Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
মধ্যপদলোপী কর্মধারয় দৃষ্টান্ত কোনটি?
Correct Answer:
ঘ: হাসি মাখা মুখ-হাসিমুখ
Explanation:
মধ্যপদলোপী কর্মধারয় দৃষ্টান্ত কোনটি? সঠিক উত্তর হাসি মাখা মুখ-হাসিমুখ সমাসে ব্যাস বাক্যের মধ্য পদগুলি লোপ পেয়েছে বলে জীবন বীমা' মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্ষণস্থায়ী ২য় তৎপুরুষ সমাস। ঘরছাড়া ৫মী তৎপুরুষ সমাস। অরুণরাঙা উপমান কর্মধারয় সমাস।
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
Correct Answer:
ঘ: ৭০
Explanation:
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? সঠিক উত্তর ৭০ 5x + 6x + 7x = 180 = >x = 10 10*7 = 70
Most outdoor sports..... a lot energy.
Correct Answer:
D: preserve
Explanation:
Most outdoor sports..... a lot energy. Correct Answer preserve বাক্যটিতে consume অর্থ নিঃশ করা; ব্যবহার করে ফুরিয়ে ফেলা। কিন্তু squander অর্থ অপব্যয় করা বেহিসাবি খরচ করা। অর্থ assume অনুমান করা। Dispense অর্থ বন্টন করা; প্রয়োগ করা।
দুটি সংখ্যার অনুপাত ৩ :৪ তাদের ল.সা,গু ১০৮ । সংখ্যা দুটির যোগফল কত?
Correct Answer:
ঘ: ৬৩
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৩ :৪ তাদের ল.সা,গু ১০৮ । সংখ্যা দুটির যোগফল কত? সঠিক উত্তর ৬৩ ধরি, সংখ্যা দুটি 3x ও 4x ল.সা.গু = 12x প্রশ্নমতে, 12x = 108 = >x = 9 সংখ্যা দুটির যোগফল = 7x = 7*9 = 63
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: হাঙর নদী গ্রেনেড
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? সঠিক উত্তর হাঙর নদী গ্রেনেড সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো 'হাঙ্গর নদী গ্রেনেড' (১৯৭৬) এবং 'নিরন্তর ঘণ্টাধ্বনি' (১৯৮৭)। উল্লেখ্য, ইছামতি নদীর তীরবর্তী মানুষের জীবন ভিত্তিক উপন্যাস হলো 'ইছামতি' যা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং 'তেইশ নম্বর তৈলচিত্র' লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: পাবনা
Explanation:
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর পাবনা রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। এর উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে।
একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড়ের বয়সের গড় ২৫ বছর। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর হলে, বাকি ১০ জনের গড় কত বছর হবে?
Correct Answer:
খ: ২৪
Explanation:
একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড়ের বয়সের গড় ২৫ বছর। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর হলে, বাকি ১০ জনের গড় কত বছর হবে? সঠিক উত্তর ২৪ ১১ জন খেলোয়াড়ের মোট বয়স = (১১*২৫)বছর = ২৭৫ বছর ১০ জনের বয়স = (২৭৫ - ৩৫)বছর = ২৪০ বছর অতএব ১০ জনের গড় বয়স = ২৪০/১০ = ২৪ বছর
He asked..... if he had gotten the job.
Correct Answer:
A: expectantly
Explanation:
He asked..... if he had gotten the job. Correct Answer expectantly Expectantly - প্রত্যাশিতভাবে, প্রতীক্ষিতভাবে, Expectedly - প্রত্যাশিতভাবে, প্রতীক্ষিতভাবে, Exceptionally - অত্যন্ত, বিশেষভাবে, Acceptedly - গৃহীতভাবে। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে অর্থগত দিক থেকে অপশন (ক) এবং (খ) দুটোই সঠিক । বাক্যটির অর্থ - তিনি প্রত্যাশিতভাবে জিজ্ঞাসা করেছিলেন, তিনি চাকরিটি পেয়েছেন কি না।
At last it was time for the ..... art competition .
Correct Answer:
A: long awaited
Explanation:
At last it was time for the ..... art competition . Correct Answer long awaited Long awaited - দীর্ঘ প্রতীক্ষিত, দীর্ঘ প্রত্যাশিত ,Long waited - দীর্ঘক্ষণ অপেক্ষা করা, Waited - অপেক্ষা করা, প্রত্যাশা করা Weighted - ভরযুক্ত ,অধিকতর ভারী করা । শূন্যস্থানে Longawaited বসালে - বাক্যটির অর্থ অবশেষে এটা ছিল প্রতীক্ষিত শিল্প প্রতিযোগিতার সময়।
Student should attend _____ their lessons.
Correct Answer:
D: to
Explanation:
Student should attend _____ their lessons. Correct Answer to Attend to অর্থ মনোযোগ দেওয়া। মনোনিবেশ করা; যত্ন নেওয়া। কিন্তু, Attend on/ upon অর্থ সেবা করা। বাক্যের অর্থঃ ছাত্রদের উচিৎ তাদের পড়াশুনার প্রতি মনোযোগ দেয়া।
আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
Correct Answer:
গ: ডিনামাইট
Explanation:
আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন? সঠিক উত্তর ডিনামাইট ডায়নামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রীস্টাব্দে এর প্যাটেন্ট নিবন্ধন করেন। বিভিন্ন শোষক পদার্থ দিয়ে নাইট্রোগ্লিসারিন কে শোষণ করিয়ে নিয়ে ডায়নামাইট তৈরি করা হয়। এসব শোষক দ্রব্যের মধ্যে রয়েছে কিসেলগুড় (kieselgur: যুক্তরাষ্ট্রের বানান; kieselguhr: যুক্তরাজ্যের বানান) নামক মাটি, করাত গুঁড়ো ইত্যাদি। এটি সাধারণত ২০ সেন্টিমিটার লম্বা এবং ২.৫ সেন্টিমিটার ব্যাসার্ধের কাঠি আকারে কিনতে পাওয়া যায়। এটিকে উচ্চমাত্রার বিষ্ফোরক হিসেবে বিবেচনা করা হয়। এটি টি.এন.টি এর চেয়ে ৬০ ভাগ বেশি শক্তিশালী। আর এক ধরনের ডায়নামাইট নাইট্রোগ্লিসারিনে নাইট্রোসেলুলোজ এবং সামান্য পরিমাণে কিটোন মিশিয়ে তৈরি করা হয়। যা তরল নাইট্রোগ্লিসারিনের চেয়ে অনেক বেশি নিরাপদ।
দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
Correct Answer:
গ: যকৃৎ
Explanation:
দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক উত্তর যকৃৎ যকৃৎ (ইংরেজি: Liver) মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি আভ্যন্তরিক অঙ্গ। এটি বক্ষপিঞ্জরে মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। এর ওজন দেহের মোট ওজনের (৩ - ৫%)। এটি ২টি খণ্ডে বিভক্ত: ডান এবং বাম। প্রাণীদেহে বিপাকে ও অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ঔষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষকরণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। যকৃতে পিত্তরস উৎপন্ন হয়; পিত্তরস একধরনের ক্ষারীয় যৌগ যা পরিপাকে সহায়তা করে। বিশেষত স্নেহজাতীয় খাদ্যের ইমালসিফিকেশন এর জন্য পিত্তরস প্রয়োজন। এছাড়াও যকৃৎ দেহের আরও কিছু জৈব - রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন?
Correct Answer:
খ: ৪ দফা
Explanation:
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কয় দফা দাবি পেশ করেন? সঠিক উত্তর ৪ দফা ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান ৪ দফা দাবি পেশ করেন। ্েগেুলো হলোঃ ১) চলমান সামনিক আইন প্রত্যহার; ২) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া; ৩) গণহত্যার তদন্ত করা এবং ; ৪) নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
'পরাজয়ের ' এ শব্দটিতে কোনটি উপসর্গ ?
Correct Answer:
খ: পরা
Explanation:
'পরাজয়ের ' এ শব্দটিতে কোনটি উপসর্গ ? সঠিক উত্তর পরা ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ‘তাপ’ (বিশেষ্য পদ) তৎসম পদ। ‘তাপ’ অর্থ উষ্ণতা বা উত্তাপ। এর পূর্বে ‘প্র’ বা ‘অনু’ যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র + তাপ) যার অর্থ পরাক্রান্ত বা বীরত্ব। অনুতাপ (অনু + তাপ) যার অর্থ অনুশোচনা বা আফসোস ইত্যাদি নতুন শব্দ গঠিত হয়েছে এবং ‘তাপ’ শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়েছে। আবার ‘প্র’ বা ‘অনু’ এর নিজস্ব কোন অর্থ নেই বা এগুলো স্বাধীনভাবে কোন বাক্যেও ব্যবহৃত হতে পারে না। তাই ভাষাবিদগণ এরূপ অব্যয়সূচক শব্দ বা শব্দাংশের নাম দিয়েছেন 'উপসর্গ'। যেমন - ‘হার’ একটি শব্দ। এর সাথে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার, আহার, প্রহার, বিহার শব্দ গঠিত হয়েছে। এভাবে উপসর্গের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ সম্ভার সমৃদ্ধি লাভ করেছে। অতএব, কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে।
Fill in the blank with appropriate preposition : 'Exercise is beneficial ---- health .
Correct Answer:
B: to
Explanation:
Fill in the blank with appropriate preposition : 'Exercise is beneficial ---- health . Correct Answer to Exercise is beneficial to health .
আমেরিকা গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
Correct Answer:
খ: আব্রাহাম লিংকন
Explanation:
আমেরিকা গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর আব্রাহাম লিংকন আমেরিকায় গৃহযুদ্ধ সংগঠিত হয় ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত। যুদ্ধটি সংঘটিত হয় তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের সরকার ও জেভারসন ডেভিস এর নেতৃত্বে আমেরিকার ১১ টি দাস নির্ভর প্রদেশের মধ্যে। যুদ্ধে জয়ী হয় আব্রাহাম লিংকনের সরকারী দল এবং এতে করে আমেরিকার অখন্ডতা রক্ষিত হয় ও দাস প্রথা বিলুপ্ত হয়।
Choose the correctly spelling word
Correct Answer:
B: Leisure
Explanation:
Choose the correctly spelling word Correct Answer Leisure Leisure অর্থ অবকাশ; অবসর।
He took a lot of care and .... the table for his guests.
Correct Answer:
A: laid
Explanation:
He took a lot of care and .... the table for his guests. Correct Answer laid Laid - রেখেছিল ,স্থাপন করেছিল, Lead - নেতৃত্ব, সীসা, Led - চালিত ।শূন্যস্থানে Laid বসালে বাক্যটির অর্থ - সে তার অথিতিদের অনেক যত্ন করেছিল এবং তাদের জন্য টেবিল রেখেছিল।
মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
Correct Answer:
ক: 57
Explanation:
মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর 57 বঙ্গবন্ধু - ১ বাংলাদেশের একটি কৃত্রিম উপগ্রহের নাম। বাংলাদেশে ৫৭ তম দেশ হিসেবে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এটি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কর্তৃক উৎক্ষেপণ করা হয়।
ABC সমকোণী ত্রিভুজের B কোণ সমকোণ এবং AB=a , BC = 2a হলে, নীচের কোনটি সত্য?
Correct Answer:
খ: AC=5a
Explanation:
ABC সমকোণী ত্রিভুজের B কোণ সমকোণ এবং AB=a , BC = 2a হলে, নীচের কোনটি সত্য? সঠিক উত্তর AC=5a AC^2 = AB^2 + BC^2 = a^2 + 4a^2 = 5a^2 So, AC = a√5
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগল। ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
Correct Answer:
গ: ৭ দিন
Explanation:
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগল। ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে? সঠিক উত্তর ৭ দিন মোট সময় লাগবে = (১৫*২১/৪৫) দিন = ৭ দিন
His reputation was put at .... after his business failed .
Correct Answer:
B: stake
Explanation:
His reputation was put at .... after his business failed . Correct Answer stake At stake - বিপদাপন্ন, ঝুঁকিপূর্ণ , Strak - সম্পূর্ণ , কঠিন মাংসের ফালি, মাছের ফালি। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Stake বসবে। বাক্যটিরঅর্থ - তার ব্যবসা ব্যর্থ হওয়ার পরে তার খ্যাতি ঝুঁকিতে পড়েছিল।
..... is the study of recording, storing and analyzing computer data.
Correct Answer:
C: Datascience
Explanation:
..... is the study of recording, storing and analyzing computer data. Correct Answer Datascience কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের কাঠামোগত সংগ্রহ এবং বিশ্লেষণ সংক্রান্ত বিদ্যাকে ডেটাসাইন্স বলে। সম্পর্কযুক্ত উপাত্তের সমাবেশই হলো ডেটাবেস । বায়োস্ট্যাটিস্টিক হলো জীবজগতে বিদ্যমান বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া।
Which is the plural form of 'mouse'?
Correct Answer:
B: mice
Explanation:
Which is the plural form of 'mouse'? Correct Answer mice কিছু কিছু Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তন করে Plural করা হয় 's/es' যোগ করা হয় না।
Women are the pillars of society , particular of the societies with which we are concerned here . No Error .
Correct Answer:
B: B
Explanation:
Women are the pillars of society , particular of the societies with which we are concerned here . No Error . Correct Answer B প্রদত্ত বাক্যের অপশন (খ) তে Particular এর জায়গায় Particularly হলে, বাক্যটি সঠিক হতো । বাক্যটির অর্থ - মহিলারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ , বিশেষভাবে সমাজের যে অংশটি নিয়ে আমরা উদ্বিগ্ন ।
কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুদের হার কত?
Correct Answer:
খ: ২০%
Explanation:
কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুদের হার কত? সঠিক উত্তর ২০% ৫ বছরে দ্বিগুন হয় অর্থাৎ সুদ ও আসল সমান হবে। ধরি, আসল = সুদ = P অতএব P = P* ৫*r/ ১০০ r = ২০%
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
Correct Answer:
ঘ: ২৫
Explanation:
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার? সঠিক উত্তর ২৫ বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার অতএব ক্ষেত্রফল = (১০)২ বর্গমিটার = ১০০ বর্গমিটার অতএব প্রতিটি ক্ষেত্রের ক্ষেত্রফল হবে = (১০০÷৪)বর্গমিটার = ২৫ বর্গমিটার
সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
Explanation:
সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য Greenwich meridian, imaginary line used to indicate 0° longitude that passes through Greenwich, a borough of London, and terminates at the North and South poles.
রহিম তার বেতনের টাকার ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো । এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
রহিম তার বেতনের টাকার ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো । এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল? সঠিক উত্তর কোনোটিই নয় 1/5 শতাংশ মানে ২০%.২০% খরচের পরে থাকে ৮০%.এখন ৫০০ টাকা খরচ করায় বাকি থাকে ৪০%.অর্থাৎ ৫০০ টাকা সমান ৪০%.সে হিসাবে তার বেতন হয় ৫০০ + ৫০০ + ২৫০ = ১২৫০ টাক
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য কত টাকা ছিল?
Correct Answer:
ক: ২০০
Explanation:
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য কত টাকা ছিল? সঠিক উত্তর ২০০ ক্ষতি ২৫% সুতরাং ৭৫% = ১৫০ ১০০% = (১৫০*১০০)/৭৫ = ২০০ টাকা
সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন?
Correct Answer:
ক: লর্ড বেন্টিংক
Explanation:
সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? সঠিক উত্তর লর্ড বেন্টিংক লর্ড বেন্টিংক ১৮২৯ খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। উল্লেখ্য, লর্ড ক্যানিং উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন ১৮৫৮ সালে।
People , who keep their eye at the ball, can maintain good concentration at work . No Error.
Correct Answer:
C: C
Explanation:
People , who keep their eye at the ball, can maintain good concentration at work . No Error. Correct Answer C Keep an eye on - চোখ রাখা নজর দেওয়া । প্রদত্ত বাক্যে অপশন (গ) তে At the ball এর জায়গায় On the ball হলে বাক্যটি সঠিক হতো ।
কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিলো?
Correct Answer:
ক: ১৭ এপ্রিল ১৯৭১
Explanation:
কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিলো? সঠিক উত্তর ১৭ এপ্রিল ১৯৭১ ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২ টার পর অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশেল স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীরতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাতাপত্র গৃহীত হয়।
২০১৯ সালে ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন কতজন?
Correct Answer:
ঘ: ১৪ জন
Explanation:
২০১৯ সালে ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন কতজন? সঠিক উত্তর ১৪ জন ২০১৯ সালে 'স্বাধীনতা পদক' পেয়েছেন ৭টি ক্যাটাগরিতে মোট ১৪ জন। উল্লেখ্য, ২০২১ সালে 'স্বাধীনতা পদক' দেওয়া হয়েছে ৯ ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে (বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল)।
কোনটি Abstract noun?
Correct Answer:
গ: fury
Explanation:
কোনটি Abstract noun? সঠিক উত্তর fury Abstract noun হলো সেই Noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না যেমনঃ Boyhood, Heroism, Truthfulness, Honesty ইত্যাদি। আবার, Nesfield এর মতে Abstract noun এমন গুণ, কাজ বা অবস্থা যাকে দেখা যায় না বা ছোঁয়া যায় না। তবে ‘Can not be seen' কথাটি সর্বদা সঠিক নয়; কারণ Movement (নড়াচড়া) বা Laughter (হাসি) এমন কাজ যাকে ছোঁয়া যায় না, কিন্তু দেখা যায়। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন b) এবং c).
ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
Correct Answer:
গ: বৌদ্ধ সভ্যতার
Explanation:
ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? সঠিক উত্তর বৌদ্ধ সভ্যতার ময়নামতির বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নির্দশন হলো ময়নামতি প্রত্নস্থল। এটি মূলত প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপের অবশিষ্টাংশ।
ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল = কত?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল = কত? সঠিক উত্তর কোনোটিই নয় নিয়মিত চতুর্ভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো নিম্নরূপ : বর্গের ক্ষেত্রফল = বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ রম্বসের ক্ষেত্রফল = একটি কর্ণের দৈর্ঘ্য × অপর কর্ণের দৈর্ঘ্য সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা = যেকোনো একটি কর্ণের দৈর্ঘ্য × অপর যেকোনো কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের লম্ব দূরত্ব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ (সমান্তরাল বাহু দুটির যোগফল × সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব)
বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি?
Correct Answer:
গ: পুণ্ডু
Explanation:
বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? সঠিক উত্তর পুণ্ডু প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। 'পুণ্ড্র' বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল 'পুণ্ড্রনগর'। বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি পুণ্ড্রতে পাওয়া গেছে। উল্লেখ্য, বাংলা পূর্বে প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। এগুলো হলো পুণ্ডু হরিকেল, সমতট, গৌড়, বঙ্গ ইত্যাদি।
Females are viewed as inferior to makes in nations ruled by partiarchy . No Error.
Correct Answer:
C: C
Explanation:
Females are viewed as inferior to makes in nations ruled by partiarchy . No Error. Correct Answer C প্রদত্ত sentence এর অপশন (গ) তে To makes in এর স্থলে To make in বসালে বাক্যটি সঠিক হতো ।
ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২০ কিলোমিটার। একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ ১৫ কি.মি. /ঘন্টা হয়?
Correct Answer:
খ: ৮
Explanation:
ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২০ কিলোমিটার। একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ ১৫ কি.মি. /ঘন্টা হয়? সঠিক উত্তর ৮ পৌঁছানোর সময় = ১২০/১৫ = ৮ ঘন্টা
‘লেফটেন্যান্ট’ শব্দের সঠিক ইংরেজী বানান কোনটি?
Correct Answer:
খ: Lieutenant
Explanation:
‘লেফটেন্যান্ট’ শব্দের সঠিক ইংরেজী বানান কোনটি? সঠিক উত্তর Lieutenant Lieutenant অর্থ ক্যাপ্টেন পদমর্যাদার নীচে সেনাবাহিনীর অফিসার।
নিউজিল্যান্ডের আদিবাসী কারা?
