Deputy Director (Technical) MCQs
Showing 50 questions (Total: 66)
বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? সঠিক উত্তর কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হলো কর্ণফুলী। এটি মিজোরামের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ কিমি।
যশোর কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: কপোতাক্ষ
Explanation:
যশোর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কপোতাক্ষ যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ, টাঙ্গাইল যমুনা নদীর তীরে অবস্থিত। মংলা পশুর নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত।
মাতৃগর্ভে একজন শিশু প্রতিদিন কত মিলিলিটার পানি পান করে?
Correct Answer:
ক: ৪০০ মিলিলিটার
মার্কিন যুক্তরাষ্ট্র UNESCO ত্যাগ করে কবে?
Correct Answer:
গ: ১৯৮৫
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্র UNESCO ত্যাগ করে কবে? সঠিক উত্তর ১৯৮৫ মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্য ৪ নভেম্বর ১৯৪৬ - ৩১ ডিসেম্বর ১৯৪৮ পর্যন্ত। দেশটি ১৯৮৫ সালে সদস্যপদ ত্যাগ করে এবং পুনরায় ইউনেস্কোতে ফিরে আসে ১২ সেপ্টেম্বর ২০০২ সাল। এবং সদস্য পদ লাভ করে ১২ অক্টোবর ২০০৩ সালে।
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়?
Correct Answer:
ক: ১৯৭৫ সালে ইংল্যাডের লর্ডসে
Explanation:
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়? সঠিক উত্তর ১৯৭৫ সালে ইংল্যাডের লর্ডসে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে, ইংল্যান্ডের লর্ডসে। এতে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ান ও অস্ট্রেলিয়া রানার্স আপ হয়। ২০১৫ সালে ১১ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে।
ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়?
Correct Answer:
গ: ১৯২২ সালে জামার্নিতে
Explanation:
ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়? সঠিক উত্তর ১৯২২ সালে জামার্নিতে ইনসুলিন একটি বহুমূত্র রোগ। ইনসুলিন প্রথম ১৯২২ সালে জার্মানিতে আবিষ্কৃত হয়। ডায়াবেটিস রোগের চিকিৎসার কাজে ইনসুলিন ব্যবহৃত করা হয়।
বিলাতে সাড়ে সাতশ দিন'ভ্রমণকাহিনীর রচয়িতা হলেন-
Correct Answer:
ক: মুহাম্মদ আবদুল হাই
Explanation:
বিলাতে সাড়ে সাতশ দিন'ভ্রমণকাহিনীর রচয়িতা হলেন- সঠিক উত্তর মুহাম্মদ আবদুল হাই বিলাতে সাড়ে সাতশ দিন - - ভ্রমণকাহিনীর রচয়িতা হলেন - মুহাম্মদ আবদুল হাই। এটি বিখ্যাত ভ্রমণকাহিনী ১৯৫৮ সালে প্রকাশিত হয়। মুনীর চৌধুরী রচিত বিখ্যাত নাটক - রক্তাক্ত প্রান্তর। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস - লালসালু।
'নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"?- পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রামনিধি গুপ্ত
Explanation:
'নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"?- পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রামনিধি গুপ্ত মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে আব্দুল হাকিমের প্রবাদতুল্য পঙক্তি "যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী "। সে সব কাহার নির্ণয় ন জানি। প্রশ্নক্তো চরণটির লেখক আবদুল হাকিম।
মহাকবি আলাওল কোন যুগের কবি?
Correct Answer:
গ: মধ্যযুগের
Explanation:
মহাকবি আলাওল কোন যুগের কবি? সঠিক উত্তর মধ্যযুগের মহাকবি আলাওল ১৬০৭ সালে (আনুমানিক) জন্ম গ্রহণ করে। এবং মৃত্যু ১৬৮০ সালে। তিনি মধ্যযুগের কবি। তার রচিত কাব্য গ্রন্থ হলো - পদ্মাবতী, হপ্তপয়কার, তোহফা ইত্যাদি।
ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?
