Police Station Education Officer MCQs
Showing 50 questions (Total: 1073)
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে?
Correct Answer:
খ: ৮ সেপ্টেম্বর
Explanation:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে? সঠিক উত্তর ৮ সেপ্টেম্বর ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। প্রথম 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' উদযাপিত হয় ১৯৬৭ সালে । ১৯৬১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিরক্ষরতা দূরীকরণের জন্য বিশ্বে দিবসটি উদযাপনের সূচনা হয়। ৮ মে বিশ্ব থ্যালোসেমিয়া দিবস।
জাপানের মুদ্রার নাম কী?
Correct Answer:
ক: ইয়েন
Explanation:
জাপানের মুদ্রার নাম কী? সঠিক উত্তর ইয়েন জাপানের মুদ্রার নাম ইয়েন আর ইংল্যান্ড, সৌদিআরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা যথাক্রমে পাউন্ড, রিয়াল ও ডলার। যদিও অন্য অনেক দেশেরই উপর্যুক্ত নামের মুদ্রা রয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
Correct Answer:
ক: ১৪ ডিসেম্বর
Explanation:
শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী এবং তাদের দোসরগণ দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে নিরস্ত্র অবস্থায় বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে প্রথিতযশা ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী , বুদ্ধিজীবীসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের।
No sooner had I reached the station ---- the train left.
Correct Answer:
C: than
Explanation:
No sooner had I reached the station ---- the train left. Correct Answer than When no sooner comes at the beginning of a sentence, we use inverted word order. That means the auxiliary verb comes before the subject. The structure no sooner is used to talk about something that happens immediately after something else. Example: No sooner had I received her call, than I left for her place. Means: I had received her call. I left for her immediately.
"Justice delayed is justice denied" was stated by---
Correct Answer:
C: Gladstone
Explanation:
"Justice delayed is justice denied" was stated by--- Correct Answer Gladstone "Justice delayed is justice denied" is a legal maxim. It means that if legal redress (প্রতিকার, বিহিত) or equitable relief to an injured party is available, but is not forthcoming (আসন্ন) in a timely fashion, it is effectively the same as having no remedy at all. There are conflicting accounts of who first noted the phrase. According to Respectfully Quoted: A Dictionary of Quotations, it is attributable to William Ewart Gladstone, but such attribution was not verifiable. Alternatively, it may be attributed to William Penn in the form "to delay Justice is Injustice".
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: মিসর
Explanation:
সুয়েজ খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর মিসর সুয়েজ খাল মিসরের মূল ভূখণ্ড থেকে দেশটির সিনাই উপদ্বীপকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এটির নির্মাণকাল ১৮৫৯ - ১৮৬৯ পর্যন্ত। আর এটি মিসর সরকার ১৯৫৬ সালে জাতীয়করণ করে। মিসর সরকার সুয়েজখালের সমান্তরালে আরো একটি খাল উদ্ধোধন করেছে।
The greater the demand --- the price.
Correct Answer:
D: the higher
Explanation:
The greater the demand --- the price. Correct Answer the higher সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস বুঝাতে the + comparative degree + the + comparative degree + হয়। তাই এখানে ঘ ই correct answer .
The customer gets what he pays ---
Correct Answer:
C: for
A poem of fourteen lines is called ---
Correct Answer:
B: Sonnet
Explanation:
A poem of fourteen lines is called --- Correct Answer Sonnet Sonnet অর্থ - চতুর্দশপদী কবিতা অর্থাৎ a poem of fourteen lines. একটি Sonnet - এ fourteen lines থাকে । তাই খ - ই সঠিক উত্তর ।
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?
Correct Answer:
ঘ: লোকসভা
Explanation:
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? সঠিক উত্তর লোকসভা ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা এবং উচ্চকক্ষের নাম রাজ্যসভা।
The "Protagonist" means---
Correct Answer:
B: the central figure of a drama
Explanation:
The "Protagonist" means--- Correct Answer the central figure of a drama Protagonist - প্রধান চরিত্র। the leading character or one of the major characters in a drama, movie, novel, or other fictional text.
Which is the correct meaning of the word "allusion"?
