General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত?
Correct Answer:
গ: প্রায় ১০ কি.মি.
Explanation:
ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত? সঠিক উত্তর প্রায় ১০ কি.মি. জীবমণ্ডল দ্বারা জল, স্হল ও বায়ুমন্ডলে বসবাসকারী জীবকুল পৃথিবী নামক এ গ্রহকে বুঝায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬ কিমি উচ্চতা এবং ৭ কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। এই (৬ + ৭) ১৩ কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমন্ডলের অন্তর্ভুক্ত।
আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না?
Correct Answer:
ঘ: আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
Explanation:
আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? সঠিক উত্তর আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কারণটি গ্রহণযোগ্য হবে না তা হলো - আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত।
বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? সঠিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডের বিভিন্ন উপাদানসমূহের মধ্যে নাইট্রোজেন ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ০.৮০%, কার্বন ডাই অক্সাইড ০.০৩%, ওজোন ০.০০০১%, এবং অন্যান্য ০.৪৩৯৯%
সমুদ্র স্রোতের অন্যতম কারণ ?
Correct Answer:
ক: বায়ু প্রবাহের প্রভাব
Explanation:
সমুদ্র স্রোতের অন্যতম কারণ ? সঠিক উত্তর বায়ু প্রবাহের প্রভাব সমুদ্রস্রোত সৃষ্টি হয় বায়ুপ্রবাহ, গভীরতার তারতম্য, উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, পৃথিবীর আবর্তন ও স্থলভাগের অবস্থানের জন্য। এর মধ্যে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি?
Correct Answer:
খ: NaCI
Explanation:
খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? সঠিক উত্তর NaCI খাবার লবনের সাধারণ সংকেত NaCl
বায়ো গ্যাসের কোন উপদান জালানির কাজে লাগে?
Correct Answer:
ঘ: মিথেন
Explanation:
বায়ো গ্যাসের কোন উপদান জালানির কাজে লাগে? সঠিক উত্তর মিথেন মিথেন হচ্ছে একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত CH4। এর প্রতিটি অনুতে আছে এক পরমাণু কার্বন ও চার পরমাণু হাইড্রোজেন। এটি একটি অ্যালকেন এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। মিথেনের আপেক্ষিক প্রাচুর্যতা এটিকে একটি আকর্ষণীয় জ্বালানীতে পরিনত করেছে। কিন্তু, সাধারণ তাপমাত্রায় যেহেতু এটি গ্যাসীয় অবস্থায় থাকে তাই মিথেনকে উৎস থেকে পরিবহন করা কষ্টসাধ্য। বায়ুমন্ডলীয় মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস (প্রতি এককে কার্বন ডাই অক্সাইড অপেক্ষা বেশি)। পৃথিবীর বায়ুমন্ডলে ১৯৯৮ সালে মিথেনের ঘনত্ব ছিল ১৭৪৫ এন.মোল/মোল (পার্টস পার বিলিয়ন, পিপিবি)। ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী মিথেনের মাত্রা প্রায় একইরূপ থাকার পর ২০০৮ সালে ১৮০০ এন.মোল/মোল হয়।
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে ?
Correct Answer:
ঘ: জেমস ওয়াট
Explanation:
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে ? সঠিক উত্তর জেমস ওয়াট জেমস ওয়াট ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতারূপে তিনি তার কর্মজীবন শুরু করেন। এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তার ভাবনাচিন্তা শুরু হয়। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের যন্ত্র সৃষ্টিকর্তা হিসেবে কাজ করার সময়, ওয়াট বাষ্প ইঞ্জিনের প্রযুক্তিতে আগ্রহী হয়ে ওঠেন. তিনি উপলব্ধি করেন যে সমকালীন ইঞ্জিন ডিজাইন বারবার শীতল এবং সিলিন্ডার উত্তপ্ত দ্বারা শক্তির একটি বিরাট অংশ নষ্ট করছে। ওয়াট একটি নকশা বর্ধিতকরণ চালু করেন যা শক্তির এই অপচয় এড়ানো, আমূল ক্ষমতা, দক্ষতা, এবং বাষ্প ইঞ্জিনের খরচ কার্যকারিতা উন্নত করে. অবশেষে তিনি তার ইঞ্জিন অভিযোজিত ঘূর্ণনশীল গতি উত্পাদন, ব্যাপকভাবে পাম্পিং জল এর ব্যবহার প্রসারিত করেন।
একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি?
