Teacher Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1868)
‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
Correct Answer:
ক: মহতী যে কীর্তি
Explanation:
‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? সঠিক উত্তর মহতী যে কীর্তি মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।
সারাংশের মূল উদ্দেশ্য কী ?
Correct Answer:
ক: অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
Explanation:
সারাংশের মূল উদ্দেশ্য কী ? সঠিক উত্তর অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা গদ্য বা পদ্যের অংশবিশেষের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ - সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাকে বলে - সারাংশ । সারাংশ বা সারমর্ম আলোচিত - বাক্যতত্ত্বে। একটি রচনার মূলভাব নিহিত থাকে - সারাংশে বা সারমর্মে। সারাংশের মূল উদ্দেশ্য - অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। ‘সারাংশ লিখন’ শিক্ষার উদ্দেশ্য - বক্তব্য সংক্ষেপণ। সারাংশ বা সারমর্ম সাধারণত অনুচ্ছেদে লিখতে হয় - একটি। সারাংশ লিখতে ভাষায় বাহুল্য, উপমা, অলংকার এ সকল - বর্জনীয়। সারাংশে প্রত্যক্ষ উক্তি - বর্জন করতে হয়।
নিচের কোনটি তৎসম শব্দ ?
Correct Answer:
খ: ভবন
Explanation:
নিচের কোনটি তৎসম শব্দ ? সঠিক উত্তর ভবন যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে। কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশির ভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
বাড়ী বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে ?
Correct Answer:
গ: কমা
Explanation:
বাড়ী বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাড়ি বা রাস্তার নম্বরের পরে "কমা" বসবে। ৬৮, নবাবপুর রোড, ঢাকা - ১০০০।
নিচের কোনটি অর্ধতৎসম শব্দ ?
Correct Answer:
ক: গিন্নি
Explanation:
নিচের কোনটি অর্ধতৎসম শব্দ ? সঠিক উত্তর গিন্নি তৎসম শব্দ - হস্ত বিদেশি শব্দ - তসবি (আরবি শব্দ), গজ(ইংরেজি শব্দ) অর্ধ - তৎসম শব্দ - গিন্নী (তৎসম শব্দ - গৃহিণী)
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?
Correct Answer:
ঘ: ঢাকের বায়া
Explanation:
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ? সঠিক উত্তর ঢাকের বায়া বাগধারা - অর্থ কাঠের পুতুল - নির্জীব তুলসী বনের বাঘ - ভন্ড ঢাকের বায়া - যার কোন মূল্য নেই
Diamond cuts diamond .
Correct Answer:
D: মানিকে মানিক চেনে ।
Explanation:
Diamond cuts diamond . Correct Answer মানিকে মানিক চেনে । Diamond cuts Diamond - এটি একটি proverb বা প্রবাদ, যার অর্থ মানিকে মানিক চেনে।
I am badly hard up .
Correct Answer:
D: আমার টাকার খুব অনটন হয়েছে ।
Explanation:
I am badly hard up . Correct Answer আমার টাকার খুব অনটন হয়েছে । I am badly hard up.এখানে hard up একটি phrase যার মানে অভাবগ্রস্ত। এইজন্য, এই sentence টির মানে - আমার টাকার খুব অনটন হয়েছে।
He is only five . (Negative)
Correct Answer:
A: He is not less than five
Explanation:
He is only five . (Negative) Correct Answer He is not less than five He is only five(negative) = He is not less than five. Rule: বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে। তবে বয়সের বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than/not less than বসে।
If he does not do , he will die .( Compound)
Correct Answer:
D: Let him do or he will die
Explanation:
If he does not do , he will die .( Compound) Correct Answer Let him do or he will die If he doesnot do, he will die. (compound) = Let him do or he will die. Rule: complex sentence এর শুরুতে " if" ও এর পরে first or third person থাকলে এবং তা যদি Negative অর্থ প্রকাশ করে, তবে compound করার সময় এই নিয়ম হয় - Let + pronoun এর object form + subordinate clause এর affirmative form + or/otherwise + main clause.
I wish I were an ideal teacher .( Exclamatory)
Correct Answer:
A: If I were an ideal teacher !
Explanation:
I wish I were an ideal teacher .( Exclamatory) Correct Answer If I were an ideal teacher ! I wish I were an ideal teacher. (Exclamatory) = If I were an ideal teacher! Rule: প্রদত্ত Assertive sentence - টির প্রথম থেকে wish পর্যন্ত বাদ যায় + If বসে + প্রদত্ত Assertive Sentence - টির বাকী অংশ অর্থাৎ wish এর পর থেকে শেষ পর্যন্ত বসে + Note of exclamation চিহ্ন বসে।
Everybody knows this .( Interrogative)
Correct Answer:
B: Who does not know this ?
Explanation:
Everybody knows this .( Interrogative) Correct Answer Who does not know this ? Everybody knows this.(Interrogative) = Who does not know this? Rule: Everybody কে interrogative করার সময় who ব্যবহার করা হয়। আর everybody third person singular number বলে verb এর সাথে s/es যুক্ত হয় এবং sentence - টি affirmative বলে inerrogative করার সময় negative হয় আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন।
Move and die .(Simple)
Correct Answer:
B: By moving you will die .
Explanation:
Move and die .(Simple) Correct Answer By moving you will die . Move and Die(.(simple) = By moving you will die. Rule : By + প্রথম verb এর সাথে "ing" যোগ করে প্রথম clause কে সংক্ষেপ করা হয় এবং ২য় clause এর future tense ব্যবহার হয়।
What is the noun form of 'beautiful' ?
Correct Answer:
A: beauty
Explanation:
What is the noun form of 'beautiful' ? Correct Answer beauty Beauty - সৌন্দর্য - Noun Beautify - সুন্দর করা - verb Beautifully - সুন্দর ভাবে - Adverb beauteous - সুন্দর - Adjective
I must go there .(Negative)
Correct Answer:
C: I cannot but go there
Explanation:
I must go there .(Negative) Correct Answer I cannot but go there I must go there.(negative) = I cannot but go there. Rule: must থাকলে negative করার সময় cannot but বসে।
Thought he tried hard , he failed .( Compound)
Correct Answer:
C: He tried hard but failed .
Explanation:
Thought he tried hard , he failed .( Compound) Correct Answer He tried hard but failed . Though he tried hard, he failed. (compound) = He tried hard but failed. Rule: complex sentence এর শুরুতে "Though /Although " থাকলে, compound sentence "but/yet" conjunction দিয়ে পৃথক clause কে যুক্ত করে।
He raised his hand . Here 'raised' is a _____ verb .
Correct Answer:
B: transitive
Explanation:
He raised his hand . Here 'raised' is a _____ verb . Correct Answer transitive He raised his hand.Here, raised is a transitive verb because - Transitive Verb: যে verb একাকী sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন word এর সাহায্য গ্রহণ করতে হয় তাকে Transitive verb বলে। এখানে, raised verb টি sentence এর অর্থ একাকী প্রকাশ করতে পারে না, তাই object (his hand) ব্যবহার হয়। তাই raised - transitive verb.
An adverb does not modify ______ .
Correct Answer:
A: nouns
Explanation:
An adverb does not modify ______ . Correct Answer nouns An Adverb is a word that modifies a verb (he sings loudly), an adjective ( very tall), another adverb (ended too quickly). so, the answer is "Noun".
Which pen do you want ? Here 'which' is a/an _____ .
Correct Answer:
A: adjective
Explanation:
Which pen do you want ? Here 'which' is a/an _____ . Correct Answer adjective Which pen do you want? এখানে which একটি adjective কারণ এটি noun (pen) কে modify করছে।
He is a Justice of the High Court . Here 'Justice' is a/an _____ noun .
Correct Answer:
D: common
Explanation:
He is a Justice of the High Court . Here 'Justice' is a/an _____ noun . Correct Answer common He is a justice of high court.Here, justice is a "common" noun because - The noun "justice" is a common noun as a general word for a judge or a magistrate ; a general word for a quality of fairness and reason; a word for any justice of any kind.
A paragraph must have ____ theme/themes .
Correct Answer:
A: one
Explanation:
A paragraph must have ____ theme/themes . Correct Answer one A paragraph must have one theme.Because, a paragraph is a sentence or a group of sentences that support one main idea.The information in each paragraph must be related to that idea.
কোন শব্দটি ‘সাগর’ শব্দের সমার্থক নয় ?
Correct Answer:
ঘ: ভূপতি
Explanation:
কোন শব্দটি ‘সাগর’ শব্দের সমার্থক নয় ? সঠিক উত্তর ভূপতি সাগর শব্দের প্রতিশব্দ - সমুদ্র, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু ইত্যাদি। রাজা শব্দের প্রতিশব্দ - নৃপতি, নরপতি, ভূপতি ইত্যাদি। তাই সঠিক উত্তর: ভূপতি
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: অপকর্ষ
Explanation:
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর অপকর্ষ উৎকর্ষ শব্দের অর্থ - উৎকৃষ্টতা, শ্রেষ্ঠতা, বৃদ্ধি, উন্নতি ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। অপকর্ষ শব্দের অর্থ - অবনতি, নিকৃষ্টতা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ অপকর্ষ।
বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?
Correct Answer:
গ: ১২টি
Explanation:
বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ? সঠিক উত্তর ১২টি বাংলায় যতি বা ছেদ চিহ্ন ১২টি। যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।
কোন শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ হয় না ?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
কোন শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ হয় না ? সঠিক উত্তর কবিরাজ কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এদের কোন স্ত্রীবাচক হয় না। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি। তাই সঠিক উত্তর : কবিরাজ।
‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
গ: মত + ঐক্য
Explanation:
‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর মত + ঐক্য ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + এ = ঐ, জন + এক = জনৈক, হিত + এষী = হিতৈষী, সর্ব + এব = সর্বৈব, অ + ঐ = ঐ, মত + ঐক্য = মতৈক্য, অতুল + ঐশ্বর্য = অতুলৈশ্বর্য
‘রাজপথ’ __এর ব্যাসবাক্য কোনটি হবে ?
Correct Answer:
ক: পথের রাজা
Explanation:
‘রাজপথ’ __এর ব্যাসবাক্য কোনটি হবে ? সঠিক উত্তর পথের রাজা ‘রাজপথ’ __এর ব্যাসবাক্য পথের রাজা। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: পথের রাজা = রাজপথ, হাঁসের রাজা = রাজহাঁস।
চলতি রীতির শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: তুলো
Explanation:
চলতি রীতির শব্দ কোনটি ? সঠিক উত্তর তুলো সাধু রীতি - চলিত রীতি শুষ্ক/শুকনা - শুকনো তুলা - তুলো। তাই সঠিক উত্তর : তুলো।
অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?
Correct Answer:
খ: শাপে বর
Explanation:
অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ? সঠিক উত্তর শাপে বর ভিজে বেড়াল(বাইরে নীরিহ ভেতরে ধূত): ভিজে বেড়ালদের অনেক সময় চেনা যায় না। শাপে বর(অনিষ্টে ইস্ট লাভ): আমার বড়মামা চাকরি না পেয়ে ব্যবসায়ে ঢুকেছেন, এতে তাঁর শাপে বর হয়েছে। কপাল ফেরা (সৌভাগ্য লাভ): ছেলেটা হঠৎ বিদেশে চাকরি পাওয়ায় চাচা - চাচির কপাল ফিরেছে। অদৃষ্টের পরিহাস (ভাগ্যবিড়ম্বনা):অদৃষ্টের পরিহাসে অনেক ধনকুবের পথের ফকির হয়ে গেল।
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ঘ: অনুতাপ
Explanation:
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর অনুতাপ পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।
‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?
Correct Answer:
গ: ভাব-সম্প্রসারণ
Explanation:
‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ? সঠিক উত্তর ভাব-সম্প্রসারণ দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত ভাব - সম্প্রসারণে আলােচনা করা হয়। এ লাইনটিকে মূলভাব ধরে এর সম্প্রসারণ হলো খুঁটিনাটি দিক উপস্থাপন করা যায়।
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ - প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা - জলচর, পকেট মারে যে - পকেটমার। তাই সঠিক উত্তর : উপপদ তৎপুরুষ।
নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?
Correct Answer:
খ: তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
Explanation:
নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ? সঠিক উত্তর তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে সাধু ভাষার ব্যাকরণের নিয়ম অনেকটা সুনির্ধারিত এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে । প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলঃ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে ।
কোনটি শুদ্ধ বাক্য ?
Correct Answer:
ক: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
Explanation:
কোনটি শুদ্ধ বাক্য ? সঠিক উত্তর বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে 'বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে' - বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলােকে শুদ্ধ করলে হবে তােমার সঙ্গে গােপন কথা আছে। মেয়েটি দারুশ বুদ্ধিমতী, আজকাল বিদূষী মহিলার অভাব নেই।
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?
Correct Answer:
ক: সমানাধিকরণ
Explanation:
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ? সঠিক উত্তর সমানাধিকরণ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
Correct Answer:
ক: আবেদনপত্র
Explanation:
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম- সঠিক উত্তর আবেদনপত্র সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।
কোনটি দেশী শব্দ ?
Correct Answer:
গ: টোপর
Explanation:
কোনটি দেশী শব্দ ? সঠিক উত্তর টোপর চোঙ্গা, টোপর, ডাব, ডিঙ্গা, টোক, কুড়ি, পেট ইত্যাদি দেশি শব্দ ।
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে যতি চিহ্নের সংযােজন করে ভাষার শৃঙ্খলা আনেন । এছাড়াও বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনন্য ।
The baby is always full of smiling .
