Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
নিচের কোন শব্দটি প্রাতিপদিক ?
Correct Answer:
ক: লাঙল
Explanation:
নিচের কোন শব্দটি প্রাতিপদিক ? সঠিক উত্তর লাঙল আমরা জানি বিভক্তিহীন নাম পদকে বলে প্রাতিপদিক। লাঙল শব্দে দেখুন কোন বিভক্তি নেই, সে সাথে এটি নাম পদ ও।
'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: পানি
Explanation:
'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পানি জলধি - সাগর, সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি। গগন - আকাশ, আসমান, অম্বর, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ। অবনী - পৃথিবী, ধরা, ধরিত্রী, ধরণী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল। অম্বু - পানি, জল, বারি, সলিল, উদক, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয় ।
'মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা'- গানের রচয়িতা কে?
Correct Answer:
ক: অতুল প্রসাদ সেন
Explanation:
'মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা'- গানের রচয়িতা কে? সঠিক উত্তর অতুল প্রসাদ সেন পঞ্চ কবির একজন অতুলপ্রসাদ সেন একই সাথে তিনি কবি, গীতিকার ও গায়ক ছিলেন। তার রচিত একটি বিখ্যাত গান 'মোদের গরব মোদের আশা / আ মরি বাংলা ভাষা' - তে মাতৃকার প্রতি প্রবল মমত্ববোধ ফুটে উঠেছে।
অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ ?
Correct Answer:
ঘ: রুঢ়ি
Explanation:
অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ ? সঠিক উত্তর রুঢ়ি রূঢ় বা রূঢ়ি শব্দ: প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন - হরিণ - হরণ করেছে কিন্তু বলতে আমরা হরিণ প্রাণীকেই বুঝি।
কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ?
Correct Answer:
খ: সৌর
Explanation:
কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ? সঠিক উত্তর সৌর উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব। সম্পর্ক বােঝাতে: দেব + ষ্ণ = দৈব, চিত্র + ষ্ণ = চৈত্র। কিন্তু বিশেষ নিয়মে: সূর্য + ষ্ণ (অ) = সৌর।
'ছিয়াত্তরের মন্বত্তর' বলা হয় বাংলা কোন সনকে?
Correct Answer:
ক: ১১৭৬
Explanation:
'ছিয়াত্তরের মন্বত্তর' বলা হয় বাংলা কোন সনকে? সঠিক উত্তর ১১৭৬ দ্বৈতশাসন ব্যবস্হার মারাত্মক পরিণতি ছিল ছিয়াত্তরের মন্বন্তর। ' ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বাংলা ১১৭৬ সনে এবং ইংরেজি ১৭৭০ সালে।
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
Correct Answer:
গ: জুতা
Explanation:
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? সঠিক উত্তর জুতা জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।
বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ ?
Correct Answer:
ক: সি এফসি
Explanation:
বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ ? সঠিক উত্তর সি এফসি বায়ুমন্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য সিএফসি গ্যাসের ভূমিকা সর্বোচ্চ। সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমন্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায়। এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি, মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে।
'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?
Correct Answer:
গ: প্রত্যাবন
Explanation:
'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়? সঠিক উত্তর প্রত্যাবন আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ - নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্বাষণ,নেমন্তন্ন
'খাতক'এর বিপরীত শব্দ -
Correct Answer:
ঘ: মহাজন
Explanation:
'খাতক'এর বিপরীত শব্দ - সঠিক উত্তর মহাজন 'খাতক' অর্থ ঋণী, অধমর্ণ, দেনাদার। মহাজন অর্থ সুদের বিনিময়ে ঋণ দেয়া যার পেশা, উত্তমর্ণ। সুতরাং 'খাতক' - এর বিপরীতার্থক শব্দ মহাজন।
'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
Correct Answer:
ঘ: উপমান কর্মধারয় সমাস
Explanation:
'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ? সঠিক উত্তর উপমান কর্মধারয় সমাস সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন - তুষারশুভ্র (বিশেষ্য + বিশেষণ) = তুষারের ন্যায় শুভ্র। কাজলকালাে (বিশেষ্য + বিশেষণ) = কাজলের ন্যায় কালাে। অরুণের ন্যায় রাঙা = অরুনরাঙা।
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে ) বসাতে হবে -
Correct Answer:
ক: কমা
Explanation:
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে ) বসাতে হবে - সঠিক উত্তর কমা উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন - অধ্যক্ষ বললেন , "ছুটি পাবেন না। "
OPEC এর সচিবালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ভিয়েনা
Explanation:
OPEC এর সচিবালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভিয়েনা বর্তমানে ১৪ সদস্যবিশিষ্ট Organisation of the Petroleum Exporting Countries বা OPEC - এর সচিবালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
Correct Answer:
গ: তাজউদ্দিন আহমেদ
Explanation:
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার মুজিবনগরে গঠিত অস্হায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। আর এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
'মন না মতি' বাগধারার অর্থ কী?
Correct Answer:
খ: অস্থির মানব মন
Explanation:
'মন না মতি' বাগধারার অর্থ কী? সঠিক উত্তর অস্থির মানব মন মন না মতি (মানবচিত্তের অস্থিরতা): মানব মন, তার তো পরিবর্তন ঘটতে পারে, কথায় বলে মন না মতি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
গ: তারামন বিবি ও সিতারা বেগম
Explanation:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর তারামন বিবি ও সিতারা বেগম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ; ড. সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তারামন বিবি ড. সিতারা বেগম ১৯৭১ সালের স্বাধীন যুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
Correct Answer:
গ: বাথ
Explanation:
থাইল্যান্ডের মুদ্রার নাম কী? সঠিক উত্তর বাথ দক্ষিণ - পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। ইয়েন জাপানের মুদ্রা।
Phoneme শব্দের অর্থ -
Correct Answer:
ঘ: ধ্বনিমূল
Explanation:
Phoneme শব্দের অর্থ - সঠিক উত্তর ধ্বনিমূল ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: দীপ্ + শানচ্
Explanation:
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দীপ্ + শানচ্ দীপ্যমান কৃদন্ত বিশেষণ। এটির গঠনরূপ শান - প্রত্যয় ('শ' ও 'চ' ইৎ, ‘আন’ বিকল্পে 'মান' থাকে)। ✓দীপ + শান = দীপ্যমান, চল + শান = চলমান।
'হ্ম' এর সঠিক বিশ্লেষণ কোনটি?
Correct Answer:
খ: হ +ম
Explanation:
'হ্ম' এর সঠিক বিশ্লেষণ কোনটি? সঠিক উত্তর হ +ম দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature ) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ = ক্ষ, হ + ন = হ্ন, ষ + ণ = ষ্ণ ।
'ভাস্বর' -এর সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
গ: ভাঃ + কর
Explanation:
'ভাস্বর' -এর সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর ভাঃ + কর নিয়ম: বিসর্গযুক্ত ই /উ ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে বিসর্গের স্থলে ষ্ হয় এবং বিসর্গযুক্ত অ / আ ধ্বনির পর ক/খ / প / ফ থাকলে বিসর্গের স্থলে স্ হয়। যেমন : ভাস্কর = ভাঃ + কর
Apenthesis - এর অর্থ -
Correct Answer:
ঘ: অপিনিহিতি
Explanation:
Apenthesis - এর অর্থ - সঠিক উত্তর অপিনিহিতি পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে। যেমন - আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি >মাইর।
'বীর সন্তান প্রসব করে যে নারী" এক কথায় তাকে কী বলে?
Correct Answer:
ঘ: বীরপ্রসূ
Explanation:
'বীর সন্তান প্রসব করে যে নারী" এক কথায় তাকে কী বলে? সঠিক উত্তর বীরপ্রসূ বীরপ্রসূ (বিশেষণ) বীর পুত্রের জননী; বীর সন্তান প্রসবকারিণী।
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
Correct Answer:
গ: ৩৫০
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৩৫০ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হলো ৩৫০ টি। এর মধ্যে সাধারণ আসনের সংখ্যা ৩০০ টি এবং সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০ টি।
আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: আমটা খাও
Explanation:
আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? সঠিক উত্তর আমটা খাও যখন কাওকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয়। যেমন: আমটা খাও
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরীরত ছিলেন ?
Correct Answer:
ক: সেনাবাহিনী
Explanation:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরীরত ছিলেন ? সঠিক উত্তর সেনাবাহিনী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বীরত্বসূচক অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকুরীরত ছিলেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ চাঁপাইনবাবগঞ্জে শাহাদাত বরণ করেন।
আখের রসে চিনি ও পনির অনুপাত 3 : 7 হলে, রসে কি পরিমাণ চিনি আছে?
Correct Answer:
ক: 30%
Explanation:
আখের রসে চিনি ও পনির অনুপাত 3 : 7 হলে, রসে কি পরিমাণ চিনি আছে? সঠিক উত্তর 30% চিনিঃপানি = 3ঃ7 অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = 3 + 7 = 10 রসে শতকরা চিনির পরিমাণ = 3/10×100% = 30%
'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মকারকে শূন্য
Explanation:
'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে শূন্য 'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
The word 'Camouflage' means -
Correct Answer:
A: disguise
Explanation:
The word 'Camouflage' means - Correct Answer disguise Camouflage - কূটবেশ/ছদ্মবেশ, Disguise - ছদ্মবেশ, Difficult - দুঃসাধ্য, Heavy - ভারী/গুরুভার, Dangerous - বিপদজনক। অতএব, Camouflage এর অর্থ - Disguise , Masquerade, Makeup প্রভৃতি।
33 এর 3 ভিত্তিক লগ কত?
Correct Answer:
ঘ: 32
Explanation:
33 এর 3 ভিত্তিক লগ কত? সঠিক উত্তর 32 log3√3 = log33× 31/2 = log331 + 1/2 = log333/2 = 3/2log33 = 3/2×1 = 3/2
গুণ ও বৃদ্ধি বলা হয়-
Correct Answer:
ক: কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
Explanation:
গুণ ও বৃদ্ধি বলা হয়- সঠিক উত্তর কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে প্রকৃতির শেষে প্রত্যয় যােগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন - লিখ + আ = লেখা, নী + তা = নেতা। প্রকৃতির শেষে প্রত্যয় যােগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই / শিকার, ঈ - কার বা এ / কোর থাকলে ঐ / - ৈকার হবে। যেমন - বিমান + ষ্ণিক = বৈমানিক, নীতি + ষ্ণিক = নৈতিক।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
Correct Answer:
খ: 60°
Explanation:
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? সঠিক উত্তর 60° যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুই সমান তাই, ত্রিভুজের প্রতিটি অন্তর্ভুক্ত কোণও সমান। আবার ত্রিভুজের তিনকোণের সমষ্টি 180০ হওয়ায় প্রতিটি কোণের পরিমাণ = 180০/3 = 60০
কম্পিউচার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
Correct Answer:
খ: ইন্টারনেট
Explanation:
কম্পিউচার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়? সঠিক উত্তর ইন্টারনেট কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান - প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে। আধুনিক যোগাযোগ ব্যবস্হা ব্যবহার করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্হা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে। ১৯৯০ সালে বাংলাদেশে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়।
While living in poverty , the poet had to ---- a great deal of sufferings .
Correct Answer:
B: put up with
Explanation:
While living in poverty , the poet had to ---- a great deal of sufferings . Correct Answer put up with See through - তদন্ত করা, Pass by - উপেক্ষা করা, Put up with - সহ্য করা, Fall back - পিছু হটা। উল্লিখিত বাক্যের শূন্যস্থানে Put up with - বসালে বাক্যটির অর্থ হবে - দরিদ্রতার মাঝে জীবন কাটাতে কবিকে প্রচুর কষ্টসহ্য করতে হয়েছিল।
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a , উচ্চতা b এবং অতিভুজ c হলে কোণটি সঠিক?
Correct Answer:
গ: c2=a2+b2
Explanation:
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a , উচ্চতা b এবং অতিভুজ c হলে কোণটি সঠিক? সঠিক উত্তর c2=a2+b2 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতিভুজ2 = ভূমি2 + লম্ব২ বা, c2 = a2 + b2
বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
Correct Answer:
খ: উপজেলা পরিষদ
Explanation:
বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর উপজেলা পরিষদ বাংলাদেশের স্হানীয় প্রশাসন একটি প্রশাসনিক ব্যবস্হা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ও স্হানীয় প্রশাসনিক কাঠামো তিনটি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা পরিষদ। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।
(a +b) , a2-b2,a3-b3 এর গ,সা,গু কত?
Correct Answer:
ক: 1
Explanation:
(a +b) , a2-b2,a3-b3 এর গ,সা,গু কত? সঠিক উত্তর 1 ১ম রাশি = a + b ২য় রাশি = a2 + b2 = (a + b) (a - b) ৩য় রাশি = a3 - b3 = (a - b) ( a2 + ab + b2) অতএব নির্ণেয় গ.সা.গু = 1
He talks as if-
Correct Answer:
C: he were mad
Explanation:
He talks as if- Correct Answer he were mad As though/as if এর প্রথম অংশ present indefinite tense এর হলে পরের অংশ past indefinite tense হয়। যেমনঃ He talks as if he were mad.
Anybody can apply for the post . Here 'anybody' is -
Correct Answer:
B: Indefinite pronoun
Explanation:
Anybody can apply for the post . Here 'anybody' is - Correct Answer Indefinite pronoun কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্টব্যক্তি বা বস্তুকে বুঝাতে যে pronoun ব্যবহৃত হয় তাকে Indefinite pronoun বলে। যেমন: Anybody, None, Many, One, Some ইত্যাদি।
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা , অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -
Correct Answer:
ক: ৩২,৮,১০
Explanation:
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা , অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে - সঠিক উত্তর ৩২,৮,১০ বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা ( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 42 একক হলে, ঐ বর্গক্ষেত্রের কত বর্গ একক?
Correct Answer:
গ: 16 বর্গ একক
Explanation:
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 42 একক হলে, ঐ বর্গক্ষেত্রের কত বর্গ একক? সঠিক উত্তর 16 বর্গ একক আমরা জনি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 a√2 = 4√2 = ) a = 4√2/√2 a = 4 সুতরাং, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, a2 = 42 = 16 বর্গ একক
It burns the prettiest of any wood. (passive )
Correct Answer:
C: No other wood burns as pretty as it.
Explanation:
It burns the prettiest of any wood. (passive ) Correct Answer No other wood burns as pretty as it. Superlative degree - কে Positive degree করার নিয়ম: No other + Superlative degree এর পরের অংশ + Verb (Person অনুযায়ী) + So + Superlative degree এর Positive form + as + প্রদত্ত sentence এর Subject.
Choose he correct sentence -
Correct Answer:
A: It rained last night
Explanation:
Choose he correct sentence - Correct Answer It rained last night প্রদত্ত বাক্যে last night দ্বারা অতীত কাল নির্দেশ করা হয়েছে। তাই It rained last night সঠিক বাক্য।
'Get rid of ' means -
Correct Answer:
D: to be free form
Explanation:
'Get rid of ' means - Correct Answer to be free form Get rid of - কোন কিছু থেকে মুক্তি পাওয়ার অর্থে ব্যবহৃত হয়। তাই To be free from সঠিক উত্তর।
The teacher made the children --- the book .
Correct Answer:
C: read
Explanation:
The teacher made the children --- the book . Correct Answer read Causative verb বা প্রযােজক ক্রিয়া হলাে কোনাে কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানাে। এক্ষেত্রে Make, let, get, Help ইত্যাদি ব্যবহৃত হয়। Make এর ক্ষেত্রে নিয়ম হলাে: Subject + make/made + ব্যক্তি/বম্ভ + verb এর Base form. যেমন: The teacher made the children read the book.
x+1x=4 হলে xx2-3x+1 এর মান কত?
Correct Answer:
ঘ: 1
Explanation:
x+1x=4 হলে xx2-3x+1 এর মান কত? সঠিক উত্তর 1 x + 1/x = 4 বা, x2 + x/x = 4 বা, x2 + 1 = 4x x/ x2 - 3x + 1 = x / 4x - 3x = x/x = 1
বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: রাশিয়া
Explanation:
বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া বাংলাদেশের পাবনার রূপপুর নির্মীয়মান ২৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সহায়তাকারী দেশ হলো রাশিয়া।
মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ১৯৬৯
Explanation:
মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ১৯৬৯ তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে 'বঙ্গবন্ধু ' উপাধিতে ভূষিত করেন।
The word ' homogeneous' means -
Correct Answer:
D: of the same kind
Explanation:
The word ' homogeneous' means - Correct Answer of the same kind সমজাতীয় তথা সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত কোনকিছু বুঝাতে 'homogeneous' শব্দটি ব্যবহৃত হয়। তাই 'of the same kind' যথার্থ অর্থ বহন করে।
'মহাস্থানগড়' কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ঘ: করতোয়া
Explanation:
'মহাস্থানগড়' কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করতোয়া বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুন্ড্রনগর। এর অবস্থান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে। এখানে মৌর্য যুগের শিলালিপি পাওয়া যায়।