Directorate of Social Services Recruitment Exam MCQs
Showing 33 questions (Total: 83)
কোনটি মূলদ সংখ্যা?
Correct Answer:
ক: ১৪৪
Explanation:
কোনটি মূলদ সংখ্যা? সঠিক উত্তর ১৪৪ প্রদত্ত অপশনগুলোর মধ্যে √১৪৪ = √১২২ = (১২)১/২ = ১২ ; যা মূলদ সংখ্যা।
চিনির দাম ২০% কমল, কিন্ত চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমল?
Correct Answer:
ঘ: ৪% কমল
Explanation:
চিনির দাম ২০% কমল, কিন্ত চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমল? সঠিক উত্তর ৪% কমল ২০% কমে চিনির মূল্য (১০০ - ২০) = ৮০ টাকা চিনি ব্যবহার ২০% বাড়ায় , ১০০ টাকায় স্থলে চিনি ব্যবহার হয় = ১২০ টাকা ১ টাকায় স্থলে চিনি ব্যবহার হয় = ১২০/১০০ টাকা ∴৮০ টাকায় চিনি ব্যবহার হয় = (৮০×১২০)/১০০ টাকা = ৯৬ টাকা ∴চিনি বাবদ ব্যয় কমলো (১০০ - ৯৬) টাকা = 8 টাকা উত্তর : ৪%
২ঃ৩ এর ব্যস্তানুপাত---
Correct Answer:
ক: ৩ঃ২
Explanation:
২ঃ৩ এর ব্যস্তানুপাত--- সঠিক উত্তর ৩ঃ২ ২ঃ৩ এর ব্যস্তানুপাত হলো ৩ঃ২।
'ভবিষ্যত না ভেবে কাজ করে যে' তাকে এক কথায় বলে---
Correct Answer:
ঘ: অবিমৃশ্যকারী
Explanation:
'ভবিষ্যত না ভেবে কাজ করে যে' তাকে এক কথায় বলে--- সঠিক উত্তর অবিমৃশ্যকারী একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । যেমন - অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃষ্যকারী. অতি শীতও নয়, যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিণামদর্শী.
If a3-b3 =513 and a-b=3, what is the value of ab?
Correct Answer:
A: 54
Explanation:
If a3-b3 =513 and a-b=3, what is the value of ab? Correct Answer 54 a3 - b3 = 513 = ) (a - b)3 + 3ab(a - b) = 513 = ) 33 + 3ab.3 = 513 = ) 9ab = 513 - 27 = ) ab = 486/9 = 54
কোনটি লিঙ্গান্তর হয়না?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
কোনটি লিঙ্গান্তর হয়না? সঠিক উত্তর কবিরাজ কতকগুলো শব্দের লিঙ্গান্তর হয়না। সেসব শব্দ শুধু পুরুষবাচক অথবা স্ত্রীবাচক হয়। যেমন - পুরুষবাচক শব্দ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার; স্ত্রীবাচক শব্দ সতীন, সৎমা, সধবা ইত্যাদি।
'পদ্মের' সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: অরবিন্দ
Explanation:
'পদ্মের' সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অরবিন্দ অরবিন্দ - [বিশেষ্য পদ] পদ্ম। [অর + বিন্দ্ + শ]।
'দর্শনমাত্র' কোন ধরনের সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: নিত্য সমাস
Explanation:
'দর্শনমাত্র' কোন ধরনের সমাসের উদাহরণ? সঠিক উত্তর নিত্য সমাস নিত্য সমাস যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
বিশ্বকবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে?
Correct Answer:
ক: বসন্ত
Explanation:
বিশ্বকবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে? সঠিক উত্তর বসন্ত ১৯২৩ সালের ২২শে ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'বসন্ত' গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করে দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করেন।
'জিজ্ঞাসিব জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে ৭মী
Explanation:
'জিজ্ঞাসিব জনে জনে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। যেমন - আমি তোমাকে চিনি।
'অবিরাম যাত্রার চির সংঘর্ষে, একদিন সে- পাহাড় টলবেই '। কবিতাংশটি কার রচনা?
Correct Answer:
ক: সিকান্দার আবু জাফর
Explanation:
'অবিরাম যাত্রার চির সংঘর্ষে, একদিন সে- পাহাড় টলবেই '। কবিতাংশটি কার রচনা? সঠিক উত্তর সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়।
'Idiolect' শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: উপভাষা
Explanation:
'Idiolect' শব্দের অর্থ কি? সঠিক উত্তর উপভাষা পভাষা প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চলবিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহূত আঞ্চলিক ভাষা। পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।
If x2+1x2 =8 and xy= 7, find the value of (x+y)2
Correct Answer:
D: try yourself
২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার তিন বছরের মুনাফা কত বেশি হবে?
Correct Answer:
গ: ৩টাকা
Explanation:
২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার তিন বছরের মুনাফা কত বেশি হবে? সঠিক উত্তর ৩টাকা ১০০ টাকার ১ বছরের মুনাফা ২ টাকা ∴১০০ টাকার ৩ বছরের মুনাফা (৩ × ২) বা ৬ টাকা আবার, ১০০ টাকার ১ বছরের মুনাফা ৩ টাকা ∴ ১০০ টাকার ৩ বছরের মুনাফা (৩ × ৩) বা ৯ টাকা ∴ পার্থক্য = (৯ - ৬) টাকা = ৩ টাকা ।
a+1a=2 হলে a3+1a3এর মান কত?
Correct Answer:
খ: ২
Explanation:
a+1a=2 হলে a3+1a3এর মান কত? সঠিক উত্তর ২ দেওয়া আছে, a + 1/a = 2 a3 + ( 1/a)3 = ( a + 1/a) 3 - 3. a.1/a ( a + 1/a) = ( 2) 3 - 3. 2 = 8 - 6 = 2
log3243=কত?
Correct Answer:
B: ৫
Explanation:
log3243=কত? Correct Answer ৫ log3243 = log335 = 5 log33 = 5×1 = 5
x/3-x/2-1= 0 হলে এর সমাধান কত?
Correct Answer:
খ: -৬
Explanation:
x/3-x/2-1= 0 হলে এর সমাধান কত? সঠিক উত্তর -৬ x/3 - x/2 - 1 = 0 ( 2x - 3x - 6) /6 = 0 - x - 6 = 0 - x = 6 x = - 6
'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: রম্যরচনা
Explanation:
'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা? সঠিক উত্তর রম্যরচনা কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ - সংকলন।বইটির প্রথম সংস্করণ ১৮৭৫ সালে কমলাকান্তের দপ্তর, প্রথম ভাগ নামে প্রকাশিত হয়। ১৮৮৫ সালে (১২৯২ বঙ্গাব্দ) "কমলাকান্তের দপ্তর" (মোট ১৪টি প্রবন্ধ, তন্মধ্যে ১১টি বঙ্কিমচন্দ্রের), "কমলাকান্তের পত্র" (পাঁচটি প্রবন্ধ) ও "কমলাকান্তের জোবানবন্দী" – এই তিনটি অংশ একত্রে কমলাকান্ত নামক গ্রন্থটি প্রকাশিত হয়।:ষোল এই গ্রন্থে আফিমখোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক তথ্য ও যুক্তিবিনির্ভর সমাজ, ধর্ম ও রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন। গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয়।
'অভি' কোন ভাষার উপসর্গ?
Correct Answer:
খ: তৎসম
Explanation:
'অভি' কোন ভাষার উপসর্গ? সঠিক উত্তর তৎসম পাণিনী এবং পরবর্তী ভাষ্যকারদের মতানুসারে সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০টি। এগুলো হলো - প্র, পরা, অপ, সম, অনু, অব্, নির্ দুর্, অভি, বি, অধি, সু, উদ, অতি, নি, প্রতি, পরি, অপি, উপ, আঙ্। এর ভিতরে আঙ্ উপসর্গ, ব্যবহারিক ক্ষেত্রে আ হিসাবে উল্লেখ করা হয়। যেমন - . আ - √দিশ্ (নির্দেশ করা) + অ (ঘঞ্) = আদেশ।
'কোথায় থাকা হয়'?বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
গ: ভাববাচ্য
Explanation:
'কোথায় থাকা হয়'?বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। নামপুরুষের ক্রিয়াপদ [ক্রিয়াপদ] হয়। মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়। কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ কর্তা অনুল্লেখিত থাকে। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ) তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ) এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত) কোথা থেকে আসা হচ্ছে। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত) এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না। (কর্তা ‘তুমি’ উহ্য) এ রাস্তা আমার চেনা নেই।
সমাজকল্যাণ মন্ত্রনালয় প্রতিষ্ঠিত হয় ----
Correct Answer:
খ: ২০ জানুয়ারী ১৯৭২
Explanation:
সমাজকল্যাণ মন্ত্রনালয় প্রতিষ্ঠিত হয় ---- সঠিক উত্তর ২০ জানুয়ারী ১৯৭২ সমাজকল্যাণ মন্ত্রণালয়টি ১৯৭২ সালে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় নামে গঠিত হয় এবং ১৯৮৯ সালে একক মন্ত্রণালয় হিসেবে গঠন করা হয়।
বিমসটেকভুক্ত দেশের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ৭
Explanation:
বিমসটেকভুক্ত দেশের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৭ BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi - sectoral Technical and Economic Co - operation। সংস্থাটির প্রতিষ্ঠাকালে সদস্য দেশ ৫ টি হলেও বর্তমানে সদস্য দেশ ৭টি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কোনটি?
