General Science MCQs
Showing 50 questions (Total: 3716)
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়?
Correct Answer:
ঘ: কেঁচো
Explanation:
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়? সঠিক উত্তর কেঁচো কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ষাঁড় ও মহিষ গৃহপালিত প্রাণী।
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্র কৌশল যা-
Correct Answer:
ঘ: তড়িৎ শক্তি কে যান্ত্রিক শক্তিতে রূপান্তিরিত করে
Explanation:
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্র কৌশল যা- সঠিক উত্তর তড়িৎ শক্তি কে যান্ত্রিক শক্তিতে রূপান্তিরিত করে বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটর যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাপীয় ইঞ্জিন তাপ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
Correct Answer:
গ: Capsychus saularis
Explanation:
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? সঠিক উত্তর Capsychus saularis বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল - এর বৈজ্ঞানিক নাম Capsychus saularis. পক্ষান্তরে, Tanualosa ilisha হচ্ছে জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম এবং Panthera tigris হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম।
কোনটির গতি সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: আলো
Explanation:
কোনটির গতি সবচেয়ে বেশি? সঠিক উত্তর আলো আলোর বেগ শূন্য মাধ্যমে নির্ধারিত হয়েছে প্রতি সেকেন্ডে ২, ৯৯, ৭৯২, ৪৫৮ মিটার। আলোর বেগকে c দ্বারা প্রকাশ করা হয়। E = mc2 এখানে যে "c" ব্যাবহার করা হয়েছে সেটাই আলোর বেগকে নির্দেশ করছে। •প্রতি ঘন্টায় ১০৮০০০০০০০১০৮০০০০০০০ কি.মি.। • প্রতি সেকেন্ডে ১৮৬০০০১৮৬০০০ মাইল। • প্রতি ঘন্টায় ৬৭১০০০০০০৬৭১০০০০০০ মাইল। কিন্তু আলোর বেগ মাধ্যম ভেদে ভিন্ন হয়ে যেতে পারে। আলো যখন কোনো ঘণ স্বচ্ছ মাধ্যম দিয়ে প্রবেশ করে তখন এর বেগ "c" এর তুলনায় কমে যায়।
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়-
Correct Answer:
ঘ: ৬৩৭১ কিলোমিটার
Explanation:
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়- সঠিক উত্তর ৬৩৭১ কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ হল পৃথিবীর কেন্দ্র থেকে তার উপরিভাগে একটি বিন্দু পর্যন্ত দূরত্ব। এর মানের তারতম্য নিরক্ষরেখায় ৬, ৩৭৮ কিমি (৩, ৯৬৩মাইল) থেকে মেরু অঞ্চলে ৬৩৫৭ কিমি (৩৯৫০ মাইল) পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর ব্যাসার্ধ জ্যোতির্বিজ্ঞান ও ভূপ্রকৃতিবিদ্যায় একটি শিল্প - পদের এবং উভয়ক্ষেত্রেই একটি পরিমাপের একক। এটি জ্যোতির্বিজ্ঞানে R⊕ দ্বারা প্রকাশ করা হয়। যখন শুধুমাত্র একটি ব্যাসার্ধের উল্লেখ থাকে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মতে এতে নিরক্ষীয় ব্যাসার্ধ ব্যবহার করা উচিত। আন্তর্জাতিক ভূগণিত ও ভূপদার্থবিজ্ঞান জোট (আইইউজিজি) তিনটি গ্লোবাল গড় ব্যাসার্ধ নির্ধারিণ করে: উপবৃত্তের ব্যাসার্ধের গাণিতিক গড় (R1); প্রকল্পিত ব্যাসার্ধ, যা উপভৃত্তের পৃষ্ঠের সমান ক্ষেত্রফ্অল বিশিষ্ট পৃষ্ঠের একটি গোলকের ব্যাসার্ধ (R2); এবং আয়তনিক ব্যাসার্ধ, যা উপভৃত্তের আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ (R3) এই তিনটি ব্যাসার্ধই প্রায় ৬, ৩৭১ কিলোমিটার (৩, ৯৫৯ মাইল)।
থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
Correct Answer:
ঘ: বেরিবেরি
Explanation:
থিয়ামিনের অবাব জনিত রোগ হল- সঠিক উত্তর বেরিবেরি ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসান, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন, হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ও বি১২ (সায়ানো কোবালামিন) - এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ-
Correct Answer:
গ: এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
Explanation:
কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ- সঠিক উত্তর এর মহাকর্ষ শক্তি খুবই বেশি মহাকাশের যে অঞ্চল থেকে আলোকে শষ্কু (light cones) নির্গত হয়ে দূরস্থিত কোনো পর্যবেক্ষকের নিকট পৗঁছে না, সে অঞ্চলকেই বলা হয় কৃষ্ণগহ্বর ( Black hole) এ কৃষ্ণগহ্বরের পৃষ্ঠের মহাকর্ষীয় ক্ষেত্র এমন শক্তিশালী যে, আলোক শস্কুগুলো ভিতর দিকে বেকে যায়। সে বক্রতা এতো বেশি যে, আলোক আর সেখান থেকে নির্গত হতে পারে না।
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
Correct Answer:
ক: ক্রিটেসাস যুগে
Explanation:
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে? সঠিক উত্তর ক্রিটেসাস যুগে পৃথিবীতে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে মেসোজোয়িক Era - এর সূচনালগ্নে ‘ক্রিটেসাস’ (Cretaceous) যুগে (১৪৫.৫ - ৬৫.৫ মিলিয়ন বছর আগে)।
এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
Correct Answer:
ক: ৫%
Explanation:
এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে? সঠিক উত্তর ৫% একজন পূর্ণববয়স্ক মানুষের দেহে সাধারণত ৫ - ৬ লিটার রক্ত থাকে। এ হিসাবে ৫লিটার ৫০০০ মিলিলিটার। এখন, ৫০০০ মিলিলিটারে রক্ত নেয়া হয় ২৫০ মিলিলিটার। সুতরাং শতকরা রক্ত নেয়ার পরিমাণ = ২৫০×১০০/৫০০০ = ৫%।
আনারস কোন জাতীয় ফল?
Correct Answer:
ক: যৌগিক ফল
Explanation:
আনারস কোন জাতীয় ফল? সঠিক উত্তর যৌগিক ফল যখন একটি পুষ্পমঞ্জরীর সব ফুলগুলো মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন - আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। পক্ষান্তরে, গুচ্ছ ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। যেমন - আতা, পদ্ম ইত্যাদি। সরল ফল একটি ফুলের একটিমাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্টি ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। যেমন - আম, জাম, মটর ইত্যাদি। রসালো ফলের ফলত্বক পুরু এবং রসালো থাকে। যেমন - কলা, আপেল, শসা ইত্যাদি।
পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
Correct Answer:
গ: K
Explanation:
পটাসিয়াম মৌলটির প্রতীক হল- সঠিক উত্তর K মৌলের ইংরেজি নামের আদ্যক্ষর অথবা ল্যাটিন নামের (কোনো কোনো ক্ষেত্রে) আদ্যক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন - অক্সিজেন (Oxygen) O, হাইড্রোজেন (Hydrogen) H, সোডিয়াম ( Natrium, ল্যাটিন নাম) Na, পটাসিয়াম (Kalium, ল্যাটিন নাম) K ইত্যাদি।
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপদানটি লাভ করে?
Correct Answer:
গ: নাইট্রোজেন
Explanation:
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপদানটি লাভ করে? সঠিক উত্তর নাইট্রোজেন ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন উপাদান লাভ করে। নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়। এতে নাইট্রজেনের পরিমাণ ৪৬%।
কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ?
