Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির ?
Correct Answer:
গ: কুলটা
Explanation:
নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির ? সঠিক উত্তর কুলটা নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটা। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম - নিপাতনে সিদ্ধ সন্ধি আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর।
ঐতিহাসিক 'একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল?
Correct Answer:
ঘ: ৮ ফাল্গুন
Explanation:
ঐতিহাসিক 'একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল? সঠিক উত্তর ৮ ফাল্গুন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বাংলায় ৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ, দিনটি ছিল বৃহস্পতিবার। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্থনের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
সমীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
Correct Answer:
গ: ঐকদেশিক
Explanation:
সমীপ্য অর্থে কোন অধিকরণ হয়? সঠিক উত্তর ঐকদেশিক সমীপ্য অর্থে ঐকদেশিক অধিকরণ হয়। ঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন - ঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে) 'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে) রাজার দুয়ারে হাতি বাঁধা।
'যা দীপ্তি পাচ্ছে' - এক কথায় প্রকাশ করুন ।
Correct Answer:
খ: দেদীপ্যমান
Explanation:
'যা দীপ্তি পাচ্ছে' - এক কথায় প্রকাশ করুন । সঠিক উত্তর দেদীপ্যমান যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। দেদীপ্যমান শব্দের অর্থ - অতিশয় তেজ বা প্রভা নিয়ে জ্বলছে এমন, জাজ্বল্যমান। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
"এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" _ পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: সুকান্ত ভট্রাচার্য
Explanation:
"এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" _ পঙক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্রাচার্য উক্ত চরণটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলোর মধ্যে অন্যতম: ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, অভিমান প্রভৃতি তিনি মাত্র ২০ বছর ৬ মাস জীবিত ছিলেন। তাকে কিশোর কবি বলা হয়।
'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'_ কার লেখা?
Correct Answer:
গ: জীবানানন্দ দাশ
Explanation:
'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'_ কার লেখা? সঠিক উত্তর জীবানানন্দ দাশ আলোচ্য লাইনটি জীবনানন্দ দাশের লেখা। চরণটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' থেকে নেয়া হয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
'যার দুই হাত সমান চলে' তাকে এক কথায় কী বলে?
Correct Answer:
গ: সব্যসাচী
Explanation:
'যার দুই হাত সমান চলে' তাকে এক কথায় কী বলে? সঠিক উত্তর সব্যসাচী যার দুই হাত সমান চলে = সব্যসাচী; দুই বার জন্মে যা = দ্বিজ
সন্ধি বিচ্ছেদ করুন : কথাচ্ছলে
Correct Answer:
খ: কথা + ছলে
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুন : কথাচ্ছলে সঠিক উত্তর কথা + ছলে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন: কথাচ্ছলে = কথা + ছলে। পরিচ্ছদ = পরি + ছদ। মুখচ্ছবি = মুখ + ছবি প্রভৃতি।
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই"- উক্তিটি কার?
Correct Answer:
ঘ: চণ্ডীদাস
Explanation:
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই"- উক্তিটি কার? সঠিক উত্তর চণ্ডীদাস "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" - এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা চণ্ডীদাস। তাঁর রাধা - কৃষ্ণ বিষয়ক পদাবলি যুগ যুগ ধরে বাঙালির হৃদয়কে সীমাহীন রসমাধুর্যে পরিপূর্ণ করে তুলেছে।
'লাজওয়াব' শব্দটির 'লা' কোন ধরনের উপসর্গ?
Correct Answer:
ঘ: আরবি
Explanation:
'লাজওয়াব' শব্দটির 'লা' কোন ধরনের উপসর্গ? সঠিক উত্তর আরবি বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ যথা: আম, খাস, গর, লা।
'আগুনের পরশমণি' উপন্যাসের উপজীব্য বিষয় কী ?
