Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
ব্যাকরণে পুরূষ কাকে বলে?
Correct Answer:
গ: বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
Explanation:
ব্যাকরণে পুরূষ কাকে বলে? সঠিক উত্তর বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে বাংলা ভাষায় বহু বিশেষ্য ও সর্বনাম পদ রয়েছে, যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়। এই বিশেষ্য ও সর্বনাম এর প্রকৃতির বিভিন্নতাকে পুরুষ বলে। যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন: বিদ্বান লোক এবং বিদুষী মহিলা ইত্যাদি।
নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি 'র উদাহরণ?
Correct Answer:
খ: হাতাহাতি
Explanation:
নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি 'র উদাহরণ? সঠিক উত্তর হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি : ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে " আ" এবং উত্তরপদে "ই" যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ - হাতাহাতি, কানে কানে যে কথা - কানাকানি ইত্যাদি। তাই সঠিক উত্তর : হাতাহাতি।
I wish I were a King . (Exclamatory)
Correct Answer:
A: Would that I were a King !
২০০২ সালে মাহাত্মা গান্ধী পুরস্কার পেয়েছেন--
Correct Answer:
ঘ: ড. ইউনূস
Explanation:
২০০২ সালে মাহাত্মা গান্ধী পুরস্কার পেয়েছেন-- সঠিক উত্তর ড. ইউনূস ২০০২ সালে মহত্না গান্ধী পুরস্কার পান - ড. ইউনূস। কর্তৃক প্রদত্ত মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে। অহিংসা ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতিতে আর্থ - সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের নগদ অর্থমূল্য এক কোটি টাকা; সঙ্গে একটি স্মারক ও একটি মানপত্রও প্রদান করা হয়। জাতীয়তা, জাতি, ধর্মমত ও লিঙ্গ নির্বিশেষে এই পুরস্কার দেওয়া হয়।
The accident took place long ago . Here 'ago' is a/an _____ .
Correct Answer:
B: Adverb
কায়কোবাদের 'মহাশ্মাশান' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: মহাকাব্য
Explanation:
কায়কোবাদের 'মহাশ্মাশান' গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর মহাকাব্য কায়কোবাদ রচিত "মহাশ্মশান " - একটি মহাকাব্য। কায়কোবাদের নামের আগে মহাকবি বিশেষণটি সংযোজিত হবার কারণ, তিনি বেশ কয়েকটি মহাকাব্য রচনা করেছেন। তন্মধ্যে "মহাশ্মশান তার কালজয়ী মহাকাব্য। মহাশ্মশান কাব্যে অতীত হিন্দু ও মুসলমান সাম্রাজ্যের অতীত স্মৃতির চিতাভস্ম ফুটে উঠেছে। মহাশ্মশান কাব্যটি প্রকাশিত হয় ১৯০৪ সালে।
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষার ও প্রাচীনতম রচনা এটি। ১৯০৭ খ্রীষ্টাব্দে মহামোহপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। চর্যাপদ এর প্রধান কবিগণ হলেন, লুইপা, কাহ্নপা, ভুসুকুপা, শবর পা ইত্যাদি।
নিচের কোনটি নিত্য সমাস ?
Correct Answer:
গ: দেশান্তর
Explanation:
নিচের কোনটি নিত্য সমাস ? সঠিক উত্তর দেশান্তর পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ (দ্বিগু সমাস)। আদবের অভাব = বেয়াদব (অব্যয়ীভাব সমাস)। অন্যদেশ = দেশান্তর (নিত্য সমাস ) । ভালো ও মন্দ = ভালোমন্দ (দ্বন্দ্ব সমাসের উদাহরণ)।
ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম--
Correct Answer:
ঘ: বাকিংহাম প্যালেস
Explanation:
ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম-- সঠিক উত্তর বাকিংহাম প্যালেস প্রথম এলিজাবেথ (সেপ্টেম্বর ৭, ১৫৩৩ - মার্চ ২৪, ১৬০৩) ১৭ নভেম্বর ১৫৫৮ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ইংল্যান্ডের রাণী, ফ্রান্সের রাণী (পদাধিকার অনুসারে) ও আয়ারল্যান্ডের রাণী ছিলেন। ১৫৩৩ সালের ৭ই সেপ্টেম্বর ইংল্যান্ডের গ্রিনউইচে জন্মগ্রহণ করেন তিনি। টিউডর রাজবংশের পঞ্চম ও সর্বশেষ রানী ছিলেন তিনি। তার বাবা ছিলেন রাজা অষ্টম হেনরি। এলিজাবেথের বয়স যখন মাত্র আড়াই বছর তখন তার মা অ্যান বোলিনকে শিরচ্ছেদ করে হত্যা করা হয় এবং এলিজাবেথকে অবৈধ ঘোষণা করা হয়। এ অবস্থায় উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কাটাতে ভাই ষষ্ঠ এডওয়ার্ড সিংহাসনের ভার অর্পণ করেন লেডি জেন গ্রে - এর উপর। ১৫৫৮ সালের ১৭ নভেম্বর এলিজাবেথ সেবান রানী প্রথম মেরির স্থলাভিষিক্ত হন। প্রোটেস্ট্যান্ট বিদ্রোহীদের সহযোগিতা দানের অভিযোগে এলিজাবেথ ক্যাথলিক অনুসারী মেরির শাসনকালে এক বছর অন্তরীণ ছিলেন। পরবর্তীকালে রানী হিসেবে এলিজাবেথের প্রথম পদক্ষেপ ছিল ইংলিশ প্রোটেস্ট্যান্ট চার্চ প্রতিষ্ঠা করা, যার সর্বোচ্চ গভর্নর ছিলেন তিনি নিজেই। এলিজাবেথ অবিবাহিতা ছিলেন। এজন্য বিতর্কও তার পিছু নিয়েছিল। মৃত্যুর ২০ বছর পরও সোনালি যুগের শাসক হিসেবে সমাদৃত ছিলেন তিনি। তার শাসনকাল "এলিজাবেথান এরা" বা এলিজাবেথীয় যুগ নামে পরিচিত। শেকসপিয়রের নাটকে এলিজাবেথান এরা ঘুরেফিরে এসেছে। ১৬০৩ সালের ২৪ মার্চ রিচমন্ডে পরলোক গমন করেন তিনি।
Suddenly he began to weeping .
Correct Answer:
B: হঠাৎ সে কাঁদতে শুরু করল।
Were the birds chirping ?
Correct Answer:
C: পাখিরা কি কিচিরমিচির করছিল ?
Explanation:
Were the birds chirping ? Correct Answer পাখিরা কি কিচিরমিচির করছিল ? Chirping of birds - পাখিদের কিচিরমিচির The sentence is in Past continuous tense. Structure: Subject + was/were + (verb + ing) + object. Structure in interrogative: was/were + Subject + (verb + ing) + object + question mark (?)
The rains have set in .
Correct Answer:
D: বর্ষাকাল শুরু হয়েছে ।
আদর্শ নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক --
Correct Answer:
গ: ২০%
Explanation:
আদর্শ নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক -- সঠিক উত্তর ২০% কোন অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অন্তত ২৫ % বনভূমি থাকা প্রয়োজন। আদর্শ নীতি অনুসারে বনভূমির জন্য ২০ শতাংশ জমি থাকা প্রয়োজন। বাংলাদেশে মোট ভূখন্ডের ১৩ শতাংশ বনভূমি কিন্তু মন্ত্রনালয় বলে ১৭ শতাংশ।
মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো--
Correct Answer:
গ: উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
Explanation:
মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-- সঠিক উত্তর উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন মৌসুমি বায়ু শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'মনসুন' মূলত আরবি শব্দ ' মাওসিম' বা মালয়লম শব্দ 'মনসিন ' থেকে এসেছে। মৌমুসি বায়ুর কারণ দক্ষিণ আয়ন ও উত্তর আয়ন বায়ু।
He used to come here every week .
Correct Answer:
B: তিনি প্রত্যক সপ্তাহে এখানে আসতেন ।
Explanation:
He used to come here every week . Correct Answer তিনি প্রত্যক সপ্তাহে এখানে আসতেন । used to - অভ্যস্ততা অর্থে ব্যবহৃত। যেমনঃ He used to work hard. তিনি কঠোর পরিশ্রম করতেন।
মুক্তিযুদ্ধে যোদ্ধাগণ যুদ্ধ চালাবার জন্য নিজেদের কত সেক্টরে ভাগ করেন?
Correct Answer:
ঘ: ১১
Explanation:
মুক্তিযুদ্ধে যোদ্ধাগণ যুদ্ধ চালাবার জন্য নিজেদের কত সেক্টরে ভাগ করেন? সঠিক উত্তর ১১ ১ নং সেক্টর: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী জেলার ফেনী(বর্তমানে জেলা) মহকুমার অংশবিশেষ(মুহুরী নদীর পূর্বপাড়) নিয়ে এই সেক্টর গঠিত। এই সেক্টরের হেডকোয়ার্টার ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের হরিণা। এই সেক্টরে প্রথমে এপ্রিল থেকে জুন পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম। ৫টি সাব সেক্টর নিয়ে গঠিত এই সেক্টরের প্রায় দশ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন। তন্মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ পুলিশ, ইপিআরসহ প্রায় দুই হাজার নিয়মিত সৈন্য এবং গণবাহিনীর সংখ্যা ছিল আট হাজার। ২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, আখাউড়া - ভৈরব, নোয়াখালী(মুহুরী নদীর পূর্বাঞ্চল ব্যতীত) এবং ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে এই সেক্টর গঠিত। এই সেক্টরের বাহিনী গঠিত হয় ৪ - ইস্ট বেঙ্গল এবং কুমিল্লা ও নেয়াখালীর ইপিআর বাহিনীর সমন্বয়ে। প্রথমে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কেএম খালেদ মোশারফ। সেপ্টম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এটিএম হায়দার। এই সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের আগরতলার দক্ষিণে ত্রিপুরা রাজ্যের মেলাঘরে। ছয়টি সাব - সেক্টর নিয়ে গঠিত এই সেক্টরে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ছয় হাজার এবং প্রায় পয়ত্রিশ হাজার গেরিলা যুদ্ধ করেছে। এই সেক্টরের সফল অভিযানের ফলে ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক থেকে পাক - বাহিনী সম্পূর্ণ বিতাড়িত হয় এবং এই সেক্টরের অভিযানের ফলে ২১ জুন পর্যন্ত বেলোনিয়া সূচিব্যুহের প্রবেশ মুক্ত ছিল। ৩ নং সেক্টর: ঢাকা জেলার কিছু অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও কুমিল্লার অংশ(আখাউড়া - ভৈরব রেললাইন থেকে পূর্বদিকে অংশ) নিয়ে গঠিত হয়েছিল এই সেক্টর। ২ - ইস্ট বেঙ্গল এবং সিলেট ও ময়মনসিংহের ইপিআর বাহিনীর সমন্বয়ে এই সেক্টর গঠিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কেএম সফিউল্লাহ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এএনএম নূরুজ্জামান সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। ভারতের ত্রিপুরা রাজ্যের হেজামারা ছিল এই সেক্টরের সদর দপ্তর। দশটি সাব - সেক্টর নিয়ে গঠিত এই সেক্টরের অধীনে ঊনিশটি গেরিলা ঘাঁটি গড়ে ওঠেছিল এবং গেরিলার সংখ্যা ছিল ত্রিশ হাজার। কুমিল্লা - সিলেট সড়কে কয়েকটি সেতু বিধ্বস্ত করে পাক বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্নসহ শায়েস্তাগঞ্জে ট্যাঙ্কবিধ্বংসী মাইনের সাহায্যে একটি রেলগাড়ি বিধ্বস্ত করা ছিল এই সেক্টরের সফল অভিযান। ৪ নং সেক্টর: সিলেট জেলার অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত। এর পশ্চিম সীমান্ত তামাবিল - আজমিরীগঞ্জ রেললাইনের উত্তরাংশ এবং লাখাই - শায়েস্তাগঞ্জ রেললাইনের দক্ষিণাংশ। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সাথে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয়েছিল এই সেক্টর। এই সেক্টরে কমান্ডার ছিলেন প্রথমে মেজর সিআর(চিত্তরঞ্জন) দত্ত এবং পরে ক্যাপ্টেন আবদুর রব। প্রথমে এর সদর দপ্তর ছিল করিমগঞ্জে এরপর আসামের মাসিমপুর। ছয়টি সাব - সেক্টর নিয়ে গঠিত এই সেক্টরে ৯৭৫ জন সৈন্য এবং ৯,০০০ গেরিলা যুদ্ধ করেছে। ৫ নং সেক্টর: বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ(তামাবিল - আজমেরীগঞ্জ রেললাইনের পশ্চিমাংশ) নিয়ে গঠিত এই সেক্টর। মেজর মীর শওকত আলী এই সেক্টরের কমান্ডার ছিলেন। এই সেক্টরের সদর দপ্তর ছিল বাঁশতলাতে। এই সেক্টরকেও ছয়টি সাব - সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এই সেক্টরে আটশত নিয়মিত সৈন্য এবং পাঁচ হাজার গেরিলা যুদ্ধ করেছে। সিলেট - তামাবিল এবং সিলেট - সুনামগঞ্জ সড়কে বেশ কয়েকটি সেতু বিধ্বস্ত করে পাকবাহিনীর যোগাযোগ বিচ্ছন্ন করাসহ ছাতক আক্রমণ ছিল সবচেয়ে সফল অভিযান। ৬ নং সেক্টর : দিনাজপুরের অংশ বিশেষ(ঠাকুরগাঁও) এবং ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর নিয়ে এই সেক্টর গঠিত। রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে গঠিত হয় এই সেক্টর। এই সেক্টরের সদর দপ্তর ছিল বুড়িমারী, পাটগ্রাম। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এয়ার ভাইস - মার্শাল একে বাশার। পাঁচটি সাব - সেক্টরে বিভক্ত এই সেক্টরে সৈন্যসংখ্যা ছিল এগারো হাজার; তন্মধ্যে দুই হাজার নিয়মিত সৈন্য এবং নয় হাজার গণবাহিনী। রংপুর জেলার উত্তরাংশ নিজেদের দখলে রাখে এই সেক্টরের বাহিনী। ৭ নংসেক্টর : সমগ্র বগুড়া, রাজশাহী ও পাবনা জেলা, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল ও রংপুরের অংশবিশেষ নিয়ে এই সেক্টর গঠিত। মূলত ইপিআর সৈন্যদের নিয়ে গঠিত হয়েছিল এই সেক্টর। এই সেক্টরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছে তিন জনÑ মেজর নাজমুল হক( সেপ্টেম্বর মাসে সড়ক দূর্ঘটনায় নিহত হন), সুবেদার মেজর এ রব এবং মেজর কারী নুরুজ্জামান। এর সদর দপ্তর ছিল ভারতের পশ্চিবঙ্গের বালুরঘাটের নিকটবর্তী তরঙ্গপুর। আটটি সাব - সেক্টরে বিভক্ত করে দুই হাজার পাঁচশত নিয়মিত সৈন্য এবং বারো হাজার পাঁচশত গেরিলার সমন্বয়ে পনেরো হাজার মুক্তিযোদ্ধা এই সেক্টরে যুদ্ধ করেন। ৮ নং সেক্টর : যশোর, কুষ্টিয়া জেলা এবং দৌলতপু
He starts for London tonight .
