Government Secondary School Assistant Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 313)
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
Correct Answer:
গ: অপরাহ্ণে
Explanation:
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? সঠিক উত্তর অপরাহ্ণে সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্ণে। সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় । সারাদিনের সূর্যতাপ গ্রহণ করে সন্ধ্যার সময় ভূপৃষ্ঠ সেই তাপ বিকিরণ করতে শুরু করে সেজন্য সন্ধ্যাবেলায় স্থলভাগের নিম্নচাপের পরিমাণ আরও বাড়ে । ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রবায়ুর বেগ ক্রমশ বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি বেগে সমুদ্রবায়ু প্রবাহিত হতে থাকে । সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্রোপকূল বা বিস্তৃত জলভাগের তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।
'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা?
Correct Answer:
গ: এশিয়াটিক সোসাইটি
Explanation:
'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা? সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা এশিয়াটিক সোসাইটি সংস্থা। বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ। এই মুদ্রণ সংস্করণটি ৫০০ পৃষ্ঠার দশ খণ্ডে গঠিত। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয়।
বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে?
Correct Answer:
ক: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে। বাংলাদেশে, সর্বপ্রথম ১৯৯৩ খ্রিষ্টাব্দে, চাঁপাইনবাবগঞ্জ জেলার বড়ঘরিয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি আবিষ্কৃত হয়। এরপর ২০০১ খ্রিষ্টাব্দে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশের ৬১টি জেলার নলকূপের পানি পরীক্ষা করে জানায়: ৪২% নলকূপের পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে বেশি (২৫% নলকূপের পানিতে বাংলাদেশের মানের চেয়ে বেশি) মাত্রায় আর্সেনিক রয়েছে। দিনে দিনে তা ব্যাপক আকার ধারণ করে চলেছে।
যীশুখ্রিষ্ট কত বছর পৃথিবীতে ছিলেন?
Correct Answer:
ঘ: ৩৩ বছর
Explanation:
যীশুখ্রিষ্ট কত বছর পৃথিবীতে ছিলেন? সঠিক উত্তর ৩৩ বছর যীশুখ্রিষ্ট ৩৩ বছর পৃথিবীতে ছিলেন। যীশু খ্রিস্ট (৪ খ্রি.পূ. – ৩০/৩৩ খ্রি.), যিনি নাসরতীয় যিশু বা যিশু খ্রিষ্ট নামেও পরিচিত, ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। অধিকাংশ খ্রিস্টানের বিশ্বাসমতে তিনি হলেন পুত্র ঈশ্বরের অবতার বা মাংসে মূর্তিমান বাক্য এবং পুরাতন নিয়মে ভাবোক্ত প্রতীক্ষিত মশীহ বা খ্রিষ্ট।
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
Correct Answer:
ক: ১ জানুয়ারি
Explanation:
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে- সঠিক উত্তর ১ জানুয়ারি পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি। জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে। উত্তর গোলার্ধে, শীতকালীন অয়তান্ত - বিন্দু (winter solstice) বর্তমানে হয়ে থাকে ২১ ডিসেম্বর; গ্রীষ্মকালীন অয়তান্ত - বিন্দু হয়ে থাকে ২১ জুনের কাছাকাছি সময়ে, বসন্ত বিষুব হয়ে থাকে ২০ মার্চের কাছাকাছি এবং হেমন্তকালীন বিষুব হ্যে থাকে ২২ বা ২৩ সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।
পৃথিবীর আনুমানিক বয়স কত?
Correct Answer:
ক: ৪৫০০ মিলিয়ন বছর
Explanation:
পৃথিবীর আনুমানিক বয়স কত? সঠিক উত্তর ৪৫০০ মিলিয়ন বছর পৃথিবীতে একদম শুরু থেকে ইউরেনিয়াম রয়েছে। শুরুতে কোনো সিসা ছিল না। প্রতি বছর ইউরেনিয়াম একটু একটু করে সিসায় রূপান্তরিত হয়। এই ইউরেনিয়াম বের করে প্রতি কেজিতে কতটুকু করে সিসা রয়েছে সেটা বের করা হয়।এক কেজি ইউরেনিয়াম প্রতি বছরে ১÷৭৪০,০০,০০,০০০ কেজি করে বদলে গিয়ে সিসাতে পরিণত হয়।১ বছরে যদি ১÷৭৪০,০০,০০,০০০ কেজি হয় তাহলে ১০০ বছরে ১০০÷৭৪০,০০,০০,০০০ কেজি হবে। এভাবেই পৃথিবীর বয়স হিসেব করা হয়। এখন ইউরেনিয়ামের সাথে যদি ৬০.৮২% সিসা ভেজাল থাকে তবে গণিতের মাধ্যমে বের করি:পৃথিবীর বয়স: ৭৪০,০০,০০,০০০ এর ৬০.৮২% = ৪৫০ কোটি বছর।
২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?