Correct Answer:
খ: তাপের প্রভাব
Explanation:
একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি? সঠিক উত্তর তাপের প্রভাব পদার্থের এমন পৃথকীকরণ তাদের স্বধর্মের গুনগত পার্থক্যের উপর ভিক্তি করেই তৈরী করা হচ্ছে। একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ তাপের প্রভাব। কঠিন অবস্থায় পদার্থের একটি নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। পদার্থ গঠনকারী কণাগুলো (অণু, পরমাণু অথবা আয়ন) কাছাকাছি অবস্থান করে এবং একটি নির্দিষ্ট অবস্থানে থাকে। তরল অবস্থায় পদার্থের একটি নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু আকার নির্দিষ্ট হয়না। এ কারণে এরা ধারণকারী পাত্রটির আকার ধারণ করতে পারে। এর গঠনকারী কণাগুলো কাছাকাছি থাকে কিন্তু মুক্তভাবে বিচরণ করতে পারে। গ্যাসীয় অবস্থায় পদার্থের কোন নির্দিষ্ট আকার ও আয়তন থাকেনা, আর সেজন্য এটি ধারক পাত্রের আকার ও আয়তন ধারণ করতে পারে। গঠনকারী কণাগুলো কাছাকাছিও থাকেনা, আবার একটি নির্দিষ্ট অবস্থানেও থাকেনা। প্লাজমা অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকেনা কিন্তু চার্জবিহীন পরমাণুর মত এর নির্দিষ্ট পরিমান আয়ন আর ইলেকট্রন থাকে। এরা উভয়েই মুক্তভাবে বিচরণ করতে পারে। প্লাজমা দৃশ্য পদার্থগুলোর সবচেয়ে সাধারন রূপ।
কম্পিউটারের ব্রেইন হল
Correct Answer:
গ: মাইক্রো প্রসেসর
Explanation:
কম্পিউটারের ব্রেইন হল সঠিক উত্তর মাইক্রো প্রসেসর মাইক্রোপ্রসেসর বা “অণুপ্রক্রিয়াজাতকারক” বলতে এক শ্রেণীর অতিক্ষুদ্র ইলেকট্রনীয় যন্ত্র বা যন্ত্রাংশকে বোঝায়, যেটি ডিজিটাল কম্পিউটার তথা ইলেকট্রনীয় গণকযন্ত্রের কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশের কাজগুলি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় গাণিতিক, যুক্তিভিত্তিক ও নিয়ন্ত্রণমূলক ইলেকট্রনীয় বর্তনী ধারণ করে রাখে।
মানব দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
মানব দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি? সঠিক উত্তর আমিষ শরীরের জন্য আমিষ, যা খুব গুরুত্বপূর্ণ। শরীরের প্রতিটা অংশ এবং কোষে প্রোটিন রয়েছে। শরীর গঠন ও বৃদ্ধির জন্য এর কোনো বিকল্প নেই। প্রোটিন সাধারণত অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। যেসব খাবার থেকে প্রোটিন পাই বিভিন্ন প্রাণিজ উৎস যেমন: মাছ, মাংস বিশেষ করে ডিমের ভেতর প্রোটিনের পরিমাণ বেশি। এ ছাড়া উদ্ভিজ্জ উৎস থেকেও প্রোটিন পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস যেমন: শিম, বিভিন্ন ধরনের শস্যদানা।
টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?
Correct Answer:
ঘ: শব্দ ও ছবি
Explanation:
টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? সঠিক উত্তর শব্দ ও ছবি টেলেক্স একধরণের টেলিপ্রিন্টার। এতে একটি টাইপরাইটার থাকে। যে তথ্য, সংবাদ বা চিঠি প্রেরণ করতে হবে তা টাইপরাইটারে টাইপ করতে হয়। যে নম্বরে প্রেরণ করা হয়, সে নম্বরে তা টাইপ হয়ে বেরিয়ে আসে।
Which planet is nearest to the Sun ?
Correct Answer:
A: Mercury
Explanation:
Which planet is nearest to the Sun ? Correct Answer Mercury বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৪৮৫০ কিলোমিটার।
মানুষের লালায় কোন এনজাইম থাকে ?