Correct Answer:
D: indirect reference
Explanation:
Which is the correct meaning of the word "allusion"? Correct Answer indirect reference Allusion অর্থ - পরোক্ষ উল্লেখ, অর্থাৎ an indirect reference . এখানে ঘ - ই Correct Answer.
"Out and out" means ---
Correct Answer:
D: thoroughly
Explanation:
"Out and out" means --- Correct Answer thoroughly Out and out - পুরোপুরি। Thoroughly
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
Correct Answer:
ক: শিশু দিবস
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়? সঠিক উত্তর শিশু দিবস জাতিসংঘের ৮ম মহাসচিব বান কি মুন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। জাতিসংঘের ১ম মহাসচিব 'ট্রাইগভেলাই' নরওয়ের নাগরিক ছিলেন এবং জাতিসংঘের ৩য় মহাসচিব 'উ থান্ট' মিয়ানমারের নাগরিক এবং 'কুর্ট ওয়াল্ডহেইম' জাতিসংঘের ৪র্থ মহাসচিব যিনি অস্ট্রিয়ান নাগরিক ছিলেন। সংস্থাটির ৯ম বা বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্টনি ও গুতেরেস (দায়িত্ব গ্রহণ ১ জানুয়ারি ২০১৭) ।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
Correct Answer:
খ: গীতাঞ্জলি
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে এশীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সোনারতরী রবী ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ। 'বিদ্রোহী' কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, যা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। আর বিষাদসিন্ধু মীর মশাররফ হোসেনের কারবালার বিষাদময় কাহিনি নিয়ে রচিত বিখ্যাত উপন্যাস।
প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত?
Correct Answer:
খ: প্রায় ৬০ ভাগ
Explanation:
প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত? সঠিক উত্তর প্রায় ৬০ ভাগ পানি দেহের এক আবশ্যিক প্রাণশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ওজনের ৬০ শতাংশ এবং মহিলার দেহের ওজনের ৫০ শতাংশ হচ্ছে পানি। মহিলাদের দেহে subcutaneous মেদকলার পরিমাণ বেশি থাকায় পানির পরিমাণ পুরুষের তুলনায় নয়।
পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
Correct Answer:
গ: মাকসুদুল আলম
Explanation:
পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন? সঠিক উত্তর মাকসুদুল আলম মাকসুদুল আলম ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশে জিনোম গবেষণার পথিকৃৎ ও জিনতত্ত্ববিদ। ১৯৯৭ সালে আবিষ্কার করেন ক্ষতিকর ব্যাকটেরিয়া 'হেলো ব্যাকটেরিয়ামের জীবনরহস্য' , ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে 'পেঁপে' ও ২০০৯ সালে মালয়েশিয়া সরকারের 'রাবার' এর জীবনরহস্য উন্মোচনের গবেষেণায় নেতৃত্ব দেন। ২০১০ সালে তিনি বাংলাদেশের হয়ে সফলভাবে উন্মোচন করেন পাটের জিন নকশা। সর্বশেষ তিনি ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। ২০ ডিসেম্বর ২০১৪ তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি? সঠিক উত্তর ইরাক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২) । কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ নভেম্বর ১৯৭৩। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতিদান করে ১৬ আগস্ট ১৯৭৫।
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
Correct Answer:
গ: লুসাই পাহাড়
Explanation:
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর লুসাই পাহাড় 'কর্ণফুলী' নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। 'ব্রহ্মপুত্র' নদের উৎপত্তিস্থল হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবরে । 'পদ্মা' নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।
What is the opposite gender of "lad"?
Correct Answer:
D: girl
Explanation:
What is the opposite gender of "lad"? Correct Answer girl Lad অর্থ - বালক , অর্থাৎ a boy. এর opposite gender হচ্ছে lass অর্থাৎ a girl . তাই এখানে ঘ - ই Correct Answer.
Pioneer of Romanticism is/are ----
Correct Answer:
C: Both
Explanation:
Pioneer of Romanticism is/are ---- Correct Answer Both Both Wordsworth and Coleridge were the pioneers of Romanticism in English poetry. তাই গ - ই correct Answer.
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
Correct Answer:
খ: কানাডা
Explanation:
আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর কানাডা আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া (১,৭০,৭৫,২০০ বর্গকিমি) । আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা (৯৯,৭৬,১৪০ বর্গ কিমি)। তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্রের আয়তন ৯৬,২৯,০৯১ বর্গকিমি, ৪র্থ বৃহত্তম দেশ চীনের আয়তন ৯৫,৯৬,৯৬০ বর্গকিমি এবং ৬ ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ার আয়তন ৭৬,৮৬,৮৫০ বর্গকিমি।
SOS Stands for ----
Correct Answer:
C: Save Our Soul
Explanation:
SOS Stands for ---- Correct Answer Save Our Soul বিপন্ন জাহাজ বা বিমান থেকে জরুরি সাহায্য প্রার্থনা করে প্রেরিত বার্তাকে SOS বলে। SOS হচ্ছে Save Our Soul এর abbreviation . তাই গ - ই correct Answer .
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর বাংলাদেশ জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। , যদিও আয়তনে বিশ্বে ৯২ তম ৬টি ক্ষুদ্র দ্বীপ ও নগররাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। মাত্র ৫৬ হাজার বর্গমাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটির প্রাক্কলিত (২০১৮) জনসংখ্যা ১৮ কোটির বেশি অর্থাৎ প্রতি বর্গমাইলে জনবসতি ২৮৮৯ জন (প্রতি বর্গ কিলোমিটারে ১১১৫ জন)। দেশের জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষের মাতৃভাষা বাংলা; সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ।
NEC stands for
Correct Answer:
B: National Economic Council
Explanation:
NEC stands for Correct Answer National Economic Council জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা National Economic Council এর abbreviation হচ্ছে NEC. তাই খ - ই সঠিক উত্তর ।
"Ode to Autumn" was written by---
Correct Answer:
B: Keats
Explanation:
"Ode to Autumn" was written by--- Correct Answer Keats " Ode to Autumn" - এর রচিয়তা হচ্ছে John Keats. correct Answer .
"All the perfumes of Arabia will not sweeten this little hand" is a quotation form---
Correct Answer:
D: Macbeth
Explanation:
"All the perfumes of Arabia will not sweeten this little hand" is a quotation form--- Correct Answer Macbeth “All the perfumes of Arabia will not sweeten this little hand” - Lady Macbeth. - Macbeth by William Shakespeare, (Act V, Scene 1)
What is the currency of Italy?
Correct Answer:
D: Euro
Explanation:
What is the currency of Italy? Correct Answer Euro Previous currency of Italy was Lira. But present currency of Italy is 'Euro'
The antonym of the word "somber" is ---
Correct Answer:
A: bright
Explanation:
The antonym of the word "somber" is --- Correct Answer bright Somber অর্থ - বিষন্ন; নিরানন্দ বা মলিন; bright অর্থ - আনন্দময় বা প্রফুল্ল; gloomy অর্থ - অন্ধকার বা বিষন্ন; dismal অর্থ - বিষন্ন বা নিরানন্দ , dark অর্থ অন্ধকার। এখানে Somber - এর antonym হচ্ছে bright . তাই ক - ই correct answer.
The right prepositions for the gaps are : As a sinner I must go --- the whole trial --- suffering.
Correct Answer:
A: through, of
Explanation:
The right prepositions for the gaps are : As a sinner I must go --- the whole trial --- suffering. Correct Answer through, of Go through অর্থ - to follow a method or procedure. শূন্যস্থানের পরে trial থাকায় এখানে go through - ই অধিক যুক্তিযুক্ত। তাই ক - ই সঠিক উত্তর ।
The proper meaning of the word "forgo" is---
Correct Answer:
B: do without
Explanation:
The proper meaning of the word "forgo" is--- Correct Answer do without Forgo অর্থ - ছাড়িয়া দেওয়া, অর্থাৎ do without . তাই (খ) ই সঠিক উত্তর।
The antonym of "repulse" is---
Correct Answer:
C: attract
Explanation:
The antonym of "repulse" is--- Correct Answer attract Repulse অর্থ - অপছন্দ বা বিরাগ জন্মানো ; Reside - অর্থ বসবাস করা ; Emphasize অর্থ জোর দেওয়া Attract অর্থ - আকর্ষণ করা; Impulse অর্থ প্রণোদনা ; তাড়না । এখানে Repulse - এর antonym হচ্ছে attract . তাই গ - ই সঠিক উত্তর ।
What is the synonym of the word "active"?
Correct Answer:
B: up and doing
Explanation:
What is the synonym of the word "active"? Correct Answer up and doing Up and doing অর্থ - কর্মতৎপর বা সক্রিয়, অর্থাৎ active তাই খ - ই correct answer .
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: নন্দিত নরকে
Explanation:
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর নন্দিত নরকে নন্দিত নরকে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস। এর রচনাকাল ১৯৭০, এবং প্রকাশিত হয় ১৯৭২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নকালে হুমায়ূন আহমেদ উপন্যাসটি রচনা করেন। এ সময় তিনি মোহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। ১৯৭০ - এ লিখিত হলেও উপন্যাসটি ১৯৭১ - এর মুক্তিযুদ্ধের কারণে তখন প্রকাশিত হয় নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পর ঢাকা থেকে প্রকাশিত মুখপত্র নামীয় একটি সংকলনে এ উপন্যাসটি প্রকাশ হওয়ার পর বিশিষ্ট বুদ্ধজীবী ও সাহিত্যিক আহমদ ছফা উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় ১৯৭২ এর শেষ দিকে খান ব্রাদার্স এ্যাণ্ড কোং উপন্যাসটি পুস্তকাকারে প্রকাশ করে।
”চাঁদমুখ” কোন সমাস?
Correct Answer:
ঘ: উপমিত
Explanation:
”চাঁদমুখ” কোন সমাস? সঠিক উত্তর উপমিত সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্তপদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় = চাঁদমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।
I knew him (make it a passive voice)?
Correct Answer:
C: He was known to me
Explanation:
I knew him (make it a passive voice)? Correct Answer He was known to me Active: I knew him Passive: He was known to me. It's a simple past indefinite sentence , hence to change it into passive voice , the rules apply are - Use was/were according to the subject made from the object of the active sentence. Use the principle verb in past participle form. Use "to" instead of "by" afterwise for grammatical purpose. Make the subject the object in the passive voice.
বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
Correct Answer:
খ: ৩৯টি
Explanation:
বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? সঠিক উত্তর ৩৯টি ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। বাংলা ব্যঞ্জনবর্ণ ঊনচল্লিশটি।
”ক্ষ” তে কোন কোন বর্ণ আছে?
Correct Answer:
ক: ক + ষ
Explanation:
”ক্ষ” তে কোন কোন বর্ণ আছে? সঠিক উত্তর ক + ষ 'ক্ষ' হলো একটি সংযুক্ত বর্ণ (ligature ) । যা দুটি ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে গঠিত হয়েছে। এ ব্যঞ্জনবর্ণ দুটি হলো ক্ + ষ = ক্ষ।
বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না?
Correct Answer:
গ: লাল, নীল ও সবুজ
Explanation:
বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না? সঠিক উত্তর লাল, নীল ও সবুজ 'বর্ণান্ধ' রোগটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেসব বর্ণান্ধ ব্যক্তি লাল রঙ বুঝতে পারে না তাদেরকে বলা হয় প্রোট্যানোপস (Protestants) । যেসব বর্ণান্ধ ব্যক্তি সবুজ ও নীল রঙ আলাদাভাবে বুঝতে পারে না তাদেরকে বলা হয় ট্রিট্যানোপস (Triteness) । আবার যারা লাল, হলুদ ও সবুজ এই তিনটি রঙই বুঝতে পারে না তাদেরকে বলা হয় ডিউটেরোনােপস (Deuteronomy) । অর্থাৎ বর্নাদ্ধ লোকেরা সর্বমোট তিনটি রঙ বুঝতে পারে না ; যথা : লাল , নীল ও সবুজ।
বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
Correct Answer:
ঘ: ২১%
Explanation:
বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? সঠিক উত্তর ২১% বাতাসে ৭৮.০২% নাইট্রোজেন , ২০.৭১% অক্সিজেন ০.৮০% আর্গন, ০.৪১% জলীয়বাষ্প , ০.০৩% কার্বন ডাই - অক্সাইড এবং আরো নানাবিধ উপাদান বিদ্যমান।
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে---
Correct Answer:
ঘ: স্ট্রোক
Explanation:
মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে--- সঠিক উত্তর স্ট্রোক মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে স্ট্রোক। হৃদপেশীর সংকোচনে ব্যর্থতাজনিত কারণে স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। হৃৎপিণ্ড যদি দেহের প্রয়োজনমত পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহে অক্ষম হয় তবে সাধারণভাবে কার্ডিয়াক ফেইলিউর বলা হয়। হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে সেই অংশের হৃদপেশী আংশিক বা সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্থ হলে তাকে বলা হয় হার্ট অ্যাটাক।
এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?
