Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ?
Correct Answer:
গ: এম এ মুহিত
Explanation:
কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ? সঠিক উত্তর এম এ মুহিত এম. এ মুহিত দুবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মুসা ইব্রাহীম (লালমনিরহাট: ২৩ মে ২০১০) প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী। নিশাত মজুমদার (লক্ষ্মীপুর: ১৯ মে ২০১২) এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী। দ্বিতীয় নারী ও চতুর্থ বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়া নাজরীন (ফেনী: ২৬ মে ২০১২) এভারেস্ট জয় করেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ----
Correct Answer:
ঘ: এম. আর. আখতার মুকুল
Explanation:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ---- সঠিক উত্তর এম. আর. আখতার মুকুল স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আখতার মুকুল। চরম পত্র অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র চালু হবার দিন ২৫ শে মে থেকে শুরু করে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার দিন পর্যন্ত প্রচারিত হয়েছে। চরমপত্র অনুষ্ঠানটিরটির নামকরণ করেন আশফাকুর রহমান কহান।
বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ?
Correct Answer:
ক: ভারত
Explanation:
বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের ? সঠিক উত্তর ভারত বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি রয়েছে ভারতের। ২০১৩ সালের ২৩ অক্টোবর , বুধবার, অনুসমর্থনের দলিল হস্তান্তরের মধ্য দিয়ে কার্যকর হয় ভারত ও বাংলাদেশের বহিঃসমর্পণ চুক্তি, যার আওতায় দুই দেশ ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায়।
২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত ?
Correct Answer:
ঘ: ৯ম - দ্বাদশ শ্রেণি
Explanation:
২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত ? সঠিক উত্তর ৯ম - দ্বাদশ শ্রেণি ২০১০ সালে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী মাধ্যমিক স্তর নবম - দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই নীতি অনুযায়ী - প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সকল ধারার শিক্ষার্থীদের বিনামূল্য পাঠ্যবই দেয়া হয়।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
Correct Answer:
ঘ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ কে কর্কটক্রান্তিরেখা আর ২৩.৫ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ কে মকরক্রান্তিরেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তিরেখা অতিক্রম করেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে, তাকে মূল মধ্যরেখা বলা হয়।
২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে ----
Correct Answer:
খ: ৪৬ জন
Explanation:
২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে ---- সঠিক উত্তর ৪৬ জন ২০১২ সালে ইউনিসেফ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুরর হার প্রতি হাজারে ৪৬ জন। বিগত কয়েক বছরে এই মৃত্যুরর সংখ্যা কমেছে, এর প্রধান কারণ হল নিরাপদ পানির ব্যবস্থা ও উন্নত স্যানিটেশন পদ্ধতি। এছাড়াও বাচ্চাদের খাবারের পুষ্টি গুণের উপর জোর দেয়া হয়েছে।
চীনের দুঃখ নামে পরিচিত কোনটি ?
Correct Answer:
খ: হোয়াংহো নদী
Explanation:
চীনের দুঃখ নামে পরিচিত কোনটি ? সঠিক উত্তর হোয়াংহো নদী বাংলাদেশে কুমিল্লার দুঃখ মামে পরিচিত গোমতী নদী।
স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে ?
Correct Answer:
গ: আয়রন ,জিংক
ছন্দের যাদুকর কাকে বলা হয়?
Correct Answer:
খ: সতেন্দ্রনাথ দত্ত
Explanation:
ছন্দের যাদুকর কাকে বলা হয়? সঠিক উত্তর সতেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ক. বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ভানুসিংহ। খ. সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ' ছন্দের যাদুকর' গ. বিহারিলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। ঘ. সুকুমার রায় সুগায়ক ও সুঅভিনেতা।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি ?