Correct Answer:
খ: দীনবন্ধু মিত্র
Explanation:
ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে "নীল দর্পণ" নাটক রচনা করেন। ১৮৬০ সালে এটি প্রকাশিত হয়। এ নাটক প্রকাশের জন্য প্রকাশক রেভারেন্ড লঙকে ১০০০ টাকা জরিমানা করা হয়।
ঐ চাকরির আশা ছেড়েছি - কোন অর্থ প্রকাশ পায়?
Correct Answer:
ক: হতাশা
Explanation:
ঐ চাকরির আশা ছেড়েছি - কোন অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর হতাশা ঐ চাকরীর আশা ছেড়ে দিয়েছি। বাক্যটিতে হতাশা ভাব প্রকাশ পেয়েছে। বাক্যে বিভিন্ন প্রকার শব্দ ব্যবহার করা হয়, যেগুলো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। প্রদত্ত বাক্যে আশা শব্দটি দ্বারা হতাশা প্রকাশ পেয়েছে। তাই সঠিক উত্তর: হতাশা।
নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান?
Correct Answer:
ঘ: আষাঢ়
Explanation:
নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর আষাঢ় ষ ব্যবহারের নিয়ম: - ঋ - কারে পরে মূর্ধন্য - ষ হয়। যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি। - অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ। - 'অতি', 'অভি' এমন শব্দের শেষে ই - কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন('ণ্ন' মূর্ধ - ণ পরে দন্ত্য - ন), সুষম। - নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্, খ্, প্, ফ্ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য - ষ হয়। যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ। - কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি। - কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য - ষ হয়। যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি।
-Bangladeshis are proud of their glorious past.
Correct Answer:
C: The
Explanation:
-Bangladeshis are proud of their glorious past. Correct Answer The জাতির নামের পূর্বে the বসে। নির্দিষ্ট করে বোঝালে the ব্যবহৃত হয়। প্রশ্নে Bangladeshi একটি জাতি এজন্য article হিসেবে the - ই সঠিক উত্তর।
শীতে শরীর কাপেঁ কেন?
Correct Answer:
ঘ: শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে
I -- a straw for him,
Correct Answer:
C: do not care
Explanation:
I -- a straw for him, Correct Answer do not care I (do not care) a straw for him. Do not care - গ্রাহ্য না করা। Care for - যত্ন নেওয়া। এক্ষেত্রে do not care ই সঠিক উত্তর।
The meaning of 'In black and white 'is
Correct Answer:
B: in writing
Explanation:
The meaning of 'In black and white 'is Correct Answer in writing In black and white - লিখিতভাবে। In haste - ত্বরান্বিত হওয়া। In perplexity - জটিলতা। in writing - লিখিতভাবে। সঠিক উত্তর - in writing.
He stopped his car-- when the light turned red.
Correct Answer:
B: abruptly
Explanation:
He stopped his car-- when the light turned red. Correct Answer abruptly Abruptly - হঠাৎ করে। Equitably - ন্যায়সঙ্গতভাবে। Incisively - তীক্ষ্ণভাবে। Ambiguous - দ্ব্যর্থবোধকভাবে। সঠিক উত্তর হবে - abruptly.
He hankered --fame.
Correct Answer:
C: after
Explanation:
He hankered --fame. Correct Answer after preposition করার সময় কিছু কিছু শব্দের পরে from, after, to, for, in. এগুলো ব্যবহারিত হয়। তেমনি senior, junior এগুলোর পরে to. বসে। সেক্ষেত্রে hanker এর পরে after বসে। Hanker after - লালায়িত হওয়া।
রূপজালাল 'গ্রস্থটি কার লেখা?
Correct Answer:
গ: নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী
Explanation:
রূপজালাল 'গ্রস্থটি কার লেখা? সঠিক উত্তর নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী "রূপজালাল " গ্রন্থটি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরীর লেখা। তিনি তৎকালীন কুমিল্লা জেলায় পৈতৃক সূত্রে জমিদার ছিলেন। মুসলিম শিক্ষা বিস্তারে তিনি অনেক অবদান রাখেন। রূপজালাল তার একমাত্র সাহিত্য রচনা।
The customer grew tired of Waiting. The( underlined) word is a -
Correct Answer:
B: Gerund
A person who sells fruits and vegetables-
Correct Answer:
C: a green grocer
Explanation:
A person who sells fruits and vegetables- Correct Answer a green grocer a vegetable man - শাকসবজি ব্যক্তি। Vegetarian - নিরামিষাশী। a green grocer - তরিতরকারি ও ফল বিক্রেতা। a hawker - ফেরিওয়ালা। সঠিক উত্তর - a green grocer.
Each of the following is a relative except one.
Correct Answer:
D: Neighbour
Explanation:
Each of the following is a relative except one. Correct Answer Neighbour Mother in - law - শাশুড়ি। Grandfather - দাদা। Nephew - ভ্রাতুষ্পুত্র বা ভাগনেয়। Neighbour - প্রতিবেশী। সঠিক উত্তর - Neighbour.
'Keep your nose out of something' means-
Correct Answer:
A: to avoid
Explanation:
'Keep your nose out of something' means- Correct Answer to avoid Keep your nose out of something - অর্থ এড়িয়ে চলা। avoid - এড়িয়ে চলা। interfere - হস্তক্ষেপ করা। not to smell - গন্ধ না নেওয়া। be controlled - নিয়ন্ত্রিত।
Fill in the gaps using the appropriate words: 'He has --me of my Child .' The woman?
Correct Answer:
D: robbed
Explanation:
Fill in the gaps using the appropriate words: 'He has --me of my Child .' The woman? Correct Answer robbed Punish - শাস্তি দেয়া। Kidnap - মানুষের অপহরণ করা। Steal - চুরি করা। Rob - অপহরণ করা। Rob এর পরে preposition of বসে
'উপসর্গ' সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক?
Correct Answer:
গ: নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়
Explanation:
'উপসর্গ' সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক? সঠিক উত্তর নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায় উপসর্গ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এবং শব্দের অর্থের পূর্ণতা সাধন করে এবং অর্থের সম্প্রসারণ - সংকোচন ও পরিবর্তন ঘটায়। সঠিক উত্তর - নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়।
"এ যে আমাদের চেনা লোক"-চেনা ' কোন পদ?
Correct Answer:
ক: বিশেষণ
Explanation:
"এ যে আমাদের চেনা লোক"-চেনা ' কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। বাক্যে "চেনা" হলো বিশেেষণ পদ।
"আকাশে "তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস"- এ বাক্যে 'আকাশ 'শব্দটি কোন কারকে কোন বিভক্তি
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"আকাশে "তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস"- এ বাক্যে 'আকাশ 'শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। এটি ঐকদেশিক অধিকরণ কারক।
'হেড মৌলভি' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
Correct Answer:
ক: ইংরেজি+ ফার্সি
Explanation:
'হেড মৌলভি' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত? সঠিক উত্তর ইংরেজি+ ফার্সি হেড - ইংরেজি ভাষার শব্দ। এবং মৌলভি - ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার শব্দ হলো - খোদা, পেরেশান, তারিখ, শহীদ, নামায, রোযা ইত্যাদি।
'মরণরে, তুঁহুঁ মম শ্যামসমান ;- এটি কার লেখা?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'মরণরে, তুঁহুঁ মম শ্যামসমান ;- এটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তার রচিত একটি পঙক্তি - এ সখি হামারি দুখের নাহি ওর/শূন্য মন্দির মোর। প্রশ্নে উল্লিখিত লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
'রবীন্দ্র' -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: রবি + ইন্দ্র
Explanation:
'রবীন্দ্র' -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর রবি + ইন্দ্র ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয় মিলে দীর্ঘ ঈ - কার হয়। ঈ - কার পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। রবি + ইন্দ্র = রবীন্দ্র।
'আমি কিংবদন্তীর কথা বলছি'একটি-
Correct Answer:
ঘ: কাব্যগ্রন্থ
Explanation:
'আমি কিংবদন্তীর কথা বলছি'একটি- সঠিক উত্তর কাব্যগ্রন্থ আমি কিংবদন্তীর কথা বলছি একটি - কাব্যগ্রন্থ। আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থ সাতনরী হার, আমি কিংবদন্তীর কথা বলছি, কখনো রং কখনো সুর, কমলের চোখ প্রভৃতি।
বাংলা সাহিত্যে 'ছন্দের যাদুকর ' বলা হয় কাকে?
