Karmasangsthan Bank MCQs
Showing 50 questions (Total: 594)
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ক: শীত+ঋত
Explanation:
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর শীত+ঋত "শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ শীত + ঋত। অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত - র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ঋ (ঋত) = আর শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ার্ত।
'তুষার শুভ্র" কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: উপমান কর্মধারয়
Explanation:
'তুষার শুভ্র" কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর উপমান কর্মধারয় Hints: উপমান কর্মধারায় সমাসঃ যে কর্মধারায় সমাসে সাধারণত কর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের মিলন হয়, তাকে বলে উপমান কর্মধারায় সমাস। যেমনঃ কুসুম ন্যায় কোমল - কুসুমকোমল, বকের ন্যায় ধার্মিক - বকধার্মিক, তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র।
"পশ্চাতে জন্মেছে যে তাকে" এক কথায় কি বলে?
Correct Answer:
গ: অনুজ
Explanation:
"পশ্চাতে জন্মেছে যে তাকে" এক কথায় কি বলে? সঠিক উত্তর অনুজ ব্যাখাঃ অগ্রে জন্মেছে যে = অগ্রজ পশ্চাতে জন্মেছে যে = অনুজ সুতরাং , সঠিক উত্তরঃ অনুজ
অপাদান কারক কোনটি ?
Correct Answer:
খ: ট্রেন স্টেশন ছেড়েছে
Explanation:
অপাদান কারক কোনটি ? সঠিক উত্তর ট্রেন স্টেশন ছেড়েছে ব্যাখাঃ যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এক্ষেত্রে: কোন স্থান থেকে কোন জিনিস বা বস্তু যদি চলিত হয়, তবে যে স্থান থেকে ঐ জিনিসটা চালিত হয় বা যাত্রা শুরু করে, সে স্থানটি হয় আপাদান কারক। যেমন: স্টেশন থেকে ট্রেন ছাড়ে এখানে স্টেশন অপাদান কারক।
শৈত্য শব্দের বিশেষন পদ কোনটি?
Correct Answer:
ক: শীতার্ত
Explanation:
শৈত্য শব্দের বিশেষন পদ কোনটি? সঠিক উত্তর শীতার্ত ব্যাখাঃ প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক বানান "শীতার্ত " যা একটি বিশেষন পদ। শীত ও শীততাপ শব্দ দুটি বিশেষ্য।
'যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে' এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: জটিল
Explanation:
'যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে' এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল ব্যাখাঃ মিশ্র বা জটিল বাক্যঃ একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খন্ড বাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পরের সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেহেতু, সেহেতু প্রয়োগেও জটিল বাক্য হতে পারে। যেমন - যেহেতু তুমি প্রথম হয়েছ, সেহেতু পুরস্কার তুমিই পাবে।
What is the superlative degree of Bad?
Correct Answer:
B: Worst
Explanation:
What is the superlative degree of Bad? Correct Answer Worst Positive- BadComparative - WorseSuperlative - Worst
He left no stone to achieve his objective .
Correct Answer:
A: Thrown
Which one of the following is a proper noun ?
Correct Answer:
D: Dhaka
The court is adjouned today. It will ______ front next sunday.
Correct Answer:
C: resume
Select the word closest in meaning to 'PRESTIGE'
Correct Answer:
B: Pride
The word wild means-
Correct Answer:
C: untamed
Explanation:
The word wild means- Correct Answer untamed wild - বুনো, বন্য। mild - মৃদু, নরম। feeble - ক্ষীণ, নিস্তেজ, দুর্বল। untamed - অশান্ত। angry - ক্রুদ্ধ।
The opposite word of 'essential' is-
Correct Answer:
D: unnecessary
Explanation:
The opposite word of 'essential' is- Correct Answer unnecessary essential - অপরিহার্য ও অত্যাবশ্যকীয়। vital - জীবন সম্বন্ধীয়; সঞ্জীবনী; প্রয়োজনীয়। critical - সমালোচনামূলক । crucial - চূড়ান্ত; সমস্যামূলক। unnecessary - অনাবশ্যক, অপ্রয়োজনীয়।
৯০ ডিগ্রীর কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
Correct Answer:
ক: ৯০ ডিগ্রী
Explanation:
৯০ ডিগ্রীর কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী? সঠিক উত্তর ৯০ ডিগ্রী দুটি কোণের সমষ্টি ১৮০° হলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। সুতরাং, ৯০° কোণের সম্পূরক কোণ হচ্ছে ১৮০° - ৯০° = ৯০°।
১০ গজ * ৫গজ =কত?
Correct Answer:
খ: ৫০ বর্গ গজ
Explanation:
১০ গজ * ৫গজ =কত? সঠিক উত্তর ৫০ বর্গ গজ ১০ গজ * ৫গজ = ৫০ বর্গ গজ ans: ৫০ বর্গ গজ
Which of the following is not an adjective?
Correct Answer:
D: humor
নিচের কোনটি ০.০৬২৫ এর সমান?
Correct Answer:
গ: ৪২৩৭০
Explanation:
নিচের কোনটি ০.০৬২৫ এর সমান? সঠিক উত্তর ৪২৩৭০ To convert 0.0625 to an equivalent whole number, we need to multiply it by a power of 10. 0.0625 * 10000 = 625 Therefore, the number that is equal to 0.0625 is 625. Out of the options given, none of them are equal to 625. So, the answer is "none of the above".
Bangladesh cricket team registered their first test victory in the foreign soil against-
Correct Answer:
B: West indies
একটি ত্রিভুজের তিনটি বাহুর মাপের অনুপাত ৫:৬:৭। এর পর ১৯৮সেমি হলে দীর্ঘতম বাহুটি কত সেমি ?
Correct Answer:
ঘ: ৭৭সেমি
Explanation:
একটি ত্রিভুজের তিনটি বাহুর মাপের অনুপাত ৫:৬:৭। এর পর ১৯৮সেমি হলে দীর্ঘতম বাহুটি কত সেমি ? সঠিক উত্তর ৭৭সেমি ব্যাখাঃ ধরি, দীর্ঘতম বাহুটি "ক" সেন্টিমিটার প্রশ্নমতে, ৫ক + ৬ক + ৭ক = ১৯৮ বা, ১৮ক = ১৯৮ ক = ১১ অতএব, দীর্ঘতম বাহুটি = ৭ক = ৭×১১ = ৭৭ সেন্টিমিটার
OPEC is the cartel for the product-
Correct Answer:
A: Petroleum
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল চলে যাচ্ছে। কত মিটার দূরে লাইন দুটিকে অন্যকে ছেদ করেছে?
Correct Answer:
ঘ: কখনোই না
Explanation:
দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল চলে যাচ্ছে। কত মিটার দূরে লাইন দুটিকে অন্যকে ছেদ করেছে? সঠিক উত্তর কখনোই না ব্যাখাঃ দুইটি সমান্তরাল রেখা কখনই পরস্পরকে ছেদ করবে না। কারন দুইটিই সমান রেখা। এটি সমান্তরাল রেখার সংজ্ঞা
Which of the country was not a supporter of USA in the war against Iraq?
Correct Answer:
D: none of these
Wimbledon is famous for-
Correct Answer:
A: Its tennins tournament
Which of the following is an independent country ?
Correct Answer:
D: none of these
The former name of srilanka was-
Correct Answer:
A: Ceylon
CNG is the abbreviation of
Correct Answer:
B: Compressed natural gas
E-commerce stands for -
Correct Answer:
C: Electronic commerce
To which sport the name 'Usain Bolt' is related?
Correct Answer:
B: Athletics
নিচের কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান?
Correct Answer:
ঘ: বাংলাদেশ নির্বাচন কমিশন
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে?
Correct Answer:
ঘ: প্রতিরক্ষা
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
Correct Answer:
গ: এটর্নি জেনারেল
বাংলাদেশের সাথে এক মাত্র বন্দি বিনিময় চুক্তি রয়েছে কোন দেশের ?
