Government Secondary School Assistant Teacher Recruitment Test MCQs
Showing 50 questions (Total: 313)
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় '-- পঙক্তিটির রচয়িতা কে ?
Correct Answer:
খ: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Explanation:
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় '-- পঙক্তিটির রচয়িতা কে ? সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্স্ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তার মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ - “ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় ” খুবই বিখ্যাত ছিল।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত ?
Correct Answer:
ঘ: ১৮৬৫
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত ? সঠিক উত্তর ১৮৬৫ দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা।
কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
Correct Answer:
খ: লক্ষ্মীন্দর
Explanation:
কোনটি মনসা মঙ্গলের চরিত্র? সঠিক উত্তর লক্ষ্মীন্দর চাঁদ সওদাগরের পুত্র, বেহুলার স্বামী। বাসর রাতে সর্পদেবী মনসার অনুগত সাপের দংশনে লক্ষ্মীন্দরের মৃত্যু ঘটে, কিন্তু তার স্ত্রী বেহুলা প্রচুর ত্যাগ স্বীকার করে তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন। বেহুলা - লক্ষ্মীন্দরের উপাখ্যান বাংলার প্রাচীন লোকগাথাগুলোর মধ্যে অন্যতম।
Insulin is to Hormon as Trypsin is to---?
Correct Answer:
D: Enzyme
Explanation:
Insulin is to Hormon as Trypsin is to---? Correct Answer Enzyme Insulin is an anabolic hormone that promotes glucose uptake, glycogenesis, lipogenesis, and protein synthesis of skeletal muscle and fat tissue through the tyrosine kinase receptor pathway. Trypsin is an enzyme that helps us digest protein. In the small intestine, trypsin breaks down proteins, continuing the process of digestion that began in the stomach.
'I'II have a cup of tea,' my father said .'Because I'm not hungry.' Which of the following sentences is the correct indirect speech?
Correct Answer:
A: My father said that he would have a cup of tea because he wasn't hungry
Explanation:
'I'II have a cup of tea,' my father said .'Because I'm not hungry.' Which of the following sentences is the correct indirect speech? Correct Answer My father said that he would have a cup of tea because he wasn't hungry প্রথম বাক্যে, will থাকায় পরিবর্তন হয়ে would হয়েছে এবং main verb "have" ঠিক সেটাই বসেছে । দ্বিতীয় বাক্যের গঠন যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এ আছে ( I am not hungry), এটি ন্যারেশন চেঞ্জ করার সময় পাস্ট ইন্ডিফিনিট ( wasn't hungry) হয়ে যায় ।
'To err is human, to forgive is divine' is written by--
Correct Answer:
C: Alexander Pope
Explanation:
'To err is human, to forgive is divine' is written by-- Correct Answer Alexander Pope এই উক্তি লিখেছেন ইংরেজি কবি এবং লেখক Alexander Pope (এলেকজান্ডার পোপ)। এই উক্তি তিনি তাঁর লেখা "An Essay on Criticism" এর মধ্যে ব্যবহার করেন, যা তাঁর প্রকাশিত হয় ছিল ১৭২১ সালে।
Choose the correct option: Even as harvesting was going on--
Correct Answer:
B: the rainy season began
Explanation:
Choose the correct option: Even as harvesting was going on-- Correct Answer the rainy season began Complex sentence এ উভয় clause ই একই tense গ্রহন করে। প্রথম এবং তৃতীয় Option passive form হলেও verb - এর past participle (begun) হওয়া উচিত। ৪ নম্বর Option - টি present form এ আছে তাই এটিও ভুল। সুতরাং সঠিক উত্তর হবে Even as harvesting was going on the rainy season began.
The sentence with correct punctuation--
Correct Answer:
D: Maria, my student, is on leave today
Explanation:
The sentence with correct punctuation-- Correct Answer Maria, my student, is on leave today My Student দ্বারা Maria কএ বোঝানো হয়েছে, তথা ঐটি ঐ Subject এর Apposition. আর Apposition ,Subject কে নির্দেশ করতে subj. এর পরেই এবং Verb এর পূর্বে কমা বসে.
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি? সঠিক উত্তর ভদ্রার্জুন ভদ্রার্জুন (বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক) - তারাচরণ শিকদার। কীর্তিবিলাস (বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি নাটক) - যোগেন্দ্র চন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস - কপাল কুণ্ডুলা, ১৮৬৬. বাংলা সাহিত্যের প্রথম নাটক - ভদ্রার্জুন (তারাচরণ শিকদার, ১৮৫২).
'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
Correct Answer:
খ: নিত্যসমাস
Explanation:
'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর নিত্যসমাস নিত্যসমাস. যে সমাসে সমস্যমান পদগুলো নিত্যসমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন : অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর. (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ. তুমি, আমি ও সে = আমরা ।
'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ -কথা' --- ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজ পত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোটগল্পগুলি রচনা করেছিলেন। এই গল্পগুলির উচ্চ সাহিত্যমূল্য - সম্পন্ন। রবীন্দ্রনাথের জীবনের "সাধনা" পর্বটি (১৮৯১–৯৫) ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায়। তার গল্পগুচ্ছ গল্পসংকলনের প্রথম তিন খণ্ডের চুরাশিটি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে। গল্পগুচ্ছ সংকলনের অন্য গল্পগুলির অনেকগুলিই রচিত হয়েছিল রবীন্দ্রজীবনের সবুজ পত্র পর্বে (১৯১৪–১৭; প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নামানুসারে) তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল "কঙ্কাল", "নিশীথে", "মণিহারা", "ক্ষুধিত পাষাণ", "স্ত্রীর পত্র", "নষ্টনীড়", "কাবুলিওয়ালা", "হৈমন্তী", "দেনাপাওনা", "মুসলমানীর গল্প" ইত্যাদি। শেষ জীবনে রবীন্দ্রনাথ লিপিকা, সে ও তিনসঙ্গী গল্পগ্রন্থে নতুন আঙ্গিকে গল্পরচনা করেছিলেন।
'অপদেকতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: মন্দ অর্থে
Explanation:
'অপদেকতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর মন্দ অর্থে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা - উপসর্গযে অর্থে ব্যবহৃত উদাহরণ১প্রপ্রকৃষ্ট/ সম্যকঅর্থেপ্রভাব, প্রচলন, প্রস্ফুটিত খ্যাতি"প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব আধিক্য"প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার গতি"প্রবেশ, প্রস্থান ধারা - পরম্পরা বা অনুগামিত"প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য২পরাআতিশয্য"পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ বিপরীত"পরাজয়, পরাভব৩অপবিপরীত"অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট"অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় স্থানান্তর"অপসারণ, অপহরণ, অপনোদন বিকৃতি"অপমৃত্যু
The phrase'An apple of discord' means--
Correct Answer:
A: An object of quarrel
Explanation:
The phrase'An apple of discord' means-- Correct Answer An object of quarrel গ্রীক সাহিত্যে, একবার দেবতাদের সভায় ঝগড়ার দেবীকে আমন্ত্রন করা হয়না। তাই তিনি একটি আপেল পাঠায় যেটাতে লেখা থাকে সব থেকে সুন্দরীর জন্য আপেলটি, এ নিয়ে অন্য দেবীদের ভিতর ঝগড়া বেধে যায়। সেখান থেকে apple of discured কথার জন্ম
নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।
Correct Answer:
খ: নির্ধারক সর্বনাম
Explanation:
নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা। সঠিক উত্তর নির্ধারক সর্বনাম নির্ধারক বিশেষণঃ দ্বিরুক্ত শব্দ যখন আধিক্য বা অল্পত্ব প্রকাশকে নির্দেশিত করে, তখন তাকে নির্ধারক বিশেষণ বলা হয়। যেমনঃ ছোট ছোট মাছ, বড় বড় পুকুর।
The book 'Death of God' is written by--
Correct Answer:
B: Gabriel Vahanian
Explanation:
The book 'Death of God' is written by-- Correct Answer Gabriel Vahanian The Death of God is a 1961 book by Gabriel Vahanian, a part of the discussion of the death of God theology during the period.Gabriel Vahanian was a French Protestant Christian theologian who was most remembered for his pioneering work in the theology of the "death of God" movement within academic circles in the 1960s, and who taught for 26 years in the U.S. before finishing a prestigious career in Strasbourg, France.
Misanthropist means---
Correct Answer:
B: a hater of mankind
Explanation:
Misanthropist means--- Correct Answer a hater of mankind "Misanthropist" শব্দটি একজন মানুষ বা সমাজ সম্পর্কে তাকানো অসন্তোষ বা দ্বেষমূলক মনোভাব উপস্থাপন করতে ব্যবহৃত হয়। একজন মিস্টন্ট্রোপিস্ট মানুষ থাকতে পছন্দ করে না এবং অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক না। অনেক সময় এই শব্দটি অহংকারী, দুর্বোধ্য বা স্বার্থপর ব্যক্তি বর্ণনায় ব্যবহৃত হয়।এই শব্দটি গ্রিক শব্দ "misos" এবং "anthropos" থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ যথাযথ হলো "মানুষ ঘৃণা" বা "মানুষের প্রতি দ্বেষ"।
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: বাধ্যতামূলক
Explanation:
'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ? সঠিক উত্তর বাধ্যতামূলক বিভিন্ন বিদেশি শব্দের অনুকরণে ভাবানুবাদমূলক যেসব প্রতিশব্দ সৃষ্টি করা হয়েছে, সেগুলোকে নবসৃষ্ট বা পরিশব্দ বা পারিভাষিক শব্দ বলে। মূলত প্রচলিত বিদেশি শব্দেরই এরকম পারিভাষিক শব্দ তৈরি করা হয়েছে। যেমনঃপারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দ পারিভাষিক শব্দ মূল বিদেশি শব্দঅম্লজান - Oxygenসচিব - Secretaryউদযান - Hydrogenস্নাতক - Graduateনথি - Fileস্নাতকোত্তর - Post Graduateপ্রশিক্ষণ - Trainingসমাপ্তি - Finalব্যবস্থাপক - Managerসাময়িকী - Periodicalবেতার - Radioসমীকরণ - Equation
Seeing is believing .Here 'believing ' is ---
Correct Answer:
C: complement of verb
Explanation:
Seeing is believing .Here 'believing ' is --- Correct Answer complement of verb complement হলো sub এর আরেকটি রুপ। এখানে যেহেতু believing শব্দটি seeing কেই বুঝাচ্ছে তাই তা complemen.
A lexicographer is a person who writes---
Correct Answer:
D: Dictionaries
Explanation:
A lexicographer is a person who writes--- Correct Answer Dictionaries Laxiography- অভিধানতত্ত্ব
কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?
Correct Answer:
ক: পূর্ণ ও স্পট ঠিকানা
Explanation:
কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়? সঠিক উত্তর পূর্ণ ও স্পট ঠিকানা 1. কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়? = > পূর্ণ ও স্পষ্ট ঠিকানা 2. অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রে সম্ভাষণ কি হবে? = > সালামবাদ বা নমস্কারপূর্বক 3. মাতার নিকট পুত্রের পত্রে সম্বোধন হবে কোনটি? = > পাক জনাবেষু 4. সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কি? = > দলিলপত্র
A bad workman quarrels with his tools---
Correct Answer:
B: নাচতে না জানলে উঠান বাঁকা
Explanation:
A bad workman quarrels with his tools--- Correct Answer নাচতে না জানলে উঠান বাঁকা নাচতে না জানলে উঠান বাঁকা। →A bad workman quarrels with his tools..ন্যাংটার নাই বাটপাড়ের ভয়। →A beggar may sing before a pick - pocket..ন্যাড়া একবারই বেলতলায় যায়। →A burnt child dreads the fire..দুঃখের পরিণতি সুখে। →Adversity often leads to prosperity..অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। →A friend in need is a friend indeed..চোর পালালে বুদ্ধি বাড়ে। →After death comes the doctor..নুন আনতে পান্তা ফুরায়। →After meat comes mustard..অল্প বিদ্যা ভয়ঙ্করী। →A little learning is a dangerous thing..অতি লোভে তাঁতি নষ্ট। →All covet, all lost..সব ভাল যার শেষ ভাল তার। →All's well that ends well..চকচক করলেই সোনা হয় না। →All that glitters is not gold..সবুরে মেওয়া ফলে। →All things come to him who waits..
'একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ?
Correct Answer:
ক: স্মৃতিকথা
Explanation:
'একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ? সঠিক উত্তর স্মৃতিকথা একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে, এরপর আরো অনেকবার এটি পুনঃমুদ্রিত হয়। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: বাউন্ডুলের আত্মকাহিনী
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাতে অনেক খ্যাতনামা লেখকরা লেখালেখি করেছেন। কাজী নজরুল ইসলাম করাচিতে সৈনিক হিসেবে কর্মরত থাকার সময় সওগাতে প্রথম লেখা হিসেবে বাউন্ডুলের আত্মকাহিনী নামে ছোটগল্প পাঠিয়েছিলেন যা ১৩২৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশ হয়েছিল। তার লেখা মৃত্যুক্ষুধা উপন্যাস সওগাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্রোপাধ্যায় পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল।
'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর বর্ধমান কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ :০১) সংশয় - প্রত্যয়০২) ব্যক্ত/ব্যাপ্ত/প্রকাশিত - গূঢ়/গুপ্ত০৩) গৃহী - সন্ন্যাসী০৪) জঙ্গম - স্থাবর০৫) ক্ষীয়মাণ - বর্ধমান
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?