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধ
Explanation:
'আগুনের পরশমণি' উপন্যাসের উপজীব্য বিষয় কী ? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ 'আগুনের পরশমনি' হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
'কৈশোর ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: কিশোর + ষ্ণ
Explanation:
'কৈশোর ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কিশোর + ষ্ণ কিশোর + ষ্ণ = কৈশোর (তদ্ধিত প্রত্যয় সাধিত)। 'ষ্ণ (অ)' প্রত্যয় যোগে গঠিত কতিপয় শব্দ: মনু + ষ্ণ = মানব, শিব + ষ্ণ = শৈব, শিশু + ষ্ণ = শৈশব, পৃথিবী + ষ্ণ = পার্থিব।
'খ্রিস্টাব্দ' হচ্ছে --
Correct Answer:
ঘ: মিশ্র শব্দ
Explanation:
'খ্রিস্টাব্দ' হচ্ছে -- সঠিক উত্তর মিশ্র শব্দ খ্রিষ্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ। এটি ইংরেজি ও তৎসম শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরুপ কতিপয় মিশ্র শব্দ হলো পকেটমার, চৌহদ্দি, ডাক্তারখানা প্রভৃতি।
'না' কোন জাতীয় শব্দ ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ ? সঠিক উত্তর অব্যয় ‘না’ শব্দটি অব্যয়। অব্যয় হচ্ছে অপরিবর্তনীয় শব্দ। যে শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না, যার একবচন বা বহুবচন হয় না। এরুপ কতিপয় অব্যয় শব্দ হলো আর, আবার, ও, হাঁ, না, যদি, যথা, সদা, সহস্য প্রভৃতি।
'সাহিত্য বিশারদ' হলেন--
Correct Answer:
খ: আবদুল করিম
Explanation:
'সাহিত্য বিশারদ' হলেন-- সঠিক উত্তর আবদুল করিম সংগ্রাহক ও লেখক আবদুল করিমকে সাহিত্য কৃতির স্বীকৃতিস্বরুপ ১৯০৯ সালে সাহিত্য বিশারদ ও ১৯২০ সালে সাহিত্য সাগর উপাধিতে ভূষিত করা হয়। গবেষণাকর্মে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকার ১৯৯৫ সালে তাকে মরণোওর স্বাধীনতা পুরস্কার প্রদান করে।
'কালকূট' শব্দের অর্থ --
Correct Answer:
গ: তীব্রবিষ
Explanation:
'কালকূট' শব্দের অর্থ -- সঠিক উত্তর তীব্রবিষ ‘কালকূট’ শব্দটি বিশেষ্য। এর অর্থ তীব্রবিষ; গরল প্রভৃতি।
পাথরে পাঁচ কিল বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
গ: পরন্তপ
Explanation:
পাথরে পাঁচ কিল বাগধারাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর পরন্তপ পাথরে পাঁচ কিল (উন্নত অবস্থা): ব্যবসায় - বাণিজ্য করে যে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল।
'ইনকিলাব' শব্দের অর্থ --
Correct Answer:
গ: বিপ্লব
Explanation:
'ইনকিলাব' শব্দের অর্থ -- সঠিক উত্তর বিপ্লব ইনকিলাব অর্থ বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন প্রভৃতি।
'মরুত' শব্দের অর্থ কী ?
Correct Answer:
ক: বায়ু
Explanation:
'মরুত' শব্দের অর্থ কী ? সঠিক উত্তর বায়ু ‘মরুত’ শব্দের অর্থ বায়ু, বাতাস, হাওয়া, পবন, অনিল, সমীর প্রভৃতি।
'অনল প্রবাহ' গ্রস্থের রচয়িতা --
Correct Answer:
ঘ: ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
'অনল প্রবাহ' গ্রস্থের রচয়িতা -- সঠিক উত্তর ইসমাইল হোসেন সিরাজী মুসলিম পুনর্জাগরণবাদী লেখক ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ ‘অনল্প্রবাহ’। এ কাব্যে তিনি মুসলমানদের স্বাধীনতার আহবান জানান। ফলে ইংরেজ রোষানলে পড়ে কারারুদ্ধ হন।
'শেষের কবিতা' কে লিখেছে ?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'শেষের কবিতা' কে লিখেছে ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ‘শেষের কবিতা’। এ উপন্যাসের বিষয়বস্তু পুরুষ ও নারীর অবিরোধে একসঙ্গে দুজনকে ভালোবাসা। এখানে অমিত - লাবণ্য, কেতকী - শোভনলাল চরিত্রের মাধ্যমে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে।
'কল্লোল' পত্রিকার প্রকাশকাল --
Correct Answer:
ক: ১৯২৩
Explanation:
'কল্লোল' পত্রিকার প্রকাশকাল -- সঠিক উত্তর ১৯২৩ ‘কল্লোল’ পত্রিকা ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয় দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় কলকাতা থেকে। ‘কল্লোল ছিল মাসিক সাহিত্য পত্রিকা।
'সংবিধান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ--
Correct Answer:
গ: সম +বিধান
Explanation:
'সংবিধান' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ-- সঠিক উত্তর সম +বিধান সন্ধির নিয়ম অনুসারে ম - এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে, ম স্থলে অনুস্বার(ং) হয়। যেমন - সম + বিধান = সংবিধান, সম + বাদ = সংবাদ, সম + সার = সংসার প্রভৃতি।
নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ ?
Correct Answer:
ক: সবিতা
Explanation:
নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ ? সঠিক উত্তর সবিতা ‘সূর্যের’ কতিপয় প্রতিশব্দ হলো - দিবাকর, রবি, ভানু, তপন, প্রভাকর, বিভাবসু, সবিতা, অর্ক, মার্তন্ড, সুর প্রভৃতি।
'চত্রবাক' গ্রস্থটির রচয়িতা --
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'চত্রবাক' গ্রস্থটির রচয়িতা -- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ‘চক্রবাক’ কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। এ কাব্যটি কবিত প্রেমের কাব্য। এ কাব্যে কবির বিরহী হৃদয় বেসনা ঝরে পড়েছে। এ কাব্যের কবিতাগুলো কবে ১৯২৭ থেকে ১৯২৯ সালের মধ্যে রচনা করেন।
'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেছেন --
Correct Answer:
গ: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেছেন -- সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী, গবেষক মুহাম্মদ ষীদুল্লাহ ভাষাতত্ত্ব বিষয়ক তিনটি বই রচনা করেন। এ বই তিনটি হলো ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ (১৯৫৮), বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫) ।
কোনটি মুনীর চৌধুরী রচিত নাটক ?
Correct Answer:
ক: কবর
Explanation:
কোনটি মুনীর চৌধুরী রচিত নাটক ? সঠিক উত্তর কবর মুনির চৌধুরী রচিত নাটক কবর । এ নাটকটি ভাষা আন্দোলন ভাষা শহীদদের নিয়ে লেখা। এছাড়াও মুনীর চৌধুরী রচিত অন্যান্য নাটক রক্তাক্ত প্রান্তর, চিঠি প্রভৃতি।
'ধীমান ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: বুদ্ধিমান
Explanation:
'ধীমান ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর বুদ্ধিমান "ধীমান" বিশেষণ শব্দটির অর্থ বুদ্ধিমান; যার স্ত্রীবাচক শব্দ ধীমতি।
'কপিলা' কোন উপন্যাসের চরিত্র ?
Correct Answer:
গ: পদ্মাননীর মাঝি
Explanation:
'কপিলা' কোন উপন্যাসের চরিত্র ? সঠিক উত্তর পদ্মাননীর মাঝি কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘পদ্মান্দীর মাঝি’। উপন্যাসের নায়িকা চরিত্র কপিলা। এ উপন্যাসের অন্যান্য চরিত্র - কুবের, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা প্রমুখ।
মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: মনস্ + ঈষা
Explanation:
মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনস্ + ঈষা মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মনস্ + ঈষা। ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। আ + ঈ = এ মহা + ঈশ = মহেশ, রমা + ঈশ = রমেশ।
মরমী কবি কে ?
Correct Answer:
ঘ: হাসন রাজা
Explanation:
মরমী কবি কে ? সঠিক উত্তর হাসন রাজা মারমী, সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় সম্পত্তি বিলি - বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্নিক গানের রচয়িতা। সিলাটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসন উদাস‘ গ্রন্থে মুদ্রিত আছে।
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
ক: বনানী
Explanation:
বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর বনানী "বৃক্ষ" শব্দের সমার্থক শব্দ - বিটপী, শিখরী, পাদপ, গাছ, দ্রুম, মহীরুহ, শাখী। অন্যদিকে বনানী শব্দের সমার্থক শব্দ: বন, অরণ্য, জঙ্গল, কানন।
বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেছেন--
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেছেন-- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকাব্য ধারার সুত্রপাত করেন মাইকেল মধুসুদন দত্ত। ১৮৬১সালে প্রকাশিত ‘মেঘনাদবধ’ কাব্যের মাধ্যমে মহাকাব্যের পূর্ণাঙ্গরুপের অনবদ্য প্রকাশ ঘটে এবং বাংলা সাহিত্যে তা প্রথম শ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য হিসেবে স্বীকৃতি পায়।
'চতুরঙ্গ' গ্রস্থটি একটি --
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'চতুরঙ্গ' গ্রস্থটি একটি -- সঠিক উত্তর উপন্যাস ‘চতুরঙ্গ’ উপন্যাসের লেখক বিশ্বকরে রবীন্দ্রনাথ ঠাকুর। জ্যাঠামশায়, শচীন, দামিনী ও শ্রীবিলাস - - - এ চারটি চরিত্র চতুরঙ্গ উপন্যাসের ভিত্তি।
'সিজাগ' শব্দের 'স' উপসর্গ কোণ ভাষার ?
Correct Answer:
গ: বাংলা
Explanation:
'সিজাগ' শব্দের 'স' উপসর্গ কোণ ভাষার ? সঠিক উত্তর বাংলা ‘সজাগ’ শব্দের ‘স’ উপসর্গটি বাংলা ভাষার। বাংলা উপসর্গ মোট ২১ টি। অন্যান্য বাংলা উৎসর্গগুলো হলো - - - - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, সু, হা।
সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
Correct Answer:
ক: যে
Explanation:
সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? সঠিক উত্তর যে দূরত্ববাচক : ঐ, ঐসব, সব ৫. সাকল্যবাচক : সব, সকল, সমুদয়, তাবৎ ৬. প্রশ্নবাচক : কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে ৭. অনির্দিষ্টতাজ্ঞাপক : কোন, কেহ, কেউ, কিছু ৮. ব্যতিহারিক : আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ৯. সংযোগজ্ঞাপক : যে, যিনি, যাঁরা, যাহারা ১০. অন্যাদিবাচক : অন্য, অপর, পর
লম্ফ প্রদান করিল' -এর চলিত রুপ কোনটি?
Correct Answer:
ক: লাফ দিল
Explanation:
লম্ফ প্রদান করিল' -এর চলিত রুপ কোনটি? সঠিক উত্তর লাফ দিল সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা , করিল ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—দিল, খাচ্ছি, তারা ইত্যাদি।
কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?
Correct Answer:
ঘ: অক্লান্তকর্মী
Explanation:
কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি? সঠিক উত্তর অক্লান্তকর্মী কর্মে যাহার ক্লান্তি নাই' একে এক কথায় বলে অক্লান্তকর্মী।
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
Correct Answer:
ক: শুকনো
Explanation:
নিচের কোনটি চলিত রীতির শব্দ? সঠিক উত্তর শুকনো সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা, সহিত,তুলা, পড়িল ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা,শুকনো ইত্যাদি।
লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজী অনুবাদ কোনটি?
Correct Answer:
ঘ: Greed leads to sin and to death
Explanation:
লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজী অনুবাদ কোনটি? সঠিক উত্তর Greed leads to sin and to death 'লােভে পাপ , পাপে মৃত্যু ' এর সঠিক ইংরেজি অনুবাদ Greed leads to sin and sin to death । কিন্তু প্রদত্ত option এ রকম দেয়া না থাকলেও ( ঘ ) অপশনে প্রদত্ত Greed leads to sin and to death সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা যায় ।
’নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: নিন্দিত
Explanation:
’নন্দিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নিন্দিত নন্দিত এর বাংলা অর্থ হলো = আনন্দিত, আহ্লাদিত । সুতরাং, এর বিপরীত শব্দ হল বিষণ্ণ ।
বরনের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন।
Correct Answer:
ক: বরেণ্য
Explanation:
বরনের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন। সঠিক উত্তর বরেণ্য বরেণ্য : (বিশেষণ পদ) শ্রেষ্ঠ, বরণীয়, প্রার্থনীয়। বীরপুরুষ: সাহসী বা যুদ্ধপটু ব্যক্তি; বিশিষ্ট জন (রথী মহারথী)। বরণীয় : (বিশেষণ পদ) বরণযোগ্য, পূজনীয়, গ্রহণীয়, প্রার্থনীয়। বীর : [বিশেষণ পদ] শূর, বলবান্, সাহসী, রণকুশল, অসামান্য কর্মী।
শৃঙ্খলাকে অতিক্রান্ত =উচ্ছৃঙ্খল‘ কোন সমাস?
Correct Answer:
খ: অব্যয়ীভাব
Explanation:
শৃঙ্খলাকে অতিক্রান্ত =উচ্ছৃঙ্খল‘ কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব Penultimate অর্থ - - - সবশেষটির পূর্ববর্তী অর্থাৎ last but one (একজন ব্যতীত সবশেষের উওন)। তাই সঠিক উত্তর (গ)।
লোক সাহিত্য কাকে বলে?
Correct Answer:
ক: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
Explanation:
লোক সাহিত্য কাকে বলে? সঠিক উত্তর লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে Spectrum(বর্ণচ্ছটা; বর্ণালি) এর Plural হচ্ছে Spectra এরকম আরো কিছু উদাহরণ হচ্ছে sgendum - agenda/datum - Data/Memorandum Memoranda. অতএব, সঠিক উত্তর (খ)।
’মাথা খাও’ ভুলিওনা কেয়ো মনে করে, মাথা কাও বলতে বুঝায়-
Correct Answer:
ক: মাখার দিব্যি
Explanation:
’মাথা খাও’ ভুলিওনা কেয়ো মনে করে, মাথা কাও বলতে বুঝায়- সঠিক উত্তর মাখার দিব্যি বাংলা ভাষায় এমন কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াপদ আছে যেগুলো ভিন্ন ভিন্ন অর্থে বাক্যে ব্যবহৃত হয়। এসব শব্দের প্রত্যেকটি নিজস্ব আভিধানিক অর্থের অতিরিক্ত একাধিক বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়ে বাক্যের সৌন্দর্য্য বৃদ্ধি করে। যেমন: ‘মাথা খাও, চিঠি দিতে ভুলো না’ - এখানে ‘মাথা খাও’ দিব্যি দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে।
কচু বনে কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: অপদার্থ
Explanation:
কচু বনে কাঁলাচাদ’ বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর অপদার্থ কচু বনে কালাচাঁদ (অপদার্থ): পড়াশুনার নাম নেই, পোশাকের কি ঘটা। এমন কচু বনের কালাচাঁদ আর দেখিনি।
নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: বাগান
Explanation:
নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর বাগান নিকুঞ্জ অর্থ - বাগান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Explanation:
বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।
Correct Answer:
ঘ: অনু+ এষণ
Explanation:
‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক উত্তর অনু+ এষণ ‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ = অনু + এষণ । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}