Bangladesh Public Works Commission (PSC) MCQs
Showing 50 questions (Total: 70)
'গ্লাসনস্ত' কথাটির অর্থ কী?
Correct Answer:
গ: মুক্ত আলোচনা
Explanation:
'গ্লাসনস্ত' কথাটির অর্থ কী? সঠিক উত্তর মুক্ত আলোচনা গ্লাসনস্ত অর্থ মুক্ত বা খোলামেলা আলোচনা। ১৯৮৫ খ্রিস্টাব্দে মিখাইল গর্বাচেভের এ নীতির (পেরেস্ত্রৈকা - অর্থনৈতিক পুনর্গঠন) ফলে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টি রাষ্ট্র গঠিত হয় বলে ধারণা করা হয়।
নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?
Correct Answer:
খ: বেলজিয়াম
Explanation:
নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়? সঠিক উত্তর বেলজিয়াম ভৌগলিক উপনাম অনুসারে উইরোপের ককপিট/রণক্ষেত্র - বেলজিয়াম, ইউরোপের ক্রীড়াভূমি - সুইজারল্যান্ড এবং হাজার হ্রদ/দ্বীপের দেশ - ফিনল্যান্ড।
'নাগার্নো কারাবাখ' হলো একটি -
Correct Answer:
ক: ছিটমহল
Explanation:
'নাগার্নো কারাবাখ' হলো একটি - সঠিক উত্তর ছিটমহল এটি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি বিতর্কিত ছিটমহল। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে এর মালিকানা নিয়ে বিরোধ চলছে। মালিকানার এখনো নিষ্পত্তি হয়নি।
বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
Correct Answer:
গ: শ্রীমাভো বন্দরনায়েক
Explanation:
বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েক; ১৯৬৪ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
ভলভো কোন দেশের গাড়ি?
Correct Answer:
খ: সুইডেন
Explanation:
ভলভো কোন দেশের গাড়ি? সঠিক উত্তর সুইডেন সুইডেনের বিখ্যাত গাড়ি নির্মাতা - প্রতিষ্ঠান ভলভোর বিলাসবহুল গাড়ি মেলে দেশের বাজারে। ভলভো গাড়ি সারা পৃথিবীতেই নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য জনপ্রিয়। ভলভো এস৯০, এক্সসি ৬০, এক্সসি ৯০সহ ভলভোর রয়েছে আধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় গাড়ি।
বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ?
Correct Answer:
খ: একজন কবি ও সমাজসেবক
Explanation:
বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক ? সঠিক উত্তর একজন কবি ও সমাজসেবক বেগম সুফিয়া কামাল (১৯১১ - ৯৯) - এর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সাঝের মায়া’, মন ও জীবন’, ‘উদাত্ত পৃথিবী’, ‘অভিযাত্রিক’, ‘মায়া কাজল’ প্রভৃতি। তিনি সমাজসেবা ও নারীকল্যাণমূল্ক নানা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করেছে।
'সিটি অব জয়' চলচ্চিত্রে কোন নগরীর দীনতা প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ঘ: কোলকাতা
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি ?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি ? সঠিক উত্তর ৩টি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ তিনটি। যথা - প্রাচীনযুগ (৬৫০ - ১২০০), মধ্যযুগ (১২০১ - ১৮০০) ও আধুনিক যুগ (১৮০১ - বর্তমান সময় পর্যন্ত) ।
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার ?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এ কবিতার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প সম্পর্কে বলেছেন, ‘অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে/শেষ হয়ে হইল না শেষ।
মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেনীর নাটক?
Correct Answer:
গ: ঐতিহাসিক
Explanation:
মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেনীর নাটক? সঠিক উত্তর ঐতিহাসিক এটি তার প্রথম পূর্নাঙ্গ মৌলিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলাম্বনে তিন অঙ্কবিশিষ্ট ঐতিহাসিক এ নাটকটির কাহিনী গ্রহণ করেন কায়কোবাদের ‘মহাশ্মশান’ থেকে।
'দেনা পাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
Correct Answer:
ঘ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'দেনা পাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে- সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর 'দেনাপাওনা' উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 'দেনাপাওনা' ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
Correct Answer:
খ: আমি বীরাঙ্গনা বলছি
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ? সঠিক উত্তর আমি বীরাঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম - এর মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ ‘আমি বীরাঙ্গনা বলছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবেক নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব যুদ্ধাহত কয়েকজনের সত্য কাহিনীনির্ভর জীবন ইতিহাস এই ‘আমি বিরাঙ্গনা বলছি। ‘নন্দিত নরকে’ (উপন্যাস) - হুমায়ূন আহমেদ। ‘চৌচির’ (উপন্যাস) আবুল ফজল। ‘অভিশপ্ত নগরী’ (উপন্যাস)—সত্যেন সেন।
'গৃহদাহ' উপন্যাসের প্রধান দু'টি চরিত্রের নাম কি?
Correct Answer:
খ: সুরেশ ও অচলা
Explanation:
'গৃহদাহ' উপন্যাসের প্রধান দু'টি চরিত্রের নাম কি? সঠিক উত্তর সুরেশ ও অচলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘গৃহদাহ’ (১৯২০) – এর কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মহিম, সুরেশ, অচলা, মৃণাল। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ - বিকর্ষণ এই উপন্যাসের মূল উপকরণ। উপন্যাসে বিবাহ - বহির্ভূত অসামাজিক প্রেমের কাহিনী তুলে ধরা হয়েছে।
'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: অতুল প্রসাদ সেন
Explanation:
'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-গানটির রচয়িতা কে? সঠিক উত্তর অতুল প্রসাদ সেন "মোদের গরব মোদের আশা, আ - মরি বাংলা ভাষা " - গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষ এর ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তার রচিত গানগুলোর মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।
কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: চাচা কাহিনী
Explanation:
কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ? সঠিক উত্তর চাচা কাহিনী রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর (১৯০৪ - ১৯৭৪) গল্পগ্রন্থ ‘চাচা - কাহিনী’ (১৯৫২)। ‘বরফ গলা নদী’ (উপন্যাস) জহির রায়হানের, ‘খেলা রাম খেলে যা’ (উপন্যাস) সৈয়দ শামসুল হকের, ‘কবি’ (উপন্যাস) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন :
Correct Answer:
গ: বৈদিক
Explanation:
প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন : সঠিক উত্তর বৈদিক প্রাচীন ভারতীয় আর্য ভাষা হলো বৈদিক বা ছান্দস, সংস্কৃত, বৌদ্ধ - সংস্কৃত।
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ?
Correct Answer:
ক: কপালকুন্ডলা
Explanation:
কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস ? সঠিক উত্তর কপালকুন্ডলা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের (১৮৩৮ - ১৮৯৯) তথা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হচ্ছে ‘কপালকুন্ডলা’ (১৮৬৬) উপন্যাসের ‘পথিক তুমি পথ হারাইয়াছ’। ‘রামের সুওমতি’ (সুখপাঠ্য বড়গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, ‘হাজার বছর ধরে’ (উপন্যাস) জহির রায়হানের এবং ‘যোগাযোগ’ (উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুরের।
কোনটি ঠিক ?
Correct Answer:
গ: বিষবৃক্ষ-উপন্যাস
Explanation:
কোনটি ঠিক ? সঠিক উত্তর বিষবৃক্ষ-উপন্যাস ‘বিদ্রোহী’ (কবিতা) কাজী নজরুল ইসলামের; ‘শেষের কবিতা’ (উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুরের, ‘নৌকাডুবি’ (উপন্যাস) রবীন্দ্রনাথ ঠাকুরের এবং ‘বিষবৃক্ষ’ (উপন্যাস) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
'বিপদে মোরে রক্ষা করো'- 'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: অপাদানে সপ্তমী
Explanation:
'বিপদে মোরে রক্ষা করো'- 'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদানে সপ্তমী ‘বিপদ হতে মোরে রক্ষা করো’ এভাবে কারক চিহ্নিত করতে হবে।
কোনটি রূপক সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: ভবনদী
Explanation:
কোনটি রূপক সমাসের উদাহরণ ? সঠিক উত্তর ভবনদী চাঁদমুখ - মুখ চাঁদের ন্যায় (উপমিত কর্মধারয়) । ভবনদী - ভব রুপ নদী (রুপক কর্মধারয়)। বড়বাবু - বড় যে বাবু( কর্মধারয়) । বাগানবাড়ী - বাগান ঘেরা বাড়ি (মধ্যপদলোপী কর্মধারয়) ।
ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী- নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
Correct Answer:
ক: আ+ঈ= এ
Explanation:
ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী- নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে? সঠিক উত্তর আ+ঈ= এ অ - কার কিংবা আ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে এ - কার হয়; এ - কার আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: আ + ঈ = এ; ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী।
বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি ?
