Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
নিচের কোনটি অনুজীবের অর্ন্তভুক্ত নয়?
Correct Answer:
ঘ: শৈবাল
Explanation:
নিচের কোনটি অনুজীবের অর্ন্তভুক্ত নয়? সঠিক উত্তর শৈবাল শৈবাল সমাংদেহী উদ্ভিদ। এদের দেহে ক্লোরোফিল থাকে। এরা সলোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে। যেমন - স্পাইরোগাইরা, ক্লোরেলা প্রভৃতি।
কোন জাতীয় খাদ্য উপদান থেকে জীব শক্তি পায়?
Correct Answer:
খ: শকরা
Explanation:
কোন জাতীয় খাদ্য উপদান থেকে জীব শক্তি পায়? সঠিক উত্তর শকরা আমিষ বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে, শর্করা শক্তি উৎপাদনে সহায়তা করে, খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয় এবং ভিটামিন জীবদেহের বিভিন্ন অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের সাহায্যে নিয়ন্ত্রিত হয়।
কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি?
Correct Answer:
খ: ১৮৫৭ খ্রি.
Explanation:
কবি কায়কোবাদের সঠিক জন্ম সন কোনটি? সঠিক উত্তর ১৮৫৭ খ্রি. কায়কোবাদ (১৮৫৭ - ১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, 'কায়কোবাদ' তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা - জজ আদালতের উকিল।
শহীদ আসাদ দিবস কবে ?
Correct Answer:
খ: ২০ জানুয়ারি
Explanation:
শহীদ আসাদ দিবস কবে ? সঠিক উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কর্মতৎপরতায় যুক্ত ছিলেন আসাদ। সেই বছর ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ - দফার দাবিতে ঢাকাসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় অনুষ্ঠিত ছাত্রসভায় নগরীর বিভিন্ন শিক্ষায়তনের হাজার হাজার ছাত্রছাত্রী যোগ দেয়। সভাশেষে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে আসা মিছিলের এক অংশ সামনের রাস্তা ধরে চান খাঁর পুলের দিকে এগোলে পুলিশ বাধা দিয়ে গুলি ছেঁড়ে। অত্যন্ত কাছে থেকে মিছিলের পুরোভাগে ছাত্রনেতা আসাদুজ্জামানের দিকে গুলি ছোঁড়া হলে তিনি শহীদ হন। এর পর থেকে প্রতি বছর ২০ জানুয়ারি দিনটি ‘আসাদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
কোনটি পদার্থ?
Correct Answer:
ক: বাতাস
Explanation:
কোনটি পদার্থ? সঠিক উত্তর বাতাস যার ওজন আছে, আয়তন আছে এবং স্থান দখল করতে সক্ষম তাকে পদার্থ বলে। যেমন - মাটি, পানি, বাতাস, কাঠ, পাথর ইত্যাদি। বিদ্যুৎ তাপ, আলো এগুলো হলো শক্তি।
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
Correct Answer:
ঘ: অশ্রুমালা
Explanation:
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? সঠিক উত্তর অশ্রুমালা কায়কোবাদের কাব্যগ্রন্থ: বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ) কুসুম কানন (১৮৭৩) অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য শিব মন্দির (১৯২১), অমিয় ধারা (১৯২৩), শ্মশানভষ্ম (১৯২৪)[৬] মহররম শরীফ (১৯৩৩), ‘মহররম শরীফ' কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য। শ্মশান ভসন (১৯৩৮) প্রেমের রাণী (১৯৭০) প্রেম পারিজাত (১৯৭০)
লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
Correct Answer:
ঘ: পানি ও অক্সিজেন
Explanation:
লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? সঠিক উত্তর পানি ও অক্সিজেন লোহাকে বহুদিন আর্দ্র বাতাসে রেখে দিলে তার উপর বাতাসের অক্সিজেন ও জলীয় বাস্পের বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, যা মরিচা নামে পরিচিত।
কোনটি শক্তি?
Correct Answer:
গ: তাপ
Explanation:
কোনটি শক্তি? সঠিক উত্তর তাপ শক্তিকে আমরা বিভিন্নরুপে দেখতে পাই। যেমন - তাপ, বিদ্যুৎ, শব্দ আলোক, চুম্বক, রাসায়নিক ও যান্ত্রিক শক্তি ইত্যাদি।
Which one is the superlative degree of bad?
Correct Answer:
C: worst
Explanation:
Which one is the superlative degree of bad? Correct Answer worst Bad শব্দের superlative degree হচ্ছে worst। আর এর comparative degree হচ্ছে worse।
পিতৃতান্ত্রিক উপজাতি কারা?
Correct Answer:
খ: চাকমা
Explanation:
পিতৃতান্ত্রিক উপজাতি কারা? সঠিক উত্তর চাকমা মারমা, চাকমা ও সাঁওতাল এরা সবাই পিতৃতান্ত্রিক উপজাতি। গারোরা মাতৃতান্ত্রিক উপজাতি।
Who is called the poet of beauty?
Correct Answer:
B: John keats
Explanation:
Who is called the poet of beauty? Correct Answer John keats ইংরেজি সাহিত্যে Jhon keats কে Poet of Beauty বলা হয়। অন্যদিকে, Wordsworth কে বলা হয় Poet of Nature; Shelley হচ্ছে Revolutionary Poet এবং shakespeare কে বলা হয় Bard of Avon.
BARD কি বিষয়ে গবেষণা করে ?
Correct Answer:
ক: পল্লী উন্নয়ন
Explanation:
BARD কি বিষয়ে গবেষণা করে ? সঠিক উত্তর পল্লী উন্নয়ন BARD - এর পূর্ণরুপ হলো Bangladesh Academy for Rural Development এটি কুমিল্লা জেলায় অবস্থিত পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা।
বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশের রাজশাহী বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত। এ বনে সবচেয়ে বেশি শাল গাছ জন্মে। খুলনা ও বরিশালে ‘টাইডাল বন’ অবস্থিত এবং সিলেটের বনাঞ্চলে সেগুন, মেহগনি, জারুল ইত্যাদি গাছ বেশি পাওয়া যায়।
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
Correct Answer:
ক: প্রথমা প্রকাশন
Explanation:
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর প্রথমা প্রকাশন একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক প্রথমা প্রকাশন প্রতিষ্ঠান। একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬ টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ। একাত্তরের চিঠি গ্রন্থটি প্রকাশিত হয় প্রথমা প্রকালন থেকে। কাইয়ুম চৌধুরী এর প্রচ্ছদ তৈরি করেন। গ্রন্থটি অলংকরণ করেন অশোক কর্মকার। সম্পাদনা পরিষদের পক্ষে এর ভূমিকা লেখেন বিখ্যাত সাহিত্যিক রশীদ হায়দার। একাত্তরের চিঠি এর প্রথম চিঠির লেখক শহীদ কাজী নূরুন্নবী। চিঠি লেখার সময়কাল ও স্থান - ২৯শে মার্চ/রাজশাহী'৭১।
ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
Correct Answer:
ক: ইউরিয়া
Explanation:
ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়? সঠিক উত্তর ইউরিয়া ১৯৭০ সালে নরসিংদীর ঘোড়াশালে প্রতিষ্ঠা করা হয় ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি.। এতে ব্যবহৃত কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস এবং উৎপন্ন দ্রব্য হচ্ছে ‘ইউরিয়া’।
জেল হত্যা দিবস কবে?
Correct Answer:
ঘ: ৩ নভেম্বর
Explanation:
জেল হত্যা দিবস কবে? সঠিক উত্তর ৩ নভেম্বর জেল হত্যা দিবস ৩ নভেম্বর। জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
Correct Answer:
ঘ: মহাস্থান গড়
Explanation:
প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর মহাস্থান গড় প্রাচীন পুন্ডঙ্গর জনপদটির বর্তমান নাম ‘মহাস্থানগড়’। এটি বগুড়া জেলায় অবস্থিত। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।
বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
Correct Answer:
ঘ: বঙ্গ
Explanation:
বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল? সঠিক উত্তর বঙ্গ লার পূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চল (ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালী তথা বৃহত্তর বরিশাল) প্রাচীন ‘বঙ্গ’ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ‘পুন্ডবর্ধন’। ভাগীরথী নদীর পশ্চিমে তীরে গড়ে উঠেছিল ‘রাঢ়’ জনপদ। কুমিল্লা ও নোয়াখালী ছিল ‘সমতট’ জনপদের অন্তর্ভুক্ত।
The profession of Teaching is known as-
Correct Answer:
B: pedagogy
Explanation:
The profession of Teaching is known as- Correct Answer pedagogy Profession of teaching কে এককথায় pedagogy বলা হয়।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (২০১২)
Correct Answer:
ক: অষ্টম
Explanation:
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (২০১২) সঠিক উত্তর অষ্টম বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বের চতুর্থ, সার্কভুক্ত দেশে তৃতীয়।
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
Correct Answer:
খ: ২০০৮
Explanation:
বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে? সঠিক উত্তর ২০০৮ বাংলাদেশে এ পর্যন্ত মোট পাঁচবার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে। প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে এবং সর্বশেষ ১১ - ২৫ মে ২০০৮ সালে। এছাড়াও ২০০৫ সালে নমুনা চয়নের ভিত্তিতে একটি কৃষি জরিপ পরিচালনা করা হয়।
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
Correct Answer:
গ: ইতালি
Explanation:
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? সঠিক উত্তর ইতালি ভাস্কর, চিত্রকর, স্থ্যাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল এঞ্জেলা ৬ মার্চ ১৪৭৫ ইতালির কাপ্রেসের তুস্কার গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্য ও স্থ্যাপত্যগুলো হলোঃ রোমের সেন্ট পিটারের ‘পিয়েতা’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিড’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ, মোজেস - এর মূর্তি ইত্যাদি। তিনি ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।
জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে ?
