Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
tanϑ=-512,π2<ϑ<π , cosecϑ এর মান কত?
Correct Answer:
ঘ: 135
'A rolling stone gathers no moss.' Here ' rolling' is -
Correct Answer:
C: a participle
Explanation:
'A rolling stone gathers no moss.' Here ' rolling' is - Correct Answer a participle যদি verb - এর সাথে ing যুক্ত হয়ে verb এবং adjective - এর কাজ করে তাহলে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে rolling ( ঘূর্ণায়মান) শব্দটি adjective হিসেবে কাজ করায় এবং option এ adjective থাকায় adjective হলো সঠিক উত্তর। Adjective না থাকলে participle সঠিক হিসেবে গণ্য হতো।
Slow and steady --- the race .
Correct Answer:
B: wins
Explanation:
Slow and steady --- the race . Correct Answer wins And দ্বারা দুটি noun যুক্ত হওয়া সত্ত্বেও যদি noun গুলো দ্বারা একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে verb টি singular হয়। সুতরাং শূন্যস্থানে wins বসবে।
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4: 6 হলে গুড়ের পরিমাণ কত?
Correct Answer:
ঘ: 40%
Explanation:
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4: 6 হলে গুড়ের পরিমাণ কত? সঠিক উত্তর 40% ধরি, গুড় ও পানি 4x: 6x ∴অনুপাতের যােগফল 4x + 6x = 10x শর্তমতে, 10x = 100 ∴x = 10. ∴গুড় = 4X10 = 40 পানি = 6× 10 = 60 ∴ গুড় 40%
1|2x-5|<13 এর সমাধান-
Correct Answer:
ক: x4
What would be the right synonym for 'initiative'?
Correct Answer:
B: enterprise
Explanation:
What would be the right synonym for 'initiative'? Correct Answer enterprise Initiative এবং enterprise শব্দের অর্থ নতুন কিছু করার জন্য উদ্যম। অন্যদিকে apathy অর্থ অনীহা, indolence অর্থ অলসতা আর activity অর্থ সক্রিয়তা।
১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
Correct Answer:
ক: ৮৮
Explanation:
১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? সঠিক উত্তর ৮৮ ১৫ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলাে হলাে - ১৭,১৯,২৩,২৯ ∴ সমষ্টি = ১৭ + ১৯ + ২৩ + ২৯ = ৮৮
The verb form of ' deceit ' is "
Correct Answer:
D: deceive
Explanation:
The verb form of ' deceit ' is " Correct Answer deceive Deceit( প্রতারণা) - এর verb form হলো deceive যার অর্থ প্রতারিত করা, ধোঁকা দেয়া।
I have applied for the post of a Lecturer ---- English .
Correct Answer:
D: in
Explanation:
I have applied for the post of a Lecturer ---- English . Correct Answer in Subject - এর পূর্বে in preposition টি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা : আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।
∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3: 2 ∠A এর মান কত?
Correct Answer:
গ: 54°
Explanation:
∠A ও ∠B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3: 2 ∠A এর মান কত? সঠিক উত্তর 54&#xB0; ধরি, ∠A এবং ∠B এর অনুপাত 3x : 2x ATQ, 3x + 2x = 90 বা, 5x = 90 ∴ x = 18 ∴∠A = 3×18° = 54°
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথবাক্য কে পাঠ করান?
Correct Answer:
গ: স্পিকার
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথবাক্য কে পাঠ করান? সঠিক উত্তর স্পিকার বাংলাদেশের সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদ এবং ৩য় তফসিল অনুযায়ী সাংবিধানিক পদের শপথ পাঠ করানাে হয়। মহামান্য রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার। পক্ষান্তরে স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?
Correct Answer:
ক: ১১,১২
Explanation:
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত? সঠিক উত্তর ১১,১২ ধরি, বড় সংখ্যাটি a ছোট সংখ্যাটি a - 1 প্রশ্নমতে, a² - ( a - 1)² = 23 a² - ( a² - 2a + 1) = 23 a² - a² + 2a - 1 = 23 2a = 24 a = 12 ∴বড় সংখ্যাটি a = 12 ∴ছোট সংখ্যাটি (a - 1) = (12 - 1) = 11
Nasim will discuss the issue with Rafiq --- phone.
Correct Answer:
B: over
Explanation:
Nasim will discuss the issue with Rafiq --- phone. Correct Answer over Phone - এর পূর্বে determiner the থাকলে over বসবে আর the না থাকলে by বসবে। By বসিয়ে বাক্যটির বাংলা : নাসিম রফিকের সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করবে।
বাংলাদেশের প্রথম 'ফিশ ওয়ার্ল্ড এ্যাকুরিয়াম ' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশের প্রথম 'ফিশ ওয়ার্ল্ড এ্যাকুরিয়াম ' কোথায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের প্রথম 'ফিশ ওয়ার্ল্ড এ্যাকুরিয়াম' ৩০ নভেম্বর, ২০১৭ তারিখে কক্সবাজারের ঝাউতলায় স্থাপন করা হয়। এ এ্যাকুরিয়ামের নাম ‘রেডিয়েন্ট ফিশ ওয়াল্ড'।
--- Mount Everest is the highest peak in the Himalayas.
Correct Answer:
D: No article
Explanation:
--- Mount Everest is the highest peak in the Himalayas. Correct Answer No article Mount - এর পূর্বে কোনো article বসে না। কিন্তু Mountain - এর পূর্বে the ব্যবহৃত হয়।
'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'- The best translation is :
Correct Answer:
খ: The authority took him to task
Explanation:
'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'- The best translation is : সঠিক উত্তর The authority took him to task Take somebody to task কাউকে তিরস্কার করা। সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি : The authority took him to task.
" সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
" সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্হান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। যেমন - আপন ভালো সবাই চায়। এ বাক্যে ' ভালো' শব্দটি বিশেষ্য পদ।
'ই-৮' পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে ?
Correct Answer:
ঘ: সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ
Explanation:
'ই-৮' পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে ? সঠিক উত্তর সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ 'ই - ৮' হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশ। এক্ষেত্রে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের নাম সর্বাগ্রে। 'জি - ৭' শিল্পোন্নত ৭টি দেশের জোট এবং 'ডি - ৮' উন্নয়নশীল ৮টি দেশের জোট।
শেখ হাসিনা সেনানিবাস কােথায় অবস্থিত ?
Correct Answer:
গ: লেবুখালী, পটুয়াখালী
Explanation:
শেখ হাসিনা সেনানিবাস কােথায় অবস্থিত ? সঠিক উত্তর লেবুখালী, পটুয়াখালী 'ফোর্সেস গােল - ২০৩০' বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে পটুয়াখালীর লেবুখালীতে ১৫৩২ একর এলাকা জুড়ে ‘শেখ হাসিনা সেনানিবাস স্থাপনের ঘােষণা দেন। ২০২১ সালে প্রকল্পটি শেষ হবে। এটি হবে সেনাবাহিনীর ৩১তম সেনানিবাস।
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কোন দেশের সহায়তার নির্মিত হয়েছে?
Correct Answer:
গ: ফ্রান্স
Explanation:
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কোন দেশের সহায়তার নির্মিত হয়েছে? সঠিক উত্তর ফ্রান্স বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট ফ্রান্সের সহায়তায় বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন - ৯ রকেটের সাহায্যে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান Thales Alenia Space এবং এর ট্রান্সপন্ডার ৪০টি। স্যাটেলাইটটি ১১৯.১° পূর্ব দ্রাঘিমাংশ অরবিটাল স্লটে অবস্থান করছে।
'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?
Correct Answer:
গ: ২০১৬-২০৩০
Explanation:
'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি? সঠিক উত্তর ২০১৬-২০৩০ 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' (এসডিজি) জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় ২০১৫ সালে। এর মেয়াদকাল ২০১৬ - ২০৩০। এছাড়া এসডিজির ১৭টি গােল ও ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট রয়েছে।
'Epicurism'- এর যথার্থ পরিভাষা -
Correct Answer:
গ: ভোগবাদ
Explanation:
'Epicurism'- এর যথার্থ পরিভাষা - সঠিক উত্তর ভোগবাদ Epicurism একটি পরিভাষা। যার যথার্থ পরিভাষা ভোগবাদ।
'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: নিঃ + রোগ
Explanation:
'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + রোগ ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন - নিঃ + রোগ = নিরোগ, নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস।
বিশ্ব অটিজম দিবস পালন করা হয়?
Correct Answer:
গ: ২ এপ্রিল
Explanation:
বিশ্ব অটিজম দিবস পালন করা হয়? সঠিক উত্তর ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস - ২ এপ্রিল এবং বিশ্ব শিক্ষক দিবস - ৫ অক্টোবর।
'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: লুকোচুরি
Explanation:
'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর লুকোচুরি 'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারার অর্থ লুকোচুরি বা গোপন রাখার চেষ্টা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: তাসের ঘর - ক্ষনস্থায়ী নেই আঁকড়া - একগুঁয়ে কেতাদুরস্ত - পরিপাটি এসপার ওসপার - মীমাংসা
'অনেক ' শব্দটি -
Correct Answer:
গ: নঞ তৎপুরুষ
Explanation:
'অনেক ' শব্দটি - সঠিক উত্তর নঞ তৎপুরুষ না বাচক নঞ্ অব্যয় ( ন, না, নেই, নাই, নয় ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন, নয় এক = অনেক, ন আচার = অনাচার, নাই মিল = গরমিল, ন কাল = অকাল, নয় সৃষ্টি = অনাসৃষ্টি, ন বিশ্বাস = অবিশ্বাস।
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার । ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো -
Correct Answer:
ঘ: ৪৫০ মিটার
Explanation:
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার । ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো - সঠিক উত্তর ৪৫০ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে অর্থাৎ অতিক্রম করতে হবে (২০০ + ২৫০) মি. = ৪৫০ মিটার
দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? সঠিক উত্তর ময়মনসিংহ ২ এপ্রিল, ২০১৮ সালে দেশের সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (১২তম) গঠন করা হয়। আয়তনে বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর এবং ক্ষুদ্রতম সিলেট।
I cannot spare an instant - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: আমার তিলমাত্র সময় নেই
Explanation:
I cannot spare an instant - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? সঠিক উত্তর আমার তিলমাত্র সময় নেই I cannot spare an instant বাক্যটির সঠিক বাংলা অনুবাদ আমার তিলমাত্র সময় নাই।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
Correct Answer:
খ: ROM
Explanation:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? সঠিক উত্তর ROM ROM (Read Only Memory) হচ্ছে স্থায়ী স্মৃতিশক্তি । RAM (Random Access Memory) হচ্ছে। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি এবং হার্ডডিস্ক কম্পিউটারের সহায়ক মেমােরি ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। পরবর্তীতে ২০০০ সালে ১৮৮ টি দেশে সম্মিলিতভাবে এ দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতাে বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকেট প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
Correct Answer:
ঘ: n(n+1)(2n+1)6
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো'- বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ঘ: নিপুণতা অর্থে
Explanation:
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো'- বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর নিপুণতা অর্থে ' ডাক্তার সাহেবের হাতযশ ভালো ' অর্থে ডাক্তারের কাজের বা রোগী দেখার নিপুণতা প্রকাশ করে। বাক্যে হাত নিপুণতা অর্থে ব্যবহৃত হয়েছে।
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ?
Correct Answer:
ঘ: সাপের খোলস
Explanation:
'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ? সঠিক উত্তর সাপের খোলস এক কথায় প্রকাশ: সাপের খোলস - নির্মোক হরিণের চর্ম - অজিন বাঘের চর্ম - কৃত্তি
বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৯৮
Explanation:
বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯৮ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাদ্বয়কে সংযুক্তকারী সেতু হচ্ছে বঙ্গবন্ধু সেতু। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৬ অক্টোবর এবং শেষ হয় ২৩ জুন, ১৯৯৮। এ সেতুতে যানবাহন চলাচল শুরু হয় ৪ জুলাই, ১৯৯৮ ।
ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ' ইউরো ' চালু করতে বাধ্য নয়?
Correct Answer:
গ: ডেনমার্ক ও যুক্তরাজ্য
Explanation:
ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ' ইউরো ' চালু করতে বাধ্য নয়? সঠিক উত্তর ডেনমার্ক ও যুক্তরাজ্য ১৯৫৭ সালে স্বাক্ষরিত রােম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরােপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই ইউনিয়নভুক্ত দেশগুলাের একক মুদ্রা ইউরাে। যা ১ জানুয়ারি, ১৯৯৯ সালে চালু হয়। ১৯টি ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশে বর্তমানে ইউরাে চালু আছে। তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য ইউরাে মুদ্রা গ্রহণে বাধ্য নয়।
ব্রিটিশ উপনিবেশ না হয়ে ও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ ?
Correct Answer:
গ: মোজাম্বিক
Explanation:
ব্রিটিশ উপনিবেশ না হয়ে ও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ ? সঠিক উত্তর মোজাম্বিক সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথ গঠিত হয়। এর সচিবালয় অবস্থিত লন্ডনের মার্লবরাে হাউসে। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৩ (সর্বশেষ রুয়ান্ডা)। উল্লেখ্য, মােজাম্বিক ও রুয়ান্ডা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত না হয়েও কমনওয়েলথের সদস্য।পক্ষান্তরে, সুদান ও ইয়েমেন ব্রিটিশ উপনিবেশ কিন্তুকমনওয়েলথের সদস্য নয় ।
সাধু ও চলিত রীতেতে অভিন্নরুপে ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: অব্যয় পদ
Explanation:
সাধু ও চলিত রীতেতে অভিন্নরুপে ব্যবহৃত হয়- সঠিক উত্তর অব্যয় পদ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।
He fathered the plan. Here the word 'father' is
Correct Answer:
C: a verb
Explanation:
He fathered the plan. Here the word 'father' is Correct Answer a verb Father শব্দটি verb এবং noun উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। প্রদত্ত বাক্য father verb হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং verb হিসেবে father এর অর্থ কোনো ধারণা বা পরিকল্পনার উদ্ভাবক হওয়া।
আকাশ নীল দেখায় কারণ নীল রঙের -
Correct Answer:
খ: বিক্ষেপণ বেশি
Explanation:
আকাশ নীল দেখায় কারণ নীল রঙের - সঠিক উত্তর বিক্ষেপণ বেশি পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে ভাসমান ছােট ছােট ধূলিকণা রয়েছে। সূর্য থেকে আলাে পৃথিবীতে আসার সময় ঐ কণাগুলি দ্বারা বিচ্ছুরিত হয়ে যায়। এক্ষেত্রে নীল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য কম বলে তা বেশি বিচ্ছুরিত হয়। তাই দিনের আলােতে আকাশকে নীল দেখায়।
বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?
Correct Answer:
ক: ভারত-বাংলাদেশ সীমান্ত
Explanation:
বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? সঠিক উত্তর ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে ভারত - বাংলাদেশ সীমান্ত। ১ম ও ২য় বৃহত্তম সীমান্ত যথাক্রমে 'যুক্তরাষ্ট্র ও কানাডা' এবং 'আর্জেন্টিনা ও চিলি'।
প্রসূন এর প্রতিশব্দ হলো -
Correct Answer:
ঘ: পুষ্প
Explanation:
প্রসূন এর প্রতিশব্দ হলো - সঠিক উত্তর পুষ্প প্রসূন - এর প্রতিশব্দ - ফল, পুষ্প, মুকুল, ফুল, কুসুম, রঙ্গন। ভ্রমর - এর প্রতিশব্দ - মৌমাছি, ভোমরা, অলি, মধুলেহ, মধুপ, মধুলেহী। গ ও ঘ দুটি উত্তরই সঠিক।
২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
Correct Answer:
ঘ: উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার
Explanation:
২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার ২০১৮ সালে ১২ ব্যক্তিকে নােবেল পুরস্কার দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করে তা গবেষণার জন্য উইলিয়াম ডি নর্ডহাউস এবং পল মাইকেল রােমারকে যৌথভাবে অর্থনীতিতে নােবেল পুরস্কার দেওয়া হয়।
'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
খ: কর্মে সপ্তমী
Explanation:
'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। যেমন - আমার গানের মালা আমি করব কারে দান। এ বাক্যে ' কারে ' শব্দটি সপ্তমী বিভক্তি।
জাপান 'পার্ল হারবার' আক্রমণ করে কবে?
Correct Answer:
গ: ৭ ডিসেম্বর, ১৯৪১
Explanation:
জাপান 'পার্ল হারবার' আক্রমণ করে কবে? সঠিক উত্তর ৭ ডিসেম্বর, ১৯৪১ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে । ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান 'পার্ল হারবার' আক্রমণ করলে ৮ ডিসেম্বর, ১৯৪১ যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে।
'লালসালু' উপন্যাসের রচনাকাল কোনটি?
Correct Answer:
খ: ১৯৪৮
Explanation:
'লালসালু' উপন্যাসের রচনাকাল কোনটি? সঠিক উত্তর ১৯৪৮ সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন। যথা - লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪) ও কাঁদো নদী কাঁদো (১৯৬৮)। লালসালু তার শ্রেষ্ঠ রচনা। উপন্যাসটি ফরাসি ভাষায় L Arbre Sams Maeme নামে ও ইংরেজি ভাষায় Tree Without Roots নামে প্রকাশিত হয়।
বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
Correct Answer:
গ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডলের উপাদানের তালিকা: নাইট্রোজেন (N) - ৭৮.০২, অক্সিজেন (O) - ২০.৭১, কার্বন - ডাই অক্সাইড (CO) - ০.০৩, আর্গন (AR) - ০.৮, জলীয়বাষ্প - ০.৪১, ধূলিকণা - ০.০১, অন্যান্য গ্যাস - ০.০২। অতএব, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস সর্বাধিক।
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-
Correct Answer:
ঘ: উয়ো
Explanation:
'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো- সঠিক উত্তর উয়ো ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ ‘উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে। ঙ শব্দের শুরুতে বসে না। ঙ ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃতর উচ্চারিত হতে পারে। যেমন: ঙ - এর উচ্চারণ উয়ো কিন্তু ব্যবহারিক উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়।
'ইউয়ান ' কোন দেশের মুদ্রা ?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
'ইউয়ান ' কোন দেশের মুদ্রা ? সঠিক উত্তর চীন দেশ মুদ্রা চীন ইউয়ান ভিয়েতনাম ডং মিয়ানমার কিয়াত থাইল্যান্ড বাথ
'ভিসুভিয়াস' আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ইতালি
Explanation:
'ভিসুভিয়াস' আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইতালি 'ভিসুভিয়াস' হচ্ছে ইতালির জীবন্ত আগ্নেয়গিরি। এছাড়াও ইতালিতে এতনা ও স্ট্রামবােলি নামে আরাে দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।