31st BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 94)
They suffered much----tornado had hit their village.
Correct Answer:
B: since
Explanation:
They suffered much----tornado had hit their village. Correct Answer since কোষদেহ-নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে।কোষদেহে প্লাজমামেমব্রেন বা কোষপর্দা,, সাইটোপ্লাজম, নিউক্লিয়াসসহ বিভিন্ন অঙ্গানু রয়েছে। এটা নিউরোনের মুখ্য অংশ এবং এটি গোলাকার, ডিম্বাকার, মোচাকার, সুঁচালো, তারকাকৃতি প্রভৃতি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোষদেহের ব্যাস ৬ মাইক্রন থেকে ১২০ মাইক্রন পর্যন্ত হতে পারে। কোষদেহ থেকে নির্গত বা বহির্গত শাখা-প্রশাখাকে প্রবর্ধক অংশ বলে। এটি দু’ধরনের যথা : ক. ডেনড্রাইট (Dendrite) ও খ অ্যাক্সন (Axon)। ডেনড্রাইট -কোষদেহের চারদিকে সৃষ্ট ক্ষুদ্র তন্তুময় শাখাবিশিষ্ট অংশকে ডেনড্রাইট বলে । অ্যাক্সন- কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা ও শাখাবিহীন তন্তুটির নাম অ্যাক্সন।
Of the four alternatives, find the one that best fits into the blank space : While living in poverty, the poet had to ----a great deal of sufferings.
Correct Answer:
B: put up with
Explanation:
Of the four alternatives, find the one that best fits into the blank space : While living in poverty, the poet had to ----a great deal of sufferings. Correct Answer put up with See - through - চালাকি ধরে ফেলা ; put up with সহ্য করা ; pass by - উপেক্ষা করা ; Fall back - পশ্চাদপসরণ করা; পিছু হটা। দারিদ্র্যের মধ্যে বসবাস করলে অনেক ভোগান্তি (sufferings ) সহ্য করতে (put up with ) হয়। তাই Correct answer (খ)।
Wordsworth introduced the readers----a new kind of poetry.
Correct Answer:
C: to
Explanation:
Wordsworth introduced the readers----a new kind of poetry. Correct Answer to Introduce somebody to something - কাউকে কোনো কিছুর সাথে পরিচিত করানো। তাই এখানে Correct answer (গ)।
Only those who are not serious to their success work by ---and starts.
Correct Answer:
D: fits
Explanation:
Only those who are not serious to their success work by ---and starts. Correct Answer fits By fits and starts - অনিয়মিতভাবে, irregularly; at irregular intervals. এটি একটি Idiom. তাই শূন্যস্থানে fits বসবে। Correct answer (ঘ)
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence :
Correct Answer:
A: The land is belonged to an old lady.
Explanation:
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence : Correct Answer The land is belonged to an old lady. এখানে (ক) তে ভুল আছে কারণ Belong passive voice - এর ব্যবহৃত হয় না। বাক্যটির সঠিক রুপ হবে The land belongs to an old lady.
The following idiom is followed by some alternatives, choose the one that best expresses its meaning. To end in smoke---
Correct Answer:
C: To come to nothing
Explanation:
The following idiom is followed by some alternatives, choose the one that best expresses its meaning. To end in smoke--- Correct Answer To come to nothing End in smoke - ব্যর্থতায় পর্যবসিত হওয়া অর্থাৎ Come to nothing. Correct Answer. (গ)।
Choose the correct spelt word :
Correct Answer:
C: Voluntary
Explanation:
Choose the correct spelt word : Correct Answer Voluntary এখানে correct spelling হচ্ছে Voluntary (স্বেচ্ছাপ্রণোদিত) । উত্তর (গ)।
----his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
Correct Answer:
B: in contrast to
Explanation:
----his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather. Correct Answer in contrast to In contrast to একটি prepositional phrase. তাই সঠিক উত্তর হবে।(খ)।
Crafty men "condemn" studies, simple men admire them and wise men use them.
Correct Answer:
A: Denounce
Explanation:
Crafty men "condemn" studies, simple men admire them and wise men use them. Correct Answer Denounce Condemn - নিন্দা করা ; Denounce - নিন্দা করা ; Laud - প্রশংসা করা ; Compliment - প্রশংসা করা ; Acclaim - স্বাগত জানানো। তাই সঠিক উত্তর (ক)।
Omnipotent----
Correct Answer:
B: Supreme
Explanation:
Omnipotent---- Correct Answer Supreme Omnipotent - সর্বশক্তিমান, feeble _ দুর্বল , supreme - সর্বোচ্চ, পরম , impotent - অক্ষম , অসমর্থ - unlnerable অরক্ষিত। এখানে Supreme, Omnipotent - এর অর্থ প্রকাশ করে। এখানে Correct answer (খ)।
In each of the following questions, choose the word opposite in meaning of the given word : Repeal------
Correct Answer:
B: Enact
Explanation:
In each of the following questions, choose the word opposite in meaning of the given word : Repeal------ Correct Answer Enact Repeal - বাতিল করা ; Abolish - লোপ করা, Enact - আইনে পরিণত করা ; annul - বাতিল করা ; Nullify - বাতিল করা । এখানে repeal এর opttion হচ্ছে enact . অন্য word - গুলো হচ্ছে synonyms. তাই সঠিক উত্তর (খ)।
In each of the following questions, out of the four alternative, choose the one which can be substituted for the given words/sentence : A formal composition or speech expressing high praise of somebody---
Correct Answer:
B: eulogy
Explanation:
In each of the following questions, out of the four alternative, choose the one which can be substituted for the given words/sentence : A formal composition or speech expressing high praise of somebody--- Correct Answer eulogy Elegy - শোকগাথা অর্থাৎ a poem or song that expresses sadness for somebody who has died. Eulogy - উচ্চ প্রশংসাসমৃদ্ধ রচনা অর্থাৎ a formal composition of speech expressing high praise of somebody. Caricature - ব্যঙ্গচিত্র অর্থাৎ a funny drawing or picture of somebody that exaggerated some o their features. Exaggeration - অতিরঞ্জন। তাই সঠিক উত্তর (খ)।
In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word : Sporadic-----
Correct Answer:
D: Scattered
Explanation:
In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word : Sporadic----- Correct Answer Scattered Sporadic - বিক্ষিপ্ত; Consistent - সঙ্গতিপূর্ণ; Uniform - একরুপ ; সমরুপ; Frequent - পৌনঃপুনিক; Scattered - বিক্ষিপ্ত। এখানে Scattered, sporadic - এর অর্থ প্রকাশ করে। তাই উত্তর (ঘ)।
Equity-----
Correct Answer:
D: Bias
Explanation:
Equity----- Correct Answer Bias Equity - ন্যায়পরায়ণতা - Uprightness - অকপটতা; Justice - ন্যায়পরায়ণতা ; Intergrity - সাধুতা ; Bais - পক্ষপাত । এখানে Bais হচ্ছে equity - এর Opposite. Correct Answer (ঘ)।
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-----
Correct Answer:
A: shoulders
Explanation:
The word 'Shrug' indicating doubt or indifference is associated with----- Correct Answer shoulders Shrug - কাঁধ ঝাঁকানো অর্থাৎ To raise the shoulders especially as a gesture of doubt, disdain, or indifference. So shrug is associated with shoulders. The correct answer is (ক)।
Fill in the blank in the following sentence by selecting the most appropriate alternative : He is quite ---- in dealing with people.
Correct Answer:
C: diplomatic
Explanation:
Fill in the blank in the following sentence by selecting the most appropriate alternative : He is quite ---- in dealing with people. Correct Answer diplomatic Unsubtle - অসূক্ষ্মাদর্শী, অসুবেদী' imprudent - অবিচক্ষণ, diplomatic - কুশলী, impolite - অভদ্র; অমার্জিত। এখানে diplomatic - ছাড়া অন্য word গুলো negative . তাছাড়া diplomatic - এর অর্থই এখানে অধিক সঙ্গতিপূর্ণ। সঠিক উত্তর (গ)।
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
Correct Answer:
ক: হিলিয়াম
Explanation:
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই? সঠিক উত্তর হিলিয়াম হিলিয়াম পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s2 নিয়ন পরমাণুরইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p6আর্গন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p6 জেনন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p64s24p64d105s25p6 অর্থাৎ হিলিয়াম গ্যাসে আটটি ইলেক্ট্রন নেই।
আকাশে বিদ্যুৎ চমকায় -----
Correct Answer:
ক: মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Explanation:
আকাশে বিদ্যুৎ চমকায় ----- সঠিক উত্তর মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে 'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
এপিকালচার বলতে বুঝায় ----
Correct Answer:
গ: মৌমাছির চাষ
Explanation:
এপিকালচার বলতে বুঝায় ---- সঠিক উত্তর মৌমাছির চাষ এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। রেশম চাষ, মৎস্য চাষ ও পাখিপালন বিদ্যাকে যথাক্রমে সেরিকালচার পিসিকালচার ও এভিকালচার বলে।
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ---ব্যাখ্যা উপস্থাপন করেছেন -----
Correct Answer:
ক: স্টিফেন হকিং
Explanation:
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ---ব্যাখ্যা উপস্থাপন করেছেন ----- সঠিক উত্তর স্টিফেন হকিং পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time' গ্রন্থে 'বিগ ব্যাং' তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ----
Correct Answer:
গ: আয়োনোস্ফিয়ার
Explanation:
বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ---- সঠিক উত্তর আয়োনোস্ফিয়ার বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ঘ: অগ্নিবীণা
Explanation:
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা 'অগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' এবং প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' । এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -----
Correct Answer:
ক: ক্রনোমিটার
Explanation:
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ----- সঠিক উত্তর ক্রনোমিটার যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরুপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রমোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সেক্সট্যান্ট হলো কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র।
প্রবল জোয়ারের কারণ, যখন ----
Correct Answer:
ঘ: সূর্য ও চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Explanation:
প্রবল জোয়ারের কারণ, যখন ---- সঠিক উত্তর সূর্য ও চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আর ও প্রবল হয়। ঐদিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষা ও জোয়ার বেশি হয়।
অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে ----
Correct Answer:
ক: খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
Explanation:
অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে ---- সঠিক উত্তর খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল। আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়। যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবশে করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যতক্ষণ না অপর প্রান্ত দিয়ে নির্গত হয়।
কোলেস্টেরল এক ধরনের ----
Correct Answer:
ক: অসম্পৃক্ত এলকোহল
Explanation:
কোলেস্টেরল এক ধরনের ---- সঠিক উত্তর অসম্পৃক্ত এলকোহল কোলেস্টেরল হলো একধরনের প্রাণীজ স্টেরল। স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি। এগুলো দানাদার যৌগ এবং কাঠামােতে একটি হাইড্রোক্সিল গ্রুপ আছে। স্টেরলগুলোকে কঠিন/ অসম্পৃক্ত বলা হয়।
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়----
Correct Answer:
গ: মাটির অম্লতা হ্রাসের জন্য
Explanation:
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়---- সঠিক উত্তর মাটির অম্লতা হ্রাসের জন্য মাটি অম্লধর্মী না ক্ষারধর্মী তা pH দ্বারা পরিমাপ করা হয়। মাটির pH ৭ হলে তা নিরপেক্ষ হয় । pH ৭ থেকে যত কমতে থাকে অম্লতা তত বৃদ্ধি পায় এবং ৯ থেকে বেশি হলে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয়।
মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
Correct Answer:
গ: পত্রকাব্য
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য? সঠিক উত্তর পত্রকাব্য 'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?
Correct Answer:
খ: ৪০০ থেকে ৭০০ নে. মি (nm)
Explanation:
কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর ৪০০ থেকে ৭০০ নে. মি (nm) দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্যসবচেয়ে কম।
আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
Correct Answer:
গ: নীতিকাব্য
Explanation:
আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য? সঠিক উত্তর নীতিকাব্য আলাওলের 'তোহফা' কাব্য গ্রন্থটি বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর 'তোহ্ফাতুন নেসায়েহ্' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।'তোহফা ' গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথাই এতে রুপ লাভ করেছে।
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Correct Answer:
খ: তুর্কি
Explanation:
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সঠিক উত্তর তুর্কি 'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি ,সওগাত,খোকা, বাবা ইত্যাদি।
সমাসবদ্ধ শব্দ ' আনত' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: অব্যয়ীভাব
Explanation:
সমাসবদ্ধ শব্দ ' আনত' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর অব্যয়ীভাব ঈষৎ নত = আনত (অব্যয়ীভাব সমাস)। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
Correct Answer:
ক: আবদুল মান্নান সৈয়দ
Explanation:
অশোক সৈয়দ কার ছদ্মনাম? সঠিক উত্তর আবদুল মান্নান সৈয়দ আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'জন্মন্ধ কবিতাগুচ্ছ' ছোটগল্প 'সত্যের মতো বদমাশ' উপন্যাস ক্ষুধা প্রেম আগুন।'
বাংলা গদ্যের জনক কে?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮ - ১৮৯৪) 'বাংলা উপন্যাসের জনক' বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১ - ১৯৪১) 'বাংলা ছোটগল্পের জনক ' বলা হয়।
হীরক উজ্জ্বল দেখার কারণ ----
Correct Answer:
ক: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
Explanation:
হীরক উজ্জ্বল দেখার কারণ ---- সঠিক উত্তর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হীরকের বিভিন্ন ধারগুলো এমনভাবে কাটা থাকে যে, তার কোনো এক পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি ভেতরে প্রবেশ করলে প্রতিসরাঙ্ক (২.৪২) বেশি হওয়ার কারণে বেশ কয়েকটি পৃষ্ঠ দিয়ে আলোকরশ্মি এই বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই তা এত উজ্জ্বল দেখায়।
সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
Correct Answer:
গ: নিপাতনে সিদ্ধ
Explanation:
সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছু্কেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন - আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা , ষট্ + দশ = ষোড়শ , পর + পর = পরস্পর ।
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে -----
Correct Answer:
গ: ২৩ জোড়া
Explanation:
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে ----- সঠিক উত্তর ২৩ জোড়া মানবেদেহে সাধারণথ ২৩ জোড়া ক্রোমোজাম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----
Correct Answer:
গ: ইন্টারনেট
Explanation:
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ---- সঠিক উত্তর ইন্টারনেট আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে।
' আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' আনন্দমঠ' উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত 'আনন্দ মঠ' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫) , কপালকুণ্ডলা (১৮৬৬) , মৃণালিনী (১৮৬৯) , বিষবৃক্ষ(১৮৭৩), রজনী (১৮৭৭) , কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো : চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯) , কালিন্দী (১৯৪০) , পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬) , দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) , শ্রীকান্ত [১ম - ৪র্থ খণ্ড (১৯১৭ - ১৯১৮, ১৯২৭, ১৯৩৩)।
'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
Correct Answer:
খ: কবীন্দ্র পরমেশ্বর
Explanation:
'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী? সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক 'পরাগলী মহাভারতের 'লেখক কবীন্দ্র পরমেশ্বর। গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হুসেন শাহের (১৪৯৩ - ১৫১৮) সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি 'পরাগলী মহাভারত' নামে খ্যাত।
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
Correct Answer:
খ: রাজিয়া খান
Explanation:
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী? সঠিক উত্তর রাজিয়া খান 'বটতলার উপন্যাস' গ্রন্থটির লেখক রাজিয়া খান। তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো: 'অনুকল্প' (১৯৫৯) , 'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০) , 'দ্রৌপদী' (১৯৯৩), 'পদাতিক' (১৯৯৮)।
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? সঠিক উত্তর জসীমউদ্দীন পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।
Quarterly শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: ত্রৈমাসিক
Explanation:
Quarterly শব্দের অর্থ কী? সঠিক উত্তর ত্রৈমাসিক সাপ্তাহিক - Weekly, পাক্ষিক - Fortnightly; ষাণ্মাসিক - Half - yearly; ত্রৈমাসিক - Quarterly ।
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
Correct Answer:
খ: ২
Explanation:
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? সঠিক উত্তর ২ যা দ্বারা সজ্জিত বা ভূষিত করা হয় তাই অলঙ্কার। সাহিত্যের বা কাব্যের অলঙ্কার বলতে কাব্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদানকে বোঝায়। সাহিত্যের অলঙ্কার প্রধানত দুই প্রকার। যথা: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি?
Correct Answer:
গ: ১৯৯৯
Explanation:
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি? সঠিক উত্তর ১৯৯৯ শিক্ষাবিদ ও গবেষক আহমদ শরীফের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯২১ চট্টগ্রামের সুচক্র দণ্ডীতে এবং ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ শরীফ রচিত প্রবন্ধ - গবেষণাগ্রন্থ হলো : বিচিত চিন্তা (১৯৬৮) , সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯) , স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাংলা সাহিত্য (১ম খণ্ড ১৯৭৮, ২য় খণ্ড ১৯৮৩), বাঙলা বাঙালী ও বাঙালিত্ব (১৯৯২) । আহমদ শরীফ সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ: লায়লী মজনু (১৯৫৭), রসুল বিজয় (১৯৬৪) , সয়ফুল মূলক বদিউজ্জমাল (১৯৫৭), বাংলা একামেডী সংক্ষিপ্ত বাংলা অভিধান (১৯৯২)।
গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে?
Correct Answer:
গ: শাহ্ আবদুল করিম
Explanation:
গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে? সঠিক উত্তর শাহ্ আবদুল করিম গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার 'বাউল সম্রাট' হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো : আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া' আমি কুলহারা কলঙ্কিনী , বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আমার বন্ধুয়া বিহনে গো সিয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না ।সখী কুঞ্জ সাজও গো আজ আামর প্রাণ ও নাথ আসিতে পারে।
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
Correct Answer:
ক: ইন্দিরা দেবী
Explanation:
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? সঠিক উত্তর ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৭ - ১৮৯৫ সময়কালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন 'ছিন্নপত্র' প্রধানত তারই সংকলন। বহু চিঠিই রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র' - এ অন্তর্ভুক্ত করেননি।
শিখণ্ডী শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: ময়ূর
Explanation:
শিখণ্ডী শব্দের অর্থ কী? সঠিক উত্তর ময়ূর শিখণ্ডী শব্দের অর্থ : ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলো: শিখী, কলাপী, বহী। কবুতরের সমার্থক শব্দ : পায়রা, কপোত, পারাবত। কোকিলের সমার্থক শব্দ : পিক, পরভৃত।খরগোশের সমার্থক শব্দ : শশক।
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
খ: নীর
Explanation:
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর নীর 'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - ধরা, ধরণী, ধরিত্রী,মহী মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী , দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল ,জগৎ মর্ত্য, ব্রহ্মণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক : পানি, জল, বারি।
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
Correct Answer:
খ: নবম
Explanation:
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত? সঠিক উত্তর নবম UNFPA - এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA - এ জনসংখ্যা রিপোর্ট ২০১৬ - এ বাংলাদেশের অবস্থান দাঁড়ায় অষ্টমে।