Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলা সাহিত্যে চলিতরীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন -----
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিতরীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন ----- সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধরী। তিনি " সবুজপত্র " (১৯১৪) সাহিত্যে পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলিত রীতির প্রচলন করেন।
সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
গ: সুফিয়া কামাল
Explanation:
সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর সুফিয়া কামাল "সাঝের মায়া " কবিতাটির রচিয়তা সুফিয়া কামাল। এ কবিতায় কবি প্রকৃতির নিঃশব্দ বেদনার সঙ্গে কবি আপনার হৃদয়ের বিরহ এবং বেদনার সামঞ্জস্য লক্ষ করেছন। কবি বিদায়ী সূর্যের স্নিগ্ধ কিরণের রুপমাধুরীর সঙ্গে নিজের জীবনের সামঞ্জস্য খুঁজে পেয়েছেন।
' কবর ' কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: জসীমউদ্দিন
Explanation:
' কবর ' কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্দিন "কবর" কবিতায় রচিয়তা জসীমউদ্দীন। কবিতার শুরু শোকবেদনা দিয়ে আর সমাপ্তি ও ঘটেছে শোকার্ত হাহাকার দিয়ে। জীবনের একমাত্র অবলম্বন নাতির কাছে বেদনা - ভারাক্রান্ত কন্ঠে তিনি ব্যক্ত করেছেন নিজের পাঁচ পাঁচজন পরমাত্মীয় মৃতু্গাথা। সমস্ত কবিতার পরতে পরতে শোনা যায় অনুচ্চ ক্রন্দনধ্বনির মর্মরিত মূর্ছনা।
" আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে " কবিতার রচনাটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
" আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে " কবিতার রচনাটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উচু তার, ঢালু তার পাড়ি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত "আমাদের ছোট নদী" কবিতার চরণ।
শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ হতে?
Correct Answer:
ঘ: নরওয়ে
Explanation:
শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ হতে? সঠিক উত্তর নরওয়ে ৬ টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্য কাজ করে সুইডেন ও নরওয়ের ৪টি প্রতিষ্ঠান। তন্মাধ্যে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে। বাকি ৫ টি পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে। উল্লেখ্য ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।
গনতন্ত্রের সূচনা হয় কন দেশে?
Correct Answer:
ঘ: গ্রিস
Explanation:
গনতন্ত্রের সূচনা হয় কন দেশে? সঠিক উত্তর গ্রিস গ্রীসকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। তবে, প্রথমদিকে এথেন্স ছিলো রাজতন্ত্র। কালক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রিতিষ্টা লাভ করে।
কবর নাটকের রচয়িতা কে?
Correct Answer:
ক: মুনীর চৌধুরী
Explanation:
কবর নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী ভাষা - আন্দোলনভিত্তিক একাঙ্ক বিশিষ্ট "কবর" (১৯৫৩) নাটকটি মুনীর চৌধুরী, বিপ্লবী রণেশ দাশগুপ্তের অনুরোধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি জেলবন্দিদের দ্বারা অভিনয়ের জন্য রচনা করেন।
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক প্রথম গ্রন্থের নাম "অসমাপ্ত আত্মজীবনী "। এ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন। এতে তার ছোটবেলা থেকে বড় হওয়া, পরিবারের কথা, ছাত্র জীবনের আন্দোলন, সংগ্রাম সহ তার রাজনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা এবং তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন ও রাজনৈতিক ভাবে পর্যবেক্ষণ করেছন। তিনি ১৯৬৬ - ৬৯ সালে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী থাকা কালে বইটি লিখেছিলেন।
শ্রীকান্ত উপন্যাস এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
শ্রীকান্ত উপন্যাস এর রচয়িতা কে? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত। এছাড়াও তিনি দেবদাস, পল্লী - সমাজ, চরিত্র হীন, গৃহদাহ, দেনা - পাওনা ইত্যাদি উপন্যাস রচনা করেন।
Legal statement এর বাংলা পরিভাষা -
Correct Answer:
খ: জবানবন্দি
Explanation:
Legal statement এর বাংলা পরিভাষা - সঠিক উত্তর জবানবন্দি Legal statement এর বাংলা পারিভাষা জবানবন্দি। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো - Notification - প্রজ্ঞাপন। Ordinance - অধ্যাদেশ।
'চিকুনগুনিয়া' কিসের মাধ্যমে ছড়ায় -----
Correct Answer:
ক: এডিস মশার মাধ্যমে
Explanation:
'চিকুনগুনিয়া' কিসের মাধ্যমে ছড়ায় ----- সঠিক উত্তর এডিস মশার মাধ্যমে চিকনগুনিয়া ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশকীর কামড়ে ছড়ায়। প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশকীর কামড়ের মাধ্যমে মানব শরীরে চিকনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে।
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কি?
