Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: কোষাধ্যক্ষ
Explanation:
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর কোষাধ্যক্ষ Treasurer : (noun) কোষাধ্যক্ষ; খাজাঞ্চী
'Index' এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: ক ও খ
Explanation:
'Index' এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর ক ও খ Index: (verb) নির্দেশক; সূচীপত্র; পুস্তকের বিষয়বস্তুর বর্ণনাক্রমিক সূচী
স্বভাবতই মূর্ধন্য ষ হয় ---- এমন উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: ঔষধ
Explanation:
স্বভাবতই মূর্ধন্য ষ হয় ---- এমন উদাহরণ কোনটি? সঠিক উত্তর ঔষধ কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য " ষ " হয়। যেমন - আষাড়, ঊষা, আভাষ, অভিলাষ, ঔষধ, ঔষধি, পৌষ, দ্বেষ, ভাষ্য ইত্যাদি। সুতরাং সঠিক উত্তরঃ ঔষধ
”বাংলাদেশ স্বপ্ন দেখে” গ্রন্থটির লেখক কে ?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
”বাংলাদেশ স্বপ্ন দেখে” গ্রন্থটির লেখক কে ? সঠিক উত্তর শামসুর রাহমান ' বাংলাদেশের সপ্ন দেখে' শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বন্দি শিবির থেকে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোটা কেমন অনল।
”সেতার” এর সে কোন অর্থ দ্যোতনা করে?
Correct Answer:
খ: অনেক
Explanation:
”সেতার” এর সে কোন অর্থ দ্যোতনা করে? সঠিক উত্তর অনেক " সেতার " বলতে বোঝায় তিন তার যুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। তাই সেতার এর " সে " অনেক অর্থে দ্যোতনা করে। সঠিক উত্তর: অনেক
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মকারকে ৭মী
Explanation:
'জিজ্ঞাসিব জনে জনে'- কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে ৭মী 'জিজ্ঞাসিব জনে জনে' - কর্ম কারকে ৭মী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। যেমন: কাজে মন দাও। গুরুজনে করো ভক্তি/ নতি। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। 'জিজ্ঞাসিবে জনে জনে। '
বুদ্ধিমানের বিশেষ্য পদ?
Correct Answer:
ক: বুদ্ধি
Explanation:
বুদ্ধিমানের বিশেষ্য পদ? সঠিক উত্তর বুদ্ধি বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। একে নামপদও বলা হয়। যেমন: মানুষ, মুসলিম, হিন্দু, রাজা ইত্যাদি।
'শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম' উক্ত বাক্যটি কোন অতীত কাল ?
Correct Answer:
খ: নিত্যবৃত্ত অতীত
Explanation:
'শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম' উক্ত বাক্যটি কোন অতীত কাল ? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমন: বাবা প্রতিদিন বাজার করতেন। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
হর্ষ- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বিষাদ
Explanation:
হর্ষ- এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিষাদ আনন্দ—এর বিপরীত শব্দ নিরানন্দ কষ্ট—এর বিপরীত শব্দ আরাম হর্ষ—এর বিপরীত শব্দ বিষাদ দুঃখ—এর বিপরীত শব্দ সুখ
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: কলে ছাটা
Explanation:
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর কলে ছাটা যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায়না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন - গায়ে পড়া = গায়েপড়া, চোখের বালি = চোখের বালি, কলে ছাঁটা = কলে ছাঁটা। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে হলুদ - অলুক বহুব্রীহি সমাস। সুতরাং সঠিক উত্তরঃ কলে ছাটা
'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'- নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ-
Correct Answer:
খ: অচিরেই তাদের ভুল ভাঙ্গবে
Explanation:
'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'- নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ- সঠিক উত্তর অচিরেই তাদের ভুল ভাঙ্গবে 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না' - নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ - অচিরেই তাদের ভুল ভাঙ্গবে
খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?
Correct Answer:
গ: ণ
Explanation:
খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? সঠিক উত্তর ণ বাংলা ভাষায় ব্যবহারিত তৎসম ও বিদেশী শব্দাবলী ছাড়া আর সব শব্দ বাংলার নিজস্ব শব্দ হিসাবে গৃহীত হয়। বাংলা একাডেমীক ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী শুধু তৎসম ও বিদেশি শব্দে শ, ষ, স য়ের নিয়ম মানতে হবে। তদ্বব, অর্ধ তৎসম, দেশী শব্দে মূর্ধন্য ' ণ ' ব্যবহৃত হয় না। সুতরাং সঠিক উত্তরঃ ণ
‘মাতঙ্গ’ কার সমার্থক ?
Correct Answer:
গ: হাতি
Explanation:
‘মাতঙ্গ’ কার সমার্থক ? সঠিক উত্তর হাতি মাতঙ্গ মানে হাতি
যে নারীর স্বামী বিদেশ থাকে- এর সংক্ষিপ্ত রূপ কি?
Correct Answer:
ঘ: সঠিক উত্তর নেই
Explanation:
যে নারীর স্বামী বিদেশ থাকে- এর সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর সঠিক উত্তর নেই যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ-
Correct Answer:
গ: অক্লান্তকর্মী
Explanation:
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ- সঠিক উত্তর অক্লান্তকর্মী যাহার কোন ক্লান্তি নাই - ক্লান্তিহীন। কর্মে যাহার ক্লান্তি নাই - অক্লান্তকর্মী অক্লান্তকর্মী শব্দের অর্থ - শ্রমশীল, পরিশ্রমী। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক?
Correct Answer:
গ: অপাদান
Explanation:
তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক? সঠিক উত্তর অপাদান তিলে তৈল হয় - তিলে শব্দটি অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও। উৎপন্ন: তিলে তৈল হয়। ভীত: বাঘকে ভয় পায় না কে? চোরের ভয়ে ঘুম আসে না।
মৃতের মত অবস্থা যার- এর সংক্ষিপ্ত রূপ কোনটি ?
Correct Answer:
ক: মুমূর্ষু
Explanation:
মৃতের মত অবস্থা যার- এর সংক্ষিপ্ত রূপ কোনটি ? সঠিক উত্তর মুমূর্ষু মুমূর্ষু - [বিশেষণ পদ] মরতে বসেছে এমন, মরণাপন্ন। ,
কোনটি ‘পানি’ শব্দের সমার্থক শব্দ ?
Correct Answer:
খ: সলিল
Explanation:
কোনটি ‘পানি’ শব্দের সমার্থক শব্দ ? সঠিক উত্তর সলিল পানি: জল,বারি,নীর,অম্বু,পয়। মেঘ: জলদ,বারিদ, নীরদ, অম্বুদ, পয়োদ। সমুদ্র: জলধি, বারিধি, নীরধি, অম্বুধি, পয়োধি। অনুসিদ্ধান্ত: অনেক ক্ষেত্রেই পানির সমার্থক শব্দের শেষে ‘দ’ যোগ করলে মেঘ আর ‘ধি’ যোগ করলে সমুদ্র হয়।
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদ যুগলের পরিবর্তন ঘটে ?
Correct Answer:
ক: সর্বনাম ও ক্রিয়া
Explanation:
সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদ যুগলের পরিবর্তন ঘটে ? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। যা চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রুপ লাভ করে। সুতরাং সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে সর্বনাম ও ক্রিয়াপদ যুগলের পরিবর্তন ঘটে।
কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ?
Correct Answer:
ক: কৃৎপ্রত্যয়
Explanation:
কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ? সঠিক উত্তর কৃৎপ্রত্যয় ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমনঃ √কাঁদ্ + অন = কাঁদন, √খা + অন = খাওন, √ডুব্ + অন = ডুবন্ত ইত্যাদি
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোরটি ?
Correct Answer:
ক: মুচ্+ ক্তি
Explanation:
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোরটি ? সঠিক উত্তর মুচ্+ ক্তি ‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি - প্রত্যয় মুচ্ + ক্তি। ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন - √বচ + ক্তি = উক্তি √মুচ + ক্তি = মুক্তি √ভজ + ক্তি = ভক্তি ঘ) নিপাতনে সিদ্ধ : √বচ + ক্তি = উক্তি √গৈ + ক্তি = গীতি √সিধ + ক্তি = সিদ্ধি √বুধ + ক্তি = বুদ্ধি √শক + ক্তি = শক্তি
নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়?
Correct Answer:
ঘ: এক মুঠো
Explanation:
নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? সঠিক উত্তর এক মুঠো 'ধানক্ষেত ' জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। ' মধুমালা' ও ' পদ্মপাড়' তার রচিত নাটক। ' এক মুঠো ' অমওয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ। সুতরাং সঠিক উত্তরঃ এক মুঠো
পূর্বপদ প্রধান সমাস কোনটি ?
Correct Answer:
খ: অব্যয়ীভাব
Explanation:
পূর্বপদ প্রধান সমাস কোনটি ? সঠিক উত্তর অব্যয়ীভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) = আজানুলম্বিত (বাহু) , মরণ পর্যন্ত = আমরণ।
কোনটি নিত্য সমাস ?
