Assistant Director of Expatriate Welfare and Foreign Employment Ministry MCQs
Showing 50 questions (Total: 71)
Fill in the blank: What is the time _____ your watch?
Correct Answer:
B: by
Explanation:
Fill in the blank: What is the time _____ your watch? Correct Answer by ঘড়িতে সময় কত? প্রশ্ন নির্দেশ করতে watch - এর পূর্বে by ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
We observed our ______ language movement day on 21st Feb 2012
Correct Answer:
B: 60th
Explanation:
We observed our ______ language movement day on 21st Feb 2012 Correct Answer 60th We observed our 69th language movement day on 21st Feb 2021.
Which one is the correct passive form of the sentence ____ "Open the door"?
Correct Answer:
C: Let the door be opened
Explanation:
Which one is the correct passive form of the sentence ____ "Open the door"? Correct Answer Let the door be opened Verb দ্বারা শুরু হওয়া Imperative Sentence - এর active form থেকে passive করার নিয়ম হলো: প্রথমে Let + object + be + verb এর Past participle from হয়। যেমন - Open the door - এর passive form হচ্ছে Let the door be opened. সুতরাং সঠিক উত্তর (গ)।
Debut means ____
Correct Answer:
D: first appearance
Explanation:
Debut means ____ Correct Answer first appearance ‘Debut’ শব্দের অর্থ হচ্ছে (অভিনেতা, গায়ক, গায়িকা প্রভৃতি সম্বন্ধে) প্রকাশ্য মঞ্চে প্রথম উপস্থিতি, প্রথম প্রকাশ, প্রথম আত্মপ্রকাশ, অর্থাৎ first oppearance. পক্ষান্তরে, conclusion অর্থ পরিসমাপ্তি, শেষ, উপসংহার; contradiction অর্থ বিরোধিতা, অসঙ্গতি, মতনৈক্য এবং gracious response অর্থ উদার প্রতিক্রিয়া, সৌজন্যময় উত্তর।
Which one is the correct spelling?
Correct Answer:
C: committee
Explanation:
Which one is the correct spelling? Correct Answer committee Committee - অর্থ দল, সমিতি। অপশনে অন্য তিনটি ভুল।
What is the antonym of "Expel"?
Correct Answer:
D: Admit
Explanation:
What is the antonym of "Expel"? Correct Answer Admit ‘Expel শব্দের অর্থ বাতিল বা বহিস্কার করা, বিতারিত করা। এর বিপরীত শব্দ হলো Admit যার অর্থ (দগুরুপে) নির্বাসিত করা, বিতাড়িত করা ইত্যাদি; Dismiss অর্থ চাকরি থেকে বরখাস্ত করা, বিদায় দেয়া; Eject অর্থ স্থান ত্যাগে বাধ্য করা, বহিস্কার করা; যেগুলোর প্রত্যেকটিই Expel - এর প্রায় Synonym (সমার্থক)।
What is the verb form of the word "beautiful"?
Correct Answer:
D: beautify
Explanation:
What is the verb form of the word "beautiful"? Correct Answer beautify Beautiful এর verb হচ্ছে Beautify. Beauty হবে noun Beautifully হচ্ছে adverb. Ans - beatify
What is the feminine gender of the word "tiger"?
Correct Answer:
A: tigress
Explanation:
What is the feminine gender of the word "tiger"? Correct Answer tigress ‘Tiger শব্দের feminine gender ( স্ত্রী লিঙ্গ) হচ্ছে tigress. Masculine Noun - এর শেষে syllable বাদ দিয়ে ess যোগে গঠিত অনুরূপ কতিপয় feminine gender হলো : Actor - Actress, Negro – Negress, Doctor – Doctress, Votary – Votaress ইত্যাদি।
"Do or die" is a ______Sentence.
Correct Answer:
D: Compound
Explanation:
"Do or die" is a ______Sentence. Correct Answer Compound ‘Do or die’ is a compound sentence কারণ compound sentance এর ক্ষেত্রে একাধিক principal clause and, but, or, yet, and, so, therefore ইত্যাদি coordinating conjunction দ্বারা যুক্ত হয়। For example: (i) He is rich, but he is dishonest, (ii) Read or you will fail, (iii) Do or die ইত্যাদি।
Fill in the gap with correct idiom: The news of his death struck us like a _____ from the blue.
Correct Answer:
B: bolt
Explanation:
Fill in the gap with correct idiom: The news of his death struck us like a _____ from the blue. Correct Answer bolt ‘A bolt from the blue’ হচ্ছে একটি phrase যার অর্থ বিনা মেঘে বজ্রপাত, আকম্মিক ঘঠনা। যেমন: The news of his father’s death come to him as a bolt from the blue. সুতরাং সঠিক উত্তর হবে (খ)।
time and tide ______for none.
Correct Answer:
A: wait
Explanation:
time and tide ______for none. Correct Answer wait ‘Time and ride wail for none’ is a universal truth and it’s a proverb. SO correct answer is (ক)।
De facto means______
Correct Answer:
B: in reality
Explanation:
De facto means______ Correct Answer in reality ‘De facto’ অর্থ কার্যত, বাস্তবিক পক্ষে অর্থাৎ reality. সুতরাং সঠিক উত্তর (খ)।
Complete the sentence with the right form of verb: "She was (wake) by the alarm clock."
Correct Answer:
A: woken
Explanation:
Complete the sentence with the right form of verb: "She was (wake) by the alarm clock." Correct Answer woken Passive voice - এর ক্ষেত্রে সাধারনত verb - এর past participle from হয়। প্রদত্ত বাক্য ‘She was (wake) by the alarm clock’ –এর verb ‘wake’ এর past participle from হচ্ছে woken অথবা waked। এ শর্তে অপশনে সঠিক উত্তর নেই।
Who among the following is a dramatist?
Correct Answer:
A: George Bemard Shaw
Explanation:
Who among the following is a dramatist? Correct Answer George Bemard Shaw অর্থ। George Bernard Shaw (1856 - 1950) dramatist (নাট্যকার) হিসেবে বিখ্যাত। তার বিখ্যাত নাট্যকর্মের মধ্যে Man and Superman, Arms and the Man, Pygmalion প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে, E. M. Forster (1879 - 1970) ঔপন্যাসিক (Novelist) হিসেবে খ্যাত; T.S Elior (1888 - 1965) কবি (poet) হিসেবে খ্যাত এবং Stephen Spender (1909 - 1995) কবি (poet) হিসেবেই অধিক পরিচিত ছিলেন।
Sine die Means ______
Correct Answer:
D: adjourned indefinitely
Explanation:
Sine die Means ______ Correct Answer adjourned indefinitely Sine die - হচ্ছে লাতিন ভাষার শব্দ, যার অর্থ অনিষ্টকালের জন্য। correct ans - adjourned indefinitely.
To raise one's brows shows:
Correct Answer:
B: surprise
Explanation:
To raise one's brows shows: Correct Answer surprise ‘To raise one’s brows’ একটি phrase, যার অর্থ আশ্চর্য হওয়া, বিম্মিতি হওয়া ইত্যাদি। অর্থাৎ ‘To raise one’s brows’ means surprise. পক্ষান্তরে, irritation অর্থ প্রকোপন, বিরক্তি, রোষ; anxiety অর্থ ভবিষ্যৎ নিয়ে ভয় ও অনিশ্চয়তা, উদ্বেগ, দুশ্চিন্তা এবং indifference অর্থ উদাসীন, অনীহা প্রভৃতি। সুতরাং সঠিক উত্তর অপশন (খ)।
The antonym of "Hostile" is ______
Correct Answer:
A: Friendly
Explanation:
The antonym of "Hostile" is ______ Correct Answer Friendly ‘Hostile’ শব্দের অর্থ শক্রভাবাপন্ন, বৈরী। এর Antonym (বিপরীত শব্দ) হচ্ছে Friendly; যার অর্থ বন্ধুসুলভ, বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন ইত্যাদি। পক্ষান্তরে, Cruel অর্থ নিষ্ঠুর নির্দয়; Dangerous অর্থ বিপজ্জনক বিপদসংকুল এবং Alarming অর্থ বিপদাশষ্কাপূর্ণ, ভয়ষ্কর, ত্রাসজনক। সুতরাং সঠিক উত্তর (ক)।
English is our _______
Correct Answer:
C: forenign language
Explanation:
English is our _______ Correct Answer forenign language English is our foreign language. পৃথিবীর সবাই ইংরেজিতে কথা বলতে পারে। বা বুঝতে পারে।
Anthropology is ______
Correct Answer:
A: Study of human origin and culture
Explanation:
Anthropology is ______ Correct Answer Study of human origin and culture Anthropology (নৃ - বিজ্ঞান) হচ্ছে মানুষের উৎপত্তি, বিকাশ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ Anthropology is the study of human origin and culture. সুতরাং সঠিক উত্তর (ক)।৪৫। ব্যাখ্যাঃ Sine die হচ্ছে লাতিন ভাষার শব্দ, যার অর্থ অনির্দিষ্ট কালের জন্য অর্থাৎ adjourned indefinitely. যেমন : Adjourn a meeting sine die.
Fill in the blank: Qamran is good ______ Mathematics.
Correct Answer:
A: at
Explanation:
Fill in the blank: Qamran is good ______ Mathematics. Correct Answer at দক্ষ বা পারদর্শী অর্থে good এর পর ‘at’ preposition বসে। যেমন - Qamran is good at Mathematics. অন্যদিকে, Good এর পর ‘for’ preposition যুক্ত হয়ে সামর্থ্য, ইচ্ছা ইত্যাদিকে বোঝায়। যেমন - I am not good for this long and tedious journey.
Who is the composer of "Paradise Lost"?
Correct Answer:
D: John Milton
Explanation:
Who is the composer of "Paradise Lost"? Correct Answer John Milton ইংরেজি সাহিত্যের প্রখ্যাত মহাকাব্য (epic) রচয়িতা John Milton (1608 - 1674) - এর বিখ্যাত দুটি মহাকাব্য হচ্ছে ‘Paradise Lost’ এবং ‘Paradise Regained’। পক্ষান্তরে, John Keats ইংরেজি সাহিত্যে ‘Poet of beauty’ নামে খ্যাত। S. T. Coleridge ঔপন্যাসিক হিসেবে এবং Lord Byron ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত।
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
Correct Answer:
খ: ইতঃপূর্বে
Explanation:
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি? সঠিক উত্তর ইতঃপূর্বে আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ; আয়ত্ব - আয়ত্ত; আয়ত্বাধীন - আয়ত্তাধীন; আরাম্ভ - আরম্ভ; আলিংগন - আলিঙ্গন; আলোচ্যমান - আলোচ্য; আশংকা - আশঙ্কা; আশক্তি - আসক্তি; আশ্বস্থ - আশ্বস্ত; আস্তাকুঁড় - আঁস্তাকুড়; ইংগিত - ইঙ্গিত; ইতঃস্তত - ইতস্তত; ইতিপূর্বে - ইতঃপূর্বে; ইতিমধ্যে - ইতোমধ্যে; ইদানিং - ইদানীং; ইয়ত্বা - ইয়ত্তা; ইষ্ঠ - ইষ্ট; ইষৎ - ঈষৎ ।
”হরতন” শব্দটি-
Correct Answer:
গ: ওলন্দাজ
Explanation:
”হরতন” শব্দটি- সঠিক উত্তর ওলন্দাজ ‘হরতন’ শব্দটি ওলন্দাজ ভাষা থেকে আগত বাংলায় ব্যবহৃত শব্দ। এরূপ কতিপয় শব্দ; ইস্কাপন, টেক্কা, তুরুপ, রইতন ইত্যাদি। অন্যদিকে আরবি শব্দের মধ্যে ঈমান , কুরআন, গোসল, তসবি, আদালত, কলম, মোক্তার, রায় প্রভৃতি অন্যতম। ফারসি শব্দের মধ্যে খোদা, পয়গম্বর, কারখানা, চশমা, দফতর, বাদশাহ প্রভৃতি প্রধান এবং পর্তুগিজ শব্দের মধ্যে আনারস, আলপিন, আলমারী, গীর্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি অন্যতম।
বিভীষণের স্ত্রীর নাম কি?
Correct Answer:
ঘ: সরমা
Explanation:
বিভীষণের স্ত্রীর নাম কি? সঠিক উত্তর সরমা রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে রচিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাবধ কাব্যের অন্যতম প্রধান চরিত্রগুলো হলো বিভীষণ, রাম, রাবণ, সরমা, লক্ষন, সীতা, মেঘনাদ প্রমুখ। এখানে বিভীষণের স্ত্রী ছিলেন সরমা, যিনি বিভীষণকে খারাপ পথ থেকে ভালো পথে আসতে উদ্বুদ্ধ করেন। অবশ্য পরবর্তীতে রাবনের মৃত্যের পর তার বিধবা স্ত্রী মন্দোদরীকে ও রামের পরামর্শক্রমে বিভীষণ বিয়ে করেন।
শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি?
Correct Answer:
গ: স্বরবৃত্ত
Explanation:
শ্বাসাঘাতপ্রধান ছন্দ কোনটি? সঠিক উত্তর স্বরবৃত্ত বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য, সঙ্গীত - মধুর ও তরঙ্গ - ঝস্কৃত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস রীতিতে তাকেই বলে ছন্দ। বাংলা ছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় - মাত্রাবৃত্ত ছন্দ। (Moric Metre), স্বরবৃত্ত ছন্দ (Stressed Metre) এবং অক্ষরবৃত্ত ছন্দ (Mixed or Composite Metre)। মাত্রাবৃত্ত ছন্দ হলো ধ্বনিপ্রধান, ধ্বনিমাত্রিক, বিস্তার - প্রধান বা দুর্বল ভঙ্গির ছন্দ। স্বরবৃত্ত ছন্দ হলো বলবৃত্ত, বলপ্রধান, স্বরাঘাতপ্রধান, শ্বাসাঘাতপ্রধান, ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ বা প্রবল ভঙ্গির ছন্দ। আর অক্ষরবৃত্ত ছন্দ হলো তানপ্রধান, অক্ষরমাত্রিক, মিশ্র প্রকৃতির, সস্কোচ প্রধান বা সাধারণ ভঙ্গির ছন্দ।
মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
Correct Answer:
গ: ঝ
Explanation:
মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি? সঠিক উত্তর ঝ বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলা হয় ঘোষধ্বনি। সুতরাং মহাপ্রাণ ঘোষ ধ্বনিগুলো হলো - ঘ, ঝ, ঢ, ধ, ভ ইত্যাদি। উল্লেখ্য যে,৩য় + ৪র্থ = ঘোষ = গ, ঘ জ, ঝ দ, ধ ব, ভ২য় + ৪র্থ = মহাপ্রাণ = খ, ঘ ছ, ঝ থ, ধ ফ, ভ
তাড়ন জাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
Correct Answer:
খ: ঢ়
Explanation:
তাড়ন জাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? সঠিক উত্তর ঢ় বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্পপ্রাণ আর বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ। অন্যদিকে, ‘ড়’ ও ‘ঢ়’ বর্গের দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশে দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরেরে দন্তমূলে আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের বলা হয় তাড়নজাত ধ্বনি। সুতরাং তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি হলো ‘ঢ়’। অন্যদিকে, ‘র’ হলো কম্পনজাত ধ্বনি এবং ‘ল’ হলো পার্শ্বিক ধ্বনি।
”যুগলাঙ্গরীয়” গ্রন্থের রচিয়তা কে?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
”যুগলাঙ্গরীয়” গ্রন্থের রচিয়তা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক বষ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত ‘যুগলাঙ্গুরীয়’ (১৮৭৪) একটি ছোট আখ্যান। আবার অনেকেই একে ছোট উপন্যাস (নভেলা) বা বড় গল্প বললেও বষ্কিমচন্দ্র স্বয়ং একে উপকথা বলে অভিহিত করেছেন। এ গ্রন্থে কৌতুক - পরিহাসপূর্ণ উপভোগ্য কাহিনীর সংমিশ্রণ ঘটেছে।
রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন-
Correct Answer:
গ: আবুল মনসুর আহমদ
Explanation:
রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন- সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ - ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
আক্তারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: খোয়াবনামা
Explanation:
আক্তারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি? সঠিক উত্তর খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩ - ১৯৯৭) রচিত উপন্যাস হচ্ছে খোয়াবনামা (১৯৯৬)। অন্যদিকে, খোঁয়ারি (১৯৮২), দুধেভাতে উৎপাত (১৯৮৫) ও দোজখের ওম (১৯৮৯) হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প।
মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: রত্নবতী
Explanation:
মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর রত্নবতী মীর মশাররফ হোসেন রচিত উল্লিখিত গ্রন্থগুলোর মধ্যে প্রথম প্রকাশিত হয় রত্নবতী (১৮৬৯)। এছাড়া বসন্তকুমারী (নাটক, ১৮৭৩), জমিদার দর্পণ (নাটক, ১৮৭৩) এবং বিষাদ সিন্ধু (১৮৫৫ - ১৮৯১) তার উল্লেখযোগ্য গ্রন্থবলী।
”তিথিডোর” গ্রন্থের রচয়িতা -
Correct Answer:
ঘ: বুদ্ধদেব বসু
Explanation:
”তিথিডোর” গ্রন্থের রচয়িতা - সঠিক উত্তর বুদ্ধদেব বসু তিথিডোর (১৯৪৯) উপন্যাসটি বুদ্ধদেব বসুর রচনা। উপন্যাসটি তিন খন্ডে বিভক্ত। বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর - নারীর যাপনের মনোরম ও মধুর কাহিনী এ উপন্যাসে বর্ণিত হয়েছে। কাহিনীর মূল উপজীব্য প্রেম ও যৌবনের বন্দনা।
”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক-
Correct Answer:
ক: কবি ইশ্বর গুপ্ত
Explanation:
”সংবাদ প্রবাকর” পত্রিকার সম্পাদক- সঠিক উত্তর কবি ইশ্বর গুপ্ত ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও ‘ সংবাদ রত্নবলী’ (১৮৩২) পত্রিকা দুটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্যদিকে, রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সম্পাদনা করেন ‘সম্বাদ কৌমুদি’ (১৮২১) পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন যথাক্রমে ‘দিগদর্শন’ (১৮১৮) ও ‘সমাচর দর্পণ’ (১৮১৮) প্রত্রিকা।
”পদ্মরাগ” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
”পদ্মরাগ” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন ‘পদ্মরাগ’ (১৯২৪) উপন্যাসটি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত বেগম রোকেয়া শাখায়াত হোসেনের রচনা। তার অন্যান্য গ্রন্থের মধ্যে মতিচূর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি প্রধান। পক্ষান্তরে, ‘জননী সাহসিকা’ খ্যাত সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে সাঁঝের মায়া, মায়া কাজল, উত্তাল পৃথিবী, অভিযাত্রিক, কেয়ার কাঁটা, ইতল বিতল প্রভৃতি অন্যতম। ফজিলাতু্ন্নেছা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী, যিনি গণিতে এমএ পরিক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন সমাজসেবী।
”শ্রীকৃষ্ণকির্তন” পুঁতিটির আবিষ্কারক-
Correct Answer:
ক: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
Explanation:
”শ্রীকৃষ্ণকির্তন” পুঁতিটির আবিষ্কারক- সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের আদিগ্রস্থ ‘শ্রীকৃষ্ণকীর্তন’। পুঁথিটি ১৯০৯ খ্রিষ্টাব্দে শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করেন। পরে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
Correct Answer:
খ: চার্লস উইলকিন্স
Explanation:
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরেরে জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন।
স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন?
Correct Answer:
ক: স্মরণ
Explanation:
স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন? সঠিক উত্তর স্মরণ ১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন - সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’ - পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’ - পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি-
Correct Answer:
খ: নাটক
Explanation:
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি- সঠিক উত্তর নাটক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিলিমিলি’ (১৯৩০) হচ্ছে নাটক। কবির অন্যান্য নাটকগুলো হলো ‘আলেয়া’ (১৯৩১), মধুমালা’ (১৯৫৯) ইত্যাদি। কবির কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবাণী, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, জিঞ্জির প্রভৃতি উল্লেখযোগ্য। উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা অন্যতম।
”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে?
Correct Answer:
ক: আলতাফ মাহমুদ
Explanation:
”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এই গানটির প্রথম সুরকার প্রয়াত আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। উল্লেখ্য, গানটির গীতিকার বা রচিয়তা আবদুল গাফফার চৌধুরী।
আলাদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা?
Correct Answer:
খ: তেইশ নম্বর তৈলচিত্র
Explanation:
আলাদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর তেইশ নম্বর তৈলচিত্র আলাউদ্দির আল আজাদ রচিত গ্রন্থ বা উপন্যাস হচ্ছে ‘ তেইশ নম্বর তৈলচিত্র’ (১৯৬০)। তার অন্যান্য রচনার মধ্যে কর্ণফুলী (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), খসড়া কাগজ (১৯৮৬), স্বাগতম ভালবাসা (১৯৯০) প্রভৃতি প্রধান। পক্ষান্তরেম ‘আর্তনাদ’ ও ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ ভাষা আন্দোলনভিত্তিক এ উপন্যাস দুটির রচিয়তা যথাক্রমে শওকত ওসমান ও সেলিনা হোসেন। ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা।
”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: এম.আর. আখতার মুকুল
Explanation:
”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর এম.আর. আখতার মুকুল মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘আমি বিজয় দেখেছি’ - এর রচিয়তা এম. আর. আখতার মুকুল। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চার জন, বিজয়’৭১ প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে, মেজর রফিকুল ইসলাম রচিত গ্রন্থগুলোর মধ্যে একাত্তরের বিজয় গাঁথা, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিশোধের প্রথম প্রহর প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বদরুদ্দীন ওমর রচিত গ্রন্থের মধ্যে সংস্কৃতির সাম্প্রদায়িকতা, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ ইত্যাদি প্রধান।
”বটতলার উপন্যাস” গ্রন্থ কে রচনা করেন?
Correct Answer:
খ: রাজিয়া খান
Explanation:
”বটতলার উপন্যাস” গ্রন্থ কে রচনা করেন? সঠিক উত্তর রাজিয়া খান ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রাজিয়া খানের জন্ম ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফরিদপুরে। তার প্রকাশিত উপন্যাসগুলো হলো ‘বটতলার উপন্যাস’ (১৯৫৯), ‘অনুকল্প’ (১৯৫৯) ‘প্রতিচিত্র’ (১৯৭৬), ‘চিত্রকাব্য’ (১৯৮০), ‘দ্রৌপদী’ (১৯৯৩), ‘পাদবিক’ (১৯৯৮) ইত্যাদি। রিজিয়া রহমানের উল্লেখযোগ্য উপন্যাস ঘর - ভাঙা - ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষয়, বং থেকে বাংলা, অলিখিত উপাখ্যান, অরণ্যের কাছে ঝড়ের মুখোমুখি, সবুজ পাহাড়, ধবল জ্যোৎস্না, হে মানবী ইত্যাদি।
বুলবুল চৌধুরী খ্যাত-
Correct Answer:
খ: নৃত্যের জন্য
Explanation:
বুলবুল চৌধুরী খ্যাত- সঠিক উত্তর নৃত্যের জন্য বুলবুল চৌধুরি (১৯১৯ - ১৯৫৪) নৃত্যশিল্পী ও লেখক হিসেবে খ্যাত হলেও তিনি তার নৃত্যের জন্য বিখ্যাত হয়ে আছেন। তার আসল নাম রশীদ আহমদ চৌধুরী। বুলবুল চৌধুরীর নাচ দেখে ইরানের শাহেন শাহ, ভারতের তৎকালীর প্রধানমন্ত্রী জওহরলার নেহেরু, পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, সাম্যবাদী নেতা রজনী পাম দত্ত প্রমুখ রাষ্ট্রনায়ক ও মনীষী বিমুগ্ধ হন এবং তারা বুলবুল চৌধুরীকে ‘মহৎ নৃত্যুশিল্পী’ রুপে আখ্যায়িত করেন। তার স্মৃতিকে অম্লান রাখার জন্য মাহমুদ নুরুল হুদা কর্তৃক ১৯৫৫ সালে ঢাকায় ‘বুলবুল ললিতকলা একাডেমি’ প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য বুলবুল চৌধুরী নামে পুরাতন ঢাকার আরেক জন লেখক রয়েছেন।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
খ: তাজদ্দীন আহমদ
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর তাজদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সে সরকারের রাষ্ট্রপ্রতি (তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম) এবং ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন কোনটি?
Correct Answer:
ক: এফবিসিসিআই
Explanation:
বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন কোনটি? সঠিক উত্তর এফবিসিসিআই বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (Federation of Bangladesh Chambers of Commerce and Industry)। ১৯৭৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। পক্ষান্তরে, বিজিএমএ (Bangladesh Garment Manufactures and Exporters Association) হচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন এবং ডিসিসিআই হচ্ছে Dhaka Chamber of Commerce and Industry.
মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: মেহেরপুর
Explanation:
মুজিব নগর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মেহেরপুর মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ শপথ গ্রহণ করে। উল্লেখ্য, বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করেই মজিবনগর রাখা হয়।
”মুক্তির গান” চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ?
Correct Answer:
ঘ: তারেক মাসুদ
Explanation:
”মুক্তির গান” চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ? সঠিক উত্তর তারেক মাসুদ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। এছাড়া ‘মাটির ময়না’, ‘মুক্তির কথা’ প্রামাণ্য চিত্রগুলোও পরিচালনা করেন তিনি। পক্ষান্তরে, জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে ‘স্টপ জেনোসাইড’, ‘ এ স্টেট ইজ বর্ন’, জীবন থেকে নেয়া’ প্রভৃতি অন্যতম। আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্রের মধ্যে ‘রূপালি সৈকত’, ‘ধীরে বহে মেঘনা’, ‘লিবারেল ফাইটার্স’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’ প্রভৃতি প্রধান।
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
Correct Answer:
ঘ: অর্থসচিবের
Explanation:
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সঠিক উত্তর অর্থসচিবের ১৫ নভেম্বর ২০১৫ বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) আইন অনুযায়ী ১,২,ও ৫ টাকার কাগুজে ও ধাতব মুদ্রা এখন সরকারি মুদ্রা। আর সরকারি মুদ্রাগুলোতে স্বাক্ষর থাকে অর্থসচিবের। তবে ১০ - ১০০০ টাকার নোট হলো ব্যাংক নোট। যেগুলোতে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়-
Correct Answer:
ঘ: ৬৩৭১ কিলোমিটার
Explanation:
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়- সঠিক উত্তর ৬৩৭১ কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ হল পৃথিবীর কেন্দ্র থেকে তার উপরিভাগে একটি বিন্দু পর্যন্ত দূরত্ব। এর মানের তারতম্য নিরক্ষরেখায় ৬, ৩৭৮ কিমি (৩, ৯৬৩মাইল) থেকে মেরু অঞ্চলে ৬৩৫৭ কিমি (৩৯৫০ মাইল) পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর ব্যাসার্ধ জ্যোতির্বিজ্ঞান ও ভূপ্রকৃতিবিদ্যায় একটি শিল্প - পদের এবং উভয়ক্ষেত্রেই একটি পরিমাপের একক। এটি জ্যোতির্বিজ্ঞানে R⊕ দ্বারা প্রকাশ করা হয়। যখন শুধুমাত্র একটি ব্যাসার্ধের উল্লেখ থাকে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মতে এতে নিরক্ষীয় ব্যাসার্ধ ব্যবহার করা উচিত। আন্তর্জাতিক ভূগণিত ও ভূপদার্থবিজ্ঞান জোট (আইইউজিজি) তিনটি গ্লোবাল গড় ব্যাসার্ধ নির্ধারিণ করে: উপবৃত্তের ব্যাসার্ধের গাণিতিক গড় (R1); প্রকল্পিত ব্যাসার্ধ, যা উপভৃত্তের পৃষ্ঠের সমান ক্ষেত্রফ্অল বিশিষ্ট পৃষ্ঠের একটি গোলকের ব্যাসার্ধ (R2); এবং আয়তনিক ব্যাসার্ধ, যা উপভৃত্তের আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ (R3) এই তিনটি ব্যাসার্ধই প্রায় ৬, ৩৭১ কিলোমিটার (৩, ৯৫৯ মাইল)।
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
Correct Answer:
ক: ক্রিটেসাস যুগে
Explanation:
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে? সঠিক উত্তর ক্রিটেসাস যুগে পৃথিবীতে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে মেসোজোয়িক Era - এর সূচনালগ্নে ‘ক্রিটেসাস’ (Cretaceous) যুগে (১৪৫.৫ - ৬৫.৫ মিলিয়ন বছর আগে)।