষী 40)শান্তনা = সান্ত্বনা 41)মন্রীত্ব = মন্ত্রিত্ব 42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী 43)ইতিমধ্যে = ইতোমধ্যে 44)ভৌগলিক = ভৌগোলিক 45)মুমুর্ষু = মুমূর্ষু 46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি 47)উত্তারায়ন = উত্তারায়ণ 48) ঋন = ঋণ 49) সমিচিন. = সমীচীন 50) সম্বর্ধনা = সংবর্ধনা 51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য 52) সুষ্ঠ = সুষ্ঠু 53) পরিস্কার. = পরিষ্কার 54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা 55) নিশিথিনি = নিশীথিনী 56) আদ্যান্তে = আদ্যন্ত 57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ 58) শুশ্রষা = শুশ্রূষা 59)মরিচিকা = মরীচিকা 60)স্বামীগৃহ = স্বামিগৃহ 61)আইনজীবি = আইনজীবী 62)নুন্যতম = ন্যূনতম 63)ব্যতিত = ব্যতীত 64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা 65)উজ্জল. = উজ্জ্বল 66) লজ্জাষ্কর. = লজ্জাকর 67) তোরন. = তোরণ 68)কার্য্যালয় = কার্যালয় 69) নিরব. = নীরব 70)উচ্ছাস. = উচ্ছ্বাস 71)ভ্রাতাগন = ভ্রাতৃগন 72) বাল্মিকী = বাল্মীকি 73)দোষণীয় = দূষণীয় 74)গ্রামীন. = গ্রামীণ 75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার 76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র 77)নিক্কন = নিক্বণ 78)দ্বন্ধ = দ্বন্দ্ব 79)সম্বাদ = সংবাদ 80) সূচিপত্র = সূচীপত্র
'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বারি
Explanation:
'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বারি নীড় সমার্থক শব্দ - গৃহ_আবাস, নিকেতন, নিলয়, আলয়
”কাঁচি” কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”কাঁচি” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তুর্কি ' কাচি' তুর্কি শব্দ দ্বাদশ শতাব্দীতে তুর্কিদের আক্রমনে ও ক্ষমতা গ্রহন থেকে আরাম্ভ করে ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত এ দেশের মানুষ বিদেশী শাসনাধীন ছিলো। বিদেশিদের দীর্ঘদিন দেশ শাসনের কারনে তাদের ভাষার শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ ঘটেছে।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: উদধি
Explanation:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর উদধি সমুদ্র শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ - সাগর, সায়র, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, বারিধি, অম্বুধি, অম্বুনিধি
'খাদির' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: খয়ের
Explanation:
'খাদির' শব্দের অর্থ কি? সঠিক উত্তর খয়ের খাদির শব্দের অর্থ - খদ্দর, খয়ের, চরকায় কাটা সুতার তাঁতে বোনা বস্ত্র। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে, তার মধ্যে খাদিত একটি।
”নেমেসিস” কোন ধরনের রচনা?
Correct Answer:
ক: নাটক
Explanation:
”নেমেসিস” কোন ধরনের রচনা? সঠিক উত্তর নাটক 'নেমাসিস' নাটকের রচিয়তা নুরুল মোমেন। এ নাটকে সমকালীন দূর্ভিক্ষ, মজুমদারের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহা কারের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। তার রচিত অন্যান্য নাটক ' রুপান্তর' ' যদি এমন হতো' ' নয়া খান্দান ' ইত্যাদ সুতরাং নেমাসিস একটি নাটক
'ডালে ডালে কুসুমভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
খ: সমূহ
Explanation:
'ডালে ডালে কুসুমভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সমূহ ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ সমূহ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। ডালে দালে কুসুম ভার বলতে ডালে ডালে অনেক ফুল ধরেছে বোঝায়।
বাংলা সাহিত্যের ”দুঃখবাদী কবি” কে?
Correct Answer:
খ: যতীন্দ্রনাথ সেনগুপ্ত
Explanation:
বাংলা সাহিত্যের ”দুঃখবাদী কবি” কে? সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতায় মধ্যবিত্ত বাঙালি জীবনের সপ্ন ও বাস্তবের সংঘাত ভাবের দৃড়তার প্রকাশ পেয়েছে। তাকে " দু:খবাদী " কবি হিসাবে অবিহিত করা হয়।
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Correct Answer:
গ: ইতোমধ্যে
Explanation:
নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর ইতোমধ্যে শুদ্ধ বানান ইতোমধ্যো
”সে আসুক” এটি কোন বাচ্য?
Correct Answer:
গ: ভাব বাচ্য
Explanation:
”সে আসুক” এটি কোন বাচ্য? সঠিক উত্তর ভাব বাচ্য সে আসুক এটি ভাববাচ্যের উদাহরণ
”এক হতে আরম্ভ করে” এক কথায়
Correct Answer:
ঘ: একাদিক্রমে
Explanation:
”এক হতে আরম্ভ করে” এক কথায় সঠিক উত্তর একাদিক্রমে একই সময়ে বর্তমান - সমসাময়িক একই মায়ের সন্তান - সহোদর এক থেকে আরম্ভ করে - একাদিক্রমে একই গুরুর শিষ্য - সতীর্থ
সঠিক বিপরীত শব্দজোড়া -
Correct Answer:
খ: সঞ্চয়-অপচয়
Explanation:
সঠিক বিপরীত শব্দজোড়া - সঠিক উত্তর সঞ্চয়-অপচয় সঞ্চয় শব্দের অর্থ - জমা, আহরণ, সংগ্রহ, পুঁজিত রাশি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। সঞ্চয় এর বিপরীত শব্দ - অপচয়। অপচয় মানে অপব্যয়, খরচ, বেহিসাব, অমিতব্যয়, অতিব্যয়। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
”পরানের গহীন ভিতর” কাব্যাগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
”পরানের গহীন ভিতর” কাব্যাগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬) এর একটি কাব্যগ্রন্থ 'পরানের গহীন ভিতর'। এটি আঞ্চলিক ভাষারীতিতে রচিত।
'ঐচ্ছিক' এর বিপরীত শব্দ কি ?
Correct Answer:
গ: আবশ্যিক
Explanation:
'ঐচ্ছিক' এর বিপরীত শব্দ কি ? সঠিক উত্তর আবশ্যিক আবশ্যক এর বিপরীত শব্দ - অনাবশ্যক। ঐচ্ছিক এর বিপরীত শব্দ - অনৈচ্ছিক।
”একুশে ফেব্রূয়ারি” সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
”একুশে ফেব্রূয়ারি” সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে? সঠিক উত্তর কোনটিই নয় ' একুশে ফেব্রুয়ারি' সংকলন গ্রন্থটি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এই সংকলনের কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা, ও হতিহাস শিরোনামে ৬ টি বিভাগে ২২ জন লেখক লিখছেন সুতরাং উত্তরঃ কোনটিই নয়
”মাথায়” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: মাথা + এ
Explanation:
”মাথায়” শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মাথা + এ ব্যাখাঃ মাথা এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মাথা = মাথা + এ
'মনীষা' এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
'মনীষা' এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর নির্বোধ মনীষা শব্দের অর্থ - প্রতিভা, প্রজ্ঞা, তীক্ষ্ণবুদ্ধি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই মনীষা শব্দের বিপরীত শব্দ - নির্বোধ /বোকা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
”চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক” বলেছেন--
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক” বলেছেন-- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম উদ্বৃতিটি কাজী নজরুল ইসলামের " সাম্যবাদী " কাব্য গ্রন্থের ' কুলি - মজুর ' কনিতার অংশ বিশেষ। তার এ গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হলো সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর - ডাকাত, বারাঙ্গনা।
'Horizontal' এর পরিভাষা কোনটি ?
Correct Answer:
খ: অনুভূমিক
Explanation:
'Horizontal' এর পরিভাষা কোনটি ? সঠিক উত্তর অনুভূমিক যে রেখা ভূমির সমান্তরালে বাম থেকে ডানে অঙ্কন করা হয় তাকে অনুভূমিক (Horizontal Line) রেখা বলে।
মধ্য স্বরাগমের সমার্থক কোনটি ?
Correct Answer:
ঘ: বিপ্রকর্ষ
Explanation:
মধ্য স্বরাগমের সমার্থক কোনটি ? সঠিক উত্তর বিপ্রকর্ষ সময় সময় উচ্চারণ এর সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধনির মাঝখানে স্বরধনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - রত্ন> রতন।
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: ভাষার ধবনি বিজ্ঞান
Explanation:
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর ভাষার ধবনি বিজ্ঞান ব্যকরনের চারটি বিষয় ১. ধ্বনিতত্ব (Phonology) ২. শব্দতত্ব ( Morphology) ৩. বাক্যতত্ত্ব( syntax) ৪. অর্থতত্ত্ব ( semantics)