Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্ব
Explanation:
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় । বাংলা ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি । যথা : ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব । ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় - ণ - ত্ব ও ষ - ত্ব বিধান, সন্ধি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও লোপ প্রভৃতি । শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় - শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক, ধাতু, পদ প্রকরণ প্রভৃতি । বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয় - বাক্যের গঠন প্রণালী, বিরাম বা যতি চিহ্ন, বাগধারা প্রভৃতি ।
The is the go of the world. Here "go" is a/an
Correct Answer:
B: noun
Explanation:
The is the go of the world. Here "go" is a/an Correct Answer noun Article এর পর এবং preposition এর পূর্বে noun বসে। সে অর্থে go শব্দটি noun. বাক্যটির বাংলা অর্থ দাড়ায় এটাই পৃথিবীর নিয়ম। নিয়ম অর্থে বাক্যে go ব্যবহৃত হয়েছে।
Who, which, what are ---
Correct Answer:
B: Relative pronoun
Explanation:
Who, which, what are --- Correct Answer Relative pronoun Who, which, what are - - - বাক্যে Relative pronoun হবে । Who, which, এবং what শব্দগুলো ইংরেজি বাক্য relative pronoun হিসেবে ব্যবহৃত হয় ।
In which sentence "that" is used as a conjunction?
Correct Answer:
D: He works hard that he may succeed.
Explanation:
In which sentence "that" is used as a conjunction? Correct Answer He works hard that he may succeed. The sentence "that" is used as a conjunction বাক্যে He works hard that he may succeed বসবে । প্রদত্ত বাক্যগুলোর মধ্যে option (ঘ) - তে 'He work hard.' এবং 'He may succeed.' sentence দুটি যুক্ত করতে 'that' conjunction হিসেবে ব্যবহার হয়েছে ।
Who is the famous satirist in English literature?
Correct Answer:
D: Jonathan swift
Explanation:
Who is the famous satirist in English literature? Correct Answer Jonathan swift The famous satirist in English literature বাক্যে Jonathan swift বসবে । ইংরেজি সাহিত্যে ব্যঙ্গরচনার জন্য Jonathan swift বিখ্যাত ।
একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---
Correct Answer:
গ: ১২০ ডিগ্রী
Explanation:
একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে --- সঠিক উত্তর ১২০ ডিগ্রী এই সূত্রটি হলঃ (বাহুর সংখ্যা - ২) × ১৮০° সুতরাং, সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা পাই, (৬ - ২)× ১৮০° = ৭২০°, [ যেহেতু একটি ষড়ভুজের বাহুর সংখ্যা ছয়টি] অতএব, ১ টি কোণের মান = ৭২০° ÷ ৬ = ১২০°
The car --- by the side of the road.
Correct Answer:
B: was parked
Explanation:
The car --- by the side of the road. Correct Answer was parked Past indefinite tense এর passive structure হলো - subject + was /were + verb এর p.p form + obj + ext. সঠিক উত্তর - was parked.
শহীদ মিনারের স্থপতি কে ছিলেন?
Correct Answer:
ক: হামিদুর রহমান
Explanation:
শহীদ মিনারের স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর হামিদুর রহমান ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে "শহিদ মিনার" স্থাপন করা হয়। যার স্থপতি হামিদুর রহমান এটি উদ্বোধন করেন শহিদ বরকতের মা হাসিনা বেগম।
সবচেয়ে হালকা ধাতু কোনটি?
Correct Answer:
ক: লিথিয়াম
Explanation:
সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তর লিথিয়াম লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু । এর পারমানবিক সংখ্যা ৩ । ১ ঘন সেমি এর ভর মাত্র .৫৩৫ গ্রাম ।
G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
Correct Answer:
গ: জাপান
Explanation:
G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি? সঠিক উত্তর জাপান ২৪ মার্চ ২০১৪ রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হলে, G - 8 তার পূর্বের অবস্থা G - 7 এ ফিরে আসে। বর্তমানে G - 7 এ একমাত্র এশীয় দেশ জাপান।
কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়?
Correct Answer:
খ: শিশুমৃত্যুর হার হ্রাস
Explanation:
কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়? সঠিক উত্তর শিশুমৃত্যুর হার হ্রাস শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ "এমডিজি" - ২০১০ ' পুরস্কার লাভ করেছে। সঠিক উত্তর হবে - শিশু মৃত্যুর হার হ্রাস।
পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
Correct Answer:
ক: ১৯৫৩ সালে
Explanation:
পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? সঠিক উত্তর ১৯৫৩ সালে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট গঠন করা হয় ১৯৫৩ সালে। ১৪ নভেম্বের, ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ(মাওলানা ভাসানী) ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি (শের - ই - বাংলা এ কে ফজলুল হক), পাকিস্তান গণতন্ত্রী দল্, ও পাকিস্তান খিলাফত দল একসাথে মিলে যুক্তফ্রন্ট গঠন করে।
বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ “মীনা” কোন শিল্পীর সৃষ্টি?
Correct Answer:
খ: মোস্তফা মনোয়ার
Explanation:
বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ “মীনা” কোন শিল্পীর সৃষ্টি? সঠিক উত্তর মোস্তফা মনোয়ার বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ "মীনা" মোস্তফা মনোয়ারের সৃষ্টি। এ কার্টুন ধারাবাহিকের মূল চরিত্র মীনা বাংলা ভাষায় নির্মিত কার্টুনগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় চরিত্র।
খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়?
Correct Answer:
গ: ১৯৯৩
Explanation:
খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়? সঠিক উত্তর ১৯৯৩ কাজের বিনিময়ে খাদ্য ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার ‘ফুড ফর ওয়ার্ক’ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। এটি চালু হয় ১৯৯৩ সালে।
বাংলাদেশের প্রথম EPZ কোনটি?
Correct Answer:
গ: চট্রগ্রাম
Explanation:
বাংলাদেশের প্রথম EPZ কোনটি? সঠিক উত্তর চট্রগ্রাম ব্যাখ্যা : বাংলাদেশের প্রথম ইপিজেড ‘চট্রগ্রাম ইপিজেট’ ১৯৮৩ সালে চট্রগ্রামের হালিশহরে প্রতিষ্ঠিত হয় । বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ‘ঢাকা ইপিজেড’ ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় । বাংলাদেশের বর্তমানে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮টি এবং বেসরকারি ইপিজেড ১টি । সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড। চট্রগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এ ইপিজেডটি ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে । উল্লেখ্য, ১৯৮০ সালে জাতীয় সংসদে ‘বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কতৃক আইন’ পাসের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা
পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
Correct Answer:
ঘ: ৩০৯টি
Explanation:
পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? সঠিক উত্তর ৩০৯টি পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে আসন ছিল ৩০৯টি। ১৯৫৪ সালের মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের (সর্বমোট আসন ছিল ৩০৯ টি) মধ্যে যুক্তফ্রন্ট ২১৫ টি (পরে স্বতন্ত্র থেকে ৮ জন যোগ দিলে আসন সংখ্যা হয় ২২৩ টি) । তন্মধ্যে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ১৪০ টি, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ৩৪ টি, নেজামী ইসলাম পার্টি ১২ টি, যুবলীগ ১৫ টি, গণতন্ত্রী দল ১০ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও পরে যোগ দেওয়া স্বতন্ত্র ৮ টি।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি?
Correct Answer:
গ: CH4 গ্যাস
Explanation:
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর CH4 গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান CH4 গ্যাস । প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলোর মধ্যে মিথেন (CH4) ৮০ - ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে । এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন (CH4) ।
নমপেন কোন দেশে রাজধানী?
Correct Answer:
খ: কম্বোডিয়া
Explanation:
নমপেন কোন দেশে রাজধানী? সঠিক উত্তর কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী - নমপেন। লাওসের রাজধানী - ভিয়েনতিয়েন। থাইল্যান্ডের রাজধানী - ব্যাংকক। ভিয়েতনামের রাজধানী - হ্যানয়।
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ----
Correct Answer:
ক: ইউরিয়া
Explanation:
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ---- সঠিক উত্তর ইউরিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম - - - ইউরিয়া। ঘোড়াশাল সারকারখানা বাংলাদেশের অন্যতম বৃহৎ সারকারখানা। এটি ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। প্রাকৃতিক গ্যাস এখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ার জন্য দেশের অনেক অঞ্চলের সারের চাহিদা এ সারকারখানা পূরণ করে।
আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
Correct Answer:
ক: ৯০ তম
Explanation:
আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর ৯০ তম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। যদিও আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে ৯৪তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর নবম। মাত্র ৫৬ হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তন দেশের বর্তমান জনসংখ্যা ১৫.৫৯ কোটির বেশী। অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি ২৪৯৭ জন। জনসংখ্যার ৯৮ শতাংশ মানুষের মাতৃভাষা
লালন জাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কুষ্টিয়া
'HDI' ধারাটি কোন সংস্থার উদ্ভাবন ?
Correct Answer:
খ: UNDP
আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
Correct Answer:
ক: মিশর
Explanation:
আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সঠিক উত্তর মিশর আনেয়ার সাদাত ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি। ১৯৭০ সালের ১৫ অক্টোবর থেকে ১৯৮১ সালের ৬ অক্টোবর নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্বপালন করেছেন। সাদাত ছিলেন ১৯৫২ সালের বিপ্লবে বাদশাহ ফারুককে ক্ষমতাচ্যুতকারী স্বাধীন অফিসারদের মধ্যে অন্যতম সিনিয়র অফিসার এবং জামাল আবদেল নাসেরের ঘনিষ্ঠ সহযোগী। নাসেরের অধীনে সাদাত দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বপালন করেছেন এবং ১৯৭০ সালে নাসেরের উত্তরসুরি হিসেবে রাষ্ট্রপতি হন।
গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
Explanation:
গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য 'গ্রিনিচ মান মন্দির' অবস্থিত যুক্তরাজ্যে। এটি আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতির সাথে সম্পর্কিত। ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনিচে একটি মান মন্দির নির্মানের নির্দেশ দেন।
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: বেলজিয়াম
Explanation:
বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেলজিয়াম ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধ বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংঘটিত হয়, যা বেলজিয়ামের ওয়াটার লু শহর থেকে ২ কিমি দূরে এবং ব্রাসেলস থেকে ১৫ কিমি দক্ষিণে অবস্থিত।
নিচের কোনটি চৌম্বক পদার্থ?
Correct Answer:
গ: কোবাল্ট
Explanation:
নিচের কোনটি চৌম্বক পদার্থ? সঠিক উত্তর কোবাল্ট কোবাল্ট চৌম্বক পদার্থ । যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেসব পদার্থ কে চৌম্বক পদার্থ বলে । উপর্যুক্ত পদার্থগুলোর মধ্যে শুধু কোবাল্টকেই চুম্বক আকর্ষণ করে । পারদ, বিসমাথ, অ্যান্টিমনিকে চুম্বক আকর্ষণ করে না ।
”মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস” এর লক্ষ্য কতটি?
Correct Answer:
গ: ৮টি
Explanation:
”মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস” এর লক্ষ্য কতটি? সঠিক উত্তর ৮টি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals - MDGs) হলো ২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ - বৈঠকের পর প্রতিষ্ঠিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য। সেই সময় ১৯১ টি জাতিসংঘ সদস্য এবং কমপক্ষে ২২ টি আন্তর্জাতিক সংস্থা ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: হবিগঞ্জ
Explanation:
সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবিগঞ্জ সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ অবস্থিত । সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত । বাংলাদেশের এই প্রাকৃতিক উদ্যানটি ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ১৫ অক্টোবর ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় । লক্ষণীয়, এ উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, যা থেকে এর নামকরণ হয় সাতছড়ি ।
বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
Correct Answer:
গ: চট্টগ্রাম
Explanation:
বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর চট্টগ্রাম বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রাম গড়ে উঠেছে । 'চট্টগ্রাম ইপিজেড' দেশের প্রথম EPZ । চট্টগ্রাম জেলার দক্ষিণে হালিশহরে অবস্থিত এ ইপিজেডটি ১৯৮৩ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশের মোট ৮টি ইপিজেড আছে ।
পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: ড. মাকসুদুল আলম
Explanation:
পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ড. মাকসুদুল আলম পাটের জিন বিন্যাস ড. মাকসুদুল আলম আবিষ্কার করেন । ড. মাকসুদুল আলম পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন । ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন এ বিজ্ঞানী ।
বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
Correct Answer:
গ: হরিপুর
Explanation:
বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হরিপুর বাংলাদেশে হরিপুর প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় । ১৯৮৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় । ১৯৮৭ সালে এ তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করার মধ্য দিয়ে তেলযুগে পদার্পণ করে বাংলাদেশ । এটি সিলেট শহর থেকে প্রায় ২০ কিমি উত্তর - পূর্বে সিলেট - জয়ন্তিয়া সড়কের পাশে ঘেঁষে অবস্থিত ।
বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
Correct Answer:
ক: পাবনা
Explanation:
বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? সঠিক উত্তর পাবনা বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা স্থাপিত হচ্ছে । রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীতে । এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র । ২, ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত এ বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে ।
কানাডার ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
Correct Answer:
খ: কুইবেক
Explanation:
কানাডার ফরাসি ভাষাভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? সঠিক উত্তর কুইবেক কুইবেক হল কানাডার পূর্বভাগে অবস্থিত দেশটির বৃহত্তম প্রদেশ। এটি কানাডার মোট আয়তনের প্রায় এক - ষষ্ঠাংশের উপর অবস্থিত। জনসংখ্যার বিচারে ৮০ লাখেরও বেশি অধিবাসীবিশিষ্ট কেবেক প্রদেশটি অন্টারিওর পর কানাডার ২য় সর্বোচ্চ জনবহুল প্রদেশ।
”সুলতানার স্বপ্ন” কার রচনা?
Correct Answer:
ঘ: বেগম রোকেয়া
Explanation:
”সুলতানার স্বপ্ন” কার রচনা? সঠিক উত্তর বেগম রোকেয়া ”সুলতানার স্বপ্ন” বেগম রোকেয়া রচনা । 'সুলতানার স্বপ্ন' বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি গ্রন্থ । তিনি এটি ইংরেজিতে 'Sultana's Dream' শিরোনামে লিখেছিলেন । পরবর্তীতে এটি বাংলায় অনূদিত হয় ।
সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় রয়েছে?
Correct Answer:
গ: ৫টি
Explanation:
সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় রয়েছে? সঠিক উত্তর ৫টি বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত। এগুলো হলো:খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।
পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৯০
Explanation:
পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯০ পূর্ব জার্মানি ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে জার্মানির সোভিয়েত ইউনিয়ন - অধিকৃত এলাকা নিয়ে গঠিত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্র হিসাবে এর অস্তিত্ব ছিলো। ১৯৯০ সালে এটি পশ্চিম জার্মানির সাথে একীভূত হয়ে বর্তমানের জার্মানি রাষ্ট্র গঠন করে। দুই জার্মানির জনগন নিজেরাই বিভক্ত করে রাখা বার্লিন দেয়াল বা প্রাচীর ভেঙে ফেলে। সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি ও পুজিবাদি পশ্চিম জার্মানি আবার একীভূত হয়।
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
Correct Answer:
গ: ৮
Explanation:
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে --- সঠিক উত্তর ৮ অন্তকোন দেওয়া থাকলে, বাহুর সংখ্য = ৩৬০০ ÷ ( ১৮০০ - অন্তকোনের পরিমান) = ৩৬০০ ÷ (১৮০০ - ১৩৫০) = ৩৬০০÷ ৪৫ = ৮ টি
সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
Correct Answer:
গ: করতোয়া
Explanation:
সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর করতোয়া সিকিমের পর্বত থেকে বাংলাদেশের করতোয়া নদীর উৎপত্তি হয়েছে । সিকিমের পর্বত (হিমালয় পর্বতমালা) থেকে বাংলাদেশের করতোয়া নদীর উৎপত্তি হয়েছে, যা বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত হয়েছে ।
বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বরেন্দ্র যাদুঘর কোন জেলায়? সঠিক উত্তর রাজশাহী বরেন্দ্র যাদুঘর রাজশাহী জেলায় । 'বরেন্দ্র জাদুঘর' বা বরেন্দ্র গবেষণা জাদুঘর' (প্রতিষ্ঠা এপ্রিল ১৯১০) রাজশাহী জেলায় অবস্থিত । এটি দেশের প্রথম জাদুঘর । প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ এ জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে
নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
Correct Answer:
ঘ: চামার
Explanation:
নিম্নের কোনটি তৎসম শব্দ নয়? সঠিক উত্তর চামার ভবন, ধর্ম, পত্র তিনটি তৎসম শব্দ। আরো কিছু তৎসম শব্দ : - চন্দ্র, সূর্য, নক্ষত্র, মনুষ্য। অন্য দিকে চামার হলো তদ্ভব শব্দ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন-
Correct Answer:
খ: ১৮২০
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন- সঠিক উত্তর ১৮২০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন - ১৮২০ সালে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন প্রয়োগ ঘটান।
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
Correct Answer:
গ: সিন্ধু সভ্যতা
Explanation:
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত? সঠিক উত্তর সিন্ধু সভ্যতা হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে সিন্ধু সভ্যতা হিসাবে পরিচিত । হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে 'সিন্ধু সভ্যতা' হিসেবে পরিচিত । এ সভ্যতার নিদর্শন পাওয়া যায় পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশ জুড়ে (খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত ) । উল্লেখ্য, সিন্ধুনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম দেয়া হয় 'সিন্ধু সভ্যতা' ।
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা -
Correct Answer:
ঘ: ১৩
Explanation:
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা - সঠিক উত্তর ১৩ মদ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস। তার প্রকৃত নাম অনন্ত। তার রচিত শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যটি ভাষা ও রচনাকালের ভিত্তিতে বাংলার দ্বিতীয় গ্রন্থ। এ কাব্যে গ্রন্থের সংখ্যা ১৩ টি।
আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে--
Correct Answer:
গ: জিব্রাল্টার প্রণালী
Explanation:
আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে-- সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে - - জিব্রাল্টার প্রণালী । আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালি । আর, এই প্রণালি পৃথক করেছে মরক্কো ও স্পেনকে । অন্যদিকে, মালাক্কা প্রণালি সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে এবং ফ্লোরিডা প্রণালি ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে ।
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
Correct Answer:
গ: চন্দ্রাবতী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম বাংলা কবি চন্দ্রাবতী ( ১৫৫০ - ১৬০০)। চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। তার উল্লেখযোগ্য কাব্য - মলুয়া, রামায়ণ ইত্যাদি।
গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: যুক্তরাজ্য
Explanation:
গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্য দেশে অবস্থিত । গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্য । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন । এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন । পূর্বে গ্রিনিচের সময়কে বিশ্বের মান সময় ধরা হতো । কারণ গ্রিনিচের মানমন্দির সৌর সময় অনুযায়ী ০ডিগ্রী দ্রাঘিমায় অবস্থিত । বর্তমানে সমন্বিত আন্তর্জাতিক সময় বা ইউটিসিকে আন্তর্জাতিক মান সময় ধরা হয়, যদিও জিএমটির সঙ্গে ইউটিসির খুব একটা পার্থক্য নেই ।
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৫৫
Explanation:
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৫৫ বায়ান্নর ভাষা আন্দোলনের ফলে ১৯৫৫ সালের ডিসেম্বরের ৩ তারিখ তৎকালীন বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। অমর একুশে গ্রন্থমেলা শুরু হয় ১৯৭৮ সাল থেকে।
বীরবল কার ছদ্মনাম?
Correct Answer:
ক: প্রমথ চৌধুরী
Explanation:
বীরবল কার ছদ্মনাম? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বীরবল - প্রমথ চৌধুরী। বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়। টেকচাঁদ ঠাকুর - প্যারিচাঁদ মিত্র। ঈশ্বরচন্দ্রগুপ্ত - যুগসন্ধিক্ষণের কবি।
”রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন”?-- একথা কে বলেছে?
Correct Answer:
গ: হুমায়ূন আহমেদ
Explanation:
”রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন”?-- একথা কে বলেছে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ বর্তমান আমলের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর "অপরাহ্নের গল্প" থেকে 'রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন' লাইনটুকু নেয়া হয়েছে।
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?
Correct Answer:
গ: কিলোওয়াট-ঘণ্টা
Explanation:
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী? সঠিক উত্তর কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। কোন বৈদ্যুতিক যন্ত্র কর্তৃক বিদ্যুতশক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘণ্টা । ১০০০ ওয়াট - ঘণ্টা = ১ কিলোওয়াট ঘণ্টা .১ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ শক্তিকে আমরা ১ ইউনিট বা বিদ্যুতের ১ ব্যবহারিক একক বলি ।