Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
অধর পল্লব - কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
অধর পল্লব - কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর কর্মধারয় সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ হলো - পুরুষসিংহ, চরণকমল, করপল্লব ইত্যাদি।
যে ব্যক্তি এর ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে তাকে এক কথায় কি বলে?
Correct Answer:
ক: মাধুকর
Explanation:
যে ব্যক্তি এর ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর মাধুকর যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে - মাধুকরী বলে। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে তাকে - পরগাছা বলে। মধুকর শব্দের অর্থ হলো - - ভ্রমর, যে ফুল থেকে মধু সংগ্রহ করে।
বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয়?
Correct Answer:
গ: রবিন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রবিন্দ্রনাথ ঠাকুর বাংলা ছােটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর প্রথম প্রকাশিত ছােটগল্প ‘ভিখারিণী' (১৮৭৭)। মীর মশাররফ হােসেন ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। রত্নাবতী’, বিষাদসিন্ধু (১৮৮৫ - ৯১), উদাসীন পথিকের মনের কথা (১৮৯০) উপন্যাসসমূহ তাঁর সৃষ্টি। নাট্যকার মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তর (১৯৬২), কবর (১৯৬৬), নষ্টছেলে (১৯৫০), দণ্ডকারণ্য (১৯৬৬) প্রভৃতি নাটক সমূহের স্রষ্টা।
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়?
Correct Answer:
ক: মৃত্যু ক্ষুধা
Explanation:
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? সঠিক উত্তর মৃত্যু ক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস হলো - মৃত্যুক্ষুধা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুটি নাটক হলো - রাজা ও ডাকঘর। এবং কল্পনা - তার একটি কাব্য গ্রন্থ।
নেই আঁকড়া - এর সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
গ: একগুয়ে
Explanation:
নেই আঁকড়া - এর সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর একগুয়ে নেই আঁকড়া বাগধারাটির অর্থ হলো - একগুঁয়ে। যে লোক হঠাৎ রেগে যায় তাকে - রগচটা বলে। সখ্যতা শব্দের অর্থ হলো - - মিল, ভাব। সঠিক উত্তর - একগুঁয়ে।
স্বরসংগতির উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: দেশী > দিশী
Explanation:
স্বরসংগতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর দেশী > দিশী একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন - দেশি > দিশি। বিলাতি >বিলিতি। মুলা > মুলো।
পঞ্চভূত কার লেখা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
পঞ্চভূত কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ গ্রন্থ হলো - পঞ্চভূত। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হলো - কালান্তর, সভ্যতার, সংকট, বিচিত্র প্রবন্ধ, মানুষের পরিচয়, মানুষের ধর্ম, সাহিত্য ইত্যাদি।
যে বহু বিষয় জানে তাকে এক কথায় কি বলে?
Correct Answer:
গ: বহুজ্ঞ
Explanation:
যে বহু বিষয় জানে তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর বহুজ্ঞ যে বহু বিষয় জানে - বহুজ্ঞ। যে সব জানে - সর্বজ্ঞ বা সবজান্তা। যার দুই হাত সমান পারদর্শী - সব্যসাচী। সঠিক উত্তর - বহুজ্ঞ।
গোফ খেজুরে- কোন সমাস ?
Correct Answer:
ঘ: মধ্যপদলোপী বহুব্রীহি
Explanation:
গোফ খেজুরে- কোন সমাস ? সঠিক উত্তর মধ্যপদলোপী বহুব্রীহি বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটিই যদি বিশেষণ না হয় তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন - গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে। আরো কয়েকটি হলো - আশীবিষ, ক্ষণজন্মা।
ক্ষয়ীমান এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বর্ধমান
Explanation:
ক্ষয়ীমান এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান শব্দটির অর্থ হলো - ক্ষয়প্রাপ্ত হচ্ছে এমন। এর বিপরীত শব্দ হলো - বর্ধমান। বৃহৎ এর বিপরীত শব্দ হলো - ক্ষুদ্র। বর্ধিষ্ণু এর বিপরীত শব্দ হলো - ক্ষয়িষ্ণু।
বাংলা স্বরবর্ণের স্বরধ্বনিমূল কয়টি ?
Correct Answer:
ঘ: সাতটি
Explanation:
বাংলা স্বরবর্ণের স্বরধ্বনিমূল কয়টি ? সঠিক উত্তর সাতটি বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল সাতটি । এদের মৌলিক স্বরধ্বনির মৌলিক স্বরবর্ণ বলে। অন্যভাবে বলা যায়, যেসব স্বরধ্বনি বিশ্লেষণ করলে অন্য কোন স্বরধ্বনি পাওয়া যায় না, তাদের মৌলিক স্বরধ্বনি বলে। যেমন: অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
'ইদুর কপালে' - এর সমার্থক বাগধারা
Correct Answer:
ক: উনপাঁজরে
গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: সন্ন্যাসী
Explanation:
গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর সন্ন্যাসী গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। গৃহী শব্দের অর্থ গৃহস্থ, সংসারী বা বিবাহিত ব্যক্তি । সন্ন্যাসী শব্দের অর্থ - যে ব্যক্তি সংসারধর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছে ।
লাজ শব্দটি কোন পদ ?
Correct Answer:
ক: বিশেষ্য
The anti social elements are still at lerge এর বঙ্গানুবাদ হচ্ছে -
Correct Answer:
ক: সমাজবিরোধীরা এখনো ধরা ছোঁয়ায় বাহিরে
Explanation:
The anti social elements are still at lerge এর বঙ্গানুবাদ হচ্ছে - সঠিক উত্তর সমাজবিরোধীরা এখনো ধরা ছোঁয়ায় বাহিরে 'At large' phrase টির বাংলা অর্থ স্বাধীন; মুক্ত। সুতরাং The anti - social elements are still at large - এর বাংলা অনুবাদ সমাজবিরোধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
তুর্কি ভাষার শব্দ কোনগুলি ?
Correct Answer:
গ: চাকু, তোপ
Explanation:
তুর্কি ভাষার শব্দ কোনগুলি ? সঠিক উত্তর চাকু, তোপ তুর্কি ভাষার শব্দ: চাকু, তোপ। চা, চিনি - চিনা শব্দ। হজ, ওজু - আরবি শব্দ। চশমা, রসদ - ফারসি শব্দ।
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: রবি + ইন্দ্র
Explanation:
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - অতি + ত = অতীত, পরি + ঈক্ষা = পরীক্ষা, রবি + ই = রবীন্দ্র।
বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০ টি
Explanation:
বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ টি বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে । তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি । পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
বাংলাদেশ স্বপ্ন দেখে - কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
খ: শামছুর রহমান
Explanation:
বাংলাদেশ স্বপ্ন দেখে - কাব্যগ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর শামছুর রহমান বাংলাদেশের আধুনিক কবি শামসুর রহমান। তার প্রকাশিত কাব্যের সংখ্যা ৬৫ টি । তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের ১৯৭৭ সালে প্রকাশিত হয়।
শংকর ধাতু পিতলের উপাদান -
Correct Answer:
খ: তামা ও দস্তা
Explanation:
শংকর ধাতু পিতলের উপাদান - সঠিক উত্তর তামা ও দস্তা পিতল এক প্রকারের সংকর ধাতু যা দস্তা ও তামার সংমিশ্রণে তৈরি করা হয়। পিতলে তামা ও দস্তার পরিমাণে তারতম্য ঘটতে পারে এবং এর ফলে বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের পিতল তৈরি সম্ভব। চীনে খ্রীষ্টপূর্ব ৫০০ অব্দ পূর্বেও পিতলের ব্যবহার দেখা যায়।
কোন ধরণের শব্দে ণ এবং ষ ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: তৎসম
Explanation:
কোন ধরণের শব্দে ণ এবং ষ ব্যবহৃত হয়? সঠিক উত্তর তৎসম ‘ণ' এবং 'ষ' দুটি সংস্কৃত বর্ণ। তাই - এ বর্ণ দুটি তৎসম বা সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়। বিদেশি শব্দে কখনােই ‘ণ’ ও ‘ষ’ বর্ণ দুটি ব্যবহৃত হয় না।
আমার বন্ধু নাই বললেই চলে - ইংরেজীতে শুদ্ধ অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: I have few friend
Explanation:
আমার বন্ধু নাই বললেই চলে - ইংরেজীতে শুদ্ধ অনুবাদ কোনটি? সঠিক উত্তর I have few friend Few শব্দটি negative ধারণা প্রদান করে আর a few হ্যাঁ বোধক ধারণা প্রদান করে। সুতরাং আমার বন্ধু নাই বললেও চলে এর ইংরেজি - I have few friends ।
'মহানবী' কোন সমাস ?
Correct Answer:
ঘ: কর্মধারয়
জয় বাংলা বাংলার জয় - গানটির রচয়িতা কে ?
Correct Answer:
গ: গাজী মাযহারুল আনোয়ার
Explanation:
জয় বাংলা বাংলার জয় - গানটির রচয়িতা কে ? সঠিক উত্তর গাজী মাযহারুল আনোয়ার 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় এই গানটির সুরকার আনোয়ার পারভেজ।
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
Correct Answer:
ক: ইত প্রত্যয়
Explanation:
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? সঠিক উত্তর ইত প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ, বি, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যােগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলাে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ১. ইত - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত । ২. ইমন - প্রত্যয় : বিশেষ্য গঠনে নীল + ইমন = নীলিমা। মহৎ + ইমন = মহিমা ৩. ইল্ - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে পঙ্ক + ইল্ = পঙ্কিল, উর্মি + ইল্ = ঊর্মিল, ফেন + ইল্ = ফেনিল । ৪. ইষ্ঠ - প্রত্যয় ; অতিশায়নে গুরু + ইষ্ঠ = গরিষ্ঠ, লঘু + ইষ্ঠ = লঘিষ্ঠ। ৫. ইন্ (ঈ) - প্রত্যয় : সাধারণ বিশেষণ গঠনে জ্ঞান + ইন্ = জ্ঞানিন্ । সুখ + ইন্ = সুখিন্। গুণ + ই্ = গুণিন্ । মান + ইন্ = মানিন্।
'ছেলে তো নয় যেন ননীর পুতুল'- এখানে 'যেন '
Correct Answer:
ক: অব্যয়
সিরাজমার মুনীরা কার কাব্যগ্রন্থের নাম?
Correct Answer:
ক: ফররুখ আহমদ
Explanation:
সিরাজমার মুনীরা কার কাব্যগ্রন্থের নাম? সঠিক উত্তর ফররুখ আহমদ 'সিরাজুম মুনীরা' কাব্যগ্রন্থটির রচয়িতা মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদ। তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলাে সাত সাগরের মাঝি, হাতেমতায়ী, নৌফেল ও হাতেম, মুহর্তের কবিতা। তার শিশুতােষ গ্রন্থ : পাখির বাসা।
'অম্বু' শব্দের অর্থ ?
Correct Answer:
ঘ: পানি
Explanation:
'অম্বু' শব্দের অর্থ ? সঠিক উত্তর পানি 'অম্বু' - এর সমার্থক শব্দ: পানি, সলিল, নীর, উদক, জল, বারি, অম্ভ। আগুন - এর সমার্থক শব্দ: অগ্নি, অনল, পাবক, সর্বভুক, সর্বশুচি, হুতাশন। চাঁদ - এর সমার্থক শব্দ: চন্দ্র, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, বিধু, হিমকর। নদী - এর সমার্থক শব্দ: স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, গাঙ, কল্লোলিনী।
'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে'- এ বাক্য 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: কর্তায় ৭মী
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
ঘ: মনস + ঈষা
Explanation:
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর মনস + ঈষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়মবহির্ভূত, কিন্তু প্রচলিত। এদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + প্রতি = বৃহস্পতি; মনস + ঘষা = মনীষা; ষট্ + দশ = ষোড়শ ইত্যাদি।
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা - এর রচয়িতা কে?
Correct Answer:
খ: অতুলপ্রসাদ সেন
Explanation:
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা - এর রচয়িতা কে? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন অতুলপ্রসাদ সেনের জন্ম ঢাকায় হলো তিনি কর্মস্থল লক্ষ্ণৌ শহরের স্থায়ীভাবে বসবাস করতেন। তার বিখ্যাত চরণ 'মোদের গর্ব মোদের আশা/ আ - মরি বাংলা ভাষা'। আব্দুল গফফার চৌধুরী কর্তৃক বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান - 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। '
সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কি হবে?
Correct Answer:
ক: সর্বজনীন
Explanation:
সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কি হবে? সঠিক উত্তর সর্বজনীন সর্বজনীন - সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন - সর্বজনের হিতকর সার্বজনীন - সকলের জন্য অনুষ্ঠিত
কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? সঠিক উত্তর মুক্তি মুক্তি কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা। এই কবিতাটি ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
বনস্পতি - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বন+পতি
Explanation:
বনস্পতি - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বন+পতি ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোন নিয়ম অনুসারেই যখন কোন সন্ধি সংঘটিত হয় না, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়াকে নিপাতনে সিদ্ধ বলে। বনস্পতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বনস্পতি = বন + পতি
এ যে আমাদের চেনা লোক - চেনা কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
এ যে আমাদের চেনা লোক - চেনা কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে শব্দ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন— চলন্ত গাড়ি, এ যে আমার চেনা লােক।
স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের আজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি ----------------। কবিতাটির কবি কে?
Correct Answer:
ক: শামছুর রাহমান
Explanation:
স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের আজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি ----------------। কবিতাটির কবি কে? সঠিক উত্তর শামছুর রাহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানাে মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা - এই পঙক্তিগুলাে কবি শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি’ কবিতা থেকে নেয়া হয়েছে।
সকালে উঠিয়া আম মনে মনে বলি ; সারাদিন আম যেনো ভালো হয়ে চলি - কার রচনা?
Correct Answer:
খ: মদনমোহন তর্কালঙ্কার
Explanation:
সকালে উঠিয়া আম মনে মনে বলি ; সারাদিন আম যেনো ভালো হয়ে চলি - কার রচনা? সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার শিশুসাহিত্যিক মদনমোহন তর্কালঙ্কারের ( ১৮১৭ - ১৮৫৮) অন্যতম সাহিত্যকর্ম শিশু শিক্ষা (১ম - ২য় ভাগ১৮৪৯ ও ৩য় ভাগ ১৮৫০) একটি শিশুতোষ গ্রন্থ। 'পাখি সব করে রব, রাতি পোহাইল' এই গ্রন্থের প্রথম ভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা।
'যে নারীর স্বামী ও পুত্র নেই'- এর বাক্য সংকোচন কোনটি ?
Correct Answer:
খ: অবীরা
Explanation:
'যে নারীর স্বামী ও পুত্র নেই'- এর বাক্য সংকোচন কোনটি ? সঠিক উত্তর অবীরা যে নারীর স্বামী বা পুত্র নেই - আবীরা।যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা।যে নারীর বিয়ে হয়নি - কুমারী বা অনূঢ়া।
কোনটি জসিমউদ্দিন এর নাটক?
Correct Answer:
গ: বেদের মেয়ে
নীল লোহিত - কোন লেখকের ছদ্মনাম?
Correct Answer:
ক: সুনীল গঙ্গোপাধ্যায়
সে নাকি আসবেনা এ বাক্যে "না" অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে?
Correct Answer:
গ: সম্ভাবনা অর্থে
Explanation:
সে নাকি আসবেনা এ বাক্যে "না" অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সঠিক উত্তর সম্ভাবনা অর্থে 'সে নাকি আসবে না' এখানে 'না' অব্যয় পদটি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে । যেমন : তিনি নাকি আজ যাবেন না ।
'বিহগ'- এর সমার্থক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
ক: প্রসূন
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে?
Correct Answer:
খ: ১৮৬১
Explanation:
কবি রবীন্দ্রনাথের জন্ম কবে? সঠিক উত্তর ১৮৬১ কবি রবীন্দ্রনাথের জন্ম কবে ১৮৬১ । রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন । রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
আকাশ কুসুম বাগধারাটিতে বুঝায় -
Correct Answer:
গ: অসম্ভব কল্পনা
Explanation:
আকাশ কুসুম বাগধারাটিতে বুঝায় - সঠিক উত্তর অসম্ভব কল্পনা আকাশকুসুম বাগধারার অর্থ অসম্ভব কল্পনা। অকালকুষ্মাণ্ড বাগধারার অর্থ অপদার্থ অকেজো । আষাঢ়ে গল্প বাগধারার অর্থ অবিশ্বাস্য কাহিনী বা ঘটনা ।
'আমি জাহান্নামের আগুনে বসুয়া হাসি পুষ্পের হাসি ।'- চরণটি কোন কবিতা ?
Correct Answer:
ঘ: বিদ্রোহী
হাত ধুয়ে বসা - বাগধারার অর্থ কি?
Correct Answer:
ক: নিশ্চিত বোধ করা
Explanation:
হাত ধুয়ে বসা - বাগধারার অর্থ কি? সঠিক উত্তর নিশ্চিত বোধ করা হাত ধুয়ে বসা - আশা ছেড়ে দেয়া/ নিশ্চিন্ত বোধ করা কেঁচে গণ্ডুষ - পুনরায় শুরু তুলসী বনের বাঘ - ভণ্ড
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: গোরা
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? সঠিক উত্তর গোরা রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩ উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল: বৌ - ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) ও চার অধ্যায় (১৯৩৪)। গোরা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে দেখানো হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের হিন্দু ও ব্রাহ্মসমাজের সংঘাত ও ভারতের তদানীন্তন সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলি।
এক কথায় প্রকাশ করুন - যা বলা হয়নি
Correct Answer:
ক: অনুক্ত
Explanation:
এক কথায় প্রকাশ করুন - যা বলা হয়নি সঠিক উত্তর অনুক্ত যা বলা হয়নি - অনুক্ত যা প্রকাশিত হয়নি - অব্যক্ত
রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসী বাংলার কবি কাকে বলা হয়? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জসিমউদ্দিন - পল্লী কবি জীবনানন্দ দাশ - রূপসী বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর - বিশ্বকবি সুফিয়া কামাল - জননী সাহসিকা
পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা?
Correct Answer:
গ: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় রচিত মনস্তত্ত্বমূলক উপন্যাস হলো - পুতুল নাচের ইতিকথা। এ উপন্যাসে প্রকাশ পেয়েছে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট। এ উপন্যাসের চরিত্র হলো - শশী, কুসুম, গোপাল, যাদব ইত্যাদি।