Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
মনীষা শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
মনীষা শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর নির্বোধ 'মনীষা ' বিশেষ্যবাচক শব্দ। শব্দটির অর্থ তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত; যার বিপরীত শব্দ নির্বোধ।
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Correct Answer:
খ: কবিতার কথা
Explanation:
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? সঠিক উত্তর কবিতার কথা জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।
কোন সময়কালকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?
Correct Answer:
খ: ২০২০ -২১ সালকে
Explanation:
কোন সময়কালকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা দেয়া হয়েছে? সঠিক উত্তর ২০২০ -২১ সালকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল।(বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।)তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২শেষ : ৩১ মার্চ, ২০২২শুরু : ১৭ মার্চ, ২০২০সুত্রঃ Wikipedia
রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র -
Correct Answer:
ক: স্বরভক্তি
Explanation:
রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র - সঠিক উত্তর স্বরভক্তি সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: কোলন ড্যাশ
Explanation:
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোলন ড্যাশ উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে কোলন (:) ও ড্যাস ( - ) চিহ্ন ব্যবহৃত হয়। যেমন - পদ পাঁচ প্রকার : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বক্যের সমন্বয় বোঝাতে ড্যাস ব্যবহৃত হয়। যেমন - তোমরা দরিদ্রের উপকাড কর - এতে তোমাদের সম্মান যাবেনা - বাড়বে।
কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-
Correct Answer:
ক: ক্যালসিয়াম অক্সালেট
Explanation:
কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে- সঠিক উত্তর ক্যালসিয়াম অক্সালেট কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট বিদ্যমান।
ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
Correct Answer:
গ: বিদ্যাপতি
Explanation:
ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন? সঠিক উত্তর বিদ্যাপতি ব্রজবুলি বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। এ ভাষায় রচিত বিদ্যাপতির শ্রেষ্ঠ পদ - 'এ সখি হামারি দুখের নাহি ওর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। '
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?
Correct Answer:
খ: পুণ্ড্রবর্ধন
Explanation:
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী? সঠিক উত্তর পুণ্ড্রবর্ধন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্রবর্ধন যা বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুষ্টিয়া বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বৃহত্তর কুমিল্লা ও নােয়াখালি সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ প্রাচীনকালে গৌড়ের অংশ ছিল।
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ?
Correct Answer:
খ: চীন
Explanation:
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ? সঠিক উত্তর চীন ২০২০ সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী ১. চীন - ১৪৩ কোটি ৯৩ লাখ ২. ভারত - ১৩৮ কোটি ৩. যুক্তরাষ্ট্র - ৩৩ কোটি ১০ লাখ ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি - ৩৫ লাখ ৫. পাকিস্তান - ২২ কোটি ০৯ লাখ
২০১৮ সালে ফিফা বিশ্বকাপ 'গোল্ডেন বল ' লাভকরী লুকা মডরিচ কোন দেশের নাগরিক ?
Correct Answer:
ঘ: ক্রোয়েশিয়া
Explanation:
২০১৮ সালে ফিফা বিশ্বকাপ 'গোল্ডেন বল ' লাভকরী লুকা মডরিচ কোন দেশের নাগরিক ? সঠিক উত্তর ক্রোয়েশিয়া ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে 'গােল্ডেন বল' লাভকারী লুকা মডরিচ ক্রোয়েশিয়ার নাগরিক। লুকা মডরিচ - FIFA The Best এবং UEFA বর্ষসেরা (২০১৮) নির্বাচিত হন।
'টপ্পা' কী ?
Correct Answer:
ক: এক ধরনের গান
Explanation:
'টপ্পা' কী ? সঠিক উত্তর এক ধরনের গান কলকাতা ও শহরতলীতে রাগ - রাগীণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা - নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?
পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী?
Correct Answer:
খ: চাঁদপুর
Explanation:
পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কী? সঠিক উত্তর চাঁদপুর পদ্মা ও মেঘনা নদী চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর পদ্মা ও যমুনা মিলিত হয় গোয়ালন্দে।
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ -
Correct Answer:
গ: জনগণের ভাষা
Explanation:
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ - সঠিক উত্তর জনগণের ভাষা প্রাকৃত বা প্রাকৃত ভাষা কথাটির তাৎপর্য হলো প্রকৃতির অর্থাৎ জনগণের কথ্য ও বোধ্য ভাষা। এক পর্যায়ে এ প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এ প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়। যেমন - মাগধি প্রাকৃত, মহারাষ্ট্রি প্রাকৃত, শৌরসেনি প্রাকৃত ইত্যাদি। মাগধি প্রাকৃতের অপভ্রংশ থেকেই কালক্রমে বিবর্তনের মধ্যে দিয়ে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা।
'শীকর' শব্দের অর্থ -
Correct Answer:
গ: জলকণা
Explanation:
'শীকর' শব্দের অর্থ - সঠিক উত্তর জলকণা 'শীকর ' বিশেষ্য বাচক শব্দ। যার অর্থ বাতাসে ভাসমান জলকণা।
(secϑ+tanϑ) =75 , (secϑ-tanϑ) এর মান কত ?
Correct Answer:
ক: 57
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া ও সৌদি আরব।
The verb of the word ' economy' is -
Correct Answer:
D: economize
Explanation:
The verb of the word ' economy' is - Correct Answer economize Economy (N) - মিতব্যয় / মিতব্যয়িতা, Economic (Adj) - অর্থনৈতিক, Economical (Adj) - মিতব্যয়ী, Economically (Adv) - সাশ্রয়কররূপে/অর্থনৈতিকভাবে, Economize (V) - ব্যয় সঙ্কোচ করা ।
ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?
Correct Answer:
ক: কাতার
Explanation:
ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ? সঠিক উত্তর কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরের ছোট উপদ্বীপ দেশ কাতারে। এটি আরব বিশ্ব তথা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ও বছরের শেষ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
Correct Answer:
গ: ৩০ অক্টোবর , ২০১৭
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ৩০ অক্টোবর , ২০১৭ জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ' মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ' রেজিস্ট্রার - এ বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয় ৩০ অক্টোবর ২০১৭। এটাই ইউনেস্কোর ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
Correct Answer:
গ: মেক্সিকো
Explanation:
সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর মেক্সিকো সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ২০০৯ সালে প্রথম এ ভাইরাস মানুষের নজরে আসে।
He said, 'I went to Tangail ' (Indirect )
Correct Answer:
C: He said that he had gone to Tangail.
Explanation:
He said, 'I went to Tangail ' (Indirect ) Correct Answer He said that he had gone to Tangail. Past indefinite tense indirect narration - এ past perfect tense - এ রুপান্তরিত হয়। আর reported speech - এর sub first person হলে তা reporting verb - এর sub অনুযায়ী পরিবর্তিত হয়। সুতরাং প্রদত্ত বাক্যটির indirect narration : He said that he had gone to Tangail.
ক্রেমলিন কী?
Correct Answer:
খ: রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
Explanation:
ক্রেমলিন কী? সঠিক উত্তর রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন রাশিয়া প্রজাতন্ত্রের রাজধানী মস্কো শহরের মস্কোভা নদীর উত্তরে অবস্থিত বিখ্যাত ক্রেমলিন কমপ্লেক্স দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
G-7 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
Correct Answer:
ঘ: জাপান
Explanation:
G-7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? সঠিক উত্তর জাপান ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G - 7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান। এর অন্যান্য দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালি।
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন-
Correct Answer:
ঘ: রাজা রামমোহন রায়
Explanation:
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন- সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্হ ' গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্হের নাম ' ব্যাকরণ কৌমুদী '।
আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ?
Correct Answer:
খ: ৮ ই মার্চ
Explanation:
আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ৮ ই মার্চ বিশ্বে নারী অধিকার আদায়ের একটি উপলক্ষ হিসেবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ । এছাড়াও তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলির মধ্যে রয়েছে - বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরন ইত্যাদি । তার রচিত শিশুতোষ গ্রন্থ - শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা ।
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
Correct Answer:
গ: হাইফেন
Explanation:
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? সঠিক উত্তর হাইফেন 'হাইফেন' বিরাম চিহ্নের বিরতিকাল নেই । তাই এই চিহ্নে থামার প্রয়োজন নেই । এছাড়া ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট বা বন্ধনী চিহ্নেও থামার প্রয়োজন নেই । কিন্তু কোলন, সেমিকোলন ও ড্যাস চিহ্নে থামার প্রয়োজন হয় । কোলন ও ড্যাস চিহ্নে থামতে হয় এক সেকেন্ড সময় । সেমিকোলন চিহ্নে থামতে হয় এক বলার দ্বিগুণ সময় ।
'ধামাধরা' বাগধারটির অর্থ কী?
Correct Answer:
গ: তোষামোদকারী
Explanation:
'ধামাধরা' বাগধারটির অর্থ কী? সঠিক উত্তর তোষামোদকারী ধর্মের ষাঁড় বাগধারার অর্থ - যথেচ্ছাচারী । ফেকলু পার্টি বাগধারার অর্থ - কদরহীন লোক। বকধার্মিক বাগধারাটির অর্থ - ভন্ড সাধু ।
'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
গ: অপ
Explanation:
'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর অপ পানি শব্দের প্রতিশব্দ অপ ও পয়ঃ দুটিই সঠিক । পানি শব্দের আরো কয়েকটি প্রতিশব্দ হলো - সলিল, বারি, নীর, অম্বু, উদক, অম্ভ । বারিধি শব্দের সমার্থক - সাগর, জলধি, অর্ণব, পারাবার, পাথার, সিন্ধু, রত্নাকর । নলিনী শব্দের সমার্থক - পদ্ম, কমল, পঙ্কজ, উৎপল, অরবিন্দু, সরোবর, নলিন, কুমুদ ।
'সাপের খোলস' এক কথায় প্রকাশ -
Correct Answer:
খ: নির্মোক
Explanation:
'সাপের খোলস' এক কথায় প্রকাশ - সঠিক উত্তর নির্মোক এককথায় প্রকাশ : সাপের খােলস - নিমোক; বাঘের চর্ম - কৃত্তি, হরিণের চর্ম - অজিন; হাতির শাবক - করভ।
'রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
Correct Answer:
গ: ব্যতিহার কর্তা
Explanation:
'রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যে 'রাজায় রাজায়' কী? সঠিক উত্তর ব্যতিহার কর্তা কোনাে বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন - রাজায় - রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। বাঘে - মহিষে এক ঘাটে জল খায়।
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত?
Correct Answer:
খ: ষ্ + ণ
Explanation:
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত? সঠিক উত্তর ষ্ + ণ 'উষ্ণ' শব্দের যুক্তবর্ণটি গঠিত হয়েছে ষ্ + ণ বর্ণের সমন্বয়ে। আরও কয়েকটি যুক্তবর্ণ হলাে - জ্ + এ = ভদ্র, ক্ + ষ = ক্ষ, ঞ্ + জ = ঞ্জ, হ্ + ন = হ্ন, হ্ + ণ = হ।
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
Correct Answer:
খ: দৃশ্ + অনীয়
Explanation:
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়- সঠিক উত্তর দৃশ্ + অনীয় সংস্কৃত কৃৎ - প্রত্যয় ‘অনীয়’ যােগে গঠিত দর্শনীয় শব্দের প্রকৃতি - প্রত্যয় ✓ দৃশ্ + অনীয়। এরূপ ✓কৃ + অনীয় = করণীয়, ✓রিক্ষ্ + অনীয় = রক্ষণীয়।
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ?
Correct Answer:
গ: ভিক্ষুককে ভিক্ষা দাও।
Explanation:
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ? সঠিক উত্তর ভিক্ষুককে ভিক্ষা দাও। যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন - ভিখারিকে ভিক্ষা দাও। এ বাক্যে ভিখারিকে’ চতুর্থী বিভক্তি।
কোনটি ফারসি শব্দ ?
Correct Answer:
ঘ: চশমা
Explanation:
কোনটি ফারসি শব্দ ? সঠিক উত্তর চশমা চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রােজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম - দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বাের্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
Correct Answer:
ঘ: কর্মধারয়
Explanation:
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? সঠিক উত্তর কর্মধারয় যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি ।
'প্রসারণ' -এর বিপরীত শব্দ -
Correct Answer:
গ: আকুঞ্চন
Explanation:
'প্রসারণ' -এর বিপরীত শব্দ - সঠিক উত্তর আকুঞ্চন বিপরীত শব্দ : প্রসারণ - আকুঞ্চন, সম্প্রসারণ - সংকোচন, আকর্ষণ - বিকর্ষণ ।
'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: কৃত বিদ্যা যার
Explanation:
'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর কৃত বিদ্যা যার যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন - কৃত বিদ্যা যার = কৃতবিদ্য, মহান আত্মা যার = মহাত্মা, ধীর বুদ্ধি যার = ধীরবুদ্ধি
'যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Correct Answer:
খ: লেফাফা দুরুত্ব
Explanation:
'যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? সঠিক উত্তর লেফাফা দুরুত্ব ব্যাঙের আধুলি’ বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি’ বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল' বাগধারার অর্থ - কপটাচারী।
সম্বদ্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
Correct Answer:
গ: র, এর
Explanation:
সম্বদ্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? সঠিক উত্তর র, এর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক হয়, তাকে সম্বন্ধ পদ বলে। সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়। যেমন - মতিনের ভাই বাড়ি যাবে।
'ইউসুফ জোলেখা ' কী জাতীয় রচনা?
Correct Answer:
গ: রোমান্টিক প্রণয় কাব্য
Explanation:
'ইউসুফ জোলেখা ' কী জাতীয় রচনা? সঠিক উত্তর রোমান্টিক প্রণয় কাব্য মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান। এ শ্রেণির কাব্যে বিষয়বস্তু হিসেবে মানবীয় প্রণয়কাহিনি স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক প্রণয়ােপাখ্যান 'ইউসুফ জোলেখা' রচনা করেন শাহ মুহম্মদ সগীর।
কায়কোবাদের প্রকৃত নাম কী?
Correct Answer:
ক: কাজেম আল কোরেশী
Explanation:
কায়কোবাদের প্রকৃত নাম কী? সঠিক উত্তর কাজেম আল কোরেশী কায়কোবাদের প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত তার মহাকাব্য 'মহাশ্মশান'। তার রচিত কয়েকটি কাব্য - বিরহবিলাপ, কুসুমকানন, শিবমন্দির, অমিয়ধারা।
The correctly spelt word is -
Correct Answer:
A: Millennium
Explanation:
The correctly spelt word is - Correct Answer Millennium Millennium ( সহস্রাব্দ; অনাগত স্বর্ণযুগ) হল সঠিক বানান word যার উচ্চারণ মিলেনিয়াম।
The word 'Homely' is -
Correct Answer:
D: Adjective
Explanation:
The word 'Homely' is - Correct Answer Adjective Homely (ঘরােয়া) শব্দটি adjective । কিছু কিছু noun যেমন: time, friend, mother, father, sister, । Scholar - এর শেষে ly যুক্ত করে adjective গঠিত হয়।
Choose the correct answer :
Correct Answer:
B: He bade me good-bye
Explanation:
Choose the correct answer : Correct Answer He bade me good-bye Good - bye, good night, farewell ইত্যাদির সাথে bid/bade verb খাটে অন্য কোনাে verb নয়। সুতরাং সঠিক হলো : He bade me good - bye ।
The word 'adulteration' can be best explained as -
Correct Answer:
C: to make impure by adding inferior ingredients
Explanation:
The word 'adulteration' can be best explained as - Correct Answer to make impure by adding inferior ingredients Adulteration (ভেজাল; অপমিশ্রণ) শব্দটিকে ব্যাখ্যা করা যেতে পারে to make impure by adding inferior ingredients দ্বারা, কারণ adulteration অর্থ হলাে নােংরা উপাদান যােগ করে কোনাে কিছু দূষিত করার প্রক্রিয়া।
Which is the correct use of gerund ?
Correct Answer:
C: Dancing is a good exercise.
Explanation:
Which is the correct use of gerund ? Correct Answer Dancing is a good exercise. Verb - এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে verb এবং noun - এর কাজ করে তবে তাকে gerund বলে। Verb - এর sub রূপে gerund ব্যবহৃত হয়। সুতরাং Dancing is a good exercise বাক্যে dancing হলো Gerund । তাছাড়া অন্যান্য বাক্যে dancing participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
The phrase 'at loggerheads' means ---
Correct Answer:
C: quarreling
Explanation:
The phrase 'at loggerheads' means --- Correct Answer quarreling 'At loggerhead' phrase টির বাংলা অর্থ ঝগড়ারত (quarreling) | Very close - খুব নিকটে, belligerent - যুদ্ধরত আর distant relation অর্থ দূর সম্পর্ক।
What you (do) at this moment ? The correct form of verb is ___
Correct Answer:
C: are you doing
Explanation:
What you (do) at this moment ? The correct form of verb is ___ Correct Answer are you doing At this moment, now, right now থাকলে বাক্যটি সাধারণত preset continuous tense এ হয় । Tense টির wh question যুক্ত interrogative বাক্যের গঠন : wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark । সুতরাং সঠিক expression টি হলো are you doing ।
Five liters of milk is contained ---- the pot.
Correct Answer:
C: in
Explanation:
Five liters of milk is contained ---- the pot. Correct Answer in Be contained in something অর্থ কোনো কিছুতে পূর্ণ থাকা। In যােগে বাক্যটির বাংলা; পাত্রটি পাঁচ লিটার দুধে পূর্ণ।