17th BCS Preliminary Test MCQs
Showing 46 questions (Total: 96)
নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় -----
Correct Answer:
খ: সুইজারল্যান্ড
Explanation:
নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয় ----- সঠিক উত্তর সুইজারল্যান্ড ২০০২ সালের ১০ সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০ তম সদস্যপদ লাভ করে। প্রশ্নটি প্রণয়নের সময় সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিল না। নামিবিয়া ২৩ এপ্রিল ১৯৯০, কিউবা ২৪ অক্টোবর ১৯৪৫ এবং পানামা ১৩ নভেম্বর ১৯৪৫ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম------
Correct Answer:
খ: কাজাখস্তান
Explanation:
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম------ সঠিক উত্তর কাজাখস্তান কাজাখতস্তানের সর্বাধিক প্রচলিত ধর্ম ইসলাম।২০০৯ সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী দেশটির প্রায় ৭০.২ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী।
মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র ------
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র ------ সঠিক উত্তর ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রকে ' স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয় যে রাষ্ট্র - - - - - - ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে। ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Correct Answer:
গ: অস্ট্রেলিয়া
Explanation:
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? সঠিক উত্তর অস্ট্রেলিয়া স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে। ১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক -----
Correct Answer:
খ: ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
Explanation:
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক ----- সঠিক উত্তর ব্যারন পিয়ারে দ্য কুবার্তা ১৮৯৪ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরত্যাঁ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠন করেন।
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় -------
Correct Answer:
গ: বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
Explanation:
বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় ------- সঠিক উত্তর বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায় - - - - - - - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। বেনেলাক্স ইউনিয়ন, লুক্সেমবুর্গীয় এছাড়াও বেনেলক্স হিসাবে পরিচিত, একটি রাজনৈতিক - অর্থনৈতিক ঐক্য এবং পশ্চিমে ইউরোপে তিনটি প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আনুষ্ঠানিক আন্তর্জাতিক আন্তঃসরকার সহযোগিতা: বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে -----
Correct Answer:
খ: ১৯৭৩ সালে
Explanation:
আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে ----- সঠিক উত্তর ১৯৭৩ সালে আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে - - - - - ১৯৭৩ সালে। ১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। আরব - ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে। ১৯৭০ এর দশকের শুরুতে বিশ্বের তেল সম্পদ নিয়ন্ত্রণের জন্য শুরু হলো এক নতুন লড়াই। তেল উৎপাদনকারী আরব দেশগুলো তেলের দাম বাড়ানোর চেষ্টা শুরু করার পর আতংক ছড়িয়ে পড়লো শিল্পোন্নত দেশগুলোতে।
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -------
Correct Answer:
খ: চাঁদনীঘাটে
Explanation:
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় ------- সঠিক উত্তর চাঁদনীঘাটে ঢাকায় প্রথম ১৮৭৪ সালে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের অধীন শাসিত শাসক খাজা আব্দুল গণির মাধ্যমে খাবার পানীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়। এজন্য বুড়িগঙ্গা নদীর তীরে চাদনিঘাটের একটি পানি শোধন কেন্দ্র বসানো হয়েছিল।
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -----
Correct Answer:
ক: গোয়ালন্দ
Explanation:
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে ----- সঠিক উত্তর গোয়ালন্দ বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র - যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে - - - - - গোয়ালন্দ। বাংলাদেশে যমুনা নদীর (ব্রহ্মপুত্রের বৃহত্তম শাখানদী) সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত। আরও দক্ষিণে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখানদী মেঘনার সঙ্গে মিশে মেঘনা নাম ধারণ করে শেষপর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা - ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও সুরমা - মেঘনা নদীর মিলিত জলপ্রবাহের চেয়ে একমাত্র আমাজন ও কঙ্গো নদীর জলপ্রবাহের পরিমাণ বেশি। পূর্ণ প্লাবনের ক্ষেত্রে একমাত্র আমাজনই দুই নদীর মধ্যে বৃহত্তর।
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -----
Correct Answer:
ক: ৪ এপ্রিল, ১৯৪৯
Explanation:
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল ----- সঠিক উত্তর ৪ এপ্রিল, ১৯৪৯ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল - - - - - ৪ এপ্রিল, ১৯৪৯। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো North Atlantic Treaty Organisation বা NATO; ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-----
Correct Answer:
ক: ইন্দোনেশিয়া
Explanation:
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ----- সঠিক উত্তর ইন্দোনেশিয়া ১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে। তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ।
' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ----
Correct Answer:
গ: ওকিনাওয়া
Explanation:
' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ---- সঠিক উত্তর ওকিনাওয়া ' করনার স্টোন অব পিস' - - এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে - - - - ওকিনাওয়া। ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল হল জাপানের দক্ষিণে অবস্থিত ১০০০ কিমি দীর্ঘ রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণের দুই তৃতীয়াংশ। এটি জাপানের দক্ষিণতম প্রশাসনিক অঞ্চল। এর রাজধানী ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে অবস্থিত নাহা নগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ১, ৮৫, ০০০ সেনা নিয়ে ওকিনাওয়া অধিকার করে। প্রশাসনিক অঞ্চলটির এক তৃতীয়াংশ মানুষ প্রাণ হারান। কেবল ১৯৪৫ এর ওকিনাওয়ার যুদ্ধেই এক চতুর্থাংশের মৃত্যু হয়। মৃতদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে শান্তির প্রস্তরফলক। এই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ওকিনাওয়ায় তার সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ------
Correct Answer:
ঘ: কূটনীবিদ
Explanation:
Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ------ সঠিক উত্তর কূটনীবিদ Persona - non - grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য - - - - - - কূটনীবিদ। পার্সোনা নন গ্রাটা (Persona non grata) শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি। কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে "প্রত্যাহারযোগ্য" বলে বিবেচিত হবে।
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল -----
Correct Answer:
খ: কোরীয়া যুদ্ধ
Explanation:
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল ----- সঠিক উত্তর কোরীয়া যুদ্ধ যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল - - - - - কোরীয়া যুদ্ধ। কোরীয় যুদ্ধ (২৫ জুন ১৯৫০ – ২৭ জুলাই ১৯৫৩) জাতিসংঘ সমর্থিত কোরিয়া প্রজান্ত্র এবং সোভিয়েত ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী চীন সমর্থিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া মধ্যকার ১৯৫০ - এর দশকের প্রথম দিকে শুরু হওয়া তিন বছরের অধিক সময় ব্যাপী সংঘটিত হওয়া একটি আঞ্চলিক সামরিক যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সংঘটিত হওয়া প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ নিয়ে বিজয়ী মিত্রশক্তির মধ্যকার একটি চুক্তিকে কেন্দ্র করে কোরীয়দের মধ্যে রাজনৈতিক বিভাজন এই যুদ্ধের প্রাথমিক কারণ ধরা হয়। ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত জাপানী সাম্রাজ্য কোরীয় উপদ্বীপ শাসন করে।
ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত?
Correct Answer:
ক: চকবাজার
Explanation:
ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত? সঠিক উত্তর চকবাজার কাটরা বা কাটারা এর আরবি ও ফরাসি অর্থ হলো ক্যারাভ্যানসারাই বা অবকাশযাপন কেন্দ্র। বাংলাদেশের ঢাকায় মুঘল শাসনামলে দুটি অন্যন্য কাটরা নির্মাণ করা হয়। এরমধ্যে একটি হলো বড় কাটারা ও অপরটি হলো ছোট কাটারা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪১ খ্রিষ্টাব্দে বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। এর নির্মাণ করেন আবুল কাসেম যিনি মীর - ই - ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসাবে ব্যবহৃত হয়। মুঘল আমলে এটি নায়েবে নাজিমদের বাসস্থান তথা কার্যালয় হিসেবে ব্যবহৃত হত। এটি চকবাজারের পাশেই অবস্থিত। সুবেদার শায়েস্তা খান ছোট কাটারা নির্মাণ করেছিলেন। আনুমানিক ১৬৬৩ - ১৬৬৪ সালের দিকে এ ইমারতটির নির্মাণ কাজ শুরু হয় এবং এটি ১৬৭১ সালে শেষ হয়েছিল। এটির অবস্থান ছিল বড় কাটারার পূর্বদিকে বুড়িগঙ্গা নদীর তীরে।
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম -----
Correct Answer:
ক: ভারত
Explanation:
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ----- সঠিক উত্তর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম - - - - - ভুটান। দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশি দেশ ভুটান ও ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিভিন্ন তথ্য ও দাপ্তরিক প্রমাণক হতে জানা যায়, ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০ - ১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বাংলাদেশ সম্পর্কে ক‚টনৈতিক স্বীকৃতি। “বেলা এগারোটার সময় ‘অল ইন্ডিয়া রেডিও’ মারফত ঘোষণা করা হয় যে, ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -----
Correct Answer:
খ: কলম্বোতে
Explanation:
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ----- সঠিক উত্তর কলম্বোতে সার্ক - এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল - - - - - কলম্বোতে। সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন হয় ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে শ্রীলঙ্কার কলম্বোতে। সেই সম্মেলনের সভাপতিত্ব করেন দীনগিরী বান্দা বিজেতুঙ্গে।
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-----
Correct Answer:
ক: Budennovsk
Explanation:
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম----- সঠিক উত্তর Budennovsk রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম - - - - - Budennovsk। চেচেন - রুশ সংঘর্ষ হল রাশিয়ার (পূর্বে সোভিয়েত) সরকার এবং বিভিন্ন চেচেন বাহিনীগুলির মধ্যে শতাব্দীব্যাপী চলা দীর্ঘ বিরোধ, যা প্রায়শই সশস্ত্র হত। যদিও আনুষ্ঠানিকভাবে এই অশান্তির শুরু ১৭৮৫ সাল থেকে, কিন্তু যুদ্ধের শুরু আরও অনেক আগেই হয়েছিল।
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -----
Correct Answer:
ক: ইউরোপের হল্যান্ড থেকে
Explanation:
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ----- সঠিক উত্তর ইউরোপের হল্যান্ড থেকে বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল - - - - - ইউরোপের হল্যান্ড থেকে। আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি কন্দজাতীয় (tuber) এক প্রকারের সবজি, যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত, এশিয়া মহাদেশ, সেখান থেকে ১৬শ শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলোর মধ্যে অন্যতম। আন্দেস পার্বত্যাঞ্চলের আশেপাশের এলাকা আলুর বেশ কিছু সংখ্যক প্রজাতির স্বাভাবিক উৎসস্থল। ৪০০ বছরেরও কিছু বেশি পূর্বে ষোড়শ শতাব্দীর প্রথমদিকে স্পেনীয়রা যখন আন্দেস পর্বত এলাকায় পৌঁছয়, তখনই তা প্রথম ইউরোপীয়দের গোচরে আসে; তাদের হাত ধরেই পরবর্তীকালে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর আজ এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফসল।
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা------
Correct Answer:
ঘ: ভেঙ্গী ভ্যালি
Explanation:
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা------ সঠিক উত্তর ভেঙ্গী ভ্যালি কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা - - - - - - ভেঙ্গী ভ্যালি। 'উপত্যকা' দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল হতে পারে বা অসমতল হতে পারে , ঢালু, প্রশস্ত ভূমিক্ষেত্র। এর ভেতর দিয়ে নদী প্রবাহিত হতে পারে বা না - ও পারে। পর্বতের শীর্ষ থেকে যখন বরফ গলা পানি বা বৃষ্টির পানির স্রোত যখন পর্বতের খাড়া ঢাল বেয়ে দ্রুতবেগে নেমে আসে, তখন পাহাড়ের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে, হাজার হাজার বছর ধরে উপত্যকার সৃষ্টি হয়। ভেঙ্গি ভ্যালি কাপ্তাই থেকে প্লাবিত একটি উপত্যকা।
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -----
Correct Answer:
ক: সিলেটের মালনীছড়ায়
Explanation:
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় ----- সঠিক উত্তর সিলেটের মালনীছড়ায় বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় - - - - - সিলেটের মালনীছড়ায়। ১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা - চাষ। এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ খ্রিষ্টাব্দে সমগ্র বিশ্বে ৩৮, ০০, ০০০ টন চা পাতা উৎপাদিত হয়েছে।
' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম -----
Correct Answer:
খ: হামিদুজ্জামান খান
Explanation:
' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম ----- সঠিক উত্তর হামিদুজ্জামান খান ' স্টেপস' ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম - - - - হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশী শিল্পী ও ভাস্কর। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত একাত্তর স্মরণে শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে ১৯৭৬ সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন। ভাস্কর্যটির নাম স্টেপস্ (সিড়ি)। এটি কপার দিয়ে তৈরি, উচ্চতা ১৩ ফুট। সিউল অলিম্পিক পার্কের ভাস্কর্য উদ্যানে একশ পঞ্চাশটি দেশের ভাস্কর্যের পাশাপাশি এটি বাংলাদেশের অংশগ্রহণ হিসেবে স্থান পায়।
' অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায় ------
Correct Answer:
ঘ: কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
Explanation:
' অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায় ------ সঠিক উত্তর কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ এক মৌল গাঢ় নাইট্রিক এসিড ও তিন মৌল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের আনুপাতিক মিশ্রণ ই হল রাজঅম্ল বা অ্যাকুয়া রেজিয়া।
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-----
Correct Answer:
খ: মাওরি
Explanation:
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম----- সঠিক উত্তর মাওরি মাওরি সম্প্রদায় নিউজিল্যান্ডের একট ক্ষুদ্র নৃগোষ্ঠী।
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -----