Correct Answer:
খ: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে 'ছন্দের যাদুকর ' বলা হয় কাকে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় - ছন্দের যাদুকর। রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে লিখতেন। কাজী নজরুল ইসলাম - ধূমকেতু ছদ্মনামে লিখতেন। সঠিক উত্তর হবে - সত্যেন্দ্রনাথ দত্ত।
নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
Correct Answer:
গ: মোমবাতি
Explanation:
নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়? সঠিক উত্তর মোমবাতি মোহ রূপ নিদ্রা = মোহনিদ্রা। শোক রূপ অনল = শোকানল। দিল রূপ দরিয়া = দিলদরিয়া। মোম হতে তৈরি বাতি = মোমবাতি। এটি রূপক কর্মধারায় সমাস নয়।
নিচের কোনটি একটি পত্রিকার নাম?
Correct Answer:
গ: সবুজপত্র
Explanation:
নিচের কোনটি একটি পত্রিকার নাম? সঠিক উত্তর সবুজপত্র ১৯১৪ খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় "সবুজপত্র " পত্রিকাটি। বাংলা গদ্য রীতির বিকাশে এ পত্রিকার অবদান অপরসীম। সঠিক উত্তর - সবুজপত্র।
'মম একহাতে বাঁকা বাশেঁর বাঁশরী, আর হাতে রণতৃর্য -এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
Correct Answer:
ক: বিদ্রোহী
Explanation:
'মম একহাতে বাঁকা বাশেঁর বাঁশরী, আর হাতে রণতৃর্য -এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? সঠিক উত্তর বিদ্রোহী "মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতূর্য - - এটি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার অন্তর্ভুক্ত। বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলী পত্রিকায় ১৯২১ সালে প্রকাশিত হয়। কবিতাটি অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত।
Mistakes Should be pointed --in a student's work.
Correct Answer:
C: out
The social workers of our area- food and cloth --the poor population.
Correct Answer:
B: distributed,among
Explanation:
The social workers of our area- food and cloth --the poor population. Correct Answer distributed,among Give away - বিতরণ করা; Between দুইয়ের মধ্যে ভাগ করে দিলে হয়। সামাজিক কর্মজীবীরা অনেক লোকের মধ্যে বিতরণ করে তাই distribute এর পরে among হবে। সুতরাং সঠিক উত্তর - distributed, among.
Hospitals -the sick.
Correct Answer:
A: treat
Explanation:
Hospitals -the sick. Correct Answer treat Treat - চিকিৎসা করা। Admit - ভর্তি করা। Serve - সেবা দেওয়া। Nurse - শুশ্রূষা করা। এখানে সঠিক উত্তর - treat.
Choose the correct passive form of the sentence :- What did they pay you for doing the job?
Correct Answer:
C: What were you paid for doing the job?
Explanation:
Choose the correct passive form of the sentence :- What did they pay you for doing the job? Correct Answer What were you paid for doing the job? Active voice টি past indefinite tense হওয়ায় passive করার সময় subject অনুসারে was/were হবে। verb এর past participle হবে।
When a king dies his -usually passes to one of his sons.
Correct Answer:
C: Kingdom
Explanation:
When a king dies his -usually passes to one of his sons. Correct Answer Kingdom যেহেতু রাজা মারা যাওয়ার পর রাজ্যের অধিকারী হয় ছেলেদের একজন, তাই kingdom হবে। Palace হবে না, কারণ রাজপ্রাসাদও রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত।
A person who is skilled in foreign languages-
Correct Answer:
B: Linguist
Explanation:
A person who is skilled in foreign languages- Correct Answer Linguist Rhetorician - ভাষা অলংকারবিদ। Linguist - ভাষাতত্ত্ববিদ। Linguistic - ভাষা সম্পর্কীয়। Prosodist - ছন্দবিদ। সঠিক উত্তর - Linguist.
put the following into indirect speech : when I got home ,I found I had lost my umbrella, Laila said
Correct Answer:
A: Laila said that when she had got home she found that she had lost her umbrella.
Explanation:
put the following into indirect speech : when I got home ,I found I had lost my umbrella, Laila said Correct Answer Laila said that when she had got home she found that she had lost her umbrella. Found এর পর that দেয়নি, said এর পর that দেয়া হয়নি, said ও found এর পরে that দেয়া হয়নি। সুতরাং সঠিক উত্তর হবে - Laila said that when she had got home she found that she had lost her umbrella.
Synonym for 'Narcissism'-
Correct Answer:
C: Self love
Explanation:
Synonym for 'Narcissism'- Correct Answer Self love Narcissim - আত্নরতি। Notable - উল্লেখযোগ্য। Dignity - সম্মান। Self love - আত্ন অনুরাগ। Admiration for beauty - সৌন্দর্যের প্রশংসা। সঠিক উত্তর - self love.
Appearances can often be (liable to mislead .) The Underlined phrase means -
Correct Answer:
D: deceptive
Explanation:
Appearances can often be (liable to mislead .) The Underlined phrase means - Correct Answer deceptive Defective - ত্রুটিপূর্ণ। Repulsive - বিরক্তিকর। Lucrative - লাভজনক। Deceptive - প্রতারণাপূর্ণ। সঠিক উত্তর - deceptive.
He is liked by all because he is so much learned and-
Correct Answer:
B: intelligent
Explanation:
He is liked by all because he is so much learned and- Correct Answer intelligent Intelligent - বুদ্ধিমান। Rich - ধনী। Sensible - বিচক্ষণ। Punctual - সময়নিষ্ঠ। এক্ষেত্রে সঠিক উত্তর - intelligent.
He knows and speaks many languages .Choose the appropriate sentence that best matches the about description.
Correct Answer:
B: He is a polyglot
Explanation:
He knows and speaks many languages .Choose the appropriate sentence that best matches the about description. Correct Answer He is a polyglot He is an interpreter - তিনি একজন ব্যাখ্যাকারী। He is a ployglot - তিনি একজন বহুভাষী। He is an infidel - তিনি একজন নাস্তিক। He is a tycoon - তিনি একজন শিল্পপতি। he is a polyglot সঠিক উত্তর।
'I never interfere --my grown up children, Mrs. Chowdhury said.
Correct Answer:
B: with
Explanation:
'I never interfere --my grown up children, Mrs. Chowdhury said. Correct Answer with Interfere in - বস্তু সম্পর্কে অনধিকার চর্চা করা। Interfere with - ব্যক্তি সম্পর্কে অনধিকার চর্চা করা। Interfere এর সাথে about অথবা at হয় না।
কোন সালে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়?
Correct Answer:
ক: ১৯৮২
বাংলাদেশের সর্ব উত্তরের থানার নাম কি?
Correct Answer:
ঘ: তেঁতুলিয়া
৯৯৯ সংখ্যাটি বর্গ নির্ণয় করুন।
Correct Answer:
গ: ৯৯৯৮০০১