Correct Answer:
ক: ২৫টি
Explanation:
বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি ? সঠিক উত্তর ২৫টি ব্যঞ্জনবর্ণের ক থেকে ম পর্যন্ত পাচটি বর্গে মোট ২৫ টি ধ্বনি রয়েছে। এ পাচটি বর্গ হচ্ছে ক - বর্গ, চ - বর্গ, ট - বর্গ, ত - বর্গ ও প - বর্গ। এ পচিশটি ধ্বনি উচ্চারণে জিহ্বার সাথে অন্য বাগযন্ত্রের কোনো কোনো অংশ কিংবা ওষ্ঠের (ওপরে ঠোট) সাথে অধরের (নিচের ঠোট) স্পর্শ ঘটে; অর্থাৎ এ ধ্বনিগুলোর উচ্চারণে বাকপ্রত্যঙ্গের কোথাও না কোথাও ফুসফুসতাড়িত বাতাস বাধা পেরিয়ে বেরিয়ে যায়। বাধা পেয়ে স্পষ্ট হয় বলে এগুলোকে স্পর্শ ধ্বনি বলে।
বাংলা ভাষায় 'ঞ' হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ?
Correct Answer:
খ: দুই
Explanation:
বাংলা ভাষায় 'ঞ' হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ? সঠিক উত্তর দুই ‘ঞ’ এর উচ্চারণ ‘য়’ বা ‘ইঅ’ - এর মতো। এ কারণে এ - বর্ণের নামো হয়েছে ‘ইঅ’। ঞ সাধারণত চ - বর্গের চারটি বর্ণের (চ, চ, জ, ঝ) পূর্বে কিংবা চ - এর পরে যুক্ত হলে তাঁর উচ্চারণ দন্ত - ন এর মতো হয় [যথা মঞ্চ (মনচো), বাঞ্ছিত (বানছিতো), অঞ্জলি (অনজোলি), ঝঞ্ঝা (ঝনঝা) এবং চ - এর পরে, যাচঞা (জাচনা) ইত্যাদি]। সুতরাং এসব ক্ষেত্রি ঞ - এর উচ্চারন নির্দেশিত হয়েছে ‘ন’ দিয়ে।
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
Correct Answer:
ঘ: ভূতপূর্ব
Explanation:
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে? সঠিক উত্তর ভূতপূর্ব পূর্বে যাহা হয় নাই - অপূর্ব যা পূর্বে দেখা যায়নি এমন — অদৃষ্টপূর্ব আগে ঘটেনি বা ছিল না এমন; - অভূতপূর্ব; পূর্বে ছিল, এখন নেই — ভূতপূর্ব
সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?
Correct Answer:
ঘ: সামুদ্রিক মাছ শিকারের জন্য
Explanation:
সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ? সঠিক উত্তর সামুদ্রিক মাছ শিকারের জন্য এ দ্বীপটির অবস্থান কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভিরে। এ দ্বীপটি সামুদ্রিক মাছ শিকার এবং অতিথি পাখির জন্য বিখ্যাত।
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?
Correct Answer:
খ: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
Explanation:
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ? সঠিক উত্তর ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান প্রথম সংশধনী গৃহিত হয় ১৫ জুলাই ১৯৭৩, রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর উদ্দেশ্য ছিল ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যাজনিত অপ্রাধ,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল তাদের বেচারের জন্য সরকারকে ক্ষমতা প্রদান। এ সংশধনির মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
Which phrase contains words opposed to each other in meaning
Correct Answer:
D: reproduction and death
Explanation:
Which phrase contains words opposed to each other in meaning Correct Answer reproduction and death (ক) Heat and warmth - তাপ ও উষ্ণতা একই; (খ) hope and aspiration - আশা ও আকাঙ্খা একই; (গ) bullet and bayonet - গুলি ও রাইফেলের অগ্রভাগের ফলা একই; (ঘ) re - production and death - পুন্রুৎপাদন/পুনর্জন্ম ও মৃত্যু বিপরীতার্থক। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিখ্যাত বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান ?
Correct Answer:
খ: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
Explanation:
বিখ্যাত বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান ? সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ২০০৩ খ্রিস্টাব্দে ১০ খন্ডে বাংলা ও ইংরেজি ভাষায় অধ্যাপক সিরাজুল ইস্লামের সম্পাদনায় ‘বাংলাপিডিয়া’ নামে বাংলাদেশের একটি জাতীয় জ্ঞানকোষ প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। বর্তমানে এটি ১৪ খন্ডে বিভক্ত।
The two word 'repentant' and 'reluctant' mean -
Correct Answer:
B: naither same nor opposite
Explanation:
The two word 'repentant' and 'reluctant' mean - Correct Answer naither same nor opposite Repentant (অনুতপ্ত), reluctant (অনিচ্ছুক) word দুটি সমার্থকও নয়, বিপরীতার্থকও নয়। সুতরাং সঠিক উত্তর (খ)।
Choose the appropriate preposition to fill in the gap in the following sentence: He fell-his bike.
Correct Answer:
B: off
Explanation:
Choose the appropriate preposition to fill in the gap in the following sentence: He fell-his bike. Correct Answer off Fell হচ্ছে fall - এর past form (ক) fall of বলতে কোনো phrase নেই। (খ) fall off –কমে যাওয়া, ক্ষুদ্রতর হওয়া। যেমন - Attendance at my lectures has fallen off considerably. (গ) Fell into - বিভক্ত হওয়া। যেমন - My talk falls naturally into three parts. (ঘ) Fall on/upon - আক্রমণ করা; যেমন - they fell on him with sticks. নেমে যাওয়া অর্থে Fall off সঠিক।
the word 'Syntax' denotes -
Correct Answer:
C: rules for sentence building
Explanation:
the word 'Syntax' denotes - Correct Answer rules for sentence building বাক্যের অন্তর্গত পদ্গুলো উপযুক্ত স্থানে বাসানোই Syntax। অর্থাৎ বাক্য গঠনের নিয়ম - কানুনকে syntax বলে। সুতরাং (গ) সঠিক।
Which of the following is a correct proverb?
Correct Answer:
C: Fools rush in where an angel fear to tread
Explanation:
Which of the following is a correct proverb? Correct Answer Fools rush in where an angel fear to tread Fools rush in where angels fear to tread - একটি প্রবাদ বাক্য যার অর্থ - হাতিঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল।
The correct passive form of the sentence 'Jerina is writing a letter' is-
Correct Answer:
D: A letter is being written by Jerina
Explanation:
The correct passive form of the sentence 'Jerina is writing a letter' is- Correct Answer A letter is being written by Jerina Active voice এ Present continuous tense থাকলে passive করার সময় sub + am/is/are + being + verb - এর past participle বসে। সুতরাং নিয়মানুসারে (ঘ) সঠিক।
The synonym of the word 'morose' is
Correct Answer:
C: depressed
Explanation:
The synonym of the word 'morose' is Correct Answer depressed Morose - হতাশাগ্রস্ত। এখানে (ক) vindictive - প্রতিহিংসাপরায়ণ; (খ) adventurous - দুঃসাহসী; (গ) depressed - হতাশাগ্রস্ত; (ঘ) cheerful - হাসিখুশী। সুতরাং অর্থানুসারে (গ) সঠিক।
The word ' Omniscient' means -
Correct Answer:
A: one who knows everything
Explanation:
The word ' Omniscient' means - Correct Answer one who knows everything Omniscient - এর অর্থ সর্বজ্ঞানী। অর্থাৎ যে সবকিছু জানে। তাই (ক) সঠিক।
Don't worry you can___ me. I'll do the job for you.
Correct Answer:
B: count on
Explanation:
Don't worry you can___ me. I'll do the job for you. Correct Answer count on Count (a) - গণনা করা; Count on - নির্ভর করা; Count upon - নির্ভর করা; Count for – গুরুত্বপূর্ন হওয়া। অর্থানুসারে (খ) Count on - এবং (গ) Count upon - দুটিই সঠিক।
We have postponed __ anyone the news until after the marriage.
Correct Answer:
A: telling
Explanation:
We have postponed __ anyone the news until after the marriage. Correct Answer telling Postpone এর পর gerund অর্থাৎ verb + ing বসে। তাই (ক) সঠিক উত্তর (ক)।
The customer gets what he pays-
Correct Answer:
C: for
Explanation:
The customer gets what he pays- Correct Answer for Pay off - পুরা পাওনাদি মিটিয়ে দেয়া; pay at - এর ব্যবহার হয় না। pay for - ব্যয় বহন করা। pay from - এর ব্যবহার নেই। সুতরাং বাক্যের অর্থানুসারে (গ) ই সঠিক।
He is___ to drinking.
Correct Answer:
C: addicted
Explanation:
He is___ to drinking. Correct Answer addicted Devoted to - একান্তভাবে নিয়োজিত; অনুরক্ত (খ) used to - অতিতের অভ্যাস বঝাতে ব্যবহৃত হয় (গ) addicted to - আসক্ত/নেশাগ্রস্ত (ঘ) accustomed to - কোনোকিছুতে অভ্যস্ত সুতরাং বাক্যে drinking থাকায় আসক্ত বা নেশাগ্রস্থ বোঝাচ্ছে। তাই (গ) সঠিক।
The general public___ a large number of computers now as the prices are decreasing.
Correct Answer:
C: must be buying
Explanation:
The general public___ a large number of computers now as the prices are decreasing. Correct Answer must be buying Logical conclusion (যৌক্তিক সিদ্ধান্ত/অনুমান) - এর ক্ষেত্রে বর্তমানে ঘটছে এমন ঘটনার ক্ষেত্রে Future continuous Tense (sub + must be + verb + ing + extension) ব্যবহার করতে হয়। তাই (গ) সঠিক উত্তর।
If teaching ___ more, fewer teachers would leave the profession
Correct Answer:
C: paid
Explanation:
If teaching ___ more, fewer teachers would leave the profession Correct Answer paid Conditional sentence এর principal clause - এর present form থাকলে If সম্বলিত clause টি past Indefinite tense হয়। তাই (গ) সঠিক।
One's finger prints are -
Correct Answer:
A: different from those of any other person
Explanation:
One's finger prints are - Correct Answer different from those of any other person একই Sentence এ একই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত দুটি ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণী হলে বাক্যের শেষ অংশে সম্পর্কিত বিষয়টির পরিবর্তে that of (singular হলে) অথবা those of (plural হলে) + সম্পর্কিত ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণী ব্যবহৃত হয়। সুতরাং নিয়মানুসারে (ক) ই সঠিক উত্তর।
By the middle of the twenty first century, the computer __ a necessity in every home.
Correct Answer:
D: will have become
Explanation:
By the middle of the twenty first century, the computer __ a necessity in every home. Correct Answer will have become সময়ের পূর্বে by ব্যবহার করলে নিকট ভবিষ্যৎ বোঝায় এবং sentence টি Future tense এ হবে। তবে এ ক্ষেত্রে Future Perfect Tense সাধারণত ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
A 'level means-
Correct Answer:
C: Advanced Level
Explanation:
A 'level means- Correct Answer Advanced Level A level - এর পূর্নরুপ হচ্ছে Advanced Level. ব্রিটেনে স্কুল পর্যায়ে ১৮ বছর বয়সে কোনো নির্দিষ্ট বিষয়ে এই পরীক্ষা নেয়া হয়। এটে O level এর পরবর্তী Level । আমাদের দেশে O Level কে মাধ্যমিক পর্যায়ের এবং A Level উচ্চ মাধ্যমিক পর্যায়ের মান্সম্পন্ন ধরা হয়।
Keats belonged to
Correct Answer:
B: Nineteenth century
Explanation:
Keats belonged to Correct Answer Nineteenth century Tohn keats ইংরেজি সাহিত্যে Romentri কবিদের একজন। তিনি poet of beauty হিসেবে সুপরিকল্পিত। তাঁর জন্ম ১৭৯৫ সালে এবং মৃত্যু ১৮২১ সালে। সুতরাং তিনি Nineteenth century এর একজন কবি।
GRE stands for-
Correct Answer:
C: Graduate Record Examination
Explanation:
GRE stands for- Correct Answer Graduate Record Examination The Graduate Record Examination or GRE is a commercially - run standardized test that is an admission requirement for many graduate schools, principally in the USA, but also in other English - speaking countries. Created and administered by Educational Testing Service (or ETS) in 1949, the exam is primarily focused on testing abstract thinking skills in the areas of mathematics, vocabulary, and analytical writing. The GRE is typically a computer - based exam that is administered by select qualified testing centers, however, paper - based exams are offered in areas of the world that lack the technological requirements.
The Good Earth deals with-
Correct Answer:
C: Chinese Life
Explanation:
The Good Earth deals with- Correct Answer Chinese Life আমেরিকান মহিলা ঔপন্যাসিক নোবেল বিজয়ী Pearl S. Buck এর অন্যতম উপন্যাস ‘The Good Earth’. চীনের গ্রামাঞ্চলের এক কৃষক পরিবারের পারিবারিক জীবনের পটভূমিতে উপন্যাসটি রচিত হয়েছে।
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
Correct Answer:
গ: উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
Explanation:
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ- সঠিক উত্তর উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় প্রেসার কুকার মোটা দেয়াল বিশিষ্ট একটি আবদ্ধ পাত্র। রান্নার সময় প্রেসার কুকার উত্তপ্ত করলে ভেতরের জলীয়বাষ্প বের হতে পারে না বলে চাপ বাড়তে থাকে। চাপ বাড়ার ফলে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এতে অপেক্ষাকৃত তাড়াতাড়ি রান্না সম্পন্ন হয়।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার । বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: ৩২ মিটার
Explanation:
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার । বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৩২ মিটার ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার দৈর্ঘ্য = ৩x "<math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>&#x9E9;</mi><msup><mi>x</mi><mrow><mo>&#xA0;</mo><mn>2</mn></mrow></msup></math> = ৭৬৮বা <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msup><mi>x</mi><mrow><mo>&#xA0;</mo><mn>2</mn></mrow></msup></math> = ২৫৬বা x = ১৬ প্রস্থ ১৬ মিটার, দৈর্ঘ্য = ৩ ×১৬ = ৪৮ মিটার। আয়ক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৪৮ + ১৬) মিটার = ১২৮মিটারবর্গের বাহুর দৈর্ঘ্য = <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>&#x9E7;</mi><mi>&#x9E8;</mi><mi>&#x9EE;</mi></mrow><mi>&#x9EA;</mi></mfrac></math> মিটার = ৩২ মিটার
.০২ , .০০৮ ১.০০২, ৪০.০১২ ও x - এর গড় ১২.২১২৪ । x- এর মান হচ্ছে__
Correct Answer:
খ: ২০.০২০
Explanation:
.০২ , .০০৮ ১.০০২, ৪০.০১২ ও x - এর গড় ১২.২১২৪ । x- এর মান হচ্ছে__ সঠিক উত্তর ২০.০২০ <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mrow><mi>x</mi><mo> + </mo><mi>&#x9E6;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9E8;</mi><mo> + </mo><mi>&#x9E6;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9E6;</mi><mi>&#x9EE;</mi><mo> + </mo><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9E6;</mi><mi>&#x9E8;</mi><mo> + </mo><mi>&#x9EA;</mi><mi>&#x9E6;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9E7;</mi><mi>&#x9E8;</mi></mrow><mi>&#x9EB;</mi></mfrac><mo> = </mo><mi>&#x9E7;</mi><mi>&#x9E8;</mi><mo>.</mo><mi>&#x9E8;</mi><mi>&#x9E7;</mi><mi>&#x9E8;</mi><mi>&#x9EA;</mi><mspace linebreak = "newline"/><mi>&#x9AC;</mi><mi>&#x9BE;</mi><mo>,</mo><mo>&#xA0;</mo><mi>x</mi><mo> + </mo><mi>&#x9EA;</mi><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9EA;</mi><mi>&#x9E8;</mi><mo> = </mo><mi>&#x9EC;</mi><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9EC;</mi><mi>&#x9E8;</mi><mspace linebreak = "newline"/><mi>&#x9AC;</mi><mi>&#x9BE;</mi><mo>,</mo><mo>&#xA0;</mo><mi>x</mi><mo> = </mo><mi>&#x9EC;</mi><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9EC;</mi><mi>&#x9E8;</mi><mo> - </mo><mi>&#x9EA;</mi><mi>&#x9E7;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9EA;</mi><mi>&#x9E8;</mi><mspace linebreak = "newline"/><mo> = </mo><mi>&#x9E8;</mi><mi>&#x9E6;</mi><mo>.</mo><mi>&#x9E6;</mi><mi>&#x9E8;</mi></math>