Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: সুবর্ণ (সু বর্ণ যার)
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর সুবর্ণ (সু বর্ণ যার) বহুব্রীহি সমাসের উদাহরণ : সুবর্ণ (সু বর্ণ যার)। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: ইউফ্রেটিস
Explanation:
কারবালা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর ইউফ্রেটিস কারবাল ইরাকের অন্তর্গত একটি শহর। এটি ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। এটি বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণ - পশ্চিমে অবস্থিত। শহরটি কারবালা প্রদেশের রাজধানী। ২০০৩ সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ৫,৭২,৩০০ জন।
সিস্টোলিক চাপ বলতে বুঝায়--
Correct Answer:
খ: হৃৎপিন্ডের সংকোচন চাপ
Explanation:
সিস্টোলিক চাপ বলতে বুঝায়-- সঠিক উত্তর হৃৎপিন্ডের সংকোচন চাপ সিস্টোলিক চাপের অধিকাংশ হৃৎপিন্ডের রক্ত সঁচরণ তন্ত্রের মধ্য দিয়ে রক্ত সরবরাহ করার জন্য তৈরি হয়। সচরাচর রক্তচাপ বলতে বড় রক্তনালীতে রক্ত সঁচরণ প্রনালীর চাপকে নির্দেশ করে। সাধারনত রক্তচাপ বলতে সিস্টেমিক প্রবাহ - এর ধমনিক প্রবাহ(arterial pressure) কে বোঝায়। সাধারনত প্রতিটি হৃৎস্পন্দনের সময় একবার সর্বোচ্চ সংকোচন চাপ (সিস্টোলিক) এবং দুটি হৃদস্পন্দনের মাঝে সর্বনিম্ন প্রসারন চাপ (ডায়াস্টলিক) চাপ হয়। হৃৎপিন্ডের সংকোচন প্রবণতাই রক্তচাপের প্রধান কারণ। এটি সাধারণত উর্ধ্ববাহুর ব্রাকিয়াল ধমনীতে দেখা হয়।
বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?
Correct Answer:
ক: ১৯৮০ সালে
Explanation:
বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে? সঠিক উত্তর ১৯৮০ সালে বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় ১ ডিসেম্বর ১৯৮০। বাংলাদেশের টেলিভিশন এর স্থাপিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪। পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র রয়েছে ২টি ঢাকা ও চট্টগ্রাম টেলিভিশনের সম্প্রচার কেন্দ্র রয়েছে ১৬ টি।
প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
Correct Answer:
ক: কোয়াশিয়রকর
Explanation:
প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? সঠিক উত্তর কোয়াশিয়রকর কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত দুই বছর বয়সকালে শিশুদের প্রোটিনের বা আমিষের অভাব দেখা দিলে এ রোগ হয়ে থাকে। এ রোগের লক্ষণ হলো: ১. চুলের রং পরিবর্তিত হয়ে বাদামি হয়ে যায়; ২. দেহের বৃদ্ধি হয় না; ৩. পেশি ক্ষয় পেতে থাকে অথচ দেহে কিছু চর্বি জমা থাকে এবং ৪. পানি জমে শরীর ফুলে যায়। প্রতিকার : প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ানোর মাধ্যমে শিশুদের এ রোগ প্রতিরোধ করা যায়।
”অপরাজেয় বাংলা”র ভাস্কর কে?
Correct Answer:
গ: ভাস্কর সৈয়দ আদুল্লাহ খালিদ
Explanation:
”অপরাজেয় বাংলা”র ভাস্কর কে? সঠিক উত্তর ভাস্কর সৈয়দ আদুল্লাহ খালিদ ”অপরাজেয় বাংলা”র ভাস্কর সৈয়দ আদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি হলেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। এটি উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯।
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
Correct Answer:
খ: দক্ষিণ আমেরিকা
Explanation:
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ১২টি। কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। এর রাজধানী - বোগোটা, ভাষা - স্প্যানিশ, মুদ্রা - পেসো।
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ১৫
Explanation:
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ১৫ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ জন। এর মধ্যে স্থায়ী ৫ টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০ টি। পাঁচটি স্থায়ী সদস্য দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?
Correct Answer:
খ: অক্সিঅ্যাসিটিলিন শিখা
Explanation:
কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? সঠিক উত্তর অক্সিঅ্যাসিটিলিন শিখা অক্সিজেন ও অ্যাসিটিলিন নামক গ্যাসের মিশ্রণ কে অক্সি অ্যাসিটিলিন বলা হয়। এই মিশ্রণ কে প্রজ্জ্বলিত করলে, যে অগ্নিশিখার সৃষ্টি হয় তাকেই অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। এই শিখার তাপমাত্রা ৩০০০ - ৩৫০০ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এই শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে।
কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
Correct Answer:
ঘ: মেরু অঞ্চলে
Explanation:
কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি? সঠিক উত্তর মেরু অঞ্চলে কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ g(g = অভিকর্ষীয় ত্বরণ) এর ওপর নির্ভরশীল। যে অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ বেশি, সেই অঞ্চলের বস্তুর ওজন বেশি হয়ে থাকে। আবার যে অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কম সে অঞ্চলের বস্তুর ওজন কম। অর্থাৎ g এর মান বৃদ্ধি পেলে বস্তুর ওজন বৃদ্ধি পায় এবং g এর মান হ্রাস পেলে বস্তুর ওজনও হ্রাস পায়। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি।
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
Correct Answer:
ক: নতুন শব্দ গঠন
Explanation:
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? সঠিক উত্তর নতুন শব্দ গঠন ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো - নতুন শব্দ গঠন করা। যেমন পৃথিবী শব্দের সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয় পার্থিব শব্দটি গঠিত হয়েছে। শব্দের সাথে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে।
De jure শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: in law
Explanation:
De jure শব্দের অর্থ কী? সঠিক উত্তর in law de jure একটি ল্যাটিন phrase.যার অর্থ something that exists legally বা আইনগত ভাবে বিদ্যমান। এটার বিপরীত De facto বা in action.
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন-
Correct Answer:
গ: যুবরাজ মোহাম্মদ আযম
Explanation:
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন- সঠিক উত্তর যুবরাজ মোহাম্মদ আযম লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন - যুবরাজ মোহাম্মদ আযম। ১৬৭৮ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান ১৬৮২ সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করেন। এ কেল্লায় শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার রয়েছে।
'নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা; -উদ্ধৃতিটি কার?
Correct Answer:
খ: রামনিধি গুপ্ত
Explanation:
'নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা; -উদ্ধৃতিটি কার? সঠিক উত্তর রামনিধি গুপ্ত চরণ দুটি রাম নিধিগুপ্তের 'স্বদেশী ভাষা' কবিতার অংশ।
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: রাঙামাটি
Explanation:
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর রাঙামাটি বেতবুনিয়া রাঙামাটি জেলায় অবস্থিত। বেতবুনিয়া ভূ উপগ্রহটি বাংলাদেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র। এটি ১৯৭৫ সালে স্থাপিত হয়। এ ভূ উপগ্রহ টি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে অবস্থিত।
The Registration Act, 1908 এর কোন Section মোতাবেক স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিক্রয় চুক্তির নিবদ্ধন ২০০৪ সন থেকে বাধ্যতামূলক করা হয়েছে?
Correct Answer:
গ: 17 A
'গ্রিনহাউস' ইফেক্ট কি?
Correct Answer:
ঘ: তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
Explanation:
'গ্রিনহাউস' ইফেক্ট কি? সঠিক উত্তর তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি গ্রিনহাউজ প্রতিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এ বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বাড়িয়ে দেয়।
জেনেভা কনভেনশন হয়েছিল----
Correct Answer:
ক: ১৮৬৪ সনে
Explanation:
জেনেভা কনভেনশন হয়েছিল---- সঠিক উত্তর ১৮৬৪ সনে যুদ্ধবন্দি, যুদ্ধাহত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে মানবিক আচরণের মানদন্ড নির্ধারনে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি জেনেভা কনভেনশন। এ পর্যন্ত ৪টি জেনেভা কনভেনশন অনুষ্ঠিত হয়(১৮৬৪, ১৯০৬, ১৯২৯, ১৯৪৯। এ কনভেনশন সমূহ "চারটি রেডক্রস কনভেনশন " নামেও পরিচিত।
সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা--
Correct Answer:
ঘ: ৭টি
Explanation:
সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা-- সঠিক উত্তর ৭টি সাত গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা সাত টি। মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়েছে। মসজিদের চারকোণে চারটি মিনারে চারটি গম্বুজ এবং মসজিদের উপর তিনটি গম্বুজ সহ মোট সাত টি গম্বুজ রয়েছে। তাই এ মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ।
বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রটি স্থাপিত হয়-
Correct Answer:
খ: ১৯৭৫ সালে
Explanation:
বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রটি স্থাপিত হয়- সঠিক উত্তর ১৯৭৫ সালে বেতবুনিয়া উপগ্রহ ভূ - কেন্দ্রটি স্থাপিত হয় - ১৯৭৫ সালে। বাংলাদেশের ভূ - উপগ্রহ কেন্দ্র রয়েছে চারটি। বেতবুনিয়া রাঙ্গামাটি (১৯৭৫), তালিবাবাদ গাজীপুর (১৯৮২), মহাখালী ঢাকা (১৯৯৫) এবং সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র (১৯৯৭) সালে প্রতিষ্ঠিত হয়।
দায়রা জজ কর্তৃক মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908-- এর কত Article-এ বর্ণিত আছে?
Correct Answer:
খ: 150
”ভবদহ” বিল কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: যশোরে
Explanation:
”ভবদহ” বিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর যশোরে ”ভবদহ” বিল যশোরে অবস্থিত। যশোর জেলার উল্লেখযোগ্য বিলগুলো হল - ভবদহ, জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, বিল কেদারিয়া, বিল খুকশিয়া ও বিল পাজিয়া পাত্রা।
একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদি সম্পর্কিত বিধান The Limitation Act, 1908-- এর কত Article-এ বর্ণিত আছে?
Correct Answer:
ক: 169
বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত-
Correct Answer:
ক: গাজীপুরে
Explanation:
বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত- সঠিক উত্তর গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত - গাজীপুরে। এটি ১৯৮০ সালে উৎপাদন শুরু করে। সরকার নিয়ন্ত্রিত কারখানাটি লোকসানের কারণে ১৯৯৪ সালে বন্ধ করে দেওয়া হয় এবং ২০০০ সালের ৭ জুলাই এটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?
Correct Answer:
গ: টঙ্গীতে
Explanation:
বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত? সঠিক উত্তর টঙ্গীতে বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা রয়েছে ২ টি। একটি ঢাকার টঙ্গীতে অবস্থিত এবং অন্যটি খুলনা তে অবস্থিত।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Correct Answer:
ঘ: মৃদু রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি টিভির পর্দায় ফসফর থাকে, ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়, এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায়। সাধারণত CRT মনিটর থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় কিন্তু আধুনিক এলসিডি/এলইডি মনিটর থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না।
বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
Correct Answer:
ক: মারজিয়া ইসলাম
Explanation:
বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? সঠিক উত্তর মারজিয়া ইসলাম বাংলাদেশে নারীর অগ্রযাত্রায় একটি উজ্জ্বলতম নাম ফ্লাইং অফিসার মারজিয়া সুলতানা। তিনি বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথম নারী বৈমানিক। যিনি প্রশিক্ষণকালে সার্বিক বিষয়ে সেরা কৃতিত্বের জন্য 'সোর্ড অব অনার' লাভ করেছেন। এটি সামরিক বাহিনীর প্রাক্–কমিশন প্রশিক্ষণকালীন সর্বোচ্চ সম্মান ও গৌরবের প্রতীক।
কোনটি Material Noun?
Correct Answer:
খ: Paper
প্রাচীন পুন্ড্রনগর কোথায়?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
প্রাচীন পুন্ড্রনগর কোথায়? সঠিক উত্তর মহাস্থানগড় প্রাচীন পুন্ড্রনগর বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ পুন্ড্রু রাজধানী। বর্তমান বগুড়া রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে গঠিত ছিল পুন্ড্রু জনপদ।
"Adam's Peak" তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: শ্রীলংকায়
Explanation:
"Adam's Peak" তীর্থস্থানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর শ্রীলংকায় "Adam's Peak" তীর্থস্থান টি শ্রীলংকায় অবস্থিত। এটি প্রায় 30 মাইল দৈর্ঘ্য বিশিষ্ট একটি মগ্নচড়া যা ঐতিহাসিকভাবে বিখ্যাত। পৃথিবীর প্রথম মানব হযরত আদম কে জান্নাত থেকে পৃথিবীতে পরবর্তী প্রেরণ করা হয়েছিল বলেই এর নাম "Adam's Peak" রাখা হয়েছে।
মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ গৌড় নগরী গড়ে উঠেছিলো বর্তমান উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে। গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ যা বর্তমানে মুর্শিদাবাদ জেলা।
অর্থঋণ আদালত আইন, ২০০৩ এ দাখিলকৃত জারির বিরুদ্ধে ৩য় পক্ষের আপত্তি দাখিলের ক্ষেত্রে ডিক্রিকৃত অর্থের কত ভাগের সমপরিমাণ জামানত দাখিল করতে হয়?
Correct Answer:
খ: ১০%
ত্রিশ বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান The Evidence Act, 1872-এর কোন ধারায়?
Correct Answer:
ক: ৯০ ধারা
নিম্নের কোন বিষয়টি পারিবারিক আদালতের এখতিয়ার বহির্ভূত?
Correct Answer:
ক: মুসলিম ফারায়েজ অনুযায়ী পারিবারিক সম্পত্তির বণ্টন
দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি ----
Correct Answer:
ক: আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন
'Per incuriam' শব্দের অর্থ ---
Correct Answer:
ঘ: উপরের কোনোটিই নয়
ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৭৮৯
Explanation:
ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? সঠিক উত্তর ১৭৮৯ ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ১৭৮৯ সালে । ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয় যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্র থেকে নাগরিকত্বের যুগে পদার্পণ করে। ঐতিহাসিকরা এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করেন।
আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
গ: আদ্রেই গ্রোমিকো
Explanation:
আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর আদ্রেই গ্রোমিকো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন - আদ্রেই গ্রোমিকো ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাহায্য করেন - অজয় মুখোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন - উথান্ট মার্কিন প্রেসিডেন্ট ছিলেন - রিচার্ড নিক্সন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন - হেনরি কিসিঞ্জার চীনের প্রধানমন্ত্রী ছিলেন - চৌ এন - লাই
”সৌরকোষে” ব্যবহৃত হয়---
Correct Answer:
গ: সিলিকন
Explanation:
”সৌরকোষে” ব্যবহৃত হয়--- সঠিক উত্তর সিলিকন ”সৌরকোষে” ব্যবহৃত হয় - সিলিকন। সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সৌর শক্তিকে আজকাল নবায়নযোগ্য শক্তির অন্যতম ভান্ডার হিসেবে বিবেচনা করা হয়। সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তি হল সৌরকোষ। সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন।
'Pakistan between Mosque and Military'--বইটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হোসেন হাক্কানী
Explanation:
'Pakistan between Mosque and Military'--বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হোসেন হাক্কানী Pakistan between Mosque and Military - বইটির রচয়িতা হোসেন হাক্কানী। গ্রন্থটি প্রথম ২০০৫ সালে আমেরিকারর নিউইয়র্কে প্রকাশিত হয়।
রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে আইনে পরিণত করা না হলে বিলুপ্ত হয়ে যাবে? অধ্যাদেশ জারির ---
Correct Answer:
গ: পর প্রথম সংসদের অধিবেশনের প্রথম দিন হতে ত্রিশ দিন
Explanation:
রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে আইনে পরিণত করা না হলে বিলুপ্ত হয়ে যাবে? অধ্যাদেশ জারির --- সঠিক উত্তর পর প্রথম সংসদের অধিবেশনের প্রথম দিন হতে ত্রিশ দিন সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারী করে তাকে অধ্যাদেশ বলে • সংবিধানের ৯৩(১) উপ - অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি দু' অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারেন। • প্রথমত, সংসদের কোন অধিবেশন না থাকলে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। • দ্বিতীয়ত, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন কোনো অধ্যাদেশ জারির পূর্বে যদি তা ইতঃপূর্বে বাতিল না হয় তাহলে সংসদের পরবর্তী অধিবেশনে সেটি উপস্থাপিত হতে হবে • এবং উপস্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ অনুমোদন না দিলে অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। সংসদের প্রথম অধিবেশনের ত্রিশ দিনে অধ্যাদেশ অনুমোদিত না হলে এটি আর কার্যকর থাকে না।
১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমিন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন?
Correct Answer:
খ: অজয় মুখোপাধ্যায়
Explanation:
১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমিন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন? সঠিক উত্তর অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন যথাক্রমে প্রফুল্লচন্দ্র সেন ১ জুলাই ১৯৬২ - ২৮ ফেব্রুয়ারি ১৯৬৭। অজয় কুমার মুখোপাধ্যায় ২৫ ফেব্রুয়ারি ১৯৬৮ - ৩০ জুলাই ১৯৭০ এবং ২ এপ্রিল ১৯৭১ - ২৫ জুন ১৯৭১। সিদ্ধার্থ শংকর রায় ২০ মার্চ ১৯৭২ - ৩০ এপ্রিল ১৯৭৭। জ্যোতি বসু ১৯৭৭ - ২০০০.১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়।
অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর বিধান অনুসারে একতরফা ডিক্রি রদের প্রার্থনা দাখিলের পরবর্তী কত দিবসের মধ্যে ডিক্রিকৃত অর্থের কত পারসেন্টের সমপরিমাণ টাকা জামানত স্বরূপ জমাদান করার কথা বলা হয়েছে? যথাক্রমে ---
Correct Answer:
গ: ১৫ দিন ও ১০%
বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন ---
Correct Answer:
গ: ঈশা খান
Explanation:
বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন --- সঠিক উত্তর ঈশা খান সোনাগাঁও এর পূর্ব নাম ‘সুবর্ণগ্রাম’। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঈশা খান বাংলাদেশের রাজাধানী হিসেবে সোনারগাঁও পত্তন করেন। সোনারগাঁও এর নামকরণ করা হয় ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামানুসারে।
রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
Correct Answer:
খ: সবুজ ও কমলা
Explanation:
রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি? সঠিক উত্তর সবুজ ও কমলা রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ হলো সবুজ ও কমলা। রংধনুতে সাতটি বর্ণ পাওয়া যায়। এগুলোকে বেনীআসহকলা বলা হয়। সুতরাং রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রং হল সবুজ ও কমলা।
আলোর গতি ও বেতার তরঙ্গের গতি ---
Correct Answer:
খ: সমান
Explanation:
আলোর গতি ও বেতার তরঙ্গের গতি --- সঠিক উত্তর সমান বেতার তরঙ্গ এক প্রকার তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। যার তরঙ্গদৈর্ঘ্য ১ মিলিমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হয়। অন্যান্য সব তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মতো বেতার তরঙ্গ ও আলোর গতিতে ভ্রমণ করে।
পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে---
Correct Answer:
ঘ: গোয়ালন্দের নিকট
Explanation:
পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে--- সঠিক উত্তর গোয়ালন্দের নিকট নদীর নাম মিলন স্থল পদ্মা ও যমুনা গোয়ালন্দ পদ্মা ও মেঘনা চাঁদপুর পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা ভৈরব বাজার
বাংলা স্বরবর্ণ কয়টি?
Correct Answer:
গ: এগারটি
Explanation:
বাংলা স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর এগারটি স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৪০টি, মোট ৫১টি— ১) স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ = ১১টি। ২) ব্যঞ্জনবর্ণ :ক খ গ ঘ ঙ = ৫টি চ ছ জ ঝ ঞ = ৫টি ট ঠ ড ঢ ণ = ৫টি ত থ দ ধ ন = ৫টি প ফ ব ভ ম = ৫টি য র ল ব (অন্তঃস্থ ব ) = ৪টি শ ষ স হ = ৪টি ড় ঢ় য় ত্ = ৪টি ং ঃ ঁ = ৩টি মোট ৪০ টি। সর্বমোট ১১টি + ৪০টি = ৫১টি।
Masder Hossain মামলায় Author Judge কে?
Correct Answer:
C: Justice Mostafa Kamal
Explanation:
Masder Hossain মামলায় Author Judge কে? Correct Answer Justice Mostafa Kamal বাংলাদেশের Judiciary এর ইতিহাসে Masdee Hossain case একটি মাইল ফলক রায়। ১৯৯৯ সালে এই মামলার নিষ্পত্তি হিসেবে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে বিচার বিভাগের সূচনা হয়। এই মামলার রায় লিখেছিলেন প্রখ্যাত বিচারপতি মোস্তফা কামাল।
মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
Correct Answer:
ক: দক্ষিণ-পূর্ব
Explanation:
মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? সঠিক উত্তর দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উত্তরে - ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে - বঙ্গোপসাগর, পূর্বে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য অবস্থিত। এবং বাংলাদেশের দক্ষিণ - পূর্বে - মিয়ানমারের আরাকান রাজ্য অবস্থিত ।