Correct Answer:
ঘ: টায়ালিন
Explanation:
মানুষের লালায় কোন এনজাইম থাকে ? সঠিক উত্তর টায়ালিন লালা পানির মতো আঠালো ও বর্ণহীন তরল। আমরা খাবার মুখে নিয়ে দাঁত দিয়ে চিবুতে থাকি। জিব খাবারগুলোকে নেড়েচেড়ে দেখে। যেন এগুলো ভালো করে চিবানো যায়। মুখের মধ্যে ওই খাবারগুলো লালার সঙ্গে মিশ্রিত হয়। খাদ্যদ্রব্য হজমের জন্য এটি খুব প্রয়োজনীয়। এতে থাকে শতকরা ৯৮ ভাগ পানি ও ২ ভাগ এনজাইম বা জৈব রাসায়নিক পদার্থ। লালার এনজাইমকে বলে টায়ালিন।
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
Correct Answer:
গ: অগ্ন্যাশয়
Explanation:
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় অগ্ন্যাশয় মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই আছে। এর বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। এর অন্তঃক্ষরা অংশের নাম ল্যাঙ্গারহান্স কোষপুঞ্জ আইলেট অফ ল্যাঙ্গারহান্স; আইলেট = ছোট দ্বীপ, অর্থাৎ বহিঃক্ষরা অংশগুলির মধ্যে মধ্যে বিক্ষিপ্ত অন্তঃক্ষরা কোষগুচ্ছগুলি) যার বিটা কোষ ইনসুলিন, আলফা কোষ গ্লুকাগণ, ডেল্টা কোষ সোমাটোস্টাটিন হরমোন নিঃসরণ করে।
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
Correct Answer:
ক: এক কিলোওয়াট -ঘন্টা
Explanation:
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- সঠিক উত্তর এক কিলোওয়াট -ঘন্টা এক কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক, যা ৩৬০০০০০ জুল শক্তি বা ১০০০ ওয়াট ক্ষমতায় ১ ঘন্টায় খরচকৃত বিদ্যুতের পরিমাণ। তাই এক কিলোওয়াট ঘন্টাকে এক ইউনিট বিদ্যুৎ খরচ বোঝায়।
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
Correct Answer:
ঘ: ২৫%
Explanation:
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? সঠিক উত্তর ২৫% কার্বন ডাই অক্সাইড ২৫% এর বেশী হলে কোনো প্রাণী শ্বাসপ্রশ্বাস এর জন্য দরকারি অক্সিজেন পায় না কারণ অক্সিজেন এর মাত্রা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির সাথে সাথে কমে যাবে।
স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়-
Correct Answer:
খ: নাইট্রিক এসিড
Explanation:
স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়- সঠিক উত্তর নাইট্রিক এসিড স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
Correct Answer:
ঘ: আয়োডিন
Explanation:
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন খাদ্য ও খাবার পানিতে আয়োডিনের অভাব, সংক্রমণজনিত প্রদাহ, টিউমার, অথবা গলগ্রন্থির কম কার্যকারিতার কারণে গলগ্রন্থির (thyroid) অস্বাভাবিক বৃদ্ধি। ফুলে ওঠা গলগ্রন্থি গলার সামনে সহজদৃষ্ট হয়ে ওঠে। বেশির ভাগ গলগন্ড গলায় সীমাবদ্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলি বুকের উপর দিকে বা কদাচিৎ অন্তর্বক্ষীয়ও হতে পারে।
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর ফ্যাদোমিটার যে যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হায় তাকে ফ্যাদোমিটার বলে। এটা খুবই সহজ পদ্ধতি কাজ করে। পানির গভীরতা মাপার যান্ত্রিক সরঞ্জাম ফ্যাদোমিটার । এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভশীল । ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনি সময়ের পার্থক্য থেকে গভীরতা নির্ণয় করা হয়।
কোন রোগটি মশার কামড়ে হয় না?
Correct Answer:
গ: কলেরা
Explanation:
কোন রোগটি মশার কামড়ে হয় না? সঠিক উত্তর কলেরা ক্ষুদ্র একটি প্রাণী মশা। যার কামড়ে বহন করে অনেক ক্ষতিকারক ও জীবননাশক জীবানু। মশার কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য চিকনগুনিয়া দেশে বেশ আলোচিত একটি মশাবাহিত ভাইরাসের নাম । কলেরা (ওলাউঠা) হল অন্ত্রের সংক্রমণ। দূষিত খাদ্য বা জল থেকে এই রোগটি হয়ে থাকে।
গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?
