Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য --
Correct Answer:
গ: অকৃতজ্ঞতা
Explanation:
শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -- সঠিক উত্তর অকৃতজ্ঞতা মানবসমাজ সত্যিই বিচিত্র। এখানে এমন কিছু লোক বাস করে যারা যত না উপকার করে তার চাইতেও বেশি তার প্রকাশ কামনা করে। উপকৃত ব্যক্তির কাছ থেকে নিত্য প্রশংসার জন্যই যেনতার তথাকথিত উপকার। এখানে অকৃতজ্ঞতা প্রকাশের কথা বোঝায়েছেন।
বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত একটি ভাষা থেকে-
Correct Answer:
গ: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত একটি ভাষা থেকে- সঠিক উত্তর প্রাকৃত খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে বাংলায় হিন্দু ব্রাহ্মণগণ সংস্কৃত ভাষার চর্চা করত, কিন্তু স্থানীয় বৌদ্ধরা প্রাকৃত ভাষার কোন কোন রূপে (ভ্যারাইটি) কথা বলত, যাকে ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন মাগধী প্রাকৃতের পূর্ব রূপ বা ভ্যারাইটি হিসেবে। গুপ্ত সাম্রাজ্যের সময়, বাংলা ছিল হিন্দু যাজক বা পুরোহিতদের জন্য সংস্কৃত সাহিত্যের একটি কেন্দ্র, যা স্থানীয়দের কথ্য ভাষাকে প্রভাবিত করে। প্রথম সহস্রাব্দে বাংলা যখন মগধ রাজ্যের একটি অংশ ছিল তখন মধ্য ইন্দো - আর্য উপভাষাগুলি বাংলায় প্রভাবশালী ছিল। এই উপভাষাগুলিকে মাগধী প্রাকৃত বলা হয় এবং এটি আধুনিক বিহার, বাংলা ও আসামে কথিত হত এই ভাষা থেকে অবশেষে অর্ধ - মাগধী প্রাকৃতের বিকাশ ঘটে।প্রথম সহস্রাব্দের শেষের দিকে অর্ধ - মাগধী থেকে অপভ্রংশের বিকাশ ঘটে। সময়ের সাথে সাথে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয়।
নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ?
Correct Answer:
ঘ: হালদা
Explanation:
নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ? সঠিক উত্তর হালদা হালদা নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ। বাংলাদেশের খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ থেকে এর উৎপত্তি হয়েছে। কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। হাড়িয়াভাঙ্গা নদীটি বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে। অপরদিকে নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে।
নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে ?
Correct Answer:
গ: বান্দরবান
Explanation:
নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে ? সঠিক উত্তর বান্দরবান মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে। এগুলো হলো : রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। এদের মধ্যে রাঙামাটির সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের ৩০টি জেলার সীমান্ত সংযোগ রয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী এই ৩০টি জেলার অন্তর্গত।
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ?
Correct Answer:
ক: মহেশখালী
Explanation:
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ? সঠিক উত্তর মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এ দ্বীপে আদিনাথ মন্দির রয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ছেড়া দ্বীপ। ২০০০ সালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে এর সন্ধান পাওয়া যায়। অপরদিকে চরফ্যাশন ভোলা জেলার একটি উপজেলা।
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়?
Correct Answer:
ঘ: মায়ানমার
Explanation:
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়? সঠিক উত্তর মায়ানমার মায়ানমার সার্কভুক্ত দেশ নয় । দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন । এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত । সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয় । নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত ।
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া । রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। রাশিয়ার উত্তর - পশ্চিম থেকে দক্ষিণ - পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড (উভয় দেশই কালিনিনগ্রাদ অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত), বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে। দেশটির অখতস্ক সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির এক অষ্টমাংশ। দেশটির মোট আয়তন ১৭, ০৭৫, ৪০০ বর্গকিলোমিটার (৬, ৫৯২, ৮০০ বর্গমাইল)। রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ যেখানে ২০১২ হিসাব অনুযায়ী ১৪৩ মিলিয়ন লোক বসবাস করে। পূর্ব ইউরোপে জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া ১১টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে।
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Correct Answer:
ঘ: উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
Explanation:
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য- সঠিক উত্তর উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে থাইল্যান্ডকে পূর্বে শ্যামদেশ বলা হতো।
বাংলাদেশের সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশের সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশে সর্বপ্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। প্রথম আদমশুমারিতে জনসংখ্যা ছিল ৭,১৪,৭৯,০০০। সর্বশেষ পঞ্চম আদমশুমারি করা হয় ১৫ - ১৯ মার্চ ২০১১। আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪,৯৭, ৭২,৩৬৪ জন।
ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছে-
Correct Answer:
ঘ: ষট্+ঋতু
Explanation:
ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছে- সঠিক উত্তর ষট্+ঋতু ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট রাত হয়। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত এবং ছোট দিন হবে।
বাংলাদেশের জাতীয় কবির নাম।
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: ফাল্গুনী
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই' উক্তিটি কোন লেখকের?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অগ্নিবীণা খাইবার পাস গিরিপথ আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্ত করেছে।
'গড্ডলিকা প্রবাহ' --এর অর্থ কি?