Correct Answer:
খ: শ্বেত কণিকা
Explanation:
এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে? সঠিক উত্তর শ্বেত কণিকা এইডস রোগে আক্রান্ত হলে রক্তের শ্বেত কণিকা ধ্বংস হতে শুরু করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দেহ নানা রকম রোগ দ্বারা সহজেই আক্রান্ত হয়। এইডস রোগের কারণে কখনো রক্ত প্লাজমা ধ্বংস হয় না। তবে ব্লাড ক্যান্সারের ফলে রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়।
শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? সঠিক উত্তর নাইট্রোজেন রাইজোবিয়াম ( Rhizobium) ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোনাে উদ্ভিদই মাটিতে পটাসিয়াম , হাইড্রোজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না।
রক্তের লোহিত কণিকার কাজ কি?
Correct Answer:
ক: অক্সিজেন বহন করা
Explanation:
রক্তের লোহিত কণিকার কাজ কি? সঠিক উত্তর অক্সিজেন বহন করা রক্তের লোহিত কণিকার প্রধান কাজ ফুসফুস হতে দেহের সর্বত্র অক্সিজেন পরিবহন করা। দেহের বিভিন্ন অংশ হতে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসা ও লোহিত কণিকার অন্যতম কাজ । লোহিত কণিকা কখনো নাইট্রোজেন বহন করে না।
পানিকে বরফে পরিণত করলে এর আয়তন---
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
পানিকে বরফে পরিণত করলে এর আয়তন--- সঠিক উত্তর বাড়ে অধিকাংশ পদার্থকেই তরল থেকে কঠিন পরিণত করলে এদের আয়তন কমে। তবে কয়েকটি পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন তরল পানিকে কঠিন বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। এ কারণে পানির তুলনায় বরফের ঘনত্ব কম।
আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে---
Correct Answer:
গ: ক্যালসিয়াম কার্বনেট
Explanation:
আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে--- সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট আমরা যে চক দিয়ে লিখি তার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্লোরাইড , ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম সালফেট চক পাউডারের উপাদান নয়।
বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার---
Correct Answer:
গ: ১.৩৭%
Explanation:
বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার--- সঠিক উত্তর ১.৩৭% বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে বিভিন্ন সংস্থার বিভিন্ন তথ্য পাওয়া যায়। যেমন - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য মতে ১.৩৭% , UNFPA - এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৫ মতে ১.২%, এবং পঞ্চম আদমশুমারি ২০১১ অনুসারে ১.৩৭% ।
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা---
Correct Answer:
ঘ: ৫০
Explanation:
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা--- সঠিক উত্তর ৫০ বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা পূর্বের ৪৫ টি আসন থেকে বৃদ্ধি করে ৫০ টিতে উন্নীত করা হয়।
কোথায় সাঁতারকাটা কম আয়াসসাধ্য?
Correct Answer:
ঘ: সমুদ্র
Explanation:
কোথায় সাঁতারকাটা কম আয়াসসাধ্য? সঠিক উত্তর সমুদ্র সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় এ পানির ঘনত্ব খুব বেশি এবং পানির ঘনত্ব বেশি হওয়ার কারণেই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ এবং কম আয়াসসাধ্য। কিন্তু সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে লবণের পরিমাণ খুব কম হওয়ার কারণে সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে সাঁতার কাটা সমুদ্রের পানির তুলনায় কষ্টকর।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন--
Correct Answer:
গ: মহামান্য রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন-- সঠিক উত্তর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোতাবেক বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন মহামান্য রাষ্ট্রপতি ।