Correct Answer:
ঘ: কার্বন ডাই-অক্সাইড
Explanation:
গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে? সঠিক উত্তর কার্বন ডাই-অক্সাইড যে শারীরবৃত্তিয় জারণ - বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রানী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উত্পন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে, তাকে বা সেই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
Correct Answer:
ক: বাবা
Explanation:
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? সঠিক উত্তর বাবা X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হয় আর Y ক্রোমোজোমের কারণে ডিম্ব নিষিক্ত হলে সন্তান ছেলে হয়। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী বাবা।
আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?
Correct Answer:
ক: গলগণ্ড
Explanation:
আয়োডিনের অভাবে কোন রোগ হয় ? সঠিক উত্তর গলগণ্ড মানবদেহে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মৌলগুলোর মধ্যে আয়োডিন অন্যতম। মানবদেহের বলয়ে থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন সঞ্চিত থাকে। এ গ্রন্থির থাইরক্সিন নামক হরমোনের ৬৫% আয়োডিন। দেহের বিভিন্ন কোষে এবং রক্তেও কিছু পরিমাণে আয়োডিন থাকে। সামুদ্রিক মাছ, কডলিভার তেল, সমুদ্র উপকূলে চরানো গরুর দুধ ও মাংস, বাঁধাকপি প্রভৃতি আয়োডিনের প্রধান উৎস। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এই রোগে থাইরয়েড গ্রন্থি ফুলে আকারে বড় হয়ে যায়। চর্মরোগ হয় বিভিন্ন রোগ - জীবাণু ও ফাংগাস - এর সংক্রমণে।
টেলিফোন কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: আলেকজান্ডার গ্রাহাম বেল
Explanation:
টেলিফোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর আলেকজান্ডার গ্রাহাম বেল ষ্টিফেন হকিন্স বর্তমানে বিশ্বের একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ। তিনি ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের প্রবক্তা ও ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ তার আলোচিত একটি গ্রন্থ। মার্কিন বিজ্ঞানী আলেকজেন্ডার গ্রাহাম বেল (১৮৪৭ - ১৯২২) ১৮৭৬ সালে টেলিফোন আবিস্কার করেন। আর মাদাম কুরি প্রথম নোবেলজয়ী একমাত্র নারী যিনি পদার্থ (১৯০৩) ও রসায়নে (১৯১১) নোবেল পুরস্কার লাভ করেন।
মানুষের শরীরের কত জোড়া ক্রোমোজম থাকে ?
Correct Answer:
গ: ২৩জোড়া
Explanation:
মানুষের শরীরের কত জোড়া ক্রোমোজম থাকে ? সঠিক উত্তর ২৩জোড়া প্রশ্নে ভুল আছে। তবে ‘হাড়’ – এর স্থলে ‘ক্রোমোজোম’ হলে সঠিক উত্তর হবে (গ)।
মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে ?
Correct Answer:
ক: ৪টি
Explanation:
মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে ? সঠিক উত্তর ৪টি মানুষের হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুইটি অংশকে ডান ও বাম অলিন্দ এবং নিচের দিকের দুইটি অংশকে ডান ও বাম নিলয় বলা হয়।
যক্ষার টিকা কোনটি ?
Correct Answer:
ক: বিসিজি
Explanation:
যক্ষার টিকা কোনটি ? সঠিক উত্তর বিসিজি যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় বিসিজি (Bacillus Calmatte Guerin) টিকা। অন্যদিকে ডিপথেরিয়া, হুপিংকাশি ও টিটেনাস প্রতিষেধক হিসেবে ডিপিটি (DPT) টিকা দেয়া হয়। আর টিটি) Tetanus Toxoid) প্রতিষেধক টিকা দেয়া হয় মায়েদের গর্ভাবস্থায় শিশুওকে টিটেনাস রোগ থেকে রক্ষার জন্য।
খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে ?
Correct Answer:
ক: ১২ঘন্টা
Explanation:
খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে ? সঠিক উত্তর ১২ঘন্টা ডায়রিয়ার আক্রান্ত রোগীর দেহের পানিস্বল্পতা পূরণে খাবার স্যালাইন একটি প্রধান পথ্য। প্যাকেটের ওআরএস পানিতে মিশিয়ে ডায়রিয়া রোগীর জন্য খাবার স্যালাইন তৈরি করা হয়। ওআরএস প্যাকেট দিয়ে তৈরি স্যালাইন ১২ ঘন্টা পর্যন্ত ভালো থাকে। যদি ১২ ঘণ্টা পর স্যালাইন অবশিষ্ট থাকে তবে তা ফেলে দিতে হবে এবং পুনরায় নতুন স্যালাইন তৈরি করতে হবে।
ভিটামিন "এ" এর অভাবে নিচের কোন রোগটি হয়?
Correct Answer:
খ: রাতকানা
Explanation:
ভিটামিন "এ" এর অভাবে নিচের কোন রোগটি হয়? সঠিক উত্তর রাতকানা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়
রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
Correct Answer:
ক: এ
Explanation:
রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ? সঠিক উত্তর এ ম্যাককলাম এবং ডেভিস (১৯১৩) ভিটামিন ‘এ’ আবিস্কার করেন। ভিটামিন ‘এ’ পানিতে অদ্রবণীয় কিন্তু চর্বিতে দ্রবণীয়। প্রাণিজ ও উদ্ভিজ্জ উভয় প্রকার উৎস থেকে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। চোখের অক্ষিপটে অবস্থিত দৃষ্টি সহায়ক দন্ড ও শঙ্কু (rod & cone) নামক গ্রাহক কোষের গুরুত্বপূর্ণ উপাদান ‘এ’ দ্বারা গঠিত। কাজেই এই ভিটামিনের অভাব হলে কম আলোতে দেখতে সমস্যা হয়। যাকে আমরা রাতকানা রোগ বলি।
লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ?
Correct Answer:
খ: সি
Explanation:
লেবুতে কোন ভিটামিন বেশি থাকে ? সঠিক উত্তর সি পানিতে দ্রবণীয় ভিটামিন ‘সি’ - এর স্বাদ হয় টক। এর অপর নাম এসকরবিক আসিড। টক ফল, বিশেষ করে লেবু জাতীয় খাদ্যে প্রচুর ভিটামিন ‘সি’ পাওয়া যায়। এদের মধ্যে বিভিন্ন প্রকার লেবু, আমড়া, পেয়ারা, আমলকি, কামরাঙা, আনারস প্রভৃতি প্রধান।
জোয়ার ভাটা হয় কোন গতির কারণে?
Correct Answer:
ক: আহ্নিক গতি
Explanation:
জোয়ার ভাটা হয় কোন গতির কারণে? সঠিক উত্তর আহ্নিক গতি পৃথীবির গতি মূলত দুই প্রকার। যথা - (১) আহ্নিক বা আবর্তন গতি এবং (৩) বার্ষিক বা পরিক্রমণ গতি। আহ্নিক গতির ফলেঃ পৃথিবীতে দিন - রাত সংঘটিত হয়, ভূ - পৃষ্ঠে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়, জোয়ার - ভাটার সৃষ্টি হয়, এছাড়া সময় গণনার সুবিধা হয়। অন্যদিকে বার্ষিক গতির ফলেঃ দিন - রাত্রির হ্রাস - বৃদ্ধি ঘটে, ঋতুর পরিবর্তনে ঘটে, এছাড়া তাপমাত্রার তারতম্য ঘটে।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততমদেশ ?
Correct Answer:
খ: ৮ম
Explanation:
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততমদেশ ? সঠিক উত্তর ৮ম বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ (UNFPA) এর তথ্যমতে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম দেশ। এর জনসংখ্যা ১৫ কোটি ৮৫ লক্ষ।
মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি রাজ্য রয়েছে?
Correct Answer:
গ: ৫০
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রে কতটি রাজ্য রয়েছে? সঠিক উত্তর ৫০ যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র । উত্তর আমেরিকায় অবস্থিত পঞ্চাশটি রাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি আমেরিকা নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত আটচল্লিশটি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত; এই অঞ্চলের উত্তর ও দক্ষিণ সীমান্তে অবস্থিত যথাক্রমে কানাডা ও মেক্সিকো রাষ্ট্র। আলাস্কা রাজ্যটি অবস্থিত মহাদেশের উত্তর - পশ্চিমে; এই রাজ্যের পূর্ব সীমান্তে রয়েছে কানাডা ও পশ্চিমে বেরিং প্রণালী পেরিয়ে রয়েছে রাশিয়া। হাওয়াই রাজ্যটি মধ্য - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়াও ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পাঁচটি অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন।
পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে?