Correct Answer:
ক: ১ লক্ষ বর্গ কিলোমিটারের ও বেশি জলসীমা
Explanation:
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি ? সঠিক উত্তর ১ লক্ষ বর্গ কিলোমিটারের ও বেশি জলসীমা জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত ITLOS । দ্বিপক্ষীয় আলােচনার মাধ্যমে বিরােধ নিষ্পত্তি না হওয়ায় বাংলাদেশ ১৪ ডিসেম্বরে ২০০৯ মিয়ানমারের বিল মামলা করে। বাংলাদেশ বনাম মিয়ানমারের সমুদ্রসীমা মামলায় সভাপতি ছিলেন হোসে লুইস জেসাস (কেপভার্দে)। বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় ১৪ মার্চ ২০১২। সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরােধ শক্তির ফলে আমরা পেয়েছি ১১১৬৩১ বর্গ কিমি জলসীমা।
কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ?
Correct Answer:
গ: ৭৬ বছর
Explanation:
কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ? সঠিক উত্তর ৭৬ বছর হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়। ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য "রাষ্ট্রপতি "। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতির মেয়াদকাল ৫ বছর। জাতীয় সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হয়।
বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে?
Correct Answer:
ক: সংস্কৃত
Explanation:
বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর সংস্কৃত (ক) যে সব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাদেরকে অর্ধতৎসম শব্দ বলে। আর অর্ধতৎসম শব্দ মানে আধাসংস্কৃত ।
শামসুর রাহমানের কাব্য-
Correct Answer:
ঘ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation:
শামসুর রাহমানের কাব্য- সঠিক উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমানএর কাব্য "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়
হেপাটাইটিস 'বি' ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে ?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
হেপাটাইটিস 'বি' ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে ? সঠিক উত্তর যকৃত হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে।
মধ্যযুগের প্রথম কাব্য'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে?
Correct Answer:
গ: বডু চন্ডীদাস
Explanation:
মধ্যযুগের প্রথম কাব্য'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে? সঠিক উত্তর বডু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগেরপ্রথম কাব্য। এর আদি কবি বড়ু চন্ডীদাস। হিন্দু ধর্ম শাস্ত্রের প্রাচীন গ্রন্থ মহাভার, ভাগবত প্রভৃতির কেন্দ্রীয় চরিত্র রাধা কৃষ্ণ এর প্রেম লীলার অনুসরনে এই কাব্যটি লেখা হয়েছে।
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় ?
Correct Answer:
খ: ৪ ডিগ্রি
Explanation:
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় ? সঠিক উত্তর ৪ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় । পানিকে ০ ডিগ্রি তাপমাত্রা থেকে যত তাপ দেয়া হয় তার ঘনত্ব আরো বাড়তে থাকে । একসময় ৪ ডিগ্রি তাপমাত্রায় তা সর্বোচ্চ হয় তারপর অন্যান্য তরলের মতই তাপ বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব কমতে থাকবে আর আয়তন বাড়বে
শূণ্যস্থান পূরণ করুণ--- হে বঙ্গ --- তব বিবিধ রতন
Correct Answer:
ঘ: ভান্ডারে
Explanation:
শূণ্যস্থান পূরণ করুণ--- হে বঙ্গ --- তব বিবিধ রতন সঠিক উত্তর ভান্ডারে উপরোক্ত লাইনটি মাইকেল মধুসূদন দত্তের " বঙ্গভাষা" কবিতা থেকে নেয়া হয়েছে। কবিতাটির লাইন হবে, "হে বঙ্গ , ভাণ্ডারে তব বিবিধ রতন; - তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, " কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট।
পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে ?
Correct Answer:
গ: আলেকজান্ডার ফ্লেমিং
Explanation:
পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে ? সঠিক উত্তর আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম কী এবং এটি আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন । (স্ট্যাফাইলোকক্কাস নামক জীবাণু নিয়ে কাজ করতে গিয়েই তিনি এমন এক ধরনের ছত্রাকের সন্ধান পান, যার জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। ছত্রাকটির নাম ‘পেনিসিলিয়াম নোটেটাম’। ফ্লেমিং ছিলেন স্কটল্যান্ডনিবাসী চিকিৎসক ও জীবাণুতত্ত্ববিদ। জন্ম ১৮৮১ সালের ৬ আগস্ট একটি কৃষক পরিবারে। তিনি ১৯০৬ সালে সেন্ট মরিস হাসপাতাল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারি পাস করেন। চিকিৎসক হলেও জীবাণুতত্ত্বের দিকেই তাঁর আগ্রহ ছিল সব চেয়ে বেশি। তাই জীবাণু সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে তিনি সারাজীবন গবেষণা করে গেছেন। ১৯২৮ সালে তিনি আবিষ্কার করেন বিশেষ এক ধরনের ছত্রাকে জীবনরক্ষাকারী পেনিসিলিনের অস্তিত্ব।
মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে ?
Correct Answer:
গ: কসমিক রশ্মি
Explanation:
মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে ? সঠিক উত্তর কসমিক রশ্মি মহাজগতিক রশ্মি Cosmic rays বাইরে থেকে পৃথিবীর বায়ুমন্ডলে উচ্চ শক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদেরকে সমষ্টিগতভাবে মহাজাগতিক রশ্মি বলা হয়।
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?
Correct Answer:
ক: নাইট্রোজেনের
Explanation:
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ? সঠিক উত্তর নাইট্রোজেনের নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ। এর অভাবে ফসলের পাতা হলুদ হয়ে যায়। এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ
কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
Correct Answer:
খ: ১০২৪ * ১০২৪
Explanation:
কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট? সঠিক উত্তর ১০২৪ * ১০২৪ কম্পিউটারে এক মেগাবাইট সমান = ১০২৪ × ১০২৪ বাইট। ১ বাইট = ৮ বিট। এক কিলোবাইট = ১০২৪ বিট। এক মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
কম্পিউটার সিস্টেমে ' ওয়ার্ড' গঠনের সংমিশ্রণ হলো-
Correct Answer:
ক: Byets
একজন ভালো কম্পিউটার প্রোগ্রামারের প্রাথমিক গুণাবলী কি?
Correct Answer:
ক: Logical Mind
কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
খ: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
Explanation:
কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে হলো - মনিটর বা CPU. CPU এর পূর্ণ রূপ হলো - - Central processing unit. কম্পিউটারের প্রধান সকল গাণিতিক এবং যুক্তি সম্পর্কিত হিসাববাদি করা হয় CPU তে। একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
(21.125)10 ডেসিমেল নম্বরের বাইনারী কোড কত?
Correct Answer:
খ: ১০১০১.০০১
কোন কম্পিউটার মেমোরী কখনো স্মৃতিভ্রংশ হয় না ?
Correct Answer:
ক: ROM
Explanation:
কোন কম্পিউটার মেমোরী কখনো স্মৃতিভ্রংশ হয় না ? সঠিক উত্তর ROM ROM - হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি। ROM মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে। আর RAM হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি।
ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে 'বিদ্যাসাগর 'উপাধি লাভ করেন?
Correct Answer:
গ: সংস্কৃত কলেজ
Explanation:
ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে 'বিদ্যাসাগর 'উপাধি লাভ করেন? সঠিক উত্তর সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1829 সালের 1 জুন কলকাতা সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি এ কলেজে একাদিক্রমে বারো বছর অধ্যয়ন করেন এবং ব্যাকরণ, কাব্য, অলংকার, বেদান্ত, স্মৃতি, ন্যায় ও জ্যোতিষ শাস্ত্রে পান্ডিত্য অর্জন করেন। 1839 সালে এসব বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবী বন্দোপাধ্যায়।
কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
Correct Answer:
খ: ১৯৭১ সালে
Explanation:
কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? সঠিক উত্তর ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর ১৯৭১ সালে আবিষ্কৃত হয়। মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় । CPU এর অন্য নাম হলো - মাইক্রোপ্রসেসর। CPU কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
'বাংলার মাটি , বাংলার জল 'সনেটটি কার রচনা?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'বাংলার মাটি , বাংলার জল 'সনেটটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি , বাংলার জল 'সনেটটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। গীতবিতান ←আনন্দধ্বনি জাগাও গগনে গীতবিতান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজি বাংলাদেশের হৃদয় হতে→ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
বেগম রোকেয়ার জন্ম সন কোনটি?
Correct Answer:
গ: ১৮৮০
Explanation:
বেগম রোকেয়ার জন্ম সন কোনটি? সঠিক উত্তর ১৮৮০ বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ৯ ডিসেম্বর ১৮৮০ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকিয়া সারাজীবন কুশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি ১৯০৬ সালে 'আঞ্জুমান খাওয়াতীন' নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। রোকেয়া যেসব গ্রন্থ রচনা করেন সেসব এর নাম; 'মতিচূর', 'পদ্মরাগ', 'অবরোধবাসিনী', ও 'সুলতানার স্বপ্ন' 'সুলতানার স্বপ্ন' প্রকৃতপক্ষে তার ইংরেজি গ্রন্থ, নাম 'Sultana's Dream'। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী।
'কালকূট ' কার ছদ্মনাম?
Correct Answer:
ঘ: সমরেশ বসু
Explanation:
'কালকূট ' কার ছদ্মনাম? সঠিক উত্তর সমরেশ বসু 'কালকূট' সমরেশ বসু এর ছদ্মনাম। 'কালকূট' শব্দের অর্থ তীব্র বিষ। সমরেশ বসু কালকূট ছদ্মনামে লিখতেন। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ - - হুতোম পেঁচা, নীহাররঞ্জন গুপ্ত - - - বানভট্ট।
"He is poor but honest"---- in this sentence which is conjunction?
Correct Answer:
D: but
Explanation:
"He is poor but honest"---- in this sentence which is conjunction? Correct Answer but দুটি Word বা Sentence কে যুক্ত করে conjunction । প্রদত্ত বাক্যে poor এবং honest .. দুটি word কে যুক্ত করেছে but. সুতরাং বাক্যের conjunction টি হলো but.
"The Sun Also Rises" is novel written by--
Correct Answer:
C: Earnest Hemingway
Explanation:
"The Sun Also Rises" is novel written by-- Correct Answer Earnest Hemingway "The Sun Also Rises" - - হলো Ernest Hemingway এর লেখা একটি উপন্যাস। সুতরাং সঠিক উত্তর - Earnest Hemingway.
My God! I am undone! 'My god' is-
Correct Answer:
C: Interjection
Explanation:
My God! I am undone! 'My god' is- Correct Answer Interjection interjection হলো প্রবল তাৎক্ষনিক আবেগ প্রকাশ শব্দ। যেমন , alas!, fie! hurrah!
what is the past participle from of 'put'
Correct Answer:
D: put
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন-
Correct Answer:
খ: শাহ আব্দুল হামিদ
Explanation:
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন- সঠিক উত্তর শাহ আব্দুল হামিদ বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আবদুল হামিদ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মুহম্মদ উল্লাহ।
আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
Correct Answer:
ঘ: চার্লস ব্যাবেজকে
Explanation:
আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- সঠিক উত্তর চার্লস ব্যাবেজকে চার্লস ব্যাবেজ (১৭৯১ - ১৮৭১) একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। তাকে আধুনিক কম্পিউটারের জনক মনে করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন।
কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম-
Correct Answer:
গ: OR, AND, NOT
Explanation:
কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম- সঠিক উত্তর OR, AND, NOT কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলো : OR, AND, NOT
বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৫৭ সালে
Explanation:
বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় কত সালে? সঠিক উত্তর ১৯৫৭ সালে বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে ১৯৫৫ সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এ গ্যাসক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এ গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন করা হয় ১৯৫৭ সালে।
Begum Sufia Kamal is a famous (poet)
Correct Answer:
C: poetess
Explanation:
Begum Sufia Kamal is a famous (poet) Correct Answer poetess "Poet " - Masculine gender - এর feminine হবে poetess. Gender এর নিয়মানুসারে feminine এর ক্ষেত্রে female poet, poet, poetriess এর কোনটিই সঠিক নয়। সুতরাং সঠিক উত্তর - poetess.
বাংলাদেশের জাতীয় সংগীত-
Correct Answer:
ঘ: উপরিউক্ত সংগীতের প্রথম ১০ লাইন
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীত- সঠিক উত্তর উপরিউক্ত সংগীতের প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সংগীত - উপরিউক্ত সঙ্গীতের শ্রেষ্ঠ ১০ লাইন। বাংলাদেশ সংবিধানের ৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে " প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত ' আমার সোনার বাংলার প্রথম দশ চরণ '। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন ১৯০৫ খ্রিস্টাব্দে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার 'স্বরবিতান' কবিতা থেকে নেয়া হয়েছে।
বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে?
Correct Answer:
ক: মিয়ানমার
Explanation:
বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে? সঠিক উত্তর মিয়ানমার বাংলাদেশের সাথে মিয়ানমারের Maritime boundary বিদ্যমান রয়েছে। Maritime boundary বলতে বোঝায় সমুদ্রতীরবর্তী সীমান্ত। বাংলাদেশের সাথে মাত্র দুটি দেশের সমুদ্রতীরবর্তী সীমানা রয়েছে। এ দুটি দেশ হলো ভারত ও মিয়ানমার।
বাংলাদেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কয়টি?
Correct Answer:
ক: ৩টি
Explanation:
বাংলাদেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কয়টি? সঠিক উত্তর ৩টি বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) । এটি ঢাকার শাহবাগে অবস্থিত।
কম্পিউটার ভাইরাস হলো-
Correct Answer:
ক: এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস হলো- সঠিক উত্তর এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস এক ধরনের প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস কম্পিউটারের কার্যক্রমের জন্য ক্ষতিকরক একটি প্রোগ্রাম। CIH একটি কম্পিউটার ভাইরাস। এই ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে কম্পিউটারে আক্রমণ করে।
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়-
Correct Answer:
গ: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
Explanation:
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়- সঠিক উত্তর কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় - কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম। হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং স্পর্শ করা যায়, যার কাঠামো আছে। কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায়। যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি। কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি পারসোনাল কম্পিউটার তৈরি হয়। এরপর এতে অপারেটিং সিস্টেম ইন্সটল করা হয় এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করা হয়।
বাংলাদেশ কমনওয়েথে যোগদান করে -
Correct Answer:
খ: ১৯৭২ সালে
Explanation:
বাংলাদেশ কমনওয়েথে যোগদান করে - সঠিক উত্তর ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করেন ১৯৭২ সালে। ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন কমনওয়েলথে ১৮ মার্চ ১৯৭২ যোগদান করে। বাংলাদেশ কমনওয়েলথে ৩২ তম দেশ হিসেবে নিযুক্ত হয়।
বাংলাদেশ সেক্রেটারি জেনারেলরূপে কাজ করেছে-
Correct Answer:
ঘ: UNCTAD- এর
বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার-
Correct Answer:
ক: ENIAC
Explanation:
বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার- সঠিক উত্তর ENIAC কম্পিউটার যন্ত্র ক্রমপরিবর্তন এবং বিকাশ লাভের বিভিন্ন পর্যায় অতিক্রম করে বর্তমান অবস্থায় পৌছেছে। প্রথম প্রজন্মের কম্পিউটার হলো - UNIAC, EDSAC, UNIVAC - 1, MARK.
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
Correct Answer:
ক: ক্রোমোসোম
Explanation:
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে- সঠিক উত্তর ক্রোমোসোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান হলো - ক্রোমোসোম। জীবের বংশগতির বাহক ক্রোমোসোম। ক্রোমোসোমে থাকে DNA, RNA প্রোটিন ইত্যাদি। মানুষের ২৩ জোড়া ক্রোমোসোম থাকে।