Correct Answer:
খ: ১৭মার্চ
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কোনটি? সঠিক উত্তর ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, বুধবার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
ইদলিব কোন দেশের শহর?
Correct Answer:
খ: সিরিয়া
Explanation:
ইদলিব কোন দেশের শহর? সঠিক উত্তর সিরিয়া ইদলিব, বসরা, দারা, হামা প্রভৃতি সিরিয়ার উল্লেখযোগ্য কিছু শহর।
সাতার কাটা সহজ কোথায়?
Correct Answer:
ক: সাগরে
Explanation:
সাতার কাটা সহজ কোথায়? সঠিক উত্তর সাগরে যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সাগরের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সাগরের পানির ঘনত্ব বেশি। তাই সাগরের পানিতে সাঁতার কাটা সহজ।
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ কয়রা হয়?
Correct Answer:
গ: আকাশবীণা
Explanation:
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ কয়রা হয়? সঠিক উত্তর আকাশবীণা ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে বোয়িং ৭৮৭ - ৮ ড্রিমলাইনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চীনের ই- কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকম-এর প্রতিষ্ঠাতা---
Correct Answer:
গ: জ্যাকমা
Explanation:
চীনের ই- কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকম-এর প্রতিষ্ঠাতা--- সঠিক উত্তর জ্যাকমা জ্যাক মা ১৯৯৯ সালের ৪ এপ্রিল বহুজাতিক ই - কমার্স সাইট ' আলিবাবা' প্রতিষ্ঠা করেন।
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিবে?
Correct Answer:
ঘ: ১০
Explanation:
২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিবে? সঠিক উত্তর ১০ ইংল্যান্ড ও ওয়েলস যৌথভাবে অনুষ্ঠিত হয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। অংশ নেয় ১০ টি দল। চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
৫,৯,১৩,১৭------ধারাটিতে ১৬৫ তম পদ ?
Correct Answer:
খ: ৪১
Explanation:
৫,৯,১৩,১৭------ধারাটিতে ১৬৫ তম পদ ? সঠিক উত্তর ৪১ প্রথম পদ, a = ৫ সাধারণ অন্তর, d = ৯ –৫ = ৪ আমরা জানি, n তম পদ = a + (n - 1)d = > ৫ + (n - ১) ৪ = ১৬৫ = > (n - ১) ৪ = ১৬০ = > n - ১ = ৪০ ∴n = ৪১
একটি সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৭৫
Explanation:
একটি সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত? সঠিক উত্তর ৭৫ ধরি, সংখ্যাটি x শর্তমতে, x এর ৪০% + ৪৫ = x বা, ৪০/১০০ × x + ৪৫ = x বা, (২x/৫) + ৪৫ = x বা, ৪৫ = x - (২x/৫) বা, ৪৫ = ৩x/৫ বা, ৩x = ২২৫ ∴x = ৭৫
নিস্কর শব্দের সন্ধি বিচ্ছদ কোনটি
Correct Answer:
খ: নি:+কর
Explanation:
নিস্কর শব্দের সন্ধি বিচ্ছদ কোনটি সঠিক উত্তর নি:+কর নিষ্কর শব্দটি বিসর্গ ও ব্যঞ্জমের সন্ধি। ই + ঃ + ক = ষ + ক, নিঃ + কর = নিষ্কর
প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংকগুলো দ্বারা তিন অংক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা য়ায়?
Correct Answer:
ঘ: ১২০
Explanation:
প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংকগুলো দ্বারা তিন অংক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা য়ায়? সঠিক উত্তর ১২০ ৮, ৯, ৭, ৬, ৩, ২ অর্থাৎ মােট অংক সংখ্যা = ৬টি সুতরাং তিন অংকবিশিষ্ট সংখ্যা তৈরি করা যাবে = ৬p৩ = ১২০টি।
১, ২৭, ১২৫----ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
ঘ: ৩৪৩
Explanation:
১, ২৭, ১২৫----ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ৩৪৩ ১, ২৭, ১২৫, ৩৪৩ ১৩ , ৩৩ , ৫৩ , ৭৩ সুতরাং পরবর্তী সংখ্যা হলো ৩৪৩।