Bangladesh Krishi Bank MCQs
Showing 50 questions (Total: 1248)
এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে _________।
Correct Answer:
গ: সেল
Explanation:
এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে _________। সঠিক উত্তর সেল এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদান কে বলে - সেল। কম্পিউটারে হিসাব নিকাশ করার সাধারণ প্রোগ্রাম - স্প্রেডশিট প্রোগ্রাম।
জাতিসংঘের কোন মহাসচিব ভিয়েতনাম যুদ্ধ অবসানে মধ্যস্থতা করেন?
Correct Answer:
গ: কুর্ট ওয়াল্ডহেইম
Explanation:
জাতিসংঘের কোন মহাসচিব ভিয়েতনাম যুদ্ধ অবসানে মধ্যস্থতা করেন? সঠিক উত্তর কুর্ট ওয়াল্ডহেইম কুর্ট ওয়াল্ডহেইম (জন্ম ডিসেম্বর ২১, ১৯১৮) একজন অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবীদ। তিনি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বর্তমানে সবচেয়ে প্রবীন সাবেক জাতিসংঘ মহাসিব ও সবচেয়ে প্রবীন সাবেক অস্ট্রিয়ান প্রেসিডেন্ট
'কারবালা' বর্তমানে কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
'কারবালা' বর্তমানে কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ইরাক কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর। এটি বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণ - পশ্চিমে অবস্থিত। শহরটি কারবালা প্রদেশের রাজধানী। ২০০৩ সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ৫,৭২,৩০০ জন।
'INI' এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: System File
Explanation:
'INI' এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর System File INI - এক্সটেনশন টি system file - ব্যবহার হয়। A system file is a critical document in a computer system without which it can not operate correctly or at all.
ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি?
Correct Answer:
খ: T
Explanation:
ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি? সঠিক উত্তর T ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ - L এবং L এর ডানে অষ্টম বর্ণ T.
নিচের কোনটি একটি গ্রাফিক্স সফটওয়্যার?
Correct Answer:
ঘ: ab
Explanation:
নিচের কোনটি একটি গ্রাফিক্স সফটওয়্যার? সঠিক উত্তর ab গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হলো এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটর। এছাড়াও বেশ কিছু সফটওয়্যার আছে।
MS word এ Center alignment - এর জন্য কোনটি চাপতে হয়?
Correct Answer:
ক: Ctrl+E
Explanation:
MS word এ Center alignment - এর জন্য কোনটি চাপতে হয়? সঠিক উত্তর Ctrl+E Ms word এ এক ধরনের লেখার ধরন আছে যা মাঝখান থেকে সাজাতে হয়। এ ধরনের লেখার ক্ষেত্রে প্রথমে যে লেখাগুলোকে মাঝ বরাবর সাজাতে চান সে লেখাগুলোকে select করে ribbon এর paragraph option থেকে center align এ ক্লিক করতে হয়। অথবা সংক্ষেপে ctrl + E চাপলে লেখাগুলো মাঝ বরাবর সজ্জিত হবে।
কোন ইমেইল CC এর অর্থ কি?
Correct Answer:
ক: Carbon Copy
Explanation:
কোন ইমেইল CC এর অর্থ কি? সঠিক উত্তর Carbon Copy Cc এর পূর্ণরূপ হচ্ছে Carbon copy অর্থাৎ কাওকে কোন মেইল পাঠানোর সময় আপনি যদি মনে করেন এই মেইলটি সম্পর্কে আরো কয়েকজন কে জানাননো দরকার। সেই ক্ষেত্রে আপনি সে ব্যক্তিদের মেইল এড্রেস Cc তে রাখতে পারেন। এর ফলে Cc তে রাখা সবাই একে অপরের মেইল দেখতে পারবে।
আপনি আপনার অফিসের কম্পিউটার সমূহের মধ্যে একটি নেটওয়ার্ক স্থাপনা করতে চাইলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক হবে?
