Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
পুঁথি সাহিত্যের আদি কবি কে?
Correct Answer:
গ: শাহ গরীবুল্লাহ
Explanation:
পুঁথি সাহিত্যের আদি কবি কে? সঠিক উত্তর শাহ গরীবুল্লাহ শাহ্ গরীবুল্লাহ (আনু. ১৬৭০ - ১৭৭০) দোভাষী পুথি রচয়িতা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাফেজপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর নামে প্রচলিত এ যাবৎ পাঁচখানি কাব্যের সন্ধান পাওয়া যায়। সেগুলি হলো: ইউসুফ জোলায়খা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের কথা এবং আমীর হামজা (১ম খন্ড)। কিন্তু এ কাব্যগুলি বটতলার পুথি প্রকাশকদের দ্বারা নানা ব্যক্তির নামে প্রকাশিত হয়েছে। যেমন ইউসুফ জোলায়খা মুনসী ফকির মোহাম্মদের নামে প্রচলিত হলেও কাব্যের প্রায় সর্বত্রই ‘অধীন ফকির’ বা ‘গরীব ফকির’ নামে ভণিতা আছে, যা ফকির গরীবুল্লাহকেই এর রচয়িতা হিসেবে প্রমাণ করে। ইউসুফ জোলায়খা, জঙ্গনামা ও আমীর হামজা কাব্যের উৎস আরবি ও ইরানি সাহিত্য, আর সোনাভান ও সত্যপীরের কথা কাব্যের উৎস ভারতীয় সাহিত্য। মধ্যযুগে বাংলা ভাষায় এসব বিষয় নিয়ে বহু কাব্য রচিত হয়েছে। আঠারো শতকের বাংলা সাহিত্যএ শাহ্ গরীবুল্লাহর বড় পরিচয় দোভাষী পুথিসাহিত্যের নির্মাতা হিসেবে। তিনিই প্রথম কলকাতা, হাওড়া, হুগলি, ভুরসুট ও মান্দারণ নগর কেন্দ্রিক অশিক্ষিত ও অল্প শিক্ষিত মুসলিম জনগণের দৈনন্দিন জীবনে ব্যবহূত বাংলা ভাষার সঙ্গে আরবি - ফারসি ও উর্দু - হিন্দি ভাষার প্রয়োগ ঘটিয়ে এক ভিন্ন ধারার কাব্যরীতি গড়ে তোলেন। এ ধারার কাব্যই দোভাষী পুথি নামে পরিচিত। উনিশ শতক পর্যন্ত বহু কবি এ রীতিতে কাব্য রচনা করেছেন। উল্লেখ্য যে, শাহ্ গরীবুল্লাহর প্রথম কাব্যখানি শুদ্ধ বাংলা ভাষায় রচিত। তিনি একাধারে সাধক ও কবি ছিলেন। তাঁর রচনায় ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের কথা উচ্চারিত হলেও পরধর্মের প্রতিও শ্রদ্ধার মনোভাব ব্যক্ত হয়েছে।
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি?
Correct Answer:
গ: দ্বিজ বংশীদাস
Explanation:
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি? সঠিক উত্তর দ্বিজ বংশীদাস মহিলা কবি চন্দ্রাবতীর পিতা দ্বিজ বংশীদাস ' 'মনসামঙ্গলের' অন্যতম শ্রেষ্ঠ কবি। কবি চন্দ্রাবতী রামায়ণ, মলুয়া গীতিকা রচনা করেন।
আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কায়রো
Explanation:
আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রোতে অবস্থিত। আল - আজহার বিশ্ববিদ্যালয় বা জামিয়াতুল আজহার (ইংরেজি: Al - Azhar University) হল মিশরের, কায়রো নগরীতে অবস্থিত একটি বিখ্যাত জামিয়া বা বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার উদ্দেশ্য নিয়ে একটি কেন্দ্র হিসেবে ফাতেমীয় বংশ দ্বারা ৯৭০ বা ৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটির ছাত্ররা কুরআন এবং বিস্তারিতভাবে ইসলামী আইন শিক্ষা গ্রহণ করেন, বিষয়াবলী অন্তর্ভুক্ত রয়েছে যুক্তিবিদ্যা, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, এবং কিভাবে চাঁদের চান্দ্র পর্যায়ক্রমে নিরূপণ সম্পর্কে।
প্রাচীন ’চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি?
Correct Answer:
গ: বরিশাল
Explanation:
প্রাচীন ’চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি? সঠিক উত্তর বরিশাল প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর। এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত ?