Correct Answer:
গ: দোয়েল
Explanation:
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কি? সঠিক উত্তর দোয়েল বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ "দোয়েল"। কোলের (Lap) উপর স্থাপন করে কাজ করা যায়, এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলে। টেলিফোন শিল্প সংস্থা (TSS) লিমিটেড ১১ অক্টোবর ২০১১ প্রথম "দোয়েল" বাজারে ছাড়ে।
ATM এর পূর্ণরূপ কি?
Correct Answer:
খ: Automated teller machine
Explanation:
ATM এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Automated teller machine ATM - এর পূর্ণরুপ - Automated Teller Machine। তবে যুক্তরাষ্ট্ররে একে Automatic Teller Machine বলে।
নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক -
Correct Answer:
ঘ: চিত্রশিল্পী
Explanation:
নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক - সঠিক উত্তর চিত্রশিল্পী অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংগীতজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেন। সাহিত্য কর্মের জন্য তিনি ১৯২৩ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো - শ্রীকান্ত, চরিত্রহীন ইত্যাদি।
' তুবড়ি ' শব্দের অর্থ -
Correct Answer:
ক: বাজি
Explanation:
' তুবড়ি ' শব্দের অর্থ - সঠিক উত্তর বাজি তুবড়ি - শব্দের অর্থ হলো - - বাজি, আতশবাজি। তুবড়ি শব্দটি বিশেষ্য। তাড়াতাড়ি শব্দের অর্থ হলো - - দ্রুত। তেড়ে আসা - এগিয়ে আসা।
রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত?
Correct Answer:
ঘ: পোস্টমাস্টার
Explanation:
রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত? সঠিক উত্তর পোস্টমাস্টার "রতন" চরিত্রটি রবীন্দ্রনাথের "পোস্টমাস্টার " ছোটগল্প থেকে নেওয়া হয়েছ। ভূপতি ও চারুলতা হলো নষ্টনীড় ছোটগল্পের চরিত্র। কুমুদিনী হলো রবীন্দ্রনাথের " যোগাযোগ " উপন্যাসের চরিত্র।
প্রমিত বানান রূপ -
Correct Answer:
ঘ: গলাধঃকরণ
Explanation:
প্রমিত বানান রূপ - সঠিক উত্তর গলাধঃকরণ প্রমিত বানান - গলাধঃকরণ। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান হল - - ভদ্রোচিত, বিভীষিকা, সমীচীন, পিপীলিকা, নিরীহ, দীনতা ইত্যাদি।
' লক্ষন ' শব্দের প্রমিত উচ্চারণ -
Correct Answer:
গ: লোক্ খোন্
Explanation:
' লক্ষন ' শব্দের প্রমিত উচ্চারণ - সঠিক উত্তর লোক্ খোন্ লক্ষণ - শব্দটি হলে বিশেষ্য। এর অর্থ হলো - চিহ্ন, নিদর্শন। এর বাংলা প্রমিত উচ্চারণ হলো - লোকখোন।
' গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। ' চরণটির নান্দনিক বিবেচনা হয়ে উঠেছে --
Correct Answer:
গ: চিত্রকল্প
Explanation:
' গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। ' চরণটির নান্দনিক বিবেচনা হয়ে উঠেছে -- সঠিক উত্তর চিত্রকল্প কবিচিত্তের সংবেদনার প্রতিবিম্ব তার ভাবচেতনার চিত্রই হলো ইমোজ বা চিত্রকল্প। জসীমউদ্দিন গ্রামীন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার কবিতায় চিত্রকল্প নির্মাণ করেন। এটি তার কবিতার লাইন।
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ ----
Correct Answer:
ক: সকাল
Explanation:
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ ---- সঠিক উত্তর সকাল কখনো কখনো সর্বনাম, সংখ্যাবাচক এবং উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারায় সমাস গঠন করতে পারে। যেমন - উপসর্গের সাহায্যে কর্মধারায় সমাস - সকাল, বিকাল, বিদেশ ইত্যাদি।
' তবু না বলা কথাটি সবাই মেনে নেয় ' বাক্যটির নেতিবাচক রূপ ---
Correct Answer:
খ: তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না।
Explanation:
' তবু না বলা কথাটি সবাই মেনে নেয় ' বাক্যটির নেতিবাচক রূপ --- সঠিক উত্তর তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না। যে বাক্যে কোন ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব বা না - সূচক অর্থ বোঝায় তাকে নেতিবাচক বাক্য বলে। যেমন - আমার বুকের ভেতরটা হু হু না করিয়া পারিল না।
নিচের কোনটি প্রবন্ধের বই?
