Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
গ: হাসান হাফিজুর রহমান
Explanation:
ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সঠিক উত্তর সম্রাট আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন - সম্রাট আকবর। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।
Nobody wishes to be unhappy. (Interrogative)
Correct Answer:
A: Who wishes to be unhappy?
Explanation:
Nobody wishes to be unhappy. (Interrogative) Correct Answer Who wishes to be unhappy? Everyone /Everybody /All - affirmative sentence এর subject হলে Interrogative করার সময় who does not / didn't ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর হবে - Who wishes to be unhappy.
খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি?
Correct Answer:
খ: NaCI
Explanation:
খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? সঠিক উত্তর NaCI খাবার লবনের সাধারণ সংকেত NaCl
‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ?
Correct Answer:
খ: ঐকদেশিক অধিকরণ
Explanation:
‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ? সঠিক উত্তর ঐকদেশিক অধিকরণ বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে। বনে বাঘ আছে । আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে ?
Correct Answer:
ঘ: জেমস ওয়াট
Explanation:
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে ? সঠিক উত্তর জেমস ওয়াট জেমস ওয়াট ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতারূপে তিনি তার কর্মজীবন শুরু করেন। এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তার ভাবনাচিন্তা শুরু হয়। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের যন্ত্র সৃষ্টিকর্তা হিসেবে কাজ করার সময়, ওয়াট বাষ্প ইঞ্জিনের প্রযুক্তিতে আগ্রহী হয়ে ওঠেন. তিনি উপলব্ধি করেন যে সমকালীন ইঞ্জিন ডিজাইন বারবার শীতল এবং সিলিন্ডার উত্তপ্ত দ্বারা শক্তির একটি বিরাট অংশ নষ্ট করছে। ওয়াট একটি নকশা বর্ধিতকরণ চালু করেন যা শক্তির এই অপচয় এড়ানো, আমূল ক্ষমতা, দক্ষতা, এবং বাষ্প ইঞ্জিনের খরচ কার্যকারিতা উন্নত করে. অবশেষে তিনি তার ইঞ্জিন অভিযোজিত ঘূর্ণনশীল গতি উত্পাদন, ব্যাপকভাবে পাম্পিং জল এর ব্যবহার প্রসারিত করেন।
একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি?
Correct Answer:
খ: তাপের প্রভাব
Explanation:
একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি? সঠিক উত্তর তাপের প্রভাব পদার্থের এমন পৃথকীকরণ তাদের স্বধর্মের গুনগত পার্থক্যের উপর ভিক্তি করেই তৈরী করা হচ্ছে। একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ তাপের প্রভাব। কঠিন অবস্থায় পদার্থের একটি নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। পদার্থ গঠনকারী কণাগুলো (অণু, পরমাণু অথবা আয়ন) কাছাকাছি অবস্থান করে এবং একটি নির্দিষ্ট অবস্থানে থাকে। তরল অবস্থায় পদার্থের একটি নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু আকার নির্দিষ্ট হয়না। এ কারণে এরা ধারণকারী পাত্রটির আকার ধারণ করতে পারে। এর গঠনকারী কণাগুলো কাছাকাছি থাকে কিন্তু মুক্তভাবে বিচরণ করতে পারে। গ্যাসীয় অবস্থায় পদার্থের কোন নির্দিষ্ট আকার ও আয়তন থাকেনা, আর সেজন্য এটি ধারক পাত্রের আকার ও আয়তন ধারণ করতে পারে। গঠনকারী কণাগুলো কাছাকাছিও থাকেনা, আবার একটি নির্দিষ্ট অবস্থানেও থাকেনা। প্লাজমা অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকেনা কিন্তু চার্জবিহীন পরমাণুর মত এর নির্দিষ্ট পরিমান আয়ন আর ইলেকট্রন থাকে। এরা উভয়েই মুক্তভাবে বিচরণ করতে পারে। প্লাজমা দৃশ্য পদার্থগুলোর সবচেয়ে সাধারন রূপ।
কম্পিউটারের ব্রেইন হল
Correct Answer:
গ: মাইক্রো প্রসেসর
Explanation:
কম্পিউটারের ব্রেইন হল সঠিক উত্তর মাইক্রো প্রসেসর মাইক্রোপ্রসেসর বা “অণুপ্রক্রিয়াজাতকারক” বলতে এক শ্রেণীর অতিক্ষুদ্র ইলেকট্রনীয় যন্ত্র বা যন্ত্রাংশকে বোঝায়, যেটি ডিজিটাল কম্পিউটার তথা ইলেকট্রনীয় গণকযন্ত্রের কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশের কাজগুলি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় গাণিতিক, যুক্তিভিত্তিক ও নিয়ন্ত্রণমূলক ইলেকট্রনীয় বর্তনী ধারণ করে রাখে।
নিচের কোন শব্দটি বিশেষ্য?
Correct Answer:
খ: অধুনা
Explanation:
নিচের কোন শব্দটি বিশেষ্য? সঠিক উত্তর অধুনা প্রশ্ন:নিচের কোন শব্দটি বিশেষ্য ? উত্তর :অধুনা। বর্ণনা: বিশেষ্য মূলত কোন কিছুর নির্দিষ্ট কোরে নাম কে বোঝানো হয় । যেমন - মানুস
There is ____ milk in the bottle .
Correct Answer:
C: very little
Explanation:
There is ____ milk in the bottle . Correct Answer very little Uncountable noun - এর পূর্বে determiner হিসেবে little এবং Countable noun - এর পূর্বে few ,any, many ব্যবহৃত হয়। সঠিক উত্তর (গ)।
”সে আসুক” এটি কোন বাচ্য?
Correct Answer:
গ: ভাব বাচ্য
Explanation:
”সে আসুক” এটি কোন বাচ্য? সঠিক উত্তর ভাব বাচ্য সে আসুক এটি ভাববাচ্যের উদাহরণ
সংসদের অধিবেশন ব্যতীত কোন সময়ে অধ্যাদেশ জারী হলে, সংসদের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ উপস্থাপন করার কত দিন অতিবাহিত হওয়ার পর এর কার্যকারিতা লোপ পাবে?
Correct Answer:
খ: ৩০
বুদ্ধিমানের বিশেষ্য পদ?
Correct Answer:
ক: বুদ্ধি
Explanation:
বুদ্ধিমানের বিশেষ্য পদ? সঠিক উত্তর বুদ্ধি বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। একে নামপদও বলা হয়। যেমন: মানুষ, মুসলিম, হিন্দু, রাজা ইত্যাদি।
কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?
Correct Answer:
গ: মিজোরামের লুসাই পাহাড়
Explanation:
কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর মিজোরামের লুসাই পাহাড় কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
'শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম' উক্ত বাক্যটি কোন অতীত কাল ?
Correct Answer:
খ: নিত্যবৃত্ত অতীত
Explanation:
'শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম' উক্ত বাক্যটি কোন অতীত কাল ? সঠিক উত্তর নিত্যবৃত্ত অতীত যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলা হয়। যেমন: বাবা প্রতিদিন বাজার করতেন। ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'- নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ-
Correct Answer:
খ: অচিরেই তাদের ভুল ভাঙ্গবে
Explanation:
'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'- নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ- সঠিক উত্তর অচিরেই তাদের ভুল ভাঙ্গবে 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না' - নেতিবাচক বাক্যের অস্তিবাচক রূপ - অচিরেই তাদের ভুল ভাঙ্গবে
কোন রাষ্ট্র মোট জাতীয় সুখ (Gross National Happiness) কে অর্থনৈতিক উন্নয়নের মানদন্ড হিসেবে গ্রহণ করেছে?
Correct Answer:
খ: ভুটান
নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়?
Correct Answer:
ঘ: এক মুঠো
Explanation:
নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? সঠিক উত্তর এক মুঠো 'ধানক্ষেত ' জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। ' মধুমালা' ও ' পদ্মপাড়' তার রচিত নাটক। ' এক মুঠো ' অমওয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ। সুতরাং সঠিক উত্তরঃ এক মুঠো
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
Correct Answer:
খ: তাইওয়ান
Explanation:
নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই? সঠিক উত্তর তাইওয়ান তাইওয়ান সরকারীভাবে চীন প্রজাতন্ত্রের একটি দ্বীপ ,যা তাইওয়ান প্রনালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত ।
I wish I had seen you before. (Exclamatory)
Correct Answer:
B: Had I seen you before.
Explanation:
I wish I had seen you before. (Exclamatory) Correct Answer Had I seen you before. প্রদত্ত option গুলোর মধ্যে সবগুলোই Exclamatory sentence । তবে tense - এর ব্যবহারজনিত ক্রটি থাকায় একমাত্র সঠিক উত্তর (খ)।
There is little milk in the glass (Interrogative)
Correct Answer:
C: Is there any milk in the glass ?
Explanation:
There is little milk in the glass (Interrogative) Correct Answer Is there any milk in the glass ? প্রদত্ত বাক্য 'little ' শব্দটি Negative অর্থ প্রদান করে। তাই interrogative sentence টি positive হবে। সঠিক উত্তর (গ)।
‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ?
Correct Answer:
খ: জেনানা
Explanation:
‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ? সঠিক উত্তর জেনানা মরদ শব্দের অর্থ পুরুষ । জেনানা শব্দের অর্থ মহিলা । সূত্রঃ বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান ।
The drama "A Mid-Summer Night's Dream" is written by----
Correct Answer:
C: Shakespeare
Explanation:
The drama "A Mid-Summer Night's Dream" is written by---- Correct Answer Shakespeare ধরি, টিপুর বয়স = ক বছর, টিপুর বাবার বয়স = গ বছর এবং টিপুর বোনের বয়স = খ বছর সুতরাং, সমানুপাতীর সূতানুযায়ী, খ২ = কxগ বা, খ২ = ১২x৪৮ = ৫৭৬ সুতরাং, খ = ২৪ (উভয়ক্ষকে বর্গমূল করে) সুতরাং, টিপুর বোনের বয়স = ২৪ বছর (উ:)
সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি?
Correct Answer:
ঘ: দুর্নীতি
Explanation:
সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি? সঠিক উত্তর দুর্নীতি দুর্নীতি, দারিদ্র্য ও রাজনীতি সুশাসনের প্রতিবন্ধক হলেও অন্যতম প্রতিবন্ধক হলো দুর্নীতি।
সরকার ও জনগনের মধ্যে আয়নার মত কাজ করে কোনটি?
Correct Answer:
ঘ: মিডিয়া
Explanation:
সরকার ও জনগনের মধ্যে আয়নার মত কাজ করে কোনটি? সঠিক উত্তর মিডিয়া গনতান্ত্রিক সরকার ব্যবস্হায় গনমাধ্যম অন্যতম একটি মাধ্যম, যার সাহায্য কোনো রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষ জানতে পারে কে কর্তব্য পালন করছে, কে খর্ব করছে।
I know him better than you. (Positive )
Correct Answer:
B: You do not know him as well as I .
Explanation:
I know him better than you. (Positive ) Correct Answer You do not know him as well as I . Good/ well - এর comparative and superlative degree যথাক্রমে better and best । প্রশ্নোক্ত বাক্যটির অর্থ " তোমার চেয়ে আমি তাকে ভালোভাবে চিনি"। এ বাক্যটির ' positive হবে' তুমি তাকে তত ভালো চিনো না যত ভালো আমি চিনি। সঠিক উত্তর (খ)।
নিচের কোনটি সর্বনাম?
Correct Answer:
গ: বালক
Explanation:
নিচের কোনটি সর্বনাম? সঠিক উত্তর বালক সঠিক উত্তর হবে : খ। কি
বাংলার স্বরবর্ণ কয়টি ?
Correct Answer:
খ: ১১
Explanation:
বাংলার স্বরবর্ণ কয়টি ? সঠিক উত্তর ১১ অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) রচিত ‘আলালের ঘরের দুলাল’। এটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি ১৮৬৬ সালে প্রকাশিত হয়। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ ১৮৯১ সালে প্রকাশিত হয়।
বিদ্যাপতি কোন ভাষার রাধাকৃষ্ণ -বিষয়ক পদগুলো রচনা করেন?
Correct Answer:
খ: ব্রজবুলি
Explanation:
বিদ্যাপতি কোন ভাষার রাধাকৃষ্ণ -বিষয়ক পদগুলো রচনা করেন? সঠিক উত্তর ব্রজবুলি ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪ - ১৪৬০) এর উদ্ভাবক। তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন। এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলাবিষয়ক বহু পদ রচনা করেন। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি। অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। এর উৎপত্তি বিদ্যাপতির হাতে হলেও পরিপুষ্টি হয়েছে বাঙালি কবিদের হাতে। বিদ্যাপতির পদগুলি বাংলায় খুব জনপ্রিয় হয়েছিল; বিশেষত চৈতন্যদেব এই পদ আস্বাদন করায় এর ভাষার প্রতি বাংলার কবিগণ আকৃষ্ট হন। ষোল শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদের ভাষা ও ছন্দের অনুকরণে রাধাকৃষ্ণবিষয়ক পদ রচনা করতে শুরু করেন। হিন্দু - মুসলিম নির্বিশেষে সকল বৈষ্ণব কবি এ ভাষায় বহু পদ রচনা করেন। এই ধারা উনিশ শতক পর্যন্ত চলেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলা ছাড়া আসাম এবং উড়িষ্যাতেও ব্রজবুলির বেশ চর্চা হয়েছে। বাংলাদেশে প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান, আসামে শংকরদেব এবং উড়িষ্যায় রামানন্দ রায়। এঁরা তিনজনই ছিলেন ষোল শতকের কবি। ব্রজবুলির শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন গোবিন্দদাস কবিরাজ (১৬শ - ১৭শ শতক)। ব্রজবুলি ভাষায় প্রচুর পরিমাণে তৎসম শব্দ ব্যবহূত হয়েছে। অর্ধতৎসম শব্দের ব্যবহারও লক্ষ করা যায়, তবে বিদেশী শব্দের ব্যবহার নেই বললেই চলে। এ ভাষায় শব্দ পরিবর্তনের কয়েকটি দৃষ্টান্ত হলো: মাস মাহ, লাবণ্য লাবনি, দুস্তর দুতর, দৃষ্টি দিঠি, মেঘ মেহ ইত্যাদি। মধ্যযুগে ব্রজবুলি ভাষায় রচিত বৈষ্ণবপদের একটি নমুনা হলো: ‘গগনে অব ঘন/ মেহ দারুণ/ সঘনে দামিনী চমকই। কুলিশ পাতন/ শবদ ঝন ঝন/ পবন খরতর বলসই\’ ব্রজবুলি ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য এর পদলালিত্য। [আবুল কালাম মনজুর মোরশেদ]
মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি?
Correct Answer:
ঘ: মনসা ও চন্ডী
Explanation:
মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? সঠিক উত্তর মনসা ও চন্ডী মঙ্গলকাব্যে দুই দেবতার প্রাধান্য বেশি মনসা ও চন্ডী। বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। বলা হয়ে থাকে, যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য - কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন কি, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য সাধারণত বিশেষ কোনও হিন্দু দেবতা বা দেবীকেন্দ্রিক হয়ে থাকে। এইসব দেবতা বা দেবীরা ছিল মূলত বাংলার স্থানীয় (যেমনঃ মনসা); সেই কারণেই তারা বেদ, পুরাণ, প্রভৃতি ধ্রুপদী শাস্ত্রে ছিল অনুল্লেখিত। এইসব “নিম্নকোটি”, স্থানীয় দেবতাদের মাহাত্ম্য বর্ণনা করে তাদের পূজা - অর্চনা সমাজে প্রতিষ্ঠিত করাই মঙ্গলকাব্যগুলির মূল লক্ষ্য ছিল বলে ইতিহাসবিদেরা মনে করে থাকেন।
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?
Correct Answer:
ক: দায়রা আদালত
Explanation:
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে? সঠিক উত্তর দায়রা আদালত একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে আদালতে আপীল করতে হবে - দায়রা আদালতে। দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে - ১) দায়রা জজ আদালত। ২) অতিরিক্ত দায়রা জজ আদালত। ৩)সহকারী দায়রা জজ আদালত। মেট্রোপলিটন এলাকার জন্যঃ ১) মহানগর দায়রা জজ আদাল। ২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
একটি Complaint Case -এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপীল করতে পারে?
Correct Answer:
ঘ: ৬০ দিন
Explanation:
একটি Complaint Case -এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপীল করতে পারে? সঠিক উত্তর ৬০ দিন সিআরপিসি ৪১৭(৩) ধারা অনুসারে খালাসের আদেশের তারিখ হতে ষাট দিন অতিক্রান্ত হবার পর ফরিয়াদী খালাসের আদেশের বিরুদ্ধে কোন আপীল দায়ের করলে হাইকোর্ট বিভাগে তা গ্রাহ্য হবে না।
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?
Correct Answer:
ঘ: মঙ্গলকাব্য
Explanation:
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী? সঠিক উত্তর মঙ্গলকাব্য মঙ্গলকাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা। দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য। এ কাব্য পাঠ বা শ্রবণ করলে সকল প্রকার অকল্যাণ নাশ ও সর্ববিধ মঙ্গল লাভ হয় এরূপ ধারণা থেকেই এর নাম হয়েছে মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য পালা হিসেবে গীত হতো, তবে এতে সুর অপেক্ষা কাহিনীই বেশি প্রাধান্য পেত। প্রতিটি মঙ্গলকাব্যে একেকজন দেবতার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এঁরা লৌকিক দেবতার সঙ্গে পৌরাণিক দেবতার সংমিশ্রণে সৃষ্ট বাঙালির নিজস্ব দেবতা। বহিরাগত আর্যদেবতাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করে এঁদেরকে প্রতিষ্ঠা লাভ করতে হয়েছে। আর্যদেবতাদের বিরুদ্ধে এই বিজয়ের কারণে মঙ্গলকাব্যের ‘মঙ্গল’ শব্দটি ‘বিজয়’ অর্থেও গ্রহণ করা হয়। এমনকি কোনো কোনো মঙ্গলকাব্যের নামের সঙ্গে ‘বিজয়’ শব্দটি সংযুক্তও হয়েছে, যেমন বিপ্রদাস পিপিলাইয়ের মনসাবিজয়। মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চন্ডী ও ধর্মঠাকুর। এঁদের মধ্যে মনসা ও চন্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি। এই তিনজনকে কেন্দ্র করে মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা গড়ে উঠেছে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল। কালক্রমে শিবঠাকুরও মঙ্গলকাব্যের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তৎকেন্দ্রিক কাব্যধারার নাম শিবায়ন বা শিবমঙ্গল।
জারীর দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে?
Correct Answer:
গ: ২ বছর
Explanation:
জারীর দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে? সঠিক উত্তর ২ বছর Executable ডিক্রীর ক্ষেত্রে ডিক্রী জারী (Decree Execution) হলো মামলা নিষ্পতির মূল প্রাণ। যেকোন দেওয়ানী প্রকৃতির মামলার বিচার নিস্পত্তি হয় আদালত কর্তৃক ঘোষিত রায়ে ডিক্রী বা ডিস্মিস এর মাধ্যমে। যে সকল মামলার ডিক্রি শুধু রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিস্পত্তি হয় না তা আদালতের পরবর্তি কার্যক্রমের মাধ্যমে (জারী) চূড়ান্তভাবে নিস্পত্তি করতে হয়, সে সকল কার্যক্রমই ডিক্রী জারীর আওতাভুক্ত। যেমন কোন ব্যক্তি তার স্বত্ব দখলীয় জমি হতে বেদখল হলে বেআইনী দখলদারকে উচ্ছেদ পূর্বক তাতে ডিক্রীদারকে (বাদী) খাস দখল পেতে ডিক্রী জারী করতে হয়। সম্পত্তিতে বিভিন্ন ওয়ারেশ বা ক্রয় সূত্রে অংশীদারগণের মধ্যে স্বত্ব দখলীয় অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হলে এবং আদালত প্রার্থীগণের অংশ মোতাবেক বাটোয়ারা ডিক্রী প্রদান করলে এবং পক্ষগণের মধ্য বণ্টন করে দিতে হলে উক্ত ডিক্রী জারীর মাধ্যমে সমাপ্ত হতে হয়। কেউ মানিস্যুট বা অর্থঋণ আদালতে মামলা করলে এবং ডিক্রী পেলে তা ডিক্রী জারী কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। অর্থাৎ ডিক্রী পেলেও তা জারীর মাধ্যমে চূড়ান্তভাবে নিস্পত্তি না হলে ৬ মাস থেকে ২০/২৫ বছর মামলা চালিয়ে ডিক্রী পেলেও তা অর্থহীন হয়ে যায়। অর্থাৎ শুধু ঘোষণামুলক ডিক্রী ছাড়া সকল Executable ডিক্রী আদালতের মাধ্যমে কার্যকরী করতে হয়।
একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে?
Correct Answer:
ঘ: চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
Explanation:
একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে? সঠিক উত্তর চুক্তি বলবতের কোনো সুযোগ নেই একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে - চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
Correct Answer:
গ: অগ্ন্যাশয়
Explanation:
ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় অগ্ন্যাশয় মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই আছে। এর বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। এর অন্তঃক্ষরা অংশের নাম ল্যাঙ্গারহান্স কোষপুঞ্জ আইলেট অফ ল্যাঙ্গারহান্স; আইলেট = ছোট দ্বীপ, অর্থাৎ বহিঃক্ষরা অংশগুলির মধ্যে মধ্যে বিক্ষিপ্ত অন্তঃক্ষরা কোষগুচ্ছগুলি) যার বিটা কোষ ইনসুলিন, আলফা কোষ গ্লুকাগণ, ডেল্টা কোষ সোমাটোস্টাটিন হরমোন নিঃসরণ করে।
'তোমাদের কখন আসা হলো' এটি কোন বাচ্যের উদাহরণ ?
Correct Answer:
ক: ভাববাচ্য
Explanation:
'তোমাদের কখন আসা হলো' এটি কোন বাচ্যের উদাহরণ ? সঠিক উত্তর ভাববাচ্য যে বাচ্যে কর্তা বা কর্ম নয়, ক্রিয়াই প্রধান হয়ে ওঠে, তাকে ভাববাচ্য বলে। যেমন - তোমাদের কখন আসা হলো। যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ওঠে এবং ক্রিয়া তাকেই অনুসরণ করে, তাকে বলা হয় কর্মবাচ্য। যেমন - তোমাদের (দ্বারা) কর্তৃক কখন আসা হলো? যে বাক্যে কর্তা ক্রিয়া নিস্পন্ন করে এবং বাক্যের মধ্যে প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে কর্তৃবাচ্য বলে। যেমন - তোমরা কখন এলে?
বাংলা সনেটের প্রথম রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত যে কবিতায় কবি হৃদয়ের একটিমাত্র ভাব বা অনুভূতি অখন্ড থেকে চতুর্দশ চরণ দ্বারা একটি বিশেষ পদের মধ্য দিয়ে কবিতা হিসেবে আত্নপ্রকাশ করে তাকে সনেট বলে। বাংলায় সনেট রচনা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম সনেট ‘বঙ্গভাষা’।
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
Correct Answer:
ঘ: ২৫%
Explanation:
বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? সঠিক উত্তর ২৫% কার্বন ডাই অক্সাইড ২৫% এর বেশী হলে কোনো প্রাণী শ্বাসপ্রশ্বাস এর জন্য দরকারি অক্সিজেন পায় না কারণ অক্সিজেন এর মাত্রা কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির সাথে সাথে কমে যাবে।
স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়-
Correct Answer:
খ: নাইট্রিক এসিড
Explanation:
স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়- সঠিক উত্তর নাইট্রিক এসিড স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।
'সে' কোন পুরুষ ?
Correct Answer:
ক: প্রথম
Explanation:
'সে' কোন পুরুষ ? সঠিক উত্তর প্রথম বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকারঃ ১. উত্তম পুরুষ, ২. মধ্যম পুরুষ ও ৩. প্রথম পুরুষ। উত্তম পুরুষঃ নিজকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে উত্তর পুরুষ বলে। যেমন - আমি, আমরা, মুই, মোরা ইত্যাদি। মধ্যম পুরষঃ কারো সাথে কথা বলার সময় তাকে মধ্যম পুরুষ বলে। যেমন - তুমি, তুই, আপনি, তোমরা, তোরা, আপনারা ইত্যাদি। প্রথম পুরুষ বা নাম পুরুষঃ কারো সম্বন্ধে কিছু বলতে হলে তাকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে। যেমন - সে, তিনি, তারা, তাঁরা, ও, উনি, ওরা, ওঁরা, ইনি ইত্যাদি। এছাড়া বিশেষ্য পদ বা বিশেষণরুপে ব্যবহৃত অন্য পদও প্রথম পুরুষ হিসেবে বিবেচিত। ‘আমি’ ও ‘তুমি’ ছাড়া যাবতীয় সর্বনাম পদ প্রথম পুরুষ। প্রথম পুরুষকে নাম পুরুষও বলা হয়।
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
Correct Answer:
ঘ: আয়োডিন
Explanation:
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন খাদ্য ও খাবার পানিতে আয়োডিনের অভাব, সংক্রমণজনিত প্রদাহ, টিউমার, অথবা গলগ্রন্থির কম কার্যকারিতার কারণে গলগ্রন্থির (thyroid) অস্বাভাবিক বৃদ্ধি। ফুলে ওঠা গলগ্রন্থি গলার সামনে সহজদৃষ্ট হয়ে ওঠে। বেশির ভাগ গলগন্ড গলায় সীমাবদ্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলি বুকের উপর দিকে বা কদাচিৎ অন্তর্বক্ষীয়ও হতে পারে।
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর ফ্যাদোমিটার যে যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হায় তাকে ফ্যাদোমিটার বলে। এটা খুবই সহজ পদ্ধতি কাজ করে। পানির গভীরতা মাপার যান্ত্রিক সরঞ্জাম ফ্যাদোমিটার । এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভশীল । ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনি সময়ের পার্থক্য থেকে গভীরতা নির্ণয় করা হয়।
কোন রোগটি মশার কামড়ে হয় না?
Correct Answer:
গ: কলেরা
Explanation:
কোন রোগটি মশার কামড়ে হয় না? সঠিক উত্তর কলেরা ক্ষুদ্র একটি প্রাণী মশা। যার কামড়ে বহন করে অনেক ক্ষতিকারক ও জীবননাশক জীবানু। মশার কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য চিকনগুনিয়া দেশে বেশ আলোচিত একটি মশাবাহিত ভাইরাসের নাম । কলেরা (ওলাউঠা) হল অন্ত্রের সংক্রমণ। দূষিত খাদ্য বা জল থেকে এই রোগটি হয়ে থাকে।
গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?
Correct Answer:
ঘ: কার্বন ডাই-অক্সাইড
Explanation:
গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমন্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে? সঠিক উত্তর কার্বন ডাই-অক্সাইড যে শারীরবৃত্তিয় জারণ - বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রানী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উত্পন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে, তাকে বা সেই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।
‘কমা’ কোথায় বসে ?
Correct Answer:
গ: সম্বোধন পদের জন্য
Explanation:
‘কমা’ কোথায় বসে ? সঠিক উত্তর সম্বোধন পদের জন্য বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।
মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি?
Correct Answer:
গ: ক্যাপটিভ লেডী
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? সঠিক উত্তর ক্যাপটিভ লেডী মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম গ্রন্থের নাম ' ক্যাপটিভ লেডী'(captive laide). রাজমোহনস ওয়াইফ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
'ছোট কিন্তু রসে ভরা'- বাক্যটিকে সরল বাক্যে রুপান্তরিত করলে হবে-
Correct Answer:
ঘ: ছোট হলেও রসে ভরা
Explanation:
'ছোট কিন্তু রসে ভরা'- বাক্যটিকে সরল বাক্যে রুপান্তরিত করলে হবে- সঠিক উত্তর ছোট হলেও রসে ভরা যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। প্রশ্নে প্রদত্ত 'ছোট কিন্তু রসে ভরা' বাক্যটির সরল রূপ হলো - 'ছোট হলেও রসে ভরা'।
মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
Correct Answer:
গ: উলানবাটোর
Explanation:
মঙ্গোলিয়ার রাজধানী কোথায়? সঠিক উত্তর উলানবাটোর মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি স্হল বেষ্টিত রাষ্ট্র। এর রাজধানীর নাম উলানবাটর। রাজধানী উলানবাটোরে মোট জনসংখ্যার ৩৮ শতাংশ লোক বাস করে। মঙ্গোলিয়ার বেশির ভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অনেকেই যাযাবর।