General Science MCQs
Showing 16 questions (Total: 3716)
কোনটি চা -গাছে রোগ সৃষ্টি করে?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া
Explanation:
[চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগ ঝুঁকি কমায় এবং রক্ত জমাট বাঁধাও দূর করে। ব্যাকটেরিয়া চা গাছে রোগ সৃষ্টি করে।]
লেবুতে কোন এসিড পাওয়া যায়?
Correct Answer:
গ: সাইট্রিক এসিড
Explanation:
[লেবুতে থাকে সাইট্রিক এসিড এবং দুধে থাকে ল্যাকটিক এসিড।]
যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে-
Correct Answer:
ক: ডায়নামো
Explanation:
[যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করে - ডায়নামো বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে - মোটর।]
কোন ক্যাপাসিটরের রিয়েক্টেন্স 200 হার্জে 10 রোধ হলে 1000 হার্জে উহার রিয়েক্টেন্স কত হবে?
Correct Answer:
ক: 2 রোধ
টেলিভিশন আবিষ্কার করেন-
Correct Answer:
ঘ: জন এল বেয়ার্ড
Explanation:
[টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এটি ১৯২৬ সালে আবিষ্কার করেন। টমাস আলভা এডিসন - বৈদ্যুতিক বাতি আবিস্কার করে ১৮৭৮ সালে।]
বৈদ্যুতিক পাখার সংযোগের পর পাখাটি উলটোদিক ঘুরলে কোনটির সংযোগ পরিক্ষা করতে হয়?
Correct Answer:
গ: ক্যাপাসিটার
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---
Correct Answer:
খ: একই হয়
Explanation:
[আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি। (ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর (খ) ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম - বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।]
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সব্বোর্চ কোথায় ?
Correct Answer:
ক: ভূ-পৃষ্ঠে
Explanation:
[অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। একে g দ্বারা প্রকাশ করা হয়। g - এর মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আর ভূ - কেন্দ্রে শূন্য। তবে ভূপৃষ্ঠের সর্বত্র g এর মান সমান নয়। মেরু অঞ্চলে g এর মান সর্বোচ্চ (9.83217 ms2), আর বিষুব অঞ্চলে g - এর মান সবচেয়ে কম (9.78039 ms - 2)। তবে g - এর আদর্শ মান 45° অক্ষাংশে সমুদ্র সমতলে ধরা হয়; এ আদর্শ মান 9.8 ms2 ।ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় বা ভূপৃষ্ঠ থেকে যতই ভূকেন্দ্রের দিকে যাওয়া যায় ততই g - এর মান কমতে থাকে। সঠিক উত্তর (ক)।]
বিপাকীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে ?
Correct Answer:
ক: রেচন
Explanation:
[মানুষের রেচন পদার্থের মধ্যে বিপাকে সৃষ্ট নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থই প্রধান। রেচন পদার্থের ৭৫ শতাংশ বৃক্ক দ্বারা নিষ্কাশিত হয় বলে বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয়।]
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
Correct Answer:
গ: হীরক
Explanation:
[প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ হীরক। হীরক বা হীরা বা হীরে হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়। বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র। পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬০০০ কে.জি. খনিজ হীরা উত্তোলিত হয় যার মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।]
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ ----
Correct Answer:
গ: উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
Explanation:
[প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে ১৩০° সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।]
গাছের খাদ্য তালিকায় আছে
Correct Answer:
ক: N, P, K, S ও Zn
Explanation:
[১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।]
Larynx কোন তন্ত্রের অংশ ?
Correct Answer:
খ: শ্বাসতন্ত্র
Explanation:
[Larynx শ্বাস তন্ত্রের অংশ। শ্বসনতন্ত্র:যে তন্ত্রের মাধ্যমে শ্বসনকার্য সম্পন্ন হয় তাকে শ্বসনতন্ত্র বলে ৷ শ্বসন:যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় দেহকর্তৃক গৃহীত খাদ্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে তাপ ও স্থিতিশক্তি উৎপন্ন করে তাকে শ্বসনতন্ত্র বলে ৷ শ্বসনের সাথে যেসকল অঙ্গ জড়িত তাকে শ্বসনিক অঙ্গ বলে ৷]
রক্তের কোন গ্রুপে সার্বজনীন দাতা বলা হয়?
Correct Answer:
গ: O
Explanation:
[O গ্রুপের রক্তবিশিষ্ট ব্যক্তি সব গ্রুপের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এজন্য O রক্তের গ্রুপকে সর্বজনীন রক্তদাতা বলা হয়। AB রক্তধারী ব্যক্তি যেকোনো ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে। তাই তাকে সার্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়।]
একটি e-mail পাঠানো নিচের কোনটির সমতুল্য?
Correct Answer:
গ: Writing a letter
Explanation:
[একটি e - mail পাঠানো নিচের Writing a letter’র সমতুল্য। e - mail হচ্ছে চিঠির আধুনিক রূপ।]
মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
Correct Answer:
গ: ৪
Explanation:
[মানুষের রক্তের গ্রুপ ৪ টি - A, B, O, AB]