Correct Answer:
খ: দোলনচাঁপা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়।
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে সপ্তমী
Explanation:
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'চানাচুর' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: হিন্দি
Explanation:
'চানাচুর' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হিন্দি হিন্দী শব্দ : চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
Correct Answer:
খ: ইন্দ্রনাথ
Explanation:
বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? সঠিক উত্তর ইন্দ্রনাথ শরৎচন্দ্রের আত্নজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত' এর প্রথম পর্বের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র 'ইন্দ্রনাথ' । বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ ।
'শবনম' উপন্যাস কার রচনা?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'শবনম' উপন্যাস কার রচনা? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলীর উপন্যাস অবিশ্বাস্য, শবনম। তার রচিত রম্য - রচনা পঞ্চতন্ত্র , ময়ূরকণ্ঠী। তার ছোট গল্পগ্রন্থ চাচা - কাহিনী, টুনি মেম।
মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
Correct Answer:
ক: বিষাদ সিন্ধু
Explanation:
মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি? সঠিক উত্তর বিষাদ সিন্ধু ইতিহাস আশ্রিত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' ৩ খণ্ডে রচিত । হাসান ও হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু উপন্যাসের মূল উপজীব্য।
বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--
Correct Answer:
ক: চাক্ষুষ
Explanation:
বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'-- সঠিক উত্তর চাক্ষুষ চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?
Correct Answer:
ঘ: সুড়ঙ্গ
Explanation:
সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি? সঠিক উত্তর সুড়ঙ্গ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।
সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---
Correct Answer:
ক: পনি+এর
Explanation:
সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'--- সঠিক উত্তর পনি+এর স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ) শত + এক = শতেক কত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ) শাঁখা + আরি = শাঁখারি রূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ) মিথ্যা + উক = মিথ্যুক হিংসা + উক = হিংসুক নিন্দা + উক = নিন্দুক ই + এ = ই (এ লোপ) কুড়ি + এক = কুড়িক ধনি + ইক = ধনিক গুটি + এক = গুটিক আশি + এর = আশির
শব্দ কয় প্রকার?
Correct Answer:
খ: ৩প্রকার
Explanation:
শব্দ কয় প্রকার? সঠিক উত্তর ৩প্রকার শব্দ মোট ৩ শ্রেণীতে বিভক্ত। উৎপত্তিগত দিক থেকে শব্দ ৫ প্রকার। গঠনের দিক থেকে ২ প্রকার এবং অর্থের দিক দিয়ে ৩ প্রকার।
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Explanation:
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস?
Correct Answer:
ঘ: মধ্যপদলোপী বহুব্রীহি
Explanation:
'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী বহুব্রীহি মীনের মত অক্ষি যার - এর ব্যাসবাক্য হচ্ছে মীনাক্ষী। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহাসন, সাহিত্য সভা, স্মৃতিসৌধ।
'মাধ্যমিক' -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: মধ্যম+ষ্ণিক
Explanation:
'মাধ্যমিক' -এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মধ্যম+ষ্ণিক সংস্কৃত তদ্ধিত প্রত্যয় প্রত্যয় শব্দ গঠন বিশেষ নিয়ম মূল যুক্ত হয় ইত কুসুম + ইত = কুসুমিত তরঙ্গ + ইত = তরঙ্গিত কণ্টক + ইত = কণ্টকিত ইমন ইমা নীল + ইমন = নীলিমা মহৎ + ইমন = মহিমা ইল পঙ্ক + ইল = পঙ্কিল ঊর্মি + ইল = ঊর্মিল ফেন + ইল = ফেনিল ইষ্ঠ গুরু + ইষ্ঠ = গরিষ্ঠ লঘু + ইষ্ঠ = লঘিষ্ঠ ইন/ঈ/ইনী জ্ঞান + ইন = জ্ঞানিন সুখ + ইন = সুখিন গুণ + ইন = গুণিন মান + ইন = মানিন জ্ঞান + ইনী = জ্ঞানিনী গুণ + ইনী = গুণিনী জ্ঞান + ইন(ঈ) = জ্ঞানী গুণ + ইন(ঈ) = গুণী ষ্ণিক(ইক) সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক বেদ + ষ্ণিক = বৈদিক বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক নগর + ষ্ণিক = নাগরিক মাস + ষ্ণিক = মাসিক ধর্ম + ষ্ণিক = ধার্মিক সমর + ষ্ণিক = সামরিক সমাজ + ষ্ণিক = সামাজিক হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক অকস্মাৎ + ষ্ণিক = আকস্মিক
'অজ পাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Correct Answer:
গ: প্রত্যন্ত
Explanation:
'অজ পাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর প্রত্যন্ত বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা - উপসর্গ অর্থদ্যোতকতা উদাহরণ ১ অ নিন্দিত অর্থে অকেজো, অচেনা, অপয়া অভাব " অচিন, অজানা, অথৈ ক্রমাগত " অঝোর, অঝোরে ২ অঘা বোকা " অঘারাম, অঘাচণ্ডী ৩ অজ নিতান্ত (মন্দ) " অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর ৪ অনা অভাব " অনাবৃষ্টি, অনাদর ছাড়া " অনাছিষ্টি, অনাচার অশুভ " অনামুখো
গণনাবাচক শব্দ কোনগুলো?