Correct Answer:
গ: আটলান্টিক ও ভূমধ্য
Explanation:
জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে ? সঠিক উত্তর আটলান্টিক ও ভূমধ্য জিব্রান্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে।
কোন দেশ ও রাজধানীর নাম একই?
Correct Answer:
গ: জিবুতি
Explanation:
কোন দেশ ও রাজধানীর নাম একই? সঠিক উত্তর জিবুতি তাইওয়ানের রাজধানী তাইপে, উগান্ডার রাজধানী কাম্পালা, কোষ্টারিকার রাজধানী স্যানজোসে এবং জিবুতির রাজধানীর নাম জিবুতি।
শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে?
Correct Answer:
খ: আঠার শতকে
Explanation:
শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে? সঠিক উত্তর আঠার শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয় আঠার শতকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে।
মাইকেল মধুসূদনের নাটক কোনটি ?
Correct Answer:
খ: শর্মিষ্ঠা
Explanation:
মাইকেল মধুসূদনের নাটক কোনটি ? সঠিক উত্তর শর্মিষ্ঠা বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের যাদুকর মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো হলো - শর্মিষ্ঠা (১৮৫৮), পদ্মবতী (১৮৬০), কৃষ্ণকুমারি (১৮৬১), মায়াকানন (১৮৭৪) প্রভৃতি। অন্যদিকে, ‘ভদ্রার্জুন’ তারাচরণ শিকদার রচিত বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক। ‘শকুন্তলা’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কালিদাসের ‘অভিজ্ঞান’ শকুন্তলম’ নাটকের বঙ্গানুবাদ এবং ‘রাবণ বধ’ কৃষ্ণচন্দ্র মজুমদার রচিত নাটক।
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
Correct Answer:
খ: কবিরাজ
Explanation:
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? সঠিক উত্তর কবিরাজ কিছু #নিত্য পুরুষবাচক শব্দ :এদের কখনো স্ত্রীবাচক শব্দ হয় না। রাষ্ট্রপতি, কাজী, কুস্তিগীর, কবিরাজ, পুরোহিত, জামাতা, কৃতদার, অকৃতদার, যোদ্ধা, ঢাকী, বিচারপতি, সেনাপতি.
কম্পিউটার একটি-
Correct Answer:
গ: হিসাবকারী যন্ত্র
Explanation:
কম্পিউটার একটি- সঠিক উত্তর হিসাবকারী যন্ত্র কম্পিউটার (computer) শব্দটি গ্রিক "কম্পিউট" (compute)শব্দ থেকে এসেছে। compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-
Correct Answer:
গ: মন্দির
Explanation:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম- সঠিক উত্তর মন্দির বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম গল্প বা সাহিত্যকর্ম হচ্ছে ‘মন্দির’ (১৯০৩) এবং দ্বিতীয় সাহিত্যকর্ম হচ্ছে ‘বড় দিদি’ (১৯১৩)। তার অন্যান্য গল্পের মধ্যে মহেশ, বিলাসী, সতী, অভাগীর স্বর্গ, মামলার ফল ইত্যাদি উল্লেখযোগ্য।
জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
Correct Answer:
গ: মাইনুল হোসেন
Explanation:
জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? সঠিক উত্তর মাইনুল হোসেন সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১৫০ ফুট মিটার উচ্চতাবিশিষ্ট স্মৃতিসৌধ উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৮২। সাতটি ফলবিশিষ্ট স্মৃতিসৌধটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত।
নিচের কোনটি একটি উম্মুক্ত অপারেটিং সিস্টেম?
Correct Answer:
ক: Linux
Explanation:
নিচের কোনটি একটি উম্মুক্ত অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর Linux লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টমেরের কার্নেল ডেভলপ করে লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরী হয়। এটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তার মানে এটি আপনাকে কিনে ব্যবহার করতে হবে না। আর এর সব সিস্টেম ফাইলই উম্মুক্ত। Ubuntu লিনাক্সেরই একটা ভার্সন, আর Ubuntu ও ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এক্ম প্রশ্নের ২ টা সঠিক উত্তর থাকা কি উচিৎ??
কম্পিউটারের স্ক্যানার কি ধরনের ডিভাইস ?
Correct Answer:
খ: ইনপুট
Explanation:
কম্পিউটারের স্ক্যানার কি ধরনের ডিভাইস ? সঠিক উত্তর ইনপুট কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ১। কী - বোর্ড, ২। মাউস, ৩। স্ক্যানার৪। ও. এম. আর৫। গ্রাফিক্স ট্যাবলেট, ৬। ওয়েবক্যাম, ৭। জয় - স্টিক, ৮। সেন্সর৯। লাইটপেন, ১০। ও. সি. আর, ১১। বারকোড রিডার, ১২। পান্চ কার্ড১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার, ১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ। ১৫। মাইক্রোফোন১৬। ডিজিটাল ক্যামেরা
বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর গীতি কবিতার ক্ষেত্রে বরীন্দ্রনাথের গুরু বিহারীলাল চক্রবর্তী প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন। তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার স্রষ্টা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ‘ ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেছেন।
বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে MICR Technology ব্যবহ্রত হচ্ছে?
Correct Answer:
গ: ব্যাংকের চেক বই
Explanation:
বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে MICR Technology ব্যবহ্রত হচ্ছে? সঠিক উত্তর ব্যাংকের চেক বই MICR এর পূর্ণরূপ হল Magnetic Ink Character Recognition. যে মেশিন MICR লেখা পড়তে পারে তাকে MICR - রিডার বলে। চৌম্বক কালির সাহায্যে MICR লেখা হয়। এই পদ্ধতিতে ব্যাংকের চেক নাম্বার লেখা ও পড়া হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংকে MICR যুক্ত চেক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কি.মি. দুরে অবস্থিত
Correct Answer:
ঘ: ১৬.৫
Explanation:
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কি.মি. দুরে অবস্থিত সঠিক উত্তর ১৬.৫ ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে ১৬.৫ কিমি দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে?
Correct Answer:
ঘ: ভিজিএ কার্ড
Explanation:
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে? সঠিক উত্তর ভিজিএ কার্ড কম্পিউটারের ভিডিও গ্রাফিক্স এসিলেটর একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার বিভাগ। ভিজিএ বিভাগে ভিডিও আউটপুট সংক্রান্ত কাজ হয়ে থাকে। এজন্য ভিজিএ এর জন্য আলাদা স্লট থাকে কম্পিউটার ব্যবহারকারী তাদের ইচ্ছামত গ্রাফিক্স আপডেট করতে পারে। তবে বর্তমানের মাদারবোর্ডে বিল্টইন ভিজিএ থাকে।
ভানুসিংহ কার ছদ্মনাম ?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
ভানুসিংহ কার ছদ্মনাম ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিককে তাদের সাহিত্য রচনার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ‘ভানুসিংহ’। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। মোহিত লাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা ও সত্যসুন্দর দাস। অন্যদিকে, সমাজ সংস্কারক রামমোহন রায় দিল্লির বাদশাহ কর্তৃক ‘রাজা’ উপাধি লাভ করেন।
মিশুকের স্থপতি কে ?