Correct Answer:
খ: পানি
Explanation:
কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ ? সঠিক উত্তর পানি যে সকল সম্পদ বারংবার ব্যবহারের পরও একেবারে শেষ হয়ে যায় না, বরং পনরায় সম্পদের উৎস হিসেবে বিবেচিত হয় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ (Renewable resource) বলে। পৃথিবীতে নবায়নযোগ্য সম্পদের মধ্যে সৌরশক্তি, পানি শক্তি বা সম্পদ, বায়ুশক্তি বা সম্পদ অন্যতম। পানিচক্রের মাধ্যমে পানির নির্দিষ্ট পরিমাণ সর্বদা একই থাকে।
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজী পতিশব্দ কি?
Correct Answer:
ঘ: Entomology
Explanation:
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজী পতিশব্দ কি? সঠিক উত্তর Entomology কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ Entomology। পক্ষান্তরে, ‘Embryology’ হচ্ছে ভ্রূণের বিকাশ সংক্রান্ত বিদ্যা, `Mycology’ হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যা বা ছত্রাকবিদ্যা এবং ‘Microboilogy’ হচ্ছে অনুজীব বিদ্যার ইংরেজি প্রতিশব্দ।
পেন্সিলের শিশে প্রধানত থাকে-
Correct Answer:
ঘ: গ্রাফাইট
Explanation:
পেন্সিলের শিশে প্রধানত থাকে- সঠিক উত্তর গ্রাফাইট গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
বিদ্যুৎ হচ্ছে
Correct Answer:
গ: শক্তি
Explanation:
বিদ্যুৎ হচ্ছে সঠিক উত্তর শক্তি বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধা করে। বিদ্যুৎ ২(দুই) প্রকার। (i) স্থির বিদ্যুৎ (ii) চল বিদ্যুৎ ।
বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি?
Correct Answer:
খ: সৌরশক্তি
Explanation:
বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি? সঠিক উত্তর সৌরশক্তি সৌর শক্তি হল সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা। দুইভাবে রুপান্তরের এই কাজটি করা হয়ে থাকে - প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক (পিভি) বলা হয়। প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পরিসরে এর ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে বলা হয় ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার (সিএসপি)। সূত্র: উইকিপিডিয়া
প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
Correct Answer:
গ: রাসায়নিক শক্তি
Explanation:
প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? সঠিক উত্তর রাসায়নিক শক্তি প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এর ব্যবহার প্রধানত জ্বালানি হিসেবে। গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয় এবং তা থেকে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় বিদ্যুৎ।
কোন দুইটি তারিখে দিন রাত্রি সমান হয়?
Correct Answer:
ক: ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ
Explanation:
কোন দুইটি তারিখে দিন রাত্রি সমান হয়? সঠিক উত্তর ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ পৃথিবী তার নিজ কক্ষপথে চলতে চলতে ২৩ সেপ্টেম্বর তারিখে এমন এক অবস্থানে এসে পৌছায় যখন সূর্য পৃথিবীর উভয় মেরু হতে সমান দুরত্বে থাকে। ঐ দিন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কর্কট ও মকরক্রান্তি রেখায় ৬৬.৫ ডিগ্রী কোণে পতিত হয়। এজন্য ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ এ দুটি তারিখে পৃথিবীর দিন রাত্রি সমান হয়।
ডিমের নরম খোসা শক্ত হয়?
Correct Answer:
ক: বাতাসের সংস্পর্শে
Explanation:
ডিমের নরম খোসা শক্ত হয়? সঠিক উত্তর বাতাসের সংস্পর্শে ডিমের নরম খোসা শক্ত হওয়ার জন্য বাতাসের সংস্পর্শই প্রধানত দায়ী। ডিম মুরগি বা অন্য প্রাণীর পেটে নরম অবস্থাই থাকে। কিন্তু দেহের বাইরে বাতাসের সংস্পর্শ আসা মাত্রই নরম ডিমের উপরের অংশ শক্ত আস্তরণে পরিণত হয়, এক্ষেত্রে আলোর প্রয়োজন পড়ে না।
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
Correct Answer:
ক: এ
Explanation:
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন বি২ এর অভাবে মুখে ও জিহবা তে ঘা হয় এবং ভিটামিন বি১ এর অভাবে বেরিবেরি রোগ হয়।
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র-
Correct Answer:
ঘ: ল্যাক্টোমিটার
Explanation:
দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র- সঠিক উত্তর ল্যাক্টোমিটার দুধে পানি মেশানো আছে কিনা তা প্রমান করে যে যন্ত্র তার নাম ল্যাকটোমিটার। দেখতে অনেকটা থার্মোমিটারের মত। এর মাঝামাঝি একটা জায়গায় '' মিল্ক'' কথাটা লেখা থাকে। যন্ত্রটা দুধে সোজাসুজি নামিয়ে দিয়ে ওপর থেকে হালকা ভাবে ছেড়ে দিলে, যদি দেখা যায় ল্যাকটোমিটার কিছুটা নামার পর আর নামে না, তবে সেই দুধে নিশ্চিতভাবে পানি মেশানো আছে। কিন্তু দুধে পানি মেশানো না থাকলে ঐ '' মিল্ক '' লেখা পর্যন্ত গিয়ে দুধটা যে খাঁটি তা নির্দেশ করবে।
সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
Correct Answer:
ঘ: অপরাহ্নে
Explanation:
সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়- সঠিক উত্তর অপরাহ্নে সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সূর্য কিরণে দিনের বেলা স্থলভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্র ও অধিক উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষার জন্য সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। যাকে সমুদ্র বায়ু বলা হয়ে থাকে। অপরাহ্নে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়।
দিবারাত্রি সংঘটিত হয়-
Correct Answer:
গ: আহ্নিক গতির জন্য
Explanation:
দিবারাত্রি সংঘটিত হয়- সঠিক উত্তর আহ্নিক গতির জন্য পৃথিবী গতিশীল। পৃথিবী তার নিজ অক্ষে একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ একদিন। পৃথিবীর এই আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। পৃথিবীর আহ্নিক গতি একেক জায়গায় একেক রকম। পৃথিবী নামক আমাদের এই গ্রহটি পুরোপুরি গোল না হওয়ায় এর পৃষ্ঠ সর্বত্র সমান নয়। তাই সে কারণে পৃথিবীপৃষ্ঠের সকল স্থানের আবর্তন বেগও সমান নয়। দিন - রাত্রি সংঘটিত হওয়া পৃথিবীর আহ্নিক গতির একটি ফল।
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
Correct Answer:
ক: ২১ জুন
Explanation:
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: - ১ জানু. → পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। - ২১জুন:→ পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব - ৪ জুলাই: → পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর → পৃথিবীর দিন ও রাত্রি সমান - ২২ ডিসেম্বর:→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন→ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন→ পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?
