Lecturer Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1208)
'কারাগারের রোজনামচা' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'কারাগারের রোজনামচা' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'কারাগারের রােজনামচা' বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক দ্বিতীয় গ্রন্থ। ৭ মার্চ, ২০১৭ বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: কিউবা
Explanation:
বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী দেশ কোনটি? সঠিক উত্তর কিউবা বর্তমানে কিউবা বিশ্বব্যাংকের সদস্য নয়। ১৪ নভেম্বর ১৯৬০ দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়। আরাে কয়েকটি দেশ বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহার করে পুনরায় যােগদান করে। তাদের মধ্যে পােল্যান্ড ১৯৫০ সালে সদস্যপদ প্রত্যাহার করে ১৯৮৬ সালে ফিরে আসে। ডমিনিকান রিপাবলিক ১৯৬০ সালে সদস্য পদ প্রত্যাহার করে ১৯৬১ সালে ফিরে আসে। ইন্দোনেশিয়া ১৯৬৫ সালে সদস্য পদ প্রত্যাহার করে ১৯৬৭ সালে ফিরে আসে এবং চেকোস্লোভাকিয়া (বর্তমানে বিলুপ্ত) ১৯৫৪ সালে সদস্য পদ প্রত্যাহার করে ১৯৯০ সালে পুনরায় যােগদান করে।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে-
Correct Answer:
গ: ইরাক
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে- সঠিক উত্তর ইরাক ৮ জুলাই ১৯৭২ ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। কুয়েত স্বীকৃতি দেয় ১৯৭৩ সালের ৪ নভেম্বর। সৌদি আরব স্বীকৃতি দেয় ১৬ আগস্ট, ১৯৭৫।
তুরস্কের মুদ্রার নাম কী?
Correct Answer:
ঘ: লিরা
Explanation:
তুরস্কের মুদ্রার নাম কী? সঠিক উত্তর লিরা লিরা তুরস্কের মুদ্রার নাম। দিনার - বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, উত্তর মেসিডােনিয়া, সার্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তিউনিশিয়ার মুদ্রার নাম । দিরহাম - সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর মুদ্রার নাম এবং ডলার - যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম।
নিউজিল্যান্ডের আদিবাসী কারা ?
Correct Answer:
ঘ: মাউরি
Explanation:
নিউজিল্যান্ডের আদিবাসী কারা ? সঠিক উত্তর মাউরি নিউজিল্যান্ডের আদিবাসীরা মাউরি এবং নাগরিকেরা কিউই নামে পরিচিত। আফ্রিদি উপজাতির বসবাস পাকিস্তানের ওয়াজিরস্তানে । টোডা উপজাতির বসবাস ভারতের কর্নাটক রাজ্যে এবং জুলু দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি ।
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
Correct Answer:
ক: পিপীলিকা
Explanation:
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? সঠিক উত্তর পিপীলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হলাে পিপীলিকা । এটি তৈরি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে ?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
Correct Answer:
খ: ২৯ তম
Explanation:
জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর ২৯ তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলা ভাষায় প্রথম বক্তৃতা প্রদান করেন।
উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত?
Correct Answer:
খ: WTO
Explanation:
উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর WTO বিশ্ববাণিজ্য সংস্থা (WTO) গঠনের লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মােট ৮ বছর উরুগুয়ে রাউন্ড পরিচালিত হয়। এর ফলশ্রুতিতে ১ জানুয়ারি ১৯৯৫ বিশ্ববাণিজ্য সংস্থা তথা - WTO আত্মপ্রকাশ করে।
যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কীরুপ?
Correct Answer:
ক: রাষ্ট্রপতি শাসিত
Explanation:
যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কীরুপ? সঠিক উত্তর রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ৪ জুলাই ১৭৭৬ । এরপর ১৭ সেপ্টেম্বর ১৭৮৭ প্রণীত সংবিধান অনুযায়ী দেশটির সরকার ব্যবস্থা নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এ সংবিধান কার্যকর হয় ৪ মার্চ, ১৭৮৯ এবং প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন (১৭৮৯ - ১৭৯৭)।
SMOG হচ্ছে -
Correct Answer:
D: দূষিত বাতাস
Explanation:
SMOG হচ্ছে - Correct Answer দূষিত বাতাস SMOG অর্থ হলাে কুয়াশা আর ধোঁয়ার সংমিশ্রণ । বায়ুতে শিল্পকারখানার ধোঁয়ার সাথে ক্ষতিকারক পদার্থের কণা ও ক্ষুদ্র অণু অধিক অনুপাতে বায়ুতে মিশে সৃষ্টি করে SMOG। এটি এক ধরনের দূষিত বাতাস।
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী? সঠিক উত্তর সিসমোগ্রাফ ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমােগ্রাফ। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা পরিমাপ করা হয় ।
রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
Correct Answer:
ঘ: অক্সিজেন পরিবহন করা
Explanation:
রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? সঠিক উত্তর অক্সিজেন পরিবহন করা রক্তের লৌহঘটিত উপাদান হিমােগ্লোবিনের প্রধান। কাজ হলাে অক্সিজেন পরিবহন করা। হিমােগ্লোবিনের কারণেই রক্তের বর্ণ লাল দেখায়।
বাক্যে কোন যদি চিহ্নটি থাকলে প্রয়োজন নেই ?
Correct Answer:
গ: হাইফেন
Explanation:
বাক্যে কোন যদি চিহ্নটি থাকলে প্রয়োজন নেই ? সঠিক উত্তর হাইফেন বাক্যে হাইফেন বা সংযোগ চিহ্ন ব্যবহৃত হলে থামার প্রয়োজন নেই।সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেনের ব্যবহার হয়। দুই শব্দের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন - এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার ।
'ধামাধরা' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: তোষামোদকারী
Explanation:
'ধামাধরা' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর তোষামোদকারী ধর্মের ষাঁড় বাগধারার অর্থ - যথেচ্ছাচারী । ফেকলু পার্টি বাগধারার অর্থ - কদকহীন লোক । বক ধার্মিক বাগধারার অর্থ - ভন্ড সাধু । ধামাধরা বাগধারার অর্থ - তোষামোদকারী ।
'সাথী' শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
ঘ: উভয় লিঙ্গ
Explanation:
'সাথী' শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয় লিঙ্গ যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায় তাই উভয়লিঙ্গ।যেমন - সাথী, শিশু, সন্তান, পাখি, জন, শিক্ষিত ইত্যাদি।
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় -
Correct Answer:
খ: রুট দ্শ্ + অনীয়
Explanation:
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় - সঠিক উত্তর রুট দ্শ্ + অনীয় সংস্কৃত কৃৎ প্রত্যয়ে কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে 'অনীয়' প্রত্যয় হয়। যেমনরুট কৃ + অনীয় = করণীয় রুট দৃশ্ + অনীয় = দর্শনীয়
"রাজায় রাজায় লড়াই করছে' এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
Correct Answer:
গ: ব্যতিহার কর্তা
Explanation:
"রাজায় রাজায় লড়াই করছে' এ বাক্যে 'রাজায় রাজায়' কী? সঠিক উত্তর ব্যতিহার কর্তা কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদেরব্যতিহার কর্তা বলে। যেমন - বাঘে - মহিষে এক ঘাটে জল খায়। রাজায় - রাজায় লড়াই,উলুখাগড়ার প্রাণান্ত।
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত ?
Correct Answer:
খ: ষ্ +ণ
Explanation:
'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত ? সঠিক উত্তর ষ্ +ণ ষ্ + ণ = ষ্ণ - - > তৃষ্ণা ,কৃষ্ণ, উষ্ণ।
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
গ: ভিক্ষুককে ভিক্ষা দাও
Explanation:
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর ভিক্ষুককে ভিক্ষা দাও যাকে স্বত্ব ত্যাগ করে দান , অর্চনা ,সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদানকারক। যেমন - ভিখারীকে ভিক্ষা দাও । প্রদত্ত বাক্যে ব্যক্তি ভিখারী'র সাথে চতুর্থীবিভক্তি কে, রে যোগ হয়েছে।
'প্রসারণ' -এর বিপরীত শব্দ?
Correct Answer:
গ: আকুঞ্চন
Explanation:
'প্রসারণ' -এর বিপরীত শব্দ? সঠিক উত্তর আকুঞ্চন বিপরীত শব্দ : প্রসারণ - আকুঞ্চন , সম্প্রসারণ - সংকোচন , আকর্ষণ - বিকর্ষণ ।
যোগরুঢ় শব্দ কোনটি?
Correct Answer:
গ: পঙ্কজ
Explanation:
যোগরুঢ় শব্দ কোনটি? সঠিক উত্তর পঙ্কজ সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহেরঅনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমনপঙ্কজ - পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস) । শৈবাল, শালুক, পদ্মফুল ইত্যাদি নানাবিধউদ্ভিদপঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র' পদ্মফুল' অর্থে ব্যবহৃত হয়। বাঁশি ,তৈল - রুঢ়ি শব্দ; চিকামারা - যৌগিক শব্দ।
∆ABC একটি সমবাহু ত্রিভুজ । উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
Correct Answer:
গ: ২৪০°
Explanation:
∆ABC একটি সমবাহু ত্রিভুজ । উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? সঠিক উত্তর ২৪০° শুদ্ধ বাক্য - কারো পৌষ মাস , কারো সর্বনাশ, আগামী শনিবার কলেজ বন্ধ থাকবে।
x2-3x, x2-9 এবংx2-4x +3 বীজগাণিতীক রাশির গ.সা.গু কত হবে?
Correct Answer:
গ: x -3
Explanation:
x2-3x, x2-9 এবংx2-4x +3 বীজগাণিতীক রাশির গ.সা.গু কত হবে? সঠিক উত্তর x -3 ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। এ পদে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়ে থাকে ।যেমন - আমি + র = আমার (ভাই) ।
যদি ax=b, by=c এবং cz=a হয় তবে xyz এর মান কত হবে?
Correct Answer:
খ: 1
Explanation:
যদি ax=b, by=c এবং cz=a হয় তবে xyz এর মান কত হবে? সঠিক উত্তর 1 ax = b = > (cz)x = b = > cxy = b = > (by)zx = b = > bxyz = b1 = > xyz = 1
log10x=-2 হলে x এর মান কত হবে?
Correct Answer:
ক: 0.01
Explanation:
log10x=-2 হলে x এর মান কত হবে? সঠিক উত্তর 0.01 log10x = - 2 = > x = 10 - 2 = > x = 1/100 = > x = 0.01
x-1x=52, (x+1x)2 এর মান কত?
Correct Answer:
ঘ: None
Explanation:
x-1x=52, (x+1x)2 এর মান কত? সঠিক উত্তর None সঠিক উত্তর নেই। x - 1/x = 5 হলে উত্তর হবে ২৯
x2-4, x2+4x+4, x3-8 বীজগাণিতীক রাশির ল.সা.গু কত?
Correct Answer:
ক: (x+2)2 (x3-8)
Explanation:
x2-4, x2+4x+4, x3-8 বীজগাণিতীক রাশির ল.সা.গু কত? সঠিক উত্তর (x+2)2 (x3-8) ১ম রাশি x² - 4 = (x + 2) (x - 2) ২য় রাশি = x² + 4x + 4 = (x + 2)² ৩য় রাশি x³ – ৪ = (x - 2) (x² + 2x + 4) ∴ ল. সা. গু. = (x + 2)²(x - 2) (x² + 2x + 4) = (x + 2)²(x³ –8)
x2+1x2=3,x6+1x3 এর মান কত?
Correct Answer:
C: 25
Explanation:
x2+1x2=3,x6+1x3 এর মান কত? Correct Answer 25 x² + (1/x²) = > {x + (1/x)}² - 2.x.(1/x) = 3 = > {x + (1/x)}² = 3 + 2 = > x + (1/x) = ✓5 ∴(x6 + 1)/x³ = x³ + (1/x³) = {x + (1/x)}³ - 3.x.(1/x){x + (1/x)} = (✓5)³ - 3✓5 = 5✓5 - 3✓5 = 2✓5
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলামিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
Correct Answer:
গ: ৩০০
Explanation:
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলামিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? সঠিক উত্তর ৩০০ মোট পথ = ১ কিমি + ৫০০ মি = ১৫০০ মি অতএব চাকাটি ঘুরবে = ১৫০০/৫ = ৩০০ বার
একক ব্যাসার্ধবিশিষ্ট ক্ষেত্রফল কত হবে?
Correct Answer:
গ: π বর্গ একক
Explanation:
একক ব্যাসার্ধবিশিষ্ট ক্ষেত্রফল কত হবে? সঠিক উত্তর π বর্গ একক একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = π. (1) 2 = π
কোনো বৃত্তের অধিচাপে অন্তলির্খিত কোণ -
Correct Answer:
ক: সুক্ষ্ম কোণ
Explanation:
কোনো বৃত্তের অধিচাপে অন্তলির্খিত কোণ - সঠিক উত্তর সুক্ষ্ম কোণ বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্হুুলকোণ।
রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত?
Correct Answer:
খ: ৪১ বছর
Explanation:
রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত? সঠিক উত্তর ৪১ বছর R &K Av = 35 R&H av = 20 20×2 = 40_11 = 29 35×2 = 70 - 29 = 41ans
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কত জন?
Correct Answer:
ঘ: ৪২৬ জন
Explanation:
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কত জন? সঠিক উত্তর ৪২৬ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৭৬ জনকে চার ধরনের উপাধিতে ভূষিত করা হয়। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৯ জন ( সর্বশেষ বীর উত্তম পদক পেয়েছেনে ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ), বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
বাংলাদেলের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
Correct Answer:
গ: রাঙ্গামাটি
Explanation:
বাংলাদেলের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ? সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের রাঙামাটি জেলা ভারত ও মিয়ানমারের সীমানা দ্বারা বেষ্টিত একমাত্র জেলা । ৬,১১৬.১৩ বর্গ কি.মি আয়তন বিশিষ্ট রাঙামাটি জেলার উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ ও মিয়ানমারের চীন প্রদেশ অবস্থিত। উল্লেখ্য যে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি । বান্দরবান কুমিল্লা এবং খাগড়াছড়িরসাথে ও ভারতের সীমানা রয়েছে।
বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল?
Correct Answer:
গ: বগুড়ায়
Explanation:
বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল? সঠিক উত্তর বগুড়ায় বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়ানদীর পশ্চিম তীরে । প্রসিদ্ধ এ নগরীটি মৌর্য ,গুপ্ত, পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশে কবে থেকে বয়স্কভাতা চালু হয়?
Correct Answer:
গ: ১৯৯৮ সাল
Explanation:
বাংলাদেশে কবে থেকে বয়স্কভাতা চালু হয়? সঠিক উত্তর ১৯৯৮ সাল বাংলাদেশ সরকার ১৯৯৭ - ৯৮ অর্থবছরে 'বয়স্কভাতা ' কর্মসূচি প্রবর্তন করে এবংএর কার্যক্রম শুরু বা চালু হয় এপ্রিল , ১৯৯৮ থেকে।
'মনপুরা ৭০ কী?
Correct Answer:
ঘ: একটি চিত্রশিল্প
Explanation:
'মনপুরা ৭০ কী? সঠিক উত্তর একটি চিত্রশিল্প শিল্পাচার্য জয়নুল আবেদীনের বিখ্যাত চিত্রকর্মটি হলো - 'মনপুরা ৭০' । এ চিত্রকর্মটি ১৯৭০সালে অংকিত হয় । জয়নুল আবেদীনের উল্লেখযোগ্য শিল্প ও চিত্রকর্মগুলো হলো 'ম্যাডোনা' (১৯৫৯) , 'নৌকা' (১৯৫৭) , 'নবান্ন' (১৯৬৯), এছাড়া ও সংগ্রাম ঝড়, কাক, বিদ্রোহী প্রভৃতি তাঁর চিত্রকর্ম।
নদী ছাড়া 'মহানন্দা' কী ?
Correct Answer:
গ: আম
Explanation:
নদী ছাড়া 'মহানন্দা' কী ? সঠিক উত্তর আম নদী ছাড়া 'মহানন্দা' আমের নাম । মহানন্দা ছাড়াও গুরুত্বপূর্ণ আমের জাতগুলো হলো মোহনভাগ, কিষাণভোগ, ল্যাংড়া। বাংলাদেশের সরিষা জাতগুলোর মধ্যে অন্যতম হলো - সোনালি সরিষা , রাই সরিষা। পদ্মা তরমুজের এবং কাঁনাইবাশী ও অগ্নিশ্বর - কলার উল্লেখযোগ্য জাত।
বাংলাদেশের প্রথম ইপিজেড ( EPZ) কোথায় স্থাপতি হয়?
Correct Answer:
খ: চট্রগ্রাম
Explanation:
বাংলাদেশের প্রথম ইপিজেড ( EPZ) কোথায় স্থাপতি হয়? সঠিক উত্তর চট্রগ্রাম বাংলাদেশের প্রথম EPZ ১৯৮৩ সালে চট্রগ্রামে স্থাপতি হয়। বাংলাদেশে মোট ৮ টি সরকারি ও ২ টি বেসরকারি EPZ রয়েছে। ১৯৯৩ সালে ঢাকার সাভারে এবং ১৯৯৯ সালে বাগেরহাটের মংলায় EPZ স্থাপন করা হয়।
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Correct Answer:
ক: কিউবা
Explanation:
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি? সঠিক উত্তর কিউবা বর্তমানে কিউবা বিশ্বব্যাংকের সদস্য নয়। ১৪ নভেম্বর ১৯৬০ দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়। আরাে কয়েকটি দেশ বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহার করে পুনরায় যােগদান করে। তাদের মধ্যে পােল্যান্ড ১৯৫০ সালে সদস্যপদ প্রত্যাহার করে ১৯৮৬ সালে ফিরে আসে। ডমিনিকান রিপাবলিক ১৯৬০ সালে সদস্য পদ প্রত্যাহার করে ১৯৬১ সালে ফিরে আসে। ইন্দোনেশিয়া ১৯৬৫ সালে সদস্য পদ প্রত্যাহার করে ১৯৬৭ সালে ফিরে আসে এবং চেকোস্লোভাকিয়া (বর্তমানে বিলুপ্ত) ১৯৫৪ সালে সদস্য পদ প্রত্যাহার করে ১৯৯০ সালে পুনরায় যােগদান করে।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে -
Correct Answer:
গ: ইরাক
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে - সঠিক উত্তর ইরাক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক ( ৮ জুলাই, ১৯৭২ ) । কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ নভেম্বর, ১৯৭৩ সালে। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ আগস্ট,১৯৭৫ সালে।
নিউজিল্যান্ডের আদিবাসী কারা?
Correct Answer:
ঘ: মাউরি
Explanation:
নিউজিল্যান্ডের আদিবাসী কারা? সঠিক উত্তর মাউরি নিউজিল্যান্ডের আদিবাসীদের 'মাউরি' বলা হয়। দক্ষিণ ভারতে 'টোডা' জনগোষ্ঠীর বসবাস ।'আফ্রিদি' হলো বর্তমান পাকিস্তানের পশতুন নৃগোষ্ঠী যাদের কিছু অংশ আফগানিস্তানে ও বসবাস করে।দক্ষিণ আফ্রিকায় 'জুলু' উপজাতীয় বসবাস।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর ৫ জুন ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়। ু১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা করে এবং ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপি পালিত হয় আসছে । ৮ মার্চ 'আন্তর্জাতিক নারী দিবস' । ১০ ডিসেম্বর'বিশ্ব মানবাধিকার দিবস'।
যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা কীরুপ ?
Correct Answer:
ক: রাষ্ট্রপতি শাসিত
Explanation:
যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা কীরুপ ? সঠিক উত্তর রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ৪ জুলাই ১৭৭৬। ১৭ সেপ্টেম্বর ১৭৮৭ প্রণীত সংবিধান অনুযায়ী দেশটির সরকার ব্যবস্থা নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সংবিধান কার্যকর করা হয় ৪ মার্চ ১৭৮৯ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন(১৭৮৯ - ১৭৯৭)।
উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত ?
Correct Answer:
খ: WTO
Explanation:
উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত ? সঠিক উত্তর WTO উরুগুয়ে রাউন্ড WTO (World Trade Organization ) এর সাথে সম্পর্কিত ।GATT চুক্তির আলোকে 1986 - 1994 সাল পর্যন্ত ৮ বছরব্যাপি উরুগুয়ে রাউন্ড আলোচনার মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ ঘটে। ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO এর সদস্য সংখ্যা ১৬৪ টি দেশ ( আফগানিস্তান ১৬৪ তম ) । ব্রেটন উডসের সাথে সম্পর্কিত সংস্থাহলো বিশ্বব্যাংক ও IMF ।
বাংলা ভাষার মূল উৎস কী?
Correct Answer:
ঘ: অনার্য ভাষা
Explanation:
বাংলা ভাষার মূল উৎস কী? সঠিক উত্তর অনার্য ভাষা বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার প্রাচীন নিদর্শন।
সাধুও চলিত রীতিতে অভিন্নরূপেব্যবহৃত হয়?
Correct Answer:
ক: অব্যয়
প্রমথ চৌধুরি সম্পাদিত পত্রিকার নাম-
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
প্রমথ চৌধুরি সম্পাদিত পত্রিকার নাম- সঠিক উত্তর সবুজপত্র বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)
বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
Correct Answer:
গ: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণকীর্ত কাব্যের রচয়িতা বড়ু চন্ডীদাস । ১৯০৯ সালে এর পুঁথি আবিস্কার করেন বসন্তরঞ্জন রায়। এটিই মধ্যযুগে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন।মাধুমালতী- সৈয়দ হামজা রচিত কাব্যগ্রন্থসিকান্দারনামা- আলাওলের রচনা। উৎ-নৈজামি সমরখন্দের ফারসি কাব্য ইস্কান্দার নামার সরল অনুবাদ।বৈষ্ণব পদাবলী মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা।