Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছেন ?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছেন ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নাম উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
Correct Answer:
ঘ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়'। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক তার সর্বাধিক সার্থক ও মঞ্চসফল কাব্যনাটক। 'নূরলদীনের সারাজীবন’ তার রচিত দ্বিতীয় কাব্যনাটক। এটি ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের আলােকে রচিত। 'সুবচন নির্বাসনে’ আবদুল্লাহ আল মামুন রচিত বিখ্যাত নাটক। 'রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত পানিপথের দ্বিতীয় যুদ্ধের কাহিনি নিয়ে প্রকাশিত তার প্রথম পূর্ণাঙ্গ নাটক।
একই সময়ে - এর সমার্থক কী?
Correct Answer:
ক: যুগপৎ
Explanation:
একই সময়ে - এর সমার্থক কী? সঠিক উত্তর যুগপৎ যুগপৎ: (অব্যয় পদ , ক্রিয়া বিশেষণ পদ) একই সময়ে, একসঙ্গে।
অগ্নি'র সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
ক: পাবক
Explanation:
অগ্নি'র সমার্থক বা প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর পাবক অগ্নি শব্দের সমার্থক আগুন, অনাল, পাবক, বহ্নি, হুতাশন । দিবা অর্থ দিন, দিবস । অনিল অর্থ বায়ু, বাতাস, সমীরন ।
বাংলা বর্নমালায় অর্ধমাত্রার বর্ন কয়টি?
Correct Answer:
ঘ: ৮
Explanation:
বাংলা বর্নমালায় অর্ধমাত্রার বর্ন কয়টি? সঠিক উত্তর ৮ বাংলা বর্ণমালায় অর্ধমাএার বর্ণ ৮ টি
কবর নাটক কোন পটভূমিতে রচিত?
Correct Answer:
খ: বায়ান্নের ভাষা আন্দোলন
Explanation:
কবর নাটক কোন পটভূমিতে রচিত? সঠিক উত্তর বায়ান্নের ভাষা আন্দোলন ‘কবর’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
গ: দ্বীপ + অয়ন
Explanation:
দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর দ্বীপ + অয়ন দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ = দ্বীপ + অয়ন Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
Null and void এর বাংলা পরিভাষা কী?
Correct Answer:
ক: বাতিল
Explanation:
Null and void এর বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর বাতিল 'Null and Void ' এর পরিভাষা হলো : 'বাতিল'। অন্য option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ = neutral ।
বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা?
Correct Answer:
ঘ: ব্যতিহার
Explanation:
বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? সঠিক উত্তর ব্যতিহার কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন - বাঘে - মহিষে এক ঘাটে জল খায়।
'ঐহিক’ এর বিপরীত শব্দ কী?
Correct Answer:
ঘ: পারত্রিক
Explanation:
'ঐহিক’ এর বিপরীত শব্দ কী? সঠিক উত্তর পারত্রিক পারত্রিক - [বিশেষণ পদ] পারলোকিক, পরলোকসংক্রান্ত , পরার্থে
’শাক -সবজি ’শব্দটি নিচের কোন দুইয়ের মিলন ?
Correct Answer:
ক: তৎসম+ফারসি
Explanation:
’শাক -সবজি ’শব্দটি নিচের কোন দুইয়ের মিলন ? সঠিক উত্তর তৎসম+ফারসি >>বাংলা ভাষায় ব্যবহৃত মিশ্র কিছু শব্দ - - - আইনজীবী = (ফারসি + তৎসম) খ্রিস্টাব্দ = (ইংরেজি + তৎসম) বেটাইম = (ফারসি + ইংরেজি) ডাক্তারখানা = (ইংরেজি + ফারসি) পকেটমার = (ইংরেজি + বাংলা) হাটবাজার = (বাংলা + ফারসি) কালিকলম = (বাংলা + আরবি) হেডমৌলভী = (ইংরেজি + ফারসি) মাস্টারমশাই = (ইংরেজি + তদ্ভব) হেডপণ্ডিত = (ইংরেজি + তৎসম)
একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু - এর রচয়িতা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
যিনি স্মৃতি শাস্ত্র জানেন - এক কথায় কি বলে ?
Correct Answer:
ক: স্মার্ত
Explanation:
যিনি স্মৃতি শাস্ত্র জানেন - এক কথায় কি বলে ? সঠিক উত্তর স্মার্ত স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ। স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার। যিনি স্মৃতি শাস্ত্র জানেন = স্মার্ত।
সমাসনিষ্পন্ন পদটিকে কী বলে?
Correct Answer:
গ: সমস্তপদ
Explanation:
সমাসনিষ্পন্ন পদটিকে কী বলে? সঠিক উত্তর সমস্তপদ সমস্তপদ বা সমাসবদ্ধ পদ — পূর্বপদ ও পরপদ বা উত্তরপদের মিলনে যে নতুন পদ সৃষ্টি হয় তাকে বলে সমস্তপদ । রাজার পুত্র = রাজপুত্র —এই সমাসটিতে 'রাজার পুত্র' —হল ব্যাস বাক্য, 'রাজপুত্র' —হল সমস্তপদ, 'রাজার' এবং 'পুত্র' —হল সমস্যমান পদ ।
অহ্ন শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
খ: রাত্রি
Explanation:
অহ্ন শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর রাত্রি অহ্ন শব্দের বিপরীত শব্দ রাত্রি
অলীক - এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সত্য
Explanation:
অলীক - এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর সত্য অলীক এর বিপরীত শব্দ - সত্য গরল - অমৃত অনুরাগ - বিরাগ সরল - কুটিল
কারাগারে রোজনামচা - গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
কারাগারে রোজনামচা - গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমুলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা'। এই বইটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭ সালে। গ্রন্থটিতে ১৯৬৬ - ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর কারাস্মৃতি স্থান পেয়েছে।
’শ্রদ্ধা’ মব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: শ্রৎ+√ ধা+অ+আ
Explanation:
’শ্রদ্ধা’ মব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শ্রৎ+√ ধা+অ+আ প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়। অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না। যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে।) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ। প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি।
কুশীলব কোন সমাসের উদাহারণ?
Correct Answer:
গ: দ্বন্দ্বব
Explanation:
কুশীলব কোন সমাসের উদাহারণ? সঠিক উত্তর দ্বন্দ্বব যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয়(কখনো বিয়োজক)দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ কুশীলব = কুশ ও লব, দম্পতি = জায়া ও পতি, আমরা = তুমি, আমি ও সে, জন মানব = জন ও মানব, সত্যাসত্য = সত্য ও অসত্য, ক্ষুৎপিপাসা = ক্ষুধা ও পিপাসা, হিতাহিত = হিত ও অহিত, অহি নকুল = অহি ও নকুল, তরু লতা = তরু ও লতা, সাত সতের = সাত ও সতের, লাভালাভ = লাভ ও অলাভ।
সর্বভুক্ত শব্দের সমার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
গ: আগুন
Explanation:
সর্বভুক্ত শব্দের সমার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর আগুন সর্বভূক এর সমার্থক শব্দ - অগ্নি, অনল, পাবক, আগুন, দহন, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি।
চর্যাপদের আদি কবি কে?
Correct Answer:
ঘ: লুইপা
Explanation:
চর্যাপদের আদি কবি কে? সঠিক উত্তর লুইপা চর্যাপদ এর রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন চর্যাপদের আদি কবি লুইপা।ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুই পাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুই পার রচনা।
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ?
Correct Answer:
গ: বীরবলের হালখাতা
Explanation:
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ? সঠিক উত্তর বীরবলের হালখাতা প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।[১] রচনাসমগ্র প্রবন্ধ গ্রন্থ তেল - নুন - লকড়ী (১৯০৬) বীরবলের হালখাতা (১৯১৬) নানাকথা (১৯১৯) আমাদের শিক্ষা (১৯২০) রায়তের কথা (১৯১৯) নানাচর্চা (১৯৩২) প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)[২]
কোন দ্বিরুক্ত শব্দটিরক্ত শব্দটি বহুবচন সংকতে করে?
Correct Answer:
ঘ: পাকা পাকা আম
Explanation:
কোন দ্বিরুক্ত শব্দটিরক্ত শব্দটি বহুবচন সংকতে করে? সঠিক উত্তর পাকা পাকা আম বিশেষণ পদের দ্বিরুক্তি: ১. আধিক্য বোঝাতে : ভাল ভাল আম। ছোট ছোট ডাল। ২. তীব্রতা বা সঠিকতা বোঝাতে : গরম গরম জিলাপী। নরম নরম হাত। ৩. সামান্যতা বোঝাতে : উড়ু উড়ু ভাব। কাল কাল চেহারা।
বাংলা কৃৎ-প্রত্যয় সাধত শব্দ কোনটি?
Correct Answer:
গ: মোড়ক
Explanation:
বাংলা কৃৎ-প্রত্যয় সাধত শব্দ কোনটি? সঠিক উত্তর মোড়ক কৃৎ প্রত্যয় : ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
হাতেম তায়ী - গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: ফখরুল আহমদ
Explanation:
হাতেম তায়ী - গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর ফখরুল আহমদ হাতেম তায়ী গ্রন্থ টি ফররুখ আহমদ রচিত এটি ১৯৬৬ সালে প্রকাশিত হয়
কোন শব্দটি প্রয়োগ শুদ্ধ?
Correct Answer:
খ: উপলক্ষ্য
Explanation:
কোন শব্দটি প্রয়োগ শুদ্ধ? সঠিক উত্তর উপলক্ষ্য লক্ষণীয়সৌন্দর্যবুদ্ধিমান/সুবুদ্ধি
খেচর কোন সমাস -
Correct Answer:
ক: উপপদ তৎপুরুষ
Explanation:
খেচর কোন সমাস - সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস :যে পদের পরবর্তী ক্রিয়ামূল এর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন:আকাশে চরে যা - খেচর।
নিচের কোনটি শব্দটি শুদ্ধ নয়?
Correct Answer:
গ: সুকেশীনী
Explanation:
নিচের কোনটি শব্দটি শুদ্ধ নয়? সঠিক উত্তর সুকেশীনী সুকেশা, সুকেশী, সুকেশিনী - [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) সুন্দর কেশযুক্তা। [বিশেষ্য পদ] সুকেশ
যা কষ্টে নিবারন করা যায় - বাক্য সংকোচন করুন
Correct Answer:
ক: দুণির্বান
Explanation:
যা কষ্টে নিবারন করা যায় - বাক্য সংকোচন করুন সঠিক উত্তর দুণির্বান যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার যা নিবারণ করা যায় না - অনিবার্য নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন - অনির্বাণ
’লেফাফা’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: মোড়ক
Explanation:
’লেফাফা’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর মোড়ক লেফাফা শব্দের অর্থ মোড়ক। envelope: খাম, লেফাফা, আচ্ছাদন, মোড়ক
’গিন্নী’ কোন শ্রেনির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
’গিন্নী’ কোন শ্রেনির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম অর্ধ - তৎসম শব্দ: যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
বাংলা সাহিত্যে চলিত রীতির রীতির প্রবর্তক কে?
Correct Answer:
ক: প্রথম চেীধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিত রীতির রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর প্রথম চেীধুরী প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
ব্যাঘাত এর বিশেষণ -
Correct Answer:
ক: ব্যাহত
Explanation:
ব্যাঘাত এর বিশেষণ - সঠিক উত্তর ব্যাহত ব্যাঘাত : (বিশেষ্য পদ) বিঘ্ন, প্রতবিন্ধ। ব্যাহত : (বিশেষণ পদ) বাধাপ্রাপ্ত, নিবারিত, প্রতিরুদ্ধ, নিষিদ্ধ, বিকলীকৃত।
’রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
’রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর তৎপুরুষ এটা একটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহর। আর ষষ্ঠী তৎপুরুষ সমাসে "রাজা" এর স্থলে "রাজ" হয়। যেমন - রাজার পুত্র = রাজপুত্র, গজনীর রাজা = গজনীরাজ।
কোনটি অশুদ্ধ বিচ্ছেদ ?
Correct Answer:
গ: মনঃ + কামনা=মনঃকামনা
Explanation:
কোনটি অশুদ্ধ বিচ্ছেদ ? সঠিক উত্তর মনঃ + কামনা=মনঃকামনা এটি বিসর্গ সন্ধিজাত শব্দ।
”ছন্দে নিপুন যিনি” এক কথায় কী হবে?
Correct Answer:
খ: ছান্দসিক
Explanation:
”ছন্দে নিপুন যিনি” এক কথায় কী হবে? সঠিক উত্তর ছান্দসিক ছন্দে নিপুণ যিনি এককথায় তাকে ছান্দসিক বলে
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি - গানটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আপেল মাহমুদ
Explanation:
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি - গানটির রচয়িতা কে? সঠিক উত্তর আপেল মাহমুদ 'মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা গােবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ । ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যােগাতে এ গানটি রচিত হয় । ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনােনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অন্তর্ভুক্ত হয়েছিল ।
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
গ: পার্থক্য
Explanation:
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর পার্থক্য "ইতর বিশেষ" বাগধারাটির অর্থ পার্থক্য। আমড়া কাঠের ঢেঁকি বাগধারার অর্থ অপদার্থ।
কোন বানাটি সঠিক ?
Correct Answer:
খ: ষান্মাসিক
Explanation:
কোন বানাটি সঠিক ? সঠিক উত্তর ষান্মাসিক সঠিক বানান ষান্মাসিক। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সঠিক বানান : পিপীলিকা, শিরশ্ছেদ, নিশীথিনী, সরস্বতী, ভাগীরথী, মনীষী, সমীচীন, মুহূর্ত ইত্যাদি।
কোনটি সঠিক বানান ?
Correct Answer:
ক: নিশীথিনী
Explanation:
কোনটি সঠিক বানান ? সঠিক উত্তর নিশীথিনী শুদ্ধ বানান, নিশীথিনী : (বিশেষ্য পদ) রাত্রি, রজনী।
সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে -
Correct Answer:
খ: মানুষ
Explanation:
সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে - সঠিক উত্তর মানুষ কথাসাহিত্যিক সেলিনা হোসেন কর্তৃক রচিত একটি গল্পের নাম ' মানুষটি'। অন্যদিকে 'মানুষ' নামে মুনীর চৌধুরীর একটি নাটক রয়েছে।
'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
খ: কবুতর
Explanation:
'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর কবুতর "কপোত" শব্দের অর্থ - - কবুতর, পায়রা, পারাবত প্রভৃতি।
এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: তখন
Explanation:
এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর তখন তখন : (ক্রিয়া বিশেষণ পদ) সেইসময়, সে কালে, সে যুগে। এখন : (ক্রিয়া বিশেষণ পদ) এই সময়ে, বর্তমান কালে ।
সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই ?
Correct Answer:
ঘ: অলঙ্কার
Explanation:
সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই ? সঠিক উত্তর অলঙ্কার গদ্য বা কবিতার অংশবিশেষের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ - সরল ও প্রাঞ্জল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাই হল সারাংশ লিখন। সারাংশের ক্ষেত্রে অলঙ্কারের প্রয়োজন নেই।
বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Correct Answer:
গ: চামার
Explanation:
বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? সঠিক উত্তর চামার শব্দের শেষে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন: ঢাকা + আই = ঢাকাই। সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাংলা ভাষায় ব্যবহৃত প্রত্যয়গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে।
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ফুল্লরা
Explanation:
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? সঠিক উত্তর ফুল্লরা চন্ডীদেবীর কাহিনি অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন - মানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন। এ কাব্যের প্রধান চরিত্র হলো - ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারী শীল৷ বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভাড়ুদত্ত।
সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?
Correct Answer:
গ: কমা
Explanation:
সম্বোধনের পর কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাংলা ভাষায় যতি বা বিরাম চিহ্ন বারোটি। সম্বোধনের পর কমা বসে। যেমন : রশিদ, এদিকে এসো। অন্যদিকে বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বসে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
কোনটি নারী শব্দের সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: ধনি
Explanation:
কোনটি নারী শব্দের সমার্থক শব্দ? সঠিক উত্তর ধনি 'নারী' শব্দের সমার্থক শব্দ হলো - দারা, ধনি, রমনী, রমা, অবলা, মহিলা, অঙ্গনা, বনিতা, কামিনী, ললনা, পত্নী।
পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংঘটিত হয় তা হলো -
Correct Answer:
ঘ: ভূমিকম্প
Explanation:
পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংঘটিত হয় তা হলো - সঠিক উত্তর ভূমিকম্প ভূ - অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি বিমুক্ত হওয়ায় পৃথিবী পৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। এ দূর্যোগ কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
সংশয় এর বিপরীত শব্দ কোনটি ?
Correct Answer:
ক: প্রত্যয়
Explanation:
সংশয় এর বিপরীত শব্দ কোনটি ? সঠিক উত্তর প্রত্যয় "সংশয়" এর বিপরীত শব্দ প্রত্যয় বা নিশ্চয়াত্নক ধারণা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ : ভয় - নির্ভয়, দ্বিধা - নির্দ্বিধা, গৃহী - সন্ন্যাসী, অনুরাগ - বিরাগ, ক্ষীয়মান - বর্ধমান, অর্বাচীন - প্রাচীন।