Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে ?
Correct Answer:
ঘ: ৪৬%
Explanation:
ইউরিয়া সারে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে ? সঠিক উত্তর ৪৬% ইউরিয়া সারে মোট নাইট্রোজেন পুষ্টি উপাদানের পরিমাণ ৪৬.০% ।ইউরিয়া বহুল ব্যবহৃত নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। এটি প্রিল্ড, গ্রানুলার, পেলেট, পাউডার এবং ক্ষুদ্র স্ফটিক হিসেবে উৎপাদিত হয়। সহজে পানিতে গলে যায় বা দ্রবীভূত হয়। দেখতে সাদা ধবধবে বা অনেক ক্ষেত্রেই রঙবিহীন। এ সারের কোনো গন্ধ নেই। এটি অম্লীয় বা ক্ষারীয় নয়।
দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: লালমনিরহাট
সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীল্পে উসাইন বোল্ট কত সময়ে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন ?
Correct Answer:
গ: ৯.৫৮ সেকেন্ড
বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদক কেন্দ্র কোনটি ?
Correct Answer:
ক: ঘোড়াশাল
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদক কেন্দ্র কোনটি ? সঠিক উত্তর ঘোড়াশাল বাংলাদেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা (কুষ্টিয়া)। উল্লেখ্য, বাংলাদেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহের হচ্ছে আশুগঞ্জ (ব্রাক্ষনবাড়িয়া), ঘোড়াশাল (নরসিংদী), সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ), শাহজীবাজার (সিলেট), চট্রগ্রাম, গোয়ালপাড়া (খুলনা)। তবে প্রশ্নে উল্লিখিত চারটি option এর মধ্যে নবম - দশম শ্রেনীর পাঠ্যবই অনুসারে সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঘোড়াশাল ও আশুগঞ্জ (১ লক্ষ ১০ হাজার কিলোওয়াট)। এছাড়া সিদ্ধিরগঞ্জ (৮০ হাজার কিলোওয়াট)।
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদক শুরু হয়েছে ?
Correct Answer:
গ: পঞ্চগড়
Explanation:
বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদক শুরু হয়েছে ? সঠিক উত্তর পঞ্চগড় দেশে সর্বপ্রথম ২০০০ সালে পঞ্চগড়ে অর্গানিক চা উৎপাদন শুরু হয়। এ বাগানের নাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। বর্তমানে দেশে অর্গানিক চা বাগান ৫ টি। দেশে বর্তমানে মোট চা বাগানের সংখ্যা ১৬৬ টি।
বাংলাদেশে মাতৃতাস্ত্রিক প্রধান উপজাতি কোনটি ?
Correct Answer:
গ: গারো
Explanation:
বাংলাদেশে মাতৃতাস্ত্রিক প্রধান উপজাতি কোনটি ? সঠিক উত্তর গারো বাংলাদেশে বসবাসকারী ৪৫টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া মাতৃতান্ত্রিক। বাকি ৪৩টি পিতৃতান্ত্রিক উপজাতি।
দেশের সাফারি পার্ক কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: কক্সবাজার জেলার ডুলাহাজরায়
Explanation:
দেশের সাফারি পার্ক কোথায় অবস্থিত ? সঠিক উত্তর কক্সবাজার জেলার ডুলাহাজরায় দেশের প্রথম সাফারি পার্ক প্রতিষ্ঠা করা হয় কক্সবাজার জেলার ডুলাহাজরায়। এটি চকরিয় উপজেলায় অবস্থিত। এর আয়তন ৯০০ হেক্টর।
'একমুখী শিক্ষাক্রম' -এর সুপারিশ করেছে কোন শিক্ষা কমিশন ?
Correct Answer:
ক: কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
Explanation:
'একমুখী শিক্ষাক্রম' -এর সুপারিশ করেছে কোন শিক্ষা কমিশন ? সঠিক উত্তর কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন একমুখী শিক্ষাক্রম এর সুপালিশ করেছে কুদরত - ই - খুদা শিক্ষা কমিশন। এটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন যেটি গঠন করা হয় ২৬ জুলাই ১৯৭২। রিপোর্ট জমা দেয় ১৯৭৪ সালে।
তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি রাঙামাটি ,ও বান্দরবান) জেলা ও লায়রা জজ আদালত চালু হয় কবে ?
Correct Answer:
খ: ১ জুলাই ২০০৮
Explanation:
তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি রাঙামাটি ,ও বান্দরবান) জেলা ও লায়রা জজ আদালত চালু হয় কবে ? সঠিক উত্তর ১ জুলাই ২০০৮ তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত চালু হয় ২০০৮ সালের ১ জুলাই। দীর্ঘ ১০৮ বছর আগের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সর্বশেষ নিশানার অবসান ঘটিয়ে ১ জুলাই ২০০৮ জেলা ও দায়রা জজ আদালত চালু হয় পার্বত্য জেলাসমূহে।
১x-1<2 অসমতাটির সমাধান করুন ।
Correct Answer:
ক: -∞,12∪32,+∞
বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংত্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি ?
Correct Answer:
ঘ: জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি
Explanation:
বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংত্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি ? সঠিক উত্তর জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থা হলো জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (ECNEC)। একনেক হলো পরিকল্পনা কমিশনের একটি কমিটি। একনেক - এর সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি হলেন মাননীয় অর্থমন্ত্রী।
অর্থনৈতিক বাজার বলতে কি বোঝায় ?
Correct Answer:
ঘ: একটি দ্রব্য , তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য
Explanation:
অর্থনৈতিক বাজার বলতে কি বোঝায় ? সঠিক উত্তর একটি দ্রব্য , তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য অর্থনীতিতে বাজার বলতে বোঝায় কোনো দ্রব্য ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় - বিক্রয় করাকে। যেমন - পাটের বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি।
বাঙ্গালদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ?
Correct Answer:
ক: তাজিং ডং
Explanation:
বাঙ্গালদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ? সঠিক উত্তর তাজিং ডং এর অপর নাম বিজয়। তাজিং ডং অর্থ গভীর অরন্যের পাহাড়। এর উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট (মাধ্যমিক ভূগোল), ১৩৭২ মিটার বা ৪৫০০ ফুট (বাংলাদেশ পর্যটন কর্পোরেশন), ১০০৩ মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের উচ্চতম পাহাড় হচ্ছে গারো পাহাড় (ময়মনসিংহ)। কেওকারাডং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১২৩০ মিটার (আন্তজাতিক ভূগোল) ৮৮৩ মিটার। বান্দরবান জেলায় অবস্থিত ২৩০০ ফুট উচ্চতায় চিম্বুক পাহাড় ‘কালা পাহাড়’, ‘পাহাড়ের রানী’ ও ‘বাংলা দার্জিলিং নামে খ্যাত।
নিরাপত্তা পরিষদের দুইটি স্থায়ী সদস্য দেশ কোণ কোণ দেশ ?
Correct Answer:
ঘ: চীন ও যুত্তরাষ্ট্র
Explanation:
নিরাপত্তা পরিষদের দুইটি স্থায়ী সদস্য দেশ কোণ কোণ দেশ ? সঠিক উত্তর চীন ও যুত্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের দুই ধরনের সদস্য রয়েছে। যথাঃ স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫। এর মধ্যে স্থায়ী ৫ সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশত্তিকে কি বলে ?
Correct Answer:
ঘ: ROM
Explanation:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশত্তিকে কি বলে ? সঠিক উত্তর ROM RAM এবং ROM হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইস, যেখানে RAM প্রয়োজনীয় তথ্য Hard Disk থেকে নিয়ে কম্পিউটারের প্রোগ্রামসমূহ চলতে সহযোগিতা করে এবং ROM হলো কম্পিউটার স্টার্ট করার সময় যে সকল ফাইল প্রয়োজন তা সরবরাহ করে। RAM (Volatile Memory): বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যাবতীয় তথ্য মুছে যায় (সাময়িক স্মৃতি)। ROM (Non - Volatile Memory): বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও তথ্য জমা থাকে (স্থায়ী স্মৃতি)।
কম্পিউটার ভাইরাস কি ?
Correct Answer:
গ: এক ধরনের বিশেষ প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস কি ? সঠিক উত্তর এক ধরনের বিশেষ প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।
হোম পেজ কি ?
Correct Answer:
ঘ: তথ্য পরিবেশনা
Explanation:
হোম পেজ কি ? সঠিক উত্তর তথ্য পরিবেশনা ওয়েবসাইটের হোম পেজ হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্যের লিংক বা সার্বিক তথ্য সম্বলিত সূচনা পাতা। এটি সাধারণত ওয়েবসাইটের প্রথম ও প্রধান পাতা হিসেবে বিবেচিত।
লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজী অনুবাদ কোনটি?
Correct Answer:
ঘ: Greed leads to sin and to death
Explanation:
লোভে পাপ, পাপে মৃত্যু” এর ইংরেজী অনুবাদ কোনটি? সঠিক উত্তর Greed leads to sin and to death 'লােভে পাপ , পাপে মৃত্যু ' এর সঠিক ইংরেজি অনুবাদ Greed leads to sin and sin to death । কিন্তু প্রদত্ত option এ রকম দেয়া না থাকলেও ( ঘ ) অপশনে প্রদত্ত Greed leads to sin and to death সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা যায় ।
x2-5x+6>0 অসমতাটির সমাধান করুন ।
Correct Answer:
খ: -∞,2∪3,+∞
পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটিকে প্রকাশ করুন :-3<×<2 .
Correct Answer:
ঘ: 2x+1<5
বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে ?
Correct Answer:
খ: বাংলার প্রকৃতি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে ? সঠিক উত্তর বাংলার প্রকৃতি ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গে সময় রবীন্দ্রনাথ ঠাকুর এ গানটি লেখেন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্বরবিতান’ কবিতা এবং ‘গীতবিতান’ কাব্যগ্রন্থ এর অন্তর্গত। আমাদের এ জাতীয় সঙ্গীতের বাংলার প্রকৃতি বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে।
বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে ?
Correct Answer:
খ: জেমস ওয়াট
Explanation:
বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে ? সঠিক উত্তর জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট। স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট ১৭৮১ সালে গিয়ার, ১৭৮৮ সালে সেন্ট্রিফিউগাল পাম্প, ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিনের পেটেন্ট গ্রহণ করন এবং ১৭৯০ সালে প্রেসার গজ আবিস্কার করেন।
বহুব্রীহি সমাস কয় প্রকার ?
Correct Answer:
খ: আট প্রকার
Explanation:
বহুব্রীহি সমাস কয় প্রকার ? সঠিক উত্তর আট প্রকার বহুব্রীহি সমাস আট প্রকার। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। বহুব্রীহি সমাস আট প্রকার। যথা: ১. সমানাধিকরণ বহুব্রীহি, ২. ব্যাধিকরণ বহুব্রীহি, ৩. ব্যতিহার বহুব্রীহি, ৪. নঞ্ বহুব্রীহি, ৫. মধ্যপদলোপী বহুব্রীহি, ৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি, ৭. অলুক বহুব্রীহি, ৮. সংখ্যাবাচক বহুব্রীহি।
বলের একক কোনটি ?
Correct Answer:
গ: নিউটন
Explanation:
বলের একক কোনটি ? সঠিক উত্তর নিউটন বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর বেগের মানের বা দিকের বা উভয়ের পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। বলের মান ও দিক আছে এজন্য এটি ভেক্টর রাশি। বলের একক নিউটন (N) এবং মাত্রা MLT - 2।
তেলাপোকার রক্তের রং কি ?
Correct Answer:
ঘ: বর্ণহীন
Explanation:
তেলাপোকার রক্তের রং কি ? সঠিক উত্তর বর্ণহীন তেলাপোকার রক্ত দুটি উপাদানে গঠিত, যথা - বর্ণহীন প্লাজমা এবং এর মধ্যে ভাসমান বর্ণহীন প্রায় নয় মিলিয়ন রক্তকণিকা বা হিমোসাইট। হিমোগ্লোবিন বা অন্য কোন ধরনের শ্বসন কণিকা না থাকায় তেলাপোকার রক্ত বর্ণহীন। তেলাপোকার রক্তের আপেক্ষিক গুরুত্ব ৭.৫ - ৮.০।
সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিথী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে - এ কথা প্রথম কে বলেন ?
Correct Answer:
গ: কোপার্নিকাস
Explanation:
সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিথী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে - এ কথা প্রথম কে বলেন ? সঠিক উত্তর কোপার্নিকাস নিকোলাস কোপার্নিকাস (১৪৭৩ - ১৫৪৩) একজন বিখ্যাত জ্যোতির্বিঞ্জানী। তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসাবে উল্লেখ করেন।
তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: গাজিপুর
Explanation:
তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত ? সঠিক উত্তর গাজিপুর বাংলাদেশে মোট ৪টি ভূ - উপগ্রহ কেন্দ্র রয়েছে। এগুলো হচ্ছে বেতবুনিয়া (রাঙামাটি), তালিবাবাদ (গাজীপুর), মহাখালী (ঢাকা), সিলেট। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া।
রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কি ?
Correct Answer:
গ: মাইক্রোওয়েভ
Explanation:
রাডারে যে তড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কি ? সঠিক উত্তর মাইক্রোওয়েভ রাডার এমন একটি পদ্ধতি যা তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্হির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা, দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে। এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ। রাডারে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়।
এক মাইল কত কিলোমিটারের সমান ?
Correct Answer:
ক: ১.৬১ কিলোমিটার
Explanation:
এক মাইল কত কিলোমিটারের সমান ? সঠিক উত্তর ১.৬১ কিলোমিটার কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। ১০০০ মিটারে এক কিলোমিটার। মেট্রিক পদ্ধতিতে এক কিলোমিটার প্রায় ০.৬২১ মাইল, ১০৯৪ গজ অথবা ৩২৮১ ফুট এর সমান। ১.৬১ কিলোমিটারে এক মাইল।
বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ?
Correct Answer:
গ: প্লবতা সূত্র আবিস্কারের জন্য
Explanation:
বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ? সঠিক উত্তর প্লবতা সূত্র আবিস্কারের জন্য আর্কিমিডিস (২৮৭ বিসি - ২১২ বিসি) একজন গ্রিক গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। আর্কিমিডিস লিভারের কার্যনীতি,প্লবতা ইত্যাদি আবিষ্কারের জন্য বিখ্যাত।
কোন উৎস থেকে বাংলাদেশের সর্বোচ্চ রাজশ্ব আয় হয়?
Correct Answer:
খ: আমদানী ও রফতানি শুল্ক
Explanation:
কোন উৎস থেকে বাংলাদেশের সর্বোচ্চ রাজশ্ব আয় হয়? সঠিক উত্তর আমদানী ও রফতানি শুল্ক বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান তিনটি উৎস হলো দুই প্রকার পরোক্ষ কর যথা আমদানী শুল্ক ও মূল্য সংযোজন কর এবং দুই প্রকার প্রত্যক্ষ কর যথা আয় কর এবং সম্পদ কর। এছাড়া কতিপয় পণ্যের দেশজ উৎপাদনের ক্ষেত্রে আবগারী শুল্ক আদায় করা হয়। উপরন্তু প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহের লক্ষ্যে আমদানী পর্যায়ে এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক আদায় করা হয়ে থাকে। সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশে কর নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের দায়িত্ব পালন করে।
পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ?
Correct Answer:
ঘ: শূন্য
Explanation:
পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ? সঠিক উত্তর শূন্য পরম শূন্য, হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মানক হচ্ছে ০ কেলভিন অথবা - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস বা - ৪৬০ ডিগ্রি ফারেনহাইট। মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়।
মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিস্কার করেন ?
Correct Answer:
ঘ: ১৮৯৬ সালে
Explanation:
মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিস্কার করেন ? সঠিক উত্তর ১৮৯৬ সালে গুলিয়েলমো মার্কোনি (১৮৭৪ - ১৯৩৭) ছিলেন ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী যিনি ১৮৯৬ সালে বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি একটি ব্যবহারিক রেডিওগ্রাফ পদ্ধতি তৈরি করেছিলেন।
অপটিক্যাল ফাইবার কি ?
Correct Answer:
ক: খুব সরু নমনীয় কাঁচ তন্তু
Explanation:
অপটিক্যাল ফাইবার কি ? সঠিক উত্তর খুব সরু নমনীয় কাঁচ তন্তু অপটিক্যাল ফাইবার একধরনের পাতলা,স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত বিশুদ্ধ কাচঁ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়,যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। ফাইনার অপটিকস ফলিত বিঞ্জান ও প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবার বিষয়ে আলোচনা করে। অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দূরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়।
বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ঢাকার নারিন্দায়
Explanation:
বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকার নারিন্দায় বিনত বিবির মসজিদ ঢাকার নারিন্দায় অবস্থিত। বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান।
বায়ু দূষণের ফলে কোন রোগ হয়?
Correct Answer:
ক: পেটে ব্যথা
Explanation:
বায়ু দূষণের ফলে কোন রোগ হয়? সঠিক উত্তর পেটে ব্যথা বায়ু দূষণের ফলে মানুষের বহুবিধ রোগ হতে পারে। বিশেষ করে মোটরগাড়ি ও অন্যান্য যানবাহনের কালো ধোঁয়া নিঃসৃত কার্বন মনোক্সাইড শরীরের রক্ত প্রবাহে প্রবেশ করে রক্তে অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন বের করে দেয়। এতে মাথাধরা, দৃষ্টিহীনতা, পেটের ব্যথা ইত্যাদি নানা অসুস্থতার সৃষ্টি করে।
বাংলাদেশের স্থানীয় শাসনব্যাবস্থা কয় স্তর বিশিষ্ট?
Correct Answer:
খ: ৩ স্তর
Explanation:
বাংলাদেশের স্থানীয় শাসনব্যাবস্থা কয় স্তর বিশিষ্ট? সঠিক উত্তর ৩ স্তর বাংলাদেশে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার বিদ্যমান। এখানে প্রথম স্তরের প্রশাসনিক একক বিভাগ পর্যায়ে কোন স্থানীয় সরকার নেই। দ্বিতীয় স্তরের প্রশাসনিক একক জেলা পর্যায়ে স্থানীয় সরকার (৬৪টি জেলায় জেলা পরিষদ), উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ এবং গ্রাম এলাকায় ইউনিয়ন পরিষদ, ছোট শহর এলাকায় পৌরসভা ও বড় শহরে সিটি কর্পোরেশন হল স্থানীয় সরকারের একটি অংশ। বর্তমানে স্থানীয় সরকার বডিতে তিনজন মহিলা সদস্যরা জন্য আসন সংরক্ষিত হয়। যা ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকার চালু করে।
জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয়?
Correct Answer:
ঘ: ২১ সেপ্টেম্বর
Explanation:
জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয়? সঠিক উত্তর ২১ সেপ্টেম্বর ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব নম্বর ৫৫/২৮২ অনুসারে ২০০২ সাল থেকে প্রতিবছরের ২১ সেপ্টেম্বর তারিখে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি ?
Correct Answer:
ক: Na2CO3
Explanation:
কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি ? সঠিক উত্তর Na2CO3 সোডিয়াম কার্বনেট কে সোডা অ্যাস বলা হয়। ১ অনু সোডা অ্যাসের সাথে ১০ অনু পানি রাসায়নিক ভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। কাপড় কাচা সোডার সংকেত - Na2CO3
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
Correct Answer:
খ: চট্টগ্রামে
Explanation:
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে স্থাপিত হয়। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (যা চট্টগ্রাম ইপিজেড নামে পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে অবস্থিত। বাংলাদেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে প্রথম ও প্রধান এই ইপিজেডটি ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে, এফডিআই ম্যাগাজিনের একটি জরিপে সিইপিজেড প্রতিযোগিতামূলক সেরা খরচ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে এবং বিশ্বের ৭০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে বিশ্ব র্যাংকিংয়ে সেরা অর্থনৈতিক সম্ভাবনাময় হিসাবে চতুর্থ স্থান অর্জন করে।
সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়?
Correct Answer:
গ: ২৬° সে. এর বেশি
Explanation:
সাগর পৃষ্ঠে কোনো অঞ্চলের তাপমাত্রা কত হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়? সঠিক উত্তর &#x9E8;&#x9EC;&#xB0; সে. এর বেশি সাধারণত সমুদ্রের কোনো স্থানে ৮৫° ফা. বা ৭০° ফা, (২৬° সে. এর বেশি) তাপ থাকলে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে উপরে উঠতে থাকে। ফলশ্রুতিতে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় ও ঘূর্ণির্বাত আরম্ভ হয়।
’ফ্লোরেন্স সাইটিঙ্গেল’ নামটি কোন যুদ্ধের সাথে জড়িত?
Correct Answer:
ঘ: ক্রিমিয়ার যুদ্ধ
ইতিহাসের জনক কে?
Correct Answer:
ক: হেরোডোটাস
কোন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল?
Correct Answer:
গ: ডেটন চুক্তি
Explanation:
কোন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল? সঠিক উত্তর ডেটন চুক্তি ডেটন চুক্তি অনুসারে বাসনিয়া সংকটের সমাধান হয়েছিল। "জেনারেল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া এন্ড হার্জেগোভিনা" যা সংক্ষেপে ডেটন চুক্তি, প্যারিস প্রটোকল, ডেটন প্যারিস চুক্তি নামে পরিচিত, যা একটি শান্তিচুক্তি। ১৯৯৫ সালের ১ নভেম্বর যুক্তরাষ্টের ওহিও অংগরাজ্যের ডেটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমানবাহিনীর দপ্তরে সাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে সাক্ষরিত হয়। এটা যুগোস্লাভ যুদ্ধের অন্যতম দীর্ঘ যুদ্ধ বসনিয়া যুদ্ধের সমাপ্তি ঘটায়।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র _
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র _ সঠিক উত্তর সিসমোগ্রাফ সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র, ব্যারোমিটার - বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র, সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র এবং ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন-
Correct Answer:
ক: ১ মাসের জন্য
রেডক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: জেনেভায়
Explanation:
রেডক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস একটি বেসরকারি মানবতাবাদী প্রতিষ্ঠান। সুইজারল্যান্ডের জেনেভায় ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক মানবতা আইনের অধীনে, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের ভুক্তভোগীদের জীবন ও মর্যাদা রক্ষা করতে এর ২৫ সদস্যের কমিটির একটি স্বতন্ত্র ক্ষমতা আছে। আইসিআরসি (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে) তিন বার নোবেল শান্তি পুরস্কার দ্বারা ভূষিত হয়
সেলসিয়াস স্কেলে বরফের গলনাস্ক কত ?
Correct Answer:
ক: o°C
Explanation:
সেলসিয়াস স্কেলে বরফের গলনাস্ক কত ? সঠিক উত্তর o&#xB0;C পদার্থ যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন গলনাঙ্কের তাপমাত্রাকে হিমাঙ্ক বলা হয়। প্রায় সব পদার্থের জন্য গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। ১ বায়ুমন্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক ০ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে ( ৩২ ডিগ্রি ফারেনহাইট, ২৭৩.১৬ কেলভিন)।
আকিয়াব ও আকাবা সমুদ্রবন্দর দুটি-
Correct Answer:
গ: মিয়ানমার, জর্ডান
x3-x-24 এবং x3-6x2+18x-27 এর গ.সা. গু. নির্ণয় করুন ।
Correct Answer:
গ: (x-3)