Correct Answer:
গ: কালান্তর
Explanation:
নিচের কোনটি প্রবন্ধের বই? সঠিক উত্তর কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের আআত্মকথা মূলক প্রবন্ধ কালান্তর। কালান্তর প্রবন্ধ গ্রন্থটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ হলো - সাহিত্য, ছন্দ, শিক্ষা, মানুষের ধর্ম, আত্মপরিচয়, সভ্যতার সংকট ইত্যাদি।
' এ পোশাকটি মানায়নি ' । এই বাক্যটি ---- উদাহরণ।
Correct Answer:
গ: কর্মকর্তৃবাচ্যের
Explanation:
' এ পোশাকটি মানায়নি ' । এই বাক্যটি ---- উদাহরণ। সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্যের যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমন - এ পোশাকটি মানায়নি। কাজটা ভালো দেখায় না।
অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনাএই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। ' এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়?
Correct Answer:
গ: বচনের ভুল প্রয়োগ
Explanation:
অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনাএই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। ' এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়? সঠিক উত্তর বচনের ভুল প্রয়োগ প্রদত্ত বাক্যটি বচনগত ভুল। পরিবার শব্দটি অর্থগতভাবে বহুবচন। এর সাথে বর্গ যোগ করলে তা বাহুল্য দোষ সৃষ্টি করে। যাকে ব্যাকরণগতভাবে বচনের ভুল প্রয়োগ।
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের ধূসর ও লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয়। এ বরেন্দ্রভূমি দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯, ৩২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এটি দ্বারা বর্তমানে রাজশাহী অঞ্চলকে বুঝায়।
' মধুসূদন ' নিচের যে উপন্যাসের অন্যতম প্রাধান চরিত্র ----
Correct Answer:
খ: যোগাযোগ
Explanation:
' মধুসূদন ' নিচের যে উপন্যাসের অন্যতম প্রাধান চরিত্র ---- সঠিক উত্তর যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যোগাযোগ উপন্যাসের চরিত্র হলো - মধুসূদন ও কুমুদিনী। শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের চরিত্র হলো - মহিম, সুরেশ, অচলা। শর্মিষ্ঠা নাটকের চরিত্র হলো - দেবযানী, যয়াতি মাধব্য ইত্যাদি।
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation:
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও রৌদ্র করোটিতে , বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশে স্বপ্ন দ্যাখে, উদ্বট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল, বুক তাঁর বাংলাদেশের হৃদয়ে ইত্যাদি কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেন।
' বকলম ' শব্দ বাংলা ভাষায় এসেছে ----
Correct Answer:
খ: আরবি ভাষা থেকে
Explanation:
' বকলম ' শব্দ বাংলা ভাষায় এসেছে ---- সঠিক উত্তর আরবি ভাষা থেকে বকলম শব্দটি বাংলা ভাষায় ফারসি ভাষা থেকে এসেছে। ফারসি ভাষা থেকে বহু শব্দ বাংলা ভাষায় এসেছে। যেমন:আইন, কানুন, বাদশা, জায়নামাজ, পির, বুজুর্গ, আজাদ আমদানি ইত্যাদি।
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: জেনেভায়
Explanation:
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভায় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত শহর। ILO ছাড়াও জেনেভায় WHO, WTO, ITU, WMO, WIPO প্রভৃতি সংস্থাার সদর দপ্তর অবস্থিত।
বাংলা বর্নমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: ২ ভাগে
Explanation:
বাংলা বর্নমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর ২ ভাগে বাংলা বর্ণমালা দু প্রকার । যথা - স্বরবর্ণ ও ব্যাঞ্জণবর্ণ।
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় -----
Correct Answer:
ঘ: গ্লিসারিন
Explanation:
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় ----- সঠিক উত্তর গ্লিসারিন সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ। সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। তৈরি - চর্বির ক্ষারীয় আর্দ্র - বিশ্লেষণ দ্বারা সাবান উৎপাদন করা হয়।
'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী?
Correct Answer:
খ: আনিসুজ্জামান
Explanation:
'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী? সঠিক উত্তর আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রচিত আত্মজীবনী মূলক গ্রন্থ হলো - কাল নিরবধি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, আঠারো শতকের চিঠি, আমার একাত্তর।
বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?
Correct Answer:
খ: কোচবিহার রাজ্যের লেখা চিঠি
Explanation:
বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? সঠিক উত্তর কোচবিহার রাজ্যের লেখা চিঠি ১৮৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি চিঠিকে বাংলা গদ্যের আদি নিদর্শন বলা হয়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭সালে প্রকাশিত হয়।
' সৌম্য ' - এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
' সৌম্য ' - এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর কোনটিই নয় সৌম্য শব্দের বিপরীত শব্দ উগ্র, করাল।
অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কী বলে?
Correct Answer:
ঘ: অকালবোধন
Explanation:
অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কী বলে? সঠিক উত্তর অকালবোধন দুই হাত যার সমান চলে - সব্যসাচী সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন কি করতে হবে তা যে বুঝতে পারে না - কিংকর্তব্যবিমূঢ় অকালে যাকে জাগরণ করা হয় - অকালবোধন।
কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
Correct Answer:
ঘ: জনতা
'ছেলেটি এমন আঁকাই একেঁছে!' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে ---
Correct Answer:
খ: ধাত্বর্থক
Explanation:
'ছেলেটি এমন আঁকাই একেঁছে!' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে --- সঠিক উত্তর ধাত্বর্থক বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে ধাত্বর্থক কর্ম বলে। যেমন - বেশ এক ঘুম ঘুমিয়েছি।
ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
Correct Answer:
খ: ধাতু
Explanation:
ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়? সঠিক উত্তর ধাতু ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ধাতু তিন প্রকার। যথা: মৌলিক, সাধিত ও সংযতমূলক।
মনপুরা -৭০ কী?
Correct Answer:
গ: একটি চিত্রকর্ম
Explanation:
মনপুরা -৭০ কী? সঠিক উত্তর একটি চিত্রকর্ম ১৯৭০ সালে দেশের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘুর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে আঁকা চিত্রকর্ম হলো - "মনপুরা - ৭০"
He can hardly keep the wolf from the door - বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হলো -
Correct Answer:
গ: তার নুন আনতে পান্তা ফুরায়।
Explanation:
He can hardly keep the wolf from the door - বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হলো - সঠিক উত্তর তার নুন আনতে পান্তা ফুরায়। Hardly keep the wolf from the door - নিজে ও নিজের পরিবারের জন্য পর্যাপ্ত অন্নসংস্থান করতে না পারা। সুতরাং সঠিক বঙ্গানুবাদ হবে - তার নুন আনতে পানতা ফুরায়।
'এপিটাফ' শব্দের অর্থ
Correct Answer:
গ: সমাধি লিপি
Explanation:
'এপিটাফ' শব্দের অর্থ সঠিক উত্তর সমাধি লিপি এপিটাফ শব্দের অর্থ সমাধি লিপি। মৃত ব্যক্তিদের সমাধি সৌধে কিছু গুরুত্বপূর্ণ লেখা থাকে তাকেই সমাধিলিপি বলে।
' একাদশে বৃহস্পতি ' অর্থ
Correct Answer:
ক: সুসময়
Explanation:
' একাদশে বৃহস্পতি ' অর্থ সঠিক উত্তর সুসময় বাগধারা: রাহুর দশা - দুঃসময় ঘোড়ার ডিম - অলীক বস্তু তাল সামলানো - শেষ রক্ষা একাদশে বৃহস্পতি - সুসময়
যার কোনো মূল্য নেই - এর সমার্থক বাগধারা কোনটি?
Correct Answer:
ঘ: ঢাকের বায়া
Explanation:
যার কোনো মূল্য নেই - এর সমার্থক বাগধারা কোনটি? সঠিক উত্তর ঢাকের বায়া বাঘধারার অর্থ : রাহুর দশা - দুঃসময় ঘোড়ার ডিম - অলীক বস্তু কাঠের পুতুল - নির্বাক যার কোন মূল্য নাই - ঢাকের বায়া
সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: প্রত্যয়
Explanation:
সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় দ্বিধা শব্দের বিপরিতার্থক শব্দ নির্দ্বিধা। নির্ভয় শব্দের বিপরীত শব্দ ভয়। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়।
বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Correct Answer:
খ: সংবাদ প্রভাকর
Explanation:
বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো দৈনিক সংবাদ প্রভাকর ( ১৯৩৯)। পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। সমাচার দর্পণ (১৮১৮) ও দিকদর্শন (১৮১৮), জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা। ঢাকা প্রকাশ ( ১৮৬১), কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদিত পত্রিকা।
' বিড়ালের আড়াই পা ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: বেহায়াপনা
Explanation:
' বিড়ালের আড়াই পা ' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর বেহায়াপনা বিড়ালের আড়াই পা বাগধারাটির মানে বেহায়াপনা। উল্লেখ্য বিড়ালের আড়াই পা বাগধারাটির আরেকটা মানে ক্ষণস্থায়ী রাগ।
' গোঁফখেঁজুরে ' কোন সমাস?
Correct Answer:
ঘ: মধ্যপদলোপী বহুব্রীহি
Explanation:
' গোঁফখেঁজুরে ' কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী বহুব্রীহি যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্য পদ হয়, তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন_ গোফে খেজুর যার = গোফখেজুরে, বীণা পাণিতে যার = বীণাপাণি।
' সিংহাসন' শব্দটি কোন সমাস?
Correct Answer:
খ: মধ্যপদলোপি কর্মধারয়
'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
ক: ষট্ + ঋতু