Correct Answer:
ঘ: জলমাত্র
Explanation:
কোনটি নিত্য সমাস ? সঠিক উত্তর জলমাত্র যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর ; কেবল দর্শন = দর্শনমাত্র; অন্য গৃহ = গৃহান্তর ; কাল তুল্য সাপ = কালসাপ ; তুমি, আমি ও সে = আমরা , দুই এবং নব্বই = বিরানব্বই।
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?
Correct Answer:
ক: জেলেনী
Explanation:
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ? সঠিক উত্তর জেলেনী কর্তৃ কারকের এক বচনে ইন্ প্রতেয় ঈ রুপ গ্রহণ করে। যেমন জ্ঞান + ইনী = জ্ঞানিনী, গুণ + ইনী = গুণিনী ইত্যাদি ।
‘শৈশব’ এর প্রকৃতি- প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ক: শিশু+ ষ্ণ
Explanation:
‘শৈশব’ এর প্রকৃতি- প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর শিশু+ ষ্ণ নিত্য স্ত্রীবাচক শব্দগুলোর পুরুষবাচক শব্দ নেই। যেমন: সতীন , সৎমা , এয়ো, দাই, সধবা, সপত্নী, কুলটা, বিমাতা, পোয়াতী , লক্ষ্মী , অন্তঃসত্ত্বা , ডাইনি , বাইজি, কলম্বিনী , শাঁখানী ইত্যাদি।
‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ?
Correct Answer:
খ: জেনানা
Explanation:
‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ? সঠিক উত্তর জেনানা মরদ শব্দের অর্থ পুরুষ । জেনানা শব্দের অর্থ মহিলা । সূত্রঃ বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান ।
‘খাতক’ - এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
গ: মহাজন
Explanation:
‘খাতক’ - এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর মহাজন খাতক এর বিপরীত শব্দ মহাজন, কুজন - সুজন
ধূমকেতু কোন কবির ছদ্মনাম ?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
ধূমকেতু কোন কবির ছদ্মনাম ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বিদ্রহী কবি কাজী নজরুল ইসলাম এর ছদ্ম নাম ধূমকেতু
আকাশ কুসুম বাগধারার অর্থ কি?
Correct Answer:
গ: অবাস্তব কল্পনা
Explanation:
আকাশ কুসুম বাগধারার অর্থ কি? সঠিক উত্তর অবাস্তব কল্পনা অসম্ভব কল্পনা /জিনিস অর্থেঃ - আকাশ কুসুম, কাঠাঁলের আমস্বত্ব, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি(একই অর্থ প্রকাশ করে)
বাংলা বর্ণমালায় কয়টি ব আছে?
Correct Answer:
ক: ১
Explanation:
বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? সঠিক উত্তর ১ বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। এর মধ্যে 'ব' ১টি
অর্ধচন্দ্র এর অর্থ কি?
Correct Answer:
গ: গলা ধাক্কা দেওয়া
Explanation:
অর্ধচন্দ্র এর অর্থ কি? সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া ব্যাখাঃ "অর্ধচন্দ্র " বাগধারাটির অর্থ। হচ্ছে " গলাধাক্কা " কারন আমারা যখন কাউকে গলা ধাক্কা দিই আমাদের হাত অর্ধচন্দ্রের মত থাকে।
"আষাঢ়ে গল্প" বলতে কি বুঝায় ?
Correct Answer:
গ: গাজাখুরি গল্প
Explanation:
"আষাঢ়ে গল্প" বলতে কি বুঝায় ? সঠিক উত্তর গাজাখুরি গল্প আষাঢ়ে গল্প একটি বাগধারা। যার অর্থ গাজাখোরী গল্প
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -
Correct Answer:
ক: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - সঠিক উত্তর ইতিহাসবেত্তা ব্যাখাঃ যিনি ইতিহাস বিষয়ে অবিজ্ঞ এক কথায় তাকে বলা হয় " ইতিহাসবেত্তা "
চাঁদের হাট অর্থ কি?
Correct Answer:
গ: আনন্দের প্রাচুর্য
Explanation:
চাঁদের হাট অর্থ কি? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য "চাঁদের হাট" একটি বাংলা বাগধারা । এর অর্থ : আনন্দের প্রাচুর্য, প্রিয়জনদের সমাগম ।
নিচের কোনটি সর্বনাম?
Correct Answer:
গ: বালক
Explanation:
নিচের কোনটি সর্বনাম? সঠিক উত্তর বালক সঠিক উত্তর হবে : খ। কি
কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ?
Correct Answer:
খ: মেঘনাদ বধ
Explanation:
কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ? সঠিক উত্তর মেঘনাদ বধ বাংলা সাহিত্যের মহাকাব্য মেঘনাদ বধ। মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। কাব্যটি তার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
‘ভিখারিকে ভিক্ষা দাও’ - কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: সম্প্রদানে ৪র্থী
Explanation:
‘ভিখারিকে ভিক্ষা দাও’ - কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর সম্প্রদানে ৪র্থী ভিখারিকে ভিক্ষা দাও সম্প্রাদানে ৪র্থী
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: করণে ৭র্মী
Explanation:
‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণে ৭র্মী ফুলে ফুলে করণ কারক তারকারন এখানে ফুলের দ্বারা বুঝানো হয়েছে
বাংলার স্বরবর্ণ কয়টি ?
Correct Answer:
খ: ১১
Explanation:
বাংলার স্বরবর্ণ কয়টি ? সঠিক উত্তর ১১ অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বিভূতিভূষন বন্দোপাধ্যায়
Explanation:
পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বিভূতিভূষন বন্দোপাধ্যায় পথের পাচালী গ্রন্থের রচয়িতা বিভূতিভূষন বন্দোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০[১]) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি ? সঠিক উত্তর চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
‘চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস ?
Correct Answer:
খ: উপমিত
Explanation:
‘চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস ? সঠিক উত্তর উপমিত চাঁদমুখ উপমিত কর্মধারয়
‘সতীশ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ঘ: সতী+ ঈশ
Explanation:
‘সতীশ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর সতী+ ঈশ ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে 'ঈ' কার হয়। 'ঈ' কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ সতী + ঈশ = সতীশ, পরি + ঈক্ষা = পরীক্ষা
‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
খ: গো + এষণা
Explanation:
‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর গো + এষণা ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি - বিচ্ছেদ গো + এষণা। ও + অন্য স্বরবর্ণ = অব্ উদাহরণ: গবেষণা = গো + এষণা।
বাংলা সাধু ভাষা বলতে বুঝায় ?
Correct Answer:
খ: তৎসম শব্দ বহুল ভাষার রীতি
Explanation:
বাংলা সাধু ভাষা বলতে বুঝায় ? সঠিক উত্তর তৎসম শব্দ বহুল ভাষার রীতি সাধু ভাষা তৎসম শব্দ বহুল চলিত ভাষা তদ্ভব শব্দ বহুল সাধু ভাষায় ক্রিয়া এবং সর্বনাম বিশেষ রুপ লাভ করলেও চলিত ভাষায় তা করে না
রাষ্ট্রপতি কোন লিঙ্গ?
Correct Answer:
গ: ঊভয়
Explanation:
রাষ্ট্রপতি কোন লিঙ্গ? সঠিক উত্তর ঊভয় রাষ্ট্রপতি উভয় লিংগ। এমন আরো উভয় লিংগ হলো চেয়ারম্যান, কবিরাজ, ডা.।
দেবর এর স্ত্রী বাচক শব্দ কি?
Correct Answer:
খ: জা
Explanation:
দেবর এর স্ত্রী বাচক শব্দ কি? সঠিক উত্তর জা ননদ এর পুং লিঙ্গ ননদী ভ্রাতুবধু এর পুং লিঙ্গ ভ্রাতুষ্পুত্র দেবর এর স্ত্রী লিঙ্গ জা
ব্যাসবাক্যের অপর নাম কী ?
Correct Answer:
খ: বিগ্রহ বাক্য
Explanation:
ব্যাসবাক্যের অপর নাম কী ? সঠিক উত্তর বিগ্রহ বাক্য ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। 'বিগ্রহ' শব্দের অর্থ বিশেষ রূপ বা মূর্তি ধারণ করা, যেহেতু ব্যাসবাক্য সমস্তপদের মূল অর্থকে বিশ্লেষণ করার জন্য বা নির্ণয় করার জন্য বিশেষ রূপ বা মূর্তি ধারণ করে বাক্য গঠন করে, তাই ব্যাসবাক্যের নাম বিগ্রহ বাক্য।
তটিনী শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: নদী
Explanation:
তটিনী শব্দের অর্থ কি? সঠিক উত্তর নদী তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। শব্দটির আরো কয়েকটি সমার্থক শব্দ হচ্ছে স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, স্রোতস্বিনী, শৈবলিনী, স্রোতস্বতী, নির্ঝরিণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতোবহাম, মন্দাকিনীক, কল্লোলিনী।