Data Entry Operator of Bureau of Statistics MCQs
Showing 50 questions (Total: 53)
কোন বানানটি শুদ্ধ ?
Correct Answer:
ক: ব্যাকরণ
Explanation:
কোন বানানটি শুদ্ধ ? সঠিক উত্তর ব্যাকরণ ব্যাকরণ কাকে বলে. "ব্যাকরণ" একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম - কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে।
বাংলা বর্নমালার কতটি বর্ণ আছে ?
Correct Answer:
খ: ৫০
Explanation:
বাংলা বর্নমালার কতটি বর্ণ আছে ? সঠিক উত্তর ৫০ বাংলা বর্ণমালা: বাংলা বর্ণমালায় বর্ণ আছে মোট ৫০টি। নিচে বর্ণমালা অন্যান্য তথ্য সহকারে দেয়া হলো - মোট বর্ণ: ৫০ টি মোট স্বরবর্ণ: ১১ টি – অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ মোট ব্যঞ্জনবর্ণ: ৩৯ টি - {ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ}
'অর্ধচন্দ্র' - অর্থ কী?
Correct Answer:
গ: গলা ধাক্কা দেওয়া
Explanation:
'অর্ধচন্দ্র' - অর্থ কী? সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন) - কৃপণের কাছ ধন চাওয়া আর অরণ্যে রোদন করা সমান কথা। অর্ধচন্দ্র দেওয়া (গলা ধাক্কা দেওয়া) – লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো। অহিনকুল - সম্বন্ধ (চির - শত্রু, ভীষণ বৈরীভাব) – তারেক সাহের এবং সাদেক সাহেব পাশাপাশি বাড়িতে বাস করেন কিন্তু তাদের মধ্যে অহিনকুল - সম্বন্ধ।
'কাদাম্বিন্নী' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: মেঘমালা
Explanation:
'কাদাম্বিন্নী' শব্দের অর্থ কী? সঠিক উত্তর মেঘমালা কাদম্বিনী - [বিশেষ্য পদ] মেঘমালা (যাহার অনুগামী রূপে কদম্ব পুষ্প বিকসিত হয়)। [কাদম্ব + ইন্ + ঈ]।
নিচের কোন বানানটি শুদ্ধ ?
Correct Answer:
ক: স্রষ্টা
Explanation:
নিচের কোন বানানটি শুদ্ধ ? সঠিক উত্তর স্রষ্টা স্রষ্টা - (১)[বিশেষ্য পদ] ব্রহ্মা, ঈশ্বর, আল্লাহ; মহাদেব। (২) [বিশেষণ পদ] সৃষ্টিকর্তা, নির্মাতা।
বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ'
Correct Answer:
গ: মূর্খ
Explanation:
বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ' সঠিক উত্তর মূর্খ বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
'অবলা' শব্দের অর্থকী?
Correct Answer:
গ: নারী
Explanation:
'অবলা' শব্দের অর্থকী? সঠিক উত্তর নারী নারী বলতে পৃথিবীর অন্যতম প্রাণী মানুষের স্ত্রী - বাচকতা নির্দেশক রূপটিকে বোঝানো হয়। এর বিপরীত পুরুষ, নর প্রভৃতি। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ + ঈ = নারী)। ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী - মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী - শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী - জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হতে পারে, যেমন: নারী অধিকার দ্বারা সমগ্র স্ত্রী জাতির প্রাপ্য অধিকারকে বোঝানো হয়।
He has been ill ______ last Sunday.
Correct Answer:
B: since
Explanation:
He has been ill ______ last Sunday. Correct Answer since Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে। যেহেতু সে গত শুক্রবার থেকে অসুস্থ, সেহেতু এটি point of time বুঝাচ্ছে। সুতরাং এর পূর্বে since ব্যবহার করাই শ্রেয়। তাই সঠিক উত্তর 'খ'।
It was _______ expensive than I thought.