Correct Answer:
ক: Local Area Network
Explanation:
আপনি আপনার অফিসের কম্পিউটার সমূহের মধ্যে একটি নেটওয়ার্ক স্থাপনা করতে চাইলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক হবে? সঠিক উত্তর Local Area Network যে নেটওয়ার্ক তৈরী করা যাবে সেটা হলো LAN or Local Area Network. এর ফলে একই অফিসের সবগুলো কম্পিউটার একসাথে সংযোগ দেয়া যাবে। তথ্য আদান প্রদান সহজ এবং দ্রুত হবে। ফলে খরচ কম হবে, কাজ সহজ এবং দ্রুত হবে।
জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: শ্রীলঙ্কা
Explanation:
জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর শ্রীলঙ্কা জাফনা দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত।জাফনা হলো শ্রীলঙ্কার একটি শহর।এটি দেশের উত্তর অংশে জাফনা দ্বীপে অবস্থিত।এই শহরটি মান্নান উপসাগরের তীরে অবস্থিত।জাফনায় একটি সিমেন্ট কারখানা রয়েছে।এই শহরের বেসির ভাগ অধিবাসি তামিল ভাষার মানুষ।এই শহর ও তার পাশের অঞ্চলের তালিম মানুষের দ্বারা স্বাধিন জাফনা গঠনের চেষ্টা চালু হয় ১৯৮০ সালের দিকেএর পর ২০০৯ সালে দেশের সেনা বাহীনির সঙ্গে এখান কার জন গনের সঙ্গে সস্ত সংগ্রাম শুরু হয়।
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?
Correct Answer:
খ: টারশিয়ারি যুগের
Explanation:
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? সঠিক উত্তর টারশিয়ারি যুগের দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম দিয়ে প্রবাহিত হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাই তৈরি হয়?
Correct Answer:
খ: গেওয়া
Explanation:
কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাই তৈরি হয়? সঠিক উত্তর গেওয়া পেন্সিল তৈরি হয় কোন কাঠ থেকে? = > ধুন্দল বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন কাঠ থেকে? = > গেওয়া কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? = > গরান
কোন চুক্তিতে পারমানবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: CTBT
Explanation:
কোন চুক্তিতে পারমানবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তর CTBT Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) was signed on 24 September, 1996 and is a multilateral treaty to ban nuclear weapons test explosions and any other nuclear explosions, for both civilian and military purposes, in all environments.Bangladesh deposited its instrument of ratification of the Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) with the Secretary-General of the United Nations on 8 March 2000.
যুক্তরাষ্ট্রে ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক 'স্বাধীনতা চুক্তি' কি নামে পরিচিত?
Correct Answer:
গ: প্রথম ভার্সাই চুক্তি
সৌরজগতের নিকটতম গ্রহ কোনটি?
Correct Answer:
খ: প্রক্সিমা সেন্টার
Explanation:
সৌরজগতের নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর প্রক্সিমা সেন্টার সৌরজগতের নিকটতম গ্রহ প্রক্সিমা সেন্টার। প্রক্সিমা সেন্টরাই বা আলফা সেন্টরাই সি হল আলফা সেন্টরাই নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তৃতীয় নক্ষত্র। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ আলোকবর্ষ। প্রক্সিমা সেন্টরাই হল সূর্যের নিকটতম নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন।
বাংলাদেশের ডাল গবেষনাকেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঈশ্বরদী
'ডেভিস কাপ' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
Correct Answer:
ঘ: লন টেনিস
এসকাপ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ব্যাংকক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
Correct Answer:
গ: ৫
১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরমোট সদস্য সংখ্যা কত ছিল?
Correct Answer:
গ: ১১
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: কলে ছাটা
Explanation:
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর কলে ছাটা যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন - কলে ছাটা = কলেছাটা, গায়ে পড়া = গায়েপডা, ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (a)।
আরবলীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
Correct Answer:
খ: সংযুক্ত আরব আমিরাত
নিচের কোনটি কমওয়েলথ এর একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যারা বৃটিশ শাসনাধীনে ছিলো না?
