Assistant Director of Narcotics Control Directorate under Ministry of Home Affairs MCQs
Showing 50 questions (Total: 64)
মানুষের লালায় কোন এনজাইম থাকে ?
Correct Answer:
ঘ: টায়ালিন
Explanation:
মানুষের লালায় কোন এনজাইম থাকে ? সঠিক উত্তর টায়ালিন লালা পানির মতো আঠালো ও বর্ণহীন তরল। আমরা খাবার মুখে নিয়ে দাঁত দিয়ে চিবুতে থাকি। জিব খাবারগুলোকে নেড়েচেড়ে দেখে। যেন এগুলো ভালো করে চিবানো যায়। মুখের মধ্যে ওই খাবারগুলো লালার সঙ্গে মিশ্রিত হয়। খাদ্যদ্রব্য হজমের জন্য এটি খুব প্রয়োজনীয়। এতে থাকে শতকরা ৯৮ ভাগ পানি ও ২ ভাগ এনজাইম বা জৈব রাসায়নিক পদার্থ। লালার এনজাইমকে বলে টায়ালিন।
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
Correct Answer:
ক: এক কিলোওয়াট -ঘন্টা
Explanation:
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- সঠিক উত্তর এক কিলোওয়াট -ঘন্টা এক কিলোওয়াট ঘন্টা হলো শক্তির একক, যা ৩৬০০০০০ জুল শক্তি বা ১০০০ ওয়াট ক্ষমতায় ১ ঘন্টায় খরচকৃত বিদ্যুতের পরিমাণ। তাই এক কিলোওয়াট ঘন্টাকে এক ইউনিট বিদ্যুৎ খরচ বোঝায়।
অলিম্পিক গেমস ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: রিও ডি জেনিরো
Explanation:
অলিম্পিক গেমস ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর রিও ডি জেনিরো রিউ দি জানেইরু বা রিও ডি জেনিরো দক্ষিণ - পূর্ব ব্রাজিলের একটি প্রধান শহর এবং রিউ দি জানেইরু রাজ্যের রাজধানী।
ফুটবল বিশ্বকাপ ২০১৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ঘ: ব্রাজিল
Explanation:
ফুটবল বিশ্বকাপ ২০১৪ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ব্রাজিল ২০১৪ সালে ফিফা বিশ্বকাপের ২০তম আসর দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন ?
Correct Answer:
গ: নাঈমুর রহমান
Explanation:
ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন ? সঠিক উত্তর নাঈমুর রহমান ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান। নাইমুর রহমান দুর্জয় (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭৪) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক স্পিনার। বর্তমানে তিনি জাতীয় সংসদের দুইবারের সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ডাক নাম দুর্জয়। তিনি ৮ টি টেস্ট ও ২৯ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়।
কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাকে রাজধানী করে অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর)শপথ গ্রহণ করেন।
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
Correct Answer:
ক: বাবা
Explanation:
সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী? সঠিক উত্তর বাবা X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হয় আর Y ক্রোমোজোমের কারণে ডিম্ব নিষিক্ত হলে সন্তান ছেলে হয়। সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী বাবা।
জাতিসংঘের Secretary General কে?
Correct Answer:
গ: Antonio Guterres
Explanation:
জাতিসংঘের Secretary General কে? সঠিক উত্তর Antonio Guterres জাতিসংঘের Secretary General Antonio Guterres। আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, (জন্ম: ৩০ এপ্রিল, ১৯৪৯) লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব । এরপূর্বে জুন, ২০০৫ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। অক্টোবর, ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করে।
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
Correct Answer:
খ: Washington
Explanation:
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর Washington বিশ্বব্যাংকের সদর দপ্তর Washington। বিশ্বব্যাংক (ইংরেজি: World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. - তে অবস্থিত।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
Correct Answer:
ঘ: কাজী রিয়াজুল হক
Explanation:
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? সঠিক উত্তর কাজী রিয়াজুল হক বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন সাবেক সচিব কাজী রিয়াজুল হক। রিয়াজুল হক এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যাওয়া রিয়াজুল হক কয়েক বছর ধরে মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
International Atomic Energy Agency- এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: ভিয়েনা
Explanation:
International Atomic Energy Agency- এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ভিয়েনা International Atomic Energy Agency - এর সদর দপ্তর ভিয়েনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) (ইংরেজি: International Atomic Energy Agency (IAEA)) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে। এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President- এর নাম কি?
Correct Answer:
খ: Ahamed Mohammad Ali Al-Madani
Explanation:
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President- এর নাম কি? সঠিক উত্তর Ahamed Mohammad Ali Al-Madani ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President - এর নাম Ahamed Mohammad Ali Al - Madani। আহমেদ মোহাম্মদ আলী আল - মাদানী ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি। আহমেদ মোহাম্মদ আলী আল - মাদানী ১৯৩৪ সালে সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বি.এ. বাণিজ্য বিভাগে ডিগ্রি এবং কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে একটি ডিগ্রি, ১৯৬২ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক প্রশাসনে এম.এ. এবং ১৯৬৭ সালে আলবানির স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে পাবলিক প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কুতুব মিনার কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ভারত
Explanation:
কুতুব মিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারত কুতুব মিনার ভারতে অবস্থিত। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে। ভারতীয় - মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।
স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
Correct Answer:
গ: লর্ড মাউন্টবেটেন
Explanation:
স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড মাউন্টবেটেন স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টবেটেন। লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০–২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ - এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়।
”চর্যাপদ” এর পুঁথি আবিস্কৃত হয়-
Correct Answer:
ক: ১৯০৭ সালে
Explanation:
”চর্যাপদ” এর পুঁথি আবিস্কৃত হয়- সঠিক উত্তর ১৯০৭ সালে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ এর পুঁথি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কৃত সংকলন।
”মনসামঙ্গল” কাব্যের চরিত্র-
Correct Answer:
গ: বেহুলা লখিন্দর
Explanation:
”মনসামঙ্গল” কাব্যের চরিত্র- সঠিক উত্তর বেহুলা লখিন্দর ' মনসামঙ্গল ' কাব্যের চরিত্র বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর। মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত।
”ব্রজবুলি” কোন স্থানের ভাষা?
Correct Answer:
খ: মিথিলা
Explanation:
”ব্রজবুলি” কোন স্থানের ভাষা? সঠিক উত্তর মিথিলা ব্রজবুলি বলতে এক রকম কৃত্রিম পরিভাষাকে বোঝয়। ব্রজবুলি মিথিলার ভাষা। বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে।
বাংলা সাহিত্যে গদ্যের জনক-
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা সাহিত্যে গদ্যের জনক- সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়।
কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
Correct Answer:
ক: মহাভারত
Explanation:
কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? সঠিক উত্তর মহাভারত মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কাশীরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদক৷ কবিন্দ্র পরমেশ্বর। মহাভারতের রচিয়তা বেদব্যাস।
বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর-
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর- সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত দত্ত, সত্যেন্দ্রনাথ (১৮৮২ - ১৯২২) কবি ও ছান্দসিক। কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের চুপী গ্রামে। পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথ কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স (১৮৯৯) এবং জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) থেকে এফএ (১৯০১) পাস করেন; কিন্তু পরে বিএ পরীক্ষায় অকৃতকার্য হন। তিনি প্রথমে পিতার ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেন এবং পরে ব্যবসা ছেড়ে কাব্যচর্চায় আত্মনিয়োগ করেন। সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন। পরে রবীন্দ্রানুসারী হলেও তিনি কবিস্বভাবে হয়ে ওঠেন স্বতন্ত্র। তিনি নানাবিধ ছন্দোনির্মাণ ও ছন্দ উদ্ভাবনে বিশেষ পারদর্শী ছিলেন। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত। ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ - সরস্বতী’ প্রকাশিত হয়। বাংলা শব্দের সঙ্গে আরবি - ফারসি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তাঁরই। তাঁর অপর কৃতিত্ব বিদেশি কবিতার সফল অনুবাদ। আরবি, ফারসি, চীনা, জাপানি, ইংরেজি ও ফরাসি ভাষার বহু কবিতা অনুবাদ করে তিনি বাংলা সাহিত্যএর বৈচিত্র্য ও সমৃদ্ধি সাধন করেন। অনুবাদের মাধ্যমে তিনি বিশ্বের কাব্যসাহিত্যের সঙ্গে বাংলার যোগাযোগ ঘটান। দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্যচেতনা, শক্তিসাধনা প্রভৃতি তাঁর কবিতার বিষয়বস্ত্ত। মেথরদের মতো অস্পৃশ্য ও অবহেলিত সাধারণ মানুষ নিয়েও তিনি কবিতা লিখেছেন। সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি। তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো: সবিতা (১৯০০), সন্ধিক্ষণ (১৯০৫), বেণু ও বীণা (১৯০৬), হোম শিখা (১৯০৭), ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২), তুলির লিখন (১৯১৪), অভ্র - আবীর (১৯১৬), হসন্তিকা (১৯১৯), বেলা শেষের গান (১৯২৩), বিদায় - আরতি (১৯২৪), কাব্যসঞ্চয়ন (১৯৩০), শিশু - কবিতা (১৯৪৫) ইত্যাদি। তাঁর অনুবাদ কাব্যগুলি হলো: তীর্থরেণু (১৯১০), তীর্থ - সলিল (১৯১৮), মণিমঞ্জুষা (১৯১৫) এবং গদ্যরচনা জন্মদুঃখী (উপন্যাস, ১৯১২), চীনের ধূপ (প্রবন্ধ, ১৯১২), ছন্দ - সরস্বতী (প্রবন্ধ, ১৯১৯), রঙ্গমল্লী (নাট্যানুবাদ, ১৯১৩) ইত্যাদি। ১৯২২ সালের ২৫ জুন তাঁর মৃত্যু হয়।
মানবজাতি এখন সংকটাপন্ন। Choose the correct translation.
Correct Answer:
ঘ: Mankind is at stake now
Explanation:
মানবজাতি এখন সংকটাপন্ন। Choose the correct translation. সঠিক উত্তর Mankind is at stake now 'মানবজাতি এখন সংকটাপন্ন' এর Translation হলাে mankind is at stake now, উল্লেখ্য, উক্ত বাক্যে 'at stake' একটি phrase, যার অর্থ বিপন্ন: বিপদহন্ত ।
Where there is a will there is a way. here "will" is----
Correct Answer:
A: a noun
Explanation:
Where there is a will there is a way. here "will" is---- Correct Answer a noun কোনাে Word বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে সেটি কোন Parts of speech হিসেবে গণ্য হবে। এখানে will. Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
Had I been in your position, ----- the offer.
Correct Answer:
D: I would have accepted
Explanation:
Had I been in your position, ----- the offer. Correct Answer I would have accepted Had ...... been থাকলে পরের clause - এ would have + verb এর Past participle হয়।
Divine Comedy is written by ----
Correct Answer:
C: Dante
Explanation:
Divine Comedy is written by ---- Correct Answer Dante The Divine Comedy (Italian: Divina Commedia [diˈviːna komˈmɛːdja]) is a long Italian narrative poem by Dante Alighieri, begun c. 1308 and completed in 1320, a year before his death in 1321. It is widely considered to be the pre - eminent work in Italian literature and one of the greatest works of world literature. The poem's imaginative vision of the afterlife is representative of the medieval world - view as it had developed in the Western Church by the 14th century. It helped establish the Tuscan language, in which it is written, as the standardized Italian language. It is divided into three parts: Inferno, Purgatorio, and Paradiso.
What is the time ---- your watch?
Correct Answer:
C: by
Explanation:
What is the time ---- your watch? Correct Answer by Watch - এর পূর্বে 'by' বসে। সুতরাং (গ) সঠিক।
She is ---- to reach the shelf.
Correct Answer:
C: tall enoug
Explanation:
She is ---- to reach the shelf. Correct Answer tall enoug too ... to ... ব্যবহৃত হয় নেগেটিভ অর্থে, enough ...to ব্যবহৃত হয় Positive অর্থে। Sentecnt টির অর্থানুসারে সঠিক উত্তর (গ)।
Wuthering Heights is ---
Correct Answer:
B: a novel by Emily Bronte
Explanation:
Wuthering Heights is --- Correct Answer a novel by Emily Bronte 'Whathering Heights' হচ্ছে ইংরেজ কবি ও ঔপন্যাসিক Emily Bronte'র একটি উপন্যাস। এটি তার একমাত্র উপন্যাস।
The word hardly means----
Correct Answer:
B: scarcely
Explanation:
The word hardly means---- Correct Answer scarcely Very often - ঘনঘন; প্রায়ই বহুবার। Scarcely - কদাচিৎ না বললেই চলে। Positively–সুস্পষ্টভাবে নিশ্চিতভাবে। Frequently– পুনঃপুন; বারংবার । Option গুলাে বিবেচনায় দেখা যায় যে, htardly অর্থ কদাচিৎ বা না বললেই চলে, যা Option (খ) এর মধ্যে বিদ্যমান।
Milk is preferable --- tea.
Correct Answer:
B: to
Explanation:
Milk is preferable --- tea. Correct Answer to Preferable - এর সাথে তুলনা অর্থে to ব্যবহৃত হয়। উল্লেখ্য, prefer to দ্বারা কোনােকিছুকে অধিকতর পছন্দ বােঝানাে হয় ।
What does tertiary mean?
Correct Answer:
C: University level
Explanation:
What does tertiary mean? Correct Answer University level About territory - সীমানা/অঞ্চল /রাজ্য সম্পর্কে। Primary level - প্রাথমিক পর্যায় । University level - বিশ্ববিদ্যালয় পর্যায় । Preliminary lavel— প্রারম্ভিক প্রাথমিক পর্যায়। Option - গুলাে বিবেচনায় দেখা যায় যে, tertiary অর্থ। বিশ্ববিদ্যালয় পর্যায়, যা option (গ) - তে বিদ্যমান।
I have no pen to write----
Correct Answer:
C: with
Explanation:
I have no pen to write---- Correct Answer with কোনাে উপকরণ/ যন্ত্র দ্বারা কাজ সম্পাদনের ক্ষেত্রে with ব্যবহৃত হয়।
The old man parted ---- his son in tears.
Correct Answer:
B: from
Explanation:
The old man parted ---- his son in tears. Correct Answer from Part with অর্থ অংশগ্রহণ করা/ যােগ দেয়া, অন্যদিকে Part from হলাে ছেড়ে যাওয়া/বিচ্ছিন্ন হওয়া Sentence টির অর্থানুসারে সঠিক উত্তর হলাে (খ)।
"I---- starve than beg" ----- said the boy.
Correct Answer:
A: would rather
Explanation:
"I---- starve than beg" ----- said the boy. Correct Answer would rather মরবো তবুও করবো না/ উপোস থাকবো তবুও ভিক্ষা করবো না - এমন ভাব প্রকাশ করতে - 'would rather.... than' structure টি ব্যবহৃত হয়। উল্লেখ্য, এ ধরনের বাক্য দুটি ভিন্ন verb ব্যবহৃত হয় তারা present form - এ অবস্থান করে।
’পদ্মরাগ’ লিখেছেন-
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
’পদ্মরাগ’ লিখেছেন- সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন ’পদ্মরাগ’ লিখেছেন - রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটকে
Explanation:
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটকে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় - মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটকে। পদ্মাবতী ১৮৬০ সালেই মধুসূদন রচনা করেন পদ্মাবতী নাটকটি। এটিও পৌরাণিক নাটক। তবে এই নাটকের ভিত্তি পুরোপুরি ভারতীয় পুরাণ নয়। গ্রিক পুরাণের ‘অ্যাপেল অফ ডিসকর্ড’ গল্পটি ভারতীয় পুরাণের মোড়কে পরিবেশন করেছেন মধুসূদন। গ্রিক পুরাণের জুনো, প্যালাস ও ভেনাস এই নাটকে হয়েছেন শচী, মুরজা ও রতি। হেলেন ও প্যারিস হয়েছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল। তিন দেবীর মধ্যে রতিকে শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত করলে অন্য দুই দেবী ইন্দ্রনীলের প্রতি রুষ্টা হন এবং ইন্দ্রনীলের জীবনে বিপর্যয় নামিয়ে আনেন। শেষে রতি ও ভগবতীর চেষ্টায় ইন্দ্রনীল উদ্ধার পান এবং বিচ্ছিন্না স্ত্রী পদ্মাবতীর সঙ্গে তার মিলন ঘটে। মূল গ্রিক উপাখ্যানটি বিয়োগান্তক হলেও, মাইকেল এই নাটকটিকে ইংরেজি ট্র্যাজি - কমেডির ধাঁচে করেছেন মিলনান্তক। এই নাটকে সংস্কৃত নাট্যরীতির প্রভাব অল্পই। প্লট - নির্মাণ, নাটকীয় দ্বন্দ্ব উপস্থাপনা ও চরিত্র চিত্রণে মাইকেল এখানে আগের থেকে পরিণত হয়েছেন।
’দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
’দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা? সঠিক উত্তর শামসুর রাহমান ’দুঃসময়ের মুখোমুখি’ শামসুর রাহমানের লেখা। শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নিলীমা (১৯৬৭), নিরালোকে দিব্যরথ (১৯৬৮), নিজ বাসভূমে (১৯৭০), বন্দী শিবির থেকে (১৯৭২), দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)।
কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক?
Correct Answer:
খ: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক? সঠিক উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধবিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ - অনুভূতি ও ভালো - মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন - এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
Correct Answer:
গ: বাক্যের
Explanation:
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ? সঠিক উত্তর বাক্যের ভাষার বিচারে বাক্যের এ গুণ তিনটি গুণ থাকা চাই। যথা: আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্যপদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন: চন্দ্র পৃথিবীর চারদিকে - এইটুকু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না, আরও কিছু জানার ইচ্ছা থাকে। কিন্তু যদি বলা যায় চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, তবে বাক্যটি সম্পূর্ণ হবে। অর্থাৎ কোনো বাক্য শ্রবণ করে যদি বাক্যের উদ্দেশ্য বোঝা যায়,তাহলে বুঝতে হবে যে বাক্যটির আকাঙ্খা গুণটি সম্পূর্ণ। আসত্তি: বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। যেমন: কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত। বাক্যটি ত্রুটিপূর্ণ। কিন্তু, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, বাক্যটি আসত্তিসম্পন্ন।অর্থাৎ বাক্যের পদগুলো যদি এরুপ সজ্জিত থাকে যে বাক্যের সম্পূর্ণ অর্থ স্পষ্টভাবে বোঝা যায় ,তবে তার আসত্তি গুণটি সম্পূর্ণ। যোগ্যতা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্দনের নাম যোগ্যতা। যেমন: বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় বাক্যটি যোগ্যতা সম্পন্ন, কিন্তু বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয় বললে বাক্যটি তার যোগ্যতা হারাবে। কারণ, রোদের কারণে কখনো প্লাবণ সঙ্গঠিত হয় না।অর্থাৎ, বাক্যের অর্থ যেন সত্য ও যুক্তিযুক্ত হয়।তাহলেই বাক্যের যোগ্যতা থাকবে।
কাজী নজরুল ইসলামের জীবনকাল-
Correct Answer:
ক: ১৮৯৯-১৯৭৬
Explanation:
কাজী নজরুল ইসলামের জীবনকাল- সঠিক উত্তর ১৮৯৯-১৯৭৬ কাজী নজরুল ইসলামের জীবনকাল - ১৮৯৯ - ১৯৭৬। কাজী নজরুল ইসলাম (২৫ মে[১] ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত।
’রিকশা’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: জাপানি
সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
খ: গুরুগম্ভীর
’তামার বিষ’ বাগধারার অর্থ-
Correct Answer:
ক: অর্থের কুপ্রভাব
Explanation:
’তামার বিষ’ বাগধারার অর্থ- সঠিক উত্তর অর্থের কুপ্রভাব ’তামার বিষ’ বাগধারার অর্থ - অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব । বাক্য রচনা : তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
আপ্যায়নের উদ্দেশ্য যে দাওয়াত পত্র তাকে বলে-
Correct Answer:
খ: নিমন্ত্রণপত্র
পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
Correct Answer:
ক: পত্রের বক্তব্য ও বিষয়
কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
Correct Answer:
ক: ক্রিয়ার কাল
Would you like to have ---- tea?
Correct Answer:
D: a coup of
My aunt (to be) ill for nearly a week. (Rewrite)
Correct Answer:
C: has been
Explanation:
My aunt (to be) ill for nearly a week. (Rewrite) Correct Answer has been for/since থাকলে sentence টি সাধারণত Perfect / Perfect Continuous Tense হয়। তাই এক্ষেত্রে সঠিক উত্তর (গ)।
What type of sentence is it? I wash you success in life.
Correct Answer:
C: Optative
It looks ----- she will start crying.
Correct Answer:
A: as if
If I ------ the answer, I would tell you.
Correct Answer:
B: knew
Explanation:
If I ------ the answer, I would tell you. Correct Answer knew ২য় clause - এ would tell (past simple) থাকায় ১ম clause - এpast simple tense (knew) হবে।