Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ক্ষুধিত পাষাণ কোন সমাস ?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
ক্ষুধিত পাষাণ কোন সমাস ? সঠিক উত্তর কর্মধারয় বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান । এ সমাসে যে, যিনি ,যেটি ইত্যাদি ব্যাসবাক্য বসে। যেমন - ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধত পাষাণ।
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: সোনার তরী
Explanation:
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ? সঠিক উত্তর সোনার তরী যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস। যেমন - কলুর বলদ = কলুর বলদ, সোনার তরী = সোনারতরী।
পূর্বাশা দ্বীপের অপর নাম
Correct Answer:
গ: দক্ষিণ তালপট্রি
Explanation:
পূর্বাশা দ্বীপের অপর নাম সঠিক উত্তর দক্ষিণ তালপট্রি পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্রি দ্বীপ বা নিউমুর । বাংলাদেশের সাতক্ষীরা ও ভারতের চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী নদী হাড়িয়াভাংগার মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্রি দ্বীপটি অবস্থিত। ২০১০ সালে দ্বীপটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, যেটি বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। কুতুবদিয়া দ্বীপটি কক্সবাজারে অবস্থিত একটি দ্বীপ বা উপজেলা । নিঝুম দ্বীপটিকে 'চর ওসমান' নামে ডাকা হতো , আবার কেউ কেউ একে 'ইছামতির চর' নামে ডেকে থাকে । এটি নোয়াখালি জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত।
'কুহক' - শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: কুহকিনী
Explanation:
'কুহক' - শব্দের সন্ধি -বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর কুহকিনী শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করলে, তাকে বলা হয় সমীভবন। যেমন - জন্ম > জম্ম, কাঁদনা> কান্না।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
Correct Answer:
খ: বীরাঙ্গনা
Explanation:
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? সঠিক উত্তর বীরাঙ্গনা বাংলা সাহিত্যে পত্রাকার কাব্যরচনা প্রথম দেখা যায় বীরাঙ্গনা কাব্যে। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকনাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকয়ী, লক্ষ্মণের প্রতি সূপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতী, জয়দ্রথের প্রতি দুঃশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা— এই ১১টি পত্ররূপী কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি রচিত। মধুসূদন তার কাব্যে এই নারীদের পুরাণ - পরিচিতির মূলে আঘাত করেছেন। তিনি মানবিক অনুভূতির আলোকে নারী - হৃদয়ের কথকতায় ব্যক্ত করিয়েছেন।
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
গ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন ছোট সোনা মসজিদটি আলাউদ্দিনের শাসনামলে (১৪৯৩ - ১৪১৯) ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদের দৈর্ঘ্য ৮২ ফুট ও প্রস্থ ৫২.৫ ফুট এবং এতে ১৫ টি গম্বুজ রয়েছে। এ মসজিদটিকে ' গৌড়ের রত্ন' বলা হতো। উল্লেখ্য যে, প্রাচীন গৌড়ে বড় সোনা মসজিদ নামে সুলতান নুসরাত শাহ একটি মসজিদ নির্মাণ করেছিলেন।
নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় -
Correct Answer:
ঘ: বাণ
Explanation:
নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় - সঠিক উত্তর বাণ কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয় চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা আপণ লাবণ্য নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ ।
'As You Like It' is a play by ---
Correct Answer:
A: Shakespeare
Explanation:
'As You Like It' is a play by --- Correct Answer Shakespeare Shakespeare - এর বিখ্যাত Comedy সমূহের মধ্যে As You Like It অন্যতম । তাঁর আরো কিছু বিখ্যাত কমেডি হলো - Measure for Measure , Twelfth Night, The Comedy of Errors, A Midsummer Night's Dream ইত্যাদি। তাঁর বিখ্যাত Tragedy গুলো হলো - Hamlet , King Lear, Othello, Macbeth , Romeo and Juliet ইত্যাদি।
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি ?
Correct Answer:
ক: ২০ টি
Explanation:
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি ? সঠিক উত্তর ২০ টি বাংলা ভাষায় তৎসম উপসর্গ ২০ টি। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি। যথা - অতি, অধি, অনু, অপি, অপ, অব, অভি, আ , উপ, উৎ, দুর, নির, নি, পরা, পরি, প্রতি, প্র , বি, সম, সু।
'Defendant' - শব্দের সঠিক পরিভাষা কোনটি?
Correct Answer:
গ: বিবাদি
Explanation:
'Defendant' - শব্দের সঠিক পরিভাষা কোনটি? সঠিক উত্তর বিবাদি যে শব্দের দ্বারা সংক্ষেপে কোন বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাকেই পরিভাষা বলা হয়। Defendant শব্দের সঠিক পরিভাষা : বিবাদি।
নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে ?
Correct Answer:
ক: আমরা
Explanation:
নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে ? সঠিক উত্তর আমরা সে,তুমি ও আমি = আমরা (দ্বন্দ্ব সমাস) , হিম + আচল = হিমাচল (সন্ধি) , বে + খবর = বেখবর (উপসর্গ), ঘর + আমি = ঘরামি (সন্ধি) ।
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
Correct Answer:
ঘ: যৌবনের গান
Explanation:
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? সঠিক উত্তর যৌবনের গান ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রুপ 'যৌবনের গান'।
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত?
Correct Answer:
খ: অতসী মামী
Explanation:
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত? সঠিক উত্তর অতসী মামী 'অতসী মামী' (বাংলা - ১৩৩৫) ডিসেম্বর, ১৯২৮ এবং জানুয়ারি , ১৯২৯ সালে পৌষ সংখ্যা 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয় । এ গল্পেই তিনি মানিক নামটি প্রথম ব্যবহার করেছেন। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছাউনিতে প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায় নামটি ঢাকা পড়ে যায় ।
'রফতানি' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'রফতানি' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি ফারসি শব্দ - ১. ধর্মসংক্রান্ত শব্দ : খোদা , গুনাহ, দোযখ, নামায , পয়গম্বর, ফেরেশতা , বেহেশত ,রোয়া ইত্যাদি। ২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক দফতর , দরবার, দোকান, দস্তখত ,দৌলত, নালিশ ,বাদশাহ ,বান্দা , মেথর রসদ ইত্যাদি। ৩. বিবিধ শব্দ : হাঙ্গামা ,আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ ,রফতানি ।
'কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Correct Answer:
গ: সমীভবন
Explanation:
'কাঁদনা>কান্না' -কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর সমীভবন ৭. সমীভবন / Assimilation: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন : জন্ম>জম্ম, কাঁদনা>কান্না ইত্যাদি।
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৯০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়নি। এই একশ (১৭৬০ - ১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব - দেবীর কাহিনি বর্জন করে, ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য - বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা - বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে, তাঁকে 'খাঁটি বাঙালি কবি ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় তাঁকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন।
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
Correct Answer:
খ: নকশী কাঁথার মাঠ
Explanation:
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? সঠিক উত্তর নকশী কাঁথার মাঠ নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্ দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
Find the old word from each list .
Correct Answer:
D: Raucous
Explanation:
Find the old word from each list . Correct Answer Raucous Dulcet, Mellifluous, Melodious ও Harmonious শব্দগুলো - সুমধুর বা সুরেলা অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে Raucous - শব্দটি কর্কশ অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ Raucous হলো Odd word ।
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়?
Correct Answer:
খ: আলবেনিয়া
Explanation:
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়? সঠিক উত্তর আলবেনিয়া আলবেনিয়া দক্ষিণ - পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের উত্তর - পশ্চিম প্রান্তে অবস্থিত। এ দেশটি পশ্চিম দিক থেকে আদ্রিয়াটিকে এবং দক্ষিণ - পশ্চিমে আইওনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। মিশর, ঘানা ও জাম্বিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত।
নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: চুলা
Explanation:
নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ? সঠিক উত্তর চুলা বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়। অনার্য জাতির ব্যবহৃত শব্দ ও দেশি শব্দ । যেমন - কোলভাষা : কুড়ি (বিশ) তামিল ভাষা : পেট (উদর ) মুণ্ডারী ভাষা : চুলা (উনুন)
His teacher had him ... for the test.
Correct Answer:
A: sit
Explanation:
His teacher had him ... for the test. Correct Answer sit Causative verb এর নিয়ম : Sub + have/ had + action doer (agent ) + verb এর base form + extension . উপরের নিয়ম অনুসারে অপশন (ক) সঠিক।
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Correct Answer:
ক: ধ্বনিতত্ত্বে
Explanation:
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর ধ্বনিতত্ত্বে সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয় । যথা : শাখা (ধ্বনিতত্ত্ব , শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব , বাক্যতত্ত্ব ) আলোচ্য বিষয় ( ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান ,ধ্বনি পরিবর্তন ও লোপ ,ণ - ত্ব ও ষ - ত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ ।
ঐতিহাসিক 'মৈমনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন?
Correct Answer:
গ: চন্দ্রকুুমার দে
Explanation:
ঐতিহাসিক 'মৈমনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন? সঠিক উত্তর চন্দ্রকুুমার দে মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে?
Correct Answer:
গ: ছটফট
Explanation:
দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠন হয়েছে? সঠিক উত্তর ছটফট একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যেমন - ক. শব্দের আদিস্বরের পরিবর্তন করে : চুপচাপ , মিটমাট , জারিজুরি। খ. শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে : মারামারি, হাতাহাতি, সরাসরি। গ. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে : ছটফট, নিশপিশ , ভাতটাত। ঘ. সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে: চালচলন, রীতিনীতি, বনজঙ্গল, ভয়ডর । ঙ. ভিন্নর্থক শব্দ যোগে : ডালভাত , তালাচাবি, পথঘাট, অলিগলি। চ. বিপরীতার্থক শব্দ যোগে : ছোট - বড় ,আসা - যাওয়া , জন্ম - মৃত্যু , আদান - প্রদান ।
'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
Correct Answer:
ক: জ + ঞ
Explanation:
'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে? সঠিক উত্তর জ + ঞ জ্ঞ = জ + ঞ; যেমন - বিজ্ঞান ঞ্জ = ঞ + জ; যেমন - কুঞ্জ
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: যুক্তরাজ্য
Explanation:
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত? সঠিক উত্তর যুক্তরাজ্য ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত ওভাল ক্রিকেট মাঠটি যুক্তরাজ্যের কেনিংস্টার লন্ডনে অবস্থিত। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজার ৫০০ জন। উল্লেখ্য যে, টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত ওভাল মাঠটি যুক্তরাজ্যের প্রথম ও বিশ্বের দ্বিতীয় মাঠ হিসেবে স্বীকৃত।
Find the odd word from each l ist.
Correct Answer:
D: Consent
Explanation:
Find the odd word from each l ist. Correct Answer Consent Consent is different from other words. It means to give permission.
There are not many men who are so famous that they are frequently referred to by their short names only.
Correct Answer:
B: initials
Explanation:
There are not many men who are so famous that they are frequently referred to by their short names only. Correct Answer initials Initial - আদ্য, প্রারম্ভিক। উপর্যুক্ত বাক্যটিতে Short names এর স্থলে Initials বসালে বাক্যটি সঠিক হবে। বাক্যটির অর্থ - এমন অনেক ব্যক্তি নেই, যাদেরকে খ্যাতির কারণে প্রায়শই তাদের নামের আদ্যক্ষর দ্বারা উল্লেখ করা হয়।
We demonstrated to them how we were prepared the artistic patterns.
Correct Answer:
C: had prepared
Explanation:
We demonstrated to them how we were prepared the artistic patterns. Correct Answer had prepared প্রদত্ত বাক্যটিতে Were prepared না হয়ে Had prepared হবে। কারণ Active বাক্যে Were prepared বসে না। বাক্যটির অর্থ - আমরা শৈল্পিক নির্দশনগুলি কীভাবে প্রস্তুত করেছি, তা তাদের কাছে আমরা প্রদর্শন করছি।
It is raining cats and dogs.
Correct Answer:
D: heavily
Explanation:
It is raining cats and dogs. Correct Answer heavily cats and dogs - heavily (synonym)
'মধ্য স্বরাগম' -এর অপর নাম কী?
Correct Answer:
খ: বিপ্রকর্ষ
Explanation:
'মধ্য স্বরাগম' -এর অপর নাম কী? সঠিক উত্তর বিপ্রকর্ষ 'মধ্য স্বরাগম' - এর অপর নাম বিপ্রকর্ষ। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি : শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলে মধ্য স্বরাগম। যেমন, ‘রত্ন’ (র + অ + ত + ন + অ) শব্দের ‘ত’ ও ‘ন’ - র মাঝখানে একটি অ যুক্ত হয়ে হয়েছে ‘রতন’। এটি মধ্য স্বরাগম। এরকম - ধর্ম˃ ধরম, স্বপ্ন˃ স্বপন, হর্ষ˃ হরষ, প্রীতি˃ পিরীতি, ক্লিপ˃ কিলিপ, ফিল্ম˃ ফিলিম, মুক্তা˃ মুকুতা, তুর্ক˃ তুরুক, ভ্রু˃ ভুরু, গ্রাম˃ গেরাম, প্রেক˃ পেরেক, স্রেফ˃ সেরেফ, শ্লোক˃ শোলোক, মুরগ˃ মুরোগ˃ মোরোগ।
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? সঠিক উত্তর ১১ টি স্বাধীনতা যুদ্ধে ১১ এপ্রিল, ১৯৭১ সালে সেক্টরে বিভক্ত করা হয়। এছাড়া ৬৪ টি সাব - সেক্টর এবং ৩টি ব্রিগেড ফোর্স ও গঠিত হয়। উল্লেখ্য যে, ১১ টি সেক্টরের মধ্যে ১০ নং সেক্টরে কোনো নির্দষ্ট সেক্টর কমান্ডার ছিল না।
'বিলাতি> বিলিতি' -কিসের উদাহরণ?
Correct Answer:
ঘ: মধ্যগত
Explanation:
'বিলাতি> বিলিতি' -কিসের উদাহরণ? সঠিক উত্তর মধ্যগত আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে, মধ্যগত স্বরসঙ্গতি হয়। যেমন - বিলাতি > বিলিতি ।
The manager looked into the matter.
Correct Answer:
B: investigate
Explanation:
The manager looked into the matter. Correct Answer investigate Look into - Investigate (synonym)
She cooks ,washes dishes, does her homework and then relaxing.
Correct Answer:
D: then relaxes
Explanation:
She cooks ,washes dishes, does her homework and then relaxing. Correct Answer then relaxes প্রদত্ত বাক্যটিতে Then relaxing এর স্থলে Then relaxes বসবে। কারণ বাক্যটিতে অন্যান্য Verb গুলোর সাথে s বা es যুক্ত হয়েছে। বাক্যটির অর্থ - সে রান্না করে, বাসন ধৌত করে তার গৃহের কাজ করে এবং তারপর আরাম করে।
একজন শিক্ষার্থী ছন্দ ও ছড়ার মাধ্যমে শিখতে পছন্দ করে এবং ভালোভাবে শেখে। এ বিষয়টি কোন শিখন কাজে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে?
Correct Answer:
ঘ: বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব
Explanation:
একজন শিক্ষার্থী ছন্দ ও ছড়ার মাধ্যমে শিখতে পছন্দ করে এবং ভালোভাবে শেখে। এ বিষয়টি কোন শিখন কাজে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে? সঠিক উত্তর বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব আমরা জানি প্রতিটি শিশুই একাধিক বুদ্ধিমত্তা অধিকারী । শিশুর এই প্রবলতম বুদ্ধিমত্তাসমূহ ব্যবহার করে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করলে শিখন দ্রুত ও স্থায়ী হয়। শিশু তার প্রবলতম বুদ্ধিমত্তাগুলো ব্যবহার করে শিখনে সম্পৃক্ত হওয়ার ফলে তার আগ্রহ, প্রবণতা বেড়ে যায়। তাছাড়া শিশু শ্রেণিকক্ষে বেশ স্বাচ্ছন্দবোধ করে। এক্ষেত্রে বুদ্ধিমত্তা অনুযায়ী শিখন কৌশলগুলোর সংমিশ্রণে পাঠদান করা হয় বলে কোন না কোনভাবে শ্রেণির সকল শিশুর অংশগ্রহণ নিশ্চিত হয়। বহুমূখী বুদ্ধিমত্তার ধারণাঃ ১৯৮৩ সালে আমেরিকান মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার বহুমূখী বুদ্ধিমত্তা (multiple intelligence) এর ধারণা প্রধান করেন। মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার প্রদত্ত মানুষের বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণায় দেখা যায় যে, শিশুর পছন্দ বা সামর্থের অবস্থান মস্তিষ্কের বিভিন্ন স্থান নির্দেশ করে। বহুমুখী মেধাতত্ত্বে বিশ্বাসী এই মনোবিজ্ঞানীর মতে মানুষের কমপক্ষে আট ধরণের বুদ্ধিমত্তা রয়েছে। এ বুদ্ধিমত্তার মাত্রাও সকলের সমান নয়। প্রত্যেকেই একাধিক বুদ্ধিমত্তার অধিকারী । সাধারণত কেউ কোনটাতে প্রবল আবার অন্যটিতে দুর্বল। হাওয়ার্ড গার্ডনারের ৮ ধরণের বুদ্ধিমত্তা হলোঃ ১) মৌখিক ও ভাষাবৃত্তীয় বুদ্ধিমত্তা, ২) যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা, ৩) দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা, ৪) অনুভূতি ও শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা, ৫) ছন্দ ও সংগীতমূলক বুদ্ধিমত্তা, ৬) আন্ত:ব্যক্তিক বুদ্ধিমত্তা, ৭)অন্ত:ব্যক্তিক বুদ্ধিমত্তা, ৮)প্রাকৃতিক বুদ্ধিমত্তা।
He has gone to the USA for good.
Correct Answer:
B: forever
Explanation:
He has gone to the USA for good. Correct Answer forever "For good" means "forever".(চিরতরে)
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে?
Correct Answer:
খ: জাপান
Explanation:
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? সঠিক উত্তর জাপান কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক ‘মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প’টিতে অর্থায়ন করছে জাপানের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান জাইকা। এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট। ২০২৪ সাল নাগাদ এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
পক প্রণালী কোন দুটি দেশকে প্রথক করেছে?
Correct Answer:
গ: ভারত ও শ্রীলংকা
Explanation:
পক প্রণালী কোন দুটি দেশকে প্রথক করেছে? সঠিক উত্তর ভারত ও শ্রীলংকা ১. প্রণালী: পক প্রণালী। পৃথক করেছে: ভারত - শ্রীলংকা। সংযুক্ত করেছে: ভারত মহাসাগর - আরব সাগর । ২. প্রণালী: জিব্রল্টার প্রণালী। পৃথক করেছে: সুমাত্রা - মালয়েশিয়া। সংযুক্ত করেছে: বঙ্গোপসাগর - জাভা সাগর । ৩. প্রণালী: বেরিং প্রণালী। পৃথক করেছে: আমেরিকা - এশিয়া । সংযুক্ত করেছে: উত্তর সাগর - বেরিং সাগর। ৪. প্রণালী: ডোভার প্রণালী। পৃথক করেছে: যুক্তরাজ্য - ফ্রান্স। সংযুক্ত করেছে: ইংলিশ চ্যানেল - উত্তর সাগর। ৫. প্রণালী: বাবেল মান্দেব। পৃথক করেছে: এশিয়া - আফ্রিকা । সংযুক্ত করেছে: এডেন - লোহিত সাগর । ৬. প্রণালী: বসফরাস প্রণালী। পৃথক করেছে: এশিয়া - ইউরোপ। সংযুক্ত করেছে: মর্মর সাগর - কৃষ্ণসাগর । ৭. প্রণালী: ফ্লোরিডা প্রণালী। পৃথক করেছে: কিউবা - ফ্লোরিডা । সংযুক্ত করেছে: মেক্সিকো উপসাগর - আটলান্টিক মহাসাগর । ৮. প্রণালী: ইংলিশ চ্যানেল। পৃথক করেছে: ফ্রান্স - বিটেন। সংযুক্ত করেছে: আটলান্টিক - উত্তরসাগর। ৯. প্রণালী: মোজাম্বিক প্রণালী। পৃথক করেছে: মোজাম্বি - মালাগাছি । সংযুক্ত করেছে: ভারত মহাসাগর - ভারত মহাসাগর। ১০. প্রণালী: হরমুজ প্রণালী। পৃথক করেছে: ইরান - সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত করেছে: পারস্য উপসাগর - ওমান উপসাগর । ১১. প্রণালী: ফরমোজা প্রণালী। পৃথক করেছে: চীন - তাইওয়ান। সংযুক্ত করেছে: চীন সাগর - টুকিং সাগর চীন সাগর - টুকিং সাগর। ১২. প্রণালী: তাতার প্রণালী। পৃথক করেছে: রাশিয় - শাখনীল দ্বীপ । সংযুক্ত করেছে: জাপান সাগর - ওখটস্ক সাগর।
One of the most significant phenomena's of our time has been the development of cinema.
Correct Answer:
B: phenomena
Explanation:
One of the most significant phenomena's of our time has been the development of cinema. Correct Answer phenomena প্রদত্ত বাক্যটিতে Phenomena's এর স্থলে Phenomena বসবে। বাক্যটির অর্থ হলো আমাদের সময়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো চলচ্চিত্রের বিকাশ।
He could not deny that .
Correct Answer:
D: refuse
Explanation:
He could not deny that . Correct Answer refuse deny - refuse (synonym)
The machine is out of order .
Correct Answer:
D: none
Explanation:
The machine is out of order . Correct Answer none out of order - defective, faulty.
'হো চি মিন' কোন দেশের নাগরিক ছিলেন?
Correct Answer:
ঘ: ভিয়েতনাম
Explanation:
'হো চি মিন' কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর ভিয়েতনাম হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (১৯৪৬ - ১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫ - ১৯৬৯) পদে আসীন ছিলেন। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামের প্রতিষ্ঠাতা। তাঁর সম্মানার্থে দক্ষিণ ভিয়েতনামের প্রতিষ্ঠাতা। তাঁর সম্মানার্থে দক্ষিণ ভিয়েতনামের পতনের পর সেখানকার পূবর্তন রাজধানী সায়গনের নাম পাল্টে হো চি মিন শহর রাখা হয়।
VORACIOUS
Correct Answer:
A: Hungry
Explanation:
VORACIOUS Correct Answer Hungry Voracious - অত্যন্ত ক্ষুধার্ত বা লোভী, সর্বগ্রাসী; এর সমার্থক শব্দ বা Synonym হলো Hurgry - ক্ষুধার্ত , ক্ষুধিত । এছাড়া Wild - বন্য, বেপরোয়া; Angry - ত্রুদ্ধ, রাগান্বিত ; Quick - দ্রুতগতিসম্পন্ন ,প্রাণবন্ত।
What is the compound form of the sentence - 'She kept her promise'?
Correct Answer:
C: She not only made a promise but also kept it.
কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
Correct Answer:
গ: গয়লা
Explanation:
কোনটির শেষে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? সঠিক উত্তর গয়লা কতকগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়।যেমন : পুংলিঙ্গ বোন - পো বোন - ঝি ঠাকুরদা ঠাকুরমা গয়লা গয়লা বউ জেলে জেলে বউ
কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত?
Correct Answer:
খ: টুপটাপ
Explanation:
কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত? সঠিক উত্তর টুপটাপ একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা যুগ্মরীতি । যুগ্মরীতির দিরুক্ত শব্দ টুপটাপ। আরও কয়েকটি হলো, চুপচাপ, মিটমাট, জারিজুরি, ভয়ডর, অলিগলি।
কোনটি বানানটি সঠিক?
Correct Answer:
গ: ওষ্ঠ
Explanation:
কোনটি বানানটি সঠিক? সঠিক উত্তর ওষ্ঠ উল্লেখ্য, ওষ্ঠ ও ওষ্ঠ্য - দুটি বানানই সঠিক ।
Rainfall in the desert is not only low but extremely....
Correct Answer:
B: erratic
Explanation:
Rainfall in the desert is not only low but extremely.... Correct Answer erratic Intense - তীব্র, প্রবল; Erratic - অনিয়মিত , অনিশ্চিত গতিসম্পন্ন; Meager - অনুর্বর , অপ্রচুর; Undesirable - অকাম্য, অবাঞ্ছিত। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি হবে Erratic . বাক্যটির অর্থ - মরুভূমিতে বৃষ্টিপাত কেবল কমই নয়, অত্যন্ত অনিয়মিত ও ।
By suc time you finish that chapter, I will write a letter.
Correct Answer:
A: By the time
Explanation:
By suc time you finish that chapter, I will write a letter. Correct Answer By the time প্রদত্ত বাক্যটিতে By such time এর স্থলে By the time বসবে। বাক্যটির অর্থ - আপনি যখন ওই অধ্যায়টি শেষ করবেন , আমি একটি চিঠি লিখব।