Bangladesh National Cadet Corps Directorate (Office Assistant) MCQs
Showing 44 questions (Total: 44)
‘সংখ্যা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ
Correct Answer:
ক: সম্ + খা
‘অন্য ভাষায় রূপান্তরিত’ এর এক কথায় প্রকাশ
Correct Answer:
ঘ: অনূদিত
‘সকলের জন্য প্রযোজ্য’ এর এক কথায় প্রকাশ
Correct Answer:
ক: সর্বজনীন
Explanation:
‘সকলের জন্য প্রযোজ্য’ এর এক কথায় প্রকাশ সঠিক উত্তর সর্বজনীন সর্বজনীন' শব্দের অর্থ 'সকলের মঙ্গল বা সবার হিত বা কল্যাণ বা সকলের মঙ্গলের জন্য কৃত বা সকলের জন্য উদ্দিষ্ট'। যেমন :'মানবাধিকার সর্বজনীন অধিকার হিসেব স্বীকৃত। ' অন্যদিকে, 'সার্বজনীন' শব্দের অর্থ 'সবার মধ্যে প্রবীণ বা সবার মধ্যে শ্রেষ্ঠ'। যেমন: 'নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার সার্বজনীন নেতা
‘উভয় সংকট’ কোন বাগধারার অর্থ?
Correct Answer:
খ: শাঁখের করাত
Explanation:
‘উভয় সংকট’ কোন বাগধারার অর্থ? সঠিক উত্তর শাঁখের করাত ‘উভয় সংকট’ বাগধারার অর্থ ‘শাঁখের করাত'। ‘ঠোঁট কাটা’ বাগধারার অর্থ ‘স্পষ্টভাষী'। 'রাবনের চিতা' বাগধারার অর্থ ‘চির অশান্তি'। 'মিছরির ছুরি' বাগধারার অর্থ 'মুখে মধু অন্তরে বিষ’ ।
‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
Correct Answer:
খ: সৌভাগ্যের বিষয়
‘স্মৃতিসৌধ’ কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
‘স্মৃতিসৌধ’ কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর কর্মধারয় যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমনঃ স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা ইত্যাদি।
‘রিক্সা’ কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে?
Correct Answer:
গ: জাপানি
Explanation:
‘রিক্সা’ কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর জাপানি কিছু জাপানি শব্দঃ রিক্সা, হাস্নাহেনা, ক্যারাটে, জুডো, প্যাগোডা, হারিকিরি ইত্যাদি।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
গ: সৈয়দ সামসুল হক
Explanation:
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর সৈয়দ সামসুল হক সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম | কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'। এটি মুক্তিযুদ্ধ | বিষয়ক তার সর্বাধিক সার্থক ও মঞ্চসফল কাব্যনাটক। 'নূরলদীনের সারাজীবন' তাঁর রচিত দ্বিতীয় কাব্যনাটক। | এটি ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের আলোকে রচিত।
‘লাল-নীল দীপাবলী’ গ্রন্থের লেখক কে?
Correct Answer:
খ: হুমায়ূন আজাদ
Explanation:
‘লাল-নীল দীপাবলী’ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হুমায়ূন আজাদ 'লাল - নীল দীপাবলী’ বা ‘বাঙলা সাহিত্যের জীবনী’ (১৯৭৬) গ্রন্থটির রচয়িতা হুমায়ূন আজাদ ।
‘তিলে তৈল আছে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে সপ্তমী
Explanation:
‘তিলে তৈল আছে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
‘চঞ্চল’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: স্থির
কোনটি চলিত ভাষার শব্দ?
Correct Answer:
ক: এই
বাংলাদেশে কাকে সব্যসাচী লেখক বলা হয়?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
বাংলাদেশে কাকে সব্যসাচী লেখক বলা হয়? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে ‘সব্যসাচী' লেখক বলা হয়।
Change the Gender ‘Dog’.
Correct Answer:
D: Bitch
Explanation:
Change the Gender ‘Dog’. Correct Answer Bitch 'Dog' এর বিপরীত লিঙ্গ হলো ‘Bitch’ বা কুকুরী। আর ‘Fox’ এর বিপরীত লিঙ্গ হলো ‘Vixen'.
Tooth এর Plural কোনটি?
Correct Answer:
খ: Teeth
Explanation:
Tooth এর Plural কোনটি? সঠিক উত্তর Teeth কতগুলো Noun এর মাঝের Vowel পরিবর্তন করে ‘Plural' করতে হয়।
Change the Gender ‘Fox’.
Correct Answer:
D: Vixen
Explanation:
Change the Gender ‘Fox’. Correct Answer Vixen 'Fox' এর বিপরীত লিঙ্গ হলো ‘Vixen' বা স্ত্রী খেঁকশিয়াল। আর Ox, bull (ষাঁড়) এর বিপরীত লিঙ্গ হলো 'Cow' বা গাভী।
Fill in the blank: Karim died -----Covid-19
Correct Answer:
B: of
Explanation:
Fill in the blank: Karim died -----Covid-19 Correct Answer of Die of অর্থ রোগে; অনাহারে মারা যাওয়া।
Fill in the blank: He is ------- weak to walk
Correct Answer:
C: too
Explanation:
Fill in the blank: He is ------- weak to walk Correct Answer too ধরনের ইংরেজি বাক্যের গঠন হলোঃ Too + adjective + to + verb. এই গঠনটি সর্বদা না - বোধক অর্থ প্রদান করে থাকে। বাক্যের অর্থঃ সে এতোটাই দুর্বল যে হাঁটতে পারে না।
Fill in the blank: It is 10 O' clock ------ my watch
Correct Answer:
D: by
Explanation:
Fill in the blank: It is 10 O' clock ------ my watch Correct Answer by ঘড়িতে সময় দেখা বুঝাতে By watch বসে। বাক্যের অর্থঃ আমার ঘড়িতে এখন ১০টা বাজে।
Fill in the blank: The cat is fond ------- milk
Correct Answer:
D: of
Explanation:
Fill in the blank: The cat is fond ------- milk Correct Answer of Be fond of অর্থ কোনো কিছুর অনুরাগী বা কোনো কিছুতে আসক্ত হওয়া; পছন্দ করা। যেমনঃ I am very fond of sweet. বাক্যের অর্থঃ বিড়ালের দুধ পছন্দ।
Fill in the blank: Divide the Mangoes ------- the boys
Correct Answer:
A: among
Explanation:
Fill in the blank: Divide the Mangoes ------- the boys Correct Answer among Solution: দুয়ের অধিক অধিক ব্যক্তিদের মধ্যে বুঝাতে Preposition হিসেবে ‘among' বসে। বাক্যের অর্থঃ বালকদের মধ্যে আমগুলো ভাগ করে দাও।
Fill in the blank: It has been raining ------- morning
Correct Answer:
B: since
Explanation:
Fill in the blank: It has been raining ------- morning Correct Answer since বাক্যে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকলে Present perfect continuous tense এ সেই সময়ের পূর্বে ‘since' বসে। আর অনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকলে সেই সময়ের পূর্বে ‘for' বসে। বাক্যের অর্থঃ সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
Fill in the blank: Rumi went -------- laughing.
Correct Answer:
A: away
Explanation:
Fill in the blank: Rumi went -------- laughing. Correct Answer away Went away laughing অর্থ হাসতে হাসতে চলে গিয়েছিল । বাক্যের অর্থঃ রুমি হাসতে হাসতে চলে গিয়েছিল।
‘Kith and kin’ এর অর্থ-
Correct Answer:
খ: আত্মীয়-স্বজন
What is the meaning of ‘‘Crocodile Tears’’?
Correct Answer:
D: মায়া কান্না
Explanation:
What is the meaning of ‘‘Crocodile Tears’’? Correct Answer মায়া কান্না Crocodile Tears ( মায়া কান্না )ঃ He shed crocodile tears at our misery.
‘Birds of same Feather’ means-
Correct Answer:
B: Persons of similar nature
Explanation:
‘Birds of same Feather’ means- Correct Answer Persons of similar nature Birds of same Feather অর্থ একই প্রকৃতির ব্যক্তিগণ। তাই সঠিক উত্তর হবে অপশন b). কিন্তু, Same kind of bird অর্থ একই ধরনের পাখি। Birds of prey অর্থ শিকারি পাখি। Persons of weak nature অর্থ দুর্বল প্রকৃতির লোক।
What is the meaning of ‘‘Black and White’’?
Correct Answer:
A: লিখিতভাবে
Explanation:
What is the meaning of ‘‘Black and White’’? Correct Answer লিখিতভাবে Black and White অর্থ লিখিতভাবে। আবার, Black and Blue অর্থ প্রচণ্ড প্রহার করা।
‘তার ঠান্ডা লেগেছে’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
খ: He has caught cold
‘নাচতে না জানলে উঠান বাঁকা’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
খ: A bad workman quarrels with his tools
‘আমি, তুমি ও সে স্কুলে যাবো’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: You, he and I will go to school
‘সে গতকাল ঢাকা এসেছে’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
খ: He came to Dhaka yesterday
‘ঘুমন্ত শিশুটিকে ঘুমাতে দাও’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
খ: Let the sleeping baby sleep
‘দুয়ে দুয়ে চার হয়’ ইংরেজি অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: Two and Two makes four
যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে
Correct Answer:
ঘ: ট্রাপিজিয়াম
Explanation:
যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে সঠিক উত্তর ট্রাপিজিয়াম রম্বসের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও কোণগুলো সমকোণ।
বৃত্তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো
Correct Answer:
ক: কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব সর্বদাই সমান
Explanation:
বৃত্তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সঠিক উত্তর কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব সর্বদাই সমান বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আর একটি বৃত্তের সকল ব্যাসার্ধ - ই সমান।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি
Correct Answer:
ক: ১৮০ ডিগ্রী
Explanation:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি সঠিক উত্তর ১৮০ ডিগ্রী ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
Correct Answer:
গ: ঘুড়ি
Explanation:
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে? সঠিক উত্তর ঘুড়ি ঘুড়ি হলো এক বিশেষ ধরনের চতুর্ভুজ যার দুইজোড়া বাহু পরস্পর সমান আর প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত। এখানে প্রতি জোড়া সমান বাহুদ্বয় ঘুড়ির একই শীর্ষধারণ করে।
বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে?
Correct Answer:
ক: ব্যাস
Explanation:
বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে? সঠিক উত্তর ব্যাস বৃত্তের পরিধিস্থ যে কোন দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা (Chord) বলে। জ্যা - র দৈর্ঘ্য বিভিন্ন রকম হতে পারে। বৃত্তের দীর্ঘতম জ্যা - কে ব্যাস বলে। বৃত্তের পরিধির যে কোন বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বা Radius বলে। বৃত্তটির চতুর্দিকস্থ বেষ্টনীকে বৃত্তের পরিধি বা Circumference বলে। পরিধির যে কোন অংশবিশেষকে চাপ বা বৃত্তচাপ বলে। কোন চাপের দুই প্রান্ত বিন্দু যখন বৃত্তের কেন্দ্রে মিলিত হয় তখন ঐ চাপ কেন্দ্রে নির্দিষ্ট কোণ উৎপন্ন করে। চাপকে ← চিহ্ন দিয়ে সূচিত করা হয়।
১ মাইল সমান কত গজ?
Correct Answer:
ক: ১৭৬০ গজ
a2+2ab-2b-1 কোনটি?
Correct Answer:
A: (a-b)(a+2b+1)
Explanation:
a2+2ab-2b-1 কোনটি? Correct Answer (a-b)(a+2b+1) দেয়া আছে, a2 + 2ab - 2b - 1 = a2 + 2ab + b2 - b2 - 2b - 1 = (a + b)2 = (b2 + 2×b×1 + 1)2 = (a + b)2 – (b + 1)2 = (a + b + b + 1) {(a + b − (b + 1)} = (a + 2b + 1) (a + b - b −1) = (a + 2b + 1) (a - 1) = (a – 1) (a + 2b + 1)
4ab এর মান কোনটি?
Correct Answer:
ক: (a+b)2-(a-b)2
Explanation:
4ab এর মান কোনটি? সঠিক উত্তর (a+b)2-(a-b)2 দেয়া আছে, (a + b)2 – (a – b) 2 = (a2 + 2ab + b2) – (a2 - 2ab + b2) = a2 + 2ab + b2 - a2 + 2ab - b2 = 4ab
৫৫৫ এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত?
Correct Answer:
খ: 50
Explanation:
৫৫৫ এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? সঠিক উত্তর 50 ৫ x ১০০ = ৫০০ ৫ X ১০ = ৫০ ৫x১ = ৫ মোট = ৫৫৫
0.1×0.1×0.1 এর মান কোনটি?
Correct Answer:
গ: 0.001
Explanation:
0.1×0.1×0.1 এর মান কোনটি? সঠিক উত্তর 0.001 প্রশ্নটিতে গুণে দশমিকের পর মোট ৩টি অংক আছে, তাই উত্তরেও দশমিকের পর তিনটি অঙ্ক থাকবে।
১ শতক সমান কত বর্গফুট?
Correct Answer:
ক: ৪৩৫.৬ বর্গফুট
Explanation:
১ শতক সমান কত বর্গফুট? সঠিক উত্তর ৪৩৫.৬ বর্গফুট ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট = ১,০০০ বর্গকড়ি (১০০ কড়ি = ৬৬ ফুট)।