Correct Answer:
খ: গেরহার্ড আর্টাল
Explanation:
২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে? সঠিক উত্তর গেরহার্ড আর্টাল ২০১৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন জ্যঁ পিয়েরে সভেজ (ফ্রান্স) ,স্যার ফ্রেসার স্টোডার্স (যুক্তরাজ্য) ও বার্নার্ড এল ফেরিজা (নেদারল্যান্ডস)।
পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত?
Correct Answer:
গ: ১২৭০৯ কিমি
Explanation:
পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত? সঠিক উত্তর ১২৭০৯ কিমি পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস ১২৭০৯ কিমি।
Who is the author of Twelfth Night?
Correct Answer:
A: William Shakespeare
Explanation:
Who is the author of Twelfth Night? Correct Answer William Shakespeare Twelfth Night, or What You Will is a romantic comedy by William Shakespeare, Love is the central theme of Twelfth Night and many different aspects of love are explored throughout the play.
'সমাজ অর্থে গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থাকেই বোঝায়' - উক্তিটি কার?
Correct Answer:
ক: মরিস জিন্সবার্গ
Explanation:
'সমাজ অর্থে গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থাকেই বোঝায়' - উক্তিটি কার? সঠিক উত্তর মরিস জিন্সবার্গ মরিস জিন্সবার্গ সমাজবিজ্ঞান এর মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং অবস্থা ও পরিণতি সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন।
'Ad valorem' means---
Correct Answer:
A: According to value
Explanation:
'Ad valorem' means--- Correct Answer According to value Ad valorem অর্থ মূল্যানুসারী/ মূল্য বিজ্ঞাপন ।ক. According to value অর্থ মান অনুযায়ী ।খ. Valuables অর্থ মূল্যবান জিনিসপত্র।গ. Invshuable অর্থ অদম্য।ঘ.Valueless অর্থ মূল্যহীন।সুতরাং (ক) নং উওর সঠিক।
সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে?
Correct Answer:
গ: কার্ল মার্কস
Explanation:
সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর কার্ল মার্কস সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস। কার্ল হাইনরিশ মার্ক্স (৫ই মে, ১৮১৮ – ১৪ই মার্চ, ১৮৮৩) একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন মার্ক্স। মার্ক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে তিন খণ্ডে রচিত পুঁজি এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার (১৮৪৮)।
"Loudly knocking at the door" he demanded admission
Correct Answer:
C: Adverb phrase
Explanation:
"Loudly knocking at the door" he demanded admission Correct Answer Adverb phrase এখানে at the door দ্বারা adverb of place বুঝানো হয়েছে। তাই এটি একটি adverbial clause.
Student should be ambitious ---- success.
Correct Answer:
A: for
Explanation:
Student should be ambitious ---- success. Correct Answer for Appropriate preposition: ambition for অর্থ উচ্চাকাঙ্ক্ষা
'নসীরা নামা' কাব্য কার রচনা?
Correct Answer:
খ: কবি মরদন
Explanation:
'নসীরা নামা' কাব্য কার রচনা? সঠিক উত্তর কবি মরদন দৌলত কাজীর কাব্যগ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রানী' । কোরেশী মাগন ঠাকুর - এর কাব্যগ্রন্থ 'চন্দ্রাবতী'। আলাওল - এর কাব্যগ্রন্থ' 'হপ্তপয়কর' 'সিকান্দরনামা ' সয়ফুল মুলুক বদিউজ্জামাল' , 'তোহ্ফা'। 'নসীয়ৎনামা' কাব্যগ্রন্থ আবদুল হাকিমের ।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি?
Correct Answer:
গ: ১১টি
Explanation:
বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি? সঠিক উত্তর ১১টি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে →৫০টি। ♻বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ →৩৯টি। ♻বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ →১১টি।
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
Correct Answer:
ক: বৃন্দাবন দাস
Explanation:
চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন- সঠিক উত্তর বৃন্দাবন দাস জীবনভিত্তিক এ কাহিনীকাব্যটির নাম 'চৈতন্য - ভাগবত'।
রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ?
Correct Answer:
ক: ১৮৭৮
Explanation:
রবীন্দ্রনাথ কোন সালে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন ? সঠিক উত্তর ১৮৭৮ রবীন্দ্রনাথ ঠাকুরপ্রথম কাব্যগ্রন্থ রচনা করেন = ১৮৮০সালে । রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম = বৌঠাকুরানির হাট । ভানুসিংহ ছদ্মনাম = রবীন্দ্রনাথ ঠাকুর । শেষের কবিতা = উপন্যাস । রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন = ১৯১৩খ্রিঃ।
'গায়ক'-এর সন্ধিবিচ্ছেদ কি?
Correct Answer:
ঘ: গৈ+অক
Explanation:
'গায়ক'-এর সন্ধিবিচ্ছেদ কি? সঠিক উত্তর গৈ+অক স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ) শত + এক = শতেক কত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ) শাঁখা + আরি = শাঁখারি রূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ) মিথ্যা + উক = মিথ্যুক হিংসা + উক = হিংসুক নিন্দা + উক = নিন্দুক ই + এ = ই (এ লোপ) কুড়ি + এক = কুড়িক ধনি + ইক = ধনিক গুটি + এক = গুটিক আশি + এর = আশির
If we want concrete proof, we are looking for--
Correct Answer:
B: clear evidence
Explanation:
If we want concrete proof, we are looking for-- Correct Answer clear evidence এখানে 'Concrete' বলতে ইট, বালি, সিমেন্ট মিশ্রিত 'Concrete' বুঝানো হয়নি। এখানে 'Concrete' অর্থ 'বাস্তব', Clear. 'Proof' মানে প্রমাণ, 'Evidence'. অতএব, Concrete Proof = Clear Evidence.
'Plebiscite' is a term related to---
Correct Answer:
C: politicis
Explanation:
'Plebiscite' is a term related to--- Correct Answer politicis Plebiscite - অর্থ গণভোট Politics - রাজনীতি Medicine - ঔষুধ Technology - প্রযুক্তি Law - আইন
The synonym of 'genesis' is---
Correct Answer:
D: beginning
Explanation:
The synonym of 'genesis' is--- Correct Answer beginning genesis অর্থ উৎপত্তি। beginning অর্থ শুরু।সে হিসেবে (ঘ) নং উত্তর সঠিক।
'মেঘদূত' কাব্য কার রচনা?
Correct Answer:
ক: মহাকবি কালিদাস
Explanation:
'মেঘদূত' কাব্য কার রচনা? সঠিক উত্তর মহাকবি কালিদাস কালিদাস সংস্কৃত ভাষার কবি।
ব্রজবুলি কি?
Correct Answer:
ঘ: মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
Explanation:
ব্রজবুলি কি? সঠিক উত্তর মিথিলা ও বাংলার মিশ্র ভাষা ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন।
The word 'ecological' is a word related to--
Correct Answer:
A: environment
Explanation:
The word 'ecological' is a word related to-- Correct Answer environment Of or relating to the science of ecology or the patterns of relationships between living things and their environment There was no ecological damage.
'Maiden speech' means--
Correct Answer:
C: First speech
Explanation:
'Maiden speech' means-- Correct Answer First speech Maiden speech' means-- কোন মানুষ যখন জীবনের প্রথম বক্তব্য তখন তাকে first speech বলে।
'পঙ্কজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: যোগরুঢ
Explanation:
'পঙ্কজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর যোগরুঢ যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। যেমন - মূল শব্দ শব্দ গঠন ব্যবহারিক অর্থ পঙ্কজ পঙ্কে জন্মে যা পদ্মফুল রাজপুত রাজার পুত্র একটি জাতি বিশেষ, ভারতের একটি জাতি মহাযাত্রা মহাসমারোহে যাত্রা মৃত্যু জলধি জল ধারণ করে যা/ এমন সাগর
The correct spelling is--
Correct Answer:
D: Humorous
Explanation:
The correct spelling is-- Correct Answer Humorous Correct spelling - Humorous: (adjective) causing laughter and amusement; comic. "a humorous and entertaining talk"
It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does replace 'tolerate' in the above sentence?
Correct Answer:
D: put up with
Explanation:
It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does replace 'tolerate' in the above sentence? Correct Answer put up with "Put Up with" means to accept or continue to accept an unpleasant situation or experience, or someone who behaves unpleasantly. Example: I can put up with the house being messy, but I hate it if it's not clean. He's so moody - I don't know why she puts up with him.
ওমর খৈয়ামের দেশের নাম কি?
