Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
Vistitors are reminded .... name tags at a times.
Correct Answer:
C: to wear
Explanation:
Vistitors are reminded .... name tags at a times. Correct Answer to wear কোনো Sentence এ পরপর দুটি Verb থাকলে দ্বিতীয় Verb টির সাথে ing /to + verb এর base form /verb এর past participle form বসে।
ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: ঘেউ ঘেউ
Explanation:
ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর ঘেউ ঘেউ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রুপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। যেমন - ক. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি। ট্যা ট্যা ,হিহি। খ. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ - কুকুরের ধ্বনি । মিউ মিউ - বিড়ালের ডাক, কুহু কুহু - কোকিলের ডাক, কা কা - কাকের ডাক ইত্যাদি। গ. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ - ধান কাটার শব্দ । মড় মড় - গাছ ভাঙার শব্দ , ঝম ঝম - বৃষ্টি পড়ার শব্দ হু,হু - বাতাস প্রবাহের শব্দ ইত্যাদি। ঘ. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : কুট কুট - শরীরে কামড় লাগার মতো অনুভূতি । ঝিকিমিকি - ঔজ্জ্বল্য ,ঠা ঠা - রোদের তীব্রতা । এরুপ : মিন মিন , পিট পিট , ঝি ঝি।
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী? সঠিক উত্তর সিসমোগ্রাফ ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমােগ্রাফ। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা পরিমাপ করা হয় ।
কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Correct Answer:
গ: জোছনা
Explanation:
কোনটি অর্ধ-তৎসম শব্দ? সঠিক উত্তর জোছনা সূর্য - তৎসম ,জোছনা - অর্ধ - তৎসম, সুনাম - সংস্কৃত এবং জবান - ফারসি শব্দ।
ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
Correct Answer:
গ: ভ্যাটিকান সিটি
Explanation:
ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর ভ্যাটিকান সিটি ইউরোপের ক্ষুদ্রতম দেশ তথা বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত দেশটির আয়তন .৪৪ বর্গ কি.মি.। ২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী , এর জনসংখ্যা ৭৮৩ জন। বেলজিয়াম ,অস্ট্রিয়া ও ফ্রান্সের আয়তন যথাক্রমে – ৩০ হাজার ৫২৮ বর্গ কি.মি. ৮৩ হাজার ৮৭১ বর্গ কি.মি. এবং ৬ লাখ ৪৩ হাজার ৮০১ বর্গ কি.মি.।
নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Correct Answer:
খ: পোশাক
Explanation:
নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ? সঠিক উত্তর পোশাক পোশাক ফারসি শব্দ, জিনিস আরবি শব্দ। যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান। ষ ব্যবহারের নিয়ম : ঋ - কারে পরে মূর্ধন্য - ষ হয়। যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি। অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ। 'অতি', 'অভি' এমন শব্দের শেষে ই - কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন('ণ্ন' মূর্ধ - ণ পরে দন্ত্য - ন), সুষম। নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্, খ্, প্, ফ্ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য - ষ হয়। যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ। কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি। কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য - ষ হয়। যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি। কোথায় কোথায় ষত্ব বিধান নিষেধ বা খাটে না সম্পাদনা সাৎ প্রত্যয়ের দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয় না। যেমন: ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ। খাঁটি বাংলা ও বিদেশী শব্দে মূর্ধন্য - ষ হয় না। যেমন: টেক্স, পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা। অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য - স হয়। যেমন: পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ + পর = পরস্পর, স্বতঃ + ফূর্ত = স্বতঃস্ফূর্ত অঃ বা আঃ থাকলে তার পরে ক্, খ্, প্, ফ্ ছাড়াও ত থাকলেও স হতে পারে, যেমন: মনঃ + তাপ = মনস্তাপ, শিরঃ + ত্রাণ = শিরস্ত্রাণ
আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: নেদারল্যান্ড
Explanation:
আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর নেদারল্যান্ড ২৬ জুন, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় - সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে। এ আদালতে ৯ বছরের জন্য ১৫ জন বিচারক নিযুক্ত হন এবং এ আদালতের সভাপতি নির্বাচিত হন তিন বছরের জন্য।
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
Correct Answer:
ঘ: ঐকদেশিক অধিকরণ
Explanation:
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক? সঠিক উত্তর ঐকদেশিক অধিকরণ ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে ( আকাশের কোনো এক স্থানে)।
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: অগ্রনায়ক
Explanation:
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি? সঠিক উত্তর অগ্রনায়ক সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন, অগ্রনায়ক, ত্রিনয়ন।
'ধাতুরুপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: রুপতত্ত্বে
Explanation:
'ধাতুরুপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর রুপতত্ত্বে শব্দতত্ত্ব বা রুপতত্ত্বঃ শব্দতত্ত্ব বা রুপতত্ত্বে থাকে শব্দের উৎপত্তি, শব্দমূল, শব্দের গঠন, বচন ও লিঙ্গ এবং ক্রিয়ামূল বা ধাতুরুপ, ক্রিয়ার কাল, পুরুষ, কারক, সমাস ইত্যাদি।
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
Correct Answer:
গ: কৃৎ প্রত্যয়
Explanation:
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে - সঠিক উত্তর কৃৎ প্রত্যয় ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ বলে।
'The Waste Land' is a --
Correct Answer:
B: poem
Explanation:
'The Waste Land' is a -- Correct Answer poem T.S. Eliot – এর বিখ্যাত কবিতাগুলো – The Waste Land, The Gerontion । সুতরাং The Waste Land is a poem .
log10x=-3 হলে x=?
Correct Answer:
D: 0.0001
Explanation:
log10x=-3 হলে x=? Correct Answer 0.0001 Log10x = - 3 = > x = 10 - 3 = > x = 1/1000 ∴x = 0.001
Epsom (England ) is the place associated with-
Correct Answer:
A: Horse racing
Explanation:
Epsom (England ) is the place associated with- Correct Answer Horse racing ইংল্যান্ডের সাবেতে অবস্থিত এপসম শহর ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত ।
'ময়নামতি' কিসের জন্য বিখ্যাত ?
Correct Answer:
ক: বৌদ্ধবিহার
Explanation:
'ময়নামতি' কিসের জন্য বিখ্যাত ? সঠিক উত্তর বৌদ্ধবিহার কুমিল্লা জেলার লালমাই – এ অবস্থিত ‘ময়নামতি’ বৌদ্ধ বিহারের জন্য বিখ্যাত। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথমভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। ময়নামতি প্রত্নস্থলের কিছু উল্লেখযোগ্য স্থাপনা হলো – কৌটিল্যমুড়া ,শালবন বিহার, ইটাখোলা মুড়া, রুপবান মুড়া প্রভৃতি।
The process of fragmentation of DNA in Genetic Engineering is known as -
Correct Answer:
B: Electrophoresis
Explanation:
The process of fragmentation of DNA in Genetic Engineering is known as - Correct Answer Electrophoresis জৈব প্রযুক্তিতে DNA - এর টুকরো করণকে বলা হয় ইলেকট্রোফোরেসিস।
OIC -এর সদস্য কিন্তু জাতিসংঘের সদস্য নয় কোন দেশ ?
Correct Answer:
ঘ: প্যালেস্টাইন
Explanation:
OIC -এর সদস্য কিন্তু জাতিসংঘের সদস্য নয় কোন দেশ ? সঠিক উত্তর প্যালেস্টাইন প্যালেস্টাইন OIC এর সদস্য, কিন্তু জাতিসংঘের প্রেক্ষিতে OIC গঠিত হয়। প্যালেস্টাইন OIC এর প্রতিষ্ঠাকালীন সদস্য। উল্লেখ্য, ফিলিস্তিন জাতিসংঘের সদস্য না হলেও ২০১২ সালে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়।
A nuiversal donor is a person having blood group of .
