Teacher Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1868)
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ?
Correct Answer:
খ: আবেদনপত্র
Explanation:
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ? সঠিক উত্তর আবেদনপত্র চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র। চাকরীর আবেদনপত্র লেখার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। অনেক তথ্য যোগ করতে হয়। প্রতিটা নিয়ম মেনে চলে উপযুক্ত তথ্য বা সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়।
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ?
Correct Answer:
গ: চলিত রীতি
Explanation:
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ? সঠিক উত্তর চলিত রীতি চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। কারণ চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য । চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত হয়ে সহজ রূপ লাভ করেছে। এই রীতি আলাপ আলোচনারর উপযোগী কারণ তদ্ভব শব্দবহুল।
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: আপাদমস্তক
Explanation:
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর আপাদমস্তক অব্যয়ীভাব সমাস:পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: পর্যন্ত (আ) অর্থে - পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক।
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ?
Correct Answer:
ঘ: সমস্যমান পদ
Explanation:
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ? সঠিক উত্তর সমস্যমান পদ বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ?
Correct Answer:
ঘ: ভাব-সম্প্রসারণ
Explanation:
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ? সঠিক উত্তর ভাব-সম্প্রসারণ ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ বলতে কোন রচনার ভাববস্তুকে সম্প্রসারিত করা বোঝায়। অহেতুক বা প্রসঙ্গবিহীন বাক্যের ব্যবহার না করে রচনা সম্পর্কিত বাক্য দিয়ে ভাব ফুটিয়ে তুলতে হবে। মুলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য তিনটি অনুচ্ছেদে লিখতে হবে। মূলভাব সবসময় সহজ, সাবলীল ও ছোট হতে হবে।
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে-
Correct Answer:
গ: ঢাকের বাঁয়া
Explanation:
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে- সঠিক উত্তর ঢাকের বাঁয়া বাগধারা - অর্থ তামার বিষ - অর্থের কুপ্রভাব অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন কাঠের পুতুল - নির্জীব /অসার ঢাকের বায়া - যার কোন মূল্য নেই। তাই সঠিক উত্তর: ঢাকের বায়া।
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি ?
Correct Answer:
ক: একই কথার পুনরাবৃত্তি
Explanation:
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি ? সঠিক উত্তর একই কথার পুনরাবৃত্তি ভাব - সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় - একই কথার পুনারাবৃত্তি না করা। ভাব - সম্প্রসারণ লেখার সময় অনেক গুলো দোষ পরিহার করতে হয়। তন্মধ্যে, একই কথার বা লাইনের পুনারাবৃত্তি না করা একটি। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করা, উক্তি বা উদ্ধৃতির ব্যবহার না করা ইত্যাদি।
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই ?
Correct Answer:
ক: ইলেক
Explanation:
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই ? সঠিক উত্তর ইলেক যতি চিহ্ন - বিরতি কাল কমা - এক বলতে যে সময় প্রয়োজন বিস্ময় চিহ্ন - এক সেকেন্ড উদ্ধরণ চিহ্ন - এক উচ্চারণ করতে যে সময় লাগে ইলেক/লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই তাই প্রশ্ন ভুল।
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ?
Correct Answer:
খ: কমা
Explanation:
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ? সঠিক উত্তর কমা মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।
নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ?
Correct Answer:
ঘ: নিক্বণ
Explanation:
নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ? সঠিক উত্তর নিক্বণ নুপূরের ধ্বনি - নিক্বণ। অলংকারের ঝংকার - শিঞ্জন। বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার।
বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে ?
Correct Answer:
ঘ: সেমিকোলন
Explanation:
বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে ? সঠিক উত্তর সেমিকোলন বাক্যে কমা থাকলে বিরতিকাল এক বলতে যে সময় প্রয়োজন। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন: সংসারের মায়াজালে আবদ্ধ আমরা ; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? সেমিকোলন থাকলে বিরতিকাল ১ বলার দ্বিগুণ সময়।
উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ঘ: বচ্ + ক্তি
Explanation:
উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর বচ্ + ক্তি বিশেষ নিয়মে প্রত্যয় করার নিয়ম : "চ" এবং "জ" স্থলে "ক" হয়। বচ্ + ক্তি = উক্তি মুচ্ + ক্তি = মুক্তি
ইতর- এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: ভদ্র
Explanation:
ইতর- এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর ভদ্র ইতর শব্দের অর্থ - অভদ্র, নীচ, নিম্ন শ্রেণীভুক্ত ইতর জীব। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। ভদ্র শব্দের অর্থ - মার্জত আচরণবিশিষ্ট, শিষ্ট, সব্য, সজ্জন, সাধু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই, ইতর শব্দের বিপরীত শব্দ ভদ্র।
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর সুনীতিকুমার চট্টোপাধ্যায় "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ?
Correct Answer:
খ: মানপত্র
Explanation:
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ? সঠিক উত্তর মানপত্র মানপত্র হচ্ছে এক ধরনের অভিনন্দন বা সংবর্ধনা পত্র। মানপত্র হচ্ছে সম্মান বা শ্রদ্ধাজ্ঞাপন সূচক অভিনন্দন পত্র। বিভিন্ন ধরনের পত্রের মধ্যে মানপত্র বা অভিনন্দনপত্র একটি। প্রশংসাপত্র ও একধরনেরর মানপত্র।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?
Correct Answer:
ক: সাতও না পাঁচও না
Explanation:
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ? সঠিক উত্তর সাতও না পাঁচও না বাগধারা - অর্থ আদায় কাঁচকলায় - শত্রুতা দা কুমড়া - ভীষণ শত্রুতা সাপে নেউলে - ভীষণ শত্রুতা সাতেও না পাঁচেও না - স্বতন্ত্র উপরোক্ত তিনটি বাগধরার অর্থ একই, ব্যতিক্রম চতুর্থ টা। তাই সঠিক উত্তর: সাতেও না পাঁচেও না।
অর্নব- এর প্রতিশব্দ____
Correct Answer:
ঘ: সমুদ্র
Explanation:
অর্নব- এর প্রতিশব্দ____ সঠিক উত্তর সমুদ্র পয়োধি,বারিধি, জলধি,সাগর
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?
Correct Answer:
ক: মানব
Explanation:
কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ? সঠিক উত্তর মানব ষ্ণ (অ) প্রত্যয় - অপত্য অর্থে ব্যবহৃত হয়। যেমন: মনু + ষ্ণ = মানব যদু + ষ্ণ = যাদব তাই সঠিক উত্তর: মনু + ষ্ণ = মানব।
“সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল-
Correct Answer:
ক: বর্জনীয়
Explanation:
“সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল- সঠিক উত্তর বর্জনীয় সারাংশ লিখনে ভাষার বাহুল্য, উপমা, অলংকার - বর্জনীয়। সারাংশ বলতে সাধারণত মূলভাবকে বোঝায়। উপমা, অলংকার, প্রবাদ প্রবচন, বাগধারা, উক্তি - এগুলো মূলত সারাংশের বর্জনীয় বিষয়। শুধুমাত্র মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে।
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ?
Correct Answer:
খ: তীব্র জ্বালা
Explanation:
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ? সঠিক উত্তর তীব্র জ্বালা বাগধারা - অর্থ কেতা দুরস্ত - পরিপাটি কূপ মণ্ডূক - ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন কাঠের পুতুল - নির্জীব /অসার কুল কাঠের আগুন - তীব্র জ্বালা তাই সঠিক উত্তর: তীব্র জ্বালা।
অনুবাদের অর্থ কি ?
Correct Answer:
গ: ভাষান্তরকরণ
Explanation:
অনুবাদের অর্থ কি ? সঠিক উত্তর ভাষান্তরকরণ অনুবাদ শব্দের অর্থ - ভাষান্তরকরণ। অনুবাদ হচ্ছে একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রুপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা " এবং যে ভাষায় অনুবাদ করা হয় তাকে বলা হয় "লক্ষ্য ভাষা "।
কোনটি পারিভাষিক শব্দ ?
Correct Answer:
খ: নথি
Explanation:
কোনটি পারিভাষিক শব্দ ? সঠিক উত্তর নথি পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।
অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ক: প্রাচীন
Explanation:
অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর প্রাচীন আর্বাচীন এর বিপরীত শব্দ হলো - প্রাচীন। নবীন এর বিপরীত শব্দ হলো - প্রবীন। নির্বাচিত এর বিপরীত শব্দ হলো - অনির্বাচিত। সঠিক উত্তর - প্রাচীন।
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
গ: পৃপ
Explanation:
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর পৃপ পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি। তাই সঠিক উত্তর: পৃপ
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
Correct Answer:
গ: দ্বিগু সমাস
Explanation:
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ? সঠিক উত্তর দ্বিগু সমাস সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল চৌরাস্তার সমাহার = চৌরাস্তা তিন মাথার সমাহার = তেমাথা শত অব্দের সমাহার = শতাব্দী পঞ্চবটের সমাহার = পঞ্চবটী ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী এরূপ : অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গা, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র ইত্যাদি। দ্বিগু সমাসের গাণিতিক গঠন = সংখ্যা + বিশেষ্য + র/এর + সমাহার = দ্বিগু সমাস
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
Correct Answer:
ঘ: খয়ের খাঁ
Explanation:
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ? সঠিক উত্তর খয়ের খাঁ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ - চাটুকার/তোষামুদে/মোসাহেব। আবার, খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার/ তোষামুদে তাই সঠিক উত্তর : খয়ের খাঁ।
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ? সঠিক উত্তর সংস্কৃত ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে ?
Correct Answer:
ক: ১৩টি
Explanation:
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে ? সঠিক উত্তর ১৩টি পূর্বে ১৭ টি জেলা ছিল কিন্তু ময়মনসিংহ বিভাগে ৪ টি জেলা অন্তর্ভূক্ত হওয়ায় বর্তমানে ১৩ টি জেলা।
বাংলা সনের প্রবর্তক কে ?
Correct Answer:
খ: সম্রাট আকবর
Explanation:
বাংলা সনের প্রবর্তক কে ? সঠিক উত্তর সম্রাট আকবর চৈত্র সংক্রান্তি উদযাপনের ইতিহাস প্রায় দেড় হাজার বছরের প্রাচীন হলেও পহেলা বৈশাখ পালনের ইতিহাস খুব প্রাচীন নয়। বাংলা সনের শুরু মোগল সম্রাট আকবরের শাসনামলে। তখন এতদঞ্চলে একমাত্র হিজরি সনের প্রচলন ছিল। হিজরি চান্দ্র বৎসরের হিসাবে প্রতি বছর ১০/১১ দিন এগিয়ে যেত। এতে ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ে অসুবিধা হত। আকবর অসুবিধা দূর করতে চান্দ্র বর্ষের হিসাবকে সৌর বৎসরের গণনায় রূপান্তরের চিন্তা করলেন। এ কাজের দায়িত্ব অর্পণ করেন তারই সভাসদ পন্ডিত আমির ফতেহউল্লাহ সিরাজিকে। তিনি ফসল ঘরে তোলার সময়কে গুরুত্ব দিয়ে হিজরি সন ও শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের সমন্বয় করে বঙ্গাব্দের প্রবর্তণ করেন। শুরু হয় বাংলা নববর্ষের প্রচলন। এখানে যেহুতু আকবর নাই, তাই আমির ফতেহউল্লাহ সিরাজি হবে
সম্প্রতি এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি "মুসা ইব্রাহীম" কোন জেলার অধিবাসী ?
Correct Answer:
ঘ: লালমনিরহাট
Explanation:
সম্প্রতি এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি "মুসা ইব্রাহীম" কোন জেলার অধিবাসী ? সঠিক উত্তর লালমনিরহাট মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি লালমনিরহাট জেলার অধিবাসী। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি ২৩ মে ২০১০ তারিখে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। ঈশ্বরী পাড়ওয়ালকে উদ্ধৃত করে কাঠমান্ডুতে বাংলাদেশের উপ - মিশনপ্রধান নাসরিন জাহান মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেন
মেরাসমাস রোগের ফলে কি হয় ?
Correct Answer:
ক: পেশী ও মেদ ক্ষয় হয়
Explanation:
মেরাসমাস রোগের ফলে কি হয় ? সঠিক উত্তর পেশী ও মেদ ক্ষয় হয় ম্যারাসমাস হলো শক্তির ঘাটতির জন্য সৃষ্ট এক ধরনের তীব্র অপুষ্টি । এই অপুষ্টিতে যে কেউ আক্রান্ত হতে পারে। তবে সাধারণত শিশুদের মধ্যে বেশি ঘটে। এক্ষেত্রে বয়সের তুলনায় শরীরের ওজন স্বাভাবিক (প্রত্যাশিত) শরীরের ওজনের ৬২% কম হয়। মারাসমাসের ঘটনা ১ বছর বয়সের আগে বৃদ্ধি পায়, যেখানে কোয়াশিওরকরের ঘটনা ১৮ মাস পরে বৃদ্ধি পায়। কোয়াশিওরকর থেকে এটি আলাদা করার উপায় হলো: কোয়াশিওরকর হল পর্যাপ্ত শক্তি গ্রহণের সাথে প্রোটিনের ঘাটতি যেখানে ম্যারাসমাস হল প্রোটিন সহ সকল প্রকারের অপর্যাপ্ত শক্তি গ্রহণ।
বাংলাদেশ কোন সনে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) এর সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
গ: ১৯৭৪সালে
Explanation:
বাংলাদেশ কোন সনে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) এর সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪সালে OIC = Organization of Islamic Cooperation
'হিমছড়ি' কোন শহরের উপকণ্ঠে অবস্থিত ?
Correct Answer:
ক: কক্সবাজার
Explanation:
'হিমছড়ি' কোন শহরের উপকণ্ঠে অবস্থিত ? সঠিক উত্তর কক্সবাজার কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।যার আয়তন প্রায় ১২০ কি.মি.।
গ্রিনহাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম ?
Correct Answer:
ঘ: কার্বন ডাইঅক্সাইড
Explanation:
গ্রিনহাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম ? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রীনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প,কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড এবং ওজোন।
কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ?
Correct Answer:
গ: ইউ.এস.এ
Explanation:
কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ? সঠিক উত্তর ইউ.এস.এ USA = United States America.
কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না ?
Correct Answer:
গ: সৌদি আরব
Explanation:
কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না ? সঠিক উত্তর সৌদি আরব বিশ্বের দুটি দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না। এ দেশ দুটি হচ্ছে সৌদি আরব ও ইরান। এর কারণ হচ্ছে - সৌদি আরবের জাতীয় পতাকার জমিনের মধ্যে আরবিতে কলেমা তাইয়্যেবা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ' খচিত আর ইরানের জাতীয় পতাকার সাদা জমিনে খচিত হয়েছে চারটি চন্দ্র ও এর মাঝে খাড়াভাবে একটি তলোয়ার।
Javed is a boy who is good .(Simple)
Correct Answer:
D: Javed is a good boy .
Explanation:
Javed is a boy who is good .(Simple) Correct Answer Javed is a good boy . A simple sentence is a sentence that consists of just one independent clause. A complex sentence is a sentence that contains an independent clause and one or more dependent clauses. A compound sentence has at least two independent clauses that have related ideas.The independent clauses can be joined by a coordinating conjunction (for, and, nor, but, or, yet, so) or by a semicolon. Javed is a good boy. Javed is a boy who is good. Javed is a boy and he is good.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ____.
Correct Answer:
ঘ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ____. সঠিক উত্তর একই হয় বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম - বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি ?
Correct Answer:
ঘ: বাংলাবান্ধা
Explanation:
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি ? সঠিক উত্তর বাংলাবান্ধা বাংলাদেশের সর্বউত্তরের স্থান = > বাংলাবান্দা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান = > ছেঁড়াদ্বীপ বাংলাদেশের সর্ব পূর্বের স্থান = > আখানইঠং বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান = > মনাকশা
কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ?
Correct Answer:
খ: ন্যানো সেকেন্ড
কারবালা (বর্তমানে) কোন দেশে অবস্থিত ?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
কারবালা (বর্তমানে) কোন দেশে অবস্থিত ? সঠিক উত্তর ইরাক কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর। এটি বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণ - পশ্চিমে অবস্থিত। শহরটি কারবালা প্রদেশের রাজধানী। ২০০৩ সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ৫,৭২,৩০০ জন।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি ?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। আর জনসংখ্যায় চীন।
ইহা একটি অপূর্ব সুযোগ ।
Correct Answer:
ক: This is a unique opportunity
ই - কমার্স কি
Correct Answer:
ক: নতুন বাজারজাতকরণ পদ্ধতি
Explanation:
ই - কমার্স কি সঠিক উত্তর নতুন বাজারজাতকরণ পদ্ধতি E - Commerce = Electronic Commerce.
বিপদ কখনো একা আসে না ।
Correct Answer:
খ: Misfortune never comes alone
সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত ?
Correct Answer:
ঘ: ৮
Explanation:
সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত ? সঠিক উত্তর ৮ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে ?
Correct Answer:
ক: কমা
Explanation:
বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্যে যতি বা ছেদচিহ্ন ব্যবহার করা হয়। যেমন : বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন: ৬৮, নবাবপুর রোড, ঢাকা - ১০০০।
“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ?
Correct Answer:
খ: একাদশে বৃহস্পতি
Explanation:
“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য/ হতভাগ্য। অন্যদিকে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়। তাই প্রদত্ত বাগধারা দুইটি পরস্পর বিপরীত।
সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি ?
Correct Answer:
গ: সর্বনাম ও ক্রিয়া পদে
Explanation:
সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি ? সঠিক উত্তর সর্বনাম ও ক্রিয়া পদে সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদে বেশি পরিলক্ষিত হয় । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
সবচেয়ে বড় ঘাস কোনটি ?
Correct Answer:
ঘ: বাঁশ
Explanation:
সবচেয়ে বড় ঘাস কোনটি ? সঠিক উত্তর বাঁশ কাষ্ঠল চিরহরিৎ উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের সদস্য। ঘাস পরিবারের এরা বৃহত্তম সদস্য। বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। এক একটি গুচ্ছে ১০ - ৭০/৮০ টি বাঁশ গাছ একত্রে দেখা যায়। এসব গুচ্ছকে বাঁশ ঝাড় বলে।