Correct Answer:
B: more
Explanation:
It was _______ expensive than I thought. Correct Answer more Hints: Comparative Degree - এর বাক্যে দুই এর অধিক syllable যুক্ত Adjective এর আগে সবসময় comparative " more " শব্দটি ব্যবহৃত হয়।
Why ______ done this?
Correct Answer:
C: have you
Explanation:
Why ______ done this? Correct Answer have you ব্যাখাঃ wh - word দ্বারা কোনো interrogative sentence গঠিত হলো tense ও person অনুযায়ী subject এর পূর্বে সাহায্যকারী verb যোগ করতে হয়। তাই সঠিক উত্তর : have you
we should look _____ our old parents.
Correct Answer:
D: after
Explanation:
we should look _____ our old parents. Correct Answer after Look after অর্থ দেখাশোনা করা। এজন্য Look এর After হবে। কেননা আমাদের উচিত পিতা - মাতাকে দেখাশোনা করা।
I spent ______ with my grandfather
Correct Answer:
C: some time
Explanation:
I spent ______ with my grandfather Correct Answer some time ব্যাখাঃ বাক্যে কিছু সময় অর্তে " Some time " এবং মাঝে মাঝে বা একদা অর্থে " some time " শব্দ দুটি ব্যবহৃত হয়। এখানে, যেহেতু কর্তায় কিছু সময় কাটানের কথা বলা হয়েছে সেহেতু " some time " ব্যবহারই যথাপোযুক্ত। তাই সঠিক উত্তর: some time
Put the book _____ the table.
Correct Answer:
A: onn
Explanation:
Put the book _____ the table. Correct Answer onn on দ্বারা পূর্ণ করে বাক্যটির অর্থ হয় - বইটি টেবিলের উপরে রাখ। preposition এর নিয়ম অনুযায়ী আমরা জানি কোন কিছুর উপরে বুঝাতে preposition onব্যবহৃত হয়।
Neither Sharmeen nor her friend_____ present lats week.
Correct Answer:
B: was
Explanation:
Neither Sharmeen nor her friend_____ present lats week. Correct Answer was 'Neither nor' Neither - nor: It connects two or more negative alternatives. When we say none of the options are real or true, we use 'neither - nor'. The verb agrees with the subject preceding it. If the subject is singular, the verb has to be singular.
Meet me ____ Dhaka college.
Correct Answer:
A: at
Explanation:
Meet me ____ Dhaka college. Correct Answer at ছোট place বুঝাতে at বসে
I am offended_____ you ___ your conduct.
Correct Answer:
A: with, at
Explanation:
I am offended_____ you ___ your conduct. Correct Answer with, at Hints: ক্ষুব্ধ বা রিক্ত হওয়া অর্থে বাক্যে "offend" verb টির পরে preposition " with" এবং আচারণ অর্থে " conduct " শব্দটির পূর্বে at বসে।
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
Correct Answer:
ক: tolerate
Explanation:
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ সঠিক উত্তর tolerate সহ্য করা (এর কিছু synonym... Pass through, endure, undergo, bear,pass etc)
we shall return before the sun______.
Correct Answer:
D: sets
Explanation:
we shall return before the sun______. Correct Answer sets Hints: Universal truth (চিরন্তন সত্য) , habitual fact ( অভ্যসগত কর্ম) বোঝাতে present indifinite tense এবং subject যদি 3r person singular number হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয়।
Humble শব্দের অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
গ: নম্র
Explanation:
Humble শব্দের অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর নম্র Humble এর অর্থ নম্র, বিনয়ী, এবং প্রসন্ন এর বিপরীত শব্দ বিষন্ন, কৃত্রিম এর বিপরীত শব্দ বাস্তব/প্রকৃৃত এবং খয়ের খা বাগধারা এর অর্থ হচ্ছে চাটুকার।
Reservoir শব্দের অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
ঘ: জলাধার
Explanation:
Reservoir শব্দের অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর জলাধার Reservoir means a large natural or artificial lake used as a source of water supply.
Lame শব্দের অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
খ: খোঁড়া
Explanation:
Lame শব্দের অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর খোঁড়া Lame এর অর্থ খোঁড়া,লেংড়া, খুঁড়ী, খুঁতেল, অসম্পূর্ণ, খঁজ, পঙ্গু।
Refine শব্দের অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
ঘ: সংস্কার
Explanation:
Refine শব্দের অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর সংস্কার Refine এর অর্থ - সংস্কার Refine এর Synonymous words: Purify, Clarify, Cleanse, Filter
Competent শব্দের অর্থ চিহ্নিত করুনঃ
Correct Answer:
ক: দক্ষ
Explanation:
Competent শব্দের অর্থ চিহ্নিত করুনঃ সঠিক উত্তর দক্ষ Competent - দক্ষ। Wisdom - জ্ঞানী। Completely - সম্পূর্ণ। সুতরাং সঠিক উত্তর - Competent.
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত?
Correct Answer:
ঘ: ৪ মিনিট
Explanation:
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৪ মিনিট দ্রাঘিমাংশ স্থানাঙ্ক ব্যবস্থার কেন্দ্রে পূর্বে বা পশ্চিমে, ভূপৃষ্ঠের কোন বিন্দু বিষুব রেখার সাথে উল্লম্ব কোন পরিধির (যা উত্তর ও দক্ষিণ মেরুকে ছেদ করেছে) সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। একই দ্রাঘিমাংশের সমস্ত বিন্দুকে নিয়ে যে রেখা পাওয়া যায় তাদের বলে মেরিডিয়ান বা ভূ - মধ্য রেখা। প্রতিটি ভূ - মধ্য রেখা একটি অর্ধবৃত্ত কিন্তু কেউ কারো সমান্তরাল নয়। সংজ্ঞানুসারে প্রতিটি রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয়। ঐতিহাসিকভাবে যে ভূ - মধ্য রেখাটি রয়াল অবজারভেটরি, গ্রীনউইচ (যুক্তরাজ্যের লন্ডনের কাছে) এর মধ্যে দিয়ে গেছে সেটিকে শূন্য - দ্রাঘিমাংশ বা প্রামাণ্য ভূ - মধ্য রেখা ধরা হয়। উদাহরণস্বরূপ: দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য ৪ মিনিট।
সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
Correct Answer:
ক: প্লাটিনাম
Explanation:
সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সঠিক উত্তর প্লাটিনাম প্লাটিনাম পর্যায় সারণীর ৭৮ নম্বর মৌল, প্রতিক Pt। এটি সোনা এর থেকেও দামি মৌল বা রাসায়নিক পদার্থ । এটি একটি অবস্থান্তর ধাতু । প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু । প্রায় ইউরেনিয়াম, সিলভার, ইরিডিয়াম এর সাথে একে তুলনা করা হয়
টাচস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?
Correct Answer:
গ: স্টিভ জভস
Explanation:
টাচস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে? সঠিক উত্তর স্টিভ জভস স্টিভ জবস যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন - এর সাথে ১৯৭৬ খ্রিষ্টাব্দে "অ্যাপল কম্পিউটার" প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
CAAFKO কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চট্টগ্রাম
Explanation:
CAAFKO কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) অ্যামোনিয়া/ইউরিয়া সার প্রস্ত্ততের রপ্তানিমুখী কারখানা যা বাংলাদেশ তথা এ অঞ্চলে এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশে আরও ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যামোনিয়া/ইউরিয়া সার উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে যা অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে। কাফকো হচ্ছে দেশের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ বহুজাতিক যৌথউদ্যোগ প্রকল্প। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় মোট ২২.২৮ হেক্টর জমির উপর নির্মিত কাফকো একটি পূর্ণ সমন্বিত কমপ্লেক্স।
পারমানবিক বোমা তৈরী হয় কি ধাতু দিয়ে?
Correct Answer:
খ: ইউরেনিয়াম
Explanation:
পারমানবিক বোমা তৈরী হয় কি ধাতু দিয়ে? সঠিক উত্তর ইউরেনিয়াম Atomic bombs are made up of a fissile element, such as uranium, that is enriched in the isotope that can sustain a fission nuclear chain reaction. When a free neutron hits the nucleus of a fissile atom like uranium - 235 (235U), the uranium splits into two smaller atoms called fission fragments, plus more neutrons.
ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
Correct Answer:
গ: দুধ
Explanation:
ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর দুধ ক্যালসিয়ামে ভরপুর সবজি: কাঁচা কলা, বিট, কচুর লতি, কচু, কচুর মুখি, কলার মোচা, শজনে ডাঁটা, মটরশুঁটি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, সূর্যের তাপে শুকানো টমেটো, শালগম, ঢ্যাঁড়স, মিষ্টি আলু, লেটুসপাতা, ধনেপাতা, ওল, মিষ্টিকুমড়া, শিম, চালকুমড়া, মুলা, বরবটি ও করলা। ক্যালসিয়ামে পূর্ণ ফল: পিয়ারস, পেয়ারা, কাঠবাদাম, কাজুবাদাম, কমলালেবু, তরমুজ, জলপাই, আপেল, খেজুর, চালতা, কলা, আনারস, আঙুর, আতা, পেঁপে, ডুমুর, কাঁঠাল, নাশপাতি, মাল্টা, বরই, বাতাবিলেবু, আখরোট, আলু বোখারা, লিচু, আম, জাম ও স্ট্রবেরি। ক্যালসিয়ামে পূর্ণ খাবার: শিশুদের জন্য মায়ের দুধ, গরু - ছাগলের দুধ, ডিম, মাখন, পনির, দই, ছানার মিষ্টি, জলপাইয়ের তেল, কড লিভার অয়েল, কলিজা, গরু, খাসি ও মুরগির মাংস। ক্যালসিয়ামে পূর্ণ মাছ: ছোট মাছের কাঁটায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম। আর মাছের মধ্যে মলা, ঢ্যালা, কাচকি, কই, মাগুর, শিং ও কোরাল। ওষুধ ছাড়া সংরক্ষণকৃত শুঁটকি মাছ, সামুদ্রিক মাছের মধ্যে টুনা, স্যামন, ক্যাভিয়ার, সারভিন, মাককেরেল ইত্যাদি। বড় মাছের তুলনায় ছোট মাছেও সামুদ্রিক মাছে ক্যালসিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।
উত্তরা গণভবণ কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: নাটোর
Explanation:
উত্তরা গণভবণ কোথায় অবস্থিত? সঠিক উত্তর নাটোর উত্তরা গণভবণ নাটোরে অবস্থিত। দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্মেন্ট হাউস নামে পরিচিত। ১৯৭২ সনের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়ীকে উত্তরা গণভবন নামকরণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: গাজীপুরে
Explanation:
জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত কলেজগুলোয় পড়াশোনা করে ২৮ লাখেরও বেশি ছাত্রছাত্রী।
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অমাবস্যার চাঁদ
Explanation:
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী? সঠিক উত্তর অমাবস্যার চাঁদ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: অকাল কুষ্মাণ্ডঅপদার্থ, অকেজোঅষ্টরম্ভাফাঁকিঅক্কা পাওয়ামারা যাওয়াঅথৈ জলে পড়াখুব বিপদে পড়াঅগাধ জলের মাছসুচতুর ব্যক্তিঅকূল পাথার***ভীষণ বিপদঅর্ধচন্দ্রগলা ধাক্কাঅন্ধকারে ঢিল মারাআন্দাজে কাজ করাঅন্ধের যষ্ঠিএকমাত্র অবলম্বনঅমৃতে অরুচিদামি জিনিসের প্রতি বিতৃষ্ণাঅন্ধের নড়িএকমাত্র অবলম্বনঅগস্ত্য যাত্রাচির দিনের জন্য প্রস্থানঅগ্নিশর্মানিরতিশয় ক্রুদ্ধঅল্পবিদ্যা ভয়ংকরীসামান্য বিদ্যার অহংকারঅগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষাঅনধিকার চর্চাসীমার বাইরে পদক্ষেপঅগ্নিশর্মাক্ষিপ্তঅরণ্যে রোদননিষ্ফল আবেদনঅগাধ জলের মাছখুব চালাকঅহি - নকুল সম্বন্ধ*ভীষণ শত্রুতাঅতি চালাকের গলায় দড়িবেশি চাতুর্যের পরিণামঅন্ধকার দেখাদিশেহারা হয়ে পড়াঅতি লোভে তাঁতি নষ্টলোভে ক্ষতিঅমাবস্যার চাঁদ**দুর্লভ বস্তুঅদৃষ্টের পরিহাসবিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতাঅনুরোধে ঢেঁকি গেলাঅনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া*সমার্থক বাগধারা : দা - কুমড়া সম্পর্ক**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল***সমার্থক বাগধারা : সখাত সলিলে
'ক্ষমার যোগ্য' - এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: ক্ষমার্হ
Explanation:
'ক্ষমার যোগ্য' - এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর ক্ষমার্হ একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজএখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: উপনেতা
Explanation:
নিচের কোন শব্দটি 'উপ' ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর উপনেতা উপসামীপ্যউপকূল, উপকণ্ঠসদৃশউপদ্বীপ, উপবনক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতাবিশেষউপনয়ন (পৈতা), উপভোগ
'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী?
Correct Answer:
গ: গুরুভার
Explanation:
'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী? সঠিক উত্তর গুরুভার কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:ছুঁচোর কেত্তন = অবিরাম কলহ। ছারখার হওয়া = ধ্বংস হওয়া। ছিচ্কাঁদুনে = অল্পতেই কাঁদে এমন। জগদ্দল পাথর = গুরুভার। জিলাপির প্যাঁচ = কুটিলতা।
'অপলাপ' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: অস্বীকার
Explanation:
'অপলাপ' শব্দের অর্থ কী? সঠিক উত্তর অস্বীকার অপলাপ - [বিশেষ্য পদ] গোপন; (সত্য) অস্বীকার, মিথ্যা উক্তি।
যা চিরস্থায়ী নয় -
Correct Answer:
ঘ: নশ্বর
Explanation:
যা চিরস্থায়ী নয় - সঠিক উত্তর নশ্বর নশ্বর - [বিশেষণ পদ] অস্থায়ী; অনিত্য, ক্ষয়শীল, ভঙ্গুর; নাশশীল। [বিশেষ্য পদ] সশ্বরতা।
কোন বানান টি শুদ্ধ ?
Correct Answer:
গ: গীতাঞ্জলি
Explanation:
কোন বানান টি শুদ্ধ ? সঠিক উত্তর গীতাঞ্জলি ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
একটি কলম ও পেন্সিরের একত্রিত মূল্য ৪২ টাকা। যদি পেন্সিলের মূল্য কলমের ১/৬ অংশ হয়, তবে কলমের মূল্য কত?
Correct Answer:
গ: ৩৬
Explanation:
একটি কলম ও পেন্সিরের একত্রিত মূল্য ৪২ টাকা। যদি পেন্সিলের মূল্য কলমের ১/৬ অংশ হয়, তবে কলমের মূল্য কত? সঠিক উত্তর ৩৬ ধরি, কলমের মূল্য ক টাকা ও পেন্সিলের মূল্য ক/৬ টাকা। তাহলে, ক + ক/৬ = ৪২ বা, (৬ক + ক) / ৬ = ৪২ বা, ৭ক = ৪২ x ৬ বা, ক = ৩৬ টাকা
রফিকের আয়ের ১/২ অংশ ৩৫০০ টাকা হলে তার আয়ের ১/৭ অংশ কত হবে?
Correct Answer:
ক: ১০০০
Explanation:
রফিকের আয়ের ১/২ অংশ ৩৫০০ টাকা হলে তার আয়ের ১/৭ অংশ কত হবে? সঠিক উত্তর ১০০০ ১/২ অংশ = ৩৫০০ টাকা ১/৭ অংশ = ৩৫০০ x (১/৭) / (১/২) টাকা = ১০০০ টাকা
আরিফ তার বেতনের ২০% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করল এবং খাদ্য কেনার জন্য অবশিষ্ট টাকার ২০% ব্যয় করল। এই খরচ করার পর আরিফের কাছে যদি ৩২০০ টাকা থাকে তবে আরিফের মাসিক বেতন কত টাকা?
Correct Answer:
ক: ৫০০০
Explanation:
আরিফ তার বেতনের ২০% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করল এবং খাদ্য কেনার জন্য অবশিষ্ট টাকার ২০% ব্যয় করল। এই খরচ করার পর আরিফের কাছে যদি ৩২০০ টাকা থাকে তবে আরিফের মাসিক বেতন কত টাকা? সঠিক উত্তর ৫০০০ খাদ্যে ব্যয় = (১০০ - ২০) বা ৮০% এর ২০% = ১৬% অবশিষ্ট থাকে = ১০০ - (২০ + ১৬) = ৬৪% এখন, বেতনের ৬৪% = ৩২০০ টাকা বেতনের ১০০% = ৩২০০ x ১০০ / ৬৪ = ৫০০০ টাকা
একটি টেবিল ৫০০০ টাকার পরিবের্ত ৪৬০০ টাকায় বিক্রি করায় লাভ ১০% কমে গেল। টেবিলের ক্রয়মূল্য কত?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
একটি টেবিল ৫০০০ টাকার পরিবের্ত ৪৬০০ টাকায় বিক্রি করায় লাভ ১০% কমে গেল। টেবিলের ক্রয়মূল্য কত? সঠিক উত্তর কোনোটিই নয় লাভ কমে = ৫০০০ - ৪৬০০ = ৪০০ টাকা লাভ ১০ টাকা কমলে ক্রয়মূল্য ১০০ টাকা লাভ ৪০০ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০ x ৪০০ / ১০ = ৪০০০ টাকা
একজন ছাত্র বাংলায় ৬৫ এবং ইংলিশে ৮০ নম্বর পেল। সে অঙ্ক পরীক্ষায় কত পেলে এই তিন বিষয়ে তার গড় নম্বর ৭৫ হবে?
Correct Answer:
খ: ৮০
Explanation:
একজন ছাত্র বাংলায় ৬৫ এবং ইংলিশে ৮০ নম্বর পেল। সে অঙ্ক পরীক্ষায় কত পেলে এই তিন বিষয়ে তার গড় নম্বর ৭৫ হবে? সঠিক উত্তর ৮০ ধরি, অঙ্কে তাকে ক নম্বর পেতে হবে। তাহলে, (৬৫ + ৮০ + ক) / ৩ = ৭৫ বা, ১৪৫ + ক = ৭৫ x ৩ বা, ক = ২২৫ - ১৪৫ বা, ক = ৮০ নম্বর
একটি বাড়িতে ২০ জনের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পরে ঐ বাড়িতে আরো ১০ জন লোক এলো ঐ খাবার কত দিন চলবে?
Correct Answer:
ক: ২০
Explanation:
একটি বাড়িতে ২০ জনের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পরে ঐ বাড়িতে আরো ১০ জন লোক এলো ঐ খাবার কত দিন চলবে? সঠিক উত্তর ২০ ৫ দিন পরে বাকি দিনসংখ্যা = ৩৫ - ৫ = ৩০ দিন ৫ দিন পরে মোট লোকসংখ্যা = ২০ + ১০ = ৩০ জন অবশিষ্ট খাবারে ২০ জন লোকের চলে ৩০ দিন অবশিষ্ট খাবারে ৩০ জন লোকের চলে ৩০ x ২০ / ৩০ দিন = ২০ দিন
কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করল। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। কত জন শ্রমিক নিযুক্ত হলে কাজটি ১৮ দিনে সম্পন্ন হতো?
Correct Answer:
খ: ১৮
Explanation:
কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করে দিবে বলে ঠিক করল। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয়। কত জন শ্রমিক নিযুক্ত হলে কাজটি ১৮ দিনে সম্পন্ন হতো? সঠিক উত্তর ১৮ ধরি, ক সংখ্যক শ্রমিক লাগতো। তাহলে, (ক - ৯) জনে কাজটি শেষ করে = ৩৬ দিনে ক জনে কাজটি শেষ করে = ৩৬(ক - ৯)/ ক দিনে কিন্তু, ৩৬(ক - ৯) / ক = ১৮ বা, ৩৬(ক - ৯) = ১৮ক বা, ৩৬ক - ৩৬ x ৯ = ১৮ক বা, ৩৬ক - ১৮ক = ৩৬ x ৯ বা, ১৮ক = ৩২৪ বা, ক = ৩২৪/১৮ সুতরাং, ক = ১৮ জন
আরিফের একদিনের আয় বাবুর একদিনের আয়ের দ্বিগুণ। আরিফের আয় ১০০ টাকা কমে যায় এবং বাবুর আয় যদি ৫০ টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। আরিফের একদিনের আয় কত?
Correct Answer:
গ: ৩০০
Explanation:
আরিফের একদিনের আয় বাবুর একদিনের আয়ের দ্বিগুণ। আরিফের আয় ১০০ টাকা কমে যায় এবং বাবুর আয় যদি ৫০ টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। আরিফের একদিনের আয় কত? সঠিক উত্তর ৩০০ ধরি, আরিফ ও বাবুর একদিনের আয় যথাক্রমে ক ও খ টাকা। তাহলে, ক = ২খ বা, খ = ক/২ আবার, ক - ১০০ = খ + ৫০ বা, ক - খ = ৫০ + ১০০ বা, ক - ক/২ = ১৫০ বা, ক/২ = ১৫০ বা, ক = ১৫০ x ২ = ৩০০ টাকা
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭ । উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হেব ১ : ২। ছোট সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ৩০
Explanation:
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭ । উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হেব ১ : ২। ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর ৩০ ধরি, ছোট ও বড় সংখ্যাদ্বয় যথাক্রমে ক ও খ। তাহলে, ক : খ = ৩ : ৭ বা, ক/খ = ৩/৭ বা, খ = ৭ক/৩ আবার, (ক + ১০) : (খ + ১০) = ১ : ২ বা, (ক + ১০) / (খ + ১০) = ১/২ বা, ২(ক + ১০) = খ + ১০ বা, ২ক + ২০ = খ + ১০ বা, ২ক - খ = ১০ - ২০ বা, ২ক - ৭ক/৩ = - ১০ বা, (৬ক - ৭ক)/৩ = - ১০ বা, - ক/৩ = - ১০ বা, ক = ৩০
একটি সংখ্যাকে ৫৬৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
Correct Answer:
ক: ৩
Explanation:
একটি সংখ্যাকে ৫৬৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? সঠিক উত্তর ৩ Solution: ভাগফল x হলে সংখ্যাটি হবে = ৫৬৭x + ১০ ৭) ৫৬৭x + ১০(৮১x + ১ ৫৬৭x _______________________ ১০ ৭ _________________________ ৩ নির্ণেয় ভাগশেষ = ৩
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
Correct Answer:
গ: ০
Explanation:
কামাল বশিরের ৫ বছরের ছোট। বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত? সঠিক উত্তর ০ কামালের বয়স = বশিরের বয়স - ৫ বশিরের বয়স = টুটুলের বয়স + ৫ বা, টুটুলের বয়স = বশিরের বয়স - ৫ অর্থাৎ, টুটুলের বয়স = কামালের বয়স
একজন বিক্রেতা একটি ঘড়ি ১৬০০ টাকায় বিক্রি করলে ২০% লোকসান হয়। যদি সে ১০% লাভ করতে চায়, তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে?
Correct Answer:
গ: ২২০০
Explanation:
একজন বিক্রেতা একটি ঘড়ি ১৬০০ টাকায় বিক্রি করলে ২০% লোকসান হয়। যদি সে ১০% লাভ করতে চায়, তবে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? সঠিক উত্তর ২২০০ ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ১০০ - ২০ = ৮০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ১৬০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য = ১১০ x ১৬০০ / ৮০ = ২২০০ টাকা।