Correct Answer:
ঘ: পটুয়াখালীর কুয়াকাটা
Explanation:
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত ----- সঠিক উত্তর পটুয়াখালীর কুয়াকাটা কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত - - - - - পটুয়াখালীর কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
মুক্তা হলো ঝিনুকের -----
Correct Answer:
গ: প্রদাহের ফল
Explanation:
মুক্তা হলো ঝিনুকের ----- সঠিক উত্তর প্রদাহের ফল মুক্তামুক্তা (ইংরেজি: Pearl) ঝিনুক বা মুক্তির মধ্যকার রত্নবিশেষ। এর অন্য নাম মোতি। আঞ্চলিক ভাষায় অনেক সময় মুক্তাকে মুকুতা নামেও ডাকা হয়। মুক্তা এক ধরনের শম্বুক জাতীয় প্রাণী ঝিনুকের মাধ্যমে তৈরী হয়। এটি দেখতে ছোট এবং প্রায়শঃই সাদা রঙের হয়ে থাকে। তবে কখনো কখনো পাণ্ডুর বা ফ্যাকাশে রঙ - সহ কালো রঙেরও হতে পারে। সাধারণতঃ মোতি দেখতে গোলাকৃতি ধরনের হয়। এছাড়া, অর্ধ - গোলাকার, ডিম্বাকৃতি কিংবা অন্য যে - কোন বিভিন্ন আকৃতিরও হতে পারে। অলঙ্কার জগতে এর অসম্ভব জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। জুন মাসে জন্মগ্রহণকারী জাতকগণ জন্মপাথররূপে মুক্তা ধারণ করে থাকেন।
পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় -----
Correct Answer:
ঘ: পৃষ্ঠটান
Explanation:
পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় ----- সঠিক উত্তর পৃষ্ঠটান পৃষ্ঠটানপৃষ্ঠটান (ইংরেজি: Surface Tension) হল প্রবাহীর পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা, যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট, যাদের দেহের ঘনত্ব জল অপেক্ষা অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে আর হেঁটে যেতে পারে। পৃষ্ঠটান ও পদার্থের জলবিকর্ষী ধর্ম জলের ফোঁটাকে কেটে তোলে। সাবানের ফেনা দিয়ে পৃষ্ঠটানের একটি পরীক্ষাতরল ও গ্যাসের সংযোগস্থলে, তরল অণুগুলির পরস্পরের প্রতি আকর্ষণ (সংসক্তি টানের জন্য), তরল ও গ্যাসের অণুগুলির আকর্ষণ (আসঞ্জন বলের জন্য) অপেক্ষা অনেক বেশি হওয়ায় পৃষ্ঠটান সংঘটিত হয়। তরলপৃষ্ঠের নিচে অভ্যন্তরীণ বলসমূহের লব্ধি বল এমনভাবে ক্রিয়া করে, যেন তরলের উপরিতল কোনো টান করা স্থিতিস্থাপক পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই অসম লব্ধি বলের কারণেই তরল পৃষ্ঠে সংকোচনশীল টান প্রযুক্ত হয়, সেই কারণেই সম্ভবত একে ‘পৃষ্ঠটান’ বলা হয়। অন্যান্য তরলের থেকে জলের অণুগুলির হাইড্রোজেন বন্ধন উচ্চ মানের হয় (২০° সে. উষ্ণতায় ৭২.৮ মিলিনিউটন প্রতি মিটার)। পৃষ্ঠটানে বল প্রতি একক দৈর্ঘ্যে কিংবা প্রতি বর্গ - একক ক্ষেত্রফল প্রযুক্ত হতে পারে। এই দুই প্রকার বল বাস্তবে একই, কিন্তু প্রতি বর্গ - একক ক্ষেত্রফল প্রযুক্ত হলে, এই বলকে পৃষ্ঠশক্তি বলা হয়। পৃষ্ঠশক্তি আবার কঠিনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হতে পারে। বস্তুবিজ্ঞানে পৃষ্ঠটানকে পৃষ্ঠ পীড়ন বা মুক্ত পৃষ্ঠশক্তি নামেও অভিহিত করা হয়।
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে -----
Correct Answer:
খ: শুক্রবার
Explanation:
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে ----- সঠিক উত্তর শুক্রবার শুক্রবার যে সালের দিন এর কথা বলা হয়েছে সে সালে যদি লীপ ইয়ার হয় তাহলে প্রশ্নে উল্লিখিত দিনের পরের দিন হবে আর যদি লীপ ইয়ার না হয় তাহলে প্রশ্নে উল্লিখিত দিনটিই হয়ে।
পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম---
Correct Answer:
খ: La Zola
Explanation:
পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম--- সঠিক উত্তর La Zola পোলিওপোলিওমাইলিটিজ (/poʊlioʊmaɪəlaɪtɪs/) এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। সাধারণতঃ এ সংক্রমণ শিশুসহ কিশোরদের মাঝে প্রবাহিত হয়ে থাকে। শতকরা ৯৫ ভাগেরও অধিক পোলিও আক্রান্ত রোগীর শরীরে কোন উল্লেখযোগ্য দৃশ্যমান উপসর্গ কিংবা স্বল্পমাত্রার উপসর্গ দেখা যায় না। কেবলমাত্র রক্তে প্রবাহিত হয়ে আক্রান্ত হবার মাত্র কয়েকদিন পূর্বে তা দৃশ্যমান হয়। এ ভাইরাসটি মানবদেহের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে ও মাংসপেশীকে নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রান্ত করে। এরফলে ব্যক্তির শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়। আক্রান্ত স্থানটি সাধারণতঃ পায়ে হয়ে থাকে। এছাড়াও এর ধ্বংসাত্মক প্রবণতা মানুষের মস্তিষ্কে ঘটে যা জটিল থেকে জটিলতর হয়। কখনো কখনো এটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু পোলিংও শিশুদেরকেই অধিক আক্রান্ত করে, তাই এটি অপরিপক্ক পক্ষাঘাত নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট পোলিও আক্রান্ত ছিলেন বলে তার ডাক্তারগণ ধারণা করেছিলেন।
বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় -----
Correct Answer:
খ: ১০ মিটার
Explanation:
বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় ----- সঠিক উত্তর ১০ মিটার পৃথিবীর বায়ুমণ্ডলপৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীকে চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বুঝায়, যা পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে। একে আবহমণ্ডল - ও বলা হয়। এই বায়ুমন্ডল সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে। এছাড়ও তাপ ধরে রাখার মাধ্যমে (গ্রীনহাউজ প্রতিক্রিয়া) ভূপৃষ্টকে উত্তপ্ত করে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস করে। শ্বাস - প্রশ্বাস ও সালোকসংশ্লেষণের জন্য ব্যবহৃত বায়ুমন্ডলীয় গ্যাসসমূহের প্রদত্ত প্রচলিত নাম বায়ু বা বাতাস। পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন, ২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%। বাতাসের পরিমাণ ও বায়ুমন্ডলীয় চাপ বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয়, স্থলজ উদ্ভিদ ও স্থলজ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযুক্ত বাতাস কেবল পৃথিবীর ট্রপোমণ্ডল এবং কৃত্রিম বায়ুমণ্ডলসমূহে পাওয়া যাবে। বায়ুমন্ডলের ভর হচ্ছে প্রায় ৫×১০১৮ কেজি, যার তিন চতুর্থাংশ পৃষ্ঠের প্রায় ১১ কিলোমিটারের (৩৬, ০০০ ফুট ৬.৮ মাইল) মধ্যে থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডল পাতলা হতে থাকে এবং বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যে কোন নির্দিষ্ট সীমা নেই। Karman লাইন, 100 কিলোমিটার (62 মাইল), অথবা পৃথিবীর ব্যাসার্ধ এর 1.57% এ, প্রায়ই বায়ুমণ্ডল এবং মহাশূন্যে মধ্যে সীমান্ত হিসাবে ব্যবহৃত হয়। কারম্যান রেখা যা পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) উপরে অথবা পৃথিবীর ব্যাসার্ধের ১.৫৭% প্রায়ই বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে সীমান্ত হিসাবে ব্যবহার করা হয়। বায়ুমন্ডলীয় প্রভাবসমূহ পরিলক্ষিত হয় যখন মহাকাশযান প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উচ্চতায় অথ্যাৎ কারম্যান রেখার উপরে গমন করে। বৈশিষ্ট্য যেমন তাপমাত্রা ও গঠনের উপর ভিত্তি করে বায়ুমন্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডল এবং তার প্রক্রিয়া নিয়ে চর্চা করাকে বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বা অ্যাইরলজি বলা হয়। লিওন টিইসারিয়েক ডি বর্ট ও রিচার্ড অ্যাসম্যান এই শাস্ত্রের প্রারম্ভিক পথিকৃৎ।
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -----
Correct Answer:
ক: রাজ কাঁকড়া
Explanation:
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম ----- সঠিক উত্তর রাজ কাঁকড়া উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত। কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল
টুথপেস্টের প্রধান উপাদান ----
Correct Answer:
গ: সাবান ও পাউডার
Explanation:
টুথপেস্টের প্রধান উপাদান ---- সঠিক উত্তর সাবান ও পাউডার দাঁত পরিষ্কার করার জন্য জেলি / লেইয়ের মত যে পদার্থ ব্যবহার করা হয় তাকে টুথপেস্ট বলে। সাধারণ মানের টুথপেস্টে রয়েছে - চক পাউডার - ৩০% সাবান - ১৫% ট্রাই ও ডাই ক্যালসিয়াম ফসফেট - ১০% গাম ট্রাগাকান্হ মিউসিলেজ - ৫.৫%
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -----
Correct Answer:
গ: ৫ মে, ১৯৯৫
Explanation:
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় ----- সঠিক উত্তর ৫ মে, ১৯৯৫ ভ্রূণবিদ্যাভ্রূণবিদ্যা (ইংরেজি: Embryology), ল্যাটিন ἔμβρυον - ইংরেজি: Ebryon (উচ্চারণ: এমব্রায়োন্), অর্থাৎ জন্ম হয়নি এমন ভ্রূণ; এবং - λογία - ইংরেজি: - logia (উচ্চারণ: লজিয়া) থেকে আগত। ভ্রূণের গঠন ও বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রূণবিদ্যা আলোচনা করে। ভ্রূণ হচ্ছে জন্মের পূর্বাবস্থায় একটি প্রাণ। উদ্ভিদের ক্ষেত্রে এটি অঙ্কুরোদগম ঘটার পূর্বাবস্থা।
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে?
Correct Answer:
খ: ৪ গুণ
Explanation:
একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যর ৩ গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে? সঠিক উত্তর ৪ গুণ ধরি, ছোট টুকরার দৈর্ঘ্য ক ফুট বড় টুকরার দৈর্ঘ্য ৩ক ফুট সংযুক্ত টুকরার দৈর্ঘ্য = (৩ক + ক)ফুট = ৪ক ফুট = ৪ × ছোট টুকরার দৈর্ঘ্য অতএব, ৪ গুন বড় হবে
লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
Correct Answer:
গ: ৩১
Explanation:
লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১? সঠিক উত্তর ৩১ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩, ৫, ৬ এর ল.সা.গু থেকে ১ বেশি। ৩, ৫, ৬ এর ল.সা. গু = ৩০ সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ + ১ = ৩১
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অংকতি লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: ১৪ গজ
Explanation:
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অংকতি লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ১৪ গজ ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি * উচ্চতা)/২ বা, ৮৪ = (ভূমি * ১২)/২ বা, ৮৪ * ২ = ভূমি * ১২ বা, ১৬৮ = ভুমি * ১২ বা, ভূমি = ১৬৮/১২ সুতরাং ভূমি = ১৪
ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত এক
Correct Answer:
খ: ১০
Explanation:
ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনেই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত এক সঠিক উত্তর ১০ প্রতি ৩০ মিনিট পর পর একটি করে ট্রেন দেখতে পারবে। যেহেতু প্রতিটা ট্রেনই সমান গতিতে চলাচল করছে।
Natural protein --এর কোড নাম ---
Correct Answer:
গ: Protein-P 49
Explanation:
Natural protein --এর কোড নাম --- সঠিক উত্তর Protein-P 49 Natural protein - - এর কোড নাম - - - Protein - P 49। আমিষ (প্রোটিন) জৈব বৃহৎ - অণুর প্রকারবিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে এমাইনো এসিড পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ অনেক এমাইনো এসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু তৈরী করে।
দুটি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
Correct Answer:
ঘ: ১৪৪, ২০৪
Explanation:
দুটি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত? সঠিক উত্তর ১৪৪, ২০৪ ধরি, সংখ্য দুটি ১২x ও ১২y অথএব, ১২x - ১২y = ৬০ বা, x - y = ৫ এবং, ১২xy = ২৪৪৮ বা, xy = ২০৪ অথএব, (x + y)২ = (x - y)২ + ৪xy = (৫)২ + ৪ × ২০৪ = ২৫ + ৮১৬ = ৮৪১ অথএব, (x + y) = ২৯ অথএব, x = ১৭ এবং y = 12 অথএব, সংখ্য দুটি ১৪৪ও ২০৪
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে।
Correct Answer:
ঘ: ৪ গ্রাম
Explanation:
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে। সঠিক উত্তর ৪ গ্রাম সোনাঃতামা = ৩ঃ১ মোট মিশ্রণ = (৩ + ১) = ৪ গ্রাম মিশ্রনে সোনার পরিমান = (১৬ × ৩/৪) = ১২ গ্রাম মিশ্রনে তামার পরিমাণ = (১৬ × ১/৪) = ৪ গ্রাম নতুন অনুপাত, সোনাঃতামা = ৪ঃ১ ১ গ্রাম তামায় সোনা ৪ গ্রাম ৪ গ্রাম তামায় সোনা (৪ × ৪) = ১৬ গ্রাম অতএব, অতিরিক্ত সোনা মেশাতে হবে = (১৬ - ১২) = ৪ গ্রাম ( উত্তর)
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,--,৩, ১।
Correct Answer:
খ: ৯
Explanation:
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,--,৩, ১। সঠিক উত্তর ৯ এখানে, ৮১/৩ = ২৭, ২৭/৩ = ৯, ৯/৩ = ৩, ৩/৩ = ১ অথএব, লুপ্ত সংখ্যটি ৯
(12527)-2/3-এর সহজ প্রকাশ ___
Correct Answer:
গ: ৯২৫
Explanation:
(12527)-2/3-এর সহজ প্রকাশ ___ সঠিক উত্তর ৯২৫ কাঁচকলা = কাঁচা যে কলা। এটি কর্মধারয় সমাস।
দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫এন এবং ৪ এন , তাদের লদ্ধি পরিমাণ কত?
Correct Answer:
গ: 41N
Explanation:
দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫এন এবং ৪ এন , তাদের লদ্ধি পরিমাণ কত? সঠিক উত্তর 41N প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস: কাপড় - চোপড়, পোকা - মাকড়, দয়া - মায়া, ধূতি - চাদর ইত্যাদি।
f(x)=x2+1x+1-এর অনুরুপ কোনটি?
Correct Answer:
ঘ: f(1)=3
Explanation:
f(x)=x2+1x+1-এর অনুরুপ কোনটি? সঠিক উত্তর f(1)=3 f(1) = (1)2 + 1.1 + 1 = 1 + 1 + 1 = 3
যদি x2+px+6=0এর মূল দুটি সমান হয় এবং p>0, তবে p এর মান কত?
Correct Answer:
গ: 24
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ------
Correct Answer:
ঘ: ৫৬
Explanation:
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ------ সঠিক উত্তর ৫৬ কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। সর্বশেষ সদস্য টোগো।দেশগুলো হল: অ্যান্টিগুয়া ও বার্বুডা অস্ট্রেলিয়া বাহামা দ্বীপপুঞ্জ বাংলাদেশ বার্বাডোস বেলিজ বতসোয়ানা ব্রুনাই ক্যামেরুন কানাডা সাইপ্রাস ডোমিনিকা ইসোয়াতিনি ফিজি গাম্বিয়া ঘানা গ্রেনাডা গায়ানা গ্যাবন ভারত জ্যামাইকা কেনিয়া কিরিবাস লেসোথো মালাউই মালয়েশিয়া মালদ্বীপ মাল্টা মরিশাস মোজাম্বিক নামিবিয়া নাউরু নিউজিল্যান্ড নাইজেরিয়া পাকিস্তান পাপুয়া নিউগিনি রুয়ান্ডা সেন্ট কিট্স ও নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ সামোয়া সেশেলস সিয়েরা লিওন সিঙ্গাপুর সলোমন দ্বীপপুঞ্জ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা তানজানিয়া টোঙ্গা ত্রিনিদাদ ও টোবাগো টুভালু টোগো উগান্ডা যুক্তরাজ্য ভানুয়াতু জাম্বিয়া