Correct Answer:
A: শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
Explanation:
The baby is always full of smiling . Correct Answer শিশুটির মুখে হাসি লেগেই আছে । The baby is always full of smiling এর সঠিক অনুবাদ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে।
The tree is in flowers .
Correct Answer:
B: গাছটিতে ফুল ধরেছে ।
Explanation:
The tree is in flowers . Correct Answer গাছটিতে ফুল ধরেছে । In flower অর্থ পুষ্পিত, কুসুমিত । The tree is in flowers এর অর্থ হবে গাছটিতে ফুল ধরেছে । তাই Correct answer হবে (খ) ।
Patience is bitter but its fruits is sweet .
Correct Answer:
D: সবুরে মেওয়া ফলে ।
Explanation:
Patience is bitter but its fruits is sweet . Correct Answer সবুরে মেওয়া ফলে । প্রবাদ বাক্যের আক্ষরিক অনুবাদ হয় না। Patience is bitter but its fruit is sweet একটি ইংরেজি প্রবাদ যার সদৃশ বাংলা প্রবাদ হচ্ছে সবুরে মেওয়া ফলে। তাই (ঘ) - ই সঠিক উত্তর।
I wonder where he may be now .
Correct Answer:
A: সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
Explanation:
I wonder where he may be now . Correct Answer সে এখন কোথায় আছে তাই ভাবছি । Worder অর্থ মনে মনে ভাবা। যেমন - I wonder who he is অর্থ - তিনি কে হতে পারেন মনে মনে ভাবছি। তাই অর্থানুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
He asked me to do it .
Correct Answer:
C: তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
Explanation:
He asked me to do it . Correct Answer তিনি আমাকে এটা করতে বলেছিলেন । Ask somebody to do something অর্থ - কাউকে কোনাে কিছু করতে বলা । তাই He asked me to do it এর অনুবাদ হবে তিনি আমাকে এটা করতে বলেছিলেন। সুতরাং সঠিক উত্তর - (গ)।
He tried all plans .(Negative)
Correct Answer:
A: He tried no plan untried .
Explanation:
He tried all plans .(Negative) Correct Answer He tried no plan untried . (গ) grammatically ভুল । (খ) ও (গ) অর্থ change হয়ে যায়। সুতরাং correct answer (ক)।
দৃশ্যটি অতি মনোরম ।
Correct Answer:
গ: The scenery is very charming .
Explanation:
দৃশ্যটি অতি মনোরম । সঠিক উত্তর The scenery is very charming . (ক) ও (খ) হচ্ছে Exclamatory sentence কিন্তু প্রদত্ত বাংলা বাক্যটি Exclamatory নয়। (ঘ) অর্থের দিক দিয়ে সঙ্গতিপূর্ণ নয়। সঠিক উত্তর হবে (গ)।
I cannot stand rich dishes .
Correct Answer:
B: গুরুপাক খাবার আমার সহ্য হয় না ।
Explanation:
I cannot stand rich dishes . Correct Answer গুরুপাক খাবার আমার সহ্য হয় না । Stand অর্থ - সহ্য করা। Rich dishes অর্থ - গুরুপাক খাবার। তাই অর্থানুসারে correct answer (খ)।
আমি একটা পাখি দেখেছি ।
Correct Answer:
খ: I see a bird .
Explanation:
আমি একটা পাখি দেখেছি । সঠিক উত্তর I see a bird . See verbটির continuous tense হয় না। তাই আমি একটি পাখি দেখছি এর সঠিক অনুবাদ হবে - I see a bird.
Priyom is only six .(Negative)
Correct Answer:
B: Priyom is not more than six .
Explanation:
Priyom is only six .(Negative) Correct Answer Priyom is not more than six . Assertive sentence - এ only কোনাে সংখ্যাবাচক শব্দকে qualify করলে তার Negative করার সময় only এর পরিবর্তে not more than বা not less than ব্যবহৃত হয়।
এই ঘরটি ভাড়া দেয়া হবে ।
Correct Answer:
ক: This house is to let .
Explanation:
এই ঘরটি ভাড়া দেয়া হবে । সঠিক উত্তর This house is to let . To let অর্থ - ভাড়ায় দেওয়া হবে এমন কিছু যেমন - The house is to let. তাই অর্থনুযায়ী (ক) - ই সঠিক উত্তর।
ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।
Correct Answer:
খ: The doctor felt the pulse of the patient .
Explanation:
ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন । সঠিক উত্তর The doctor felt the pulse of the patient . Feel the pulse অর্থ - নাড়ী দেখা অর্থাৎ স্পর্শ দ্বারা নাড়ীর স্পন্দন অনুভব করা । Pulse এর ক্ষেত্রে see ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর (খ)।