Teacher Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1868)
সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয় ?
Correct Answer:
ক: একটি
Explanation:
সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয় ? সঠিক উত্তর একটি সারাংশ বা সারমর্ম সাধারণত একটি অনুচ্ছেদে লিখতে হয়। সারাংশ লেখার সময় অহেতুক বা অযথা বাক্য না বাড়িয়ে মূলভাব ফুটিয়ে তুলতে হয়। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার করা বা উক্তি বা উদ্ধৃতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তাহলে ভালো মানের সারাংশ লেখা সম্ভব।
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন - প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তিনি "সবুজপত্র " পত্রিকা সম্পাদনের মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
“যৌবন সূর্য” কোন সমাস ?
Correct Answer:
ঘ: রূপক কর্মধারয় সমাস
Explanation:
“যৌবন সূর্য” কোন সমাস ? সঠিক উত্তর রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস : উপমান ও উপমমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদ আগে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে "রূপ" অথবা "ই" যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: যৌবন রূপ সূর্য - যৌবন সূর্য।
সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে ?
Correct Answer:
ঘ: সাহিত্যিক
Explanation:
সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে ? সঠিক উত্তর সাহিত্যিক যোগাযোগ এবং ভাব বিনিময়ের জন্য একসময় চিঠি ছিল অপরিহার্য মাধ্যম। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, ছালে, চামড়ায় এবং ধাতব পাতে লিখত। পাতায় লিখত বলেই এর নাম পত্র। সুন্দর, শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তা, রুচি ও ব্যক্তিত্ব এর প্রকাশ ঘটে। সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। যেমন : রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র।
ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Correct Answer:
গ: তুরস্ক
Explanation:
ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ? সঠিক উত্তর তুরস্ক ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ? সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ভূত্বকে প্রাপ্ত দাহ্য গ্যাসের মিশ্রণ (প্রায়ই খনিজ তেলের সঙ্গে সম্পৃক্ত থাকে)। কয়লা ও তেল ছাড়া বিশ্বের তিনটি জীবাশ্ম জ্বালানির অন্যতম। অন্যভাবে বলতে গেলে, স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস। এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন হলেও ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদানও এতে বিদ্যমান থাকতে পারে।
প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?
Correct Answer:
খ: ড. সুফিয়া কামাল
Explanation:
প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ? সঠিক উত্তর ড. সুফিয়া কামাল ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা অধ্যাপক। ১৯৩২ সালের ২০ নভেম্বর, ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন । ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি নারী জাগরণ ও সমাজ সেবায় অবদান রাখেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?
Correct Answer:
গ: ম্যালকম টার্নবুল
Explanation:
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ? সঠিক উত্তর ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধের একটি দেশ । 'অস্ট্রেলিয়া' একটি ল্যাটিন শব্দ - যার অর্থ দক্ষিণাঞ্চল । অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন । তিনি অস্ট্রেলিয়ার ৩০ তম প্রেসিডেন্ট ।
বাংলাদেশের 'কৃষি দিবস' ____
Correct Answer:
খ: পহেলা অগ্রহায়ণ
Explanation:
বাংলাদেশের 'কৃষি দিবস' ____ সঠিক উত্তর পহেলা অগ্রহায়ণ বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বাংলা ১ গ্রহায়ণ ১৪১৫ প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়। সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
গ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪ সালে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য পদ লাভ করে।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?
Correct Answer:
ঘ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ? সঠিক উত্তর ১১ টি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে এ সময় নিয়ােগ দেয়া হয়।
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?
Correct Answer:
ক: সিপিইউ (CPU)
Explanation:
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ? সঠিক উত্তর সিপিইউ (CPU) CPU - এর পূর্ণরূপ হলাে Central Processing unit. কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউএর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে, মেমােরি থেকে ডেটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয়।
বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?
Correct Answer:
খ: ৫ অক্টোবর
Explanation:
বিশ্ব শিক্ষক দিবস কোনটি ? সঠিক উত্তর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। ১৯৯৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: প্যারিসে
Explanation:
UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর প্যারিসে ১৬ নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত UNESCO - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে UNESCO - এর বর্তমান সদস্য ১৯৩ । ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আদ্রে আজুলে ।
কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?
Correct Answer:
গ: সিয়েরা লিওন
Explanation:
কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ? সঠিক উত্তর সিয়েরা লিওন বাংলাকে অন্যতম ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিল। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অবদান ।
কোন দেশের সংবিধান অলিখিত ?
Correct Answer:
গ: ব্রিটেন
Explanation:
কোন দেশের সংবিধান অলিখিত ? সঠিক উত্তর ব্রিটেন যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা আচার - আচরণ, প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত খুব কম ।
মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____
Correct Answer:
খ: ১৮ বছরে
Explanation:
মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ____ সঠিক উত্তর ১৮ বছরে আমাদের মস্তিষ্ক হল বুদ্ধির আধার । মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্স নামে এক ধুসর টুপির মধ্যে নানা অংশ রয়েছে । সেই অংশগুলি আমাদের মেধা, বোধ, বুদ্ধি ও চেতনার মূল উৎস । মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় ১৮ বছর বয়সে ।
সিডর শব্দের অর্থ কী ?
Correct Answer:
ক: চোখ
Explanation:
সিডর শব্দের অর্থ কী ? সঠিক উত্তর চোখ সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।
ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: ম্যানিলায়
Explanation:
ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ম্যানিলায় ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?
Correct Answer:
খ: ৮ - ১০ - ১০
প্রাচীন 'চন্দদ্বীপ' এর বর্তমান নাম কি ?
Correct Answer:
ঘ: বরিশাল
Explanation:
প্রাচীন 'চন্দদ্বীপ' এর বর্তমান নাম কি ? সঠিক উত্তর বরিশাল সুপ্রাচীনকালে বর্তমান বৃহত্তর বরিশাল অঞ্চল চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে, প্রাকৃতিক কারণে এ অঞ্চলের চন্দ্রকলার মতাে হ্রাস - বৃদ্ধি ঘটতাে বলে অথবা চাঁদের আকৃতির ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে, চন্দ্রদ্বীপের কায়স্থ বসুবংশীয় জমিদারগণের দনুজমর্দন দেব, চন্দ্রশেখর চক্রবর্তীর কৃপায় রাজ্য লাভ করে এবং ব্রাহ্মণের নামেই স্থানের নামকরণ করেন চন্দ্রদ্বীপ । ঐতিহাসিক মতে, রাজা চন্দ্রবর্মার নামানুসারে নামকরণ হয় চন্দ্রদ্বীপ।
OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
Correct Answer:
ঘ: সৌদি আরব
Explanation:
OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ? সঠিক উত্তর সৌদি আরব ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) পরবর্তী সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা । তিনি আফ্রিকার দেশ চাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমান মহাসচিব ইউসেফ আহমেদ আল - ওথাইমিনের স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বর মাসে ওথাইমিনের মেয়াদ শেষে ওআইসির ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন তাহা।
গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: চীন
Explanation:
গোবি মরুভূমি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর চীন গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর - পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: বগুড়া
Explanation:
পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (RDA) ১৯ জুন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বগুড়ায় অবস্থিত। এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রদান, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালার আয়ােজন করে থাকে।
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
Correct Answer:
ক: ১৬১০ সালে
Explanation:
ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ? সঠিক উত্তর ১৬১০ সালে খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা অধিকার করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীর - এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।
তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
ক: কুমিল্লা
Explanation:
তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর কুমিল্লা কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত। কুমিল্লা জেলার একটি উপজেলা হলাে তিতাস। কুমিল্লা জেলায় মােট ১৭টি উপজেলা আছে। অন্য উপজেলাগুলাে হলাে : দেবিদ্বার, বরুড়া, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, হোমনা, লাকসাম, মুরাদনগর, নাঙ্গলকোট, কুমিল্লা সদর, মেঘনা, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, বুড়িচং, লালমাই ।
এপিকালচার বলতে কি বুঝায় ?
Correct Answer:
খ: মৌমাছির চাষ
Explanation:
এপিকালচার বলতে কি বুঝায় ? সঠিক উত্তর মৌমাছির চাষ রেশম চাষ - সেরিকালচার মৎস্য চাষ - পিসিকালচার পাখিচপালন - এভিকালচার মৌমাছি চাষ - এপিকালচার
২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
Correct Answer:
খ: স্পেন
Explanation:
২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ? সঠিক উত্তর স্পেন ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকাতে। এটি শুরু হয় ১১ জুন, ২০১০ - ১১ জুলাই, ২০১০। এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ স্পেন এবং রানার্স আপ নেদারল্যান্ড। তৃতীয় স্থান লাভ করে জার্মানি, আর চতুর্থ স্থান - উরুগুয়ে।
অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে ?
Correct Answer:
খ: ব্রেইল
Explanation:
অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে ? সঠিক উত্তর ব্রেইল অন্ধদের জন্য লিখন রীতি আবিষ্কার করেন ব্রেইল। ব্রেইল কাগজের উপর ৬ টি বিন্দু ফুটিয়ে তুলে লিখবার এই পদ্ধতি আবিষ্কার করেন। দৃষ্টিহীন ব্যক্তিরা এই উন্নীত বা উত্তল বিন্দুগুলোর উপর আঙ্গুল বুলিয়ে ছয়টি বিন্দুর নকশা অনুযায়ী অক্ষর অনুধাবন করতে সক্ষম হন।
কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে ?
Correct Answer:
ক: কানাডা
Explanation:
কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে ? সঠিক উত্তর কানাডা কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে। কানাডার ১৫০ বছরের মুদ্রার ইতিহাসে এখন পর্যন্ত কেবল রানী এলিজাবেথের ছবিই রয়েছে।
৫ম আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে ?
Correct Answer:
গ: বরিশাল
Explanation:
৫ম আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে ? সঠিক উত্তর বরিশাল ৫ম আদমশুমারী পরিচালিত হয় ২০১১ সালে। এ আদম শুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা ছিল ৮৫ লাখ ১৪ হাজার জন। ২০১১ সালে তা কমে গিয়ে দাড়িয়েছে ৮১ লাখ ৪৭ হাজারে।
কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ?
Correct Answer:
গ: এম এ মুহিত
Explanation:
কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ? সঠিক উত্তর এম এ মুহিত এম. এ মুহিত দুবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মুসা ইব্রাহীম (লালমনিরহাট: ২৩ মে ২০১০) প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী। নিশাত মজুমদার (লক্ষ্মীপুর: ১৯ মে ২০১২) এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী। দ্বিতীয় নারী ও চতুর্থ বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়া নাজরীন (ফেনী: ২৬ মে ২০১২) এভারেস্ট জয় করেন।
২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ?
Correct Answer:
ক: লিওজিয়াওবো
Explanation:
২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে ? সঠিক উত্তর লিওজিয়াওবো ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন চীনের নাগরিক "লিউ জিয়াওবো"। চীনে মানবিক অধিকার প্রতিষ্ঠায় তার সুদীর্ঘ এবং অহিংস আন্দোলনের জন্য।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি ?
Correct Answer:
খ: পুত্রজায়া
Explanation:
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি ? সঠিক উত্তর পুত্রজায়া মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম পুত্রজায়া। পিনাং ও কুয়াংটান মালয়েশিয়ার দুটি রাজ্য।
বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ?
Correct Answer:
ক: ভারত
Explanation:
বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ? সঠিক উত্তর ভারত বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি রয়েছে ভারতের। ২০১৩ সালের ২৩ অক্টোবর , বুধবার, অনুসমর্থনের দলিল হস্তান্তরের মধ্য দিয়ে কার্যকর হয় ভারত ও বাংলাদেশের বহিঃসমর্পণ চুক্তি, যার আওতায় দুই দেশ ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায়।
২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত ?
Correct Answer:
ঘ: ৯ম - দ্বাদশ শ্রেণি
Explanation:
২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত ? সঠিক উত্তর ৯ম - দ্বাদশ শ্রেণি ২০১০ সালে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী মাধ্যমিক স্তর নবম - দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই নীতি অনুযায়ী - প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সকল ধারার শিক্ষার্থীদের বিনামূল্য পাঠ্যবই দেয়া হয়।
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ?
Correct Answer:
খ: হরমোন
Explanation:
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ? সঠিক উত্তর হরমোন রক্তে ফিব্রিনােজেন, প্রোথোম্বিন, অনুচক্রিকা ও ক্যালসিয়াম আয়ন থাকে। যখন কোনাে স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে তখন ফিব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে জালের মত আবশী সৃষ্টি করে। ফলে রক্ত জমাট বঁধে। তবে রক্ত জমাট বাঁধার জন্য হরমােনের প্রয়ােজন নেই।
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
Correct Answer:
গ: স্যার উইলিয়াম জোন্স
Explanation:
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ? সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সােসাইটি ১৭৮৪ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স । স্যার উইলিয়াম জোন্স সুপ্রিম কোর্টের তৎকালীন কনিষ্ঠ বিচারক ছিলেন। এটি একটি আন্তর্জাতিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে এশিয়াটিক সসাসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষটির নাম বাংলাপিডিয়া।
চীনের দুঃখ নামে পরিচিত কোনটি ?
Correct Answer:
খ: হোয়াংহো নদী
Explanation:
চীনের দুঃখ নামে পরিচিত কোনটি ? সঠিক উত্তর হোয়াংহো নদী বাংলাদেশে কুমিল্লার দুঃখ মামে পরিচিত গোমতী নদী।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান ?
Correct Answer:
খ: ১৬ টি
Explanation:
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলভুক্ত কয়টি রাষ্ট্রের রানী এবং রাষ্ট্রপ্রধান ? সঠিক উত্তর ১৬ টি দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রসমূহের বর্তমান রাণী ও রাষ্ট্র প্রধান। কমনওয়েলথ রাষ্টসমূহ হচ্ছে:যুক্তরাজ্য , কানাডা , অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , জামাইকা , বারবাডোস' , বাহামাস , গ্রেনাডা , পাপুয়া নিউগিনি , সলোমন দ্বীপপুঞ্জ , টুভালু , সেন্ট লুসিয়া , সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ , বেলিজ , অ্যান্টিগুয়া ও বার্বুডা , সেন্ট কিট্স ও নেভিস
স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে ?
Correct Answer:
গ: আয়রন ,জিংক
কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
Correct Answer:
ঘ: কল্লোল পত্রিকা
Explanation:
কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ? সঠিক উত্তর কল্লোল পত্রিকা পল্লীকবি জসীমউদদীনের 'কবর' কবিতাটি ১৯২৩ সালে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। কালি - কলম (মাসিক) ১৯২৬ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। ধুমকেতু ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। তত্ত্ববােধিনী ১৮৪৩ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি ?
Correct Answer:
ক: ১ লক্ষ বর্গ কিলোমিটারের ও বেশি জলসীমা
Explanation:
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি ? সঠিক উত্তর ১ লক্ষ বর্গ কিলোমিটারের ও বেশি জলসীমা জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত ITLOS । দ্বিপক্ষীয় আলােচনার মাধ্যমে বিরােধ নিষ্পত্তি না হওয়ায় বাংলাদেশ ১৪ ডিসেম্বরে ২০০৯ মিয়ানমারের বিল মামলা করে। বাংলাদেশ বনাম মিয়ানমারের সমুদ্রসীমা মামলায় সভাপতি ছিলেন হোসে লুইস জেসাস (কেপভার্দে)। বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় ১৪ মার্চ ২০১২। সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরােধ শক্তির ফলে আমরা পেয়েছি ১১১৬৩১ বর্গ কিমি জলসীমা।
কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ?
Correct Answer:
গ: ৭৬ বছর
Explanation:
কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ? সঠিক উত্তর ৭৬ বছর হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়। ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে।
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে ____
Correct Answer:
ঘ: ৫ - ৬ লিটার
Explanation:
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে ____ সঠিক উত্তর ৫ - ৬ লিটার রক্ত এক ধরনের তরল যােজক কলা। রক্তের উপাদান দুইটি। যথা - রক্তরস (৫৫%) এবং রক্তকণিকা (৪৫%)। রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তে ৩ ধরনের কণিকা রয়েছে। যথা - লােহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। মানুষের শরীরের ওজনের ৭% রক্ত থাকে। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ ৫ - ৬ লিটার। রক্ত সামান্য ক্ষারীয়। এর PH ৭.৩৫ - ৭.৪৫।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য "রাষ্ট্রপতি "। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির মেয়াদকাল ৫ বছর। জাতীয় সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হয়।
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
Correct Answer:
খ: ৮ নং
Explanation:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ? সঠিক উত্তর ৮ নং মুক্তিযুদ্ধের সময় ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল - বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল, রাজবাড়ী জেলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা অঞ্চলের অংশবিশেষ।
'কবর' নাটকটির রচয়িতা কে ?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকটির রচয়িতা কে ? সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটির রচয়িতা - মুনীর চৌধুরী। তিনি এই নাটকটি জেল খানায় বসে রচনা করেন এবং এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কবর কবিতাটির রচয়িতা - পল্লী কবি জসীমউদ্দীন
হেপাটাইটিস 'বি' ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে ?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
হেপাটাইটিস 'বি' ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে ? সঠিক উত্তর যকৃত হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে।
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় ?
Correct Answer:
খ: ৪ ডিগ্রি
Explanation:
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় ? সঠিক উত্তর ৪ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় । পানিকে ০ ডিগ্রি তাপমাত্রা থেকে যত তাপ দেয়া হয় তার ঘনত্ব আরো বাড়তে থাকে । একসময় ৪ ডিগ্রি তাপমাত্রায় তা সর্বোচ্চ হয় তারপর অন্যান্য তরলের মতই তাপ বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব কমতে থাকবে আর আয়তন বাড়বে