15th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 100)
ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউইয়র্ক ওয়াল স্ট্রিট নিউইয়র্কে অবস্থিত। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে।
বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
Correct Answer:
ক: ১৫.৩৩
Explanation:
বাংলাদেশের GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ? সঠিক উত্তর ১৫.৩৩ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে ২০২০ - ২১ বছরে কৃষিখাতের অবদান ১৩.৪৭% (সাময়িক)।
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হন?
Correct Answer:
গ: Andre Agassi
Explanation:
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles- এ কে চ্যাম্পিয়ন হন? সঠিক উত্তর Andre Agassi ১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles - এ কে চ্যাম্পিয়ন হন Andre Agassi. উইম্বলডন চ্যাম্পিয়নশীপ (ইংরেজি: Wimbledon Championship) বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী, মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডন এলাকায় সাংবাৎসরিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়। একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়। ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: আটলান্টা
Explanation:
১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর আটলান্টা ১৯৯৬ সালের অলিম্পিক গেমস আটলান্টা অনুষ্ঠিত হবে। ১৯৯৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক যা অফিসিয়ালিভাবে ২৬তম অলিম্পিয়াডের গেমস নামে পরিচিত একটি আন্তর্জাতিক বহুক্রীড়া প্রতিযোগিতা, ১৯৯৬ সালের ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত হয়। এটি আটলান্টা ১৯৯৬ বা মহাদেশীয় অলিম্পিক গেমস নামে বেশি পরিচিত ছিল। এই গেমস আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত চতুর্থ গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল, অ্যাথেন্সে ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের শতবর্ষ পূর্বে শুরু হয়েছিল - যা আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধনী সংস্করণ।
কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Correct Answer:
ঘ: হাজী শরীয়ত উল্লাহ
Explanation:
কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? সঠিক উত্তর হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন যা উনিশ শতকের শুরুর দিকে সূচিত হয়েছিল। 'ফরজ' শব্দ থেকে 'ফরায়েজি' শব্দের উৎপত্তি। এ আন্দোলনের মুখপাত্র হাজী শরীয়তুল্লাহ এবং তার মৃত্যুর পর তার পুত্র দুদুমিয়া নেতৃত্ব দেন।
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: পঞ্চগড়
Explanation:
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর পঞ্চগড় তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। তেঁতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বউত্তরের একটি উপজেলা। এখানে রয়েছে ভারতের মহানন্দা নদী। এখানে রয়েছে ডাকবাংলো। আরো রয়েছে চা পাতা। সরদার পারা গ্রামে আছে বাংলা টি কোম্পানি।
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার হিমছড়ি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। এটি কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়?
Correct Answer:
খ: সিলেট
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়? সঠিক উত্তর সিলেট বাংলাদেশের সিলেট অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়। শাহজালাল ও তার সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী অনুসারী অনেক পীর দরবেশ সিলেটের আশ - পাশ শহর, জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। সৈয়দ আলাউদ্দিনের মাজার কুইঘাটে নদীর তীরে ছিলো। নদী ভাঙনে তা বিলুপ্ত। তাঁর চার ছেলে। ১)সৈয়দ শাহ শামসুদ্দিন (র.), যার মাজার জগন্নাথপুরউপজেলার সৈয়দপুর গ্রামে। ২) সৈয়দ তাজ উদ্দিন (র.), যার মাজার বালাগঞ্জের শেরপুরের তাজপুরে। ৩) সৈয়দ বাহা উদ্দিন (র), যার মাজার গোলাপগঞ্জের ভাদেশ্বরে। ৪) সৈয়দ রুকুন উদ্দিন, যার মাজার রজনগরের কদমহাটা।
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
Correct Answer:
খ: নবাব মুর্শিদকুলি খাঁ
Explanation:
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? সঠিক উত্তর নবাব মুর্শিদকুলি খাঁ নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। এছাড়াও বিভিন্ন নথি - পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব। তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।
১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন-----
Correct Answer:
ক: ব্যামফিল্ড ফুলার
Explanation:
১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন----- সঠিক উত্তর ব্যামফিল্ড ফুলার ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন - - - - - ব্যামফিল্ড ফুলার। স্যার জোসেফ বাম্পফিল্ডে ফুলার কেসিআইআই সিআইই (২০ মার্চ ১৮৫৪ - ২৯ নভেম্বর ১৯৩৫) একজন ব্রিটিশ উদ্ভাবক, লেখক এবং পূর্ববঙ্গ ও আসামের নতুন প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, ভারতে তাঁর সেবার জন্য নাইট করেছিলেন।
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?
Correct Answer:
ক: ইথিওপিয়া
Explanation:
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত? সঠিক উত্তর ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa - তে ইথিওপিয়া অবস্থিত। আফ্রিকার শিং (ইংরেজি: Horn of Africa) আফ্রিকার পূর্বতম অঞ্চল। এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত। সোমালিয়া উত্তর - পূর্ব দিকে শিঙের আকারে আরব সাগরে প্রসারিত হয়েছে বলে অঞ্চলটির এরকম নামকরণ হয়েছে।
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' - এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
Correct Answer:
ঘ: ১৭৯
Explanation:
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' - এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর ১৭৯ রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন' - এ ১৭৯ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা থেকে, যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসমেত ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস। ধরিত্রী দিবস একটি বার্ষিক অনুষ্ঠান, যা ২২ এপ্রিল পালিত হয়, পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে। সর্বপ্রথম ১৯৭০ খ্রিষ্টাব্দে দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়, এবং ১৯৩ সংখ্যারও অধিক দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।
বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
Correct Answer:
খ: কৃষি
Explanation:
বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সঠিক উত্তর কৃষি বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষি খাতে। কৃষিকার্য বা কৃষি মানবজাতির আদিমতম পেশা হিসেবে চিহ্নিত। মানুষের জীবনধারনের জন্য শষ্য উৎপাদন কিংবা গৃহপালিত পশু রক্ষণাবেক্ষনের জন্যে যথোচিত খাদ্য এবং প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন ও সরবরাহসহ বহুবিধ উদ্দশ্যে প্রতিপালনের লক্ষ্যে কৃষিকার্য নির্বাহ করা হয়। যিনি কৃষির সাথে সংশ্লিষ্ট তিনিই কৃষক। ১৯৪০ - এর দশক থেকে কৃষি উৎপাদন অত্যন্ত নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ ছিল জ্বালানী নির্ভর যান্ত্রিক পরিবহন, সার এবং কীটনাশকের ব্যাপক ব্যবহার। তন্মধ্যে এ খাতে সবচেয়ে বেশি জ্বালানী এসেছে জীবাশ্ম বা কয়লাজাত জ্বালানী থেকে।
নিচের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
Correct Answer:
গ: ১৩ সেপ্টম্বর, ১৯৯৩
Explanation:
নিচের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? সঠিক উত্তর ১৩ সেপ্টম্বর, ১৯৯৩ ১৩ সেপ্টম্বর, ১৯৯৩ তারিখে পিএলও - ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
'Club of Vienna' কি?
Correct Answer:
D: পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
Explanation:
'Club of Vienna' কি? Correct Answer পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন 'Club of Vienna' পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন। ক্লাব অফ ভিয়েনা একটি আন্তর্জাতিক সংস্থা যা 24 সদস্য এবং সামাজিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিক এবং পরিবেশগত বিষয়ে আগ্রহী। ইউরোপে অভিবাসনের ফলাফল: পূর্বের উদ্বোধন, ট্রানজিট, ট্র্যাফিকের স্রোত, অর্থনৈতিক পরিণতি, সামাজিক সমস্যা, সংস্কৃতি; সুবিধাগুলি এবং অসুবিধাগুলি।
জাতিসংঘ 'আদিবাসী বর্ষ' হিসাবে কোন সালকে ঘোষণা করেছে?
Correct Answer:
গ: ১৯৯৩ সাল
Explanation:
জাতিসংঘ 'আদিবাসী বর্ষ' হিসাবে কোন সালকে ঘোষণা করেছে? সঠিক উত্তর ১৯৯৩ সাল জাতিসংঘ 'আদিবাসী বর্ষ' হিসাবে ঘোষণা করেছে ১৯৯৩ সালকে। জাতিসংঘের আলোচনায় আদিবাসী জনগোষ্ঠীর এ বিষয়টি বেশ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং ১৯৯৩ সালকে "আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী বর্ষ" ঘোষণা করা হয়। ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত "আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী দশক" ঘোষণা করা হয় যার উদ্দেশ্য ছিল আদিবাসীদের উদ্বেগের প্রতি দৃষ্টি দেওয়া। এছাড়া ১৯৯৫ সালের ৯ আগস্টকে "বিশ্ব আদিবাসী দিবস" ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৮২ সালে সর্বপ্রথম আদিবাসীদের স্বীকৃতি দেয়।
১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্ববধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
Correct Answer:
ক: ফুনসিনপেক
Explanation:
১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্ববধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে? সঠিক উত্তর ফুনসিনপেক ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্ববধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছে ফুনসিনপেক। ভিয়েতনামের দখল ছিল কম্বোডিয়া তারা জাতিসংঘের হস্তক্ষেপে ১৯৯৩ সালে আধুনিক কম্বোডিয়া আত্নপ্রকাশ করে। এবং ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিজয়ী হয় ফুনসিনপেক দল।
নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?
Correct Answer:
গ: সুইডেন
Explanation:
নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়? সঠিক উত্তর সুইডেন Group of Seven(G - 7) এর সদস্য নয় সুইডেন। জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর ' নামে পরিচিত?
Correct Answer:
ক: লাসা
Explanation:
বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর ' নামে পরিচিত? সঠিক উত্তর লাসা Lhasa city in china.
বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৭৯-৮০
Explanation:
বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? সঠিক উত্তর ১৯৭৯-৮০ বাংলাদেশ নিচে উল্লিখিত ১৯৭৯ - ৮০ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ এ পর্যন্ত দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। যথা : ১. ১৯৭৯ - ১৯৮০ সালে এবং ২. ২০০০ - ২০০১ সালে।
'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কায়রো
Explanation:
'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কায়রো 'League of Arab States' এর বর্তমান সদর দপ্তর কায়রোতে অবস্থিত। আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।
The United Nations University কোন শহরে অবস্থিত?
Correct Answer:
ঘ: টোকিও
Explanation:
The United Nations University কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর টোকিও The United Nations University টোকিও শহরে অবস্থিত। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (ইউএনইউ) জাতিসংঘের একাডেমিক ও গবেষণা শাখা। সদর দপ্তর শিবুইয়া, টোকিও, জাপানের ইউ.এন. ইনস্টিটিউশন কূটনৈতিক অবস্থা হিসাবে এর কার্যক্রম সমস্যা সহযোগী গবেষণা ও শিক্ষার মাধ্যমে মানব উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সমাধান।
বাংলাদেশর মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
Correct Answer:
ক: ৪১.৯%
Explanation:
বাংলাদেশর মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত? সঠিক উত্তর ৪১.৯% বাংলাদেশর মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস - এর অংশ ৪১.৯%। বাংলাদেশের মোট জিডিপির ১৬ শতাংশ পূরণ করে 'তৈরি পোশাক শিল্প' (গার্মেন্টস) খাত যা বাংলাদেশের গত বছরের সর্বমোট রপ্তানির ৮৩ % (৩, ০০০ কোটি টাকা)। বিশ্বে রপ্তানি আয় অর্জনের ক্ষেত্রে বৃহৎ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ২০১৯ সালে বাংলাদেশ ছিল ৪২ তম। ২০১৮ সালে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অংশ ছিল ৬ শতাংশ এবং পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বিশ্বে ২য়। ২০১৯ সালে বাংলাদেশের জিডিপিতে পণ্য ও সেবা রপ্তানি খাতের অবদান ছিল ১৪.৬ %। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল এর হিসাব মতে তৈরি পোশাক শিল্পে বিশ্বের প্রথম সারির ১০টি উন্নতমানের (পরিবেশবান্ধব) কারখানার ৭টি'ই রয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ৩৯
Explanation:
বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? সঠিক উত্তর ৩৯ বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৯। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের তালিকা হিসাবে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনাধীনে পরিচালিত মেডিকেল কলেজসমূহের তালিকাকে নির্দেশ করা হচ্ছে। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার বকশিবাজারে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ এদেশের প্রথম সরকারি পর্যায়ে চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান; পরবর্তী কালে আরও অনেকগুলো সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় বর্তমানে এ - জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯ টি।
বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?
Correct Answer:
খ: ৫০
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা ৫০। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার তালিকা। জাতীয় সংসদের সাংসদগণ এইসব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের জাতীয় সংসদ ৩৫০টি আসন নিয়ে গঠিত, যেখানে মহিলাদের জন্য সংসদের ৫০টি আসন সংরক্ষিত আছে। দলীয় মানদণ্ডে মহিলা সংসদ সদস্যের কোটা নির্ধারিত হয়ে থাকে।
সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
Correct Answer:
ক: নারিকেল জিঞ্জিরা
Explanation:
সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি? সঠিক উত্তর নারিকেল জিঞ্জিরা সেন্টমার্টিন দ্বীপ - এর অপর নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর - পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৩৬ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার - এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমিদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ----
Correct Answer:
ক: ১৬ কোটি ১০ লাখ
Explanation:
২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ---- সঠিক উত্তর ১৬ কোটি ১০ লাখ ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে - - - - ১৬ কোটি ১০ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মোতাবেক ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ১৬ কোটি ১০ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
Correct Answer:
ঘ: চার
Explanation:
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? সঠিক উত্তর চার বাংলাদেশে ভূ - উপগ্রহ কেন্দ্র - - ৪টি। বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর), মহাখালি , সিলেট ।
আকাশ নীল দেখায় কেন?
Correct Answer:
গ: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
Explanation:
আকাশ নীল দেখায় কেন? সঠিক উত্তর নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে আকাশ নীল দেখায় আলোর একটি বিশেষ ধরনের বিক্ষিপ্ততার কারণে। এই বিক্ষিপ্ততা ঘটে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে এক দশমাংশ কম তরঙ্গ দৈর্ঘ্যের কণায় আলো প্রতিফলিত হলে। আর এই বিক্ষিপ্ততা উচ্চমাত্রায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। নিম্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। নিম্ন বায়ুমণ্ডলে ক্ষুদ্র অক্সিজেন এবং নাইট্রোজেন অণু নিম্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো বিক্ষিপ্ত করে - যেমন নীল এবং বেগুলি আলো। এমনকি প্রকৃতপক্ষে ৪০০ ন্যানোমিটার আলো (বেগুনি) ৭০০ ন্যানোমিটার আলোর (লাল) বিক্ষিপ্ততার চেয়ে ৯.৪ গুন বেশি। যদিও বায়ুমণ্ডলের কণাগুলো নীল রশ্মির চেয়ে বেগুনি রশ্মিই বেশি প্রতিফলিত করে তথাপি আকাশ নীল দেখায়।
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
Correct Answer:
ক: ৬ ঘণ্টা
Explanation:
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে? সঠিক উত্তর ৬ ঘণ্টা সাধারণত সময়ের ব্যাবধান দাঘ্রিমা রেখার উপর নির্ভর করে। গ্রীনিচ মান মন্দির থেকে পশ্চিম দিকে সময় বিয়োগ হয় আর পূর্বদিকে সময় যোগ হয়। প্রতি ১ডিগ্রী দ্রাঘিমায় সময়ের পার্থক্য ৪মিনিট। বাংলাদেশ ৯০ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এইজন্য গ্রীনিচ মান থেকে ৯০*৪ = ৩৬০ বা ৬ঘন্টা যোগ করা হয়।
'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে ---এটি কি?
Correct Answer:
খ: মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
Explanation:
'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে ---এটি কি? সঠিক উত্তর মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা স্ট্রোকমস্তিষ্কের অভ্যন্তরে রক্ত ক্ষরনের ফলে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে যে অবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক (Stroke)। দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল - - - অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশ গুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।
কোনটি রক্তের কাজ নয়?
Correct Answer:
ঘ: জারক রস (enzyme) বিতরণ করা
Explanation:
কোনটি রক্তের কাজ নয়? সঠিক উত্তর জারক রস (enzyme) বিতরণ করা রক্তের কাজ :১। রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে । ২। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে । ৩। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়য় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে । ৪। দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে সস্থানে রক্ত জমাট বাঁধায় । ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয় । ৫। রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হজমকৃত খাদ্যবস্তু(যথা : গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল), হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় ।
বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
Correct Answer:
গ: পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
Explanation:
বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? সঠিক উত্তর পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে নাইট্রোজেন নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। , বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ। এর যোজনী ৩ এবং ৫।
নিত্য ব্যবহার্য বহু ' এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
Correct Answer:
গ: ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
Explanation:
নিত্য ব্যবহার্য বহু ' এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? সঠিক উত্তর ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে হিমায়করুপে ব্যবহার্য সিএফসি গ্যাস ব্যবহার করলে দীর্ঘ দিনের ব্যবধানে ওজন স্তরে গিয়ে অতি বেগুনী রশ্মীর উপস্থিতিতে জটিল বিক্রিয় করে ওজন স্তর ক্ষয় করে। এজন্য সিএফসি একটি নিরব ধাতক।
আলট্রাসনোগ্রাফি কি?
Correct Answer:
খ: ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিং
Explanation:
আলট্রাসনোগ্রাফি কি? সঠিক উত্তর ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিং আলট্রাসনোগ্রাফি দিয়ে শরীরের ভেতরের অঙ্গ - প্রত্যঙ্গ, মাংসপেশি ইত্যাদির ছবি তোলা হয়। এটি করার জন্য খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে তার প্রতিধ্বনিকে শনাক্ত করা হয়। শব্দের কম্পাঙ্ক ১ - ১০ মেগাহার্টজ হয়ে থাকে বলে একে আলট্রাসনোগ্রাফি বলা হয়।
বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
Correct Answer:
গ: প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
Explanation:
বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি? সঠিক উত্তর প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায় কম্পাঙ্ককম্পাঙ্ক হলো একক সময়ে কোনো পুনরাবৃত্তিমূলক ঘটনা ঘটবার সংখ্যা। অর্থাৎ একটি ঘটনা যদি বারবার ঘটতে থাকে, তবে একক সময়ে ঐ ঘটনাটি যতবার ঘটবে তা হলো ঐ ঘটনার কম্পাঙ্ক।
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
Correct Answer:
ক: যথাযথভাবে হাল ঘুরিয়ে
Explanation:
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে? সঠিক উত্তর যথাযথভাবে হাল ঘুরিয়ে যখন গুণ টানা হয় তখন নৌকার উপর প্রযুক্ত বলে দুটি উপাংশে ক্রিয়া করে, যার এক অংশ নৌকাকে সামনের দিকে চালিত করে এবং অন্য অংশ নৌকাকে পাড়ের দিকে চালিত করে। তবে মাঝি যথাযথভাবে হাল ঘুরিয়ে পাড়ের দিকে বলের উপাংশকে প্রশমিত করতে পারে। ফলে সামনের দিকের বলের ক্রিয়ায় নৌকা সামনের দিকে মাঝ নদী বরাবর চলে।
"গ্রীন হাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?
Correct Answer:
খ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
"গ্রীন হাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রীন হাউজগ্রিন হাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে উপস্থিতিতেও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। মূলত সৌর বিকিরণ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ পরবর্তীকালে এই শক্তি নিম্ন তরঙ্গদৈর্ঘ্যে অবলোহিত রশ্মি আকারে নির্গত করে। এই অবলোহিত রশ্মি বায়ুমণ্ডলস্থ গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে অনেক বেশি শক্তি আকারে ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে পুনঃবিকিরিত হয়। শীতপ্রধান দেশগুলোতে সাধারণত কাচ নির্মিত গ্রিন হাউজ তৈরি করে উদ্ভিদ উৎপাদন করার পদ্ধতি অনুসরণ এই প্রক্রিয়ার নামকরণ করা হয়। একটি গ্রিনহাউজে সৌর বিকিরণ কাচের মধ্য দিয়ে গ্রিন হাউজটিকে উত্তপ্ত র াখে, এখানে মৌলিক পার্থক্য হচ্ছে গ্রিন হাউজটিকে বাতাসের প্রবাহ হ্রাস করে উত্তপ্ত বাতাস কাচের কাঠামোর মধ্যে পরিচলন ব্যতিরেকে ধরে রাখতে পারে। সূর্য থেকে পৃথিবীর মতো দূরত্বে যদি কোনো আর্দশ তাপ - সুপরিবাহী কৃষ্ণবস্তু (আর্দশ ভৌত পদার্থ যা তার উপর আপতিত সকল তড়িচ্চুম্বকীয়বিকিরণ শোষণ করতে পারে) থাকত তাহলে বস্তুটির তাপমাত্রা হত প্রায় ৫.৩° সেলসিয়াস। যেথপৃথিবী িবী তার দিকে আগত সৌররশ্মির ৩০ শতাংশ প্রতিফলন করে সেহেতু, এই আর্দশ গ্রহের কার্যকর তাপমাত্রা (একটি কৃষ্ণবস্তুও এই সমপরিমাণ তাপমাত্রা বিকিরণ করবে) হবে প্রায় - ১৮° সেলসিয়াস। এই কল্পিত গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ৩৩° সেলসিয়াসের নিচে যেখানে পৃথিবী পৃষ্ঠের প্রকৃত তাপমাত্রা প্রায় ১৪° সেলসিয়াস। বায়ুমণ্ডলেরডলের কারণে যে প্রক্রিয়া পৃষ্ঠের প্রকৃত তাপমাত্রা ও কার্যকর তাপমাত্রার মধ্যে পার্থক্য তৈরি করে তাইিন ্রীনহাউজ প্রতিক্রিয়া। পৃথিবীতে এই প্রাকৃতিক গ্রিন হাউজ প্রতিক্রিয়া প্রাণের সৃষ্টি করতে সহায়তা করেছে। কিন্তু, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিন হাউজ প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে ফলশ্রুতিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
Correct Answer:
গ: ৬.৪৫
Explanation:
১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? সঠিক উত্তর ৬.৪৫ আমরা জানি, ১ বর্গইঞ্চি = ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে ---
Correct Answer:
গ: c+a-b
Explanation:
পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে --- সঠিক উত্তর c+a-b এখান, P, Q, R কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে এবি বৃত্তত্রয়ের কেন্দ্র পরস্পর যোগ করার ফলে PQ, QR, RP যথাক্রমে x, y, z বিন্দুতে পরস্পরকে স্পর্শ করে। Here, PX = PZ; QX = QY; RZ = RY So, PQ = PX + QX; QR = QY + RY ; RP = RZ + PZ Then, PQ + PR = (PX + QX) + (PZ + RZ) = > a + c = PX + QX + PZ + RZ = > a + c = PX + PZ + QX + RZ [QX = QY; RZ = RY] = > a + c = PX + PZ + QY + RY = > a + c = PX + PZ + b [ QY + RY = b ] = > a + c - b = PX + PZ সুতরাং PX + PZ = a - b + c যেখানে, PX + PZ = PX + PX = 2PX = p কেন্দ্রিক বৃত্তের ব্যাস উওরঃ a - b + c
x+y-1=0, x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -----
Correct Answer:
ঘ: সমদ্বিবাহু
Explanation:
x+y-1=0, x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি ----- সঠিক উত্তর সমদ্বিবাহু যেহেতু, ১ম ও ২য় সমীকরণে x ও y এর স্থানাঙ্ক সমান কিন্তু ৩য় সমীকরণে x এর স্থানাঙ্ক নেই, সেহেতু রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। ** স্থানাঙ্ক বলতে x ও y এর সহগ কে বোঝায়
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
Correct Answer:
ঘ: ৫৬.০
Explanation:
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে? সঠিক উত্তর ৫৬.০ মিশ্রনে বালির পরিমান = ৬৪ × ২৫% = ১৬ কেজি মিশ্রনে পাথরের পরিমান = (৬৪ - ১৬) = ৪৮ কেজি নতুন মিশ্রনে ৪০% = ৪৮ কেজি নতুন মিশ্রনে ১০০% = ৪৮ × ১০০/৪০ = ১২০ কেজি অতএব, নতুন মিশ্রনে বালির পরিমান = (১২০ - ৪৮) = ৭২কেজি অতএব, বালি মেশাতে হবে = (৭২ - ১৬) = ৫৬ কেজি ( উত্তর)
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)----
Correct Answer:
খ: ৩০
Explanation:
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)---- সঠিক উত্তর ৩০ এখান, পিথাগোরাস এর সূত্রানুসারে, AC = অতিভুজ = ৫০ মিটার AB = লম্ব = ৪০ মিটার BC = ভূমি = ? আমরা জানি, AC2 = AB2 + BC2 বা, BC2 = AC2 - AB2 = (৫০)২ - (৪০)২ অতএব, BC = ৩০ মিটার ( উত্তর)
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল---
Correct Answer:
খ: ৪৯৫০
Explanation:
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল--- সঠিক উত্তর ৪৯৫০ যোগফল = {(প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) × পদ সংখ্যা} ÷ ২= {(১ + ৯৯) × ৯৯}÷ ২= (১০০× ৯৯) ÷ ২= ৪৯৫০
কোন সংখ্যাটি বৃহত্তম?
Correct Answer:
খ: ০.৩
Explanation:
কোন সংখ্যাটি বৃহত্তম? সঠিক উত্তর ০.৩ 0.3 = 0.3 √0.3 = 0.5477 2/5 = 0.4 1/3 = 0.33 এজন্য √০.৩ বড়।
(2 + x) + 3 = 3(x +2) হলে x এর মান কত?
Correct Answer:
ক: -12
কোন সংখ্যার ২৭ অংশ ৬৪-এর সমান?
Correct Answer:
ঘ: ২২৪
' সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' --- চরণ দুটি কার লেখা?
Correct Answer:
ঘ: শেখ ফজলুল করিম
Explanation:
' সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' --- চরণ দুটি কার লেখা? সঠিক উত্তর শেখ ফজলুল করিম সরফরদা – একতালাসুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।এ প্রাণ প্রভাতি-তারার প্রায়ফুটুক উদয়-গগন-গায়,দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥সকল বিরস হৃদয় মন সরস করো হে,আশায় সূর্যে মৃত্যু-গহন বিষাদ হরো হে!কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল,ভোলাও পথের দুঃখ ভুল,এ বিশ্ব হোক পূজা-দেউলপবিত্র-মোহন॥Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলাম
a=1, b= -1, c=2, d=2 হলে a-(-b)-(-c)-(d) এর মান কত?
Correct Answer:
Correct Answer:
Explanation:
a=1, b= -1, c=2, d=2 হলে a-(-b)-(-c)-(d) এর মান কত? সঠিক উত্তর দেওয়া আছে, a = 1, b = - 1 c = 2, d = 2 প্রদত্ত রাশি, a - ( - b) - ( - c) - (d) = 1 - { - ( - 1) - ( - 2) - (2)} [ মান বসিয়ে] = 1 - {1 + 2 - 2} = 1 - 1 = 0 আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
Correct Answer:
গ: এলসিডি
Explanation:
ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? সঠিক উত্তর এলসিডি এলসিডি(LCD liquid crystal display) তরল রাসায়নিক পদার্থকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শন করে। ডিজিট্যাল ঘড়ি ও ক্যালকুলেটরের লেখা প্রদর্শন করার মাধ্যমে এটি সবচেয়ে দ্রুত পরিচিতি ও জনপ্রিয়তা পায়। বর্তমানে মোবাইল ফোন, কম্পিউটারের মনিটর থেকে বৃহৎ আকৃতির প্রজেকশন টিভিতেও এলসিডি ব্যবহার করা হচ্ছে। এলসিডি সিআরটি - র পরিবর্তে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে করে যেসকল যন্ত্রগুলোতে এলসিডি আছে সেগুলো আকার ছোট, ওজনে হালকা, সহজে বহনযোগ্য, কম দামি, বেশি নির্ভরযোগ্য এবং চক্ষু বান্ধব হয় এবং জনপ্রিয়তা লাভ করে। সিআরটি এবং প্লাজমার মত এগুলোর কোন আকার দিতে অসুবিধা হয় না। ফসফরাস ব্যবহার না করায় এতে রং বিকৃত হওয়ার সুযোগ নেই।