Correct Answer:
ঘ: মোজাম্বিক
কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
Correct Answer:
ক: ঝম-ঝম
Explanation:
কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? সঠিক উত্তর ঝম-ঝম একই শব্দের অবিকৃত প্রয়োগে ধ্বন্যাত্বক দ্বিরুক্তি গঠন করা হয়। যেমন: ধক ধক, ঝন ঝন, পট পট, ঝম ঝম ইত্যাদি তাই সঠিক উত্তর: ঝম ঝম।
শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
Correct Answer:
ক: সমীভবন
Explanation:
শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে? সঠিক উত্তর সমীভবন শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে, তাকে সমীভবন বলে। যেমন: জন্ম>জম্ম, কাঁদনা> কান্না ইত্যাদি।
অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
Correct Answer:
গ: লেজুড়ে
Explanation:
অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর লেজুড়ে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে লেজুড়ে। তাই সঠিক উত্তর: লেজুড়ে।
নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?
Correct Answer:
ক: পঙ্কজ
Explanation:
নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ? সঠিক উত্তর পঙ্কজ যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন: পঙ্কজ - পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুল বোঝায়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য?
Correct Answer:
গ: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি নাট্যগীতি কাব্য। শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?
Correct Answer:
গ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Explanation:
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোর - রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০৮ সালে ‘হিতোপদেশ’ ও ‘রাজাবলি’, ১৮১৭ সালে ‘বেদান্তচন্দ্রিকা’, ১৮৩৩ সালে তার মৃত্যুর পর ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ প্রকাশিত হয়।
একটি গাড়ি ঘন্টায় ৭৫কি.মি. বেগে চলে। একজন লোক ৪ মিনিটেম১ কি.মি. দৌড়ালে লোকটির গতিবেগ গাড়ির গতিবেগের শতকরা কত হবে?
Correct Answer:
খ: ২০%
Explanation:
একটি গাড়ি ঘন্টায় ৭৫কি.মি. বেগে চলে। একজন লোক ৪ মিনিটেম১ কি.মি. দৌড়ালে লোকটির গতিবেগ গাড়ির গতিবেগের শতকরা কত হবে? সঠিক উত্তর ২০% এখানে, ৪ মিনিট = ৪/৬০ ঘণ্টা = ১/১৫ ঘণ্টা লোকটির গতিবেগ = ১ / (১/১৫) = ১৫ কি.মি./ঘণ্টা এখন, লোকটির গতিবেগ / গাড়ির গতিবেগ = ১৫ / ৭৫ সুতরাং, লোকটির গতিবেগ = ১/৫×১০০%×গাড়ির গতিবেগ = গাড়ির গতিবেগের ২০%
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রত্তম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
Correct Answer:
ক: ৪
Explanation:
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রত্তম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? সঠিক উত্তর ৪ এখানে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুদ্বয় যথাক্রমে ১০ ও ৬ মিটার। তৃতীয় বাহুটি ৮ মিটার। আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক। তাই উক্ত বিন্দুদ্বয়ের দূরত্ব হবে ৮/২ = ৪ মিটার।
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি?
Correct Answer:
গ: GCC
Explanation:
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি? সঠিক উত্তর GCC পারস্য উপসাগরের আঞ্চলিক জোট GCC ১৯৮১ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়, যার পূর্ণরূপ হলো Gulf Cooperation Council। ছয়টি সদস্য দেশ নিয়ে গঠিত এ সংস্থার সদর দপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
সমুদ্র সমতল হতে লালমাহ পাহাড় এলাকার গড় উচ্চতা কত?
Correct Answer:
গ: ২১ মিটার
Explanation:
সমুদ্র সমতল হতে লালমাহ পাহাড় এলাকার গড় উচ্চতা কত? সঠিক উত্তর ২১ মিটার লালমাই পাহাড়টি কুমিল্লা শহর থেকে ৮ কিমি পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিমি এবং সমুদ্রের সমতল হতে গড় উচ্চতা ২১ মিটার।
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগনিত হয়?
Correct Answer:
খ: পোল্যান্ড
Explanation:
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগনিত হয়? সঠিক উত্তর পোল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণের প্রবক্তা। এ জাতিসংঘ সনদটি স্বাক্ষরিত হয় ১৯৪৫ সালের ২৬ জুন। জাতিসংঘ গঠনের উদ্দেশ্যে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে অনুষ্ঠিত সম্মেলনে জাতিতসংঘ সনদ স্বাক্ষরের সময় পােল্যান্ড উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।
MS Word এ Ctrl+End বোতাম চাপ দিলে কার্সার কোথায় যায়?
Correct Answer:
ক: ডকুমেন্টের শেষে
Explanation:
MS Word এ Ctrl+End বোতাম চাপ দিলে কার্সার কোথায় যায়? সঠিক উত্তর ডকুমেন্টের শেষে কম্পিউটার Keyboard এর শর্টকাট - >> CTRL + C: কপি। >> CTRL + X: কাট। >> CTRL + V: পেস্ট। >> CTRL + Z: আনডু। >> CTRL + B: অক্ষর বোল্ড করা। >> CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা। >> CTRL + I: অক্ষর ইটালিক করা। >> CTRL + K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া। >> CTRL + ESC: Start menu চালু। >> CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। >> CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া। >> CTRL + SHIFT + ESC: টাস্ক ম্যানেজার।
কোনটি কম্পিউটার সংগঠনের প্রধান অংশ নয় ?
Correct Answer:
খ: প্রিন্টার
Explanation:
কোনটি কম্পিউটার সংগঠনের প্রধান অংশ নয় ? সঠিক উত্তর প্রিন্টার কম্পিউটারের মূল অংশ ৪টি। যথা - ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট।
'রণসঙ্গীত' বাংলা কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ১৩৩৫
Explanation:
'রণসঙ্গীত' বাংলা কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৩৩৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বাংলাদেশের রণসঙ্গীত ‘চল চল চল’ সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। এ রণসঙ্গীত নতুনের গান' শিরােনামে শিখা পত্রিকায় ১৩৩৫ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়।
পরপর দুটি জোড় পূর্ণসংখ্যার বর্গের পার্থক্য নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য?
Correct Answer:
ক: ৪
Explanation:
পরপর দুটি জোড় পূর্ণসংখ্যার বর্গের পার্থক্য নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? সঠিক উত্তর ৪ পরপর দুইটি জজোড় সংখ্যা হল 2x এবং 2x+2 এখন,(2x+2)^2 -(2x)^2= 4x^2 + 8x +4-4x^2=8x-4= 4x(2x-1)
কীবোর্ডের shift,Ctrl,Alt কীগুলোকে বলা হয় _______।
Correct Answer:
ঘ: Modifier key
Explanation:
কীবোর্ডের shift,Ctrl,Alt কীগুলোকে বলা হয় _______। সঠিক উত্তর Modifier key A modifier key is a key that modifies the action of another key when the two are pressed together. Common modifier keys include Shift, Control, Alt, Command, Option, and Function
সংসদের কোন সাধারণ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে কত দিনের লিখিত নোটিশ প্রদান করতে হয়?
Correct Answer:
ঘ: ১৫
একটি নৌকার তলদেশ ছিদ্র হওয়ায় তা ৬ ঘন্টায় ডুবে যেতে পারে। কিন্তু পাম্পের সাহায্যে ৮ ঘন্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকাটি তীর হতে ১৬৮ কি.মি. দূরে থাকে, তাহলে কত বেগে চললে নৌকাটি তীরে পৌছানোর সাথে সাথে ডুব যাবে?
Correct Answer:
গ: ৭কি.মি/ঘন্টা
কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
Correct Answer:
ক: File
Explanation:
কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? সঠিক উত্তর File ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ডকুমেন্টটি সম্পূর্ণ প্রস্তুত করার পর মেনু থেকে File – Print Preview কমান্ড দিতে হবে। প্রিন্টার রেডি থাকলে প্রিন্ট করার জন্য মেনু থেকে File – Print অথবা কিবোর্ডে Ctrl – P চাপ দিতে হবে।
কোন জেলার প্রাচীন নাম 'পালঙ্কই' ?
Correct Answer:
খ: কক্সবাজার
Explanation:
কোন জেলার প্রাচীন নাম 'পালঙ্কই' ? সঠিক উত্তর কক্সবাজার রূপময় বাংলাদেশে পর্যটনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত কক্সবাজার জেলার প্রাচীন নাম ছিল পালঙ্কই। জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৪সালে, যার আয়তন ২,৪৯১.৮৫ বর্গকিমি।
ঢাকার ঐতিহাসিক বড় কাটরা নির্মাণ করেন কে?
Correct Answer:
ক: শাহজাদা সুজা
Explanation:
ঢাকার ঐতিহাসিক বড় কাটরা নির্মাণ করেন কে? সঠিক উত্তর শাহজাদা সুজা মুঘল আমলে নির্মিত ঢাকার ঐতিহাসিক বড় কাটরা সুবাদার শাহ সুজা নির্মাণ করেন। যার অবস্থান ঢাকা মহানগরের চকবাজারে।
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট হার সরল সুদে ৪ বছরে প্রথমিক মূল্ধনের ৭/৫ অংশ হয়। বার্ষিক সরল সুদের হার কত?
Correct Answer:
ঘ: ১০%
ফাংশন কী নির্দেশক চিহ্ন কোনগুলো ?
Correct Answer:
খ: F1 হতে F12
Explanation:
ফাংশন কী নির্দেশক চিহ্ন কোনগুলো ? সঠিক উত্তর F1 হতে F12 কী - বোর্ডের F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোকে ফাংশনাল কী বা বাটন বলা হয়। কী/বাটনগুলো বিভিন্ন প্রয়োজনে কাজে লাগানো হয়। যেমনঃ F1 এর সাহায্যে হেল্প অপশন চালু হবে।
কোন বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যে জ্যা- এর অর্ধেক হতে ২সেন্টিমিটার কম। বৃত্তের ব্যাসার্ধ ১০সেন্টিমিটার হলে জ্যা - এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ?
Correct Answer:
ঘ: ১৬
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র 'এ স্টেট ইস বর্ণ' এর নির্মাতা কে?
Correct Answer:
ঘ: জহির রায়হান
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র 'এ স্টেট ইস বর্ণ' এর নির্মাতা কে? সঠিক উত্তর জহির রায়হান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র ‘এ স্টেট ইজ বর্ন - এর নির্মাতা জহির রায়হান। তার আরেকটি উল্লেখযােগ্য প্রামাণ্যচিত্র হলো স্টপ জেনােসাইড, যেটিতে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার রূপরেখা ফুটিয়ে তুলেছিলেন।
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দু বার গন ভোটের আয়োজন করেছিলো?
Correct Answer:
ঘ: ডেনমার্ক
Explanation:
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দু বার গন ভোটের আয়োজন করেছিলো? সঠিক উত্তর ডেনমার্ক ম্যাসট্রিক্ট হলো নেদারল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ শহর। অভিন্ন ইউরাপে গঠনের লক্ষ্যে ১৯৯২ সালের ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি এ শহরে EEC - এর ১২টি দেশ মিলিত হয়ে ম্যাসট্রিক্ট চুক্তিটি স্বাক্ষর করে। এ চুক্তিটি অনুমোদনের জন্য ডেনমার্ক দুবার গণভোটের আইয়োজন করেছিল।
নিচের কোন দেশটা কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
নিচের কোন দেশটা কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহাওয়ামণ্ডলের পরিবর্তন রোধে বিষয়ক কিয়োটে, প্রটোকল ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটোতে গৃহীত হয় ও কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি। উল্লেখ্য, এ প্রটোকল থেকে কানাডা ২০১২ সালে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল।