mathematics MCQs
Showing 50 questions (Total: 16798)
একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ৩৫টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন?
Correct Answer:
ক: ৩টি
Explanation:
একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ৩৫টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন? সঠিক উত্তর ৩টি Let, number of ballpen sold in loss be x Then number of ballpen sold in profit are (22 - x) now, (22 - x)*35 - x*10 = 635 or, 770 - 35x - 10x = 635 or, 770 - 635 = 45x or, 135 = 45x or, x = 3
দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
Correct Answer:
খ: ৪ঃ ৯
Explanation:
দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? সঠিক উত্তর ৪ঃ ৯ গোলকের আয়তন = ৪/৩ πr³ প্রশ্নমতে, { ৪/৩π(r1)³} / { ৪/৩ π(r2)³} = ৮/২৭ = >(r1)³/ (r2)³ = ৮/২৭ = >( r1/r2)³ = ( ২/৩)³ = >r1/ r2 = ২/৩ = >(r1)²/(r2)² = ৪/৯ = >৪π(r1)²/ ৪π(r2)² = ৪/৯ ∴গোলকের ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ৯
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
Correct Answer:
ক: ৪০০ জন
Explanation:
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সঠিক উত্তর ৪০০ জন শুধু বাংলায় ফেল করেন = (১০০ - ৭০ - ১০) = ২০% শুধু গণিতে ফেল করেন = (১০০ - ৮০ - ১০) = ১০% মোট ফেল করেন = ( ২০ + ১০ + ১০)% = ৪০% উভয় বিষয়ে পাস করেন = (১০০ - ৪০%) = ৬০% উভয় বিষয়ে ৬০ জন পাস করলে মোট পরিক্ষার্থী ১০০জন ১ জন পাস করলে = ১০০/৬০ জন ২৪০ জন পাস করলে = ১০০ × ২৪০/৬০ = ৪০০জন
একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রী হলে, পরিধিস্থ কোণের পরিমাণ হবে ---
Correct Answer:
গ: ৫০ ডিগ্রী
Explanation:
একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রী হলে, পরিধিস্থ কোণের পরিমাণ হবে --- সঠিক উত্তর ৫০ ডিগ্রী আমরা জানি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনের অর্ধেকে। যেহেতু কেন্দ্রস্থ কোন ১০০ সেহেতু পরিধিস্থ বা বৃত্তস্থ কোন = ১০০/২ = ৫০
3(3x-4)=2(4x-3) কে সমাধান করলে x-এর মান হবে ---
Correct Answer:
ক: 6
Explanation:
3(3x-4)=2(4x-3) কে সমাধান করলে x-এর মান হবে --- সঠিক উত্তর 6 3(3x - 4) = 2 ( 4x - 3) বা, 9x - 12 = 8x - 6 বা, 9x - 8x = - 6 + 12 বা, x = 6 উত্তর
একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
Correct Answer:
গ: ১০দিন
Explanation:
একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে? সঠিক উত্তর ১০দিন সহকর্মী একদিনে ( ১২ × ১/৪) টি বা ৩০ টি বই বাঁধাই করতে পারে। পালাক্রমে কাজ করলে তারা ২ দিনে ( ১২০ + ৩০) টি বা ১৫০ টি বাঁধাই করতে পারে। ১৫০ টি বই বাধাই করতে সময় লাগে ২ দিন ১ টি বই বাধাই করতে সময় লাগে = ২/১৫০ দিন ৭৫০ টি বই বাঁধাই করতে সময় লাগে = ২ × ৭৫০ /১৫০ দিন = ১০ দিন।
৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?
Correct Answer:
ক: ৮,০০০ টাকা
Explanation:
৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত? সঠিক উত্তর ৮,০০০ টাকা ৩ টি গরু = ৯ টি খাসি ১ টি গরু = ৩ টি খাসি ২ টি গরুর মূল্য ২৪০০০ টাকা ১ টি গরুর মূল্য ২৪০০০/২ = ১২০০০ টাকা অতএব, ৩ টি খাসির মূল্য ১২০০০ টাকা ১ টি খাসির মূল্য ১২০০০/৩ টাকা ২ টি খাসির মূল্য ( ১২০০০ × ২) / ৩ = ৮,০০০ টাকা
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ -------ধারাটির দশম পদ হবে ---
Correct Answer:
খ: ১৬
Explanation:
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ -------ধারাটির দশম পদ হবে --- সঠিক উত্তর ১৬ ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ১৩, ৬, ১৬ অতএব, দশম পদ = ১৬ ৪ + ৩ = ৭ ৭ + ৩ = ১০ ১০ + ৩ = ১৩ ১৩ + ৩ = ১৬ ( দশম পদ)
একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্য তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত?
Correct Answer:
খ: ৮০ টাকা
Explanation:
একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্য তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত? সঠিক উত্তর ৮০ টাকা ক্রয়মূল্য = (১০০ x যত টাকা বেশী বিক্রয়)/ (ক্ষতির শতকরা হার + লাভের শতকরা হার) = (১০০ x ৩০)/ (১২.৫ + ২৫) = ৮০ টাকা
একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?
Correct Answer:
গ: ১২%
Explanation:
একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে? সঠিক উত্তর ১২% ক্রয় মূল্য, ১ ডজন আম + ১ ডজন আপেল = ২ ডজনের দাম = ১৫০ + ১০০ = ২৫০ টাকা বিক্রয় মূল্য, ১ ডজনের দাম = ১৪০ টাকা এবং ২ ডজনের দাম = ১৪০*২ = ২৮০ অতএব লাভ = ২৮০ - ২৫০ = ৩০ টাকা এখন,২৫০ টাকায় লাভ = ৩০ টাকা ১০০ টাকায় লাভ = ৩০*১০০/২৫০ = ১২%
২, ৫, ৭, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে ---
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
২, ৫, ৭, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে --- সঠিক উত্তর ১৪ ধারাটির বিজয় পথ গুলো ২, ৭ - - - - ধারাটির জোর পদ গুলো ৫, ৮ - - - - ধারাটির ৬ষ্ঠ পদ = ৮ + ৩ = ১১ এবং ৮ম পদ = ১১ + ৩ = ১৪
৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬ -------ধারাটির দশম পদ হবে ---
Correct Answer:
গ: ১৮
Explanation:
৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬ -------ধারাটির দশম পদ হবে --- সঠিক উত্তর ১৮ ধারাটির বিজোড় সংখ্যা গুলি ৩, ৪, ৫, ৬ - - - - ধারাটির জোরে স্থানের সংখ্যা গুলি ৬, ৯, ১২ - - - ধারাটির ৮ম পদ = ১২ + ৩ = ১৫ এবং ১০ম পদ = ১৫ + ৩ = ১৮
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে ---
Correct Answer:
ঘ: ১৮
Explanation:
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে --- সঠিক উত্তর ১৮ ২১০ এর গুননীয়ক ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫ ইত্যাদি। ৫×৬×৭ = ১২০ :• ৫ + ৬ + ৭ = ১৮
এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
Correct Answer:
গ: ৭ঃ ৩
Explanation:
এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে? সঠিক উত্তর ৭ঃ ৩ Let, the quantity of the first 100gm tea be x kg And, the quantity of the second 100gm tea be y kg 100gm = 0.1 kg the price of x kg tea = (15*x)/0.1 = 150x the price of y kg tea = (20*y)/0.1 = 200y in the mixture, the price of (x + y) kg tea = 16.5*(x + y)/0.1 = 165 (x + y) now, 165(x + y) = 150 x + 200 y or, 15x = 35y or, x /y = 35/15 = 7/3
এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
Correct Answer:
খ: ৩৫ টাকা
Explanation:
এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে? সঠিক উত্তর ৩৫ টাকা ক্রয়মুল্য ১০০ টাকা হলে ৫০% লাভে বিক্রয়মুল্য (১০০ + ৫০) = ১৫০ টাকা এই বিক্রয়মুল্যের উপর আবার ১০% কমিশন বিক্রয়মুল্য হবে ৯০*১৫০/১০০ = ১৩৫ টাকা সুতরাং, মোটের উপর শতকরা লাভ হবে (১৩৫ - ১০০) = ৩৫ টাকা
কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক-এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?
Correct Answer:
ক: ৮ঃ ৪ঃ ১
Explanation:
কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক-এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত? সঠিক উত্তর ৮ঃ ৪ঃ ১ ক = ২খ এবং খ = ৪গ :• ক = ২×৪গ = ৮গ :• ক, খ ও গ এর অংশের অনুপাত ৮:৪:১ সঠিক উত্তর হবে ৮:৪:১
একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ---
Correct Answer:
ক: ১২০ ডিগ্রী
Explanation:
একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে --- সঠিক উত্তর ১২০ ডিগ্রী বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। :• কেন্দ্রস্থ কোণ = ৬০°×২ = ১২০°
একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
Correct Answer:
খ: ১৫০ জন
Explanation:
একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে? সঠিক উত্তর ১৫০ জন একটি কাজ ১০ দিনে করতে পারে ১৫ জন লোক একটি কাজ ১ দিনে করতে পারে = ( ১৫ × ১০) = ১৫০ জন লোক
৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?
Correct Answer:
গ: ৬ দিন
Explanation:
৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে? সঠিক উত্তর ৬ দিন ৬ জন স্ত্রীলোকের কাজ = ৮ জন বালকের কাজ৩ ,, ,, ,, = ৩x৮/৬ জন বালকের কাজ = ৪ জন বালকের কাজ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালকের কাজ সমান (৪ + ১২) বা ১৬ জন বালকের কাজ ।৮ জন বালক কাজটি করে ১২ দিনে১৬ জন বালক কাজটি করে ১২x৮/১৬ দিনে = ৬ দিনে
একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
Correct Answer:
ক: ৪ঃ ৯
Explanation:
একটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? সঠিক উত্তর ৪ঃ ৯ গোলকের আয়তন = ৪/৩ πr³ প্রশ্নমতে, { ৪/৩π(r1)³} / { ৪/৩ π(r2)³} = ৮/২৭ (r1)³/ (r2)³ = ৮/২৭ ( r1/r2)³ = ( ২/৩)³ r1/ r2 = ২/৩ (r1)²/(r2)² = ৪/৯ ৪π(r1)²/ ৪π(r2)² = ৪/৯ গোলকের ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ৯
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
Correct Answer:
ঘ: ৮০%
Explanation:
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? সঠিক উত্তর ৮০% ৭৫টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে = ৬০ টি ∴১০০ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে (৬০×১০০)/৭৫ টি = ৮০%
পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
Correct Answer:
ঘ: ৫০ বছর
Explanation:
পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত? সঠিক উত্তর ৫০ বছর পিতা ও দুই সন্তানের মোট বয়স = (৩×৩০)বছর = ৯০ বছর দুই সন্তানের মোট বয়স = (২×২০)বছর = ৪০ বছর সুতরাং পিতার বয়স = ( ৯০ - ৪০)বছর = ৫০ বছর
১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
Correct Answer:
ক: ১৯৫ টাকা
Explanation:
১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে? সঠিক উত্তর ১৯৫ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১৩০ টাকা , , , , ১ , , , , , , ১৩০/১০০ , , , , ১৫০.০০ , , , , , , = ১৩০*১৫০০০/১০০০*১০০ = ১৯৫ টাকা
বৃত্তস্থ সামন্তরিক একটি ----
Correct Answer:
ঘ: আয়তক্ষেত্র
Explanation:
বৃত্তস্থ সামন্তরিক একটি ---- সঠিক উত্তর আয়তক্ষেত্র বৃত্তস্থ সামন্তরিক আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং অভ্যন্তরের চারটি কোণের প্রত্যেকেই এক সমকোণ। ৫ একক দীর্ঘ এবং ৪ একক প্রশস্ত আয়তক্ষেত্র আয়তের দুই জোড়া সমান্তরাল বাহু আছে, যার অর্থ আয়তক্ষেত্র একটি সামান্তরিক। বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের আয়তক্ষেত্র যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান; এর অর্থ বর্গ একই সাথে আয়তক্ষেত্র ও রম্বস।
(০.০০৩)২ = কত?
Correct Answer:
ঘ: ০.০০০০০৯
Explanation:
(০.০০৩)২ = কত? সঠিক উত্তর ০.০০০০০৯ ০.০০৩ × ০.০০৩ = ০.০০০০০৯
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
Correct Answer:
গ: ১০০০ টাকা
Explanation:
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত? সঠিক উত্তর ১০০০ টাকা ধরি ক ও খ এর বেতন যথাক্রমে ৭x ও ৫x শর্তমতে, ৭x–৫x = ৪০০ বা, ২x = ৪০০ বা, x = ২০০ ∴ খ এর বেতন ৫x = ৫×২০০ [x এর মান বসিয়ে] = ১০০০
কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
Correct Answer:
খ: ৫০ টাকা
Explanation:
কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? সঠিক উত্তর ৫০ টাকা ১০০টাকায় কমিশন পাওয়া যায় ২.৫০ টাকা ১ " " " " ২.৫০/১০০ ২০০০ " " " = ২.৫০*২০০০/১০০ = ৫০ টাকা
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
Correct Answer:
খ: ৩/৫
Explanation:
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? সঠিক উত্তর ৩/৫ (ক) ২/২০ = ০.১ (খ) ৩/৫ = ০.৬ (গ) ৪/১৫ = ০.২৬৬৭ (ঘ) ৭/২৫ = ০.২৮ সুতরাং, অপশন (খ) ৩/৫ বৃহত্তম । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
৯, ১২, ১৮, ৩০, ৫৪ -------ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১০২
Explanation:
৯, ১২, ১৮, ৩০, ৫৪ -------ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ১০২ ৯ + ৩ = ১২ ১২ + ( ৩ × ২) = ১৮ ১৮ + ( ৬ × ২) = ৩০ ৩০ + ( ১২ × ২) = ৫৪ ৫৪ + ( ২৪ × ২) = ১০২
২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
Correct Answer:
গ: ৬
Explanation:
২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে? সঠিক উত্তর ৬ ২ থেকে শুরু করে পর পর ৫ টি জোড় সংখ্যার যোগফল = (২ + ৪ + ৬ + ৮ + ১০) = ৩০ ২ থেকে শুরু করে পর পর ৫ জোড় সংখ্যার গড় = ৩০/৫ = ৬
কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
Correct Answer:
খ: ১১ জন
Explanation:
কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে? সঠিক উত্তর ১১ জন ১০ জন যখন কিছুই পছন্দ করে না, ওরা আগেই বাদ। বাকী থাকলো ৪৩ জন ছাত্র। আর এই ৪৩ জনের প্রত্যেকেই গান বা কবিতা পছন্দ করে । যার মধ্যে গান করে ৩৬ জন (এদের মধ্যে অনেকেই আবার কবিতাও পছন্দ করে, কারণ ৩৬+১৮, এটা ৪৩ থেকে বেশি হয়ে যায়। সুতরাং গান ও কবিতার কমন ছাত্র আছে)। তাহলে ৪৩ থেকে যদি ৩৬ কে বাদ দেই, তাহলে যাবতীয় গানের ছাত্র আউট, বাকি ৭ জন শুধুই কবিতা পছন্দ করে, এরা গান করেনা। আবার ৪৩ থেকে যদি ১৮ জন কবিতার ছাত্র বাদ দেই (১৮ কবিতার মধ্যে অনেকেই একইসাথে গানও গায়), তাহলে বাকি ২৫ জন শুধুই গান গায় । এই ২৫ জন কবিতা পছন্দ করে না। তাহলে শুধু গান আর কবিতার ছাত্র হলো (৭+২৫)= ৩২ জন। ৪৩ জনের মধ্যে আছে ৩ রকমের ছাত্র। ১. এদের কেউ শুধু কবিতা পছন্দ করে ২. এদের কেউ শুধুই গান পছন্দ করে ৩. আর কেউ দুইটাই পছন্দ করে । যেহেতু শুধু গান আর কবিতা পছন্দ করে ৩২ জন ছাত্রে, তাহলে বাকি ছাত্র গুলো দুইটাই পছন্দ করে । তাহলে ৪৩-৩২=১১ জন ছাত্র দুইটাই পছন্দ করে।
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Correct Answer:
ক: চারগুণ
Explanation:
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ? সঠিক উত্তর চারগুণ মনে করি, সরল লেখাটির দৈর্ঘ্য = x এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x² সরলরেখাটির অর্ধেকের (x/2) ক্ষেত্রফল = x²/4 ∴ x²÷(x²/4) = x²×(4/x²) = 4 গুণ
2(3x-5)= -(x-31) কে সমাধান করলে x-এর মান হবে ---
Correct Answer:
খ: 3
Explanation:
2(3x-5)= -(x-31) কে সমাধান করলে x-এর মান হবে --- সঠিক উত্তর 3 2(3x - 5) = - (x - 11) 6x - 10 = - x + 11 6x + x = 11 + 10 7x = 21 x = 21/7 x = 3
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে ---
Correct Answer:
খ: ১৫
Explanation:
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে --- সঠিক উত্তর ১৫ ১২০ এর গুণনীয়ক ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১২, ১৫, ২০, ২৪, ৩০, ৪০, ৬০, ১২০ ৪×৫×৬ = ১২০ ৪ + ৫ + ৬ = ১৫
মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমান শ্রমিকের দৈনিক বেতন কত?
Correct Answer:
গ: ৯০ টাকা
Explanation:
মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমান শ্রমিকের দৈনিক বেতন কত? সঠিক উত্তর ৯০ টাকা ৫০% হ্রাসে বেতন = (১০০ - ৫০) = ৫০ টাকা .’. মন্দার পূর্বের বেতন ১০০ টাকা হলে পরের বেতন ৫০ টাকা ৮০% বৃদ্ধিতে বেতন (১০০ + ৮০) = ১৮০ টাকা পূর্বে বেতন ১০০ টাকা হলে পরে বেতন ৮০ টাকা পূর্বে বেতন ৫০ টাকা হলে পরে বেতন (১৮০×৫০)/১০০ = ৯০ টাকা
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬ -------ধারাটির দশম পদ হবে ---
Correct Answer:
ঘ: ১৭
Explanation:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬ -------ধারাটির দশম পদ হবে --- সঠিক উত্তর ১৭ ধারাটির বিজোড় পদগুলো হচ্ছে ৩, ৪, ৫, ৬ - - - - - ধারাটির জোর পদগুলো হচ্ছে ৫, ৮, ১১ - - - - - ধারাটির ৮ম পদ = ১১ + ৩ = ১৪ ধারাটির দশম পদ ১৪ + ৩ = ১৭
১, ৫, ৩, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে ---
Correct Answer:
গ: ১৪
Explanation:
১, ৫, ৩, ৮, --------ধারাটির অষ্টম পদ হবে --- সঠিক উত্তর ১৪ ধারাটির বিজোড় পদগুলো হচ্ছে ১, ৩ - - - - ধারাটির জোর পদগুলো হচ্ছে ৫, ৮ - - - - ধারাটির ৬ষ্ঠ পদ = ৮ + ৩ = ১১ এবং ৮ম পদ = ১১ + ৩ = ১৪
কোন পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের পাপ্ত গড় নম্বর কত ?
Correct Answer:
গ: ৪০
Explanation:
কোন পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের পাপ্ত গড় নম্বর কত ? সঠিক উত্তর ৪০ 100 জন ছাত্রের গড় নম্বর = 80 সুতরাং 100 জন ছাত্রের মোট নম্বর = ( 100 × 80) = 8000 আবার, 20% বাদে ছাত্র সংখ্যা ( 100 - 20 ) = 80 জন। এখন, 80 জন ছাত্রের গড় নম্বর = 90 সুতরাং 80 জন ছাত্রের মোট নম্বর = (90×80) = 7200 এখন,(100 - 80) = 20 জন ছাত্রের মোট নম্বর = ( 8000 - 7200 ) = 800 সুতরাং 20 জন অর্থাত 20% ছাত্রের গড় নম্বর = (800 ÷ 20 ) = 40 ( উত্তর )
১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?
Correct Answer:
খ: ১০,০০০ টাকা
Explanation:
১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত? সঠিক উত্তর ১০,০০০ টাকা ৫ টি গরু = ১৫ টি খাসি ১ টি গরু = ৩ টি খাসি ২ টি গরুর মূল্য ৩০,০০০ টাকা ১ টি গরুর মূল্য ৩০,০০০/ ২ টাকা = ১৫,০০০ টাকা ৩ টি খাসির মূল্য = ১৫,০০০ টাকা ১ টি খাসির মূল্য = ১৫,০০০ /৩ টাকা = ৫০০০ টাকা ২ টি খাসির মূল্য = ৫০০০ × ২ = ১০,০০০ টাকা
একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত?
Correct Answer:
খ: ৪০ টাকা
Explanation:
একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত? সঠিক উত্তর ৪০ টাকা Let, the fixed price be x selling price = x - 10% of x = 90 x / 100 cost price = tk. 30 gain = 90x/100 - 30 now, 90x /100 - 30 = 20% of 30 or, 90x/100 = (20*30)/100 + 30 or, x = (6 + 30) *(100/90) = 40 hence, the fixed price is tk. 40
প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
Correct Answer:
ক: ১০,০০০
Explanation:
প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত? সঠিক উত্তর ১০,০০০ শতকরা বৃদ্ধি = (৭ - ৩)% = ৪% সুতরাং, ৪ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০ জন ১ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০/৪ জন ৪০০ জন লোক বৃদ্ধি পায়, যখন শহরের লোক সংখ্যা ১০০*৪০০/৪ জন = ১০০০০
একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ---
Correct Answer:
ক: ৮০ ডিগ্রী
Explanation:
একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে --- সঠিক উত্তর ৮০ ডিগ্রী বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এর অর্ধেক। কেন্দ্রস্থ কোণ = ২×৪০° = ৮০°
ক ও খ -এর বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
Correct Answer:
ক: ৩১ঃ ১৬
Explanation:
ক ও খ -এর বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? সঠিক উত্তর ৩১ঃ ১৬ মনে করি, দশ বছর পূর্বে ক - এর বয়স ছিল ৭x এবং খ - এর ২x বছর সুতরাং, বর্তমানে ক - এর বয়স হবে ৭x + ১০ বছর খ - এর ” ” ২x + ১০ বছর প্রশ্নমতে, ৭x + ১০ + ২x + ১০ = ৭৪ বা, ৯x + ২০ = ৭৪ বা, ৯x = ৫৪ সুতরাং, x = ৬ সুতরাং, ক - এর বর্তমান বয়স ৭*৬ + ১০ = ৫২ বছর খ - এর ” ” ২*৬ + ১০ = ২২ বছর সুতরাং, ১০ বছর পর পিতার বয়স ও খ - এর বয়সের অনুপাত হবে (৫২ + ১০):(২২ + ১০) = ৬২:৩২ = ৩১:১৬
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?
Correct Answer:
ক: ২/৩
Explanation:
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি? সঠিক উত্তর ২/৩ ২/৩ = 0.66667 ( বৃহত্তম) ৪/৭ = 0.57143 ৫/৮ = 0.625 ৭/১১ = 0.63636
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ ৫। বর্তমানে কার বয়স কত ?
Correct Answer:
ঘ: ৫৬ বছর, ২৪ বছর
Explanation:
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ ৫। বর্তমানে কার বয়স কত ? সঠিক উত্তর ৫৬ বছর, ২৪ বছর ধরি, পিতার বয়স = ৭ক এবং, পুত্রের বয়স = ৩ক প্রশ্নমতে, ( ৭ক - ৪) / (৩ক - ৪) = ১৩/৫ বা, ৩৫ক - ২০ = ৩৯ক - ৫২ বা, ৪ক = ৩২ ∴ক = ৮ পুত্রের বয়স = ৩ × ৮ = ২৪ পিতার বয়স = ৭ × ৮ = ৫৬
দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ ---
Correct Answer:
ক: সরল কোণ
Explanation:
দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ --- সঠিক উত্তর সরল কোণ কারণ দুটি কেন্দ্রের সংযোগ সরলরেখা সব সময় একটি সরলরেখা হবে। এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 180° । 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে।
a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
Correct Answer:
খ: 4
Explanation:
a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত? সঠিক উত্তর 4 ab = {(a + b)/2}² - {(a - b)/2}² = (5/2)² - (3/2)² = (25/4) - (9/4) = 16/4 = 4
যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে --
Correct Answer:
ঘ: রম্বস
Explanation:
যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে -- সঠিক উত্তর রম্বস প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়। রম্বসের একটা কোণও সমকোণী বা ৯০• নয়। রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত। আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?
Correct Answer:
খ: ১৪ বছর ৪ মাস
Explanation:
২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত? সঠিক উত্তর ১৪ বছর ৪ মাস ২০ জন বালক ও ১৫ জন বালিকা অর্থাৎ ৩৫ জনের মােট বয়স (১৫ x ৩৫) = ৫২৫ বছর ২০ জন বালকের মােট বয়স (১৫.৫ x ২০) = ৩১০ বছর ∴ ১৫ জন বালিকার গড় বয়স = {(৫২৫ - ৩১০)১৫} বছর = ১৪(১/৩) বছর ∴ বালিকাদের গড় বয়স ১৪ বছর ৪ মাস।
এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?
Correct Answer:
গ: ২০%
Explanation:
এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে? সঠিক উত্তর ২০% ২০ টি কমলার ক্রয় মূল্য = ৫০ টাকা ১ টি কমলার ক্রয় মূল্য = ৫০/২০ টাকা ১২ টি কমলার ক্রয় মূল্য = ৫০*১২/২০ টাকা = ৩০ টাকা সুতরাং লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা এখন, ৩০ টাকায় লাভ হয় ৬ টাকা ১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা ১০০ টাকায় লাভ হয় ৬*১০০/৩০ টাকা = ১০০/৫ টাকা = ২০ টাকা অর্থাৎ, ২০%