Bangladesh Krishi Bank MCQs
Showing 50 questions (Total: 1248)
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়?
Correct Answer:
ক: প্রথম সোমবার
Explanation:
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়? সঠিক উত্তর প্রথম সোমবার জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনােনীত ‘বিশ্ব বসতি দিবস’ ১৯৮৬ সালে সর্বপ্রথম পালিত হয়। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সােমবার দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে, রাষ্ট্রের শহরগুলােতে মৌলিক অধিকার সংশ্লিষ্ট পর্যাপ্ত আশ্রয় প্রতিফলিত করার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের বাসযােগ্য স্থান নিশ্চিত করতে সামষ্টিকভাবে দায়িত্ব পালন করা।
শেনজেন চুক্তি হচ্ছে-
Correct Answer:
খ: অবাদ চলাচল সংক্রান্ত চুক্তি
Explanation:
শেনজেন চুক্তি হচ্ছে- সঠিক উত্তর অবাদ চলাচল সংক্রান্ত চুক্তি ইউরােপের দেশগুলোতে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরাপ ভ্রমন সংক্রান্ত শেনজেন চুক্তি ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়, যা একটি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে?
Correct Answer:
গ: ১৪২
Explanation:
বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে? সঠিক উত্তর ১৪২ ১৪২ নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সংবিধানের সংশােধন করা হয়। এ সংশাধোনীর জন্য জাতীয় সংসদে দুই - তৃতীয়াংশ সদস্যদের ভোটের প্রয়োজন, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিল ৭ দিনের মধ্যে পাস করবেন।
সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি?
Correct Answer:
ক: হেল্ভেশিয়া
Explanation:
সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি? সঠিক উত্তর হেল্ভেশিয়া পূর্বের নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের প্রাচীন নাম ছিল হেলভেশিয়া, যার চারটি সরকারি ভাষা রয়েছে (জার্মান, ফরাসি, ইতালিয়ান ও রোমান) ।
ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কীবোর্ডের কোন বোতামটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: Shift
Explanation:
ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কীবোর্ডের কোন বোতামটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর Shift একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অক্ষর টাইপ করতে Shift কী ব্যবহার করা হয়। যেমন : Dhaka, Khulna শব্দ দু’টি লিখতে প্রথম অরে শিফ্ট কী চেপে ধরে এবং পরের অর গুলো শিফ্ট কী ছেড়ে দিয়ে লিখতে হবে। এছাড়া শিফ্ট কী এর সাথে ফাংশন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দেওয়া হয়।
একদল গরু ও মুরগির পায়ের সমষ্টি তাদের মাথার সমষ্টির দ্বিগুন থেকে ১৪ বেশি। ঐ দলে কতগুলো গরু আছে?
Correct Answer:
খ: ৭
AOP, CQR, EST, GUV, _________?
Correct Answer:
B: IWX
মেইল মার্জ কমান্ড তৈরি করতে হলে কমপক্ষে কতটি ফাইল তৈরি করতে হয়?
Correct Answer:
ক: দুটি
Explanation:
মেইল মার্জ কমান্ড তৈরি করতে হলে কমপক্ষে কতটি ফাইল তৈরি করতে হয়? সঠিক উত্তর দুটি যদি কোন একটি Common মেইল একাধিক ব্যক্তিকে পাঠাতে হয় সেক্ষেত্রে ঠিকানা, নাম প্রভৃতি বিষয় গুলো অর্থাৎ সামান্য পরিবর্তনগুলো Automatically করার জন্য আমরা মেইল মার্জ ব্যবহার করতে পারি। এই সুবিধা মাইক্রোসফট ওয়ার্ডে পাওয়া যায়। চিত্র অনুযায়ী আমরা বলতে পারি, একাধিক ব্যক্তিকে কোন Common মেইল পাঠানোর ক্ষেত্রেই শুধুমাত্র Mail Merge ব্যবহার করার সুযোগ আছে।
রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো । এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
Correct Answer:
ক: রিশাদ
যদি HKUJ দিয়ে FISH বোঝায় তবে UVCD দিয়ে নিচের কোনটি বোঝায়?
Correct Answer:
খ: STAB
যদি ৩২<>৪১=১৫; ৫১<>৩৪=৪৭; ৪১<>৫২=৩৭ হয়, তাহলে ৮৭<>৫৩=?
Correct Answer:
ঘ: ১৮
৮, ১১,১১৭,২৪,২৯৫৩,৭৮,............. ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১০১
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Artificer নিযুক্ত ছিলেন?
Correct Answer:
গ: পলাশ
Explanation:
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কোন গানবোটের Engine Artificer নিযুক্ত ছিলেন? সঠিক উত্তর পলাশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌ বাহিনী ১০ নং সেক্টরের অধীনে ছিল। এ বাহিনীতে কর্মরত অবস্থায় ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে শহীদ হন। যার কর্মসেক্টর ছিল পলাশ - গানবোটের Engine Artificer।
A,B এর ছবি দেখিয়ে বললো, "সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর মেয়ে"। B এর মা সম্পর্ক A এর কি হয়?
Correct Answer:
গ: মা
যদি ক=৮খ+২২ হয় এবং 'খ' যদি একটি ধনাত্নক পূর্ণ সংখ্যা হয়,তাহলে 'ক' নিচের কোন সংখ্যা দ্বারা অবশ্যই বিভাজ্য হবে?
Correct Answer:
খ: ২
সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত 'সুড়ঙ্গ' একটি-
Correct Answer:
ক: নাটক
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত 'সুড়ঙ্গ' একটি- সঠিক উত্তর নাটক সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২ - ১৯৭১) বিরচিত কয়েকটি নাটক সুড়ঙ্গ (১৯৬৪), তরঙ্গভঙ্গ (১৯৬৬), বহিপরী (১৯৬৫), উজানে মৃত্যু (১৯৬৬) ইত্যাদি।
কাজী নজ্রুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ?
Correct Answer:
গ: মুক্তি
Explanation:
কাজী নজ্রুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ? সঠিক উত্তর মুক্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬) এর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত মিটার?
Correct Answer:
ঘ: ৫৪
Explanation:
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত মিটার? সঠিক উত্তর ৫৪ ঘনকের এক বহুর দৈর্ঘ্যa=3মিটারঘনকের সমগ্রতলের ক্ষেএফল=6a2 = 6*32 = 54 বর্গমিটার
একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?
Correct Answer:
ঘ: অসমীকরণ
Explanation:
একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে? সঠিক উত্তর অসমীকরণ সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসীকরণ বলে। যেমন - ফট + ফটফটাফট, ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ> টপাটপ, পট + পট > পটাপট ইত্যাদি।
শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
Correct Answer:
ক: চুপচাপ
Explanation:
শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর চুপচাপ একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগরীতি। যুগরীতিতে দ্বিরুক্ত গঠনের কিছু নিয়ম আছে। শব্দের আদি স্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয় যেমন - চুপচাপ, মিটমাট জারিজুরি ইত্যাদি।
নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
Correct Answer:
ক: নাচ+অন
Explanation:
নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? সঠিক উত্তর নাচ+অন ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎপ্রত্যয় বলে। যেমন - √রাঁধ + উনি = রাঁধুনি। √ডুব + অন্ত = ডুবন্ত এখানে উনি, অন্ত এগুলো কৃৎ প্রত্যয়। এখানে নাচ্ + অন = নাচন প্রত্যয়।
নিচের কোনটি একটি যৌগিক শব্দ ?
Correct Answer:
ক: গায়ক
Explanation:
নিচের কোনটি একটি যৌগিক শব্দ ? সঠিক উত্তর গায়ক যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাদের যৌগিক শব্দ বলে। যেমন - গৈ + অক = গায়ক, অর্থ - যে গান করে। কৃ + তব্য = কর্তব্য, অর্থ - যা করা উচিত। বাবু + আনা = বাবুয়ানা, অর্থ - বাবুর ভাব।
নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
Correct Answer:
ক: ২১ এবং ২২
Explanation:
নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩? সঠিক উত্তর ২১ এবং ২২ ছোট সখ্যাটি= ৪৩-১/২=২১বড় সংখ্যাটি= ৪৩+১/২=২২
'নিবৃত্তি' শব্দের 'নি' কোন প্রকার উপসর্গ ?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'নিবৃত্তি' শব্দের 'নি' কোন প্রকার উপসর্গ ? সঠিক উত্তর তৎসম বাংলা ভাষায় ব্যবহৃত খাটি বাংলা উপসর্গ ২১টি। অপরদিকে তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি। এর মধ্যে চার উপসর্গ বাংলা এবং তৎসম শব্দে ব্যবহার করা হয় সেগুলো হলো – আ, সু, বি, নি। খাটি বাংলা শব্দের পূর্বে বসলে খাঁটি বাংলা উপসর্গ এবং তত্সম শব্দের পূর্বে বসলে তৎসম উপসর্গ। বৃত্তি একটি তৎসম শব্দ। সুতরাং নি তৎসম উপসর্গ।
'ঘটিরাম' বাগধারাটির অর্থ কোনটি?
Correct Answer:
ঘ: অপদার্থ
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষনে হাতে দড়ি, ক্ষনেক চাঁদ"- চরণ দুটি কার রচনা?
Correct Answer:
খ: ভারতচন্দ্র
Explanation:
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষনে হাতে দড়ি, ক্ষনেক চাঁদ"- চরণ দুটি কার রচনা? সঠিক উত্তর ভারতচন্দ্র ভারতচন্দ্র রায়গুণাকর আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তার প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন অন্নদামঙ্গল কাব্য।
'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: মিহির
একটি লঞ্চ ঘন্টায় ২০ কি.মি. বেগে চলে ২০দিনে কোন বন্দরে পৌছালো। একটি নৌকা একই স্থান হতে ৩ দিন পর রওনা করে ঘন্টায় ১০ কি.মি. বেগে চললে লঞ্চটি বন্দরে পৌছানোর কতদিন পর নৌকাটি ঐ বন্দরে পৌছাবে?
Correct Answer:
ঘ: ২৩
একটি ব্যাংকের কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষদের ২/৩ অংশ যদি অবিবাহিত হন, নারীদের কত অংশ বিবাহিত?
Correct Answer:
ক: ৫/৭
Explanation:
একটি ব্যাংকের কর্মচারীদের ৭০% নারী ও ৬০% বিবাহিত। পুরুষদের ২/৩ অংশ যদি অবিবাহিত হন, নারীদের কত অংশ বিবাহিত? সঠিক উত্তর ৫/৭ ধরি, মোট কর্মচারী = ১০০ জননারী ৭০% হলে পুরুষ ১০০-৭০ = ৩০ জন।এখন৩০ জন পুরষের মাঝে অবিবাহিত ২/৩ অংশ = ২০ জনতাহলে বিবাহিত পুরুষ = ৩০-২০ = ১০ জন।যেহেতু মোট বিবাহিত = ৬০% বা ৬০ জনযেখানে পুরুষ বিবাহিত ১০তাহলে মহিলা বিবাহিত = ৬০-১০ = ৫০ জন।সুতরাং ৭০ জন মহিলার মধ্যে বিবাহিত = ৫০ জন।ভগ্নাংশ হবে 50/70 = 5/7 উত্তর:
নিচের কোনটি একটি মৌলিক শব্দ ?
Correct Answer:
ক: গোলাপ
Explanation:
নিচের কোনটি একটি মৌলিক শব্দ ? সঠিক উত্তর গোলাপ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দও বলা হয়। যেমন - হাত, ফুল, বই, মুখ, গােলাম, ভাই, বােন, নদ, মাছ, গোলাপ, লাল ইত্যাদি।
এক কথায় প্রকাশ করুনঃ শত্রুকে দমন করে যে-
Correct Answer:
ঘ: অরিন্দম
Explanation:
এক কথায় প্রকাশ করুনঃ শত্রুকে দমন করে যে- সঠিক উত্তর অরিন্দম এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন মূলত বহুপদকে একপদে পরিণত করে। যেমন - শত্রুকে দমন করে যে—অরিন্দম। শত্রুকে হনন করে যে—শত্রুঘ্ন
'তুমি যদি যেতে ভালো হত'- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল ?
Correct Answer:
ঘ: নিত্যবৃত্ত
Explanation:
'তুমি যদি যেতে ভালো হত'- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল ? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন - কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো। অসম্ভব কল্পনায় : সাতাশ যদি হতাে একশ সাতাশ। সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালোই হত।
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ মিটার ও কর্ণের বিপরীত শীর্ষ হতে অংকিত লম্বের দৈর্ঘ্য ৪ মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্মিগটার
Correct Answer:
ক: ৩২
কার সংগৃহীত গীতিকা সম্মাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন?
Correct Answer:
ঘ: চন্দ্রকুমার দে
Explanation:
কার সংগৃহীত গীতিকা সম্মাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন? সঠিক উত্তর চন্দ্রকুমার দে ড. দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেসব গীতিকা সংগহীত হয়েছিল তা | কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা নামে চারখণ্ডে প্রকাশিত হয়। চন্দ্রকুমার দে সংগ্রাহকদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ময়মনসিংহ গীতিকার পালাগানগুলাের সংগ্রাহক।
চারটি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুনফল ২০০। প্রথম রাশিঃ দ্বিতীয় রাশি= ১ঃ২, দ্বিতীয় রাশিঃচতুর্থ রাশি= ১ঃ৪। তৃতীয় রাশিটি কত?
Correct Answer:
গ: ২০
'অপমান' শব্দটিতে 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: বিপরীত
'শিখণ্ডী' শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: ময়ূর
দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয় সংখ্যার সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?
Correct Answer:
ঘ: ১০ ও ১৬
বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি?
Correct Answer:
গ: জমিদার দর্পন
Explanation:
বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি? সঠিক উত্তর জমিদার দর্পন মীর মশাররফ হোসেনের (১৮৪৭ - ১৯১১) উল্লেখযাগ্য নাটক বসন্তকুমারী (১৮৭৩), জমীদার দর্পণ (১৮৭৩), বেহুলা গীতাভিনয় (১৮৮৯), টালা অভিনয় (১৮৯৭)। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, বিষাদ - সিন্ধুর রচয়িতা।
'সন্ধারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Correct Answer:
ক: বলাকা
Explanation:
'সন্ধারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সঠিক উত্তর বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ৫৬টি কাব্য রয়েছে। বলাকা কাব্যটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি?
Correct Answer:
খ: মাইক্রো কম্পিউটার
Explanation:
পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? সঠিক উত্তর মাইক্রো কম্পিউটার পার্সোনাল কম্পিউটারে Technical বা কারিগরি নাম হলো মাইক্রোকম্পিউটার। মূলত সাধারণ ডেক্সটপ কম্পিউটারগুলোতে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয় বলে একে মাইক্রোকম্পিউটার বলা হয়।
কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরনের মেমোরি?
Correct Answer:
ঘ: সহায়ক মেমোরি
Explanation:
কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরনের মেমোরি? সঠিক উত্তর সহায়ক মেমোরি হার্ডডিক্স হলো কম্পিউটারের সহায়ক (Secondary) মেমােরি। এছাড়া DVD, CD, Flopy ইত্যাদি Computer এর অপর সহায়ক মেমােরির উদাহরণ । Ram ও Rom হলো Computer - এর প্রধান মেমোরি।
নিচের কোনটি কোনো ফন্টের নাম নয়?
Correct Answer:
ক: বিজয়
Explanation:
নিচের কোনটি কোনো ফন্টের নাম নয়? সঠিক উত্তর বিজয় সোলায়মান লিপি ও সুতন্বী হলো সর্বাধিক জনপ্রিয় দুটি বাংলাফন্ট। Arial (এরিয়েল) হলো বহুল ব্যবহৃত একটি ইংরেজি ফন্ট। অপরদিকে বিজয় জনপ্রিয় বাংলা সফটওয়্যার। প্রকৌশলি মোস্তফা জব্বার এ সফটওয়্যারটির উদ্ভাবক।
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টের File,Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয়?
Correct Answer:
গ: মেনু বার
Explanation:
মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টের File,Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয়? সঠিক উত্তর মেনু বার মেনুবারে File, Edit, Vieu, Insert, Tools ইত্যাদি শব্দগুলো থাকে। টাইটেলবারে থাকে Document - এর নাম । স্কুলবারের সাহায্যে ডকুমেন্টের উপরে - নিচে, ডানে - বামে যাওয়া যায়।
'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
Correct Answer:
গ: যোগ্যতা
Explanation:
'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে? সঠিক উত্তর যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। যেমন - মানুষটি একটি বাঘ খেয়েছে। বাক্যটির অর্থের সাথে বাস্তবের কোনাে মিল নেই। যদি বলা হয় - পাখি আকাশে উড়ে । তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন প্রকাশ পায়।
কোন ফাংশন কী দ্বারা মাইক্রোসফট পাওয়ার স্লাইড শো শুরু করা যায়?
Correct Answer:
গ: F5
Explanation:
কোন ফাংশন কী দ্বারা মাইক্রোসফট পাওয়ার স্লাইড শো শুরু করা যায়? সঠিক উত্তর F5 ফাংশন কী F_2, সাধারণত BIOS - এ প্রবেশের জন্য ব্যবহৃত হয় (CMOS Setup করতে)। এছাড়া সিলেকট করা কোনো file বা folder দ্রুত rename - এর জন্য এটি ব্যবহৃত হয়। F_4 - ব্যবহৃত হয় Windows explorer বা Internet Explorer - এ Address bar প্রদর্শনের জন্য। F_5 ব্যবহৃত হয় Window (File বা Folder) চালু না থাকলে refresh - এর জন্য এটি ব্যবহৃত হয়। page reload করার জন্যও browser - এ F_5 ব্যবহৃত হয় অধিকাংশ ইন্টারনেট ব্রাউজারের মাউস কার্সর অ্যাড্রেসবারের উপরে নিয়ে যেতে।
মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+Home কীবোর্ড কমান্ড দিলে কার্সর কোথায় যাবে?
Correct Answer:
খ: ওয়ার্কশিট
Explanation:
মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+Home কীবোর্ড কমান্ড দিলে কার্সর কোথায় যাবে? সঠিক উত্তর ওয়ার্কশিট MS Word - এ Ctrl + Hom কীবোর্ড সর্টকার্ট কমান্ড ব্যবহার করে Document - এর শুরুতে যাওয়া যায়। আবার Ctrl + End কমান্ড ব্যবহার করে Document - এর শেষে যাওয়া যায়।
'আজ তোরা যাসনে ঘরের বাহিরে'- এখানে কি অর্থে 'অনুজ্ঞা' ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: অনুরোধ
Explanation:
'আজ তোরা যাসনে ঘরের বাহিরে'- এখানে কি অর্থে 'অনুজ্ঞা' ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অনুরোধ কাল একবার এসো, তুই বাড়ি যা, ক্ষমা কর মোর অপরাধ। তিনটি বাক্যের মধ্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা ভাব রয়েছে। এছাড়া অনুমতি, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
মাইক্রোসফট ওয়ার্ডের কার্যরত ডকুমেন্টকে একটি নতুন নামে সংরক্ষনের কমান্ড হলো______?
Correct Answer:
খ: File>Save As
Explanation:
মাইক্রোসফট ওয়ার্ডের কার্যরত ডকুমেন্টকে একটি নতুন নামে সংরক্ষনের কমান্ড হলো______? সঠিক উত্তর File>Save As MS - Word কার্যরত একটি ডকুমেন্টকে একই নামে Save করতে Ctrl + s বা file> Save কমান্ড দিতে হয়। আর ভিন্ন কোনো নামে Save করতে চাইলে File>Save As কমান্ড প্রয়োজন হয়।
স্প্রেডশিট এ প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে __________
Correct Answer:
খ: ওয়ার্কশিট
Explanation:
স্প্রেডশিট এ প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে __________ সঠিক উত্তর ওয়ার্কশিট স্পেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে ওয়ার্কশিট বলে।