Correct Answer:
ক: ইরান
Explanation:
ওমর খৈয়ামের দেশের নাম কি? সঠিক উত্তর ইরান ওমর খৈয়াম ফারসি ভাষার কবি। তার বিখ্যাত রচনা 'রুবাইয়াত' ।
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: নিতান্ত অলস
Explanation:
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর নিতান্ত অলস বিভিন্ন পরীক্ষায় আসা 'গোঁফ - খেজুরে' শব্দের সমাস নির্ণয়ে বাজারের প্রচলিত বইয়ে বলা হয়েছে যে, এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাসবাক্য দেয়া হয়েছে 'গোঁফে খেজুর যার'। 'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়?প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
Correct Answer:
ঘ: সিন্ধু-হিন্দোল
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য- সঠিক উত্তর সিন্ধু-হিন্দোল নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।
রবীন্দ্রনাথের প্রথম কাব্য-
Correct Answer:
খ: সন্ধা সঙ্গীত
Explanation:
রবীন্দ্রনাথের প্রথম কাব্য- সঠিক উত্তর সন্ধা সঙ্গীত রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ 'কবি কাহিনী' । প্রকাশকাল ১৮৭৮ । দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বনফুল'। প্রকাশকাল ১৮৮০ । তবে প্রশ্নে উল্লিখিত option - গুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে , প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮৩ খ্রিষ্টাব্দে।
'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
Correct Answer:
খ: গীতিকাব্য
Explanation:
'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য? সঠিক উত্তর গীতিকাব্য প্রকাশকাল ১৯২৯ । চাষীর ছেলে রুপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, সুখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে রচিত। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন E.M. Milford ' Field of the Embroidery Quilt' নামে।
আলাওলের কাব্যের নাম-
Correct Answer:
ঘ: পদ্মাবতী
Explanation:
আলাওলের কাব্যের নাম- সঠিক উত্তর পদ্মাবতী 'পদ্মবতী' আলাওলের অনুবাদমূলক কাব্য। দৌলত উজীর বাহরাম খান - এর কাব্যগ্রন্থ 'লাইলী - মজনু'। ইউসুফ জুলেখা' শাহ মুহম্মদ সগীরের কাহিনী কাব্য। মুহম্মদ কাবীরের কাব্যগ্রন্থ 'মধুমালতী'।
'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে?
Correct Answer:
ঘ: এই ঘর
Explanation:
'ঘরখানা' -এর ব্যাসবাক্য কি হবে? সঠিক উত্তর এই ঘর ব্যাসবাক্য - [বিশেষ্য পদ] (ব্যাক) যে বাক্যে সমাসবদ্ধ পদগুলো পৃথক করে বিশ্লেষ করা হয়, বিগ্রহবাক্য।
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
খ: নজিবর রহমান
Explanation:
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর নজিবর রহমান এটি একটি সামাজিক উপন্যাস। নজিবর রহমানের অন্যান্য সামাজিক উপন্যাস হলো 'প্রেমের সমাধি', গরীবের মেয়ে ' পারিবারিক উপন্যাস 'পরিণাম'।
You are to choose the one word or phrase that best completes the sentence: An intensive search was conducted by the detectives to locate those criminals who---
Correct Answer:
D: had escaped
Explanation:
You are to choose the one word or phrase that best completes the sentence: An intensive search was conducted by the detectives to locate those criminals who--- Correct Answer had escaped প্রথমত, Sentence টি Past Tense (was conducted) এ আছে। So, Answer: had escaped. (বাকিগুলো Present Tense এ আছে)। দ্বিতীয়ত, আমরা নিশ্চয় Grammar এর সেই নিয়মটি জানি। অতীতে দুইটা কাজের মধ্যে যেটি আগে হয়েছিল, সেটি Past Perfect Tense হবে। যে ক্রিমিনালদের খোঁজ করা হল, তারা নিশ্চয় তার আগেই পালিয়েছিল। তাই Past Perfect Tense অনুযায়ী, Subject + had + PP of verb / V3 (Past participle form of verb). So, Answer: had escaped.
বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: ৩ ভাগে
Explanation:
বাংলা সাহিত্যের যুগকে কয়ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর ৩ ভাগে বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাস প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত: আদিযুগ বা প্রাচীন যুগ (আনুমানিক ৬৫০ খ্রি. মতান্তরে ৯৫০ খ্রি.–১২০০ খ্রি.) মধ্যযুগ (১২০১ খ্রি.–১৮০০ খ্রি.) আধুনিক যুগ (১৮০১ খ্রি.–বর্তমান কাল)
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: বহুব্রীহি সমাস
Explanation:
'লাঠালাঠি' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বহুব্রীহি সমাস ব্যতিহার বহুব্রীহি: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
বাংলা ভাষার বয়স কত?
Correct Answer:
ক: ১ হাজার বছর
Explanation:
বাংলা ভাষার বয়স কত? সঠিক উত্তর ১ হাজার বছর ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দী। শহীদুল্লাহর তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১৩০০ বছর। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে। সুনীতিকুমারের তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর।
The walls of our house have been painted --- green. Which is the correct preposition in the blank above?
Correct Answer:
C: no preposition
Explanation:
The walls of our house have been painted --- green. Which is the correct preposition in the blank above? Correct Answer no preposition Here paint is a transitive verb, so no preposition will be used.
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? সঠিক উত্তর কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে। নাটকের মদনিকা চরিত্র হল বিলাসবতীর সখী। ধনদাস হল জগৎসিংহের নারী সংগ্রহকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
'আবে হায়াত' ও জীবন ক্ষুধা ''-- এ দুটি উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ক: আবুল মনসুর আহমদ
Explanation:
'আবে হায়াত' ও জীবন ক্ষুধা ''-- এ দুটি উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমদের রচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - ‘আত্মকথা’, ‘শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু’, ‘হুযুর কেবলা’, ‘বাংলাদেশের কালচার’, ‘শিক্ষা সংস্কার’, ‘অনারেবল মিনিস্টার’, ‘সত্য - মিথ্যা’, ‘জীবন - ক্ষুধা’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ‘আহা যদি প্রধানমন্ত্রী হতে পারতাম’, ‘আবে - হায়াত’ প্রভৃতি।
Fill in the blank with the correct phrase. He--- arrested if he had tried to leave the country.
Correct Answer:
A: would have been
Explanation:
Fill in the blank with the correct phrase. He--- arrested if he had tried to leave the country. Correct Answer would have been Third condition: If+ subject+ past perfect…………+ subject +would/ could/might+ have+ verb in past participle………or subject +would/ could/might+ have+ verb in past participle……… + If+ subject+ past perfect…………
বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
Correct Answer:
ঘ: মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে? সঠিক উত্তর মধুসূদন দত্ত মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। রামনারায়ণ তর্করত্ন বিরচিত 'রত্নাবলী' নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্যসাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন। ১৮৫৯ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন ‘শর্মিষ্ঠা' নাটক। এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, যথা: 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং পূর্ণাঙ্গ 'পদ্মাবতী' নাটক। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। ১৮৬০ খ্রিষ্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন 'তিলোত্তমাসম্ভব' কাব্য। এরপর একে একে রচিত হয় 'মেঘনাদ বধ কাব্য' (১৮৬১) নামে মহাকাব্য, 'ব্রজাঙ্গনা' কাব্য (১৮৬১), 'কৃষ্ণকুমারী' নাটক (১৮৬১), 'বীরাঙ্গনা' কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতা (১৮৬৬)।
The Olympic games were watched by --- billions of people all over the world.
Correct Answer:
A: literally
Explanation:
The Olympic games were watched by --- billions of people all over the world. Correct Answer literally ব্যাখ্যাঃ The Olympic games were watched by - - - billions of people all over the world. এখানে, 'by' preposition থাকার কারণে truly ,exacly , usually বসবে না । by liteally অর্থ হলো আক্ষরিক ভাবে বা প্রকৃত অর্থে।
বাংলা গদ্যের জনক কে ?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কে ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি। ৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Correct Answer:
গ: ভানুসিংহ
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? সঠিক উত্তর ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন । যথা: 1)___ভানুসিংহ ঠাকুর ; 2)___অকপটচন্দ্র ভাস্কর; 3)___আন্নাকালী পাকড়াশী; 4)___দিকশূন্য ভট্টাচার্য; 5)___নবীন কিশোর শর্মণ ; 6)___ষষ্ঠীচরণ দেবশর্মা ; 7)___বানীবিনোদ বিদ্যাবিনোদ ; 8)___শ্রীমতী কনিষ্ঠা; 9)___শ্রীমতী মধ্যমা।
আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় বাংলা উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। বাংলা ভাষার প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল" প্যারীচাঁদ মিত্রের যা প্রকাশ পায় ১৮৫৮ সালে। কিন্ত তিনি বাংলা উপন্যাসের জনক নন। কেননা উপন্যাস হিসেবে "আলালের ঘরের দুলাল" স্বার্থক ছিল না। পরবর্তীতে সাহিত্যসম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় "দুর্গেশনন্দিনী" রচনা করে ১৮৬৫ সালে।