Correct Answer:
D: সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে
He is an honest man .(Interrogative)
Correct Answer:
C: Isn't he an honest man ?
সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো-
Correct Answer:
গ: হীরা
Explanation:
সবচেয়ে বেশি শক্ত ধাতু হলো- সঠিক উত্তর হীরা হীরক বা হীরা হলো সর্বাপেক্ষা মূল্যবান ধাতু যা গহনা তৈরিতে ব্যবহৃত হয়। হীরক কার্বনের একটি রূপ মাত্র। হীরা সবচেয়ে কঠিন।
The man is in great trouble .
Correct Answer:
A: লোকটি মহাসঙ্কটে পড়েছে ।
He has only a few books .(Negative)
Correct Answer:
C: He has nothing but a few books .
Explanation:
He has only a few books .(Negative) Correct Answer He has nothing but a few books . বস্তুর ক্ষেত্রে only এর পরিবর্তে nothing but বসে। তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে only এর পরিবর্তে not more than বসে। যেমন:Affirmative: Only he can play good cricket.Negative: None but he can play good cricket.Affirmative: Only the science students can apply for the post.Negative: None but the science students can apply for the post.Affirmative: Only they can do the work.Negative: None but they can do the work.
I had done the work and went home .(Simple)
Correct Answer:
A: Having done the work , I went home .
Explanation:
I had done the work and went home .(Simple) Correct Answer Having done the work , I went home . A simple sentence is a sentence that consists of just one independent clause. A complex sentence is a sentence that contains an independent clause and one or more dependent clauses. A compound sentence has at least two independent clauses that have related ideas.The independent clauses can be joined by a coordinating conjunction (for, and, nor, but, or, yet, so) or by a semicolon. Having done the work, I went home. I went home after I had done the work. I had done the work and went home.
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ?
Correct Answer:
ক: গিন্নি
Explanation:
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ? সঠিক উত্তর গিন্নি গৃহিনী>গিন্নী, কৃষ্ণ> কেষ্ট অর্ধ - তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্থ - তৎসম শব্দ। যেমন : জ্যোন্সা - জ্যোছনা ,শ্রাদ্ধ - ছেরাদ্দ, গৃহিণী - গিন্নী ,কৃষ্ণ - কেষ্ট , বৈষ্ণব - বোষ্টম ইত্যাদি। সুতরাং গিন্নী শব্দটিই সঠিক উত্তর ।
He confessed his guilty .(Complex)
Correct Answer:
B: He confessed that he was guilty .
Explanation:
He confessed his guilty .(Complex) Correct Answer He confessed that he was guilty . A simple sentence is a sentence that consists of just one independent clause. A complex sentence is a sentence that contains an independent clause and one or more dependent clauses. A compound sentence has at least two independent clauses that have related ideas.The independent clauses can be joined by a coordinating conjunction (for, and, nor, but, or, yet, so) or by a semicolon. He confessed his guilt. He confessed that he was guilty. He was guilty and he confessed it.
বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়--
Correct Answer:
ঘ: জিয়াউর রহমানের আমলে
Explanation:
বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়-- সঠিক উত্তর জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয় জিয়াউর রহমানের আমলে। ১৯৭৬ সালে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল রিভিউতে প্রকাশিত এক প্রবন্ধে ঐতিহাসিক গওহর আলী মন্তব্য করেছিলেন, জিয়া সবকিছু নিয়ন্ত্রণে নিলেও শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারবেন না। ওই প্রবন্ধে তিনি বলেছিলেন, সামরিক বাহিনী মূলত চার ভাগে বিভক্ত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী ও রক্ষীবাহিনী থেকে আসা অংশ, জিয়ার অনুসারী, পাকিস্তান প্রত্যাগত অংশ ও জাসদপন্থী দল। সব সামলে জিয়া এক ধরনের স্থিতিশীলতা এনেছিলেন।
জাপান পার্ল হারবার আক্রমণ করে--
Correct Answer:
ঘ: ১৯৪১ সালে
Explanation:
জাপান পার্ল হারবার আক্রমণ করে-- সঠিক উত্তর ১৯৪১ সালে পার্ল হারবার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি। সামরিক কৌশলগত দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এ অঞ্চলে আক্রমণ চালিয়ে তা দখল করে নেয়। এ আক্রমণের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটালে জাপান আত্মসমর্পণে বাধ্য হয় এবং পার্ল হারবার যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেয়। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে রয়েছে। পার্ল হারবার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য হলেও এর সামরিক ও রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি করে প্রশান্ত মহাসাগরের ওপর নজর রাখতে সক্ষম হচ্ছে।
মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়--
Correct Answer:
ঘ: মোট জনসংখ্যা দিয়ে
Explanation:
মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয়-- সঠিক উত্তর মোট জনসংখ্যা দিয়ে মাথাপিছু আয় বলতে কোন দেশের মোট আয়কে জনপ্রতি ভাগ করে দিলে যা হয়, তাকে বোঝায়| জনগনের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়| সাধারণতঃ মাথাপিছু আয়কে টাকা প্রতিবছর এককে প্রকাশ করা হয়| মাথাপিছু জিডিপির (পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী) ভিত্তিতে শীর্ষে অবস্থানকারী দশটি এবং সর্বনিম্ন অবস্থানে অবস্থিত দেশের তালিকা
রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে , মহীরুহে পরিণত হয়--
Correct Answer:
ঘ: ১৯৫২ সালে
Explanation:
রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে , মহীরুহে পরিণত হয়-- সঠিক উত্তর ১৯৫২ সালে ভাষা আন্দোলন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণআন্দোলন। ১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। অন্যদিকে পূর্ব পাকিস্তান থেকে দাবি ওঠে, বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দীন করাচি থেকে ঢাকায় আসেন। তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে, প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহূত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে। কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু। সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিক্রিয়া হয় এবং ‘রাষ্টভাষা বাংলা চাই’ শ্লোগানে ছাত্ররা বিক্ষোভ শুরু করেন। ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। ৩১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক - সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের এক সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়, যার আহবায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এ সময় সরকার আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব পেশ করে। এর বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি ( একুশে ফেব্রুয়ারি) সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয়।
কোন শব্দটি তে বিদেশী শব্দের প্রয়োগ ঘটেছে?
Correct Answer:
খ: চালবাজ
Explanation:
কোন শব্দটি তে বিদেশী শব্দের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর চালবাজ প্রদত্ত বাক্যে ' চালবাজ ' শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে। এছাড়া বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো - কলমবাজ, গালিবাজ, ধোকাবাজ ইত্যাদি।
বর্তমানে ঢাকা হাইকোর্টে যে মহিলা বিচারপতি রয়েছেন তার নাম --
Correct Answer:
ঘ: বিচারপতি সুলতানা
Explanation:
বর্তমানে ঢাকা হাইকোর্টে যে মহিলা বিচারপতি রয়েছেন তার নাম -- সঠিক উত্তর বিচারপতি সুলতানা নাজমুন আরা সুলতানা (জন্ম: ৮ জুলাই, ১৯৫০) বাংলাদেশের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি। এছাড়াও তিনি প্রথম নারী মুনসিফ (সহকারি জজ) এবং জেলা জজ। তিনি ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান।
কানাডার রাজধানীর নাম কী?
Correct Answer:
ঘ: অটোয়া
Explanation:
কানাডার রাজধানীর নাম কী? সঠিক উত্তর অটোয়া আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার রাজধানী অটোয়া। দেশটির আয়তন ৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার। ১৯৮২ সালের ১৭ এপ্রিল স্বাক্ষরিত কানাডা অ্যাক্টের মাধ্যমে ব্রিটেন কানাডার নিকট সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে।
নিম্নের কোনটি বিভক্তি নয়?
