Assistant Information Officer of Directorate of Mass Communication under Ministry of Information MCQs
Showing 50 questions (Total: 70)
রক্ত শূন্যতার অপর নাম কি?
Correct Answer:
ক: অ্যানিমিয়া
Explanation:
রক্ত শূন্যতার অপর নাম কি? সঠিক উত্তর অ্যানিমিয়া রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হল রক্তে রক্তকণিকা স্বল্পতা অথবা রক্তের পরিমাণ বা অক্সিজেনবাহী রক্তরঙ্গক হিমোগ্লোবিনের অভাব। রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে (যেমন ক্রনিক রেনাল ফেইলিওর অর্থাৎ দীর্ঘমেয়াদী বৃক্কীয় কার্যহীনতা), বা কখনো নিজেই একটি রোগ হতে পারে (যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ সমস্ত রক্তকণিকা তৈরি হবার অভাব) বা যার কারণে অন্য রোগ হতে পারে (যেমন হার্ট ফেইলিওর)।
বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
Correct Answer:
ক: ২৫ জানুয়ারী ১৯৭৫
১৭ মার্চ ১৯২০ কি কারণে স্মরণীয়?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস
Explanation:
১৭ মার্চ ১৯২০ কি কারণে স্মরণীয়? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ঘাতকের গুলিতে সপরিবারে প্রাণ হারায়। তার বয়স ছিলো তখন ৫৫ বছর। এবং এই দিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
ঢাকায় কোন বাজারটি প্রথম ফরমালিনমুক্ত বাজার হিসেবে ঘোষিত হয়?
Correct Answer:
গ: মালিবাগ বাজার
Explanation:
ঢাকায় কোন বাজারটি প্রথম ফরমালিনমুক্ত বাজার হিসেবে ঘোষিত হয়? সঠিক উত্তর মালিবাগ বাজার বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পচনশীল খাদ্যে ব্যাপকহারে রাসায়নিক পদার্থ ব্যবহারের বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরির পর ফরমালিন মুক্ত বাজার গড়ো তোলার পদক্ষেপ নেওয়া হয়। ঢাকার প্রথম ফরমালিন মুক্ত বাজার মালিবাগ বাজার।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: তুরস্কে
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
Correct Answer:
ক: ফিনিশীয়রা
Explanation:
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? সঠিক উত্তর ফিনিশীয়রা ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি। এটির শিলালিপি খ্রিষ্টপূর্ব ১০৫০ সালেরও পুরনো। যাচাই করা সবচে প্রাচীন বর্ণমালা এটি। এই ফিনিশীয় বর্ণমালায় রয়েছে ২২টি অক্ষর, হয়, যার সবই ব্যঞ্জনবর্ণ, এবং আবজাদ হিসেবে বর্ণনা করা হয়। ফিনিশীয় ভাষা লুইখতে এটি ব্যবহৃত হতো যা ফিনিশীয় সভ্যতার সময় উত্তরাঞ্চলের একটি সেমিটিক ভাষা ছিল।
কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?
Correct Answer:
ঘ: ক্যালডীয়রা
প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়?
Correct Answer:
খ: এশিয়ামাইনরে
হোমারের মহাকাব্যের নাম কি?
Correct Answer:
ক: ইলিয়ড
Explanation:
হোমারের মহাকাব্যের নাম কি? সঠিক উত্তর ইলিয়ড ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্ক্তি কবিতা আছে। যুদ্ধ সংঘটিত হয় এক নারীকে কেন্দ্র করে যার নাম হেলেন। যুদ্ধ এ গ্রীকদের সেরা বীর ছিল অ্যাকিলিস আর ট্রয় পক্ষে ছিল হেক্টর।
কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রীতে ভাগ করে
Correct Answer:
খ: আসিরীয়রা
Explanation:
কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রীতে ভাগ করে সঠিক উত্তর আসিরীয়রা পশ্চিমা জ্যোতির্বিজ্ঞানের সূচনা ঘটে মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়া - শব্দটির অর্থ "নদীসমূহের মধ্যবর্তী ভূমিসমূহ"। এই অঞ্চলটি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নামক দুইটি নদীর মাঝে অবস্থিত ছিল। এই অঞ্চলেই সুমের, অ্যাসিরিয়া এবং ব্যাবিলনিয়ার মত সুপ্রাচীন সম্রাজ্যসমূহ গড়ে উঠেছিলো। খৃস্টপূর্ব প্রায় ৩৫০০ - ৩০০০ অব্দে সুমেরীয়রা কীলকাকার নামে একধরণের লিখন পদ্ধতি তৈরি করেছিলো। এই সুমেরীয়রা খুব মৌলিক কিছু জ্যোতির্বৈজ্ঞানিক কাজ করেছিলো। এই কাজগুলো খুব বেশি না হলেও এগুলো ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সুমেরীয়রা নাক্ষত্রিক ধর্মতত্ত্বের (ভৌতিক ধর্মতত্ত্ব নামেও পরিচিত) গোড়াপত্তন করে। এই ধর্মতত্ত্ব মেসোপটেমীয় পুরাণ এবং ধর্মে ব্যাপক প্রভাব বিস্তার করে। এছাড়া ষাটভিত্তিক একধরণের সংখ্যাপদ্ধতি ব্যবহার করতো যা তাদেরকে খুব বড় বা ছোট সংখ্যাসমূহ উপস্থাপনের কাজে সহযোগিতা করতো। তারাই প্রথম একটি বৃত্তকে ৩৬০ ডিগ্রীতে ভাগ করে এবং তার প্রতিটিকে ৬০ মিনিটে ভাগ করে।
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
Correct Answer:
খ: ২৭৫০
Explanation:
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? সঠিক উত্তর ২৭৫০ সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ। পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর - হকরা নদী উপত্যকাও গঙ্গা - যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল ২৭৫০ খ্রিস্টাব্দে।
প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল?