Correct Answer:
ঘ: মাউরি
Explanation:
নিউজিল্যান্ডের আদিবাসী কারা? সঠিক উত্তর মাউরি নিউজিল্যান্ডের আদিবাসীদের 'মাউরি' বলা হয়। দক্ষিণ ভারতে 'টোডা' জনগোষ্ঠীর বসবাস ।'আফ্রিদি' হলো বর্তমান পাকিস্তানের পশতুন নৃগোষ্ঠী যাদের কিছু অংশ আফগানিস্তানে ও বসবাস করে।দক্ষিণ আফ্রিকায় 'জুলু' উপজাতীয় বসবাস।
ইতালির রাজধানীর নাম কি?
Correct Answer:
ক: রোম
Explanation:
ইতালির রাজধানীর নাম কি? সঠিক উত্তর রোম লাতিউম অঞ্চলের প্রধানতম শহর ও ইতালির রাজধানী হল রোম শহর। এটি প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল। রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত। নেপোলি দক্ষিণ ইতালির প্রধানতম শহর। ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষের কাছেই এই শহরটি অবস্থিত।
পিতার বয়স পুত্রের বয়সের গুণ। ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত ?
Correct Answer:
গ: ৪৮
Explanation:
পিতার বয়স পুত্রের বয়সের গুণ। ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত ? সঠিক উত্তর ৪৮ পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ । ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত ? ধরি, পুত্রের বয়স ক বছর এবং পিতার বয়স ৪ক বছর প্রশ্নমতে, ক - ৪ + ৪ক - ৪ = ৫২ বা, ৫ক = ৬০ বা, ক = ১২ সুতরাং, পিতার বয়স = ৪x১২ = ৪৮ বছর
২১ , ২৮, ৮৪, এবং ৫৬ এর ল.সা.গু কত?
Correct Answer:
ঘ: ১৬৮
Explanation:
২১ , ২৮, ৮৪, এবং ৫৬ এর ল.সা.গু কত? সঠিক উত্তর ১৬৮ ১৬৮কে ২১ , ২৮, ৮৪, এবং ৫৬ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাই নির্নেয় ল সা গু ১৬৮।
The athletes movements was restrained field and seemingly effortless to the viewer . No Error .
Correct Answer:
A: A
Explanation:
The athletes movements was restrained field and seemingly effortless to the viewer . No Error . Correct Answer A প্রদত্ত বাক্যের অপশন (খ) তে Was এর স্থলে Were হলে, বাক্যটি সঠিক হতো। কারণ Plural noun সবসময় Plural verb গ্রহণ করে।
Improvement অর্থ-
Correct Answer:
খ: Advancement
Explanation:
Improvement অর্থ- সঠিক উত্তর Advancement Improvement (উন্নতিসাধন; উন্নতি) এর সমার্থক শব্দ হলো Advancement, Enhancement, Refinemet ইত্যাদি। কিন্তু, Betterment অর্থ উৎকর্ষ। Promotion অর্থ পদোন্নতি লাভ। Preference অর্থ বিশেষ অনুরাগ/ অভিরুচি
'বঙ্গবন্ধু স্যাটেলাইট '১ কবে উৎক্ষেপণ করা হয়?
Correct Answer:
ঘ: ১২ মে , ২০১৮
Explanation:
'বঙ্গবন্ধু স্যাটেলাইট '১ কবে উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর ১২ মে , ২০১৮ বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ১১ মে ২০১৮ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।[৩] এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল।
একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, ত্রিভুজের ক্ষেত্রফল-
Correct Answer:
গ: 43
Explanation:
একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, ত্রিভুজের ক্ষেত্রফল- সঠিক উত্তর 43 একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, ত্রিভুজের ক্ষেত্রফল - (√3 /4)xa^2 = (√3/4)x4^2 = 4√3
একজন ক্রিকেটারের ১০ ইনিংসে রানের গড় ৪৪.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে, সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
Correct Answer:
ঘ: ১০৫ রান
Explanation:
একজন ক্রিকেটারের ১০ ইনিংসে রানের গড় ৪৪.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে, সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? সঠিক উত্তর ১০৫ রান ১০ ইনিংসে মোট রান = (৪৪.৫*১০)রান = ৪৪৫ রান ৫০ গড়ে ১১ ইনিংসে মোট রান = (১১*৫০)রান = ৫৫০ রান অতএব ১১তম ইনিংসে রান করতে হবে = (৫৫০ - ৪৪৫)রান = ১০৫ রান