Correct Answer:
ঘ: পর্যন্ত
Explanation:
নিম্নের কোনটি বিভক্তি নয়? সঠিক উত্তর পর্যন্ত বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দ ও কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত রয়েছে। যেমন: দ্বারা, দিয়ে, হতে, থেকে ইত্যাদি।
He went to bed after ---
Correct Answer:
D: he had learnt his lessons
Explanation:
He went to bed after --- Correct Answer he had learnt his lessons Past Perfect tense - এ দুটি কাজের উল্লেখ থাকে এবং before অথবা after ব্যবহৃত হয়। Before - এর আগে Past perfect অর্থাৎ sub + had + v3 এবং পরে Past Indefinite অর্থাৎ Sub + V2 ব্যবহৃত হয়। আর after থাকলে নিয়মটি সম্পূর্ণ উল্টে যাবে অর্থাৎ প্রথমে past Indefinite এবং পরে Past Perfect tense হবে।
ইউক্রেনের রাজধানীর নাম কী?
Correct Answer:
ক: কিয়েভ
Explanation:
ইউক্রেনের রাজধানীর নাম কী? সঠিক উত্তর কিয়েভ ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। মলদোভার রাজধানীর নাম কিশিনাউ। লাটভিয়ার রাজধানীর নাম রিগা এবং রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ক্রেমলিন।
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি ?
Correct Answer:
গ: যশোর
Explanation:
বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি ? সঠিক উত্তর যশোর বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা হলো যশোর। যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ২০ ডিসেম্বর ২০১২।
জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খন্ড বাক্য এর পরে কি বসে
Correct Answer:
ঘ: কমা
Explanation:
জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খন্ড বাক্য এর পরে কি বসে সঠিক উত্তর কমা জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর কমা (, ) ব্যবহৃত হয়। অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে কলন (:), একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন (;) এবং বাক্যের পরিসমাপ্তি বোঝাতে ব্যবহৃত হয় দাড়ি (। ) ব্যবহৃত হয়।
কবি কায়কোবাদের আসল নাম কি?
Correct Answer:
ক: কাজেম আল কোরায়শী
Explanation:
কবি কায়কোবাদের আসল নাম কি? সঠিক উত্তর কাজেম আল কোরায়শী মহাকবি কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে?
Correct Answer:
খ: রাশিয়া
Explanation:
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে? সঠিক উত্তর রাশিয়া ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলীয় জেলা পাবনার রুপ্পুরে একটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২ অক্টোবর, ২০১৩ সালে।
টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত ?
Correct Answer:
গ: মণিপুর
Explanation:
টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত ? সঠিক উত্তর মণিপুর বাংলাদেশে সিলেট সীমান্ত থেকে প্রায় ১০০ কিমি পূর্বে ভারতের মণিপুরি রাজ্যের টিপাইমুখ নামক স্থানে বরাক ও তুই ভাই নদীর সংযোগস্থলে ভারত সরকার একটি বাঁধ নির্মানের প্রকল্প হাতে নিয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মান হলে বাংলাদেশের বিরুপ প্রতিক্রিয়া হতে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে।
নিম্নের কোনটি Abstract noun নয়?
Correct Answer:
ঘ: water
Explanation:
নিম্নের কোনটি Abstract noun নয়? সঠিক উত্তর water বস্তুনিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নামই হচ্ছে Abstract Noun। এই হিসেবে air, Goodwill ও flavor হলো abstract noun । আর water হচ্ছে Material Noun ।
স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ?
Correct Answer:
ক: জোহান্সবার্গ
Explanation:
স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ? সঠিক উত্তর জোহান্সবার্গ স্বর্নের খনির জন্য বিখ্যাত স্থান দক্ষিন আফ্রিকার জোহানসবার্গ। এছাড়াও, পৃথিবীর বৃহত্তম হীরক খনি দক্ষিন আফ্রিকার কিম্বার্লিতে অবস্থিত।
১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
Correct Answer:
গ: উ থান্ট
Explanation:
১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর উ থান্ট মহা থ্রায় সিথু উ থান্ট (জানুয়ারি ২২, ১৯০৯ – নভেম্বর ২৫, ১৯৭৪) ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের ২য় মহাসচিবের মৃত্যু হলে সেপ্টেম্বর ১৯৬১ সালে তাকে মহাসচিব পদের জন্য নির্বাচিত করা হয়।
নওগাঁ জেলা কোন বিভাগের মধ্যে অবস্থিত?
Correct Answer:
গ: রাজশাহী
Explanation:
নওগাঁ জেলা কোন বিভাগের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী নঁওগা জেলা রাজশাহী বিভাগে অবস্থিত। রাজশাহী বিভাগে মোট জেলা ৮ টি। জেলাগুলো - বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নঁওগা, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ
নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ ?
Correct Answer:
ক: বই-টই
Explanation:
নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ ? সঠিক উত্তর বই-টই 'বই - টই' শব্দটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ। একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্মরীতি। প্রদত্ত বাক্যে যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ হলো বই - টই।
কোনটি তৎসম শব্দ?
Correct Answer:
ক: চন্দন
Explanation:
কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর চন্দন কলম - আরবি শব্দ বাড়ি - তদ্ভব শব্দ ফুল, চন্দন - তৎসম শব্দ
মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
Correct Answer:
গ: ক্যাম্প ডেভিড চুক্তি
Explanation:
মিশর ও ইজরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়? সঠিক উত্তর ক্যাম্প ডেভিড চুক্তি ক্যাম্প ডেভিড চুক্তি, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী Menachem Begin ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিডে প্রায় বারো দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস এবং এতে মধ্যস্ততা করেন , মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। এই চুক্তির জন্য সাদাত ও বেগিন ১৯৭৮ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।
জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: বেলগ্রেড
Explanation:
জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর বেলগ্রেড জোট - নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
কোন আদিবাসী বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাস করে ?
Correct Answer:
ঘ: চাকমা
Explanation:
কোন আদিবাসী বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাস করে ? সঠিক উত্তর চাকমা বাংলাদেশে বসবাস কারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যা ৪৫ টি। এর মধ্যে বাংলাদেশের বৃহত্তম উপজাতি বা নৃগোষ্ঠী চাকমা। ২য় সংখ্যাগরিষ্ঠ সাঁওতাল
কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে -
Correct Answer:
গ: অধীনস্থ
Explanation:
কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে - সঠিক উত্তর অধীনস্থ 'অধীনস্থ' শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে। এখানে, অধীনস্থ ও নির্ভরশীলতা দুটি শব্দেই বানানগত অপপ্রয়োগ ঘটেছে। অধীনস্থ নির্ভরশীলতা শব্দ দু'টির শুদ্ধ প্রয়োগ হবে - অধীন ও নির্ভর। প্রদত্ত অপশনে (গ) ও (ঘ) দুটোতেই অপপ্রয়োগ ঘটেছে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
Correct Answer:
খ: ৩৮ তম অক্ষরেখা
Explanation:
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি? সঠিক উত্তর ৩৮ তম অক্ষরেখা উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়ার সম্পর্ক বলতে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক যোগাযোগকে বুঝায়। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই কোরিয়া বিভক্ত হওয়ার পর থেকে এই সম্পর্কের সূত্রপাত হয়। ১৯৫০ - ১৯৫৩ কোরীয় যুদ্ধ এবং পরবর্তীতে কোরিয়ায় সংগঠিত সংঘর্ষ কোরিয়া পুনর্গঠন ও শান্তি অর্জনের প্রচেষ্টার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়।