Correct Answer:
ক: মোস্তফা মনোয়ার
Explanation:
মিশুকের স্থপতি কে ? সঠিক উত্তর মোস্তফা মনোয়ার ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমস - এর মাসকট ছিল " মিশুক"। টানা টানা মায়াবী চোখের হরিণ শিশু "মিশুক" এর স্থপতি মোস্তফা মনোয়ার। হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
Correct Answer:
গ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদী পরষ্পরের সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। দৌলতদিয়া ইউনিয়নের কুঁশাহাট মৌজার পার্শ্বেই ছোট গোয়ালন্দ নামের একটি ছোট মৌজার সন্ধান পাওয়া যায় যা পাবনা জেলার সীমান সংলগ্ন পদ্মা যমুনার সীমা রেখার কাছাকাছি । পদ্মা যমুনার যৌবন জৌলুসের দিনে এক জীঘাংসু প্রকৃতির জলদস্যুর বিচরণ ছিল এ অঞ্চলে। গঞ্জালিশ নামের এ জলদস্যু পদ্মা মেঘনা যমুনায় ডাকাতি করে বেড়াত, যতদূর জানা যায় তার নামানুসারেই গঞ্জালিশ থেকে কালক্রমে গোয়ালন্দ নামের উৎপত্তি । গোয়ালন্দ ঘাটে গ্যাঞ্জেল ঘাট নামক স্থানে অতীতে জাহাজ নোঙ্গর করা হতো। এ পর্যন্ত ১১ বার নদী ভাঙ্গন/চর পড়ার কারণে গোয়ালন্দ ঘাট স্থানান্তরিত করা হয়েছে।
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত ?
Correct Answer:
ক: পরী বিবির মাজার
Explanation:
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত ? সঠিক উত্তর পরী বিবির মাজার ঢাকার লালবাগ দুর্গের অভ্যন্তরে পরীবিবির মাজার অবস্থিত। ঢাকার লালবাগ কেল্লার দরবার গৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার। হিন্দু ও মুসলমান স্থাপত্যের সুন্দর সংমিশ্রণ ঘটেছে এ মাজারে।
ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
Correct Answer:
গ: এপসন, ১৯৮১
Explanation:
ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? সঠিক উত্তর এপসন, ১৯৮১ ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন - ১ ।
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
Correct Answer:
খ: পুন্ড্র নগর
Explanation:
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর পুন্ড্র নগর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজত্বকাল ছিল খ্রীস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর রাজধানী ছিল পাটালীপুত্র এর প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর।
পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল?
Correct Answer:
ক: সোমপুর বিহার
Explanation:
পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর সোমপুর বিহার নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত। এই বিহারটি পাল রাজা ধর্মপাল অষ্টম শতকে নির্মাণ করেন। এটি বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ট নিদর্শন।
HTTP সংক্ষিপ্ত রুপটি কি বোঝায়?
Correct Answer:
ক: Hyper Text Transfer Protocol
Explanation:
HTTP সংক্ষিপ্ত রুপটি কি বোঝায়? সঠিক উত্তর Hyper Text Transfer Protocol ১। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.২। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
জীবনানন্দ দাশের জন্ম স্থান-
Correct Answer:
ক: বরিশাল
Explanation:
জীবনানন্দ দাশের জন্ম স্থান- সঠিক উত্তর বরিশাল বাংলা সাহিত্যে রুপসী বাংলার কবি হিসেবে সমধিক পরিচিত জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালের বরিশালে জন্মগ্রহন করেন। কবির আদি নিবাস গাওপাড়া গ্রাম, বিক্রমপুর। তার পিতা ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ?
Correct Answer:
গ: ফরিদপুর
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ? সঠিক উত্তর ফরিদপুর বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। পাট থেকে প্রধানত বস্তা, চট, কার্পেট ও পারটেক্স এবং বিভিন্ন হস্তজাত দ্রব্য তৈরি ও রপ্তানি করা হয়। বাংলাদেশ পাট ব্যবসার প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ। পাট উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ।
২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Correct Answer:
খ: ৭.০%
Explanation:
২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর ৭.০% ২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭% এবং ১০১৪ - ১৫ অর্থবছরে অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৫১%।
কম্পিউটার কে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন?
Correct Answer:
গ: মডেম
Explanation:
কম্পিউটার কে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন? সঠিক উত্তর মডেম মডেম : Modulation শব্দের ‘Mo’ এবং Demodulation শব্দের ‘ Dem’ নিয়ে ‘Modem ’ শব্দটি গঠিত হয়েছে। মডেম হচ্ছে একটি বৈদ্যুতিক ডিভাইস যা নেটওয়ার্কিং তথ্যাবলী আদান - প্রদানের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা ?
Correct Answer:
ক: এনোফিলিস
Explanation:
কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা ? সঠিক উত্তর এনোফিলিস অধিকাংশ ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নামে এক ধরনের জীবাণু শরীরে প্রবেশ করলে এ রোগ হয়। এনোফিলিস জাতীয় স্ত্রী মশার সাহায্যে এ রোগ মানুষের দেহে প্রবেশ করে।