Teacher Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1868)
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো--
Correct Answer:
খ: আইসোটোপ
Explanation:
ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-- সঠিক উত্তর আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। এক্ষেত্রে সাধারণত কোবাল্ট - ৬০ আইসোটোপ ব্যবহৃত হয়।
বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: লাইবেরিয়ায়
Explanation:
বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর লাইবেরিয়ায় ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী বাহিনী লাইবেরিয়ায় কাজ করেছে। ২০০৮সালে বাংলাদেশী শান্তিরক্ষীরা দেশটিতে বাংলাদেশ স্কয়ার নামে একটি বিনোদন মূলক ও স্থাপনা নির্মাণ করে।
বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মার্কিন ডলার)-
Correct Answer:
খ: ১৩১৪ ডলার
Explanation:
বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মার্কিন ডলার)- সঠিক উত্তর ১৩১৪ ডলার করোনার প্রভাব বিশ্বের সর্বত্র। তারপরও সদ্যবিদায়ী ২০১৯ - ২০ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ৬৪ মার্কিন ডলার। করোনার অর্থবছরে তার আগের অর্থবছরের চেয়ে ১৫৫ ডলার মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য-
Correct Answer:
গ: ২২ গজ
Explanation:
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য- সঠিক উত্তর ২২ গজ পিচঃ ক্রিকেট খেলায়, মাঠের মাঝে দুই উইকেটের মাঝে ২২ গজ লম্ব এবং ১০ ফিট প্রস্থ শক্ত মাটি দিয়ে বানানো স্থান।
ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
Correct Answer:
খ: ৫৪টি
Explanation:
ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? সঠিক উত্তর ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে শুধু গঙ্গার পানি বণ্টনের জন্য ১৯৯৬ সালে ২৫ বছর মেয়াদি চুক্তি সই হয়।
বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা”-এর চিত্রকর কে?
Correct Answer:
গ: কামরুল হাসান
Explanation:
বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা”-এর চিত্রকর কে? সঠিক উত্তর কামরুল হাসান বিখ্যাত "তিন কন্যা চিত্রকর্মের চিত্রশিল্পী কামরুল হাসান। জয়নুল আবেদিনর বিখ্যাত চিত্রকর্ম গুলো হলো - ম্যাডোনা - ৪৩ , মনপুরা - ৭০, সংগ্রাম, মইটানা প্রভৃতি।
সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
সংসদ অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে আহ্বান করেন। উক্ত ধারা অনুসারে বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভাঙতে পারে।
কোন উপজাতির ধর্ম ইসলাম?
Correct Answer:
গ: পাঙন
Explanation:
কোন উপজাতির ধর্ম ইসলাম? সঠিক উত্তর পাঙন বাংলাদেশে ৪৫ টি নৃ - গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে পাঙন উপজাতি ধর্মীয়ভাবে মুসলমান। পাঙন উপজাতিরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসবাস করে।
যশোর জেলায় অবস্থিত বিল?
Correct Answer:
খ: ভবদহ
Explanation:
যশোর জেলায় অবস্থিত বিল? সঠিক উত্তর ভবদহ যশোর জেলার মনিরাম, অভয়নগর এবং খুলনা জেলার ডুমুরিয়া থানার সীমান্ত পর্যন্ত ভবদহ বিলের অবস্থান। ভবদহ ছাড়াও যশোর জেলার উল্লেখযোগ্য বিল হলো - জলেশ্বর, বকর, হরিণা ইছামতী ইত্যাদি।
পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?
Correct Answer:
গ: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
Explanation:
পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা সরকারের সাথে এক চুক্তি বলে পানামার সংকীর্ণ স্থলভাগ কেটে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে যা পানামা খাল চুক্তি নামে পরিচিত। এ খালের দৈর্ঘ্য ৮১ কিমি।
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
Correct Answer:
ক: ৫১৩৮ কিমি
Explanation:
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৫১৩৮ কিমি স্থলসীমান্ত দৈর্ঘ্য - ৪৪২৭ কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ৪১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ এর তথ্য মতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে ২৭১ কিমি। সমুদ্র উপকূল দৈর্ঘ্য - ৭১১ কিলোমিটার
সমতল জনপদ কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কুমিল্লা অঞ্চলে
Explanation:
সমতল জনপদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লা অঞ্চলে প্রাচীন কালে "সমতট " বলতে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। অন্য দিকে বৃহত্তর সিলেট অঞ্চল হরিকেল জনপদের অংশ ছিল। পুণ্ড্র বরেন্দ্র জনপদের অংশ ছিল।
বাংলায় “ছিয়াত্তরের মন্বন্তর” এর সময়কাল:
Correct Answer:
ক: ১৭৭০ খ্রিস্টাব্দ
Explanation:
বাংলায় “ছিয়াত্তরের মন্বন্তর” এর সময়কাল: সঠিক উত্তর ১৭৭০ খ্রিস্টাব্দ ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে পরিচিত ছিয়াত্তরের মন্বন্তর। ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০) দুর্ভিক্ষটি হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।
বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
Correct Answer:
ক: সিলেটের লালখানে
Explanation:
বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর সিলেটের লালখানে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের লালাখালে (সর্বোচ্চ ২০৩ডিগ্রি সেসি)। এবং সবচেয়ে কম বৃষ্টিপাত নাটোরের লালপুর
সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ভিটামিন “ডি”
Explanation:
সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর ভিটামিন “ডি” সূর্য কিরণ থেকে প্রাপ্ত ভিটামিনের নাম ভিটামিন - ডি। ভিটামিন ডি হাড়ের ক্ষয় রোধ করে।
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
Explanation:
”অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান "অসমাপ্ত আত্মজীবনী" বইটি লিখছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বইটি লিখছেন ১৯৬৬ - ১৯৬৯ সালে বঙ্গবন্ধু কারাগারে থেকে ১৯৫২ - ১৯৬০ সালের কাহিনী নিয়ে। বইটি জুন, ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়।
বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে?
Correct Answer:
খ: ৪১তম
Explanation:
বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে? সঠিক উত্তর ৪১তম চীন হতে কেনা সাবমেরিন দুটির নাম 'নবযাত্রা' ও 'জয়যাত্রা'।
জাতীয় শিক্ষক দিবস হলো-
Correct Answer:
ক: ১৯ জানুয়ারি
Explanation:
জাতীয় শিক্ষক দিবস হলো- সঠিক উত্তর ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারি বিশ্ব শিক্ষক দিবস - ৫ অক্টোবর
সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?
Correct Answer:
ঘ: কনজারভেটিভ পার্টি
Explanation:
সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়? সঠিক উত্তর কনজারভেটিভ পার্টি ঋষি সুনাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হবার পর ২৫ অক্টোবর ২০২২ বাকিংহ্যাম প্রাসাদে তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
এডিস মশা নিচের কোন রোগটির বাহন?
Correct Answer:
গ: চিকুনগুনিয়া
Explanation:
এডিস মশা নিচের কোন রোগটির বাহন? সঠিক উত্তর চিকুনগুনিয়া এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিকটাস
বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান “তক্ষশীলা” কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: পাকিস্তান
Explanation:
বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান “তক্ষশীলা” কোথায় অবস্থিত? সঠিক উত্তর পাকিস্তান বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশীলা - পাকিস্তান সবচেয়ে বড় মূর্তি ছিল - আফগানিস্তানে
যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল-
Correct Answer:
ক: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা
Explanation:
যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল- সঠিক উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ২১ দফা দাবি পেশ করা হয়
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে?
Correct Answer:
গ: ১৯২০ সালে
Explanation:
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর ১৯২০ সালে সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের নারীরা ১৮৯৩ সালে।
জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
Explanation:
জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া ২০১০ সালে কপ - ১৫ এটি গঠিত হয়। UNFCCC এর অধীনে।
”অর্থশাস্ত্র” গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
খ: কৌটিল্য
Explanation:
”অর্থশাস্ত্র” গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর কৌটিল্য অর্থশাস্ত্র চাণক্য রচিত একটি সুপ্রাচীন রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলের গ্রন্থটি প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি ও শাসনসংস্কারের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য ইতিহাস। অর্থশাস্ত্র ১৫ টি ভাগে বিভক্ত। ভাগগুলো 'অধিকরণ' নামে পরিচিত।
”সৎগুণই জ্ঞান” উক্তিটির কার?
Correct Answer:
ক: সক্রেটিস
Explanation:
”সৎগুণই জ্ঞান” উক্তিটির কার? সঠিক উত্তর সক্রেটিস সৎগুণই জ্ঞান বিখ্যাত উক্তিটি দার্শনিক সক্রেটিসের।
২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে?
Correct Answer:
ঘ: কাতার
Explanation:
২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে? সঠিক উত্তর কাতার বিশ্ব ফুটবলের ২২ তম আসর ২০২২ ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দেশ কাতারে। মোট ১২ টি ভেন্যুতে এই খেলা হবে আর অংশগ্রহণ করবে ৩২টি দল। সিদ্ধান্ত হলে আগামী বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করতে পারে।
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ক: ৮ মার্চ
Explanation:
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ৮ মার্চ ১৯৭৫ খ্রিস্টাব্দে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে।
এয়ারফোর্স ওয়ান কি?
Correct Answer:
গ: আমেরিকার রাষ্ট্রপতির বিমান
Explanation:
এয়ারফোর্স ওয়ান কি? সঠিক উত্তর আমেরিকার রাষ্ট্রপতির বিমান এয়ার ফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন, যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহন করে এমন কোনো বিমানের জন্য প্রযোজ্য হয়। ১৯৯০ সাল থেকে রাষ্ট্রপতির ফ্লাইটগুলো দুটো বিশেষভাবে নির্মিত বোয়িং ৭৪৭ - ২০০বি সিরিজের বিমান দ্বারা পরিচালিত হয়ে আসছে।
পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে-
Correct Answer:
গ: মিথানয়িক এসিড
Explanation:
পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে- সঠিক উত্তর মিথানয়িক এসিড পিপড়া ও মৌমাছির বিষে সাধারণত থাকে মিথানয়িক এসিড বা ফর্মিক এসিড (HCOOH)
”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ৭মী
Explanation:
”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী ”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” - ”রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
Correct Answer:
গ: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
Explanation:
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ বহুব্রীহি অন্তরীপ সমস্তপদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। এই ধরনের বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয়। যেমন: দু দিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
Correct Answer:
ক: উপপদ তৎপুরুষ
Explanation:
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
প্রাতিপদিক কী?
Correct Answer:
গ: বিভক্তিহীন নাম শব্দ
Explanation:
প্রাতিপদিক কী? সঠিক উত্তর বিভক্তিহীন নাম শব্দ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে। যেমন - ‘হাত’। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই। এর সঙ্গে ‘আ’ যুক্ত করে নতুন শব্দ ‘হাতা’ তৈরি করা যেতে পারে। এটিও একটি নাম শব্দ। আবার এর সঙ্গে ‘অল’ শব্দাংশ যুক্ত করে ‘হাতল’ আরেকটি নামশব্দ তৈরি করা যেতে পারে।
”অম্বর” শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: নভ
Explanation:
”অম্বর” শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নভ অম্বর - আকাশ, নভঃ, ব্যোম, দ্যু।
প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?
Correct Answer:
খ: নীল+ইমন = নীলিমা
Explanation:
প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? সঠিক উত্তর নীল+ইমন = নীলিমা কতগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহার করে বিশেষ্য পদ গঠন করা যায়।যেমন: ইমন্ প্রত্যয় : নীল + ইমন্ = নীলিমা।
”প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: আকুঞ্চন
Explanation:
”প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর আকুঞ্চন প্রসারণ শব্দের অর্থ - বিস্তার,বিস্তৃত,টানাটানি ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। আকুঞ্চন শব্দের অর্থ - একটু কুঁকড়ানো, সংকোচন ইত্যাদি।। প্রদত্ত শব্দটি বিশেষ্য পদ। তাই প্রসারণ শব্দের বিপরীত শব্দ আকুঞ্চন।
”নী” প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
Correct Answer:
ঘ: মেধাবিনী
Explanation:
”নী” প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি? সঠিক উত্তর মেধাবিনী নী প্রত্যয় যোগে কিছু শব্দকে স্ত্রীবাচক করা যায়।যেমন: মেধাবী - মেধাবিনী মায়াবী - মায়াবিনী কুহক - কুহকিনী যোগী - যোগিনী
”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সারী
Explanation:
”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর সারী শুক শব্দের অর্থ - টিয়াপাখি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং পুরুষবাচক শব্দ। সারী শব্দটি স্ত্রীবাচক । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই শুক শব্দের স্ত্রীবাচক শব্দ সারী।
গাছে এখনও ফল ধরেনি।
Correct Answer:
ক: The tree has not yet borne fruit.
গুজবে কান দেওয়া উচিত নয়।
Correct Answer:
গ: One should not give ear to rumour.
সে হাঁপাতে হাঁপাতে এখানে আসল।
Correct Answer:
ঘ: He came here panting.
”ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ”- এক কথায় কী হবে?
Correct Answer:
গ: ইতিহাসবেত্তা
Explanation:
”ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ”- এক কথায় কী হবে? সঠিক উত্তর ইতিহাসবেত্তা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক। তাই সঠিক উত্তর: ইতিহাসবেত্তা।
তিনি সৎ লোক ছিলেন, তাই না?
Correct Answer:
খ: He was an honest man, wasn't he?
আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।
Correct Answer:
খ: I have just received your letter.
The noun form of "broad" is-
Correct Answer:
D: breadth
Explanation:
The noun form of "broad" is- Correct Answer breadth broad শব্দটির অর্থ প্রশস্ত, যেটি adjective. broad এর Noun হচ্ছে breadth.
The verb form of "little" is-
Correct Answer:
A: belittle
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান ?
Correct Answer:
গ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান ? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান । চটকা ও ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
FAO- এর সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
গ: রোম
Explanation:
FAO- এর সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর রোম জাতিসংঘ (UN) , UNDP , UNICEF ও UNFPA এর সদর দপ্তর নিউইয়র্ক। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর ম্যানিলা। FAO, IFAD ও WFP এর সদর দপ্তর রোম । ECF , ILO, WTO, WHO, WMO ও UNHCR এর সদর দপ্তর জেনেভা।
কিছু করার আগে ভাল করে ভেবে নাও।
Correct Answer:
খ: Look before you leap.