Correct Answer:
ক: অন্ধ অনুকরণ
কোন বাক্যটি সঠিক?
Correct Answer:
ক: অধ্যয়নই ছাত্রদের তপস্যা
বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয় ---
Correct Answer:
ঘ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- সাহিত্য সম্রাট
'একাত্তরের দিনগুলো' --স্মৃতিকথার গ্রন্থকার কে?
Correct Answer:
খ: জাহানারা ইমাম
Explanation:
'একাত্তরের দিনগুলো' --স্মৃতিকথার গ্রন্থকার কে? সঠিক উত্তর জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে।
নিচের কোনটি 'কলহ' এর প্রতিশব্দ নয়?
Correct Answer:
গ: কাটরা
"ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় " গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী ----
Correct Answer:
ক: আব্দুল লতিফ
এক কথায় প্রকাশ কর : সম্মুখে অগ্রসর হয়ে অভ্যার্থনা
Correct Answer:
গ: প্রত্যুতদগমন
"টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মুল তখনও তা জানতাম না" --বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
Correct Answer:
ক: ২টি
ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি?
Correct Answer:
খ: ঐচ্ছিক
কোনটি ফারসি থেকে আগত ?
Correct Answer:
ক: দারোগা
'Co-opted' - এর পরিভাষা
Correct Answer:
গ: সহযোজিত
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় বি হবে?
Correct Answer:
ঘ: ভূতপূর্ব
The car turned turtle - বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ
Correct Answer:
ক: গাড়িটি উল্টে গেল
প্রথাগত বাংলা ছন্দ কয় প্রকার ?
Correct Answer:
ঘ: তিন
'সুপ্ত' অর্থ -
Correct Answer:
ঘ: নিদ্রিত
হেমিংওয়ে‘র ‘দি ওল্ড ম্যান আন্ড দি সি‘ গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন
Correct Answer:
ঘ: ফতেহ লোহানী
‘বাবার শরীর খারাপ, শোওয়া হয়নি‘ । - কোন বাচ্য ?
Correct Answer:
গ: ভাববাচ্য
'বিধি ' -এর বিপরীত শব্দ -
Correct Answer:
ঘ: নিষেধ
বাক্য হওয়ায় প্রয়োজনীয় বৈশিষ্ট্য
Correct Answer:
খ: আসত্তি
'আকাশ ভেঙ্গে পড়া ' অর্থ -
Correct Answer:
ক: হঠাৎ বিপদ দেখা
বহুব্রীহির দৃষ্টান্ত
Correct Answer:
গ: বেহেড
বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে
Correct Answer:
ঘ: বাণিজ্যিক পত্রে
'লাভ করার ইচ্ছাকে' এক কথায় কী বলে?
Correct Answer:
খ: লিপ্সা
'কপর্দকহীন ' - এর অর্থ-
Correct Answer:
খ: নিঃস্ব
'সংশয়' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ঘ: প্রত্যয়
‘বৈকুন্ঠের উইল‘ গ্রন্থের রচয়িতা
Correct Answer:
ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
'যাহা পূর্বে ছিল এখন নাই' -এক কথায়
Correct Answer:
ক: ভূতপূর্ব
কোনটি ভিন্নার্থক ?
Correct Answer:
খ: খদির
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ
Correct Answer:
খ: বাংলা ভাষার ইতিবৃত্ত
‘এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?‘ - বাক্যের ‘এতক্ষণ গাছের ছায়ায় বসা‘ অংশটি -
Correct Answer:
ঘ: ক্রিয়া স্থানীয়
'ভূত' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ক: ভবিষ্যৎ
কোন শব্দটি নানার্থক
Correct Answer:
গ: তর্ক
'নিকুঞ্জ' -এর অর্থ -
Correct Answer:
ঘ: বাগান
এক গোত্রীয় নয়
Correct Answer:
খ: উড়িয়া
'অন্ধকার দেখা ' অর্থ -
Correct Answer:
খ: হতবুদ্ধি