Correct Answer:
গ: দক্ষিণ আমেরিকা
Explanation:
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত ? সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা আমাজন নদী দক্ষিণ আমেরিকা অবস্থিত। আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্মি নামক চূড়া হতে। আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ৩০০০ মাইল পাড়ি দিয়ে তিনটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪.২ মিলিয়ন ঘন ফুট জল সাগরে গিয়ে পড়ে। বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৭ মিলিয়ন ঘন ফুট।
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
Correct Answer:
ক: ১৭৫৭
Explanation:
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? সঠিক উত্তর ১৭৫৭ পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
Correct Answer:
খ: এয়ার কমোডর এ,কে, খন্দকার
Explanation:
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? সঠিক উত্তর এয়ার কমোডর এ,কে, খন্দকার বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নেন - এ কে খন্দকার। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১ মিনিটে ঢাকার রমনা রেস কোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী সই করেন।
টেলিফোন কে আবিষ্কার করেন?
Correct Answer:
খ: আলেকজান্ডার গ্রাহাম বেল
Explanation:
টেলিফোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর আলেকজান্ডার গ্রাহাম বেল ষ্টিফেন হকিন্স বর্তমানে বিশ্বের একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ। তিনি ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের প্রবক্তা ও ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ তার আলোচিত একটি গ্রন্থ। মার্কিন বিজ্ঞানী আলেকজেন্ডার গ্রাহাম বেল (১৮৪৭ - ১৯২২) ১৮৭৬ সালে টেলিফোন আবিস্কার করেন। আর মাদাম কুরি প্রথম নোবেলজয়ী একমাত্র নারী যিনি পদার্থ (১৯০৩) ও রসায়নে (১৯১১) নোবেল পুরস্কার লাভ করেন।
সুয়েজ কেনেল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
Correct Answer:
গ: ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর
Explanation:
সুয়েজ কেনেল কোন কোন সাগরকে সংযুক্ত করে? সঠিক উত্তর ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর সুয়েজ কেনেল ভূ - মধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। সুয়েজ খাল (ইংরেজি: Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে ?
Correct Answer:
ক: ৪টি
Explanation:
মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে ? সঠিক উত্তর ৪টি মানুষের হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুইটি অংশকে ডান ও বাম অলিন্দ এবং নিচের দিকের দুইটি অংশকে ডান ও বাম নিলয় বলা হয়।
”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে?
Correct Answer:
ঘ: মাওলানা আবুল কালাম আজাদ
Explanation:
”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে? সঠিক উত্তর মাওলানা আবুল কালাম আজাদ ”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক মাওলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। “ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটি মৌলানা আবুল কালাম আজাদের আত্নজীবনীমূলক রচনা হলেও, ভারতীয় ইতিহাসের পাতায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মৌলানা আজাদের অন্যতম প্রধাণ ভূমিকা ছিল। এই গ্রন্থে তিনি ভারত - ভাগের পটভূমিসহ ১৯৩৫ - ৪৮ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর অত্যন্ত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন। অনেক ইতিহাসবিদের কাছেই বইটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি নির্ভরযোগ্য দলিল হিসেবে অনন্য স্থান করে নিয়েছে।
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ?
Correct Answer:
গ: লেখ্য
Explanation:
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ? সঠিক উত্তর লেখ্য বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রুপের দুটো রীতি রয়েছে: একটি চলিত রীতি (standard colloquial Style), অপরটি সাধু রীতি (Standard written form )।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
গ: চার্চিল
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। স্যার উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল, (30 নভেম্বর 1874 - 24 জানুয়ারী 1965) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা এবং লেখক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 থেকে 1945 সাল পর্যন্ত এবং আবার 1951 থেকে 1955 পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে?
Correct Answer:
গ: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
Explanation:
পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে? সঠিক উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামার ইস্থমাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে।
”অগ্নিবীণা” কে রচনা করেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”অগ্নিবীণা” কে রচনা করেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”অগ্নিবীণা” রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
যক্ষার টিকা কোনটি ?
Correct Answer:
ক: বিসিজি
Explanation:
যক্ষার টিকা কোনটি ? সঠিক উত্তর বিসিজি যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় বিসিজি (Bacillus Calmatte Guerin) টিকা। অন্যদিকে ডিপথেরিয়া, হুপিংকাশি ও টিটেনাস প্রতিষেধক হিসেবে ডিপিটি (DPT) টিকা দেয়া হয়। আর টিটি) Tetanus Toxoid) প্রতিষেধক টিকা দেয়া হয় মায়েদের গর্ভাবস্থায় শিশুওকে টিটেনাস রোগ থেকে রক্ষার জন্য।
খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে ?
Correct Answer:
ক: ১২ঘন্টা
Explanation:
খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে ? সঠিক উত্তর ১২ঘন্টা ডায়রিয়ার আক্রান্ত রোগীর দেহের পানিস্বল্পতা পূরণে খাবার স্যালাইন একটি প্রধান পথ্য। প্যাকেটের ওআরএস পানিতে মিশিয়ে ডায়রিয়া রোগীর জন্য খাবার স্যালাইন তৈরি করা হয়। ওআরএস প্যাকেট দিয়ে তৈরি স্যালাইন ১২ ঘন্টা পর্যন্ত ভালো থাকে। যদি ১২ ঘণ্টা পর স্যালাইন অবশিষ্ট থাকে তবে তা ফেলে দিতে হবে এবং পুনরায় নতুন স্যালাইন তৈরি করতে হবে।
সর্বাপেক্ষা বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: চীন
Explanation:
সর্বাপেক্ষা বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন China produces 40% of the worlds tea.
আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে?
Correct Answer:
গ: Roberto Carvalho Da Ajavido
Explanation:
আর্ন্তজাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে? সঠিক উত্তর Roberto Carvalho Da Ajavido তিনি ২০১৩ সালে দায়িত্ব গ্রহন করেন।
বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন--
Correct Answer:
গ: লর্ড হার্ডিঞ্জ
Everybody hates a liar. (Interrogative )
Correct Answer:
D: Who does not hate a liar?
Explanation:
Everybody hates a liar. (Interrogative ) Correct Answer Who does not hate a liar? Everybody/Everyone/All কে negative করার সময় এদের পরিবর্তে প্রথমে who বসে + doesn't/didn't + verb এর base form + বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন ।
”ফেয়ারওয়েল টু আর্মস” -এর লেখক কে?
Correct Answer:
গ: আরনেস্ট হেমিংওয়ে
Explanation:
”ফেয়ারওয়েল টু আর্মস” -এর লেখক কে? সঠিক উত্তর আরনেস্ট হেমিংওয়ে ”ফেয়ারওয়েল টু আর্মস” - এর লেখক আরনেস্ট হেমিংওয়ে। ফেয়ারওয়েল টু আর্মস (ইংরেজি: A Farewell to Arms) আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক রচিত একটি যুদ্ধ বিরোধী ইংরেজি উপন্যাস। ১৯২৯ সালে আর্নেস্ট হেমিংওয়ে রচিত একটি প্রায় - আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটির অধিকাংশই হেমিংওয়ে তার আরকানস'র পিগটে শ্বশুরবাড়িতে বসে লেখেন।
'বান্দুং' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
Explanation:
'বান্দুং' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া Bandung is the capital city of the Indonesian province of West Java.
'এক দেশ দুই নীতি' কোন দেশে চালু আছে?
Correct Answer:
গ: চীনে
Explanation:
'এক দেশ দুই নীতি' কোন দেশে চালু আছে? সঠিক উত্তর চীনে এক দেশে দুই নীতি চালু হয় চীনে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের সাথে যুক্ত রয়েছে এমন কিছু দেশ যেগুলো প্রশাসনিক দিক থেকে চীনের আওতাভুক্ত। যেমন হংকং, ম্যাকাও, তাইওয়ান। এই তিনের মধ্যে বর্তমানে হংকং অর্থনৈতিক দিক থেকে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। হংকং চীনের অধীনস্ত হলেও এতে চালু আছে “এক দেশ দুই নীতি” পদ্ধতি। আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ সেই নীতি ও হংকং এর সাথে চীনের বর্তমান সম্পর্কের টানাপোড়েন।
জোয়ার ভাটা হয় কোন গতির কারণে?
Correct Answer:
ক: আহ্নিক গতি
Explanation:
জোয়ার ভাটা হয় কোন গতির কারণে? সঠিক উত্তর আহ্নিক গতি পৃথীবির গতি মূলত দুই প্রকার। যথা - (১) আহ্নিক বা আবর্তন গতি এবং (৩) বার্ষিক বা পরিক্রমণ গতি। আহ্নিক গতির ফলেঃ পৃথিবীতে দিন - রাত সংঘটিত হয়, ভূ - পৃষ্ঠে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়, জোয়ার - ভাটার সৃষ্টি হয়, এছাড়া সময় গণনার সুবিধা হয়। অন্যদিকে বার্ষিক গতির ফলেঃ দিন - রাত্রির হ্রাস - বৃদ্ধি ঘটে, ঋতুর পরিবর্তনে ঘটে, এছাড়া তাপমাত্রার তারতম্য ঘটে।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততমদেশ ?
Correct Answer:
খ: ৮ম
Explanation:
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততমদেশ ? সঠিক উত্তর ৮ম বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৪ (UNFPA) এর তথ্যমতে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম দেশ। এর জনসংখ্যা ১৫ কোটি ৮৫ লক্ষ।
কোনটি pronoun?
Correct Answer:
ক: They
Explanation:
কোনটি pronoun? সঠিক উত্তর They They একটি Personal Pronoun. আরও কয় একটি Personal Pronoun - I, we, you, he, she, me, us, them etc.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: বাংলাদেশে
Explanation:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি - ICC Champions Trophy) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। মর্যাদার দিক থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থান বিশ্বকাপ ক্রিকেটের পর। ১৯৯৮ সালে আইসিসি নক - আউট প্রতিযোগিতা নামে প্রথমবারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে পরাভূত করে শিরোপা লাভ করে। বর্তমান চ্যাম্পিয়ন দল হচ্ছে পাকিস্তান।
Belal is the best boy in the class. (Comparative )
Correct Answer:
C: Belal is better than any other boy in the class
Explanation:
Belal is the best boy in the class. (Comparative ) Correct Answer Belal is better than any other boy in the class এই ধরনের Superlative Sentence - কে Comparative degree তে রূপান্তরের নিয়ম হচ্ছে - Subject + be verb + adjective এর Comparative form + than any other + বাকি অংশ।
নিচের কোনটি proper noun?
Correct Answer:
খ: Dhaka
Explanation:
নিচের কোনটি proper noun? সঠিক উত্তর Dhaka Cow - Common Noun Dhaka - Proper Noun - সমস্ত ঢাকাকে বোঝায়। water - Material Noun.
'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত?
Correct Answer:
ক: ১৯৮২
Explanation:
'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত? সঠিক উত্তর ১৯৮২ ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। ১৯৭৪ সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন (১৯৭৪) আইন অনুসাররে বাংলাদেশ সরকার ৫,০২২ হেক্টর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলে। তবে এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা পেলেও ১৯৮২ সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়নি।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার--
Correct Answer:
খ: বীরশ্রেষ্ঠ
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার-- সঠিক উত্তর বীরশ্রেষ্ঠ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান এই মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে চারটি খেতাবে ভূষিত করা হয়। তার মধ্যে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ শহীদ হলেন ৭ জন।
Act এর past form কি?
Correct Answer:
খ: Acted
Explanation:
Act এর past form কি? সঠিক উত্তর Acted Plain form Third - person singular Past tense Past participle Present participle act acts acted acted acting Two men acting (intransitive) & (linking) If you act in some way, you do something that makes people think you are that way. When he must do something, he acts quickly.
Which is the highest source of Government Revenue in Bangladesh in the fiscal year 2012-2013?
Correct Answer:
C: VAT
Explanation:
Which is the highest source of Government Revenue in Bangladesh in the fiscal year 2012-2013? Correct Answer VAT ২০১২ - ১৩ অর্থ বছরে সরকারের রাজস্ব আয়ের সর্বোচ্চ উৎস হলো মূল্য সংযোজন কর (VAT)। ২০১৪ - ১৫ অর্থ বছরেও এটি সরকারের রাজস্ব আয়ের সর্বোচ্চ উৎস। সরকারের রাজস্ব অবদানের ক্ষেত্রে ২০১৫ - ১৬ অর্থবছরও শীর্ষ স্হান দরে রাখে VAT।
Eat এর Past form কি?
Correct Answer:
ক: Ate
Explanation:
Eat এর Past form কি? সঠিক উত্তর Ate Eat - Present Ate - Past Eatten - past particaple
One should be careful about ___ duty.
Correct Answer:
A: one's
Explanation:
One should be careful about ___ duty. Correct Answer one's one এর possessive case হলো one's.বাক্যটির শূন্যস্থানে subject (one) এর possessive case বসাতে হবে। তাই সঠিক উত্তর হবে one's।
Do not laugh at poor -কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: imperative
Explanation:
Do not laugh at poor -কোন ধরনের বাক্য? সঠিক উত্তর imperative Imperative Sentence ( আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, প্রকাশক বাক্য) Do not laugh at poor - হাসতে নিষেধ করছে প্রদত্ত বাক্যে।
I have done my duty - কোন Tense?
Correct Answer:
B: present perfect
Explanation:
I have done my duty - কোন Tense? Correct Answer present perfect I have done my duty এটি Present perfect Tense। Structure: Sub + have / has + main v3 + others।
'আড়িয়াল বিল' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: মুন্সীগঞ্জ
Explanation:
'আড়িয়াল বিল' কোথায় অবস্থিত? সঠিক উত্তর মুন্সীগঞ্জ আড়িয়াল বিল পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ করা হয়, এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া।
Shakespeare is famous mostly for his-
Correct Answer:
C: plays
Explanation:
Shakespeare is famous mostly for his- Correct Answer plays Shakespeare's plays are a canon of approximately 39 dramatic works written by English poet, playwright and actor William Shakespeare. These plays are divided into 4 categories. such as: 1.tragedy 2.comedy 3.History 4.tragicomedy.
Which one is a storage device in computers?
Correct Answer:
D: DVD
Explanation:
Which one is a storage device in computers? Correct Answer DVD DVD ( Digital Versatile Disk) যা কম্পিউটার মেমোরি নামে পরিচিত। গান, ছবি, ভিডিও সবকিছু সংরক্ষণ করা যায় ডিভিডিতে।
'অপারেশন সার্চলাইট' কোন সালের ঘটনা?
Correct Answer:
খ: ১৯৭১
Explanation:
'অপারেশন সার্চলাইট' কোন সালের ঘটনা? সঠিক উত্তর ১৯৭১ 'অপারেশন সার্চলাইট' ১৯৭১ সালের ঘটনা। অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight) ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল।
The elephant has great strength এখানে 'elephant' হচ্ছে-
Correct Answer:
খ: Common noun
Explanation:
The elephant has great strength এখানে 'elephant' হচ্ছে- সঠিক উত্তর Common noun এখানে The Elephant বলতে হাতি'র সকল প্রজাতিকে বুঝানো হয়েছে। তাই Common Noun হবে।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-
Correct Answer:
ক: শাহ মুহম্মদ সগীর
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের মুসলমান কবি শাহ্ মুহাম্মদ সগীর। শাহ্ মুহাম্মদ সগীর কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা '।
Where is the headquarters of the International Committee of the Red Cross located?
Correct Answer:
B: Geneva
Explanation:
Where is the headquarters of the International Committee of the Red Cross located? Correct Answer Geneva 1863 সালে বিশ্বের দুস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা Red Cross হিসেবে প্রতিষ্ঠিত হয় । এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত ।
Which is the largest unit of storage in computers?
Correct Answer:
A: TB
Explanation:
Which is the largest unit of storage in computers? Correct Answer TB কিলোবাইট - ১০২৪ বাইট মেগাবাইট - ১০২৪ কিলেবাইট গিগাবাইট - ১০২৪ মেগাবাইট টেরাবাইট - ১০২৪ গিগাবাইট
”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন-
Correct Answer:
গ: বসন্তরঞ্জন রায়
Explanation:
”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন- সঠিক উত্তর বসন্তরঞ্জন রায় 'শ্রীকৃষ্ণকৃীর্তন ' কাব্যটি ১৯০৯ সালে শ্রী বসন্ত রায়রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার বনবিষনুপুরের কাঁকিল্যা গ্রামের গোয়াল ঘরের টিনের চাঁলা থেকে উদ্ধার করেন। শ্রীকৃষ্ণকৃীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস।
মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
Correct Answer:
ক: ভারত মহাসাগর
Explanation:
মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? সঠিক উত্তর ভারত মহাসাগর মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। এক হাজার দুই শ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ।
Wisdom is better than strength এখানে 'strength' শব্দটি-
Correct Answer:
ঘ: Abstract noun
Explanation:
Wisdom is better than strength এখানে 'strength' শব্দটি- সঠিক উত্তর Abstract noun An abstract noun is a noun that cannot be perceived using one of the five senses (i.e., taste, touch, sight, hearing, smelling). Examples : "Wisdom is better than strength." strength is an abstract noun because it cannot be seen, heard, tasted, touched, or smelled.
পিলখানা হত্যাদিবস কবে?
Correct Answer:
খ: ২৫ ফেব্রুয়ারি
Explanation:
পিলখানা হত্যাদিবস কবে? সঠিক উত্তর ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাদিবস ২৫ ফেব্রুয়ারি। বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ। বিদ্রোহের পর সংস্থাটির নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়েছে। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা - সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশর সীমানা পাহারা দেয়া। সে হিসেবে এরা সীমান্ত রক্ষী বাহিনাী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককে হত্যা করে।