Correct Answer:
খ: ভারত
Of the following countries,which is not a scandinavian country ?
Correct Answer:
B: Holland
বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়?
Correct Answer:
খ: আসিয়ান
এক ব্যাক্তি তার ১৫% আয়কর দেন। তিনি ৬০০০টাকা আয়কর দিয়ে থাকলে তার মোট আয় কত?
Correct Answer:
ক: ৪০০০০টাকা
Explanation:
এক ব্যাক্তি তার ১৫% আয়কর দেন। তিনি ৬০০০টাকা আয়কর দিয়ে থাকলে তার মোট আয় কত? সঠিক উত্তর ৪০০০০টাকা ১৫ টাকা আয়কর দিলে আয় ১০০ টাকা ১ টাকা আয়কর দিলে আয় ১০০/১৫ টাকা ৬০০০ টাকা আয়কর দিলে আয় = ১০০ X ৬০০০/১৫ টাকা = ৪০০০০ টাকা
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
Correct Answer:
ক: ১৫০০টাকা
Explanation:
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত? সঠিক উত্তর ১৫০০টাকা দেওয়া আছে, ৫টি গরুর মূল্য = ১৫টি ভেড়ার মূল্য১টি গরুর মূল্য = <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>১</mi><mi>৫</mi></mrow><mi>৫</mi></mfrac></math> বা ৩টি ভেড়ার মূল্যআবার,২টি গরুর মূল্য ৩০০০টাকা ১টি গরুর মূল্য = ১৫০০টাকাসুতরাং, ৩টি ভেড়ার মূল্য ১৫০০টাকা
করিম বার্ষিক ৬.৫% সুদে ৯০০টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে করিম ১ বছর সুদ হিসেবে কত টাকা বেশী পাবে?
Correct Answer:
খ: ৮৯৫টাকা
Explanation:
করিম বার্ষিক ৬.৫% সুদে ৯০০টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে করিম ১ বছর সুদ হিসেবে কত টাকা বেশী পাবে? সঠিক উত্তর ৮৯৫টাকা ৬.৫% সুদে ৯০০০ টাকার ১ বছরের সুদ = ৫৮৫টাকা আবার, ১২% সুদে ৯০০০ টাকার ১ বছরের সুদ = ১০৮০ টাকা সুদ বেশি পাবে = ১০৮০ - ৫৮৫ = ৪৯৫ টাকা
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে?
Correct Answer:
ক: রাঙ্গামাটি
Explanation:
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে? সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় সীমানায় আছে। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
কোন ক্ষুদ্রত্তম সংখ্যাকে ৪,৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকবে?
Correct Answer:
গ: ৬১
Explanation:
কোন ক্ষুদ্রত্তম সংখ্যাকে ৪,৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকবে? সঠিক উত্তর ৬১ ৪,৫,৬ এর লসাগু = ৬০ ক্ষুদ্রত্তম সংখ্যা ৪,৫,৬ এর লসাগু + ১ = ৬০ + ১ = ৬১ ans:৬১
বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
ক: লালমনিরহাট
Explanation:
বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর লালমনিরহাট বেরুবাড়ি ছিট্মহল বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের জন্মই হয়েছিল পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সংঘাতের মধ্য দিয়ে। দেশভাগ - পরবর্তী রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার বাস্তবতায় দক্ষিণ বেরুবাড়ী ও দহগ্রাম - আঙ্গরপোতার মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তানে তীব্র উত্তেজনা শুরু হয়। শুরু থেকেই পাকিস্তান সরকার র্যাডক্লিফ রোয়েদাদ অনুযায়ী ভারত অধিকৃত দক্ষিণ বেরুবাড়ীর মালিকানা দাবি করে ভারতের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করছিল। বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার হুমকিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ বেরুবাড়ী ও দহগ্রাম - আঙ্গরপোতায় সংঘটিত দাঙ্গার প্রভাবে সাম্প্রদায়িক দাঙ্গা - পরিস্থিতির অবনতি হলে ছিটমহল ইস্যুটি উভয় দেশের রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে।
জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য কোনটি ?
Correct Answer:
ক: রাখালী
Explanation:
জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য কোনটি ? সঠিক উত্তর রাখালী জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য রাখালী। রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই। জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে। বইটিতে ১৯টি কবিতা আছে এর মধ্য কবর কবিতাটি বেশ জনপ্রিয় হয়। ২টি কবিতা গান এর সুরে গান হিসেবে প্রচলিত।
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ?
Correct Answer:
ক: ৬.১৫কিমি
Explanation:
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার ? সঠিক উত্তর ৬.১৫কিমি প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫কিমি। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরিয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ - পশ্চিম অংশের সাথে উত্তর - পূর্ব অংশের সংযোগ ঘটবে। পদ্মা - ব্রহ্মপুত্র - মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে।
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: বান্দারবান
Explanation:
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বান্দারবান চিম্বুক পাহাড় বান্দারবানে অবস্থিত। বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিত অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকৈ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চিম্বুক পাহাড় বান্দরবানের অন্যতম আকর্ষণীয় স্থান। বান্দরবান সদর থেকে ২৬ কিলোমিটার দূরে এই পাহাড়টি সমুদ্রের ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় জিপে করে চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে আপনি রোমাঞ্চিত হবেন। জিপে করে আদিবাসীদের গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের অতি সাধারণ জীবনযাত্রা দেখে আপনি বাধ্য হবেন টিকে থাকার জন্য আমাদের পূর্বসূরিদের জীবন সংগ্রামকে স্মরণ করতে।
ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কতটি ?
Correct Answer:
খ: ৮১
Explanation:
ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কতটি ? সঠিক উত্তর ৮১ ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ ৮১টি। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। মসজিদটি উত্তর - দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব - পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১ টি, সাত লাইনে ১১ টি করে ৭৭ টি এবং চার কোনায় ৪ টি মোট ৮১ টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত।
'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে ?
Correct Answer:
ক: সিকান্দার আবু জাফর
Explanation:
'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে ? সঠিক উত্তর সিকান্দার আবু জাফর মহাকবি আলাওল - নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা "সমকাল" সম্পাদনার জন্য বিশেষ ভাবে খ্যাত। তার উল্লেখযোগ্য নাটক - মহাকবি আলাওল (১৯৬৬), সিরাজউদ্দৌলা(১৯৬৫) ইত্যাদি।
রবীন্দনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
Correct Answer:
খ: দোলনচাঁপা
Explanation:
রবীন্দনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা - বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি " কাজী নজরুল ইসলামের" ২য় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। তাই সঠিক উত্তর: দোলনচাঁপা।
রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নাটক কোনটি?
Correct Answer:
ক: রক্ত করবী
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর এর রচিত নাটক কোনটি? সঠিক উত্তর রক্ত করবী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক - রক্ত করবী। "রক্ত - করবী" রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। প্রবাসী পত্রিকার আশ্বিন, ১৩৩০ সংখ্যায় প্রথম প্রকাশত হয়। গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় ইংরেজি ১৯২৬ সালে। অনেকের মতে এটি রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ নাটক।
অনুগ্রহ এর বিপরীত শব্দ কোণটি ?
Correct Answer:
ক: নিগ্রহ
অপদেবতা শব্দের 'অপ' শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: মন্দ অর্থে
Explanation:
অপদেবতা শব্দের 'অপ' শব্দের অর্থ কি? সঠিক উত্তর মন্দ অর্থে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ ২০ টি। তন্মধ্যে "অপ" একটি। "অপ" উপসর্গটি বিপরীত, নিকৃষ্ট বা মন্দ, স্থানান্তর, বিকৃত অর্থে ব্যবহার হয়। যেমন: নিকৃষ্ট বা মন্দ অর্থে - অপযশ, অপসৃষ্টি, অপকর্ম, অপদেবতা ইত্যাদি। তাই উত্তর হবে: মন্দ অর্থে।