Correct Answer:
খ: গ্রিসে
Explanation:
প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর গ্রিসে অলিম্পিক মূলত বিভিন্ন দৌড়বাজীর প্রতিযোগিতা হত। এটি প্রথম গ্রিসে শুরু হয়েছিল। অলিম্পিক গেমসের উদ্ভব সম্পর্কে নানা জনশ্রুতি এবং কিংবদন্তি আছে। তবে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে মনে করা হয় ৭৭৬খৃঃপূঃ - তে গ্রীসের অলিম্পিয়ায় এই খেলার সূচনা হয়। এরপর এই খেলা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হত। এই সময়কালকে অলিম্পিয়াডও বলা হয়। প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে চলার পর ৩৯৪খৃঃ ষষ্ঠ রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস রাষ্ট্রীয় ধর্ম হিসাবে খৃষ্টীয় মতবাদ প্রবর্তন করতে চেয়ে এই খেলা বন্ধ করে দেন।
একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক?
Correct Answer:
খ: ৩
Explanation:
একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? সঠিক উত্তর ৩ একটি সার্থক বাক্যে নিচের বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক - ক) আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ ভালোভাবে উপলদ্ধি করার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তা - ই আকাঙ্ক্ষা। যেমন - ‘চাঁদ পৃথিবীর’ এ পর্যন্ত বললে বাক্যটির সম্পূর্ণ অর্থ বুঝা যায় না। এরপরও কিছু শোনার ইচ্ছা অসমাপ্ত থাকে। কিন্তু যদি বলা হয় ‘চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ’; তাহলে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এতে জানার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে। অর্থ বা জানার ইচ্ছা পূরণকারী বাক্যের এ গুণকে আকাঙ্ক্ষা বলে। খ) আসত্তি: বাক্যের অর্থ সহজভাবে উপলব্ধি করার জন্য বাক্যের অন্তর্গত পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হয়। বাক্যের পদগুলোর এই সুবিন্যস্ত রূপকেই আসত্তি বলে। যেমন : ‘সারা দিন আমি যেন ভালোভাবে চলি’ - বাক্যটি আসত্তি গুণাবিশিষ্ট কিন্তু যদি বলা হতো ‘হয়ে সারাদিন ভালো যেন চলি আমি’ তাহলে বাক্যটির অর্থ স্পষ্ট হলেও গঠন কাঠামো সঠিক হয় না। আসত্তি হল বাক্যস্থিত পদসমূহের নৈকট্য বা সুবিন্যস্ত অবস্থা। গ) যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বা সামঞ্জস্যকে বাক্যের যোগ্যতা বলে। যেমন - ‘মাঠে পাখিগুলো দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে গরুগুলো ডানা মেলে উড়ছে’ - বাক্যটিতে আকাঙ্ক্ষা এবং আসত্তি গুণ রক্ষিত হলেও এটি সার্থক বাক্য নয়; কেননা এতে ব্যবহৃত পদগুলোর সঙ্গে ভাবের কোনো সাদৃশ্য নেই। কিন্তু যদি বলা হয়, ‘গরুগুলো মাঠে দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ছে’ - তাহলে এটি যোগ্যতাসম্পন্ন একটি যথার্থ বাক্য হতো। পদের ভাবগত মিল ছাড়াও শব্দের রীতিসিদ্ধ ব্যবহার, সহজবোধ্যতা, বাগধারা এবং উপমার সঠিক ব্যবহার ইত্যাদির ওপরও বাক্যের যোগ্যতা নির্ভর করে।
উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত?