Correct Answer:
গ: মাকসুদুল আলম
Explanation:
পাটের জীবন রহস্য উন্মোচিত হয় কোন বিজ্ঞানীর নেতৃত্বে? সঠিক উত্তর মাকসুদুল আলম ড. মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশী জিনতত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা । ২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ঘোষণা দেন।
What is the real colour of the sun?
Correct Answer:
A: Pure White
Explanation:
What is the real colour of the sun? Correct Answer Pure White সূর্যের তাপমাত্রা প্রায় ছয় হাজার কেলভিনের মতো। এ তাপমাত্রায় নক্ষত্র গুলো সাধারণত হয়ে থাকে সাদা রঙ্গের। সেক্ষেত্রে সূর্যের আসল রং হলো সাদা। আর সব রঙ্গের সমষ্টি সাদা।
মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
Correct Answer:
গ: ৯৮.৪ডিগ্রী ফাঃ
Explanation:
মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তর ৯৮.৪ডিগ্রী ফাঃ মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ডিগ্রী ফাঃ। জার্মান চিকিত্সক কার্ল রিইনহোল্ড অগাস্ট উন্ডারলিখ ১৮৬৮ সালে হিসাব - টিসাব করে দেখিয়েছিলেন, সুস্থ অবস্থায় শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা হলো ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। থার্মোমিটারে লাল দাগে সেটাই দেখানো হয়। সাধারণত শরীরের তাপমাত্রা ৯৭ থেকে ৯৯ ডিগ্রির মধ্যে থাকে। একটু ওঠানামা করে বটে, তবে তার কিছু কারণও থাকে। যেমন সকালের তুলনায় রাতে শরীরের তাপমাত্রার পার্থক্য হতে পারে।
পূর্ণাঙ্গ পুরুষের দেহে কতটি হাড় থাকে?
Correct Answer:
খ: ২০৬
Explanation:
পূর্ণাঙ্গ পুরুষের দেহে কতটি হাড় থাকে? সঠিক উত্তর ২০৬ একজন শিশুর জন্মের সময় হাড় থাকে ৩৫০ টি কিন্তু পূর্ণ বয়স্ক নারী অথবা পুরুষের হাড় বা অস্হি সংখ্যা ২০৬ টি।
আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Correct Answer:
খ: ফাইব্রিনোজেন
Explanation:
আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর ফাইব্রিনোজেন ক্ষতস্থানে রক্ত জমাট বাধার জন্য অণুচক্রিকা, ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি উপাদান দরকার। হরমোন মানবদেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে।
সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
Correct Answer:
গ: হীরক
Explanation:
সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? সঠিক উত্তর হীরক হীরক প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ। হীরককে হীরক ব্যতীত অন্য কিছু দিয়ে কাটা যায় না। হীরককে গলাতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত শক্ত।
হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ? সঠিক উত্তর আমিষ রক্বের মধ্যে বিদ্যমান লৌহঘটিত আমিষ জাতীয় জৈব পদার্থ হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য মানুষের রক্তের বর্ণ লাল হয়। ৪ শতাংশ হিম এবং ৯৬ শতাংশ গ্লোবিন নামক সরল প্রোটিনের সমন্বয়ে হিমোগ্লোবিন গঠিত।
Natural protein --এর কোড নাম ---
Correct Answer:
গ: Protein-P 49
Explanation:
Natural protein --এর কোড নাম --- সঠিক উত্তর Protein-P 49 Natural protein - - এর কোড নাম - - - Protein - P 49। আমিষ (প্রোটিন) জৈব বৃহৎ - অণুর প্রকারবিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে এমাইনো এসিড পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ অনেক এমাইনো এসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু তৈরী করে।
ডেঙ্গু জ্বরের বাহক মশা--
Correct Answer:
খ: Aedes
Explanation:
ডেঙ্গু জ্বরের বাহক মশা-- সঠিক উত্তর Aedes Aedes - মশা ডেঙ্গু জ্বরের বাহক। Anopheles - মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী। Culex - মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহনকারী।
শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ-
Correct Answer:
ঘ: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Explanation:
শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ- সঠিক উত্তর শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় লোকভর্তি ঘরে শব্দ চলাচল করতে পারে না কারণ মানুষের শরীরে শব্দতরঙ্গ বাধা প্রাপ্ত হয়। তাই লোকভর্তি ঘরে শুন্য ঘর অপেক্ষা শব্দ কম শোনা যায়।
মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে?
Correct Answer:
ঘ: ২০৬ টি
Explanation:
মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে? সঠিক উত্তর ২০৬ টি মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা ২০৬ টি। এটি দেহের কাঠামো গঠন করে ও চলাচলে সহায়তা করে। করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি, দেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
মানবদেহে পানির পরিমাণ----
Correct Answer:
খ: ৭০%
Explanation:
মানবদেহে পানির পরিমাণ---- সঠিক উত্তর ৭০% মানবদেহে পানির পরিমাণ ৬০% - - ৭০%। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২ - ৩ লিটার পানির প্রয়োজন। মানবদেহে খনিজের পরিমাণ মোট ওজনের ৪%।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৯০
Explanation:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯০ ১৮৭৮ সনে আফিম আইন সংশোধন করে আফিম অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ১৯৯০সালে এটি প্রতিষ্ঠিত হয়। সরকারি অধিদপ্তর নির্বাহী: মোঃ আহসানুল জব্বার, মহাপরিচালক গঠিত: ১৯৭৬ মূল সংস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিবাক্য: মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া।
কোনটি সংক্রামক রোগ?
Correct Answer:
খ: কলেরা
Explanation:
কোনটি সংক্রামক রোগ? সঠিক উত্তর কলেরা সংক্রামক রোগএকজন রুগীর থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে । জীবানু বা অন্য যে সমস্ত জীবন্ত প্রাণী শরীরের ক্ষতি করে সেগুলো থেকে সংক্রামক রোগ জন্মায় । এন্টিবায়োটিক বা যে সব ঔষধ জীবানুর সাথে যুদ্ধ করে তারা সংক্রামক রোগ সারাতে সাহায্য করে । এই সংক্রামক রোগগুলো যাতে ছড়িয়ে না পড়তে পারে বা এর থেকে অন্যদের রক্ষা করা, এই দুটো ব্যাপারে সতর্ক থাকা উচিত । সংক্রামক রোগের উদাহরণ - এইডস্, কুষ্ঠ, নিউমোনিয়া
কোনটি হৃদরোগের কারণ?
Correct Answer:
খ: ধূমপান
Explanation:
কোনটি হৃদরোগের কারণ? সঠিক উত্তর ধূমপান হৃদরোগ বলতে সাধারনভাবে হৃৎপিন্ড, রক্তবাহী ধমনী ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। মহিলাদের চেয়ে পুরুষেরা হৃদরোগে বেশি আক্রান্ত হয়। তবে মেনোপজের পরে মহিলাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। বাবা - মায়ের হৃদরোগ থাকলে তাদের সন্তানদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধিক থাকে। এর মূল কারণ পরিবারের একই খাদ্যাভ্যাস ও ধূমপানের অভ্যাস। উচ্চ রক্তচাপ করোনারি হৃদরোগের একটি মারাত্মক রিস্ক ফ্যাক্টর। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদপিন্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর। রক্তে কোলেস্টেরলের মাত্রার আধিক্য হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর।
রক্ত শূন্যতার অপর নাম কি?
Correct Answer:
ক: অ্যানিমিয়া
Explanation:
রক্ত শূন্যতার অপর নাম কি? সঠিক উত্তর অ্যানিমিয়া রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হল রক্তে রক্তকণিকা স্বল্পতা অথবা রক্তের পরিমাণ বা অক্সিজেনবাহী রক্তরঙ্গক হিমোগ্লোবিনের অভাব। রক্তশূন্যতা অন্য রোগের সঙ্গে একটি উপসর্গ হতে পারে (যেমন ক্রনিক রেনাল ফেইলিওর অর্থাৎ দীর্ঘমেয়াদী বৃক্কীয় কার্যহীনতা), বা কখনো নিজেই একটি রোগ হতে পারে (যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ সমস্ত রক্তকণিকা তৈরি হবার অভাব) বা যার কারণে অন্য রোগ হতে পারে (যেমন হার্ট ফেইলিওর)।