Assistant Teacher in Department of Social Services MCQs
Showing 50 questions (Total: 52)
”আমার টাকা ছিল না” এর সঠিক ইংরেজি কোনটি?
Correct Answer:
খ: I had no money
He died ---- an account
Correct Answer:
D: from
নিচের কোন শব্দটি verb?
Correct Answer:
ঘ: Feed
Ten years ----- a long time to wait.
Correct Answer:
C: is
Each learner of English ---- a good dictionary.
Correct Answer:
D: needs
"Beautify" শব্দটি একটি --
Correct Answer:
গ: verb
I know him -এর passive ফরমটি কি?
Correct Answer:
খ: He is known to me
Ten thousand dollars ---- a lot of money.
Correct Answer:
B: is
He ---- go to his home yesterday
Correct Answer:
B: did not
He is ---- MBBS.
Correct Answer:
B: an
কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল?
Correct Answer:
ক: পদ্মা
Explanation:
কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? সঠিক উত্তর পদ্মা বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরানাে শিলালিপিতে ‘বিক্রমপুর’ ও ‘নাব্য' নামে দুটি অংশের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। ঐতরেয় আরণ্যক' গ্রন্থে বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।পদ্মা নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল ।
ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: নিউটন
Explanation:
ক্যালকুলাস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর নিউটন ক্যালকুলাস গণিতের একটি শাখা যেখানে সীমা, অন্তরকলন, সমাকলন ও অসীম শ্রেণী নিয়ে আলোচনা করা হয়। ক্যালকুলাস শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে এবং এর অর্থ "নুড়িপাথর"। বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক ক্ষেত্রেই ক্যালকুলাস একটি বাধ্যতামূলক বিষয়। মূলত হসডর্ফ তৌকীর,আইজ্যাক নিউটন ও গটফ্রেড লিবনিজকে এই বিদ্যার জনক বলা হয়। বিজ্ঞান ও প্রকৌশলে ক্যালকুলাসের ব্যাপক প্রয়োগ রয়েছে। প্রাথমিক বীজগণিত দিয়ে যেসব জটিল ও বড় সমস্যার সমাধান সম্ভব নয়, সেগুলি সমাধান করতে ক্যালকুলাস কাজে লাগানো হয়। ক্যালকুলাস বিশ্লেষণী জ্যামিতি ও বিশ্লেষণ গণিত শাখার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অন্তরকলন এবং সমাকলন ক্যালকুলাসের দুইটি প্রধান শাখা। এই দুই শাখা ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য দিয়ে পরস্পরের সাথে সম্পর্কিত।
দক্ষিণ এশিয়ার দীর্ঘঃতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: ভারত
Explanation:
দক্ষিণ এশিয়ার দীর্ঘঃতম সেতু ঢোলা-সাদিয়া কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ভারত ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা - সাদিয়া সেতু হল পূর্ব ভারতের অসম রাজ্যে লোহিত নদীর উপর নির্মিত একটি সেতু। এটি ভারত তথা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সড়ক সেতুর। ঢোলা থেকে সাদিয়া পর্যন্ত ৯ কিলোমিটারের বেশি দৈর্ঘ্য জুড়ে ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপরে তৈরি হয়েছে ভূপেন হাজারিকা সেতু। এই সেতু প্রতিবেশী দুই রাজ্য অসম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে।
নামাজ, রোজা কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
নামাজ, রোজা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। আরবি শব্দ: আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কুরান, কোরবানি, আদালত, কিতাব, কানুন, দোয়াত ইত্যাদি। ফারসি শব্দ: নামাজ, রোজা, গুনাহ, দোযখ, আদমি, আমদানি, জিন্দা ইত্যাদি। তাই সঠিক উত্তর: ফারসি শব্দ।
”নিষ্ঠা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: নিঃ + ঠা
Explanation:
”নিষ্ঠা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + ঠা বিসর্গ এর পরে অঘোষ,অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ এর স্থলে তালব্য শিশ ধ্বনি হয়,অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।যেমন: ঃ + ট/ঠ = ষ + ট/ঠ ; নিঃ + ঠা = নিষ্ঠা।
”পদ্মরাগ” উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: বেগম রোকেয়া
Explanation:
”পদ্মরাগ” উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া ”পদ্মরাগ” উপন্যাসটির রচয়িতা বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?
Correct Answer:
খ: হামিদুর রহমান
Explanation:
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি হামিদুর রহমান। হামিদুর রহমান (জন্ম: ১৯২৮ - মৃত্যু: নভেম্বর ১৯, ১৯৮৮) ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী। তিনিই ভাষা আন্দোলনের স্মৃতিমাখা শহীদ মিনারের নকশা করেন। ১৯৮০ সালে তিনি একুশে পদক লাভ করেন।
”একুশে ফেব্রুয়ারি” প্রথম সংকলনের সম্পাদক কে?
Correct Answer:
ঘ: হাসান হাফিজুর রহমান
Explanation:
”একুশে ফেব্রুয়ারি” প্রথম সংকলনের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ”একুশে ফেব্রুয়ারি” প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
”বিস্ময়” এর সঠিক উচ্চারণ কোনটি
Correct Answer:
খ: বিশ্শয়
Explanation:
”বিস্ময়” এর সঠিক উচ্চারণ কোনটি সঠিক উত্তর বিশ্শয় শব্দ – বিস্ময়: উচ্চারন - বিশ্শয়, উচ্চারনের নিয়ম: পদের মধ্যে বা অন্তে ম - ফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। তবে এই ‘ম’ যেহেতু অনুনাসিক ধ্বনি সেজন্যে দ্বিত্ব উচ্চারিত শেষ ধ্বনিটি সাধারণত সামান্য নাসিক্য - প্রভাবিত হয়।
”বন্ধুর” শব্দের বিপরীত শব্দ কোনটি
Correct Answer:
খ: মসৃণ
Explanation:
”বন্ধুর” শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর মসৃণ মিষ্টি – টক মসৃণ - অমসৃণ/বন্ধুর সমতল - অসমতল
কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Correct Answer:
গ: অক্লান্ত কর্মী
Explanation:
কর্মে ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? সঠিক উত্তর অক্লান্ত কর্মী যার কোন কিছুতে ক্লান্তি নাই - ক্লান্তিহীন/ অক্লান্ত। যাহার কর্মে কোন ক্লান্তি নাই - অক্লান্ত কর্মী। তাই সঠিক উত্তর: অক্লান্তকর্মী।
”ঐচ্ছিক” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: আবশ্যিক
Explanation:
”ঐচ্ছিক” এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর আবশ্যিক ঐচ্ছিক - ইচ্ছানুযায়ী; ইচ্ছাধীন [সং. ইচ্ছা + ইক]। আবশ্যিক - [বিশেষ্য পদ] অবশ্য করণীয়।
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
গ: ১০
Explanation:
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ১০ বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে।তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।এর মধ্যে মাত্রাহীন বর্ণ আছে ১০ টি।যেমন: এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ।
সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
খ: সম্ + ধি
Explanation:
সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর সম্ + ধি সন্ধি শব্দটির বিশ্লেষিত রূপ সম + √ধি + ই। অর্থাত্ সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া।বাংলা ব্যাকরণমতে, দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি যদি একইভাবে উচ্চারিত হয় বা তাদের উচ্চারণ প্রায় কাছাকাছি হয় তবে ধ্বনিদ্বয় পরস্পর সংযুক্ত হওয়া অর্থাত্ শব্দ দুটি মিলিত হয়ে এক শব্দে পরিণত হওয়াকে সন্ধি বলে। এক কথায়,সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে যেমনঃবিদ্যা + আলয় = বিদ্যালয় এখানে বিদ্যা ও আলয় শব্দদ্বয় মিলিত হয়ে বিদ্যালয় শব্দটি গঠন করেছে।
একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে?
Correct Answer:
ঘ: কর্মসংস্থানের সুযোগ বাড়বে
Explanation:
একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে? সঠিক উত্তর কর্মসংস্থানের সুযোগ বাড়বে একটি দেশে উৎপাদন বাড়লে কর্মসংস্থান এর সুযোগ বেড়ে যাবে।যত বেশি উৎপাদন বাড়বে,তত বেশি মানুষের কাজের সুযোগ বাড়বে।বেশি উৎপাদন সামলানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে বেশি জনবলের প্রয়োজন হবে,ফলে কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হবে।
”শরতের শিশির” বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: ক্ষণস্থায়ী
Explanation:
”শরতের শিশির” বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ক্ষণস্থায়ী শরতকালে প্রকৃতি যখন সম্পূর্ন নতুন রূপে সাজতে শুরু করে ঠিক তখনি শিশিরের আগমন ঘটে তদ্রূপ আমাদের কিছু বন্ধু থাকে যাদের খারাপ সময়ে খুজেও পাওয়া যায় না। তাই প্রতিকী হিসাবে সুবিধাবাদি বা সুসময়ের বন্ধু বোঝাতে শরতের শিশির শব্দটি ব্যবহার করা হয়। অনুরূপ আরও কয়েকটি বাগধারা হচ্ছে "দুধের মাছি", "বসন্তের ককিল" ইত্যাদি।
আমি শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয় লিঙ্গ
Explanation:
আমি শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় লিঙ্গ যেসব শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়, তাদের উভয়লিঙ্গ বলে। মানুষ, শিশু, গরু, সন্তান ইত্যাদি।
বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে?
Correct Answer:
খ: সাকিব আল হাসান
Explanation:
বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে? সঠিক উত্তর সাকিব আল হাসান বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে বর্তমান দায়িত্ব পালন করে মুমিনুল হক সৌরভ। তবে প্রশ্নটি যখন পরীক্ষায় এসেছিল তখন বাংলাদেশের দলের টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত ছিলেন সাকিব আল হাসান।
কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? সঠিক উত্তর আমিষ সঠিক উত্তর হবে - আমিষ জাতীয় খাদ্য পাকস্থলী (ইংরেজি: Stomach) মানব দেহে পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যে অবস্থিত। এটি উদর গহবরের বাম পাশে উপর দিকে থাকে। খাদ্য পরিপাক প্রক্রিয়া প্রধানত পাকস্থলীতে শুরু হয়। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে পাকস্থলীর ভূমিকা প্রধান। সাধারণত: শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না।
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
Correct Answer:
ঘ: বাংলাদেশী
Explanation:
বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? সঠিক উত্তর বাংলাদেশী বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলে পরিচিত। বাংলাদেশের জাতীয়তা আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয়তার বিষয় পরিচালনা করে। বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণ বিষয়ে বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ১ উপধারায় বলা হয়েছে যে “বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। বাংলাদেশের সংবিধানের ৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে,“বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
স্ক্যানার কি ধরনের ডিভাইস?
Correct Answer:
ক: ইনপুট
Explanation:
স্ক্যানার কি ধরনের ডিভাইস? সঠিক উত্তর ইনপুট কম্পিউটার একটি প্রযুক্তি। এটি দিয়ে কাজ করাতে হলে এর বোধগম্য ভাষায় ডাটা ও ইনস্ট্রাকশন ইনপুট দিতে হয়। যে সব যন্ত্র বা যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারে ডাটাসমূহ প্রবেশ করানো হয়, তাকে বা তাদেরকে ইনপুট ডিভাইস বলা হয়। অন্যভাবে বলা যায়, যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভেতরে ডাটা ও কাজের নির্দেশ প্রদান করা হয়, তাই ইনপুট ডিভাইস।
OMR-এর পূর্ণরূপ কী?
Correct Answer:
খ: Optical Mark Reader
Explanation:
OMR-এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Optical Mark Reader OMR হলো একটি ইনপুট ডিভাইস। OMR এর পূর্ণ রূপ হলো - - Optical Mark Reader. এটির সাহায্যে কম্পিউটারে লেখার কাজ করা হয়।
ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়?
Correct Answer:
খ: ই-কমার্স
Explanation:
ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়? সঠিক উত্তর ই-কমার্স ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে ই - কমার্স ( E - commerce )বলে। অনলাইনের মাধ্যমে আমরা যখন পন্য ক্রয় - বিক্রয় বা সার্ভিস প্রদান করি তখনই তাকে ই - কমার্স Ecommerce বলা হয়। মূলত, ইন্টারনেট এবং ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাই হলো ই - কমার্স ( E - commerce business )।
RAM কী?
Correct Answer:
A: অস্থায়ী মেমোরি
Explanation:
RAM কী? Correct Answer অস্থায়ী মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি - Random access memory। এটি একটি অস্থায়ী মেমোরি। সংক্ষেপে র্যাম (RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। রক্ষনাত্নক দৃষ্টিতে, আধুনিক ডির্যামগুলো র্যান্ডম এ্যাকসেস মেমোরি নয় (যেভাবে এগুলো ডাটা রিড করতে পারে)। একইসাথে, বিভিন্ন ধরনের এসর্যাম, রম, ওটিপি এবং নর ফ্ল্যাশ ইত্যাদি র্যান্ডম এ্যাকসেস মেমোরি। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারণ এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না।
অর্থ কোন ধরনের সম্পদ?
Correct Answer:
ঘ: অমানবীয়
Explanation:
অর্থ কোন ধরনের সম্পদ? সঠিক উত্তর অমানবীয় অর্থ একটি অমানবীয় সম্পদ। একটি শাখা যা পণ্য এবং কৃত্যের উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে। সম্পদ সীমিত কিন্তু চাহিদা অফুরন্ত– এই মৌলিক পরিপ্রেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য৷ অর্থনীতি শব্দটি ইংরেজি 'Economics' শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা।
জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?
Correct Answer:
ক: চর্বি
Explanation:
জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? সঠিক উত্তর চর্বি জাঙ্ক ফুড এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে। যা গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, যেমন: আলুর চিপস, বার্ডার চকলেট ইত্যাদি। এতে চর্বি যুক্ত খাদ্যের অধিক্য থাকে।
বছরের বৃহত্তম দিন কোনটি?
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
বছরের বৃহত্তম দিন কোনটি? সঠিক উত্তর ২১ জুন পৃথিবীর সবচেয়ে বড় দিন হলো ২১ জুন। উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হওয়ার দরুণ ২০ হতে ২২ জুনের মধ্যে কোন এক সময় তা সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয়। ফলে ঐ দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধের সর্বাধিক অংশ আলোকিত হয়। এ দিন উত্তর গোলার্ধে বৃহত্তম দিন ও ক্ষুদ্রতম রাত্রি সংঘটিত হয় (দিন: ১৪ ঘণ্টা দিন ও রাত্রি: ১০ ঘণ্টা) এবং একই সময়ে দক্ষিণ গোলার্ধে হয় এর ঠিক বিপরীত। এই সময়ে সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌছায় বলে এই দিনকে উত্তর অয়নান্ত দিবস বলে।
চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ?
Correct Answer:
ঘ: ইকুয়েডর
Explanation:
চির বসন্তের শহর নামে পরিচিত কোন দেশ? সঠিক উত্তর ইকুয়েডর চির বসন্তের শহর - ইকুয়েডর। নীরব শহর - রোম। চির শান্তির শহর - রোম। নিশীথ সূর্যের দেশ - নরওয়ে।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল?
Correct Answer:
খ: ইপিআর
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? সঠিক উত্তর ইপিআর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বলতে ২৬শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণাবার্তা ও প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত অন্য একটি ঘোষণাপত্রকে বোঝায়। যতদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলেছে ততদিন মুজিবনগর সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সংবিধান বা ক্রান্তিকালীন বিধান হিসেবে এই ঘোষণাপত্র কার্যকর ছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার পরও এই ঘোষণাপত্র সংবিধান হিসেবে কার্যকর ছিল। ইপিআরের মাধ্যমে এ ঘোষণাটি দেয়া হয়।
মাকড়সার কয়টি পা আছে?
Correct Answer:
গ: ৮ টি
Explanation:
মাকড়সার কয়টি পা আছে? সঠিক উত্তর ৮ টি মাকড়সা অমেরুদন্ডী শিকারী কীট বিশেষ। এটি একটি আট পা ওয়ালা অ্যারাকনিডা শ্রেণীর সন্ধিপদ। এদের শরীর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত, আটটি সন্ধিযুক্ত পা আছে,ডানা নেই। এদের মাথা ও বুক একসাথে জুড়ে সেফালোথোরাক্স বা মস্তক - বক্ষ গঠন করে। মাকড়সার একটি বিশেষ গুণ হল, এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীট - পতঙ্গ ইত্যাদি শিকার করে।
১ ঘন্টা ৪০ মিনিট ৫ ঘন্টার কত অংশ?
Correct Answer:
ক: ১/৩
Explanation:
১ ঘন্টা ৪০ মিনিট ৫ ঘন্টার কত অংশ? সঠিক উত্তর ১/৩ ১ ঘণ্টা ৪০ মিনিট = ১০০ মিনিট ৫ ঘণ্টা = ৩০০ মিনিট অর্থাৎ, ১ ঘণ্টা ৪০ মিনিট হচ্ছে ৫ ঘণ্টার ১/৩ অংশ।
১, ৯, ২৫, ৪৯, ৮১ ......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ১২১
Explanation:
১, ৯, ২৫, ৪৯, ৮১ ......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? সঠিক উত্তর ১২১ প্রদত্ত ধারা গুলো বিজোড় সংখ্যর বর্গ ১২ = ১ ৩২ = ৯ ৫২ = ২৫ ৭২ = ৪৯ ৯২ = ৮১ ১১২ = ১২১ [ এটা পরবর্তী সংখ্য ]
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
Correct Answer:
ক: ৭০
Explanation:
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত? সঠিক উত্তর ৭০ মনে করি, সংখ্যাটি ক্ প্রশ্ন মতে, ক এর ৪০/১০০ + ৪২ = ক বা,২ক/৫ + ৪২ = ক বা,ক = ৭০।
যদি a+b = 2, ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে-
Correct Answer:
খ: 1, 1
Explanation:
যদি a+b = 2, ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে- সঠিক উত্তর 1, 1 দেওয়া আছে, a + b = 2 .......(1) এবং ab = 1 .......(2) আমরা জানি, (a - b)2 = (a + b)2 - 4ab = > (a - b)2 = 22 - 4.1 = > (a - b)2 = 4 - 4 a - b = 0 ..........(3) (1) + (3) হতে পাই, 2a = 2 = > a = 1 (1) - (3) হতে পাই, 2a = 2 = > b = 1 a = 1 এবং b = 1.
কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়?
Correct Answer:
গ: ১২
Explanation:
কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়? সঠিক উত্তর ১২ মনে করি,সংখ্যাটি ক ক এর ৮ গুন = ৮ক ক এর ২ গুন = ২ক বিয়োগ করলে ৭২ হয় শর্তমতে, ৮ক - ২ক = ৭২ বা, ৬ক = ৭২ ক = ১২
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: দুইটি
Explanation:
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়? সঠিক উত্তর দুইটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ২ টি অঙ্ক ব্যবহার করা হয়। অংক দুটি হলো = ০ আর ১
একটি নৌকা স্রোতের অনুকুলে ঘন্টায় ৮ কি.মি এবং স্রোতের প্রতিকূলে ৪ কি.মি যায়। নৌকার বেগ কত?
Correct Answer:
ঘ: ৬ কিমি
Explanation:
একটি নৌকা স্রোতের অনুকুলে ঘন্টায় ৮ কি.মি এবং স্রোতের প্রতিকূলে ৪ কি.মি যায়। নৌকার বেগ কত? সঠিক উত্তর ৬ কিমি নৌকা + স্রোত = ৮ নৌকা - স্রোত = ৪ - - - - - - - - - - - - - - - - - - - ২ x নৌকা = ১২ বা, নৌকা = ৬ কি.মি./ঘণ্টা
ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?
Correct Answer:
গ: ৪৪৫৮.১৬ টাকা
Explanation:
ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে? সঠিক উত্তর ৪৪৫৮.১৬ টাকা চক্রবৃদ্ধি মূলধন, C = P (১ + r)n বা, ৫২০০ = P x (১ + .০৮)২ বা, P = ৪৪৫৮.১৬ টাকা।
৯০ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত ?
Correct Answer:
ক: 0 ডিগ্রি
১. লুপ্ত সংখ্যাটি কত ৮১, ২৭, ---, ৩, ১
Correct Answer:
খ: ৯