Correct Answer:
ক: ৫
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত? সঠিক উত্তর ৫ উৎপত্তি অনুসারে শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়। ১/তৎসম বা সংস্কৃত শব্দ ২/অর্ধ তৎসম শব্দ ৩/তদ্ভব শব্দ ৪/দেশি শব্দ ৫/বিদেশি শব্দ
রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে?
Correct Answer:
ক: শাহ্ মুহম্মদ সগীর
Explanation:
রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে? সঠিক উত্তর শাহ্ মুহম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপাখ্যান “ইউসুফ জোলেখা”র রচয়িতা শাহ্ মুহম্মদ সগীর। ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।
”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল-
Correct Answer:
গ: ১৯২০
Explanation:
”গৃহদাহ” উপন্যাসের রচনাকাল- সঠিক উত্তর ১৯২০ গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি ১৯২০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। গৃহদাহ উপন্যাস এ ৩ টি প্রধান চরিত্র রয়েছে:অচলা, মহিম ও সুরেশ।
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”- চরণটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” - চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটোগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে ছড়িয়ে আছে। তার উল্লেখযোগ্য পঙক্তি: - "শূন্য নদীর তীরে রহিনু পড়ি/ যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। " "অলংকার যে মাঝে প’ড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। "
কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস-
Correct Answer:
খ: ২৯ আগস্ট
Explanation:
কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস- সঠিক উত্তর ২৯ আগস্ট কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাংগন এ সমাহিহিত করা হয়য়।
খেচর কোন সমাস?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
খেচর কোন সমাস? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস :যে পদের পরবর্তী ক্রিয়ামূল এর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন:আকাশে চরে যা - খেচর।
”অতিকায়” শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: ক্ষুদ্রকায়
Explanation:
”অতিকায়” শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর ক্ষুদ্রকায় বিপরীত শব্দ: বৃহৎ - অল্প/অণু অণু - বৃহৎ অল্প - বেশি অতিকায় - ক্ষুদ্রকায়
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” কে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী ইশ্বর গুপ্ত - যুগসন্ধিক্ষনের কবি/ভ্রমনকারী বন্ধু বুদ্ধদেব বসু - বিপ্রদাস মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর - ভানু সিংহ/নাইট বিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি
”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ--
Correct Answer:
খ: ঋষিতুল্য
Explanation:
”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ-- সঠিক উত্তর ঋষিতুল্য ঋষির ন্যায় - ঋষিতুল্য। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক। ঋণ দেয় যে - উত্তমর্ণ। তাই সঠিক উত্তর : ঋষিতুল্য।
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
Correct Answer:
ঘ: রায়নন্দিনী
Explanation:
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? সঠিক উত্তর রায়নন্দিনী বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৩ টি গ্রন্থ: দুর্গেশনন্দিনী - উপন্যাস কমলাকান্তের দপ্তর - প্রবন্ধগ্রন্থ রজনী - রোমান্টিক উপন্যাসের বই অন্যদিকে রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস। তাই উত্তর হবে রায় নন্দিনী।
”যদি বৃষ্টি হয়, তবে বের হব না”- এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: জটিল বাক্য
Explanation:
”যদি বৃষ্টি হয়, তবে বের হব না”- এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল বাক্য মিশ্র/জটিল বাক্য:যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। উপরোক্ত বাক্যেও একটি আশ্রিত বাক্য এবং একটি প্রধান খন্ডবাক্য আছে, তাই এটি একটি জটিল বাক্য।
”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে?
Correct Answer:
খ: নীল দর্পণ
Explanation:
”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে? সঠিক উত্তর নীল দর্পণ বাংলাদেশে রচিত, বাংলাদেশে মুদ্রায়ন, বাংলাদেশে মঞ্চায়ন, বাংলাদেশের নাটক খ্যাত দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ "নাটকটিকে ইংরেজি সাহিত্যের "Uncle Tom's Cabin "এর সাথে তুলনা করা হয়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: ইছামতি
Explanation:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর ইছামতি সৈয়দ মুজতবা আলী রচিত ছোট গল্প হচ্ছে ময়ুরকন্ঠী এবং গল্পমালা হচ্ছে ধূপছায়া। আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস হচ্ছে সংকর কীর্তন। বিভূতিভূষণ রচিত উপন্যাস ইছামতী।
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে। মাত্র ২১ বছর বয়সে মারা যাবার কিছুদিন আগে তার এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম---
Correct Answer:
খ: সওগাত
Explanation:
মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম--- সঠিক উত্তর সওগাত মোহাম্মাদি - মাসিক পত্রিকা.সম্পাদক ছিলেন - মোহাম্মদ আকরাম খাঁ মুজিবর খাঁ বদরুল আনাম খা কোহিনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন: রওশন আলী এয়াকুব আলি নবনূর - মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন: সৈয়দ এমদাদ সৈয়দ আসাদ সওগাত - সচিত্র মাসিক পত্রিকা। সম্পাদক : মোহাম্মদ নাসিরুদ্দিন।
”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন--
Correct Answer:
ক: হাসান হাফিজুর রহমান
Explanation:
”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন-- সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন - - হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।
The word "compulsive" is
Correct Answer:
C: adjective
Explanation:
The word "compulsive" is Correct Answer adjective compulsive হচ্ছে Adjective. এর অর্থ অমোঘ, পীড়াকর এর Noun form - compulsion
Which word is a "noun"?
Correct Answer:
B: Assurance
Explanation:
Which word is a "noun"? Correct Answer Assurance Assure - verb Assured - Adjective Assuredly - Adverb Assurance - Noun
Complete the sentence with a suitable clause--- He always does what--
Correct Answer:
B: he likes
Explanation:
Complete the sentence with a suitable clause--- He always does what-- Correct Answer he likes compulsive - Adjective যার অর্থ - বাধ্য করার ক্ষমতা বিশিষ্ট compulsion - Noun - যার অর্থ বাধ্যবাধকতা Compulsively - Adverb প্রদত্ত অপশন গুলোর মধ্যে (গ) সঠিক।
What is the antonym of the word "belittle"?
Correct Answer:
C: glorify
Explanation:
What is the antonym of the word "belittle"? Correct Answer glorify belittle - মর্যাদাহানি করা worthless - মূল্যহীন Dull - নীরস useless - অকাজের glorify - মহিমান্বিত করা belittle এর antonym হচ্ছে glorify
Use the correct word/phrase-- Don't raise a --- in a tea cup over the issue.
Correct Answer:
C: storm
Explanation:
Use the correct word/phrase-- Don't raise a --- in a tea cup over the issue. Correct Answer storm alarm কে গ্রহণ করা হলে raise a alarm কোনো অর্থ বহন করে না। hue and cry এবং noise কে গ্রহণ করলে একই রূপ প্রতিক্রিয়া হয় । কেবল strom কে গ্রহণ করলে পূর্ণাঙ্গ বাক্যটির অর্থ দাঁড়ায় 'এ তুচ্ছ বিষয়ে হট্টগোল বাধিও না' এবং এটাই সঠিক অর্থ বহন করে।
What is the synonym of "sycophant"?
Correct Answer:
B: flatterer
Explanation:
What is the synonym of "sycophant"? Correct Answer flatterer Sychophant - তোষামোদকারী, Dignified person - মর্যাদাসম্পন্ন লোক, Phoney - মিথ্যা, Dishonour - অসম্মান, Flatterer - তোষামোদকারী। অতএব, Sychophant এর সমার্থক শব্দ হচ্ছে Flatterer.
Fill in the blank with appropriate word : "Della's hair fell ---- her rippling and shining."
Correct Answer:
A: about
Explanation:
Fill in the blank with appropriate word : "Della's hair fell ---- her rippling and shining." Correct Answer about Fell about একটি phrase, যার অর্থ ছড়িয়ে পড়া ।
Use the correct word/phrase--- "Birds of the same --- flock together".
Correct Answer:
A: feather
Explanation:
Use the correct word/phrase--- "Birds of the same --- flock together". Correct Answer feather 'Birds of the same feather flock together' একটি প্রবাদ বাক্য। যার অর্থ - একই প্রকৃতির লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসে ।
"allegorical" means---
Correct Answer:
C: having symbolic meaning
Explanation:
"allegorical" means--- Correct Answer having symbolic meaning Allegory হলো রূপক এবং allegorical অর্থ রূপকের আকারবিশিষ্ট। এক্ষেত্রে প্রদত্ত option গুলোতে having symbolic meaning সঠিক উত্তর।
Fill in the blank with appropriate word : "Abstain --- smoking."
Correct Answer:
D: from
Explanation:
Fill in the blank with appropriate word : "Abstain --- smoking." Correct Answer from Abstain form কোন কাজ থেকে বিরত থাকা । Abstain from smoking যার অর্থ ধূমপান থেকে বিরত থাকো ।
"manifesto" means:
Correct Answer:
C: policy statement
Explanation:
"manifesto" means: Correct Answer policy statement Manifesto অর্থ ( শাসক, রাজনৈতিক দল প্রভৃতি কর্তিক উদ্দেশ্য, কর্মসূচি প্রভৃতি সম্বন্ধে ) প্রকাশ্য লিখিত ঘোষণা। Various forms - বিভিন্ন রূপ, Manifold thing - বহু প্রকার বিক্রয়, Well behaved - সদাচরণ, Policy statement - রাজনৈতিক বক্তব্য প্রদত্ত যা শব্দটির সমার্থক।
What is the synonym of "ruthless"?
Correct Answer:
A: merciless
Explanation:
What is the synonym of "ruthless"? Correct Answer merciless Ruthless শব্দটির অর্থ নির্মম বা নিষ্ঠুর। Merciless - নির্দয় বা নিষ্ঠুর, Tender - কচি, Disprove - মিথ্যা বা ভুল বলে প্রমাণ করা, Leave - ত্যাগ করা। অতএব, ruthless এর সমার্থক শব্দ হচ্ছে merciless.
Complete the sentence with the correct phrase/idioms : I shall be with you---
Correct Answer:
D: through thick and thin
Explanation:
Complete the sentence with the correct phrase/idioms : I shall be with you--- Correct Answer through thick and thin Up and doing - কর্মতৎপর, To turn the tide - উল্টা ফেলা Ups and downs - উত্থান পতন Through thick and thin - বিপদে - আপদে। সুতরাং সঠিক উত্তর (ঘ) যা শূন্যস্থানে বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
Which is a correct sentence?
Correct Answer:
B: No one can do this work
Explanation:
Which is a correct sentence? Correct Answer No one can do this work ক, গ, ঘ কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত, কেবল option খ তে প্রদত্ত বাক্যটি শুদ্ধ। সুতরাং সঠিক উত্তর No one can do this work.
The drama "Hamlet" is written by__
Correct Answer:
D: Shakespeare
Explanation:
The drama "Hamlet" is written by__ Correct Answer Shakespeare Hamlet - নাটকটি Shakespeare এর লেখা বিখ্যাত Tragedy। Milton - এর লেখা বিখ্যাত নাটক Paradise Lost ও Paradise Regained। Johon Keats - কোন নাটক লিখেননি। তিনি কবি ছিলেন। John Donne - একজন কবি।
What is the meaning of the word "Dye"?
Correct Answer:
B: color
Explanation:
What is the meaning of the word "Dye"? Correct Answer color Dye অর্থ রং করা। Die - মারা যাওয়া Color - রং Dig - খনন করা Divide - ভাগ করা। সুতরাং সঠিক উত্তর color.
Fill in the blank with appropriate preposition : She sent me that --- Christmas.
Correct Answer:
D: for
Explanation:
Fill in the blank with appropriate preposition : She sent me that --- Christmas. Correct Answer for কোনো কিছুর উপলক্ষে বোঝালে for ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর She sent me that for Christmas.
The word "flame means:
Correct Answer:
C: fire
Explanation:
The word "flame means: Correct Answer fire Flame শব্দটির অর্থ আগুনের শিখা। Passion - মমতা, Burst - বিস্ফোরিত হওয়া, Fire - আগুন, Light - আলো। অতএব, fire শব্দটি flame এর সমার্থক।
Fill in the blank : The constable --- the thief.
Correct Answer:
B: arrested
Explanation:
Fill in the blank : The constable --- the thief. Correct Answer arrested Case - শেষ হওয়া। Arrested - গ্রেফতার করা, Seige - অশুদ্ধ শব্দ এবং Celler - শব্দটিও অশুদ্ধ। সুতরাং শূন্যস্থানে arrested বাক্যটি অর্থপূর্ণ হয়।
A "physician" is a ---
Correct Answer:
C: a medical practitioner
Explanation:
A "physician" is a --- Correct Answer a medical practitioner Physician অর্থ চিকিৎসক। Physicist - পদার্থবিদ, Physique - শারীরিক গঠন, A medical practitioner - চিকিৎসক, A physical trainer - শারীরিক প্রশিক্ষক। সুতরাং a medical practitioner শব্দটি physician এর সমার্থক ।
The word "liberty" means--
Correct Answer:
A: freedom
Explanation:
The word "liberty" means-- Correct Answer freedom Liberty শব্দটির অর্থ অর্জিত স্বাধীনতা যা freedom এর সমার্থক। প্রদত্ত option গুলোর মধ্যে কেবল option ক সঠিক। অন্য option গুলো ত্রুটিপূর্ণ।