Correct Answer:
C: O+
Explanation:
A nuiversal donor is a person having blood group of . Correct Answer O+ ব্লাড গ্রুপ O - তে কোনো এন্টিজেন না থাকায় এ গ্রুপের ব্যক্তিরা সব গ্রুপকে রক্ত দান করতে পারে। তাই একে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
জাতীয় শিশু দিবস কোনটি?
Correct Answer:
গ: ১৭ মার্চ
Explanation:
জাতীয় শিশু দিবস কোনটি? সঠিক উত্তর ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ বাংলাদেশের সকল শিশুদের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য, তাঁর জন্মদিন ১৭ মার্চকে' জাতীয় শিশু দিবস' হিসেবে পালন করা হয়। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। ১০ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।
Normally the Commonwealth Games are held at intervals of -
Correct Answer:
A: 4 years
Explanation:
Normally the Commonwealth Games are held at intervals of - Correct Answer 4 years ১৯৩০ সালে প্রবর্তিত কমনওয়েথ গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। শুরুর দিকে এ গেমসটির নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। ১৯৭৮ সালে থেকে এ গেমসটি 'কমলওয়েলথ গেমস'। নাম ধারণ করে। উল্লেখ্য যে , ২০২২ সালে ২২ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
Who was the youngest of the Romantic poets?
Correct Answer:
A: Keats
Explanation:
Who was the youngest of the Romantic poets? Correct Answer Keats John keats এর জন্ম 1795 সালে, S.T. Coleridge এর জন্ম 1772 সালে, Lord Byron এর জন্ম 1788 সালে এবং P.B Shelley এর জন্ম 1792 সালে। সুতরাং Romantic Poets দের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হলেন John Keats । তিনি মাত্র 26 বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ইতালির রোমে মারা যান।
কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
Correct Answer:
গ: ভাষাতত্ত্ব
Explanation:
কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? সঠিক উত্তর ভাষাতত্ত্ব ড. মুহম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে পাঁচ ভাগে ভাগ করেছেন।
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কি?
Correct Answer:
ক: বর্ধমান
Explanation:
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর বর্ধমান ক্ষীয়মান : (বিশেষণ ) ক্ষয়; ক্ষয় হচ্ছে এমন। বর্ধমান : (বিশেষণ পদ) বৃদ্ধিশীল, বর্ধিত হচ্ছে এমন।
'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: পারত্রিক
Explanation:
'ঐহিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পারত্রিক ঐহিক: (বিশেষণ পদ) ইহলোক সম্পর্কিত, এই জন্মেই। পারত্রিক: (বিশেষণ পদ) পারলোকিক, পরলোকসংক্রান্ত।
The headquarter of International Committee of Red Cross is at -
Correct Answer:
A: Geneva
Explanation:
The headquarter of International Committee of Red Cross is at - Correct Answer Geneva ১৮৬৩ সালে জেনেভা, সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রেডক্রস কমিটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এ সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডুনান্ট। রেডক্রস মূলত একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা এবং মানুষের দুর্ভোগ লাঘবের জন্য প্রতিষ্ঠিত হয় । উল্লেখ্য বিশ্বের মানুষের কল্যাণের জন্য এ পর্যন্ত ৩ বার (১৯১৭,১৯৪৪ ও ১৯৬৩) রেডক্রসকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক ?
Correct Answer:
খ: উন্মীলন -নিমীলন
Explanation:
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক ? সঠিক উত্তর উন্মীলন -নিমীলন মৃদু - উগ্র/প্রবল, ঐক্য - অনৈক্য, আবৃত, আবৃত - অনাবৃত ।
'ঝাঁকের কাই' বাগরাধাটির অর্থ-
Correct Answer:
গ: একই দলের লোক
Explanation:
'ঝাঁকের কাই' বাগরাধাটির অর্থ- সঠিক উত্তর একই দলের লোক ঝাঁকের কই (এক দলের লোক): মওলানা ইয়াছিন বৃথাই হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন, দু’দিন বাদইে দেখা যাবে যে; ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে।
নিচের কোনটি ফারসি উপসর্গ ?
Correct Answer:
ঘ: কম
Explanation:
নিচের কোনটি ফারসি উপসর্গ ? সঠিক উত্তর কম ফারসি উপসর্গ মনে রাখার সহজ উপায়: "না" "ফি" ‘র "বর" "বদ" মায়েশ। "বে" আদব, "কম" ‘জোর, ও "ব" কলম। কিন্তু "কার" ‘বার ও "দর" দালানে তিনি "নিম"রাজি। দ্রষ্টব্য শুধুমাত্র ".." এর মধ্যে যা দেওয়া আছে, ওটাই উপসর্গ।
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে?
Correct Answer:
খ: কৈলাস
Explanation:
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে? সঠিক উত্তর কৈলাস ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হওয়ার কারণে এর দিক পরিবর্তিত হয়। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখানদী যমুনা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। যেটি ভারতের উত্তর সিকিম জেলা এবং নেপাল সীমান্তে অবস্থিত।
রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
Correct Answer:
ঘ: গৌড়ীয় ব্যাকরণ
Explanation:
রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী? সঠিক উত্তর গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩) । এটি ১৮২৬ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়।
মুক্তি যুদ্ধে বীরত্বের সর্বোচ্চ খেতাব 'বীরশ্রেষ্ঠ" কত জনকে দেয়া হয়?
Correct Answer:
ক: ০৭ জন
Explanation:
মুক্তি যুদ্ধে বীরত্বের সর্বোচ্চ খেতাব 'বীরশ্রেষ্ঠ" কত জনকে দেয়া হয়? সঠিক উত্তর ০৭ জন মুক্তিযুদ্ধে বীরত্বের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় ৭ জন মুক্তিযোদ্ধাকে । ৭ জন বীরশ্রেষ্ঠ হলেন - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর , সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমীন , ফ্লাইট লে. মতিউর রহমান, ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ও ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ। ১৫ ডিসেম্বর , ১৯৭৩ সালে বীরত্বের স্বীকৃতিস্বরুপ বীরশ্রেষ্ঠ ৭ জন সহ মোট ৬৭৬ (বীরশ্রেষ্ঠ ,বীরউত্তম , বীরবিক্রম ও বীরপ্রতীক) জনকে খেতাবে ভূষিত করা হয় এবং ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক প্রদান করা হয়।
'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল (সময় ) এবং আধারকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। ক্রিয়ার সাথে কোথায়/ কখন /কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন - রাতে তারা দেখা যায়। কখন তারা দেখা যায়? এরুপে প্রশ্ন করলে উত্তর পাই 'রাতে'।
'নাতিশীতোষ্ণ' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: নঞ তৎপুরুষ
Explanation:
'নাতিশীতোষ্ণ' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর নঞ তৎপুরুষ নঞ্ তৎপুরুষ সমাস: না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি। খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। যেমন: ন কাল = অকাল বা আকাল। এরূপ - আধোয়া, নামঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। না - বাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে নঞ্ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন: ন বিশ্বাস = অবিশ্বাস (বিশ্বাসের অভাব), ন লৌকিক = অলৌকিক (ভিন্নতা), ন কেশা = অকেশা (অল্পতা), ন সুর = অসুর (বিরোধ), ন কাল = অকাল (অপ্রশস্ত), ন ঘাট = অঘাট (মন্দ)। এরূপ - অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি।
পাবনা ও নাটোর জেলায় অবস্থিত ?
Correct Answer:
গ: চলনবিল
Explanation:
পাবনা ও নাটোর জেলায় অবস্থিত ? সঠিক উত্তর চলনবিল পাবনা, নাটোর , রাজশাহী ও সিরাজগঞ্জ জেলা জুড়ে চলনবিল অবস্থিত। চলনবিলের আয়তন প্রায় ১, ৪২৪ বর্গকিমি। বাংলাদেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরটি মৌলভীবাজার ও সিলেট জেলা জুড়ে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় গারো পাহাড়টি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় এবং ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। ফয়েজ লেক চট্রগ্রামে অবস্থিত। ক্ষুদ্রতম হাওর হলো বুরবুক হাওর।
The civilian Airport of highest altitude is in -
Correct Answer:
A: Tibet
Explanation:
The civilian Airport of highest altitude is in - Correct Answer Tibet সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪১১ মিটার উপরে দাও চেং ইয়াদিং হলো বিশ্বের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর । এটি চিনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের দাওচেং কাউন্টিতে অবস্থিত। উল্লেখ্য যে, এ বিমানবন্দরটি ১৬ সেপ্টেম্বর, ২০১৩ সালে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি -
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি - সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। রামায়ণ - এর কাহিনি অবলম্বনে রচিত করুণ রসের এ মহাকাব্যে মােট ৯টি স্বর্গ রয়েছে। কায়কোবাদও মহাকাব্য রচনা করেছেন। তার রচিত মহাকাব্য মহাশ্মশান। মধ্যযুগের অন্যতম মুসলিম কবি আলাওল রচিত শ্রেষ্ঠ কাব্য 'পদ্মাবতী'। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম গদ্যগ্রন্থ রচয়িতা মীর মশাররফ হােসেন। তার রচিত প্রথম গদ্যগ্রন্থ রত্নবতী।
মৌলিক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: গোলাপ
Explanation:
মৌলিক শব্দ কোনটি ? সঠিক উত্তর গোলাপ যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন - গোলাপ, নাক, লাল, তিন ।
কোন শব্দটি ফারসি ?
Correct Answer:
গ: পেরেশান
Explanation:
কোন শব্দটি ফারসি ? সঠিক উত্তর পেরেশান মুসাফির - আরবি , তকদির - আরবি, পেরেশান - ফারসি, মজলুম - আরবি ।
জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়েকে একশব্দে বলে -
Correct Answer:
ক: পরিবেদেন
Explanation:
জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়েকে একশব্দে বলে - সঠিক উত্তর পরিবেদেন "পরিবেদন" শব্দের অর্থ - জেষ্ঠ্য ভ্রাতা অবিবাহিত থাকা অবস্থা কনিষ্ঠ ভ্রাতার বিবাহ। সূত্রঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
'মোনালিসা ' চিত্রকর্মটি কোন শিল্পীর ?
Correct Answer:
ঘ: লিওনার্দ্যো দ্য ভিঞ্চি
Explanation:
'মোনালিসা ' চিত্রকর্মটি কোন শিল্পীর ? সঠিক উত্তর লিওনার্দ্যো দ্য ভিঞ্চি ইতালীয় শিল্পী লিওনার্দ্যো দ্য ভিঞ্চি ১৬ শতকে বিশ্বখ্যাত' মোনালিসা' চিত্রকর্মটি অঙ্কন করেন। অনেক গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোবেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিও কল্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন। বর্তমানে ফ্রান্সের ল্যুভর জাদুঘরে এ শিল্পকর্মটি সংরক্ষিত রয়েছে। এটি এছাড়া লিওনার্দো দ্য ভিঞ্চির উল্লেখ্যযোগ্য শিল্পকর্মসমূহ হলো দ্য লাস্ট সাপার , দ্য ভিট্রুভিয়ান হলো - ম্যাডোনা অফ দ্য স্টেপস, পিয়েতা ইত্যাদি। পাবলো পিকাসোর উল্লেখযোগ্য শিল্পকর্মসহূহ হলো গের্ণিকা/ গুয়ের্নিকা ,দ্য উইপিং ওম্যান. দ্য ওল্ড গিটারিস্ট ইত্যাদি। ভিনসেন্ট ভ্যানগণের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ হলো নক্ষত্রচিত রাত্রি, সূর্যমূখী ফুল ইত্যাদি।
'কৃপাণ' -শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: দয়া
Explanation:
'কৃপাণ' -শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর দয়া কৃপাণ শব্দের সমার্থক শব্দ - কৃপাণ, অসি, তরবারি, তলোয়ার , খড়গ।
'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: মুখর
Explanation:
'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর মুখর মৌন /বিশেষ্য পদ/ কথা না বলে চুপ করে থাকা, নীরবতা। মুখর - [বিশেষণ পদ] বাচাল, কটুভাষী; ধ্বনিপূর্ণ; অতিভাষী। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) মুখরা। [বিশেষ্য পদ] মুখরতা।
'বাবা'- শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: তুর্কি
Explanation:
'বাবা'- শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ - উজবুক , কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা ,বন্দুক, বাবা, মুচলেকা, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম।
কসোভোর রাজধানী
Correct Answer:
ক: প্রিস্টিনা
Explanation:
কসোভোর রাজধানী সঠিক উত্তর প্রিস্টিনা কসোভোর রাজধানী - প্রিস্টিনা। আলবেনিয়া - তিরানা, হাঙ্গেরি - বুদপেস্ট, সাইপ্রাস - নিকোশিয়া।
আফতাব শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
ঘ: অর্ক
Explanation:
আফতাব শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর অর্ক 'আফতাব' শব্দের সমার্থক শব্দ - আদিত্য, তপন, দিবাকর , দিনকর,ভাস্কর ,ভানু, মার্তণ্ড ,রবি, সবিতা, অর্ক, দিনেশ, কিরণমালী , বিভাকর, বিভাবসু, মিহির , আফতাব বিবস্বান, প্রভাকর , সুর , অরুণ। রাতুল - লাল, জলধি - সমুদ্র, অর্ণব - সমুদ্র।
বৃষ্টি এক সন্ধি -বিচ্ছেদ কী হবে?
Correct Answer:
ক: বৃষ্ +তি
Explanation:
বৃষ্টি এক সন্ধি -বিচ্ছেদ কী হবে? সঠিক উত্তর বৃষ্ +তি বৃষ্টি এক সন্ধি - বিচ্ছেদ বৃষ্ + তি। ‘ষ’ (মূর্ধণ্য ষ ধ্বনি) এর পরে অঘোষ দন্ত্য ধ্বনি (ত, থ) থাকলে সেগুলো অঘোষ মূর্ধণ্য ধ্বনি (ট, ঠ) হয়ে যায়। অর্থাৎ, ‘ষ’ এর পরে ‘ত/থ’ থাকলে সেগুলো যথাক্রমে ‘ট/ঠ’ হয়ে যায়। যেমন - কৃষ + তি = কৃষ্টি (ষ + ত = ষ + ট) ষষ + থ = ষষ্ঠ (ষ + থ = ষ + ঠ)
কোনটি ব্যাংক নোট নয় ?
Correct Answer:
ক: ২ টাকা
Explanation:
কোনটি ব্যাংক নোট নয় ? সঠিক উত্তর ২ টাকা ২ টাকা ব্যাংক নোট নয় (এটি সরকারি নোট)। বাংলাদেশ সরকারি নোট মোটি তিনটি । যথা : ১ টাকা , ২ টাকা ও ৫ টাকার নোট। সরকারি নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। বাংলাদেশে বর্তমান ব্যাংক নোট ৬ টি । যথা: ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা। বাংলাদেশ ব্যাংক এ টাকাগুলো বের করে এবং এ নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কোনটিই নয় বাংলা কৃৎ প্রত্যয়ের 'অনা' প্রত্যয় - দুল্ + অনা = দুলনা > দোলনা , খেল্ + অনা = খেলনা রাঁধ + অনা = রান্না কাঁদ্ + অনা = কান্না দে + অনা = দেনা।
'হাড়ে বাতাস লাগা' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
'হাড়ে বাতাস লাগা' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর কোনোটিই নয় হাড়ে বাতাস লাগা অর্থ - শান্তি পাওয়া ।
'উত্থাপন'- শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
খ: উৎ + স্থাপন
Explanation:
'উত্থাপন'- শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর উৎ + স্থাপন কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয় চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা আপণ লাবণ্য নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ ।