Assistant Programmer of various Ministries MCQs
Showing 50 questions (Total: 71)
The synonym of the word "poor" is :
Correct Answer:
B: Destitute
Explanation:
The synonym of the word "poor" is : Correct Answer Destitute Poor - দরিদ্র / নিঃস্ব। Unfortunate - দুর্ভাগ্যজনক। Destitute - দুঃস্থ / নিঃস্ব। Poverty - দারিদ্র্য। Unlucky - হতভাগ্য।
Who is the author of "Macbeth"?
Correct Answer:
C: William Shakespeare
Explanation:
Who is the author of "Macbeth"? Correct Answer William Shakespeare Macbeth ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত বিয়োগান্তক নাটক। ইংরেজি সাহিত্যে Bird of Avon নামে খ্যাত William Shakespeare 1606 সালে এ নাটকটি রচনা করেন।
Which one is a correct sentence?
Correct Answer:
A: They had arrived before we left
Explanation:
Which one is a correct sentence? Correct Answer They had arrived before we left past perfect tense এর নিয়ম অনুযায়ী প্রদত্ত অপশন গুলোর মধ্যে they had arrived before we left এটাই সঠিক। কারণ before যুক্ত প্রথম clause টি past perfect এবং দ্বিতীয় clause টি past indefinite tense হয়।
Fill in the gap with appropriate preposition : He was absent --- meeting.
Correct Answer:
C: from
Explanation:
Fill in the gap with appropriate preposition : He was absent --- meeting. Correct Answer from কোনো কিছু থেকে নিজেকে অনুপস্থিত রাখা অর্থে absent এর পর preposition হিসেবে৷ from বসে। সঠিক উত্তর - from.
An adjective modifies ----
Correct Answer:
A: a noun
Explanation:
An adjective modifies ---- Correct Answer a noun যে৷ word কোনো noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা, পরিমাপ এবং সংখ্যা প্রকাশ করে তা adjective. সঠিক উত্তর হবে - a noun.
What kind of sentence is the following one: How far is the train station?
Correct Answer:
D: Interrogative
Explanation:
What kind of sentence is the following one: How far is the train station? Correct Answer Interrogative যে Sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে interrogative sentence বলে। উপরোক্ত বাক্যটি দ্বারা 'রেল স্টেশন কত দূর' জিজ্ঞেস করা হচ্ছে। তাই এটি একটি interrogative sentence.
Give me --- milk. fill in the blank with-
Correct Answer:
C: a little
Explanation:
Give me --- milk. fill in the blank with- Correct Answer a little সামান্য পরিমাণ অর্থে Uncountable noun এর পূর্বে a little হয়। উপরোক্ত বাক্যের শূন্যস্থানের detterminer হিসেবে a little সঠিক উত্তর।
Which one is wrongly spelt?
Correct Answer:
B: monkies
Explanation:
Which one is wrongly spelt? Correct Answer monkies Lady - ladies, potato - potatoes, piano - pianos অপশনের প্রতিটি শব্দই plural from এ দেয়া। Monkey এর plural from হলো monkeys. কিন্তু অপশনে দেওয়া আছে monkies যা ভুল।
I found him guilty. here "guilty" is--
Correct Answer:
B: a complements
Explanation:
I found him guilty. here "guilty" is-- Correct Answer a complements কোনো verb যখন object থাকা সত্ত্বেও অতিরিক্ত word ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তা complement. Guilty শব্দটি প্রদত্ত বাক্যে verb এর complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
Today is ---- than yesterday. Fill in the blank with -
Correct Answer:
C: sunnier
Explanation:
Today is ---- than yesterday. Fill in the blank with - Correct Answer sunnier Than. এর পূর্বে adjective এর comparative dgree বসে। sunny শব্দটি positive dgree. এর comparative হলো Sunnier.
Fill in the gap to complete the sentence : I shall ---- the sum before the teacher comes.
Correct Answer:
A: have done
Explanation:
Fill in the gap to complete the sentence : I shall ---- the sum before the teacher comes. Correct Answer have done Future perfect tense. এর গঠন, subject + shall + have + verb এর p.p form + ob. + ext. সুতরাং have done - ই সঠিক উত্তর।
Put the correct article in the gap. The Meghna falls into --- Bay of Bengal.
Correct Answer:
A: the
Explanation:
Put the correct article in the gap. The Meghna falls into --- Bay of Bengal. Correct Answer the নদী, সাগর, উপসাগর এবং মহাসাগর ইত্যাদির পূর্বে article হিসেবে the বসে। The Meghna falls into the Bay of Bengal.
"Excuse me" is usually used to ---
Correct Answer:
C: draw attention
Explanation:
"Excuse me" is usually used to --- Correct Answer draw attention Excuse me একটি idiom যা অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। সুতরাং draw attention - মনোযোগ ই সঠিক উত্তর।
Choose the meaning of "White Elephant"
Correct Answer:
B: very costly of troublesome
Explanation:
Choose the meaning of "White Elephant" Correct Answer very costly of troublesome White elephant - মূল্যবান কিন্তু অকেজো। Very costly or traublesome ই সঠিক উত্তর।
"To be or not to be ----" is taken from?
Correct Answer:
C: hamlet.
Explanation:
"To be or not to be ----" is taken from? Correct Answer hamlet. প্রশ্নোক্ত quotation টি William Shakespeare. এর বিখ্যাত tragedy 'Hamlet' থেকে নেওয়া হয়েছে। এটি একটি বিখ্যাত soliloquy যা Act - III, scene I - এ Hamlet বলেছিল।
The antonym of the word "discreet" is:
Correct Answer:
C: indiscreet
Explanation:
The antonym of the word "discreet" is: Correct Answer indiscreet Discreet - সর্তক। Indiscreet - অসর্তক। Discreet এর antoynm হলো indiscreet.
Having ---- me he has married again.
Correct Answer:
C: forgotten
Explanation:
Having ---- me he has married again. Correct Answer forgotten Having ও to be এরপর verb এর past participle form হয়। সঠিক উত্তর - forgotten. Having forgotten me he has married again.
Fill in the blank : No one can --- that he is clever.
Correct Answer:
B: deny
Explanation:
Fill in the blank : No one can --- that he is clever. Correct Answer deny Defy - প্রকাশ্যে বিরোধিতা করা। Deny - অস্বীকার করা। Admire - শ্রদ্ধা করা। Denounce - ফাঁসিতে দেওয়া। সঠিক উত্তর - admire.
সার্ক প্রতিষ্ঠিত হয়--
Correct Answer:
খ: ১৯৮৫ সালে
Explanation:
সার্ক প্রতিষ্ঠিত হয়-- সঠিক উত্তর ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর ১৯৮৫ সার্ক প্রতিষ্ঠা করা হয়। এর রূপকার ছিলেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী ?
Correct Answer:
খ: ৪১তম
Explanation:
২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী ? সঠিক উত্তর ৪১তম ২০১৬ সালের ১৫ আগস্ট ( সোমবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ১৫৩টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কয়টি? সঠিক উত্তর ১৫৩টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ আছে। যার মধ্যে বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ চার মূলনীতির কথা উল্লেখ আছে। এছাড়া সংবিধানকে ১১ টি ভাগে ভাগ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
Correct Answer:
গ: ফ্রাঙ্কলিন রুজভেল্ট
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? সঠিক উত্তর ফ্রাঙ্কলিন রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২ তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেমস মনরো এবং হ্যারি এস ট্রুম্যান ৭ বছর ক্ষমতায় ছিলেন।
কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে ?
Correct Answer:
গ: ৭ম
Explanation:
কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে ? সঠিক উত্তর ৭ম ১৯৯৯ সালে ৭ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে এবং ১৭ মে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ব্যাংক সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে?
Correct Answer:
খ: আজিজুল জলিল পাশা
Explanation:
বাংলাদেশ ব্যাংক সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে? সঠিক উত্তর আজিজুল জলিল পাশা শাপলা চত্বর রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের প্রাণকেন্দ্র স্থাপিত একই বিশালাকার শাপলা ফুলের ভাস্কর্য। ঝরনা দ্বারা বেষ্টিত এ ভাস্কর্যটির স্থপতি আজিজুল জলিল পাশা।
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
Correct Answer:
খ: ৪টি
Explanation:
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর ৪টি মানুষের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়। ব্যাঙের হৃদপিণ্ডে ৩ টি প্রকোষ্ঠ থাকে।
চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: নাইট্রোজেন
Explanation:
চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর নাইট্রোজেন চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এই গ্যাস চিপসকে মচমচে ও শুষ্ক রাখে।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ২৫টি
Explanation:
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর ২৫টি ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ ও ৯৭। এদের সংখ্যা ২৫ টি।
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?
Correct Answer:
ক: চারটি
Explanation:
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর চারটি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে - যথা: - ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অন্য দিকে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি - ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব।
কোনটি হাতির ডাক?
Correct Answer:
খ: বৃংহিত
Explanation:
কোনটি হাতির ডাক? সঠিক উত্তর বৃংহিত হাতির ডাক - - বৃংহতি। অশ্বের ডাক - - হ্রেষা। রাজহাঁসের কর্কশ ডাক - - ক্রেঙ্কার। কুকুরের ডাক - বুক্কন। ময়ূরের ডাক - কেকা। সাপের খোলস - নির্মোক।
বিদেশী উপসর্গ কোনটি?
Correct Answer:
গ: গর
Explanation:
বিদেশী উপসর্গ কোনটি? সঠিক উত্তর গর অনা, আব, অজ খাঁটি বাংলা উপসর্গ। গর্ বিদেশি উপসর্গ বা আরবি উপসর্গ। গর্ উপসর্গ যোগে শব্দ গরহাজির, গরমিল।
ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
Correct Answer:
খ: হাত
Explanation:
ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? সঠিক উত্তর হাত জিহ্বা, তালু, ঠোঁট তিনটি অঙ্গই ধ্বনিতত্ত্বের সাথে সম্পৃক্ত। এগুলো থেকে ধ্বনি উচ্চারিত হয়। অন্য দিকে 'হাত' থেকে কোনো ধ্বনি উচ্চারিত হয় না।
কোনটি কন্যার সমার্থ নয়?
Correct Answer:
ঘ: অংশু
Explanation:
কোনটি কন্যার সমার্থ নয়? সঠিক উত্তর অংশু অংশু শব্দের সমার্থক শব্দ - কিরণ, দীপ্তি, প্রভা, জ্যােতি, আলো, আঁশ। কন্যার সমার্থক শব্দ - আত্মজা, স্বজা, সুতা, মেয়ে, তনয়া, দুহিতা ইত্যাদি।
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: দুর্গেশনন্দিনী
Explanation:
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী বাংলা উপন্যাস রচনায় প্রথম কৃতিত্ব দেখান প্যারীচাঁদ মিত্র। তার রচিত "আলালের ঘরের দুলাল" প্রথম উপন্যাস হলেও সার্থকতার বিচারে সফল হয়নি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "দুর্গেশনন্দিনী"।
”মর নবে তুঁহুঁ মম শ্যাম সমান”- এটি কার লেখা?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মর নবে তুঁহুঁ মম শ্যাম সমান”- এটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের "ভানুসিংহ" ঠাকুরের পদাবলী'র 'মরণ' কবিতা থেকে চয়নকৃত চরণ হলো: - মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে মাসিক "বঙ্গর্দশন" প্রকাশিত হয়। এই পত্রিকার মাধ্যমে বাংলাগদ্যের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখকগোষ্ঠী গড়ে তোলেন।
”মম এক হাতে বাঁকে বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য” কোন কবিতার চরণ?
Correct Answer:
ক: বিদ্রোহী
Explanation:
”মম এক হাতে বাঁকে বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য” কোন কবিতার চরণ? সঠিক উত্তর বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা "বিদ্রোহী"। এ বিদ্রোহী কবিতার চরণ ছিলঃ মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য।
রবীন্দ্রনাথ ঠাকুরের কত বৎসর বয়সে “বনফুল” প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ঊনিশ বছর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের কত বৎসর বয়সে “বনফুল” প্রকাশিত হয়? সঠিক উত্তর ঊনিশ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রয়েছে। বনফুল তার মধ্যে অন্যতম একটি। এ কাব্যটি প্রকাশিত হয় ১৮৮০ সালে। উনিশ বছর বয়সে বনফুল প্রকাশিত হয়।
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে?
Correct Answer:
গ: মনসা দেবী
Explanation:
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? সঠিক উত্তর মনসা দেবী মঙ্গল কাব্যে মনসা দেবীর কাহিনী আছে। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। মনসা মূলগতভাবে অনার্য দেবী। ভারতের আদিবাসী ও অন্ত্যজ সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত। বিশেষজ্ঞদের অনুমান, খ্রিষ্টীয় দশম - একাদশ শতাব্দীতে বাংলায় মনসার পূজা প্রবর্তিত হয়। পদ্মপুরাণ, দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ - এর মতো কয়েকটি আধুনিক উপপুরাণ গ্রন্থে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়; এই গ্রন্থগুলি অবশ্য খ্রিষ্টীয় একাদশ - দ্বাদশ শতাব্দীর পূর্বে রচিত হয়নি। লৌকিক দেবী হলেও কালক্রমে মনসা ব্রাহ্মণ্যতান্ত্রিক হিন্দুসমাজেও প্রতিপত্তি অর্জন করে; এমনকি চৈতন্যদেবের সমসাময়িক কালে শিক্ষিত বাঙালি সমাজেও মনসার পূজা প্রচলিত হয়
”বাংলার মুখ” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
গ: রূপসী বাংলা
Explanation:
”বাংলার মুখ” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর রূপসী বাংলা "বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ....। " কবিতাটি জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যগ্রন্থের ৩ নং কবিতা।
”ঐ চাকরীর আশা ছেড়েছি”- কোন অর্থ প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: হতাশা
Explanation:
”ঐ চাকরীর আশা ছেড়েছি”- কোন অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর হতাশা চকরীর আশা ছেড়ে দিয়েছি।এখানে,বাক্যটি দ্বারা হতাশা প্রকাশ পেয়েছে।বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলার কথায় ও কাজে বৈসাদৃশ্য আছে, অর্থাৎ শব্দগুলোর মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।
”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” -কে লিখেছেন?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” -কে লিখেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি - গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ গানের প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সংগীত। এ গানটি ১৯০৫ সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
”কবর” কবিতাটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: জসীমউদ্দীন
Explanation:
”কবর” কবিতাটি কোন কবির রচনা? সঠিক উত্তর জসীমউদ্দীন 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত 'কবর' জসীমউদ্দীনের বিখ্যাত ও বহুল আলোচিত কবিতা। কবিতাটি কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কল্লোল পত্রিকয় প্রকাশিত হয়।
”বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
Correct Answer:
ক: মোহাম্মদ মনিরুজ্জামান
Explanation:
”বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন? সঠিক উত্তর মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ মনিরুজ্জামান রচিত কবিতা "শহীদ স্মরণে" কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।
মাইকেল মধুসূদন দত্তের “বঙ্গভাষা” কবিতাটি কোন ছন্দে রচিত?
Correct Answer:
খ: অক্ষরবৃত্ত
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের “বঙ্গভাষা” কবিতাটি কোন ছন্দে রচিত? সঠিক উত্তর অক্ষরবৃত্ত বঙ্গভাষা - কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রতিটি চরণে ১৪ মাত্রায় দুটি পর্ব। প্রথম পর্ব ৮ মাত্রার ও দ্বিতীয় পর্ব ৬ মাত্রার। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; তা সবে, ( অবোধ আমি ) অবহেলা করি,
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুটি হবে-
Correct Answer:
গ: 60, 40
Explanation:
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুটি হবে- সঠিক উত্তর 60, 40 ধরি, একটি সংখ্যা 2x অপর সংখ্যা 3x প্রশ্নমতে, 2x + 3x = 100 = > 5x = 100 = > x = 20 একটি সংখ্যা 2x = 2*20 = 40 অপর সংখ্যা 3x = 3*20 = 60
400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
Correct Answer:
ক: 175
Explanation:
400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? সঠিক উত্তর 175 শুধু ইংরেজিতে কথা বলতে পারে (400 - 375) বা 25 জন । শুধু বাংলায় কথা বলতে পারে (400 - 200) বা 200 জন। উভয় বিষয়ে কথা বলতে পারে {400 - (200 + 25) } জন। = 175 জন ।
৫ টাকায় ৮টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
Correct Answer:
খ: ১০ টাকা
Explanation:
৫ টাকায় ৮টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত? সঠিক উত্তর ১০ টাকা % ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা " ১ " " " ১০০/৭৫ টাকা " ৫ " " " ১০০×৫/৭৫ = ২০/৩ টাকা এখন, ৮টি ক্রয়মূল্য ২০/৩ টাকা ১ " " ২০/৩×৮ ১ ডজন বা ১২ " " ২০×১২/৩×৮ = ১০ টাকা ।
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
Correct Answer:
গ: ১০ বছর
Explanation:
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে? সঠিক উত্তর ১০ বছর শতকরা ৫% হার সুদে, ১০০ টাকায় ৫ টাকা সুদ হয় ১ বছরে ১ " ১ " " " ১×১০০/৫ ১৭৫ " ৮৭.৫০ " " ১০০×৮৭.০০/৫×১৭৫ " = ১০ বছর ।
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ২৫
Explanation:
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত? সঠিক উত্তর ২৫ ধরি, দশকের অংক ক এককের অংক (ক + ৩) - সংখ্যাটি = ১০ক + (ক + ৩) = ১১ক + ৩ শর্তমতে, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪ বা, ১১ক + ৩ = ৬ক + ৯ + 8 বা,ক = ২ সুতরাং, সংখ্যা টি = (২X১০) + ৫ = ২৫
1-1+1-1+...... এর ধারাটির (2n+1) পদের সমষ্টি হবে?
Correct Answer:
খ: 1
Explanation:
1-1+1-1+...... এর ধারাটির (2n+1) পদের সমষ্টি হবে? সঠিক উত্তর 1 1 - 1 + 1 - 1 = 0 1 - 1 + 1 - 1 + 1 - 1 + 1 = 1 ধারাটির পদের সংখ্যা জোড় হলে সমষ্টি হবে ০ এবং পদের সংখ্যা বিজোড় হলে সমষ্টি হবে ১। এখানে (2n + 1) একটি বিজোড় সংখ্যা। সুতরাং, ধারাটির সমষ্টি হবে ১।