Correct Answer:
ক: এক, দুই
Explanation:
গণনাবাচক শব্দ কোনগুলো? সঠিক উত্তর এক, দুই অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ ১,২,৩ পৃভৃতি। গণনাবাচক শব্দ এক, দুই, তিন - - - - । পুরণবাচক শব্দ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা প্রভৃতি।
Who compiled the first English Dictionary?
Correct Answer:
B: Dr.Johnson
Explanation:
Who compiled the first English Dictionary? Correct Answer Dr.Johnson ড. স্যামুয়েল জনসন (১৭০৯ - ১৭৮৪) সর্বপ্রথম Dictionary সম্পাদনা করেন ১৭৫৫ সালে। তিনি একটি literary club in English প্রতিষ্ঠা করেন ১৭৬৪ সালে।
'Beauty is truth, truth is beauty'--- Whose speech is this?
Correct Answer:
B: Keats
Explanation:
'Beauty is truth, truth is beauty'--- Whose speech is this? Correct Answer Keats John Keats - কে Poet of sensuousness বলা হয়। জন কিটসের সাহিত্যকেই মূলত sensuous বলা হয়।
The word 'sanction' means--
Correct Answer:
D: authorization
Explanation:
The word 'sanction' means-- Correct Answer authorization Sanction: a threatened penalty for disobeying a law or rule. "a range of sanctions aimed at deterring insider abuse" Similar: authorization, penalty, punishment, deterrent, punitive action, discipline, penalization, correction.
I shall come back "in to time" The underlined phrase means--
Correct Answer:
A: very soon
Explanation:
I shall come back "in to time" The underlined phrase means-- Correct Answer very soon In no time - অবিলম্বে, চোখের নিমিষে।
My wife's "pin money" has saved me from any creditor. The underline phrase means--
Correct Answer:
C: sundry expenses
Explanation:
My wife's "pin money" has saved me from any creditor. The underline phrase means-- Correct Answer sundry expenses Pin money (noun) পত্নীকে প্রদত্ত হাতখরচের টাকা; A small sum of money for spending on inessentials. At that time it was labour - intensive, with hundreds of local housewives down the generations recalling sewing buttons on cards for pin money , a process later overtaken by automation.
'সে বলল যে, সে কখনো এখানে আসবে না।' বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
খ: He said that he would never come here
Explanation:
'সে বলল যে, সে কখনো এখানে আসবে না।' বাক্যটির সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর He said that he would never come here Direct Indirect He said, “I will never come here.” He said that he would never come here. সে বলল, “আমি কখনো এখানে আসবো না।” সে বলল যে সে কখনো এখানে আসবে না।
What is the correct translation of ---
Correct Answer:
B: He went away laughing
Explanation:
What is the correct translation of --- Correct Answer He went away laughing বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত গ্রন্থগুলো হলো - লালসালু (১৯৪৮) চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), নয়নচারা (১৯৫১), দুইতীর (১৯৬৫), বহিপীর (১৯৬০) ইত্যাদি। সুতরাং ওয়ালীউল্লাহর রচনা নয় ‘অনেক সূর্যের আশা’।
Syntax denotes---
Correct Answer:
D: rules for sentence building
Explanation:
Syntax denotes--- Correct Answer rules for sentence building Syntax is the order or arrangement of words and phrases to form proper sentences. The most basic syntax follows a subject + verb + direct object formula. That is, "Bulbul hit the ball." Syntax allows us to understand that we wouldn't write, "Hit Bulbul the ball." The real joy in syntax comes with the ability to compose sentences in a variety of different ways. We can rearrange adjectives and adverbs, insert phrases, and more
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
Correct Answer:
খ: তাজিং ডং
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয় নামে পরিচিত । তাজিং ডং মারমা শব্দ। এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। তাজিং ডং বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা ১,২৩১ মিটার।
Fill in the blank --- Let me begin ---my prayer.
Correct Answer:
A: to say
Explanation:
Fill in the blank --- Let me begin ---my prayer. Correct Answer to say কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজী ১৩ জুলাই ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।