Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'অতিবৃষ্টি'-র বিপরীত শব্দ-
Correct Answer:
ঘ: অনাবৃষ্টি
Explanation:
'অতিবৃষ্টি'-র বিপরীত শব্দ- সঠিক উত্তর অনাবৃষ্টি অতিবৃষ্টি: হানিকর বৃষ্টি। অনাবৃষ্টি: বৃষ্টির অভাব, বর্ষণাভাব।
'ষ্ণ' যুক্তবর্নটি কোন কোন বর্ণ দ্বারা গঠিত ?
Correct Answer:
ঘ: ষ + ণ
Explanation:
'ষ্ণ' যুক্তবর্নটি কোন কোন বর্ণ দ্বারা গঠিত ? সঠিক উত্তর ষ + ণ ষ্ণ = ষ + ণ; যেমন - কৃষ্ণ
'চোখ'- এর সমার্থক শব্দ-
Correct Answer:
খ: লোচন
Explanation:
'চোখ'- এর সমার্থক শব্দ- সঠিক উত্তর লোচন "চোখ" এর সমার্থক শব্দ গুলো হলোঃ অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন, আঁখি, সিডর,
'নিজের কোলে ঝোল টানা' বলতে বুঝায়-
Correct Answer:
গ: স্বার্থসিদ্ধির ব্যবস্থা
Explanation:
'নিজের কোলে ঝোল টানা' বলতে বুঝায়- সঠিক উত্তর স্বার্থসিদ্ধির ব্যবস্থা নিজের কোলে ঝোল টানা (চরম স্বার্থপরতা): কেমন করে তুমি পরের দুঃখ বুঝবে, তুমি তো নিজের কোলে ঝোল টানতেই ব্যস্ত থাক হামেশা।
কোনটি সর্বনাম পদ ?
Correct Answer:
খ: তাঁরা
'চোখ টাটানো' বাগধারাটির যথার্থ অর্থ -
Correct Answer:
ঘ: হিংসা করা
Explanation:
'চোখ টাটানো' বাগধারাটির যথার্থ অর্থ - সঠিক উত্তর হিংসা করা চোখ টাটান (হিংসা করা): আমার ভাল দেখলেই তোমার চোখ টাটায় কেন?
কোনটি ভুল বানান?
Correct Answer:
খ: শষ্য
Explanation:
কোনটি ভুল বানান? সঠিক উত্তর শষ্য শুদ্ধ বানান, শস্য: (বিশেষ্য পদ) কৃষিজাত ফসল।
কোনটি সমার্থ শব্দ নয়?
Correct Answer:
গ: পাট্টা
Explanation:
কোনটি সমার্থ শব্দ নয়? সঠিক উত্তর পাট্টা বাড়ি শব্দের সমার্থক শব্দ হলো - ঘর, আবাস, নিলয়, প্রকোষ্ঠ, মহল, সদন, ভবন ইত্যাদি। সুতরাং পাট্টা সমার্থক শব্দ নয়।
'কিশলয়' এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ঘ: পাতা
'ঘরে বাইরে' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'ঘরে বাইরে' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া তারা রচিত উল্লেখযোগ্য উপন্যাস ; চতুরঙ্গ, যোগাযোগ, গোরা, । কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস " নদীবক্ষে"। কালীপ্রসন্ন সিংহ রচিত " হুতোম প্যাঁচার নকশা " নকশাধর্মী গ্রন্থ চলিত রীতির প্রবর্তক হিসেবে প্রমথ চৌধরীর রচিত প্রথম গ্রন্থ , বীরবলের হালখাতা।
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হিসেবে " চর্যাপদ" কে অবিহিত করা হয়। ২৩ জন মতান্তরে ২৪ জন কবির সাড়ে ছেচল্লিশটি পদের সংকলন এটি।
বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
Correct Answer:
ক: মৃত্যুক্ষুধা
Explanation:
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক (ইংরেজিঃ ECNEC - Executive Committee of National Economic Council) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্ত একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকান্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
'মনীষা' শব্দের বিপরীত অর্থ কোনটি?
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
'মনীষা' শব্দের বিপরীত অর্থ কোনটি? সঠিক উত্তর নির্বোধ মনীষী বিশেষ্যবাচক শব্দটির অর্থ : তীক্ষ্ণবুদ্ধি যার বিপরীত অর্থ - নির্বোধ।
বীরবল কার ছদ্মনাম ছিল ?
Correct Answer:
ক: প্রমথ চৌধুরী
নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়?
Correct Answer:
গ: ষোড়শী
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? সঠিক উত্তর ষোড়শী প্রদত্ত অপশনগুলোর মধ্যে ষোড়শী শরৎচন্দ্রের উপন্যাস নয়। এটি তার রচিত " দেনা - পাওনা " উপন্যাসের নাট্যরুপ।
'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন -
Correct Answer:
ক: ক্ষমার্হ
Explanation:
'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - সঠিক উত্তর ক্ষমার্হ ক্ষমাহ শব্দটির অর্থ হলো যা ক্ষমার যোগ্য এটি একটি বাগধার।।
'পবন' শব্দের সমার্থক শব্দ-
Correct Answer:
খ: সমীরণ
Explanation:
'পবন' শব্দের সমার্থক শব্দ- সঠিক উত্তর সমীরণ পবন শব্দের সমার্থক শব্দ - সমীরণ, বাতাস, বায়ু। আলো শব্দের সমার্থক শব্দ - প্রভা, কিরণ পাবক শব্দের সমার্থক শব্দ - আগুণ।
'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
খ: লো + অন
Explanation:
'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর লো + অন The Commonwealth Heads of Government Meeting 2011, commonly known as CHOGM 2011, was the twenty - second Meeting of the Heads of Government of the Commonwealth of Nations. Held in Perth, Western Australia, between 28 and 30 October 2011 and hosted by the Prime Minister Julia Gillard.
'অনুকরন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
Correct Answer:
ক: অনুচিকীর্ষা
Explanation:
'অনুকরন করার ইচ্ছা' এক কথায় কি হবে? সঠিক উত্তর অনুচিকীর্ষা অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা অনুকরণ করতে ইচ্ছুক - অনুচিকীর্ষু অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা।
সন্ধি-বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'--
Correct Answer:
গ: তিরঃ + কার
Explanation:
সন্ধি-বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'-- সঠিক উত্তর তিরঃ + কার নমঃ + কার = নমস্কার পদঃ + খলন = পদস্খলন পুরঃ + কার = পুরস্কার তিরঃ + কার = তিরস্কার
'তিনি যখন চাঁদপুরে থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন'--এটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
খ: জটিল বাক্য
Explanation:
'তিনি যখন চাঁদপুরে থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন'--এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর জটিল বাক্য জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল, এ ধরনের বাক্যে সাধারণত যে - সে, যত - তত, যারা - তারা, যাদের - তাদের, যখন - তখন - এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি - তবু, অথচ - তথাপি - এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়।তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।
'দেয়াল' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'দেয়াল' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ দোয়েল গ্রন্থটির রচিয়তা হুমায়ুন আহমেদ। এটি তার রচিত রাজনৈতিক গ্রন্থ। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : নন্দিত নরকে, শঙ্কনীল কারাগারা, এইসব দিনরাত্রি।
মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' একটি ---
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' একটি --- সঠিক উত্তর উপন্যাস বিষাদ - সিন্ধু কারবালার যুদ্ধক্ষেত্রকে উপাত্ত করে রচিত মীর মশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস।
'পান করার যোগ্য' এক কথায় কি হবে-
Correct Answer:
খ: পেয়
Explanation:
'পান করার যোগ্য' এক কথায় কি হবে- সঠিক উত্তর পেয় পান করার যোগ্য - পেয় পান করার ইচ্ছা বা বাসনা - পিপাসা /তৃষ্ণা।
'নদী ও নারী' কার রচনা?
Correct Answer:
ঘ: হুমায়ন কবির
Explanation:
'নদী ও নারী' কার রচনা? সঠিক উত্তর হুমায়ন কবির " নদী ও নারী " হুমায়ুন কবির রচিত উপন্যাস। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস : ক্রিতদাসের হাসি, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরন্য। আবুল ফজল রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চৌচির, রাঙ্গা প্রভাত।
'বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়কের নাম কি?
Correct Answer:
ক: ইমাম হোসেন
Explanation:
'বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়কের নাম কি? সঠিক উত্তর ইমাম হোসেন বিষাদ - সিন্ধু উপন্যাসের নায়কের নাম ইমাম হোসেন। মীর মশাররফ হোসেন রচিত এ উপন্যাসটি ইতিহাস আশ্রিত। হাসান ও হোসেনের সাথে দামেস্কে অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্ততরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান - হোসেনের করুন মৃত্যুকাহিনী এ উপন্যাসের মূল বিষয়।
'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ-
Correct Answer:
ঘ: বোকা
Explanation:
'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ- সঠিক উত্তর বোকা " বুদ্ধির ঢেঁকি" বাগধারাটির অর্থ : নিরেট মূর্খ / নির্বোধ লোক।
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়?
Correct Answer:
গ: ২০১১
Explanation:
কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়? সঠিক উত্তর ২০১১ ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়।
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে যার অবদান অনস্বীকার্য, যার অবদান নতুনত্ব এনে দিয়েছে, বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে দিয়েছে, যার রচনার বাকবৈদগ্ধতা, সুনিপুনতা, সৃষ্টিশৈলিতা, গাম্ভীর্যতা, যুক্তিনিষ্ঠতা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, যিনি শুধু সাহিত্যের ক্ষেত্রেই নন, শিষ্ট চলিত গদ্যরীতিরও জনক তিনি হলেন প্রমথ চৌধুরী।
'চকের কাঠি' বাগধারার অর্থ-
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
'চকের কাঠি' বাগধারার অর্থ- সঠিক উত্তর কোনটিই নয় প্রশ্নে প্রদত্ত " চকের কাঠি" বাগধারার সঠিক রুপ হবে " ঢাকের কাঠি " যার অর্থ - তোষামুদে।
'শাঁখের করাত'--বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: উভয় সংকট
Explanation:
'শাঁখের করাত'--বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর উভয় সংকট শাঁখের করাত - দুইদিকে ধার করাত যা আসতে যেতে দুইদিকেই কাটে; উভয় সঙ্কট।
'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস "সংশপ্তক " শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস। এ উপন্যাসের ঢাকা ও কলকাতা নাগরিক পরিবেশের সঙ্গে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এটিকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। তার রচিত আরেকটি উপন্যাস "সারেংবৌ"।
নিচের কোনটি তদ্ভব শব্দ?
Correct Answer:
ক: হাত
Explanation:
নিচের কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হাত যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্বব শব্দ বলা হয়। যেমন: সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হুথ , তদ্ভব - হাত।
বাক্য সংকোচন করুন : 'শোনা মাত্র স্মরণ রাখতে পারে যে' :
Correct Answer:
ক: শ্রুতিধর
Explanation:
বাক্য সংকোচন করুন : 'শোনা মাত্র স্মরণ রাখতে পারে যে' : সঠিক উত্তর শ্রুতিধর পূর্বজন্ম স্মরণ করে যে - জাতিস্মর যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর
কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
Correct Answer:
খ: প্রাকৃত
Explanation:
কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? সঠিক উত্তর প্রাকৃত ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠী প্রাকৃত ভাষার রুপ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে।
নিসর্গ শব্দের বিশেষণ কি?
Correct Answer:
খ: নৈসর্গিক
Explanation:
নিসর্গ শব্দের বিশেষণ কি? সঠিক উত্তর নৈসর্গিক "নিসর্গ" বিশেষ্যবাআক শব্দটির অর্থ : প্রকৃতি ; যার বিশেষণ বাচক রুপ " নৈসর্গিক "।
' মহাশ্মশান ' মহাকাব্যটির রচয়িতা কে ?
Correct Answer:
ক: কায়কোবাদ
Explanation:
' মহাশ্মশান ' মহাকাব্যটির রচয়িতা কে ? সঠিক উত্তর কায়কোবাদ কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ "মহাশ্মশান " (১৯০৫) মহাকাব্য। কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত "কোহিনূর" পত্রিকায় প্রকাশিত হয়। পানি পথের তৃতীয় যুদ্ধ ( ১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
'নবিশ' শব্দটির মানে কি?
Correct Answer:
ক: লিপিকার
Explanation:
'নবিশ' শব্দটির মানে কি? সঠিক উত্তর লিপিকার নবিশ বিশেষ্যবাচক শব্দটির মানে - লেখক, লিপিকার।
'বন্য' শব্দের চলিত রূপ কোনটি?
Correct Answer:
খ: বুনো
Explanation:
'বন্য' শব্দের চলিত রূপ কোনটি? সঠিক উত্তর বুনো "বন্য " শব্দটির চলিত রুপ " বুনো "।
'বুলাবুলিতে ধান খেয়েছে' এই বাক্যে বুলবুলিতে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে ৭মী
Explanation:
'বুলাবুলিতে ধান খেয়েছে' এই বাক্যে বুলবুলিতে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী বুলবুলিতে ধান খেয়েছে - এই বাক্যে বুলবুলিতে কর্তৃকারক সপ্তমী বিভক্তি। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
মারমা উপজাতির পারিবারিক কাঠামো ------
Correct Answer:
গ: পিতৃতান্ত্রিক
Explanation:
মারমা উপজাতির পারিবারিক কাঠামো ------ সঠিক উত্তর পিতৃতান্ত্রিক বাংলাদেশের ৫০ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর মধ্যে খাসিয়া ও গারো ব্যাতীত ৪৮ টি নৃ - গোষ্ঠীই - পিতৃতান্ত্রিক।
'চকমক' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: তুর্কী
Explanation:
'চকমক' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কী "চকমক" শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। এছাড়াও এ ভাষা থেকে আরও কিছু শব্দ : উজবুক, কোর্মা, তোপ, চাকু, বাবুর্চি।
'ক্ষুধার রাজ্যে পৃথিবী' গদ্যময় চরনণটির রচয়িতা কে?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
'ক্ষুধার রাজ্যে পৃথিবী' গদ্যময় চরনণটির রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য পঙক্তিটির রচিয়তা সুকান্ত ভট্টাচার্য। অভুক্ত, দরিদ্র, ক্ষুধার্ত মানুষের কাছে কাব্য কিংবা কবিতা অনর্থক। তাদের কাছে সবকিছুই গদ্য অর্থাৎ বাস্তবতা হলো ক্ষুধা মিটানোর অন্ন ছাড়া আর কিছুই নয়। এটাই এই পঙক্তির মূলভাব।
'একিই কি বলে সভ্যতা?' কার রচনা?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
'একিই কি বলে সভ্যতা?' কার রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন। এই প্রহসনের তৎকালীন নব্য বঙ্গীয় সম্প্রদায়ের সুরাপান এবং উল্লেখযোগ্য গ্রন্থ মহাকাব্য : মেঘনাদবধ কাব্য ; নাটকে, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, কাব্য, চতুর্দশপদী কবিতাবলী।
ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে ?
Correct Answer:
খ: কারক
Explanation:
ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে ? সঠিক উত্তর কারক ক্রিয়াপদের সাথে সম্পর্কয়ুক্ত পদকে বলে কারক। পরস্পর অর্থসঙ্গতি সম্পন্ন দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে এক ধ্বনিতে রুপান্তরকে সন্ধি বলে।
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় -----
Correct Answer:
খ: ঢাকা
Explanation:
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ----- সঠিক উত্তর ঢাকা ৮ ডিসেম্বর ১৯৮৫ গঠিত হওয়া আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা SAARC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। ৭ - ৮ ডিসেম্বর ১৯৮৫ দু দিন ব্যাপী এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
'সূর্য' --এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
গ: সবিতা
Explanation:
'সূর্য' --এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর সবিতা সূর্যের প্রতিশব্দ> রবি, সবিতা,দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক,ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির
এক কথায় প্রকাশ করুন : 'নূপুরের ধ্বনি'--
Correct Answer:
ঘ: নিক্বণ
Explanation:
এক কথায় প্রকাশ করুন : 'নূপুরের ধ্বনি'-- সঠিক উত্তর নিক্বণ নূপুরের শব্দ—নিক্বণ। কোকিলের স্বর—কুহু ।
দত্তা উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
গ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
দত্তা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় "দত্তা" উপন্যাসটি রচিয়তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, পথের দাবী, শেষ প্রশ্ন, বিপ্রদাস ও শ্রীকান্ত উপন্যাসের ঔপন্যাসিক।