Correct Answer:
ঘ: দেহতাপ নিয়ন্ত্রণ করা
Explanation:
নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ? সঠিক উত্তর দেহতাপ নিয়ন্ত্রণ করা অগ্র মস্তিষ্কের প্রধান অংশের একটি হচ্ছে হাইপোথ্যালামাস । এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এবং গ্রে ম্যাটার নির্মিত । এটি একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে সংযুক্ত। উল্লেখযোগ্য কাজ গুলো হলো - দেহে তাপ নিয়ন্ত্রণ করা স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করা ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোলাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করা ।
সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়-
Correct Answer:
ঘ: ডাবে
Explanation:
সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়- সঠিক উত্তর ডাবে ডাবের পানিতে খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উপস্থিতিও উচ্চমাত্রায়। ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ডাবের পানি রয়েছে সাইটোকিনিস নামে নামে একটি অ্যান্টি - এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না।
মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
Correct Answer:
খ: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
Explanation:
মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে- সঠিক উত্তর ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় মোডেম এক সাথে মডুলেশন এবং ডিমডুলেশন করে থাকে। অর্থাৎ কম্পিউটার এর যান্ত্রিক সিগনাল কে প্রেরক টাওয়ার এ প্রেরন করে আবার প্রেরক টাওয়ার হতে সিগনাল কম্পিউটার এর ভাষায় রুপান্তর করে। এভাবে ইন্টারনেট এর সাথে যোগাযোগ সম্পন্ন করে।
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয়-
Correct Answer:
গ: পেরিস্কোপ
Explanation:
সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয়- সঠিক উত্তর পেরিস্কোপ পেরিস্কোপ এক ধরনের দৃষ্টিগোচরীভূত যন্ত্র যা কোন গুপ্তস্থানে অবস্থান করে ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করা যায়। সাধারণতঃ এ যন্ত্রের প্রধান উপকরণ হচ্ছে - আয়না, চোখ দিয়ে দেখার উপযোগী ল্যান্স, আলো পৌঁছানোর প্রয়োজনীয় রাস্তাসহ বাহ্যিক বা ভৌত অবকাঠামো। আলো পৌঁছানোর জন্যে কমপক্ষে দুইটি সরল ৪৫০ কৌণিক অবস্থান নির্ধারণ করা প্রয়োজন। শীর্ষভাগে রক্ষিত আয়না আলো গ্রহণ করে নিম্নের আয়নায় প্রেরণ করে। পেরিস্কোপের সাহায্যে একজন পর্যবেক্ষণকারী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন।
নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ?
Correct Answer:
গ: রেটিনা
Explanation:
নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ? সঠিক উত্তর রেটিনা রেটিনা হচ্ছে চোখের একমাত্র আলো - সংবেদী অংশ । এতে দুই ধরনের আলো - সংবেদী কোষ আছে । রড কোষগুলো লম্বাটে ও রোডপনিস নামক প্রোটিনযুক্ত এবং অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। কোন কোষগুলো কোণাকৃতি ও আয়োডপসিন নামক প্রোটিন যুক্ত এবং উজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী ।
ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীয়-
Correct Answer:
গ: শক্তিবর্ধনে
Explanation:
ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীয়- সঠিক উত্তর শক্তিবর্ধনে পটাশিয়াম শরীরে ফুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ক্যালসিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হৃদস্পন্দন ও পেশীর কাজ পরিচালনার জন্যও ক্যালসিয়াম আবশ্যক। রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে ক্যালসিয়ম। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীয় শক্তিবর্ধনে।
ইনসুলিন হচ্ছে একটি
Correct Answer:
খ: প্রোটিন
Explanation:
ইনসুলিন হচ্ছে একটি সঠিক উত্তর প্রোটিন ইনসুলিন হচ্ছে একটি পলিপেপটাইড এবং এক ধরনের হরমোন যা অগ্ন্যাশয় থেকে নির্গত হয় এবং চিনির বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে । স্বাভাবিক জীবদেহের রক্তে চিনির মাত্রা ধ্রুবক থাকে । রক্তে চিনির পরিমাণ বাড়লে অগ্নাশয় ইনসুলিন নির্গমন বৃদ্ধি করে দেয়। ইনসুলিন অণুতে 48 টি অ্যামাইনো এসিড থাকে ।
নিচের কোন অঙ্গে লৌহিত কনিকা ধ্বংস হয়?
Correct Answer:
ক: প্লীহা
Explanation:
নিচের কোন অঙ্গে লৌহিত কনিকা ধ্বংস হয়? সঠিক উত্তর প্লীহা প্লিহায় রক্তকণিকা ধ্বংস হয়।
ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্ববকের-
Correct Answer:
গ: ডিম্বাশয়ে
Explanation:
ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্ববকের- সঠিক উত্তর ডিম্বাশয়ে কার্বন ডাই - অক্সাইড গ্রীন হাউজ গ্যাস। বায়ুমন্ডলে CFC, CO2, CH4 ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর সৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্নস্তর তাপ আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।
’হার্ড ডিস্ক’ মাপার একক হল-
Correct Answer:
গ: গিগাবাইট
Explanation:
’হার্ড ডিস্ক’ মাপার একক হল- সঠিক উত্তর গিগাবাইট সাধারণত বর্তমানের হার্ডডিস্কগুলো গিগাবাইট ও টেরাবাইটে হিসাব করা হয়ে থাকে। হার্ডডিস্কের তথ্য ধারণক্ষমতার একক বাইট (Byte)। ১০২৪ বাইট এ ১ কিলোবাইট হয়। একই ভাবে - ১, ০৪৮, ৫৭৬ বাইট নিয়ে ১ মেগাবাইট হয়; ১, ০৭৩, ৭৪১, ৮২৪ বাইট নিয়ে ১ গিগাবাইট হয়; এবং ১, ০৯৯, ৫১১, ৬২৭, ৭৭৬ বাইট নিয়ে ১ টেরাবাইট হয়।
ফল পাকানোর হরমোন হল
Correct Answer:
ঘ: ইথিলিন
Explanation:
ফল পাকানোর হরমোন হল সঠিক উত্তর ইথিলিন ফল পরিপক্বতা একটি গতিশীল ও স্বাভাবিক পদ্ধতি । বিভিন্ন প্রকার রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ফলমূল ক্রমশ খাদ্যোপযোগী হয়ে ওঠে । এসব রাসায়নিক পরিবর্তনের চালিকা শক্তি হলো ইথিলিন ।
কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে-
Correct Answer:
ক: ক্যালসিয়াম অক্সালেট
Explanation:
কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে- সঠিক উত্তর ক্যালসিয়াম অক্সালেট কচুতে যে ক্যালসিয়াম থাকে, সেটি ক্যালসিয়াম অক্সালেট নামক একটি লবনের আকারে থাকে। যার রাসায়নিক সংকেত CaC2O4 এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস (Crystal) আকরে থাকে। কেলাসগুলো খুবই ক্ষুদ্র এবং বেশ ধারালো(Sharp) থাকে। এই লবনটি পানিতে খুব সামান্য পরিমাণ দ্রবীভূত হয়। ফলে কচু যখন রান্না করা হয়, তখন ক্যালসিয়াম অক্সালেটের কিছু কেলাস অদ্রবীভূত (সম্ভবত) অবস্থায় থেকে যায়। ধারণা করা হয়, এই ক্রিস্টালগুলোর কারণেই আমাদের গলা চুলকায়।
দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে?
Correct Answer:
গ: লোহিত ফসফরাস
Explanation:
দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? সঠিক উত্তর লোহিত ফসফরাস লোহিত ফসফরাস একটু উষ্ণ অবস্থায় বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। তাই লোহিত ফসফরাস ব্যবহার করে তৈরি করা হয় ম্যাচের কাঠি। ম্যাচের কাঠি বারুদে ঘর্ষণের ফলে যে তাপ তৈরি হয়, তাতে লোহিত ফসফরাস অক্সিজেনর সঙ্গে বিক্রিয়া করে জ্বলে ওঠে।
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
Correct Answer:
খ: সেলুলোজ
Explanation:
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সঠিক উত্তর সেলুলোজ সেলুলোজ কাগজ ও বস্ত্রশিল্পের প্রধান উপাদান। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র নির্মাণে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে। কাঠখেকো কীটপতঙ্গ এর পুষ্টিনালীতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক উৎসেচক নিঃসৃত করে কাঠ হজমে সাহায্য করে।
জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
Correct Answer:
খ: কার্বনেট
Explanation:
জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত? সঠিক উত্তর কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। কৃষিজ চুনায় এটা একটি সক্রিয় উপাদান, যা ক্যালসিয়াম আয়ন ও জলের সাথে বিক্রিয়া করে সৃস্টি হয়। এটা চিকিৎসা ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। তবে অত্যধিক ব্যবহার বিপজ্জনক।
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী?
Correct Answer:
ক: এস্টার
Explanation:
ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? সঠিক উত্তর এস্টার অ্যালকোহল ও জৈব এসিডের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলা হয়। এটি সুগন্ধযুক্ত হয়।
ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কি গ্যাস ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: জেনন
Explanation:
ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কি গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর জেনন A flash is a device used in photography producing a flash of artificial light (typically 1/1000 to 1/200 of a second) at a color temperature of about 5500 K[citation needed] to help illuminate a scene. A major purpose of a flash is to illuminate a dark scene. Other uses are capturing quickly moving objects or changing the quality of light. Flash refers either to the flash of light itself or to the electronic flash unit discharging the light. Most current flash units are electronic, having evolved from single - use flashbulbs and flammable powders. Modern cameras often activate flash units automatically.
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
Correct Answer:
গ: অ্যালুমিনিয়াম
Explanation:
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে ? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক Al এবং পারমাণবিক সংখ্যা ১৩। এটি বোরন গ্রুপের সদস্য যার রং ধূসর সাদা; গঠনে কোমল, অচৌম্বকীয় এবং যথেষ্ট সংকোচন - প্রসারণক্ষম। ভর অনুপাতে ভূ - পৃষ্ঠের ৮ শতাংশ অ্যালুমিনিয়াম। অক্সিজেন ও সিলিকনের পর ভূ - পৃষ্ঠের মৌল হিসেবে এর অবস্থান ৩য়
সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে ?
Correct Answer:
ক: সমুদ্র স্রোত
Explanation:
সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে ? সঠিক উত্তর সমুদ্র স্রোত পৃথিবীর আবর্তন, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণত্ব, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিতভাবে সারাবছর নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় । সমুদ্র জলের এই গতির নাম সমুদ্রস্রোত
গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি (অক্ষাংশ হিসেবে) ?
Correct Answer:
ক: ৪০ ডিগ্রি দক্ষিণ থেকে ৪৭ ডিগ্রি
Explanation:
গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি (অক্ষাংশ হিসেবে) ? সঠিক উত্তর ৪০ ডিগ্রি দক্ষিণ থেকে ৪৭ ডিগ্রি ৪০ ডিগ্রী থেকে ৪৭ ডিগ্রী পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ বেশী থাকে বলে এই অংশকে গর্জনশীল চল্লিশ বলে।
মানুষের রক্তের pH কত ?
Correct Answer:
গ: ৭.৪
Explanation:
মানুষের রক্তের pH কত ? সঠিক উত্তর ৭.৪ রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হল আমাদেরে দেহের জ্বালানি স্বরূপ। মানবদেহে শতকরা ৮ ভাগ রক্ত থাকে (গড়ে মানবদেহে ৫ - ৬ লিটার রক্ত থাকে)। রক্তের PH সামান্য ক্ষারীয় অর্থাৎ ৭.২ - ৭.৪।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
Correct Answer:
খ: একই হয়
Explanation:
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ সঠিক উত্তর একই হয় যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত অপ, সম্, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
বায়ুমন্ডল গঠনের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমন্ডল গঠনের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর নাইট্রোজেন পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
কেপলার-৪৫২ বি কি?
Correct Answer:
ক: পৃথিবীর মতো একটি গ্রহ
Explanation:
কেপলার-৪৫২ বি কি? সঠিক উত্তর পৃথিবীর মতো একটি গ্রহ ২৩ জুলাই ২০১৫ নাসার মহাকাশযান কেপলার মিশন নতুন একটি গ্রহের সন্ধান দেয়। যেটির নাম কেপলার ৪৫২ বি। এটি দেখতে পৃথিবীর মতো।
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
Correct Answer:
ঘ: ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ? সঠিক উত্তর ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডের ওজনস্তর অবক্ষয়ে মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন সবচেয়ে বেশি ক্ষতিকর। আর এর উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, স্প্রে জাতীয় কৌটা, জেট ইঞ্জিল, মোটর যান ইত্যাদি।